পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বিষয়: গণিত টপিক: বর্গ, ঘন ও অন্যান্য বীজগাণিতিক সূত্রাবলী ও তাঁর প্রয়োগ, বীজগাণিতিক রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উৎপাদকে বিশ্লেষণ, সরল সমীকরণ - সরল সহ-সমীকরণ ও সেগুলোর প্রয়োগ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
যদি f(x) = 2x3 - kx+ 5x + 7 কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 হয়, তবে k এর মান কত? 
  1. 4
  2. 6
  3. 7
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: যদি f(x) = 2x3 - kx2 + 5x + 7 কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 হয়, তবে k এর মান কত? 

সমাধান:
(x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ = f(2)
f(2) = 2(2)3 - k(2)2 + 5(2) + 7
= 16 - 4k + 10 + 7
= 33 - 4k

প্রশ্নমতে,
33 - 4k = 9
⇒ - 4k = 9 - 33
⇒ - 4k = - 24
⇒ k = 6

.
- 5 - y এর বর্গ নিচের কোনটি?
  1. y+ 10y + 25
  2. 25 - y2 + 10y
  3. y2 + 10y + 10
  4. y2 - 10y - 10
ব্যাখ্যা

প্রশ্ন: - 5 - y এর বর্গ নিচের কোনটি?

সমাধান:
- 5 - y এর বর্গ:
(- 5 - y)2
= { - (y + 5)}2
= y+ 2.y.5 + 52
= y2 + 10y + 25

.
(x + 3) (x - 3) কে x2 - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 
  1. 3
  2. - 3
  3. 6
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন: (x + 3) (x - 3) কে x2 - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 

সমাধান:
(x + 3)(x - 3)
= x2 - 9

এখন, 
x2 - 9 কে আমরা এভাবে লিখতে পারি,
x2 - 9 = (x2 - 6) - 3
এখন, ভাজকের আকারে প্রকাশ করে পাই,
x2 - 9 = 1. (x 2 - 6) + (- 3)   ; [ভাজ্য = ভাগফল × ভাজক + ভাগশেষ]

∴ ভাগশেষ = - 3 

.
16a2 + 25b2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 
  1. 38ab
  2. 40ab
  3. 42ab
  4. 44ab
ব্যাখ্যা

প্রশ্ন: 16a2 + 25b2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান:
মনে করি, x যোগ করতে হবে।
16a2 + 25b2 + a
= (4a)2 + (5b)2 + 2.4a.5b
= (4a)2 + (5b)2 + 40ab

∴ 40ab যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে।

.
x + y = 5 এবং x - y = 3 হলে, xy এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে, xy এর মান কত?

সমাধান:
আমরা জানি,
xy = {(x + y)/2}2 - {(x - y)/2}2
= (5/2)2 - (3/2)2
= (25/4) - (9/4)
= 16/4
= 4

.
x2 - 5x + 6 এর একটি উৎপাদক কোনটি?
  1. x + 2
  2. x - 3
  3. x + 3
  4. x + 6
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 5x + 6 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
x2 - 5x + 6
= x2 - 3x - 2x + 6
= x(x - 3) - 2(x - 3)
= (x - 3)(x - 2)

.
যদি x + 1/x = 2 হয়, তবে x3 + (1/x)3 এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 1/x = 2 হয়, তবে x3 + (1/x)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
x + 1/x = 2

আমরা জানি, 
x3 + (1/x)3 = (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (2)3 - 3 × 2
= 8 - 6
= 2

.
যদি x + 3y = 56 এবং y = 2x হয়, তবে y এর মান কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 3y = 56 এবং y = 2x হয়, তবে y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + 3y = 56....(i)
এবং y = 2x
এখন y = 2x মানটি (i) নং সমীকরণে বসাই,
x + 3(2x) = 56
⇒ x + 6x = 56
⇒ 7x = 56
⇒ x = 8

এখন,
y = 2x
⇒ y = 2 × 8 = 16

.
a2 + ab + b2 কে কত দ্বারা গুণ করলে গুণফলকে ঘনরাশির অন্তর রূপে প্রকাশ করা যাবে?
  1. a - b
  2. a + b
  3. - a + b
  4. - a - b
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + ab + b2 কে কত দ্বারা গুণ করলে গুণফলকে ঘনরাশির অন্তর রূপে প্রকাশ করা যাবে?

