পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

পরীক্ষাবার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]তারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
Exam - 30 The Code of Civil Procedure, 1908: Test-5 Topic: • Execution (Sections 36-74) • Execution of Decrees and Orders (Order -21) • Death, Marriage, and Insolvency of Parties (Order-22)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১ বিধি-৯৭ অনুসারে, কে স্থাবর সম্পত্তির দখল লাভে বাধা পেলে আদালতে আবেদন করতে পারে?
  1. ডিক্রিদার
  2. নিলাম সম্পত্তির ক্রেতা
  3. যে কোনো ব্যক্তি
  4. 'ক' বা 'খ'
সঠিক উত্তর:
'ক' বা 'খ'
উত্তর
সঠিক উত্তর:
'ক' বা 'খ'
ব্যাখ্যা
⇒দেওয়ানী কার্যবিধির আদেশ ২১, বিধি ৯৭-এ বলা হয়েছে: "Where the holder of a decree for the possession of immovable property or the purchaser of any such property sold in execution of a decree is resisted or obstructed..."
অর্থাৎ যদি স্থাবর সম্পত্তির দখলের জন্য ডিক্রির মালিক (ডিক্রিদার) অথবা ডিক্রি কার্যকর করে বিক্রিত স্থাবর সম্পত্তির ক্রেতা (নিলাম ক্রেতা) কোন ব্যক্তির দ্বারা বাধা প্রাপ্ত হন, তাহলে তারা আদালতে অভিযোগ করে আবেদন করতে পারবেন।
- এই বিধির অধীনে "যে কোনো ব্যক্তি" আবেদন করতে পারে না- কেবলমাত্র ডিক্রিদার বা নিলামে সম্পত্তি ক্রয়কারী ব্যক্তি বাধা পেলে আবেদন করতে পারেন।
তাই ‘ঘ) ক বা খ’ অর্থাৎ ডিক্রিদার বা নিলাম ক্রেতা – উভয়েই উপযুক্ত আবেদনকারী।

⇒ আদেশ ২১, বিধি ৯৭ – স্থাবর সম্পত্তির দখলে বাধা বা প্রতিবন্ধকতা:
(১) যিনি স্থাবর সম্পত্তি দখলের জন্য একটি ডিক্রির অধিকারী, অথবা যিনি কোনো ডিক্রি কার্যকরির মাধ্যমে বিক্রিত ঐ সম্পত্তি ক্রয় করেছেন, তিনি যদি দখল পাওয়ার সময় কোনো ব্যক্তির দ্বারা বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তাহলে তিনি উক্ত বাধা বা প্রতিবন্ধকতার বিষয়ে অভিযোগ করে আদালতে একটি আবেদন করতে পারবেন।
(২) আদালত বিষয়টি তদন্তের জন্য একটি দিন নির্ধারণ করবেন এবং যার বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তাকে আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে সমন প্রদান করবেন।

⇒ Order 21, Rule 97 – Resistance or Obstruction to Possession of Immovable Property:
(1) Where the holder of a decree for the possession of immovable property, or the purchaser of such property sold in execution of a decree, is resisted or obstructed by any person in obtaining possession of the property, he may make an application to the Court complaining of such resistance or obstruction.
(2) The Court shall fix a day for investigating the matter and shall summon the party against whom the application is made to appear and answer the same.
.
দেওয়ানী কার্যবিধির ৪৬ ধারার শর্তানুযায়ী, অনুরোধপত্রের (precept) ভিত্তিতে ক্রোক কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
  1. এক মাস
  2. দুই মাস
  3. তিন মাস
  4. ছয় মাস
সঠিক উত্তর:
দুই মাস
উত্তর
সঠিক উত্তর:
দুই মাস
ব্যাখ্যা
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৪৬ (২) অনুসারে বলা হয়েছে: “তবে শর্ত থাকে যে, অনুরোধপত্রের (precept) ভিত্তিতে সম্পত্তি ক্রোক দুই মাসের অধিককাল কার্যকর থাকবে না, যদি না ডিক্রি প্রদানকারী আদালত ক্রোকের মেয়াদ বাড়ায়, অথবা ক্রোক কার্যকরকারী আদালতের কাছে ডিক্রি স্থানান্তর করা হয় এবং ডিক্রিদার সম্পত্তি বিক্রয়ের আবেদন করেন।”
- অর্থাৎ, স্বাভাবিকভাবে অনুরোধপত্রে ভিত্তি করে সম্পত্তি ক্রোক সর্বোচ্চ দুই মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে।
- এই সময়সীমা শুধু তখনই বাড়ানো যেতে পারে, যদি উপরোক্ত দুটি শর্ত পূরণ হয়।

⇒ দেওয়ানী কার্যবিধির ৪৬ ধারার বিধান ডিক্রি জারির অনুরোধ:-
১) ডিক্রিদারের আবেদন অনুযায়ী ডিক্রি প্রদানকারী আদালত ন্যায়সঙ্গত মনে করলে অন্য কোন এখতিয়ারসম্পন্ন আদালতকে ডিক্রি জারি করার অনুরোধ করতে পারেন এবং এরূপ আদালত ডিক্রি জারি করতে এবং অনুরোধপত্রে নির্ধারিত দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারেন।
২) যে আদালতকে অনুরোধ জানানো হয়েছে, সে আদালত ডিক্রি জারির ব্যাপারে সম্পত্তি ক্রোকের নির্ধারিত পদ্ধতি মোতাবেক সম্পত্তি ক্রোক করতে পারেন:
তবে শর্ত থাকে যে, ডিক্রিপ্রদানকারী আদালত ক্রোকের সময় বৃদ্ধি না করা পর্যন্ত অথবা এরূপ ক্রোক নির্ধারিত হওয়ার পূর্বে যে আদালত কর্তৃক ক্রোক করা হয়েছে, ঐ আদালতের নিকট ডিক্রি হস্তান্তর করা না হলে এবং ডিক্রিদার সম্পত্তি বিক্রয়ের আবেদন না করলে অনুরোধলিপি অনুসারে কোন ক্রোক দুই মাসের অধিককাল কার্যকর থাকবে না।
--------
⇒ The Code of Civil Procedure, 1908- Section 46. Precepts:
(1) Upon the application of the decree-holder the Court which passed the decree may, whenever it thinks fit, issue a precept to any other Court which would be competent to execute such decree to attach any property belonging to the judgment-debtor and specified in the precept. 
(2) The Court to which a precept is sent shall proceed to attach the property in the manner prescribed in regard to the attachment of property in execution of a decree: 
Provided that no attachment under a precept shall continue for more than two months unless the period of attachment is extended by an order of the Court which passed the decree or unless before the determination of such attachment the decree has been transferred to the Court by which the attachment has been made and the decree-holder has applied for an order for the sale of such property.
.
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় ডিক্রী জারি সম্পর্কিত বিধান উল্লেখ আছে?
  1. ৩৫ ধারা
  2. ৩৭ ধারা
  3. ৩৮ ধারা
  4. ৪০ ধারা
সঠিক উত্তর:
৩৮ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩৮ ধারা
ব্যাখ্যা

⇒ দেওয়ানী কার্যবিধির ৩৮ ধারায় বলা হয়েছে যে, কোনো ডিক্রি জারি করা যাবে: ১) যে আদালত ডিক্রি প্রদান করেছে, সেই আদালত দ্বারা, অথবা ২) যে আদালতে ডিক্রি কার্যকর করার জন্য পাঠানো হয়েছে, সেই আদালত দ্বারা।
অর্থাৎ, ডিক্রি কার্যকর বা জারি করার ক্ষেত্রে এই ধারা নির্দেশিকা প্রদান করে যে, ডিক্রি প্রেরিত বা মূল আদালত উভয়ই ডিক্রি জারি করতে পারে। এটি ডিক্রি জারি সম্পর্কিত মূল বিধান।

⇒ দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের আইন এর ৩৮ ধারা অনুযায়ী জারি অর্থ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোন ডিক্রী বা আদেশ বলবৎ করা যেন ডিক্রীদার ডিক্রীর ফল ভোগ করবে। দুটি আদালত ডিক্রী জারী করবে।
১) যে আদালত ডিক্রী জারী করেছে সে আদালত
২) যে আদালতে ডিক্রী জারী করার জন্য প্রেরণ করা হয়েছে সে আদালত।

- আদেশ ২১ বিধি-১০ এর বিধান জারির আবেদন: ডিক্রিদার ডিক্রিটি জারি করতে চাইলে ডিক্রি প্রদানকারী আদালত বা ডিক্রি জারির জন্য যে আদালতে প্রেরণ করা হয়েছে সেই আদালতে আবেদন করবেন।
- ডিক্রিজারি সংক্রান্ত যে কোন আপত্তি ডিক্রি জারিকারক আদালতই নিষ্পত্তি করবে।
- ডিক্রি জারির কাজ সর্বদা বিচারিক আদালত করে থাকে, এমনকি কোন ডিক্রির বিরূদ্ধে উচ্চতর আদালতে কোন আপিল বা রিভিশন করা হলে, উক্ত আপিল বা রিভিশনে প্রদত্ত ডিক্রির ক্ষেত্রেও মূল আদালত অর্থাৎ বিচারিক আদালতই ডিক্রি জারি করবে।
------
⇒ The Code of Civil Procedure, 1908- Section 38. Court by which decree may be executed:
A decree may be executed either by the Court which passed it, or by the Court to which it is sent for execution.

