পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ১৯ পার্ট-১) বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। পার্ট-২) বাংলা ব্যাকরণ: টপিকসমূহ ১. শব্দপ্রকরণ (সমাস; উপসর্গ ও অনুসর্গ) ২. পদ-প্রকরণ (পদ ও এর শ্রেণিবিভাগ) ৩. বাক্য প্রকরণ (বাক্য ও বাক্যের প্রকারভেদ; বাক্য ও উক্তির পরিবর্তন; কারক ও বিভক্তি; বাচ্য ও বাচ্যের পরিবর্তন।) পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
উক্তি পরিবর্তন করুন: ছেলেটি বলেছিল, "আজ আমি অনেক পড়েছি।"
  1. ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।
  2. ছেলেটি বলেছিল যে, গতদিন সে অনেক পড়েছে।
  3. ছেলেটি বলেছিল যে, এইদিন সে অনেক পড়েছে।
  4. ছেলেটি বলেছিল যে, আরেক দিন সে অনেক পড়েছে।
সঠিক উত্তর:
ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।
উত্তর
সঠিক উত্তর:
ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।
ব্যাখ্যা
উক্তি:
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
- উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
যেমন:
- প্রত্যক্ষ উক্তি: ছেলেটি বলেছিল, "আজ আমি অনেক পড়েছি।"
- পরোক্ষ উক্তি: ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।

- যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি।
- আর যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরোক্ষ উক্তি।
- প্রত্যক্ষ উক্তি লেখার সময়ে উদ্ধারচিহ্ন ব্যবহৃত হয়।
যেমন:
- রফিক হেসে বললো, "আমি আপনাকে লক্ষ করিনি।"
- কালো চুলের মানুষটি বলল, "দশ পর্যন্ত গুনতে পারি। যোগ কী আমার ধারণা আছে। কিন্তু বিয়োগ করতে পারি না।”

• প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময়ে কালবাচক ও স্থানবাচক শব্দের পরিবর্তন হয়।
যেমন:
- প্রত্যক্ষ উক্তি: লোকটি বললেন, "আমি আগামীকাল এখানে আবার আসব।"
- পরোক্ষ উক্তি: লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?
  1. যায় যায়
  2. গুনগুনিয়ে
  3. চুপি চুপি
  4. ভয়ে ভয়ে
সঠিক উত্তর:
গুনগুনিয়ে
উত্তর
সঠিক উত্তর:
গুনগুনিয়ে
ব্যাখ্যা
ক্রিয়াবিশেষণ:
- যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়াবিশেষণের উদাহরণ:
যেমন:
- ছেলেটি দ্রুত দৌড়ায়।
- লোকটি ধীরে হাঁটে।
- মেয়েটি গুনগুনিয়ে গান করছে।

• গঠন বিবেচেনায় ক্রিয়াবিশেষণকে একপদী ও বহুপদী - এই দুই ভাগে ভাগ করা যায়:
একপদী ক্রিয়াবিশেষণ: আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে, গুনগুনিয়ে ইত্যাদি।

অন্যদিকে,
বহুপদী ক্রিয়াবিশেষণ: ভয়ে ভয়ে, চুপি চুপি, মরতে মরতে, যায় যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘কোথায় থাকা হয়।’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্মবাচ্য
  2. কর্তৃবাচ্য
  3. ভাববাচ্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন: 
- আমার খাওায়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার দ্বারা এই কাজ হবে না।
- কোথায় থাকা হয়।

অন্যদিকে,
কর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে।
 যেমন:
- ছাত্ররা অঙ্ক করছে।
- কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
- কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়।
যেমন:
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।

কর্মবাচ্য:
- যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
 যেমন:
- আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
- চোরটা ধরা পড়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ইতি
  2. কম
  3. অপি
  4. সম
সঠিক উত্তর:
ইতি
উত্তর
সঠিক উত্তর:
ইতি
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
- অপি, সম - সংস্কৃত বা তৎসম উপসর্গ।
- 'কম' ফারসি উপসর্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কুকর্মে বিরত হও।' -  বাক্যটিতে 'কুকর্মে' কোন কারক?
  1. করণ কারক
  2. কর্মকারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।
- এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গ শব্দেরে পরে বসে।
যেমন: 
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কুকর্মে বিরত হও।

