পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
"পরীক্ষা – ২ টপিক: কম্পিউটার অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ইতিহাস ও প্রকারভেদ, এপ্লিকেশন সফটওয়্যার। [ক্লাস ৫, ৬ ও ৭]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
CDC 1604 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ 
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

• CDC 1604 দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।

• প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ হতে ১৯৫৯):
- প্রথম প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৪২ হতে ১৯৫৯ পর্যন্ত।
- এই প্রজন্মের কম্পিউটারের সার্কিটে বায়ুশুন্য টিউব ব্যবহৃত হত।
- ভারী, সীমিত তথ্যধারণ ক্ষমতা, উত্তাপ সমস্যা ইত্যাদি ছিল এই বায়ুশুন্য টিউবগুলোর বৈশিষ্ট্য।
- এরপর ধীরে ধীরে তথ্যধারণ করার ক্ষেত্রে বায়ুশুন্য টিউব এর পরিবর্তে চৌম্বকধর্মী বস্তু আসতে লাগলো।
- উদাহরণস্বরূপ, এবিসি (ABC), এনিয়াক (ENIAC), ইউনিভ্যাক (UNIVAC) ইত্যাদি এই পর্যায়ভুক্ত।

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ হতে ১৯৬৫):
- দ্বিতীয় প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৫৯ হতে ১৯৬৫ পর্যন্ত।
- এই প্রজন্মের কম্পিউটারের সার্কিটে বায়ুশুন্য টিউব এর পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার শুরু হয়।
- ট্রানজিস্টারের কাজ সুইচের মতো এবং এতে কোন চলমান অংশ নেই। ফলে কম্পিউটার অতি দ্রুত গতি পেল।
- একই সাথে কম্পিউটারের আকার ছোট হয়ে আসলো এবং তথ্যধারণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেল।
- এই সময় তাপ সমস্যার অবসান হয় ও নির্ভরশীলতার উন্নতি ঘটে।
- চুম্বকীয় কোর স্মৃতি এবং উচ্চগতি সম্পন্ন প্রবেশমুখ ও বহির্মুখ সরঞ্জাম কম্পিউটারে ব্যবহৃত হয়।
- এই পর্যায়ে অ্যাসেম্বলী ভাষার উদ্ভব হয়।
- উদাহরণস্বরূপ, IBM 1600, CDC 1604, NCR 300 সিরিজ ইত্যাদি।

তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ হতে ১৯৭১):
- তৃতীয় প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭১ পর্যন্ত।
- একীভূত বর্তনীর ব্যাপক প্রচলন, অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারীতা ও নির্ভরশীলতা এইসব কম্পিউটারের বৈশিষ্ট্য।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো ন্যানো সেকেন্ড  সময়ে কোন একটি নির্দেশ পালন করতে পারতো।
- উদাহরণ: IBM 360, PDP 11 ইত্যাদি।

চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ হতে বর্তমান):
- চতুর্থ প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৭১ হতে বর্তমান সময় পর্যন্ত।
- বৃহদাকার একীভূত বর্তনীর ব্যবহার, তথ্য ধারণ ক্ষমতা, উন্নত নির্ভরশীলতা এইসব কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
- উপাত্ত সংরক্ষণের জন্য 'কম্প্যাক্ট ডিস্ক' (Compact Disk) বা সিডি (CD) এর অধিক ব্যবহার হয়।
- উদাহরণ: IBM PS/2, Apple Macintosh ইত্যাদি।

পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ হতে বর্তমান):
- প্রকৃতপক্ষে পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটারকেই বোঝানো হয়েছে।
- কম্পিউটারগুলোর নিজস্ব বিচার বুদ্ধি থাকবে, শিক্ষা গ্রহণ করার ক্ষমতা থাকবে, কন্ঠস্বর বোঝতে পারবে এবং সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবে।
- এসব কম্পিউটারগুলোর মেমোরির তথ্য ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি হবে এবং তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা খুবই বেশি হবে।
- অত্যাধুনিক সফট্ওয়্যার ব্যবহার করে কম্পিউটারসমূহ পরামর্শকের (যেমন- ডাক্তার, আইনবিধ, শিক্ষক) ভূমিকায় অবতীর্ণ হবে।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
নিচের কোনটি মাইক্রোকম্পিউটারের একটি উদাহরণ?
  1. IBM 360
  2. Cyber 205
  3. IBM PC
  4. PARAM 8000
সঠিক উত্তর:
IBM PC
উত্তর
সঠিক উত্তর:
IBM PC
ব্যাখ্যা