.
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ৪৯ ধারা কী সম্পর্কে বিধান প্রদান করে?
  1. ডিক্রি জারি
  2. ডিক্রি বাতিল
  3. ডিক্রি হস্তান্তর
  4. ডিক্রি সংশোধন
সঠিক উত্তর:
ডিক্রি হস্তান্তর
উত্তর
সঠিক উত্তর:
ডিক্রি হস্তান্তর
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৪৯ ডিক্রি হস্তান্তর সংক্রান্ত বিধান নির্ধারণ করে।
- এই ধারায় বলা হয়েছে যে, যখন কোনো ডিক্রি অন্য কারো কাছে হস্তান্তর করা হয়, তখন নতুন ডিক্রি-ধারী (transferee) সেই ডিক্রি পূর্বের ডিক্রি-ধারীর অধীনে থাকা সমস্ত শর্ত ও সীমাবদ্ধতার আওতায় গ্রহণ করবে।
- অর্থাৎ, নতুন ডিক্রি-ধারী ডিক্রির মাধ্যমে কোনো নতুন সুবিধা বা অধিকারের দাবি করতে পারবে না; বরং পূর্বের ডিক্রি-ধারীর বিরুদ্ধে যে সকল ন্যায্য অধিকার বা প্রতিবন্ধকতা (equities) প্রয়োগ করা যেত, তা তার ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।
- অন্যদিকে, ৪৯ ধারা ডিক্রি জারি, বাতিল বা সংশোধনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সেগুলো অন্য ধারায় উল্লেখ রয়েছে।
⇒ অর্থাৎ ডিক্রি হস্তান্তরের (Transfer of Decree) সুনির্দিষ্ট বিধান দেওয়ানি কার্যবিধির ৪৯ ধারায় উল্লেখ করা হয়েছে।
------
⇒ The Code of Civil Procedure, 1908- Section- 49. Transferee:
- Every transferee of a decree shall hold the same subject to the equities (if any) which the judgment-debtor might have enforced against the original decree-holder.

.
দেওয়ানী কার্যবিধির ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে সাধারণত নোটিশ প্রদানের প্রয়োজন হয় না, কিন্তু কোন ক্ষেত্রে নোটিশ দিতে হয়? 
  1. দেনাদারের সম্মতি থাকলে
  2. ডিক্রি জারির আবেদন প্রথম দিনেই করলে
  3. ডিক্রির তারিখ থেকে ২ বছর পর আবেদন করলে
  4. ডিক্রির তারিখ থেকে ১ বছরের মধ্যে আবেদন করলে
সঠিক উত্তর:
ডিক্রির তারিখ থেকে ২ বছর পর আবেদন করলে
উত্তর
সঠিক উত্তর:
ডিক্রির তারিখ থেকে ২ বছর পর আবেদন করলে
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২২ অনুযায়ী, সাধারণত ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। তবে, যদি ডিক্রি জারির জন্য আবেদন ডিক্রির তারিখ থেকে ২ বছর পর করা হয়, তখন দেনাদারকে বাধ্যতামূলকভাবে নোটিশ দিতে হয়।
- এর কারণ হলো, দীর্ঘ সময় পরে ডিক্রি জারির আবেদন করলে দেনাদারের পক্ষ থেকে তর্ক বা প্রতিবাদ করার সুযোগ থাকা উচিত, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। তাই ২ বছরের সীমার বাইরে আবেদন করলে নোটিশ দিয়ে দেনাদারকে জবাব দেওয়ার সুযোগ দিতে হয়।
- অন্য কোনো পরিস্থিতিতে, যেমন ডিক্রি জারি প্রাথমিক পর্যায়ে বা দেনাদারের সম্মতি থাকলে নোটিশ বাধ্যতামূলক নয়।

⇒ দেওয়ানী কার্যবিধি আদেশ-২১, বিধি-২২ তে ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে নোটিশ প্রদানের বিধান রয়েছে- সাধারণত নোটিশ ব্যতীত ডিক্রি জারির আবেদন করা হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে ডিক্রি জারির মামলা করলে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। যথ‍া:
- ডিক্রির তারিখ থেকে ২ বছর পর ডিক্রি জারির দরখাস্ত করা হলে দেনাদারকে (Judgement debtor) নোটিশ দিতে হয়। 
- পক্ষের বৈধ প্রতিনিধিগণের বিপক্ষে ডিক্রি জারি করলে। তবে নোটিশ দিতে গিয়ে অযৌক্তিক বিলম্ব বা ন্যায় বিচার বিঘ্নিত হলে নোটিশ না দিলেও হবে।
- এছাড়া কোন বিদেশী রাষ্ট্রের বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করলে নোটিশ দিতে হয়।
- দেওয়ানি কার্যবিধির ৫০(১) ধারা অনুযায়ী, দেনাদারের (Judgement debtor) মৃত্যু হলে তার বৈধ প্রতিনিধিদের বিরুদ্ধে ডিক্রি জারি করা যাবে। এক্ষেত্রে বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন হলে নোটিশ দিতে হয়। অর্থাৎ দেনাদারের বৈধ প্রতিনিধিদের বিরুদ্ধে জারির আবেদন করতে হলে নোটিশ দিতে হয়।
--------- 
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-22. Notice to show cause against execution in certain cases:
(1) Where an application for execution is made-
(a) more than two years after the date of the decree, or
(b) against the legal representative of a party to the decree,
or where an application is made for execution of a decree filed under the provisions of section 44A, the Court executing the decree shall issue a notice to the person against whom execution is applied for, requiring him to show cause, on a date to be fixed, why the decree should not be executed against him:
Provided that no such notice shall be necessary in consequence of more than two years having elapsed between the date of the decree and the application for execution if the application is made within two years from the date of the last order against the party against whom execution is applied for, made on any previous application for execution, or in consequence of the application being made against the legal representative of the judgment-debtor, if upon a previous application for execution against the same person the Court has ordered execution to issue against him.
.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-১ অনুযায়ী ডিক্রির টাকা পরিশোধের বৈধ পদ্ধতি কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-১ অনুযায়ী, ডিক্রির টাকা তিনটি বৈধ পদ্ধতিতে পরিশোধ করা যেতে পারে।
→ বিধি-১(১) এ বলা হয়েছে:
 “All money payable under a decree shall be paid as follows, namely:—
(a) into the Court whose duty it is to execute the decree;
(b) out of Court to the decree-holder;
(c) otherwise as the Court which made the decree directs.”
অর্থাৎ, ডিক্রির অর্থ নিম্নলিখিত ৩টি উপায়ে পরিশোধ করা যায়:
→ আদালতে জমা দিয়ে – ডিক্রি কার্যকর করার দায়িত্ব যার উপর, সেই আদালতে টাকা জমা দেওয়া।
→ আদালতের বাইরে ডিক্রিদারকে টাকা প্রদান করে – সরাসরি ডিক্রিদারকে অর্থ প্রদান।
→ আদালতের নির্দেশ অনুযায়ী অন্য কোন উপায়ে – যেমন: কোনো নির্দিষ্ট সময়সীমায় কিস্তিতে পরিশোধ, বা আদালতের নির্ধারিত পদ্ধতিতে।
→ অতএব, বৈধ পদ্ধতির সংখ্যা = ৩টি।
.
যে আদালত নিজে ডিক্রি দিয়েছে, কিন্তু অন্য আদালতের মাধ্যমে তা কার্যকর করাতে চায়, সেক্ষেত্রে সে কী করবে?
  1. ফৌজদারি কার্যক্রম শুরু করবে
  2. পুনরায় মামলা দায়ের করবে
  3. প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিক্রিটি পাঠাবে
  4. অন্য আদালতে আবেদন করবে নতুন করে শুনানির জন্য
সঠিক উত্তর:
প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিক্রিটি পাঠাবে
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিক্রিটি পাঠাবে
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৬ (Rule 6 of Order XXI) অনুযায়ী, যদি কোনো আদালত নিজে ডিক্রি প্রদান করে কিন্তু অন্য কোনো আদালতের মাধ্যমে ডিক্রিটি কার্যকর করাতে চায়, তাহলে তাকে সেই আদালতে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিক্রিটি পাঠাতে হবে:
- ডিক্রির একটি প্রত্যয়িত কপি
- একটি সার্টিফিকেট – যাতে উল্লেখ থাকবে যে, ডিক্রির কোনো অংশ সন্তোষজনকভাবে পরিশোধ হয়নি, বা আংশিক পরিশোধ হয়েছে – কতটুকু হয়েছে এবং কতটুকু বাকি রয়েছে
- ডিক্রি কার্যকরের আদেশের কপি, অথবা যদি আদেশ না থাকে, তার একটি সার্টিফিকেট
এগুলো ছাড়া অন্য কোনো কার্যক্রম (যেমন: পুনরায় মামলা, ফৌজদারি পদক্ষেপ বা শুনানির আবেদন) করার বিধান নেই।

⇒ অর্থাৎ আদালত নিজে ডিক্রি কার্যকর না করে অন্য আদালতে পাঠাতে চাইলে — সেটি শুধুমাত্র বিধি-৬ মোতাবেক প্রয়োজনীয় দলিলসহ পাঠিয়ে দেয়, যা সম্পূর্ণ দেওয়ানী কার্যবিধির কাঠামোর মধ্যেই পড়ে।
.
দেওয়ানী কার্যবিধি অনুযায়ী কোন ক্ষেত্রে মৌখিক আবেদনের মাধ্যমে ডিক্রি কার্যকর করা যেতে পারে?
  1. যেকোনো ধরনের ডিক্রি ক্ষেত্রে
  2. সম্পত্তি বিক্রয়ের ডিক্রি ক্ষেত্রে
  3. রিসিভার নিয়োগের ডিক্রি ক্ষেত্রে
  4. অর্থ প্রদানের ডিক্রি ক্ষেত্রে
সঠিক উত্তর:
অর্থ প্রদানের ডিক্রি ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
অর্থ প্রদানের ডিক্রি ক্ষেত্রে
ব্যাখ্যা
⇒দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর আদেশ-২১, বিধি-১১ (১) (Order XXI, Rule 11(1)) অনুযায়ী, যদি ডিক্রিটি অর্থ প্রদানের জন্য হয়ে থাকে এবং ডিক্রি ঘোষণার সময় দায়িক (judgment-debtor) আদালতের চত্বরে উপস্থিত থাকে, তাহলে ডিক্রিদার মৌখিকভাবে আদালতের নিকট আবেদন করতে পারেন, যেন তৎক্ষণাৎ দায়িককে গ্রেফতার করে ডিক্রি কার্যকর করা হয়, এমনকি ওয়ারেন্ট প্রস্তুত হবার আগেই।
- এটি শুধুমাত্র "অর্থ প্রদানের ডিক্রি" ক্ষেত্রেই প্রযোজ্য।