অন্যদিকে:
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত -'এ', –'য়', -'য়ে', -তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- বাবা বাড়িতে আছেন।

করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক’ ইত্যাদি  অনুসর্গ যুক্ত হয়।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।

কর্মকারক: 
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
  1. ষষ্ঠী
  2. তৃতীয়া
  3. দ্বিতীয়া
  4. প্রথমা
সঠিক উত্তর:
প্রথমা
উত্তর
সঠিক উত্তর:
প্রথমা
ব্যাখ্যা
• কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তনের নিয়ম:
কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে -
(১) কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি প্রযুক্ত হয় এবং
(২) ক্রিয়া কর্তা অনুযায়ী হয়।

যেমন:
• কর্মবাচ্য: দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে।
• কর্তৃবাচ্য: দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।

• কর্মবাচ্য: হালাকু খাঁ কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়।
• কর্তৃবাচ্য: হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'চোরে না শুনে ধর্মের কাহিনি।' - বাক্যে 'চোরে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. কর্তায় ৬ষ্ঠী
  3. কর্তায় ৭মী
  4. অপাদানে ৭মী
সঠিক উত্তর:
কর্তায় ৭মী
উত্তর
সঠিক উত্তর:
কর্তায় ৭মী
ব্যাখ্যা
কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
- ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে।

দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।

তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।

ষষ্ঠী বা র বিভক্তি:  আমার যাওয়া হয়নি।

সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
হ্যাঁ, আমাদের জিততেই হবে।- এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?
  1. বিস্ময় আবেগ
  2. আতঙ্ক আবেগ
  3. সিদ্ধান্ত আবেগ
  4. বিরক্তি আবেগ
সঠিক উত্তর:
সিদ্ধান্ত আবেগ
উত্তর
সঠিক উত্তর:
সিদ্ধান্ত আবেগ
ব্যাখ্যা
সিদ্ধান্ত আবেগ:
এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় ।
যেমন -
- হ্যাঁ, আমাদের জিততেই হবে।
- বেশ, তবে যাওয়াই যাক ।

অন্যদিকে, 
বিরক্তি আবেগ:
এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন –
- ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না।
- জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না!

আতঙ্ক আবেগ:
এ ধরনের আবেগ-শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে।
যেমন –
- উহ্, কী বিপদে পড়া গেল ৷
- বাপরে বাপ! কী ভয়ঙ্কর ছিল রাক্ষসটা।

বিস্ময় আবেগ:
এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে।
যেমন –
- আরে! তুমি আবার কখন এলে?
- আহ্, কী চমৎকার দৃশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'অনুশীলন' শব্দের 'অনু' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. পশ্চাত
  2. সঙ্গে
  3. সাদৃশ্য
  4. পৌনঃপুন
সঠিক উত্তর:
পৌনঃপুন
উত্তর
সঠিক উত্তর:
পৌনঃপুন
ব্যাখ্যা
- 'অনুশীলন' শব্দের 'অনু' উপসর্গটি 'পৌনঃপুন অর্থে' ব্যবহৃত হয়েছে।
- 'অনুশীলন' শব্দের 'অনু' উপসর্গটি একটি তৎসম উপসর্গ।

তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি।
 যেমন:
- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। 

• 'অনু' উপসর্গ টির ব্যব্যহার:
- পশ্চাত অর্থে = অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ।
- সাদৃশ্য অর্থে = অনুবাদ, অনুরুপ, অনুকার।
- পৌনঃপুন অর্থে = অনুক্ষণ, অনুদিন, অনুশীলন
- সঙ্গে অর্থে = অনুকূল, অনুকম্পা।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'দুর্ভিক্ষ' কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. নিত্য সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত =  উচ্ছৃঙ্খল।
- অনতিক্রম্যতা (যথা) অর্থে:  রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য,
- ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি। 

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
  1. চলা-ফেরা
  2. মাসি-পিসি
  3. স্বর্গ-নরক
  4. পোকা-মাকড়
সঠিক উত্তর:
পোকা-মাকড়
উত্তর
সঠিক উত্তর:
পোকা-মাকড়
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেক সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে দ্বন্দ্ব সমাস:
 যেমন:
• দয়া-মায়া,
• কাপড়-চোপড়,
পোকা-মাকড়,
• দয়া-মায়া,
• ধূতি-চাদর ইত্যাদি। 