• IBM PC মাইক্রোকম্পিউটারের একটি উদাহরণ।

মাইক্রোকম্পিউটার (Micro Computer):
- ডিজিটাল কম্পিউটারের মধ্যে সবচেয়ে আকারে ছোট।
- মাইক্রো এর সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র।
- তাই ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।
- এ ধরনের কম্পিউটার সাধারণত একটি মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট-আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত। - একজন ব্যবহারকারী একাই একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করতে পারেন বলে এ ধরনের কম্পিউটারকে ব্যক্তিগত বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়।
- এ ধরনের কম্পিউটার দামে সস্তা, আকারে ছোট, সহজে বহনযোগ্য এবং রক্ষণাবেক্ষণ সহজ বিধায় কম্পিউটার ব্যবহারকারীর কাছে খুবই জনপ্রিয়।
- অফিসের কাজ ও বাণিজ্যিক প্রয়োজন ছাড়াও শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি নিয়ন্ত্রণে, স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনায়, শিক্ষাপ্রতিষ্ঠান, গৃহস্থালির কাজে, খেলাধুলায়, চিত্ত-বিনোদন, এমনকি ব্যক্তিগত কাজেও আজকাল জনপ্রিয়তার সাথে মাইক্রোকম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
- উদাহরণ: IBM PC, Apple Macintosh, TRS-80, HP 85, IBM Pentium, Power PC, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
ডেটাবেজ ও ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে কোনটি?
  1. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
  2. মাউস ড্রাইভার
  3. DBMS সফটওয়্যার
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
DBMS সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
DBMS সফটওয়্যার
ব্যাখ্যা

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ও ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়‍্যার হিসেবে কাজ করে।

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম(Database Management System):
- DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়‍্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ও ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়‍্যার হিসেবে কাজ করে।
- সাধারণত ডেটাবেজকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার জন্য DBMS ব্যবহৃত হয়।
- আবার DBMS-এর অন্তর্গত প্রোগ্রামসমূহ ডেটাবেজ তৈরি, ডেটা প্রবেশ করানো, ডাটার আধুনিকীকরণ, ডাটা এডিটিং ইত্যাদি কাজ করার জন্য DBMS ব্যবহার করা হয়।
- বর্তমানে বিভিন্ন ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটারে ব্যবহার করা হয়।
- যেমন:
- মাইক্রোসফট অ্যাকসেস (Microsoft Accsess), 
- মাইক্রোসফট ভিজুয়াল বেসিক (Microsoft Visual Basic), 
- মাইক্রোসফট ফক্সপ্রো (Microsoft Foxpro), 
- এসকিউএল (SQL), 
- জাভা (Java), 
- প্যারাডক্স (Paradox),
- ডিবেজ (Dbase), 
- পাওয়ার বিল্ডার (Power Builder), 
- ডেলফি (Delphi), 
- ইনফরমিক্স (Informix), 
- ওরাকল (Oracle) ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
  1. MARK-I
  2. ENIAC
  3. EDSAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

• বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো ENIAC

ENIAC :
- এর পূর্ণরূপ: Electronic Numerical Integrator and Computer।
- ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জন মাউচলি এবং জে. প্রেসপার একার্ট এটি তৈরি করেন।
- এটি ছিল প্রথম সাধারণ-উদ্দেশ্য সম্পন্ন এবং প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার।
- এটি তৈরিতে প্রায় ১৮,০০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত সামরিক কাজের জন্য এটি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল।