⇒ অর্থাৎ, অর্থ প্রদানের ডিক্রির ক্ষেত্রেই কেবল মৌখিক আবেদনের মাধ্যমে তাৎক্ষণিক কার্যকর করার সুযোগ রয়েছে, অন্য কোনো ধরনের ডিক্রির ক্ষেত্রে নয়।

⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-11. Oral application:
(1) Where a decree is for the payment of money the Court may, on the oral application of the decree-holder at the time of the passing of the decree, order immediate execution thereof by the arrest of the judgment-debtor, prior to the preparation of a warrant if he is within the precincts of the Court.
.
দেওয়ানী কার্যবিধি, আদেশ-২২, বিধি-৭(১) অনুযায়ী, মহিলা পক্ষের বিবাহ হলে মামলা কী হয়?
  1. স্বামী পক্ষ হয়।
  2. মামলা বাতিল হয়।
  3. ডিক্রি বাতিল হয়।
  4. মামলা চলতে থাকে।
সঠিক উত্তর:
মামলা চলতে থাকে।
উত্তর
সঠিক উত্তর:
মামলা চলতে থাকে।
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মামলা চলতে থাকে।
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২২, বিধি-৭ এর প্রথম অংশ অনুযায়ী, কোনো মহিলা বাদী বা বিবাদীর বিবাহ হলে মামলাটি স্থগিত বা বাতিল হয় না। অর্থাৎ, মহিলা পক্ষের বিবাহ হলেও মামলাটি অব্যাহত থাকে এবং রায় প্রদান করা যায়।
দ্বিতীয় অংশে বলা হয়েছে, যদি স্বামী আইনগতভাবে স্ত্রীর দেনার জন্য দায়ী হয়, তবে আদালতের অনুমতিতে সেই রায় স্বামীর বিরুদ্ধেও কার্যকর করা যেতে পারে। তাই, মহিলা পক্ষের বিবাহ মামলার অব্যাহতিপ্রক্রিয়ায় কোন প্রভাব ফেলে না।

⇒ দেওয়ানী কার্যবিধির, আদেশ-২২, বিধি-৭: মহিলা পক্ষের বিবাহের ফলে মামলা স্থগিত হবে না:
(১) কোনো মহিলা বাদী বা বিবাদীর বিবাহ হলেও মামলাটি স্থগিত হবে না, বরং মামলা অগ্রসর হয়ে রায় প্রদান করা যাবে; এবং যেখানে রায় মহিলা বিবাদীর বিরুদ্ধে থাকে, সেখানে রায় শুধুমাত্র তার বিরুদ্ধে কার্যকর করা যেতে পারে।
(২) যেখানে স্বামী আইন অনুসারে তার স্ত্রীর দেনার জন্য দায়ী, সেখানে আদালতের অনুমতি নিয়ে রায় স্বামীর বিরুদ্ধে কার্যকর করা যেতে পারে; এবং স্ত্রীর পক্ষে রায় হলে, স্বামীর আবেদনপত্রে, যেখানে স্বামী আইন অনুযায়ী রায়ের বিষয়ভিত্তিক অধিকারী, সেখানে রায় কার্যকর করার জন্য অনুমতি দেওয়া যেতে পারে।

⇒ Order-XXII, Rule-7 of the Code of Civil Procedure, 1908:Suit not abated by marriage of female party:
(1) The marriage of a female plaintiff or defendant shall not cause the suit to abate, but the suit may notwithstanding be proceeded with to judgment, and, where the decree is against a female defendant, it may be executed against her alone.
(2) Where the husband is by law liable for the debts of his wife, the decree may, with the permission of the Court, be executed against the husband also; and, in the case of judgment for the wife, execution of the decree may, with such permission, be issued upon the application of the husband, where the husband is by law entitled to the subject-matter of the decree.
১০.
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর __________ অনুযায়ী কোনো কর্মকর্তা যিনি বিক্রয় প্রক্রিয়ার সাথে যুক্ত, তিনি কোনো সম্পত্তিতে নিলামে অংশ নিতে বা স্বার্থ অর্জন করতে পারেন না।
  1. আদেশ-২১, বিধি-৭৪
  2. আদেশ-২১, বিধি-৭৩
  3. আদেশ-২১, বিধি-৭২
  4. আদেশ-২১, বিধি-৭১
সঠিক উত্তর:
আদেশ-২১, বিধি-৭৩
উত্তর
সঠিক উত্তর:
আদেশ-২১, বিধি-৭৩
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আদেশ-২১, বিধি-৭৩।
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৭৩ অনুযায়ী- Restriction on bidding or purchase by officers:
“No officer or other person having any duty to perform in connection with any sale shall, either directly or indirectly, bid for, acquire or attempt to acquire any interest in the property sold.”
অর্থাৎ, যেকোনো কর্মকর্তা বা ব্যক্তি যিনি আদালতের আদেশ মোতাবেক কোনো সম্পত্তি বিক্রয়ের সঙ্গে যুক্ত, তিনি সেই বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবেন না, বিড করতে পারবেন না বা বিক্রিত সম্পত্তিতে কোনো স্বার্থ অর্জনের চেষ্টা করতে পারবেন না। এটি ন্যায্যতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান।
- এই বিধানের মূল উদ্দেশ্য হলো স্বার্থের দ্বন্দ্ব (conflict of interest) এড়ানো এবং নিলাম বা বিক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা (transparency) নিশ্চিত করা।
১১.
When the property is a negotiable instrument not deposited in a Court or in custody of a public officer, how is attachment made?
  1. By notice
  2. By actual seizure
  3. By the judge’s order only
  4. Without any permission
সঠিক উত্তর:
By actual seizure
উত্তর
সঠিক উত্তর:
By actual seizure
ব্যাখ্যা
⇒According to Order-21, Rule-51 of the Code of Civil Procedure, when the property is a negotiable instrument (like a promissory note, bill of exchange, etc.) and it is not deposited in a court or not in the custody of a public officer, then the attachment is made by actual seizure of the instrument. After seizure, it must be brought before the court and held subject to further orders.
So, the correct option is: খ) By actual seizure. 

⇒The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-51. Attachment of negotiable instruments:
-Where the property is a negotiable instrument not deposited in a Court, nor in the custody of a public officer, the attachment shall be made by actual seizure, and the instrument shall be brought into Court and held subject to further orders of the Court.

⇒দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ - আদেশ-২১, বিধি-৫১: হস্তান্তরযোগ্য দলিল (Negotiable Instruments) ক্রোক (Attachment):
যেখানে সম্পত্তি একটি হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument), যা আদালতে জমা দেওয়া হয়নি বা কোনো সরকারি কর্মকর্তার হেফাজতে নেই, সেখানে উক্ত দলিল ক্রোকের (attachment) কার্যক্রম প্রকৃত দখলের (actual seizure) মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং দলিলটি আদালতে নিয়ে আসা হবে এবং আদালতের পরবর্তী আদেশের অধীন রাখা হবে।
১২.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-৫ অনুযায়ী একই জেলায় অবস্থিত আদালতের মধ্যে ডিক্রি স্থানান্তর করতে হলে কীভাবে পাঠানো হয়?
  1. রেজিস্ট্রি ডাকের মাধ্যমে
  2. সরাসরি সংশ্লিষ্ট আদালতে
  3. জেলা আদালতের মাধ্যমে
  4. হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে
সঠিক উত্তর:
সরাসরি সংশ্লিষ্ট আদালতে
উত্তর
সঠিক উত্তর:
সরাসরি সংশ্লিষ্ট আদালতে
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৫ (Order-XXI, Rule-5) অনুযায়ী "ডিক্রি জারির জন্য এক আদালত থেকে অন্য আদালতে পাঠানোর নিয়ম (Mode of Transfer)" নির্ধারণ করা হয়েছে।
- এই বিধির অধীনে বলা হয়েছে: যদি ডিক্রি জারির জন্য যেই আদালতে পাঠানো হবে, সেই আদালত ডিক্রি প্রদানের আদালতের সঙ্গে একই জেলায় অবস্থিত হয়, তাহলে ডিক্রি সরাসরি সেই আদালতে পাঠানো যাবে। এতে কোনো মধ্যবর্তী আদালত (যেমন জেলা জজ আদালত বা হাইকোর্ট) যুক্ত থাকে না।
- অর্থাৎ Order XXI, Rule 5 অনুযায়ী, একই জেলায় অবস্থিত আদালতের মধ্যে ডিক্রি স্থানান্তরের ক্ষেত্রে, "সরাসরি সংশ্লিষ্ট আদালতে" ডিক্রি পাঠানো যাবে।
তাই সঠিক উত্তর: খ) সরাসরি সংশ্লিষ্ট আদালতে।

⇒ দেওয়ানী কার্যবিধি আদেশ-২১, বিধি-৫: স্থানান্তরের পদ্ধতি (Mode of transfer): ডিক্রিদানকারী আদালত এবং ডিক্রি জারির জন্য যে আদালতে প্রেরিত হবে সে আদালত যদি একই জেলায় অবস্থিত হয় তবে ডিক্রি সরাসরি শেষোক্ত আদালতে প্রেরণ করবেন কিন্তু ভিন্ন জেলায় অবস্থিত হলে, ডিক্রিদানকারী আদালত তা সেই জেলার জেলা আদালতে প্রেরণ করবেন।
----------------
⇒ The Code of Civil Procedure, 1908 Order-21 Rule-5.(Mode of transfer):  Where the Court to which a decree is to be sent for execution is situate within the same district as the Court which passed such decree, such Court shall send the same directly to the former Court. But, where the Court to which the decree is to be sent for execution is situate in a different district, the Court which passed it shall send it to the District Court of the district in which the decree is to be executed.
১৩.
According to Order-21, Rule-82 of the Code of Civil Procedure, Which court cannot order sale of immovable property in execution of decrees?
  1. High Court
  2. District Court
  3. Civil Judge's Court
  4. Court of Small Causes
সঠিক উত্তর:
Court of Small Causes
উত্তর
সঠিক উত্তর:
Court of Small Causes
ব্যাখ্যা

⇒ According to Order-21, Rule-82 of the Code of Civil Procedure, 1908,
“Sales of immoveable property in execution of decrees may be ordered by any Court other than a Court of Small Causes.”
This means all courts — except the Court of Small Causes — have the authority to order the sale of immovable property when executing a decree.