অন্যদিকে, 
• 'চলা-ফেরা' দুটি ক্রিয়াযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। 
• 'স্বর্গ-নরক' বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। 
• 'মাসি-পিসি' মিলনার্থক' শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
কোনটি সাধারণ অনুসর্গের উদাহরণ?
  1. তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি।
  2. মন দিয়ে লেখাপড়া করা দরকার।
  3. ভালো করে খেয়ে নাও।
  4. এমন কাজ তোমার দ্বারা হবে না।
সঠিক উত্তর:
এমন কাজ তোমার দ্বারা হবে না।
উত্তর
সঠিক উত্তর:
এমন কাজ তোমার দ্বারা হবে না।
ব্যাখ্যা
সাধারণ অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে।
যেমন: 
• উপরে: মাথার উপরে নিল আকাশ।
• কাছে: কার কাছে গেলে জানা যাবে?
• দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না।

অন্যদিকে,
ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন:
• করে: ভালো করে খেয়ে নাও।
• ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
• দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার।
• বলে: তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩.
'মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে।' - বাক্যে ‘মহাতেজে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ৭মী
  2. কর্তায় ৭মী
  3. অধিকরণে ৭মী
  4. করণে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা- ই করণ কারক।
যেমন:
- নীরা কলম দিয়ে লেখে।
- জগতে কীর্তিমান হও সাধনায়
- এ সাবানে কাপড় কাচা চলবে না।
- মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে। (করণে ৭মী)। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'মিশকালো' শব্দটি কোন সমাস?
  1. উপমান কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. উপমিত কর্মধারয়
  4. তৎপুরুষ
সঠিক উত্তর:
উপমান কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
উপমান কর্মধারয়
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন: 
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- মিশির মত কালো = মিশকালো ইত্যাদি।

অন্যদিকে, 
উপমিত কর্মধারয় সমাস:
- পূর্বপদে উপমেয় পদের সঙ্গে পরপদে উপমান পদের যে সমাস হয় তাকে, উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন:
- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র,
- চরণ কমলের ন্যায় = চরণকমল।

বহুব্রীহি সমাস:

- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
 যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি,
- স্থির নয় যে = অস্থির,
- অল্প প্রাণ যার = অল্পপ্রাণ ইত্যাদি।

তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
a2 + b2 = 25 এবং ab = 12 হলে (a - b)2 এর মান কত?
  1. 1
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 25 এবং ab = 12 হলে (a - b)2 এর মান কত?

সমাধান:
 (a - b)2 = a2 - 2ab + b2
⇒ (a - b)2 = a2 - 2ab + b2
⇒ (a - b)2 = 25 - (2 × 12)
∴ (a - b)2 = 1
১৬.
|3a - 15| = 18 হলে a এর মানগুলোর গুণফল = কত?
  1. - 9
  2. - 11
  3. - 13
  4. - 15
সঠিক উত্তর:
- 11
উত্তর
সঠিক উত্তর:
- 11
ব্যাখ্যা
প্রশ্ন: |3a - 15| = 18 হলে a এর মানগুলোর গুণফল = কত?

সমাধান:
|3a - 15| = 18

ধনাত্মক চিহ্ন নিয়ে পাই,
3a - 15 = 18
⇒ 3a = 18 + 15
⇒ a = 33/3
∴ a = 11

ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই,
- 3a + 15 = 18
⇒ - 3a = 18 - 15
⇒ - 3a = 3
⇒ a = 3/ - 3
∴ a = - 1

a এর মানগুলোর গুণফল = 11 × (- 1) = - 11
১৭.
নিচের কোনটি a3 - 6a2 + 11a - 6 এর একটি উৎপাদক?
  1. a - 4
  2. a - 2
  3. a + 4
  4. a + 3
সঠিক উত্তর:
a - 2
উত্তর
সঠিক উত্তর:
a - 2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a3 - 6a2 + 11a - 6 এর একটি উৎপাদক? 

