পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
"Award Mania: Season - 14” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয়: মানসিক দক্ষতা সিলেবাস ১. সমস্যা সমাধান (Problem Solving) ২. স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) ৩. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
নিচের কোনটি সবচেয়ে ছােট?
  1. ১৮/৩৬
  2. ৪/১২
  3. ৫/৩
  4. ১৬/৩১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?

সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৪/১২ = ০.৩৩৩
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬

সবচেয়ে ছােট সংখ্যা ৪/১২

.
৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৫৭.৫°
  2. ৪৭.৫°
  3. ৬৭.৫°
  4. ৭৫.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
= │(11 × 45 - 60 × 6)/2│°
= │(495 - 360)/2│°
= │135/2│°
= 67.5°

.
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮৫
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ হলে তাদের সমষ্টি = (১২০ × ৩) = ৩৬০
বৃহত্তম দুটি সংখ্যার গড় ১৪০ হলে তাদের সমষ্টি = (১৪০ × ২) = ২৮০

তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩৬০ - ২৮০ = ৮০

.
রাজন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাজন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
  1. 8 কি.মি.
  2. 10 কি.মি.
  3. 12 কি.মি.
  4. 14 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাজন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাজন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
সরাসরি দূরত্ব AF = 5 + 3 = 8 কি.মি.
.
যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
  1. ৬১৯৮
  2. ৬২৮৫
  3. ৬৩২৩
  4. ৬২১৭
ব্যাখ্যা

প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?

সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩

RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭

∴ MALE = ৬২১৭

.
Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)
  1. ×, +
  2. ÷, -
  3. +, -
  4. none of the above
ব্যাখ্যা
প্রশ্ন: Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)

সমাধান:
25 × 3 + 6 ÷ 2
= 25 × 3 + 3
= 75 + 3
= 78
.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?

  1. ২৬টি
  2. ২৮টি
  3. ১৮টি
  4. ৩৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?

সমাধান:


১টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪) মোট ১৪টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১২, ৪৫, ৫৬,৬৭, ৪৭, ৯১০, ১১১২,১১১৪, ১২১৩, ১৩১৪) মোট ১০টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪৭, ৪৭৮, ৮১১১২, ৩১১১২) মোট ৪টি

∴ মোট ত্রিভুজ সংখ্যা (১৪ + ১০ + ৪) = ২৮টি
.
নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। ভুল সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
  1. ৩৪
  2. ৩৮
  3. ৪৩
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। ভুল সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩

সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪

সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
∴ ৪৩ সংখ্যাটি ভুল।
.
যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?
  1. VZDP
  2. UXDQ
  3. VXDQ
  4. VZDQ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?

সমাধান:

ROAD ⇔ URDG
R + 3 = U
O + 3 = R
A + 3 = D
D + 3 = G

SWAN
S + 3 = V
W + 3 = Z
A + 3 = D
N + 3 = Q
∴ SWAN ⇔ VZDQ
১০.
২.৩ × ০.১৫ × ৪০০ = কত?
  1. ১.৩৮
  2. ১৩৮
  3. ১৩.৮
  4. ১৩৮০
ব্যাখ্যা

প্রশ্ন: ২.৩ × ০.১৫ × ৪০০ = কত?

সমাধান:
২.৩ × ০.১৫ × ৪০০
= (২৩/১০) × (১৫/১০০) × ৪০০
= ১৩৮ 

১১.
যদি ২ + ১ = ১৩, ৫ + ৪ = ১৯, ৪ + ২ = ২৬ হয়, তবে ৯ + ২ =?
  1. ৯১১
  2. ৭১১
  3. ৭০৯
  4. ১১৭
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ২ + ১ = ১৩, ৫ + ৪ = ১৯, ৪ + ২ = ২৬ হয়, তবে ৯ + ২ =?

সমাধান:
এখানে
২ + ১ = ১৩ ⇒ ২ - ১ = ১, ২ + ১ = ৩
৫ + ৪ = ১৯ ⇒ ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯
৪ + ২ = ২৬ ⇒ ৪ - ২ = ২, ৪ + ২ = ৬

৯ - ২ = , ৯ + ২ = ১১
সুতরাং, ৯ + ২ = ৭১১

১২.
কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৬০ জন
  2. ১৫ জন
  3. ৩০ জন
  4. ৯০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা

প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30

∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।

১৩.
P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 100 কি. মি.
  2. 60 কি. মি.
  3. 40 কি. মি.
  4. 140 কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.
১৪.
'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২১ দিনে
  2. ১২ দিনে
  3. ২৪ দিনে
  4. ১৫ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: 'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
A, ক দিনে করে ১টি কাজ
A, ১ দিনে করে ১/ক অংশ

আবার,
B, ২ক দিনে করে ১টি কাজ
B, ১ দিনে করে ১/২ক অংশ

A ও B একত্রে ১ দিনে করে (১/ক + ১/২ক) অংশ বা (৩/২ক) অংশ

A ও B একত্রে (৩/২ক) অংশ করে ১ দিনে
A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক/৩) দিনে।

প্রশ্নানুসারে,
২ক/৩ = ১৪
বা, ক = (১৪ × ৩)/২
∴ ক = ২১

∴ A একা কাজটি ২১ দিনে করতে পারে।

১৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 89
  2. 79
  3. 75
  4. 98
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
আমরা পাই,
(6 x 3) + (5 x 15) = 93
(4 x 8) + (18 x 1) = 50
একইভাবে,
(9 x 6) + (7 x 5) = 89
১৬.
৩৬, ২৮, ২১, ১৫, ১০,........... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫

∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
∴ পরবর্তী সংখ্যা = ৬ 

১৭.
একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
 
সমাধান: 
- লোকটি প্রথমে উত্তর-পূর্ব দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে উত্তর- পশ্চিমে মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
সে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে আছে।
১৮.
প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 60
  2. 52
  3. 56
  4. 65
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান: 
6 + 6 = 12
12 + 8 = 20
20 + 10 = 30
30 + 12 = 42
42 + 14 = 56
56 + 16 = 72
72 + 18 = 90 

অথবা, 

22 + 2 = 6
32 + 3 = 12
42 + 4 = 20 
52 + 5 = 30
62 + 6 = 42
72 + 7 = 56
82 + 8 = 72
92 + 9 = 90

১৯.
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ১২ জন
  2. ১৬ জন
  3. ১৫ জন
  4. ১০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।

আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।

২০.
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
  1. ৫৬ 
  2. ৪২ 
  3. ৪৮ 
  4. ৫২ 
ব্যাখ্যা
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪

সমাধান:
 - ২ = ৮ - ৪ = ৪
 - ৩ = ২৭ - ৯ = ১৮
 - ৪ = ৬৪ - ১৬ = ৪৮
 - ৫ = ১২৫ - ২৫ = ১০০
 - ৬ = ২১৬ - ৩৬ = ১৮০
 - ৭ = ৩৪৩ - ৪৯ = ২৯৪