সমাধান:
আমরা জানি, দুটি ঘনরাশির অন্তরের সূত্র,
a3 - b3 = (a - b)(a2 + ab + b2)
অর্থাৎ, a2 + ab + b2 কে (a - b) দ্বারা গুণ করলে তা ঘনরাশির অন্তর a3 - b3 রূপে প্রকাশ করা যায়।

১০.
a - [a - (b + 2)]=?
  1. a + b
  2. a - b
  3. b + 2
  4. a + 2
ব্যাখ্যা

প্রশ্ন: a - [a - (b + 2)]=?

সমাধান:
a - [a - (b + 2)]
= a - (a - b - 2)
= a - a + b + 2
= b + 2

১১.
যদি a + b = 6, ab = 8 হয় তবে a এবং b এর মান কত? 
  1. 2, 3
  2. 3, 4
  3. 4, 2
  4. 7, 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 6, ab = 8 হয় তবে a এবং b এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
a + b = 6........(1)
ab = 8
আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
= 62 - 4 × 8
= 36 - 32
= 4
∴ (a - b)2 = 4
⇒ a - b = 2........(2)

এখন (1) + (2)
a + b + a - b = 6 + 2
⇒ 2a = 8
⇒ a = 4
a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই,
4 + b = 6
⇒ b = 6 - 4
⇒ b = 2
a এবং b এর মান 4, 2.

১২.
যদি a + b = 10 এবং ab = 16 হয়, তবে a - b এর মান কত?
  1. 6
  2. 10
  3. 14
  4. 18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 10 এবং ab = 16 হয়, তবে a - b এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a + b = 10 এবং ab = 16

১৩.
3x + 3/x​ = 6 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 3/x​ = 6 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
প্রদত্ত রাশি,
3x + 3/x​ = 6
⇒ 3(x + 1/x) = 6
⇒ x + 1/x = 2
⇒ (x + 1/x)3 = 2[উভয় পক্ষকে ঘন করে]
⇒ x3 + 1/x3​ + 3 × (x + 1/x) = 8
⇒ x3 + 1/x3 + 3 × 2 = 8 [প্রাপ্ত (x + 1/x) = 2]
⇒ x3 + 1/x3 + 6 = 8
⇒ x3 + 1/x3 = 8 - 6
∴ x3 + 1/x3 = 2

১৪.
y = - 4 হলে, y3 + 2y2 - 1 এর মান কত? 
  1. - 30
  2. 30
  3. - 33
  4. 33
ব্যাখ্যা

প্রশ্ন: y = - 4 হলে, y3 + 2y2 - 1 এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে, 
y = - 4

প্রদত্ত রাশি,  
y3 + 2y2 - 1
= (- 4)3 + 2(- 4)2 - 1
= - 64 + 2 × 16 - 1
= - 65 + 32
= - 33

∴ y3 + 2y2 - 1 = - 33

১৫.
যদি x + y + z = 0 হয়, তবে x3 + y3 + z3 এর মান কত?
  1. xyz
  2. 0
  3. x + y + z
  4. 3xyz
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y + z = 0 হয়, তবে x3 + y3 + z3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + y + z = 0

আমরা জানি,
x3 + y3 + z3 - 3xyz = (x + y + z)(x2 + y2 + z2 - xy - yz - zx)
⇒ x3 + y3 + z3 - 3xyz = 0 × (x2 + y2 + z2 - xy - yz - zx)
⇒ x3 + y3 + z3 - 3xyz = 0
∴ x3 + y3 + z3 = 3xyz

১৬.
দুইটি সংখ্যার গুণফল 20 এবং বর্গের যোগফল 41। সংখ্যা দুইটির যোগফল কত? 
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 20 এবং বর্গের যোগফল 41। সংখ্যা দুইটির যোগফল কত? 

