উত্তর
ব্যাখ্যা
⇒ স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী ও স্বাধীন দেশের উপযোগী হিসেব গড়ে তুলতে অর্থ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয়ের কাজের ব্যাপকতা বিবেচনা করে অর্থ বিভাগের পাশাপাশি ১৬ অক্টোবর ১৯৭৮ তারিখে বহিঃসম্পদ বিভাগ (বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), ২১ এপ্রিল ১৯৭৯ তারিখে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জানুয়ারি ২০১০- এ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) প্রতিষ্ঠা করা হয়।
⇒ অর্থ বিভাগের পরিচালিত কার্যক্রমের মধ্যে অন্যতম হলো-রাজস্ব নীতি প্রণয়ন এবং কেন্দ্রীয় ব্যাংক প্রণীত মুদ্রা নীতির সাথে সমন্বয়ের মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
⇒ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এর বর্তমান উপদেষ্টা- ড. সালেহউদ্দিন আহমেদ।
• অর্থ মন্ত্রনালয় নিম্নে বর্ণিত চারটি বিভাগের সমন্বয়ে গঠিত:
১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)
২. অর্থ বিভাগ (এফডি)
৩. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং
৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (FID) ২০১০ সালের জানুয়ারী মাসে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করে।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।
উৎস: অর্থমন্ত্রণালয়।