Sale of Immoveable Property:
⇒ Order XXI, Rule 82 – Code of Civil Procedure, 1908- What Courts may order sales:
- Sales of immoveable property in execution of decrees may be ordered by any Court other than a Court of Small Causes.

অস্থাবর সম্পত্তি বিক্রয়
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৮২ – যে আদালত বিক্রয়ের আদেশ দিতে পারে:
ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি বিক্রয়ের আদেশ Court of Small Causes আদালত ব্যতীত যেকোনো আদালত দিতে পারে।

১৪.
দেওয়ানী কার্যবিধির ৫২ ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি জারি করা যায়?
  1. যেকোনো সম্পত্তির জন্য
  2. শুধুমাত্র জরিমানা আরোপের জন্য
  3. আইনানুগ প্রতিনিধির ব্যক্তিগত সম্পত্তির জন্য
  4. মৃত ব্যক্তির সম্পত্তি থেকে টাকা পরিশোধের জন্য
সঠিক উত্তর:
মৃত ব্যক্তির সম্পত্তি থেকে টাকা পরিশোধের জন্য
উত্তর
সঠিক উত্তর:
মৃত ব্যক্তির সম্পত্তি থেকে টাকা পরিশোধের জন্য
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৫২ ধারার মূল বিষয় হলো, যখন কোনো ডিক্রি মৃত ব্যক্তির আইনানুগ (legal) প্রতিনিধির বিরুদ্ধে প্রদান করা হয়, এবং ডিক্রির বিষয়বস্তু মৃত ব্যক্তির সম্পত্তি থেকে অর্থ আদায়, তখন সেই মৃত ব্যক্তির সম্পত্তি: যদি আইনানুগ প্রতিনিধির দখলে থাকে, তবে সেই সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের মাধ্যমে ডিক্রি কার্যকর করা যাবে।
উল্লেখযোগ্য দিক, প্রতিনিধির ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে ডিক্রি কার্যকর করা যাবে না, যতক্ষণ না প্রমাণ হয় যে তিনি মৃতের সম্পত্তি গ্রহণ করে যথাযথভাবে ব্যবহার করেননি।
সেই পরিস্থিতিতে শুধুমাত্র সেই অংশের জন্য, যা তিনি অপব্যবহার করেছেন বা আদালতকে সন্তুষ্ট করতে পারেননি, ডিক্রি তার ব্যক্তিগতভাবে কার্যকর হতে পারে।

⇒ দেওয়ানী কার্যবিধির ৫২ ধারার বিধান: বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি কার্যকর করা: (Enforcement of decree against legal representative) কোন মৃত ব্যক্তির সম্পত্তি থেকে টাকা পরিশোধের জন্য যদি উক্ত মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে কোন ডিক্রি দেয়া হয়, তাহলে অনুরূপ কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের দ্বারা উক্ত ডিক্রি জারি করা যেতে পারে।
 যখন ডিক্রি দায়িকের দখলে এরূপ কোন সম্পত্তি না থাকে এবং মৃত ব্যক্তির সম্পত্তি তার দখলে এসেছে বলে প্রমাণ থাকে এবং তার যথাযথ ব্যবহার করেছে বলে যদি আদালতকে সন্তষ্ট করতে ব্যর্থ হয়, তখন সম্পত্তির যে পরিমাণের ব্যাপারে সে আদালতকে সন্তষ্ট করাতে ব্যর্থ হয়েছে সেই পরিমাণ সম্পত্তির জন্য ডিক্রি দায়িকের বিরুদ্ধে ডিক্রিটি জারি করা যাবে, যেন ডিক্রিটি ব্যক্তিগতভাবে তারই উপর প্রদত্ত হয়েছিল।
---------
⇒ The Code of Civil Procedure, 1908- Section 52. Enforcement of decree against legal representative:
(1) Where a decree is passed against a party as the legal representative of a deceased person, and the decree is for the payment of money out of the property of the deceased, it may be executed by the attachment and sale of any such property.
(2) Where no such property remains in the possession of the judgment-debtor and he fails to satisfy the Court that he has duly applied such property of the deceased as is proved to have come into his possession, the decree may be executed against the judgment-debtor to the extent of the property in respect of which he has failed so to satisfy the Court in the same manner as if the decree had been against him personally.
১৫.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-৪১ অনুযায়ী, আদালত কার বিরুদ্ধে মৌখিক পরীক্ষার আদেশ দিতে পারে?
  1. judgment-debtor
  2. কর্পোরেশনের অফিসার
  3. অন্য কোনো ব্যক্তি
  4. উপরোক্ত সকল
সঠিক উত্তর:
উপরোক্ত সকল
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সকল
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-৪১ অনুযায়ী, যদি কোনো টাকা পরিশোধের জন্য আদেশ (decree) দেয়া হয়, তাহলে decree-holder আদালতে আবেদন করতে পারে যেন আদালত আদেশ দেয় judgment-debtor বা কর্পোরেশনের অফিসার অথবা অন্য কোনো ব্যক্তিকে হাজির করে তাদের সম্পত্তি, দেনা-পাওনা এবং আদেশ পূরণ করার উপায় সম্পর্কে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য।
- অতএব, আদালত এই তিন ধরনের ব্যক্তির যেকোনো একজন বা একাধিকজনকে হাজির করে মৌখিক পরীক্ষা গ্রহণের নির্দেশ দিতে পারে। তাই এখানে সঠিক উত্তর হলো — “উপরোক্ত সকল”।
------------- 
Attachment of Property
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-41. Examination of judgment-debtor as to his property:
Where a decree is for the payment of money, the decree-holder may apply to the Court for an order that—
(a) the judgment-debtor, or
(b) In the case of a corporation, any officer thereof, or
(c) any other person,
be orally examined as to whether any or what debts are owing to the judgment-debtor and whether the judgment-debtor has any and what other property or means of satisfying the decree; and the Court may make an order for the attendance and examination of such judgment-debtor, or officer or other person, and for the production of any books or documents.
১৬.
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২২, বিধি-৬ অনুসারে, শুনানি সমাপ্ত হওয়ার পর যদি কোনো পক্ষের মৃত্যু ঘটে তাহলে কী হয়?
  1. রায় ঘোষণা হয়।
  2. মামলা স্থগিত হয়।
  3. মামলা বাতিল হয়।
  4. নতুন পক্ষ যুক্ত হয়।
সঠিক উত্তর:
রায় ঘোষণা হয়।
উত্তর
সঠিক উত্তর:
রায় ঘোষণা হয়।
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) রায় ঘোষণা হয়।
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২২, বিধি-৬ অনুযায়ী, যদি কোনো পক্ষের মৃত্যু শুনানি সমাপ্ত হওয়ার পরে কিন্তু রায় ঘোষণার আগে ঘটে, তাহলে মামলাটি অবসানপ্রাপ্ত (abatement) হয় না। বরং, আদালত সেই পরিস্থিতিতে রায় ঘোষণা করতে পারে এবং উক্ত রায়ের কার্যকারিতা এমনই বিবেচিত হবে যেন তা পক্ষের জীবিত থাকা অবস্থায়ই ঘোষণা করা হয়েছে।

⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর আদেশ-২২, বিধি-৬: শুনানি শেষ হওয়ার পর কোনো পক্ষের মৃত্যুজনিত কারণে মামলার অবসান নয়:
- পূর্ববর্তী বিধিসমূহে যাহা কিছুই থাকুক না কেন, কারণ-সংক্রান্ত অধিকার বজায় থাকুক বা না থাকুক, যদি কোনো পক্ষের মৃত্যু শুনানি সমাপ্ত হওয়ার পর এবং রায় প্রদান করার পূর্বে ঘটে, তাহা হইলে কেবলমাত্র উক্ত মৃত্যুর কারণে মামলার অবসান হইবে না; বরং উক্ত অবস্থায়ও রায় প্রদান করা যাইবে এবং রায়টি এমনভাবে কার্যকর হইবে যাহা মৃত্যুর পূর্বেই প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।

⇒ Order XXII, Rule 6 of the Code of Civil Procedure, 1908: No abatement by reason of death after hearing:
- Notwithstanding anything contained in the foregoing rules, whether the cause of action survives or not, there shall be no abatement by reason of the death of either party between the conclusion of the hearing and the pronouncing of the judgment, but judgment may in such case be pronounced notwithstanding the death and shall have the same force and effect as if it had been pronounced before the death took place.
১৭.
দেওয়ানী কার্যবিধির আদেশ ২১, বিধি ৮৯ অনুযায়ী, নিলামে বিক্রি রদের আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হয়?
  1. শুধুমাত্র ক্রয়মূল্যের ৫%
  2. শুধুমাত্র ডিক্রিদারের প্রাপ্য টাকা
  3. ক্রয়মূল্যের ১০% ও ডিক্রি টাকার সমপরিমাণ
  4. ক্রয়মূল্যের ৫% ও ডিক্রিদারের প্রাপ্য টাকার পরিমাণ
সঠিক উত্তর:
ক্রয়মূল্যের ৫% ও ডিক্রিদারের প্রাপ্য টাকার পরিমাণ
উত্তর
সঠিক উত্তর:
ক্রয়মূল্যের ৫% ও ডিক্রিদারের প্রাপ্য টাকার পরিমাণ
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ ২১, বিধি ৮৯ (Order XXI, Rule 89 of the Code of Civil Procedure, 1908) অনুযায়ী: যদি কোন স্থাবর সম্পত্তি (immovable property) ডিক্রির কার্যকরীকরণে নিলামে বিক্রি হয়ে থাকে, তাহলে মালিক বা যিনি নিলামের পূর্বে ঐ সম্পত্তির উপর স্বত্ব দাবি করেন, তিনি বিক্রয় রদের জন্য আদালতে আবেদন করতে পারেন, তবে কিছু শর্তে:
→ আবেদনকারীর আদালতে নিচের দুইটি অর্থ জমা দিতে হবে:
- ক্রেতাকে দেওয়ার জন্য: বিক্রয়মূল্যের ৫% অতিরিক্ত অর্থ (এইটা হলো ক্ষতিপূরণ বা compensation)
- ডিক্রিদারকে দেওয়ার জন্য:  বিজ্ঞপ্তিতে উল্লিখিত ডিক্রির বকেয়া টাকা, যেটির জন্য নিলাম আদেশ হয়েছে (তবে এর মধ্যে যেসব অর্থ ইতোমধ্যে ডিক্রিদার গ্রহণ করেছেন, তা বাদ যাবে)।
তামাদি সীমা: এই আবেদন নিলাম বিক্রয়ের দিন হতে ৩০ দিনের মধ্যে করতে হবে (তামাদি আইনের ১৬৬ অনুচ্ছেদ অনুযায়ী)।