সমাধান:
ধরি ,
সংখ্যা দুইটি = x ও y
দেয়া আছে,
xy = 20
x2 + y2 = 41

আমরা জানি,
(x + y)2
= x2 + y2 + 2xy
= 41 + (2 × 20)
= 41 + 40
= 81
⇒ x + y = √81
∴ x + y = 9

১৭.
নিচের কোনটি a3 - 7a2 + 14a - 8 এর একটি উৎপাদক নয়?
  1. a - 1
  2. a - 2
  3. a + 4
  4. a - 4
ব্যাখ্যা

প্রশ্ন:  নিচের কোনটি a3 - 7a2 + 14a - 8 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
a3 - 7a2 + 14a - 8
= a3 - a2 - 6a2 + 6a + 8a - 8
= a2(a - 1) - 6a(a - 1) + 8(a - 1)
= (a - 1)(a2 - 6a + 8)
= (a - 1)(a2 - 4a - 2a + 8)
= (a - 1){a(a - 4) - 2(a - 4)}
= (a - 1)(a - 2)(a - 4)

∴ (a + 4) উৎপাদক নয়।

১৮.
(2x + y, x - y) = (8, 4) হলে (x, y) কত? 
  1. 4, 0
  2. 4, 1
  3. 6, 3
  4. 2, 6
ব্যাখ্যা

প্রশ্ন: (2x + y, x - y) = (8, 4) হলে (x, y) কত? 

সমাধান:
2x + y = 8.....(i)
x - y = 4......(ii)
(i) + (ii) হতে পাই,
2x + y + x - y = 8 + 4
⇒ 3x = 12
⇒ x = 12/3
⇒ x = 4

x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
2x + y = 8
⇒ 2 × 4 + y = 8
⇒ 8 + y = 8
⇒ y = 8 - 8 
⇒ y = 0
∴ (x, y) = (4, 0)

১৯.
কোন সংখ্যার তিনগুণের সাথে ২ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?
ব্যাখ্যা

প্রশ্ন কোন সংখ্যার তিনগুণের সাথে ২ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩ক + ২ = ক + ৬
⇒ ৩ক - ক = ৬ - ২ 
⇒ ২ক = ৪
⇒ ক = ৪/২
⇒ ক = ২

∴ সংখ্যাটি ২।

২০.
যদি a - b = 5 হয়, তবে a3 - b3 - 15ab এর মান কত?
  1. 125
  2. 150
  3. 225
  4. 275
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a - b = 5 হয়, তবে a3 - b3 - 15ab এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a - b = 5

প্রদত্ত রাশি, 
a3 - b3 - 15ab
= (a - b)3 + 3ab(a - b) - 15ab
= 53 + 3ab × 5 - 15ab
= 125 + 15ab - 15ab
= 125

২১.
একটি দলে যতজন সদস্য আছে, প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৩২৪ টাকা হয়। দলের সদস্য সংখ্যা কত? 
  1. ১৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দলে যতজন সদস্য আছে, প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৩২৪ টাকা হয়। দলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
ধরি, সদস্য সংখ্যা = ক জন
তাহলে ১ জন দেয় = ক টাকা
∴ ক জন দেয় = ক × ক = ক টাকা

প্রশ্নমতে,
= ৩২৪
⇒ ক = √১৮ 

অতএব, দলের সদস্য সংখ্যা = ১৮ জন

২২.
{(2x - 1)/5} + 1 = (x - 1)/10 সমীকরণটিতে x এর মান কত?
  1. 3
  2. - 3
  3. 6
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন: {(2x - 1)/5} + 1 = (x - 1)/10 সমীকরণটিতে x এর মান কত?

সমাধান:
{(2x -1)/5} + 1 = (x - 1)/10
⇒ (2x - 1 + 5)/5 = (x - 1)/10
⇒ (2x + 4)/5 = (x - 1)/10
⇒ 10(2x + 4) = 5(x - 1)
⇒ 20x + 40 = 5x - 5
⇒ 20x - 5x = - 5 - 40 
⇒ 15x = - 45
⇒ x = - 45/15
⇒ x = - 3

২৩.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৬ গুণ। ৮ বছর পর পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের ৭ গুণ হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ৪০
  2. ৪৮
  3. ৫২
  4. ৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৬ গুণ। ৮ বছর পর পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের ৭ গুণ হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর  
পিতার বয়স = ৬ক বছর
এখন,
৮ বছর পর পিতার বয়স = (৬ক + ৮) বছর 

প্রশ্নমতে,
৬ক + ৮ = ৭ × ক
⇒ ৭ক = ৬ক + ৮
⇒ ৭ক - ৬ক = ৮
⇒ ক = ৮ 

∴ পিতার বর্তমান বয়স = (৬ × ৮) বছর = ৪৮ বছর

২৪.
3(3x - 4) = 2(4x - 3) হলে x এর মান কত?
  1. 6
  2. - 6
  3. 4
  4. - 5
ব্যাখ্যা

প্রশ্ন: 3(3x - 4) = 2(4x - 3) হলে x এর মান কত?