সমাধান:
a3 - 6a2 + 11a - 6
= a3 - a2 - 5a2 + 5a + 6a - 6
= a2(a - 1) - 5a(a - 1) + 6(a - 1)
= (a - 1)(a2 - 5a + 6)
= (a - 1) (a2 - 3a - 2a + 6)
= (a - 1) {a(a - 3) - 2(a - 3)}
= (a - 1)(a - 2)(a - 3)
১৮.
3x - 2y = 16 এবং 2x + 5y = - 21 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (3, 2)
  2. (2, -5)
  3. (3, -2)
  4. (-1, 4)
সঠিক উত্তর:
(2, -5)
উত্তর
সঠিক উত্তর:
(2, -5)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 16 এবং 2x + 5y = - 21 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
3x - 2y = 16 ........ (1)
2x + 5y = - 21 ....... (2)

(1) নং × 5 + (2) নং × 2 ⇒
15x - 10y + 4x + 10y = 80 - 42
⇒ 19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

(2) নং হতে ⇒
5y = - 21 - 2 ⋅ 2
⇒ y = - 25/5
∴ y = - 5

∴ সরলরেখা দুটি (2, -5) বিন্দুতে ছেদ করে।
১৯.
a2 - √5a = - 1 হলে, a2 + (1/a2) এর মান কত?
  1. -1/2
  2. 3
  3. 2
  4. √2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - √5a = - 1 হলে, a2 + (1/a2) এর মান কত?

সমাধান:
a2 - √5a = - 1
a2 + 1 = √5a
⇒ (a2/a) + (1/a) = √5a/a
⇒ a + (1/a) = √5

এখন,
a2 + (1/a2) = {a + (1/a)}2- 2 ⋅ a ⋅ (1/a) 
= (√5)2 - 2
= 5 - 2
= 3
২০.
  1. 2
  2. - 3
  3. 1
  4. - 4
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
২১.
a4 - 5a3 + 7a2 - x বহুপদীর একটি উৎপাদক a - 2 হলে, x এর মান কত?
  1. 6
  2. 4
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: a4 - 5a3 + 7a2 - x বহুপদীর একটি উৎপাদক a - 2 হলে, x এর মান কত?

সমাধান:
 বহুপদীর একটি উৎপাদক a - 2 হলে p(a) = 0 হয়
∴ a - 2 = 0
⇒ a = 2

ধরি,
p(a) = a4 - 5a3 + 7a2 - x
∴ p(2) = 24 - 5 ⋅ 23 + 7 ⋅ 22 - x
⇒ 0 = 16 - 40 + 28 - x
⇒ 0 = 4 - x
∴ x = 4
২২.
বাস্তব সংখ্যায় |2x + 5| < 7 অসমতাটির সমাধান কত?
  1. - 3 < x > (2/5)
  2. 3 < x < - 1
  3. (- 5/7) < x < 9
  4. - 6 < x < 1
সঠিক উত্তর:
- 6 < x < 1
উত্তর
সঠিক উত্তর:
- 6 < x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় |2x + 5| < 7 অসমতাটির সমাধান কত?

সমাধান:
|2x + 5| < 7
⇒ - 7 < 2x + 5 < 7
⇒ - 7 - 5 < 2x + 5 - 5 < 7 - 5
⇒ - 12 < 2x < 2 
⇒ (- 12/2) < (2x/2) < (2/2)
⇒ - 6 < x < 1
২৩.
(3x - 7y, y - 2x) = (- 10, 3) হলে (x, y) এর মান কত?
  1. (- 1, 1)
  2. (- 1, - 1)
  3. (1, - 1)
  4. (1, 1)
সঠিক উত্তর:
(- 1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (3x - 7y, y - 2x) = (- 10, 3) হলে  (x, y) এর মান কত?

সমাধান:
3x - 7y = - 10 ...... (1)
y - 2x = 3 ...... (2)

(1) নং + (2) নং × 7 ⇒
3x - 7y + 7y - 14x = - 10 + 21
⇒ - 11x = 11
∴ x = - 1

(1) নং থেকে ⇒
y - 2 ⋅ (-1) = 3
⇒ y = 3 - 2
∴ y = 1

∴ (x, y) = (-1, 1)
২৪.
x3 + (1/x3) = 18√3, a + (1/a) = 2√3 হলে, x3 + 3a + 3a- 1 + x- 3 এর মান কত?
  1. 9√3
  2. 18
  3. 24√3
  4. 36√3
সঠিক উত্তর:
24√3
উত্তর
সঠিক উত্তর:
24√3
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + (1/x3) = 18√3, a + (1/a) = 2√3 হলে, x3 + 3a + 3a- 1 + x- 3 এর মান কত?