- অর্থাৎ নিলামে বিক্রি রদের আবেদন তখনই গ্রহণযোগ্য হবে, যখন উভয় অর্থ- ক্রয়মূল্যের ৫% (ক্রেতার জন্য) এবং ডিক্রিদারের প্রাপ্য টাকা আদালতে জমা দেওয়া হয়।
- তাই সঠিক উত্তর: ঘ) ক্রয়মূল্যের ৫% ও ডিক্রিদারের প্রাপ্য টাকার পরিমাণ।

⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১ বিধি-৮৯ এর বিধান টাকা জমা দিয়ে নিলামে বিক্রয় রদের আবেদন (Application to set aside sale on deposit): ডিক্রি জারিতে স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে উক্ত সম্পত্তির মালিক নিলাম বিক্রয়ের রদের জন্য নিম্নোক্ত টাকা আদালতে জমা দিয়ে আবেদনপত্র দাখিল করতে পারে-
 ক্রয় মূল্যের ৫% অর্থ ক্রেতাকে প্রদানের জন্য; এবং
 ডিক্রিদার পূর্বে কোন টাকা গ্রহণ করলে তা বাদ দিয়ে যে পরিমাণ টাকার জন্য নিলাম বিক্রয়ের আদেশ হয়েছে তা ডিক্রিদারকে প্রদানের জন্য।
তামাদি আইনের  অনুচ্ছেদ: ১৬৬ মতে উক্ত আবেদন নিলাম বিক্রয়ের দিন হতে ৩০ দিনের মধ্যে করতে হবে।
-----------
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21 Rule-89.Application to set aside sale on deposit:
(1) Where immovable property has been sold in execution of a decree, any person, either owing such property or holding an interest therein by virtue of a title acquired before such sale, may apply to have the sale set aside on his depositing in Court,−
(a) for payment to the purchaser, a sum equal to five per cent. of the purchase-money, and
(b) for payment to the decree-holder, the amount specified in the proclamation of sale as that for the recovery of which the sale was ordered, less any amount which may, since the date of such proclamation of sale, have been received by the decree-holder.
(2) Where a person applies under rule 90 to set aside the sale of his immovable property, he shall not, unless he withdraws his application, be entitled to make or prosecute an application under this rule.
(3) Nothing in this rule shall relieve the judgment-debtor from any liability he may be under in respect of costs and interest not covered by the proclamation of sale.
১৮.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২০ অনুসারে বিধি-১৮ এবং ১৯-এর বিধান কোন ধরনের ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য?
  1. শুধুমাত্র টাকার ডিক্রির ক্ষেত্রে
  2. সম্পত্তি অর্পণের ডিক্রির ক্ষেত্রে
  3. দায়িকের গ্রেফতারের ডিক্রির ক্ষেত্রে
  4. বন্ধকী বা চার্জ বাস্তবায়নের জন্য বিক্রয়ের ডিক্রির ক্ষেত্রে
সঠিক উত্তর:
বন্ধকী বা চার্জ বাস্তবায়নের জন্য বিক্রয়ের ডিক্রির ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকী বা চার্জ বাস্তবায়নের জন্য বিক্রয়ের ডিক্রির ক্ষেত্রে
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২০ অনুসারে বলা হয়েছে: “The provisions contained in rules 18 and 19 shall apply to decrees for sale in enforcement of a mortgage or charge.”
অর্থাৎ, বিধি ১৮ ও ১৯ যেগুলো ক্রস-ডিক্রি বা একে অপরের বিরুদ্ধে আর্থিক পাওনা সম্পর্কিত ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলো বন্ধক বা চার্জ বাস্তবায়নের জন্য বিক্রয়ের ডিক্রির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
- তাই সঠিক অপশন: ঘ) বন্ধকী বা চার্জ বাস্তবায়নের জন্য বিক্রয়ের ডিক্রির ক্ষেত্রে।
----------
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule- 20. Cross-decrees and crossclaims in mortgage-suits:
The provisions contained in rules 18 and 19 shall apply to decrees for sale in enforcement of a mortgage or charge.
১৯.
দেওয়ানী কার্যবিধির Order XXI-এর কোন বিধি (Rule) তে "Execution in case of Cross-claims under same decree" সংক্রান্ত বিধান রয়েছে? 
  1. Rule-11
  2. Rule-19
  3. Rule-26
  4. Rule-35
সঠিক উত্তর:
Rule-19
উত্তর
সঠিক উত্তর:
Rule-19
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর Order XXI ডিক্রি ও আদেশের জারি (Execution) সম্পর্কিত বিধান প্রদান করে। এই আদেশের Rule 19-এ একই ডিক্রির অধীনে দুই পক্ষ পরস্পরের নিকট অর্থ পাওয়ার দাবির (Cross-claims) ক্ষেত্রে কিভাবে জারি কার্য পরিচালিত হবে, তা নির্ধারণ করা হয়েছে।
⇒ পাল্টা দাবী (Cross claims)- ২১ নং আদেশের ১৯ নং বিধি অনুযায়ী, যে ডিক্রি অনুসারে দুইপক্ষ পরষ্পরের নিকট টাকা আদায়ের অধিকার লাভ করে, সেই ডিক্রি জারির জন্য আদালতে আবেদন করা হলে, তখন-
ⅰ)যদি দুটি অংক সমান হয়, তবে উভয়টির পরিতুষ্টি ডিক্রির উপর লিখতে হবে; এবং
ii) যদি দুটি অংক অসমান হয়, তবে যে পক্ষ বৃহত্তর পরিমাণ অংকের অধিকারী, ঐ পক্ষ ক্ষুদ্রতর অংশ বাদে শুধু অবশিষ্ট অংকের টাকার জন্য ডিক্রি জারি করাতে পারবে এবং ক্ষুদ্রতর অংকের জন্য ডিক্রিতে পরিতুষ্টির বিষয়টি লিপিবদ্ধ করতে হবে।
⇒ পাল্টা ডিক্রির (Cross Decrees) ক্ষেত্রে প্রথম দুটি মামলায় দুইটি ডিক্রি একসাথে জারি করা হয়। অন্যদিকে পাল্টা দাবীর (Cross Claims) ক্ষেত্রে একই মামলায় বাদী-বিবাদীর পাল্টা দাবির ডিক্রি জারি করা হয়।
---------------
⇒ The Code of Civil Procedure, 1908 Order-21 Rule-19. Execution in case of cross-claims under same decree:
Where application is made to a Court for the execution of a decree under which two parties are entitled to recover sums of money from each other, then−
(a) if the two sums are equal, satisfaction for both shall be entered upon the decree; and,
(b) if the two sums are unequal, execution may be taken out only by the party entitled to the larger sum and for so much only as remains after deducting the smaller sum, and satisfaction for the smaller sum shall be entered upon the decree.
২০.
দেওয়ানী কার্যবিধির ৫৬ ধারা অনুযায়ী, কোন ধরনের ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে মহিলাকে গ্রেফতার বা আটক করা নিষিদ্ধ?
  1. অর্থ পরিশোধের ডিক্রি
  2. সম্পত্তি হস্তান্তরের ডিক্রি
  3. নিষেধাজ্ঞা আরোপের ডিক্রি
  4. দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ডিক্রি
সঠিক উত্তর:
অর্থ পরিশোধের ডিক্রি
উত্তর
সঠিক উত্তর:
অর্থ পরিশোধের ডিক্রি
ব্যাখ্যা

⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৫৬ অনুযায়ী: “The Court shall not order the arrest or detention in the civil prison of a woman in execution of a decree for the payment of money.”
- অর্থাৎ, অর্থ পরিশোধের ডিক্রি কার্যকর করতে গিয়ে কোনো মহিলাকে গ্রেফতার বা দেওয়ানি জেলে আটক করা যাবে না। এটি নারীদের সুরক্ষার জন্য একটি বিশেষ বিধান।

⇒ The Code of Civil Procedure, 1908 এর ধারা ৫৬ হল- অর্থের ডিক্রি জারিতে মহিলাকে গ্রেফতারের বা আটকের বাধা-নিষেধ:
- আদালত অর্থ পরিশোধের ডিক্রি জারির জন্য কোন মহিলাকে দেওয়ানি জেলে গ্রেফতার বা আটক রাখার কোন আদেশ প্রদান করবেন না।
----------
⇒ The Code of Civil Procedure,1908, Section 56. Prohibition of arrest or detention of women in execution of decree for money:
 Notwithstanding anything in this Part, the Court shall not order the arrest or detention in the civil prison of a woman in execution of a decree for the payment of money.