অপশন আলোচনা:
MARK-I: এটি ছিল প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল (Electro-mechanical) কম্পিউটার।
EDSAC: এটি প্রথম প্রোগ্রাম সংরক্ষিত (Stored-program) কম্পিউটারগুলোর একটি।
UNIVAC: এটি ছিল বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার।

উৎস : ব্রিটানিকা।

.
নিচের কোনটিতে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না?
  1. ওয়াশিং মেশিন
  2. মাইক্রোওয়েভ ওভেন
  3. ডেস্কটপ কম্পিউটার
  4. ডিজিটাল ঘড়ি
সঠিক উত্তর:
ডেস্কটপ কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ডেস্কটপ কম্পিউটার
ব্যাখ্যা

ডেস্কটপ কম্পিউটারে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না।

এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো ক্ষুদ্রাকৃতির কম্পিউটার, যা বৈদ্যুতিক ও যান্ত্রিক কার্যাবলি পরিচালনার জন্য সাধারণ মাইক্রোপ্রসেসর ব্যবহার করে।
- এগুলো সাধারণত গৃহস্থালি সরঞ্জাম, মোটরযান, বিমান এবং শিল্প-কারখানার স্বয়ংক্রিয় ব্যবস্থায় ব্যবহৃত হয়।
- এগুলো সাশ্রয়ী এবং এগুলোর জন্য খুব বেশি গতি বা জটিল হিসাব-নিকাশের প্রয়োজন হয় না।
- এমবেডেড প্রসেসরের একটি সাধারণ ধরণ হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসর (DSP)।
- ডিজিটাল ও ওয়্যারলেস টেলিফোন, স্টিরিও সরঞ্জাম এবং ক্যাবল মডেমের মতো যন্ত্রপাতিতে DSP ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।

.
নিচের কোনটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম?
  1. ব্যাংকিং সফটওয়‍্যার
  2. পেরোল সিস্টেম
  3. ই- কমার্স সফটওয়‍্যার
  4. ফটোশপ
সঠিক উত্তর:
ফটোশপ
উত্তর
সঠিক উত্তর:
ফটোশপ
ব্যাখ্যা

ফটোশপ একটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম।

অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম 
২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম।
 
সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম:
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়‍্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরি যে সমস্ত বাণিজ্যিক সফটওয়‍্যার পাওয়া যায় তাদেরকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম বলা হয়।
- যেমন- এমএসওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়; এমএস এক্সেল প্রোগ্রামের সাহায্যে হিসাব-নিকাশের কাজ করা যায়; এমএস এক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেজ ব্যবস্থাপনার কাজ করা যায় ইত্যাদি।
- মূলত কম্পিউটার ব্যবহারকারীগণ সাধারণ ব্যবহারিক প্রোগ্রামের সাহায্যে প্রাত্যহিক সমস্যার সমাধান করে থাকেন।

উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো :
- এমএস অফিস, ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, নেটস্কেপ কমিউনিকেটর, ইলেকট্রনিক মেইল, পেজ মেকার, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি।

অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম। সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
- যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং সফটওয়‍্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূলত কোন ধরনের প্রোগ্রাম?
  1. স্প্রেডশিট প্রোগ্রাম
  2. ডেটাবেজ প্রোগ্রাম
  3. প্রেজেন্টেশন প্রোগ্রাম
  4. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
সঠিক উত্তর:
প্রেজেন্টেশন প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
প্রেজেন্টেশন প্রোগ্রাম
ব্যাখ্যা

• মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূলত একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট(MS-Power Point):
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম।
- এটি একটি গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম।
- উইন্ডোজভিত্তিক এই প্রোগ্রাম উৎপত্তি সময় থেকে কতিপয় version (সংস্করণ) অতিক্রম করে বর্তমানে দাঁড়িয়েছে Powerpoint 2019. - Powerpoint-এর সাহায্যে পণ্যের বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, উৎপাদন প্রতিবেদন, ডেটা উপস্থাপনা, গ্রাফচার্ট উপস্থাপন ইত্যাদি কাজ করা যায়।
- মূলত Powerpoint-এর আগমনে টেলিভিশনের বিজ্ঞাপন উপস্থাপনায় অভূতপূর্ব চমক সৃষ্টি হয়েছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
কম্পিউটারের তৃতীয় প্রজন্মে মূলত কোন ধরনের IC ব্যবহৃত হতো?
  1. LSI এবং VLSI
  2. SSI এবং MSI
  3. শুধুমাত্র LSI
  4. ULSI
সঠিক উত্তর:
SSI এবং MSI
উত্তর
সঠিক উত্তর:
SSI এবং MSI
ব্যাখ্যা