সমাধান:
x3 + 3a + 3a- 1 + x- 3
= x3 + (1/x3) + 3x + (3/a)
= 18√3 + 3{a + (1/a)}
= 18√3 + 3 ⋅ 2√3
= 18√3 + 6√3
= 24√3
২৫.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী কত?
  1. ২০ জন
  2. ২৫ জন
  3. ৩০ জন
  4. ৩৫ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী কত?

সমাধান:
ধরি,
কেবিনের যাত্রী সংখ্যা = ক জন
ডেকের যাত্রী সংখ্যা = ৫০ - ক জন
ডেকের ভাড়া = ১৫ টাকা
কেবিনের ভাড়া = ১৫ × ২ = ৩০ টাকা

প্রশ্নমতে,
১৫(৫০ - ক) + ৩০ক = ১২০০
⇒ ৭৫০ - ১৫ক + ৩০ক = ১২০০
⇒ ১৫ক = ৪৫০
∴ ক = ৩০
∴ কেবিনের যাত্রী সংখ্যা ৩০ জন।
২৬.
2a + a-1 = √6 হলে, 8a3 + a-3 এর মান কত?
  1. 0
  2. 1/√6
  3. 6
  4. 2√6
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + a-1 = √6 হলে, 8a3 + a-3 এর মান কত?

সমাধান:
2a + a-1 = √6
⇒ 2a + (1/a) = √6

এখন,
8a3 + a-3 = 8a3 + (1/a3)
= (2a)3 + (1/a)3
= {2a + (1/a)}3 - 3 ⋅ 2a ⋅ (1/a){2a + (1/a)}
= (√6)3 - 6√6
= 6√6 - 6√6
= 0
২৭.
3x - 4y = 10 এবং 6x - 8y = 18 এর সমাধান সেট কত?
  1. (2, 1)
  2. (2, 0)
  3. (0, 1/2)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 4y = 10 এবং 6x - 8y = 18 এর সমাধান সেট কত?

সমাধান: 
দেওয়া আছে,
3x - 4y = 10 ........ (1)
6x - 8y = 18 ....... (2)

(1) নং × 2  - (2) নং ⇒ 
⇒ 6x - 8y - (6x - 8y) = 20 - 18 
⇒ 6x - 8y - 6x + 8y = 2
⇒ 0 = 2 ;যা সম্ভব নয়।
অর্থাৎ সমীকরণ দুটির কোন সমাধান সেট নেই।
২৮.
নিচের কোনটি 2a4 - 5a3 + 6a2 - 5a + 2 এর একটি উৎপাদক?
  1. (a + 1)
  2. (2a3 - 3a2 + 3a - 2)
  3. (a - 3)
  4. (a3 + 4a2 + 2a - 1)
সঠিক উত্তর:
(2a3 - 3a2 + 3a - 2)
উত্তর
সঠিক উত্তর:
(2a3 - 3a2 + 3a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 2a4 - 5a3 + 6a2 - 5a + 2 এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি, f(a) = 2a4 - 5a3 + 6a2 - 5a + 2
∴ f(1) = 2 ⋅ 14 - 5 ⋅ 13 + 6 ⋅ 12 - 5 ⋅ 1 + 2 = 0
অতএব (a - 1), 2a4 - 5a3 + 6a2 - 5a + 2 এর একটি উৎপাদক।

2a4 - 5a3 + 6a2 - 5a + 2
= 2a4 - 2a3 - 3a3 + 3a2 + 3a2 - 3a - 2a + 2
= 2a3(a - 1) - 3a2(a - 1) + 3a(a - 1) - 2(a - 1)
=(a - 1)(2a3 - 3a2 + 3a - 2)
২৯.
x + y = √3, x - y = √2 হলে, 3xy(x2 + y2) = ?
  1. 15/8
  2. 4/5
  3. 3/8
  4. 3/5
সঠিক উত্তর:
15/8
উত্তর
সঠিক উত্তর:
15/8
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = √3, x - y = √2 হলে, 3xy(x2 + y2) = ?

