• গণমাধ্যম:
- গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
- বাংলাদেশের গণমাধ্যম একটি বৈচিত্র্যময় ক্ষেত্র।
- যা সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে গঠিত।
- এটি সংবাদ, বিশ্লেষণ ও বিনোদন পরিবেশন করে এবং সাংবিধানিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা প্রদান করে।
- রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন (BTV) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশের তথ্য প্রবাহে বেসরকারি টেলিভিশন ও এফএম রেডিওর সংখ্যাও অনেক বেশি।
- তবে, স্বাধীনতা থাকা সত্ত্বেও গণমাধ্যম বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
• স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল:
- স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার ব্যবস্থা।
- এটিএন বাংলা ১৫ জুলাই, ১৯৯৯ সালে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করে।
উল্লেখ্য,
• প্রকাশনা ও সংবাদপত্র:
- বাংলাদেশের প্রথম সংবাদপত্র: বেঙ্গল গেজেট।
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র: ঢাকা প্রকাশ (প্রকাশিত: ৮ মার্চ, ১৮৬১)।
• টেলিভিশন ও চ্যানেল:
- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল: এটিএন বাংলা।
- বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
- বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র: ২টি (ঢাকা ও চট্টগ্রাম)।
- বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র বা রিলে কেন্দ্র: ১৪টি।
- বাংলাদেশ টেলিভিশনের পুনঃপ্রচার কেন্দ্র: ১টি (রাঙ্গামাটি)।
- বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক: একতলা দোতলা।
- ২০০৪ সালে বাংলাদেশ বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।
• সংবাদ সংস্থা:
- বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থা: বিডি নিউজ।
- বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) যা প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৭২।
উৎস:
প্রথম আলো;
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।