২১.
দেওয়ানী কার্যবিধি অনুযায়ী ডিক্রি জারির লিখিত আবেদনে কোন তথ্য অন্তর্ভুক্ত করতে হবে না?
  1. মামলার নম্বর
  2. ডিক্রির তারিখ
  3. দায়িকের ব্যক্তিগত জীবনের বিবরণ
  4. ডিক্রির উপর কোনো আপিল দায়ের করা হয়েছে কিনা
সঠিক উত্তর:
দায়িকের ব্যক্তিগত জীবনের বিবরণ
উত্তর
সঠিক উত্তর:
দায়িকের ব্যক্তিগত জীবনের বিবরণ
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-১১(২) অনুযায়ী, ডিক্রি কার্যকর করার জন্য লিখিত আবেদন করলে সেটি একটি টেবুলার (tabular) ফরম্যাটে প্রস্তুত করতে হয় এবং নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এতে থাকতে হয়:
- মামলার নম্বর (Suit Number)
- পক্ষসমূহের নাম (Names of the parties)
- ডিক্রির তারিখ (Date of the decree)
- ডিক্রির বিরুদ্ধে আপিল হয়েছে কিনা
- পূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা এবং তার ফলাফল
- পরিশোধ বা মীমাংসার তথ্য
- ডিক্রির মাধ্যমে কী পরিমাণ অর্থ বা প্রতিকার চাওয়া হয়েছে
- কোন পদ্ধতিতে আদালতের সহায়তা চাওয়া হচ্ছে (যেমন: সম্পত্তি হস্তান্তর, গ্রেফতার, রিসিভার নিয়োগ ইত্যাদি)

→ তবে ডিক্রি কার্যকর করার লিখিত আবেদনে দায়িকের ব্যক্তিগত জীবনের বিবরণ আবশ্যক নয়। বরং এটি অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় তথ্য।
---------------
Order XXI – Execution of Decrees and Orders
Rule 11 – Application for Execution
(1) Oral Application
Where a decree is for the payment of money, the Court may, on the oral application of the decree-holder at the time of the passing of the decree, order immediate execution thereof by the arrest of the judgment-debtor, prior to the preparation of a warrant, if he is within the precincts of the Court.

(2) Written Application:
Save as otherwise provided by sub-rule (1), every application for the execution of a decree shall be in writing, signed and verified by the applicant or by some other person proved to the satisfaction of the Court to be acquainted with the facts of the case, and
shall contain, in a tabular form, the following particulars:
(a) The number of the suit;
(b) The names of the parties;
(c) The date of the decree;
(d) Whether any appeal has been preferred from the decree;
(e) Whether any, and (if any) what, payment or other adjustment of the matter in controversy has been made between the parties subsequently to the decree;
(f) Whether any, and (if any) what, previous applications have been made for the execution of the decree, the dates of such applications and their results;
(g) The amount with interest (if any) due upon the decree, or other relief granted thereby, together with particulars of any cross-decree, whether passed before or after the date of the decree sought to be executed;
(h) The amount of the costs (if any) awarded;
(i) The name of the person against whom execution of the decree is sought;
(j) The mode in which the assistance of the Court is required, whether:

(i) By the delivery of any property specifically decreed;
(ii) By the attachment and sale, or by the sale without attachment, of any property;
(iii) By the arrest and detention in prison of any person;
(iv) By the appointment of a receiver;
(v) Otherwise, as the nature of the relief granted may require.

(3) Certified Copy of the Decree:
The Court to which an application is made under sub-rule (2) may require the applicant to produce a certified copy of the decree.
২২.
দেওয়ানী কার্যবিধির ৫৮ ধারা অনুযায়ী, ৫০ টাকার বেশি অর্থের ডিক্রির ক্ষেত্রে দেনাদারকে সর্বোচ্চ কতদিন দেওয়ানী জেলে আটক রাখা যায়?
  1. ১ বছর
  2. ৬ মাস
  3. ৩ মাস
  4. ৬ সপ্তাহ
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির ৫৮ ধারা অনুযায়ী: যদি ডিক্রি অর্থ পরিশোধের জন্য হয় এবং ওই অর্থের পরিমাণ ৫০ টাকার বেশি হয়, তবে ডিক্রি-দায়িক (judgment-debtor) কে সর্বোচ্চ ৬ মাস দেওয়ানী জেলে আটক রাখা যাবে।
আর যদি অর্থের পরিমাণ ৫০ টাকার কম হয়, তবে তাকে সর্বোচ্চ ৬ সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে।
 এই ধারা অনুযায়ী একজন রায়সিদ্ধ দেনাদার মুক্তি পাওয়ার পর পুনরায় তাকে একই ডিক্রির জন্য গ্রেফতার করা যাবে না।

⇒ দেওয়ানী কার্যবিধির ৫৮ ধারার বিধান আটক ও মুক্তি:
 ৫০ টাকার বেশি পরিশোধের ডিক্রির ক্ষেত্রে ৬ মাসের বেশি দেওয়ানি জেলে আটক রাখা যাবে না; এবং
 ৫০ টাকার কম হলে সে ক্ষেত্রে ৬ সপ্তাহের বেশি আটক রাখা যাবে না।
 যে ডিক্রি জারিতে ডিক্রি দায়িক আটক থেকে মুক্তি পেয়েছেন, সেই বিষয়ে তাকে পুনরায় গ্রেফতার করা যাবে না।
-------- 
⇒ The Code of Civil Procedure, 1908- Section 58. Detention and release:
(1) Every person detained in the civil prison in execution of a decree shall be so detained,- 
(a) where the decree is for the payment of a sum of money exceeding fifty Taka, for a period of six months, and, 
(b) in any other case for a period of six weeks: 
Provided that he shall be released from such detention before the expiration of the said period of six months or six weeks, as the case may be,- 
(i) on the amount mentioned in the warrant for his detention being paid to the officer in charge of the civil prison, or 
(ii) on the decree against him being otherwise fully satisfied, or 
(iii) on the request of the person on whose application he has been so detained, or 
(iv) on the omission by the person, on whose application he has been so detained, to pay subsistence allowance: 
Provided, also, that he shall not be released from such detention under clause (ii) or clause (iii), without the order of the Court. 
(2) A judgment-debtor released from detention under this section shall not merely by reason of his release be discharged from his debt, but he shall not be liable to be re-arrested under the decree in execution of which he was detained in the civil prison.
২৩.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-৩৭ অনুসারে যদি judgment-debtor নোটিশ পাওয়ার পরও নির্ধারিত দিনে উপস্থিত না হয়, তাহলে আদালত কী করতে পারে?
  1. আদালত নতুন নোটিশ পাঠায়।
  2. আদালত নোটিশ বাতিল করে।
  3. আদালত judgment-debtor কে জরিমানা করে।
  4. আদালত judgment-debtor এর গ্রেপ্তার পরোয়ানা জারি করে।
সঠিক উত্তর:
আদালত judgment-debtor এর গ্রেপ্তার পরোয়ানা জারি করে।
উত্তর
সঠিক উত্তর:
আদালত judgment-debtor এর গ্রেপ্তার পরোয়ানা জারি করে।
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-৩৭ এর ১ম অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো judgment-debtor এর বিরুদ্ধে অর্থ আদায়ের জন্য গ্রেপ্তার ও সিভিল কারাগারে বন্দী করার আবেদন করা হয়, আদালত সাধারণত সরাসরি গ্রেপ্তার পরোয়ানা জারি না করে তাকে নোটিশ পাঠায় যাতে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হয়ে কারণ দেখাতে পারে কেন তাকে কারাগারে আটকানো হবে না।
তবে, যদি judgment-debtor ওই নোটিশ পাওয়ার পরেও আদালতে নির্ধারিত দিনে উপস্থিত না হয়, তাহলে বিধির ২য় অনুচ্ছেদ অনুসারে, আদালত decree-holder এর অনুরোধে judgment-debtor এর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করতে পারে।
অর্থাৎ, নোটিশ পাওয়ার পরেও উপস্থিত না হওয়া judgment-debtor এর বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তার পরোয়ানা জারি করাই বিধির উদ্দেশ্য এবং প্রক্রিয়া। এ ছাড়া, বিধিতে নতুন নোটিশ পাঠানোর বা জরিমানা করার কথা বলা হয়নি, এবং নোটিশ বাতিল করারও কোনও ধারাবাহিক বিধান নেই।
সুতরাং, সঠিক উত্তর ঘ) আদালত judgment-debtor এর গ্রেপ্তার পরোয়ানা জারি করে।

Arrest and Detention in the Civil Prison:
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-37. Discretionary power to permit judgment-debtor to show cause against detention in prison.
(1) Notwithstanding anything in these rules, where an application is for the execution of a decree for the payment of money by arrest and detention in the civil prison of a judgment-debtor who is liable to be arrested in pursuance of the application, the Court shall, instead of issuing a warrant for his arrest, issue a notice calling upon him to appear before the Court on a day to be specified in the notice and show cause why he should not be committed to the civil prison: Provided that such notice shall not be necessary if the Court is satisfied, by affidavit, or otherwise, that, with the object or effect of delaying the execution of the decree, the judgment-debtor is likely to abscond or leave the local limits of the jurisdiction of the Court.
(2) Where appearance is not made in obedience to the notice, the Court shall, if the decree-holder so requires, issue a warrant for the arrest of the judgment-debtor.
২৪.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-৩২ মূলত কোন ধরনের ডিক্রি কার্যকর করার নিয়ম নির্ধারণ করে না?
  1. অর্থ পরিশোধের ডিক্রি
  2. দাম্পত্য অধিকার
  3. নিষেধাজ্ঞার ডিক্রি
  4. সুনির্দিষ্ট কার্যসম্পাদন
সঠিক উত্তর:
অর্থ পরিশোধের ডিক্রি
উত্তর
সঠিক উত্তর:
অর্থ পরিশোধের ডিক্রি
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ ২১, বিধি ৩২ (Order XXI, Rule 32) মূলত তিনটি ধরনের ডিক্রি কার্যকর করার নিয়ম নির্ধারণ করে:
১) সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিক্রি
২) দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ডিক্রি
৩) নিষেধাজ্ঞামূলক (injunction) ডিক্রি
- এই বিধি অনুযায়ী, যদি উক্ত ডিক্রির অধীনে দায়িক ইচ্ছাকৃতভাবে আদেশ না মানে, তবে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে তার সম্পত্তি ক্রোক করা যেতে পারে।
- সুনির্দিষ্ট কার্যসম্পাদন বা নিষেধাজ্ঞার ডিক্রির ক্ষেত্রে তাকে দেওয়ানি কারাগারে আটক, সম্পত্তি ক্রোক, অথবা উভয় পদ্ধতিতে কার্যকর করা যেতে পারে।
- কিন্তু “অর্থ পরিশোধের ডিক্রি” আদেশ ২১, বিধি ৩২ এর আওতায় পড়ে না।

