ব্যাখ্যা
• ‘সাজাহান’ নাটকটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়।
• সাজাহান নাটক সম্পর্কিত কিছু তথ্য:
- দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান এক ঐতিহাসিক পারিবারিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত।
- সাজাহান প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে।
- মোগল সাম্রাজ্যের পটভূমিতে রচিত এই নাটকটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিসেবে পরিচিত।
- নাটকটিতে দেখা যায়- জীবনের শেষ দিকে সম্রাট সাজাহান একদিকে স্ত্রী মমতাজের মৃত্যুশোকে ভেঙে পড়েছেন। অন্যদিকে নিজের ছেলেদের ক্ষমতার লড়াইয়ে তিনি অসহায় হয়ে পড়েন। আওরঙ্গজেব ক্ষমতা দখল করে পিতাকে কারাবন্দি করে। আর দারা–সুজাদের সঙ্গে তার রাজনৈতিক সংঘাত আরও ঘনীভূত হয়। এসব ঘটনার মধ্যে সাজাহানের পুত্রস্নেহ, অহং, আত্মমর্যাদা ও মানসিক যন্ত্রণা নাটকে স্পষ্টভাবে ফুটে ওঠে। ইতিহাসের প্রেক্ষাপটে মানুষের স্বভাব, দুর্বলতা ও সম্পর্কের জটিল দিকগুলোকে তুলে ধরায় নাটকটি আরও জীবন্ত হয়ে উঠেছে। তাঁর বিখ্যাত দেশাত্মবোধক গান “ধনধান্যে পুষ্পে ভরা” প্রথম ব্যবহৃত হয় তাঁর ঐতিহাসিক নাটক ‘সাজাহান’-এ।
---------------------------------------------
• দ্বিজেন্দ্রলাল রায়:
- দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্য ও সংগীতের এক বহুমুখী প্রতিভা।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই, নদিয়ার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- তাঁর বাবা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন গায়ক ও সাহিত্যিক, তাই ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্যের পরিবেশে মানুষ হন দ্বিজেন্দ্রলাল।
- কবি, নাট্যকার ও গীতিকার—এই তিন পরিচয়েই তিনি সমানভাবে খ্যাত।
- বাংলা সংগীতে তিনি সৃষ্টি করেন ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে এক স্বতন্ত্র ধারা, যার মধ্যে দেশপ্রেম, প্রকৃতির সৌন্দর্য আর মধুর সুরেলা অনুভূতি মিলেমিশে আছে।
- তিনি প্রায় ৫০০ গান লিখেছেন; “ধনধান্য পুষ্পভরা” তার অন্যতম শ্রেষ্ঠ রচনা।
- তাঁর হাসির গানও বিশেষ জনপ্রিয়, যার জন্য তিনি ‘হাসির গানের রাজা’ নামে পরিচিত।
- হাসির গানের রাজা’ 'D.L. Ray' নামেও পরিচিত ছিলেন।
- তিনিই প্রথম বাংলা ভাষায় প্যারোডি গান রচনা করেন।
- নাট্যসাহিত্যেও তাঁর অবদান অনবদ্য।
- ‘তাঁর রচিত ঐতিহাসিক ও পৌরাণিক নাটক:
• সাজাহান’,
• ‘চন্দ্রগুপ্ত’,
• ‘নুরজাহান’,
• ‘তারাবাঈ’,
• ‘একঘরে’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।