সমাধান:
3xy(x2 + y2
= 3 ⋅ (8/8) ⋅ xy(x2 + y2
= (3/8) ⋅ 4xy ⋅ 2(x2 + y2
= (3/8) ⋅ {(x + y)2 - (x - y)2}{(x + y)2 + (x - y)2}
= (3/8) ⋅ {(√3)2 - (√2)2}{(√3)2 + (√2)2}
= (3/8) ⋅ 1 ⋅ 5
= 15/8
৩০.
  1. 1
  2. 3
  3. 0
  4. 1/3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান;
৩১.
ax2 + (a2 + 1)x + a এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (ax - 1)(x + a) 
  2. (ax - 2)(a + 1) 
  3. (ax + 1)(x + a) 
  4. (ax + 2)(a + 1) 
সঠিক উত্তর:
(ax + 1)(x + a) 
উত্তর
সঠিক উত্তর:
(ax + 1)(x + a) 
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + (a2 + 1)x + a এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
ax2 + (a2 + 1)x + a
= ax2 + a2x + x + a
= ax(x + a) + 1(x + a)
= (ax + 1)(x + a) 
৩২.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1. লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 3/5 এর সমান। ভগ্নাংশটি কত? 
  1. 5/3
  2. 7/8
  3. 6/5
  4. 4/7
সঠিক উত্তর:
7/8
উত্তর
সঠিক উত্তর:
7/8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1. লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 3/5 এর সমান। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি,
ভগ্নাংশের লব = x 
ভগ্নাংশের হর =  x + 1 

ভগ্নাংশটি = x /(x + 1)

প্রশ্নমতে,
 (x - 1)/(x + 1 + 2) = 3/5
⇒ 5x - 5 =3x + 9
⇒ 5x - 3x = 9 + 5
⇒ 2x = 14
∴ x = 7

∴ ভগ্নাংশটি = 7/8
৩৩.
6q2 - q - 15 এর উৎপাদকগুলো হলো-
  1. (3q + 2)(3q - 5)
  2. (2q + 3)(3q - 5)
  3. (2q + 3)(5q - 3)
  4. (2q - 3)(3q - 5)
সঠিক উত্তর:
(2q + 3)(3q - 5)
উত্তর
সঠিক উত্তর:
(2q + 3)(3q - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 6q2 - q - 15 এর উৎপাদকগুলো হলো-

সমাধান:
6q2 - q - 15
= 6q2 + 9q - 10q - 15
= 3q(2q + 3) - 5(2q + 3)
= (2q + 3)(3q - 5)
৩৪.
p + (1/p) = √2 হলে, (p8 + 1)/p4 = কত?
  1. - 2
  2. 3
  3. -1/√2
  4. 0
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: p + (1/p) = √2 হলে, (p8 + 1)/p4 = কত?

সমাধান:
p + (1/p) = √2
⇒ p2 + (1/p2) = {p + (1/p)}2 - 2 ⋅ p ⋅ (1/p)
= (√2)2 - 2
= 0

এখন,
(p8 + 1)/p4 = (p8/p4) + (1/p4)
= p4 + (1/p4)
= (p2)2 + (1/p2)2
= {p2 + (1/p2)}2 - 2 ⋅ p2 ⋅ (1/p2)
= 02 - 2
= - 2
৩৫.
8 < x < 10 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে-
  1. |x - 9| ≤ 1
  2. |x - 9| < 1
  3. |x - 1| < 1
  4. |x - 1| ≥ 1
সঠিক উত্তর:
|x - 9| < 1
উত্তর
সঠিক উত্তর:
|x - 9| < 1
ব্যাখ্যা
প্রশ্ন: 8 < x < 10হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে-

সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (8 + 10)/2
= 18/2
= 9

এখন,
8 < x < 10
⇒ 8 - 9 < x - 9 < 10 - 9 [উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করে]
⇒ - 1 < x - 9 < 1
⇒ |x - 9| < 1
৩৬.
x ≤ y এবং x ≥ y হলে, নিচের কোনটি সত্য?
  1. x ≠ y
  2. x = y
  3. x > y
  4. x < y
সঠিক উত্তর:
x = y
উত্তর
সঠিক উত্তর:
x = y
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ y এবং x ≥ y হলে, নিচের কোনটি সত্য?