অর্থাৎ আদেশ-২১, বিধি-৩২ অর্থ পরিশোধ সংক্রান্ত ডিক্রি কার্যকরের বিধান দেয় না। এটি দাম্পত্য অধিকার, নিষেধাজ্ঞা, এবং সুনির্দিষ্ট কার্যসম্পাদন—এই তিন ধরনের ডিক্রি কার্যকর করার নিয়ম বলে।
- সঠিক উত্তর: ক) অর্থ পরিশোধের ডিক্রি

⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ ২১ বিধি-৩২ এর বিধান সুনির্দিষ্ট কার্যসম্পাদন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার অথবা নিষেধাজ্ঞার জন্য ডিক্রি:
দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য সম্পত্তি ক্রোক, অথবা  চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের বা নিষেধাজ্ঞার ডিক্রির ক্ষেত্রে দেওয়ানি কারাগারে আটক করে বা সম্পত্তি ক্রোক করে বা উভয় প্রকারেই কার্যকর করা যাবে।
যদি কোন কর্পোরেশন হয়, তবে কর্পোরেশনের সম্পত্তি ক্রোক করে অথবা পরিচালকগণকে বা অন্যান্য প্রধান কর্মকর্তাগণকে দেওয়ানি কারাগারে আটক করে বা ক্রোক এবং আটক উভয় প্রকারেই ডিক্রিটি জারি করা যাবে। কোন ক্রোক ১ বছর যাবৎ বলবৎ থাকলে যদি ডিক্রি দায়িক ডিক্রিটি মান্য না করে থাকে এবং ডিক্রিদার ক্রোককৃত সম্পত্তি নিলাম বিক্রয়ের জন্য আবেদন করে থাকে, তবে অনুরূপ সম্পত্তি নিলাম বিক্রয় করা যাবে এবং বিক্রয়লব্ধ অর্থ হতে আদালত ডিক্রিদারকে অর্থ প্রদান করতে পারেন।
---------
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21 Rule- 32. Decree for specific performance, for restitution of conjugal rights, or for an injunction:
(1) Where the party against whom a decree for the specific performance of a contract, or for restitution of conjugal rights, or for an injunction, has been passed, has had an opportunity of obeying the decree and has wilfully failed to obey it, the decree may be enforced in the case of a decree for restitution of conjugal rights by the attachment of his property or, in the case of a decree to the specific performance of a contract or for an injunction by his detention in the civil prison, or by the attachment of his property, or by both.
(2) Where the party against whom a decree for specific performance or for an injunction has been passed is a corporation, the decree may be enforced by the attachment of the property of the corporation or, with the leave of the Court, by the detention in the civil prison of the directors or other principal officers thereof, or by both attachment and detention.
২৫.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২৬ অনুসারে জারি স্থগিতের আগে আদালত কী চাইতে পারে?
  1. ডিক্রির কপি
  2. মামলার রেকর্ড
  3. দায়িকের জামানত
  4. ডিক্রিদারের সম্মতি
সঠিক উত্তর:
দায়িকের জামানত
উত্তর
সঠিক উত্তর:
দায়িকের জামানত
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২৬(৩) অনুসারে, যদি কোনো পক্ষ (সাধারণত দায়িক) কার্যকর স্থগিতের জন্য আবেদন করে, তবে আদালত কার্যকর স্থগিত করার আগে দায়িকের কাছ থেকে জামানত (security) চাইতে পারে অথবা তার উপর যথোপযুক্ত শর্ত আরোপ করতে পারে।
- এটি করা হয় যাতে দায়িক অন্যায়ভাবে সময়ক্ষেপণ না করতে পারে এবং ডিক্রিদারের স্বার্থ রক্ষা পায়।

⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-26(3)
- “Before making an order to stay execution or for the restitution of property or the discharge of the judgment-debtor, the Court may require such security from, or impose such conditions upon, the judgment-debtor as it thinks fit.”
২৬.
দেওয়ানি কার্যবিধি ৫৭ ধারা অনুসারে খোরপোষ ভাতার হার কীভাবে নির্ধারিত হয়?
  1. বার্ষিক ভিত্তিতে
  2. মাসিক ভিত্তিতে
  3. সাপ্তাহিক ভিত্তিতে
  4. দৈনিক ভিত্তিতে
সঠিক উত্তর:
মাসিক ভিত্তিতে
উত্তর
সঠিক উত্তর:
মাসিক ভিত্তিতে
ব্যাখ্যা
⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৫৭ (Section 57) অনুসারে, যখন কোনো দায়িক (Judgment-debtor)–কে দেওয়ানী মামলার আদেশের ভিত্তিতে জেলে আটক রাখা হয়, তখন তাঁর খোরপোষ বা জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট মাসিক ভাতা (monthly allowance) প্রদান করার বিধান রয়েছে।
- এই ভাতার হার নির্ধারণ করে সরকার, এবং এটি নির্ধারিত হয়, পদমর্যাদা (rank) গোত্র (race) জাতীয়তা (nationality) এই বিষয়গুলো বিবেচনায় রেখে।
- আইনটি স্পষ্টভাবে "monthly allowances" বা "মাসিক ভাতা" শব্দটি ব্যবহার করেছে।

⇒দেওয়ানি কার্যবিধির ৫৭ ধারা- খোরপোষ ভাতা: সরকার পদপর্যাদা, গোত্র এবং জাতীয়তার ক্রমানুসারে দায়িকের খোরপোষের নিমিত্তে প্রদানযোগ্য মাসিক ভাতার হার নির্দিষ্ট করতে পারবে।
⇒ The Code of Civil Procedure, 1908-Section 57: Subsistence allowance-
The Government may fix scales, graduated according to rank, race and nationality, of monthly allowances payable for the subsistence of judgment-debtors.
২৭.
দেওয়ানী কার্যবিধির কোন আদেশ ও বিধিতে "Simultaneous execution"–এর বিষয়টি সম্পর্কে বিধান দেওয়া আছে?
  1. আদেশ-২১, বিধি-২০
  2. আদেশ-২১, বিধি-২১
  3. আদেশ-২০, বিধি-২১
  4. আদেশ-২২, বিধি-২১
সঠিক উত্তর:
আদেশ-২১, বিধি-২১
উত্তর
সঠিক উত্তর:
আদেশ-২১, বিধি-২১
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ ২১, বিধি ২১ অনুযায়ী, আদালত তার নিজস্ব বিবেচনায় একই সময়ে দায়িকের ব্যক্তি (ব্যক্তিগত স্বাধীনতা) এবং সম্পত্তির বিরুদ্ধে ডিক্রি কার্যকর না করার সিদ্ধান্ত নিতে পারে। এই নীতিকে বলা হয় Simultaneous execution।

⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২১ অনুসারে, আদালত তার নিজস্ব বিবেচনায় (in its discretion) সিদ্ধান্ত নিতে পারে যে, একই সময়ে দায়িকের ব্যক্তিগত স্বাধীনতা (গ্রেফতার ও কারাবাস) এবং তার সম্পত্তির বিরুদ্ধে একযোগে (simultaneous) ডিক্রি কার্যকর না করাও যেতে পারে।
---------
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-21. Simultaneous execution:
The Court may, in its discretion, refuse execution at the same time against the person and property of the judgment-debtor.
২৮.
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর কোন আদেশে দেওয়ানি মামলার পক্ষের মৃত্যু, বিবাহ ও দেউলিয়া সংক্রান্ত বিধানসমূহ অন্তর্ভুক্ত আছে?
  1. আদেশ-২০
  2. আদেশ-২১
  3. আদেশ-২২
  4. আদেশ-২৩
সঠিক উত্তর:
আদেশ-২২
উত্তর
সঠিক উত্তর:
আদেশ-২২
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর আদেশ-২২ (Order XXII) এ দেওয়ানি মামলার চলাকালীন সময় কোনো পক্ষ (plaintiff বা defendant) যদি মৃত্যুবরণ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন (বিশেষত মহিলা পক্ষের ক্ষেত্রে), কিংবা দেউলিয়া (insolvent) হয়ে পড়েন, সে ক্ষেত্রে মামলার কার্যক্রম কিভাবে পরিচালিত হবে — তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
- অর্থাৎ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ (Code of Civil Procedure, 1908)-এর আদেশ-২২ (Order XXII) এ "Death, Marriage and Insolvency of Parties" সংক্রান্ত বিধানসমূহ অন্তর্ভুক্ত আছে।