সমাধান:
3(3x - 4) = 2(4x - 3)
⇒ 9x - 12 = 8x - 6
⇒ 9x - 8x = - 6 + 12
⇒ x = 6

২৫.
যদি p = 3/5, q = 1/4 এবং r = 2/15 হয় তাহলে 10p + 3q - 15r এর মান কত? 
  1. 15/4
  2. 17/4
  3. 19/4
  4. 21/4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p = 3/5, q = 1/4 এবং r = 2/15 হয় তাহলে 10p + 3q - 15r এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
p = 3/5
q = 1/4
r = 2/15

এখন,
10p + 3q - 15r
= 10 × (3/5) + 3 × (1/4) - 15 × (2/15)
= 30/5 + 3/4 - 30/15
= 6 + 3/4 - 2
= (6 - 2) + 3/4
= 4 + 3/4
= 19/4

২৬.
x4 - 2x2 + 1 = 0 হলে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: x4 - 2x2 + 1 = 0 হলে x এর মান কত?

সমাধান:
x4 - 2x2 + 1 = 0
⇒ (x2)2 - 2.x2.1 + 12 = 0
⇒ (x2 - 1)2 = 0
⇒ x2 - 1 = 0
⇒ x2 = 1
⇒ x = 1

২৭.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২০ 
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দশক স্থানীয় অংক ক
একক স্থানীয় অংক (ক + ৩)
সংখ্যাটি = ১০ক + (ক + ৩) = ১১ক + ৩

প্রশ্নমতে, 
১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪
বা ১১ক = ৬ক + ৯ + ৪ - ৩
বা ৫ক = ১০
∴ক = ২

∴সংখ্যাটি = ১১ × ২ + ৩ = ২৫

২৮.
কোন সংখ্যার আট গুণের সাথে 7 যোগ করলে যোগফল ঐ সংখ্যার দশ গুণ হতে 13 কম হয়। সংখ্যাটি কত?
  1. 5
  2. 6
  3. 8
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার আট গুণের সাথে 7 যোগ করলে যোগফল ঐ সংখ্যার দশ গুণ হতে 13 কম হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x × 8 + 7 = x × 10 - 13
⇒ 8x + 7 = 10x - 13
⇒ 7 + 13 = 10x - 8x 
⇒ 20 = 2x
⇒ x = 10

∴ সংখ্যাটি = 10

২৯.
3x + y = 13 এবং x + y = 5 হলে y এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + y = 13 এবং x + y = 5 হলে y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
3x + y = 13 ...................(1)
x + y = 5 ...................(2)

(2) নং হতে পাই,
x + y = 5
⇒ x = 5 − y

এখন,
x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
3x + y = 13
⇒ 3(5 − y) + y = 13
⇒ 15 - 3y + y = 13
⇒ 15 - 2y = 13
⇒ - 2y = 13 - 15 
⇒ - 2y = - 2 
∴ y = 1

৩০.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩/৪ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৮৪ হলে, সংখ্যা দুইটি কত? 
  1. ১২ ও ৩৬ 
  2. ২৪ ও ৩৬ 
  3. ৩৬ ও ২৮
  4. ৪৮ ও ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩/৪ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৮৪ হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = ৩ক/৪

প্রশ্নমতে,
ক + (৩ক/৪) = ৮৪
⇒ (৪ক + ৩ক)/৪ = ৮৪
⇒ ৭ক/৪ = ৮৪
⇒ ৭ক = ৮৪ × ৪
⇒ ৭ক = ৩৩৬
⇒ ক = ৩৩৬/৭
⇒ ক = ৪৮

∴ একটি সংখ্যা = ৪৮
অপর সংখ্যাটি = (৩ × ৪৮)/৪ = ৩৬