কম্পিউটারের তৃতীয় প্রজন্মে মূলত SSI এবং MSI ধরনের IC (Integrated Circuit) ব্যবহার করা হতো।

 • SSI (Small Scale Integration):

- এটি আইসি প্রযুক্তির একদম প্রাথমিক ধাপ।
- এতে একটি মাত্র চিপে ১০ থেকে ২০টির মতো অল্প সংখ্যক ট্রানজিস্টর এবং অন্যান্য উপাদান বসানো হতো।
- তৃতীয় প্রজন্মের শুরুর দিকের কম্পিউটারগুলোতে এই চিপ ব্যবহৃত হতো।

MSI (Medium Scale Integration):
- তৃতীয় প্রজন্মের পরবর্তী ধাপে প্রযুক্তির আরও উন্নতি ঘটে এবং MSI-এর ব্যবহার শুরু হয়।
- এক্ষেত্রে একটি চিপে ১০০ থেকে ৫০০টি (কিছু ক্ষেত্রে ১০০০ পর্যন্ত) ট্রানজিস্টর বসানো সম্ভব হয়েছিল।
- এর ফলে কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং আকার আরও ছোট হয়ে আসে।
 
• অপশন আলোচনা:
- LSI এবং VLSI: এই প্রযুক্তিগুলো মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
- LSI: LSI (Large Scale Integration) প্রযুক্তিতে হাজার হাজার ট্রানজিস্টর থাকে, যা তৃতীয় প্রজন্মের পরবর্তী সময়ের উদ্ভাবন।
- ULSI: ULSI (Ultra Large Scale Integration) প্রযুক্তি পঞ্চম প্রজন্মের এবং বর্তমান আধুনিক কম্পিউটারে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।

.
হাসপাতালের আইসিইউ (ICU)-তে রোগীর রক্তচাপ বা হৃদযন্ত্রের ক্রিয়া মাপার জন্য কোন কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. অ্যানালগ কম্পিউটার
  2. ডিজিটাল কম্পিউটার
  3. হাইব্রিড কম্পিউটার
  4. সুপার কম্পিউটার
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা

হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

গঠন ও কাজের প্রকৃতির অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ:
গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। অ্যানালগ কম্পিউটার (Analog Computer)
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer) ও
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)

অ্যানালগ কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।
- মোটরগাড়ির স্পিডোমিটার, স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।
- সাধারণত চাপ, তাপ, তরল পদার্থের প্রবাহ ইত্যাদির উঠা-নামা বা হ্রাস-বৃদ্ধি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।
- এছাড়া গাড়ি, উড়োজাহাজ, মহাকাশ যান ইত্যাদির গতিবেগ, বায়ু, তরল ও কঠিন পদার্থের চাপ এবং কোনো বিশেষ স্থানের বা কক্ষের তাপমাত্রা পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়।
- অ্যানালগ কম্পিউটারের ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম।