সমাধান:
দেওয়া আছে,
x ≤ y
x ≥ y

x < y সম্ভব নয়, কারণ y, x এর সমান বা ছোট হতে পারে।
x > y সম্ভব নয়, কারণ x, y এর সমান বা ছোট হতে পারে।
x ≠ y সম্ভব নয়, কারণ x ≤ y, x ≥ y
∴ x = y সত্য হবে, কারণ x ≤ y এবং x ≥ y
৩৭.
একটি থলেতে ২৫ পয়সা, ১০ পয়সা ও ৫ পয়সার মুদ্রা ৩ : ৪ : ৫ অনুপাতে আছে। যদি সবগুলো মিলিয়ে ২৮ টাকা হয়, তাহলে ২৫ পয়সার মুদ্রা কতটি?
  1. ৪০ টি
  2. ৫০ টি
  3. ৬০ টি
  4. ৬৫টি
সঠিক উত্তর:
৬০ টি
উত্তর
সঠিক উত্তর:
৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ২৫ পয়সা, ১০ পয়সা ও ৫ পয়সার মুদ্রা ৩ : ৪ : ৫ অনুপাতে আছে। যদি সবগুলো মিলিয়ে ২৮ টাকা হয়, তাহলে ২৫ পয়সার মুদ্রা কতটি?

সমাধান:
ধরি,
২৫ পয়সার মুদ্রা = ৩ক টি
১০ পয়সার মুদ্রা = ৪ক টি
৫ পয়সার মুদ্রা = ৫ক টি

প্রশ্নমতে,
৩ক × .২৫ + ৪ক × .১০ + ৫ক × .০৫ = ২৮
⇒ .৭৫ক + .৪০ক + .২৫ক = ২৮
⇒ ১.৪ক = ২৮
⇒ ক = ২৮/১.৪
= ২৮০/১৪
= ২০

∴ ২৫ পয়সার মুদ্রা = ৩ × ২০ = ৬০ টি।
৩৮.
নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?
  1. a - 1
  2. a - 2
  3. a - 3
  4. a - 4
সঠিক উত্তর:
a - 3
উত্তর
সঠিক উত্তর:
a - 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি,
f(a) = a3 - a - 24
∴ f(3) = 33 - 3 - 24
= 27 - 3 - 24
= 27 - 27
= 0

∴ (a - 3) প্রদত্ত রাশিটির একটি উৎপাদক।
এখন,
a3 - a - 24
= a3 - 3a2 + 3a2 - 9a + 8a - 24
= a2(a - 3) + 3a(a - 3) + 8(a - 3)
= (a - 3)(a2 + 3a + 8)
৩৯.
যদি a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 19 হয়, তবে 2(ab + bc + ca) এর মান কত?
  1. 62
  2. 31
  3. 38
  4. 42
সঠিক উত্তর:
62
উত্তর
সঠিক উত্তর:
62
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 19 হয়, তবে 2(ab + bc + ca) এর মান কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 92 = 19 +  2(ab + bc + ca)
⇒ 81 = 19 +  2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = 81 - 19
 2(ab + bc + ca) = 62
৪০.
5(3 - 2t) ≤ 3(4 - 3t) এর সমাধান সেট কোনটি?
  1. {t ∈ R: t ≤ 5}
  2. {t ∈ R: t ≥ 5}
  3. {t ∈ R: t ≤ 3}
  4. {t ∈ R: t ≥ 3}
সঠিক উত্তর:
{t ∈ R: t ≥ 3}
উত্তর
সঠিক উত্তর:
{t ∈ R: t ≥ 3}
ব্যাখ্যা
প্রশ্ন: 5(3 - 2t) ≤ 3(4 - 3t) এর সমাধান সেট কোনটি?

সমাধান:
5(3 - 2t) ≤ 3(4 - 3t)
বা, 15 - 10t ≤ 12 - 9t
বা, 15 - 10t + 9t ≤ 12 - 9t + 9t [উভয়পক্ষে 9t যোগ করে]
বা, 15 - t ≤ 12
বা, 15 - t - 15 ≤ 12 - 15 [উভয়পক্ষ হতে 15 বিয়োগ করে] 
বা, - t ≤ - 3
বা, t ≥ 3 [উভয়পক্ষকে - 1 দ্বারা গুণ করে] 

∴ 5(3 - 2t) ≤ 3(4 - 3t) এর সমাধান সেট {t ∈ R: t ≥ 3}