•এই আদেশে যা বলা হয়েছে:
মৃত্যু: যদি কোনো পক্ষ (plaintiff বা defendant) মারা যান, এবং মামলার অধিকার (right to sue) টিকে থাকে, তাহলে মামলা বাতিল হবে না। তবে, তার আইনগত প্রতিনিধি (legal representative) কে অন্তর্ভুক্ত করতে হবে।
বিবাহ: কোনো নারী পক্ষ বিবাহিত হলে মামলায় তার অবস্থান অকার্যকর হয় না। বিবাহের কারণে মামলা বাতিল হয় না।
দেউলিয়াত্ব: যদি কোনো পক্ষ দেউলিয়া হয়ে যায়, তাহলে মামলা চালিয়ে নেওয়ার অধিকার receiver বা assignee-র থাকে। তবে সে মামলা চালাতে অনিচ্ছুক হলে, মামলা খারিজ হতে পারে।
→ এই আদেশ মূলত মামলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কোনো পক্ষের ব্যক্তিগত অবস্থার পরিবর্তনের কারণে মামলা বাতিল না হয়ে যায় এবং আইনগত প্রতিকার পাওয়া যায়।
২৯.
দেওয়ানি কার্যবিধির কোন ধারায় “সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ”-এর বিধান রয়েছে?
  1. ৬৫ ধারায়
  2. ৬২ ধারায়
  3. ৫৪ ধারায়
  4. ৫২ ধারায়
সঠিক উত্তর:
৫৪ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫৪ ধারায়
ব্যাখ্যা
⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ৫৪ নম্বর ধারা (Section 54) বিশেষভাবে “অবিভক্ত সম্পত্তির বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ” বিষয়ক বিধান প্রদান করে।
- এই ধারায় বলা হয়েছে: যদি ডিক্রি হয়- সরকারি রাজস্বের আওতাভুক্ত অবিভক্ত সম্পত্তির বাটোয়ারা, বা ঐ ধরনের সম্পত্তির নির্দিষ্ট অংশ পৃথকভাবে দখলের জন্য, তবে এই বাটোয়ারা বা অংশ পৃথকীকরণের কার্য সম্পাদন করবে:
- কালেক্টর, অথবা কালেক্টরের মনোনীত গেজেটেড অধস্তন কর্মকর্তা,
এবং এটি সম্পন্ন করতে হবে তৎকালীন প্রযোজ্য আইন অনুযায়ী (যেমন ভূমি বাটোয়ারা আইন)।
⇒ দেওয়ানি কার্যবিধির ৫৪ ধারায় বিধান সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ (Partition of estate or separation of share): সরকারি রাজস্ব প্রদানের প্রয়োজনে কোন অবিভক্ত সম্পত্তি বাটোয়ারার জন্য বা সম্পত্তির কোন অংশের পৃথক দখলের জন্য ডিক্রি প্রদত্ত হলে, কালেক্টর বা মনোনীত কর্মকর্তা বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ সম্পন্ন করবেন।
-----------
⇒ The Code of Civil Procedure,1908, Section-54: Partition of estate or separation of share:
- Where the decree is for the partition of an undivided estate assessed to the payment of revenue to the Government, or for the separate possession of a share of such an estate, the partition of the estate or the separation of the share shall be made by the Collector or any gazetted subordinate of the Collector deputed by him in this behalf, in accordance with the law (if any) for the time being in force relating to the partition, or the separate possession of shares, of such estates.
৩০.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২৭ অনুসারে জারি স্থগিত হলেও কী করা যায়?
  1. ডিক্রি বাতিল করা
  2. মামলা পুনরায় শুরু করা
  3. দায়িকের সম্পত্তি পুনরায় ক্রোক করা
  4. দায়িকের সম্পত্তি ফেরত দেওয়া
সঠিক উত্তর:
দায়িকের সম্পত্তি পুনরায় ক্রোক করা
উত্তর
সঠিক উত্তর:
দায়িকের সম্পত্তি পুনরায় ক্রোক করা
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১, বিধি-২৭ অনুযায়ী, যদি কার্যকরী আদেশ (execution) স্থগিত করা হয় এবং তাতে দায়িকের ব্যক্তি বা সম্পত্তি মুক্ত করে দেওয়া হয় (restitution/discharge), তবুও যদি পরে কার্যকরী আবার শুরু হয়, তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার বা তার সম্পত্তি পুনরায় ক্রোক করা যাবে।
“No order of restitution or discharge under rule 26 shall prevent the property or person of a judgment-debtor from being retaken in execution of the decree sent for execution.”
অর্থাৎ, স্থগিতাদেশ সাময়িক, কিন্তু ডিক্রির কার্যকরিতা সম্পূর্ণভাবে নাকচ হয় না। পরবর্তীতে প্রয়োজনে পুনরায় কার্যকর করা যেতে পারে।

Stay of Execution

⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-26.When Court may stay execution:
(1) The Court to which a decree has been sent for execution shall, upon sufficient cause being shown, stay the execution of such decree for a reasonable time, to enable the judgment-debtor to apply to the Court by which the decree was passed, or to any Court having appellate jurisdiction in respect of the decree or the execution thereof, for an order to stay execution, or for any other order relating to the decree or execution which might have been made by such Court of first instance or appellate Court if execution had been issued thereby, or if application for execution had been made thereto.
(2) Where the property or person of the judgment-debtor has been seized under an execution the Court which issued the execution may order the restitution of such property or the discharge of such person pending the result of the application.
- Power to require security from, or impose conditions upon, judgment-debtor
(3) Before making an order to stay execution or for the restitution of property or the discharge of the judgment-debtor, the Court may require such security from, or impose such conditions upon, the judgment-debtor as it thinks fit.

⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-27. Liability of judgment-debtor discharged:
 No order of restitution or discharge under rule 26 shall prevent the property or person of a judgment-debtor from being retaken in execution of the decree sent for execution.
৩১.
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৩৭ ধারা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. আপিল আদালতের সংজ্ঞা
  2. ডিক্রি বাস্তবায়নের সময়সীমা
  3. আদালতের এখতিয়ার নির্ধারণ
  4. ডিক্রি দানকারী আদালতের সংজ্ঞা
সঠিক উত্তর:
ডিক্রি দানকারী আদালতের সংজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
ডিক্রি দানকারী আদালতের সংজ্ঞা
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৩৭ ধারা বিশেষভাবে ডিক্রি কার্যকর (Execution of Decree) প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। এই ধারায় "ডিক্রি দানকারী আদালত"-এর সংজ্ঞা দেওয়া হয়েছে, যা ডিক্রি জারির ক্ষেত্রে প্রযোজ্য।
- এ ধারা অনুসারে যদি ডিক্রি আপিল আদালতের মাধ্যমে হয়, তবে মূল আদালতকে (first instance court) ডিক্রি দানকারী আদালত হিসেবে ধরা হবে।
- যদি সেই মূল আদালত অস্তিত্বহীন হয়ে যায় বা এখতিয়ার হারায়, তবে তখনকার বিদ্যমান যে আদালতের ঐ মামলা বিচার করার এখতিয়ার থাকত, তাকেই ডিক্রি দানকারী আদালত হিসেবে গণ্য করা হবে।

⇒দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ৩৭ ধারার বিধান: ডিক্রি দানকারী আদালতের সংজ্ঞা:- “যে আদালত ডিক্রি প্রদান করেছেন" বলতে বা অনুরূপ কোন বাক্য দ্বারা ডিক্রি জারির ব্যাপারে সংশ্লিষ্ট বিষয় বা প্রসঙ্গে বিপরীত কোন বিধান না থাকলে নিম্নোক্তরূপ অন্তর্ভুক্ত করে বলে বিবেচিত হবে,-
ক) জারিযোগ্য ডিক্রি আপিল এখতিয়ার ক্ষমতায় প্রদত্ত হলে মূল আদালত; এবং
খ) মূল আদালত উঠে গিয়ে থাকলে অথবা তার এখতিয়ার রহিত হয়ে গিয়ে থাকলে, ডিক্রি জারি করার আবেদন করার সময় যে আদালতের অনুরূপ মোকদ্দমা বিচার করার এখতিয়ার ছিল, ঐ আদালত।
-----------
⇒ The Code of Civil Procedure, 1908- Section 37. Definition of Court which passed a decree.
- The expression "Court which passed a decree," or words to that effect, shall, in relation to the execution of decrees, unless there is anything repugnant in the subject or context, be deemed to include,-
(a) where the decree to be executed has been passed in the exercise of appellate jurisdiction, the Court of first instance, and 
(b) where the Court of first instance has ceased to exist or to have jurisdiction to execute it, the Court which, if the suit wherein the decree was passed was instituted at the time of making the application for the execution of the decree, would have jurisdiction to try such suit.
৩২.
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৯৪ অনুসারে, স্থাবর সম্পত্তির বিক্রয় নিশ্চিত হলে আদালত কী প্রদান করে?
  1. সম্পত্তির মালিকানা চুক্তি।
  2. ক্রেতার জন্য একটি সার্টিফিকেট।
  3. decree-holder এর জন্য আদেশ।
  4. judgment-debtor এর জন্য নোটিশ।
সঠিক উত্তর:
ক্রেতার জন্য একটি সার্টিফিকেট।
উত্তর
সঠিক উত্তর:
ক্রেতার জন্য একটি সার্টিফিকেট।
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৯৪ অনুযায়ী, যখন স্থাবর (অস্থাবর নয়) সম্পত্তির বিক্রয় নিশ্চিত বা চূড়ান্ত (absolute) হয়ে যায়, তখন আদালত একটি সার্টিফিকেট প্রদান করে। এই সার্টিফিকেটে বিক্রিত সম্পত্তির বিবরণ এবং যিনি বিক্রয়ের সময় ক্রেতা হিসেবে ঘোষিত হয়েছেন, তার নাম উল্লেখ থাকে। এছাড়া, সার্টিফিকেটে বিক্রয় নিশ্চিত হওয়ার তারিখও উল্লেখ থাকে। এটি ক্রেতার জন্য আইনি স্বীকৃতি হিসেবে কাজ করে। অন্য কোন দলিল বা নোটিশ এ বিধিতে উল্লেখ নেই।

⇒ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি- ৯৪ ক্রেতাকে সনদপত্র:
-যেখানে কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চূড়ান্ত (absolute) হয়ে গেছে, সেখানে আদালত একটি সনদপত্র প্রদান করবে যাতে বিক্রিত সম্পত্তির বিবরণ এবং যিনি বিক্রয়ের সময় ক্রেতা হিসেবে ঘোষিত হয়েছেন তার নাম উল্লেখ থাকবে। সেই সনদপত্রে বিক্রয় চূড়ান্ত হওয়ার তারিখও থাকবে।

⇒ The Code of Civil Procedure, 1908- Order-21, Rule-94. Certificate to purchaser:
-Where a sale of immoveable property has become absolute, the Court shall grant a certificate specifying the property sold and the name of the person who at the time of sale is declared to be the purchaser. Such certificate shall bear date the day on which the sale became absolute.