ডিজিটাল কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল, কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিট (0/1) ব্যবহার করে।
- ডিজিটাল কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মনিটরে প্রদর্শিত হয়।
- ডিজিটাল কম্পিউটারের গতি ও কার্যকারিতা অ্যানালগ কম্পিউটারের চেয়ে অনেক বেশি ও ভালো।
- আবার ডিজিটাল কম্পিউটারের ফলাফলের সূক্ষ্মতা অ্যানালগ কম্পিউটারের তুলনায় অনেক বেশি।
- বর্তমান বাজারে প্রচলিত প্রায় সকল কম্পিউটারই ডিজিটাল পদ্ধতির কম্পিউটার।
- মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।
- আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
- গবেষণামূলক কাজ থেকে শুরু করে অফিস-আদালত, ব্যাংক, বিমা, ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, লেখালেখি, বিনোদন- এমনকি ব্যক্তিগত কাজেও ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- একে সংকর কম্পিউটারও বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি।
- তাই কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়; যেমন- মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- এছাড়া হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
NTFS সিস্টেমে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিচের কোনটি করা যায়?
  1. ফাইলের নাম পরিবর্তন করা যায়
  2. প্রতিটি ফাইল ও ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায়
  3. ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়
  4. হার্ডডিস্কের গতি কমিয়ে দেওয়া যায়
সঠিক উত্তর:
প্রতিটি ফাইল ও ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায়
উত্তর
সঠিক উত্তর:
প্রতিটি ফাইল ও ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায়
ব্যাখ্যা

NTFS সিস্টেমে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি ফাইল ও ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায়।

NTFS:
- NTFS-এর পূর্ণ অর্থ হলো New Technology File System।
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- DOS কোনোভাবেই NTFS পার্টিশনকে সমর্থন করে না।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১.
ব্যবহারকারীর নিজস্ব কাজের ধরন ও সমস্যা অনুযায়ী বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কী বলা হয়?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. কাস্টমাইজড প্রোগ্রাম
  3. প্যাকেজ প্রোগ্রাম
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
কাস্টমাইজড প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কাস্টমাইজড প্রোগ্রাম
ব্যাখ্যা

ব্যবহারকারীর নিজস্ব কাজের ধরন ও সমস্যা অনুযায়ী বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কাস্টমাইজড প্রোগ্রাম বলে।

অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
- যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং সফটওয়‍্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে কোন কোম্পানি?
  1. অ্যাপল
  2. আইবিএম
  3. ইন্টেল
  4. মাইক্রোসফট 
সঠিক উত্তর:
ইন্টেল
উত্তর
সঠিক উত্তর:
ইন্টেল
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি ১৯৭১ সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে।

• মাইক্রোপ্রসেসর:
- ইলেকট্রনিকসের দ্রুত উন্নতির সাথে সাথে কম্পিউটারের অগ্রগতি ওতপ্রোতভাবে জড়িত।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC (Integrated Circuit) এবং LSI (Large Scale Integration) বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয়ে যায় কম্পিউটারের বহুমূখী ব্যবহার।
- তৈরি হতে শুরু হয় পার্সোনাল কম্পিউটার।

• মাইক্রোপ্রসেসর ব্যবহার:
- এর ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়।
- দাম কমে যায়।
- বিদ্যুৎ খরচ কমে যায়।
- ফলে কাজ করার ক্ষমতা বেড়ে যায়।
- কাজের গতি বেড়ে যায়।
- নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।

•মাইক্রোপ্রসেসর আবিষ্কার:
 - যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি ১৯৭১ সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
DOS-এর প্রধান অসুবিধা বা সীমাবদ্ধতা কোনটি?
  1. এটি অনেক দামী সফটওয়্যার
  2. এটি ব্যবহারের জন্য কমান্ড মুখস্থ রাখতে হয়
  3. এটি মাউস ছাড়া কাজ করে না
  4. এটি কোনো হার্ডডিস্কে চলে না
সঠিক উত্তর:
এটি ব্যবহারের জন্য কমান্ড মুখস্থ রাখতে হয়
উত্তর
সঠিক উত্তর:
এটি ব্যবহারের জন্য কমান্ড মুখস্থ রাখতে হয়
ব্যাখ্যা

DOS এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয়।

DOS :
- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System।
- যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা MS-DOS ও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয়।
- কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
ওয়ার্ড প্রসেসিংয়ের মূল কাজ কোনটি?
  1. শুধু বর্ণমালা সাজানো
  2. ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা
  3. ইন্টারনেটে তথ্য খোঁজা
  4. ভিডিও এডিটিং করা
সঠিক উত্তর:
ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা
উত্তর
সঠিক উত্তর:
ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা
ব্যাখ্যা

কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।

ওয়ার্ড প্রসেসিং (Word Processing):
- ওয়ার্ড শব্দের অর্থ শব্দ আর প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়াকরণ।
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- বর্তমানে কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে অনেক দক্ষতার সাথে চমৎকারভাবে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়।
- কম্পিউটারের বহুবিদ ব্যবহারের মধ্যে ওয়ার্ড প্রসেসিংও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার।
- আর ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে
- আধুনিক ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে।
- উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word), ওয়ার্ডস্টার (Wordstar), ওয়ার্ডপারফেক্ট (Wordperfect), ল্যাটেক্স (Latex), নোড প্যাড (Note Pad), ম্যাকরাইট (Mac Write), ওয়ার্ড প্যাড (Word Pad), অপেন অফিস রাইটার ইত্যাদি।
- তবে বর্তমানে পিসিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word) হচ্ছে বহুল ব্যবহৃত এবং ব্যাপকভাবে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
UNIVAC-এর পূর্ণ রূপ কোনটি?
  1. Universal Array Computer
  2. Unique Automatic Computer
  3. Universal Automatic Computer
  4. United Vacuum Computer
সঠিক উত্তর:
Universal Automatic Computer
উত্তর
সঠিক উত্তর:
Universal Automatic Computer
ব্যাখ্যা

UNIVAC-এর পূর্ণ রূপ Universal Automatic Computer।
- একই বছরে ENIAC-এর নির্মাতারা UNIVAC (Universal Automatic Computer) কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
PDA-এর পূর্ণরূপ কী?
  1. Personal Digital Access
  2. Private Digital Assistant
  3. Personal Digital Assistant
  4. Portable Digital Assistant
সঠিক উত্তর:
Personal Digital Assistant
উত্তর
সঠিক উত্তর:
Personal Digital Assistant
ব্যাখ্যা

• PDA-এর পূর্ণরূপ হলো Personal Digital Assistant.

পামটপ কম্পিউটার:
- PDA-এর পুরোনাম হলো Personal Digital Assistant. 
- ১৯৯৩ সালে ইলেকট্রনিক নির্মাতারা পার্সোনাল ডিজিটাল অ্যাসিটেন্ট তৈরি করেন।
- পিডিএ এর প্রাথমিক ভার্সন ছিল অ্যাপলের 'নিউটন'।
- এ ধরনের কম্পিউটার ক্ষুদ্রাকৃতির এবং দেখতে অনেকটা ক্যালকুলেটরের ন্যায়, যা হাতের তালুর মধ্যে রেখে ব্যবহার করা যায়, এমনকি পকেটে রেখে সহজে বহন করা যায়।
- এটি হেল্ড বা পকেট কম্পিউটার নামেও পরিচিত।
- অন্য মাইক্রোকম্পিউটারগুলোর তুলনায় এটি সবচেয়ে ছোট এবং কম কর্মক্ষম কম্পিউটার।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কোনো প্রকার ডিস্ক ড্রাইভ থাকে না।
- সাধারণত টাচ স্ক্রিন ও ডিজিটাল পেনের সাহায্যে এ জাতীয় কম্পিউটারগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে।
- স্প্রেডশিটের ছোট আকারের কাজ, লেখালেখি, প্রয়োজনীয় টেলিফোন নম্বর, তারিখ, এজেন্ডা তৈরি করে রাখা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটারগুলো মূলত ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
নিচের কোনটি একটি স্প্রেডশিট (Spreadsheet) প্যাকেজ প্রোগ্রাম?
  1. MS-Word
  2. Oracle
  3. Lotus 1-2-3
  4. Foxpro
সঠিক উত্তর:
Lotus 1-2-3
উত্তর
সঠিক উত্তর:
Lotus 1-2-3
ব্যাখ্যা

Lotus 1-2-3  একটি স্প্রেডশিট (Spreadsheet) প্যাকেজ প্রোগ্রাম।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
যেমন-
• Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
• Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
• Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।