উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৪/১২ = ০.৩৩৩
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
সবচেয়ে ছােট সংখ্যা ৪/১২
১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৪/১২ = ০.৩৩৩
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
সবচেয়ে ছােট সংখ্যা ৪/১২
প্রশ্ন: ৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
= │(11 × 45 - 60 × 6)/2│°
= │(495 - 360)/2│°
= │135/2│°
= 67.5°
প্রশ্ন: তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
সমাধান:
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ হলে তাদের সমষ্টি = (১২০ × ৩) = ৩৬০
বৃহত্তম দুটি সংখ্যার গড় ১৪০ হলে তাদের সমষ্টি = (১৪০ × ২) = ২৮০
তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩৬০ - ২৮০ = ৮০
প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩
RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭
∴ MALE = ৬২১৭
প্রশ্ন: ২.৩ × ০.১৫ × ৪০০ = কত?
সমাধান:
২.৩ × ০.১৫ × ৪০০
= (২৩/১০) × (১৫/১০০) × ৪০০
= ১৩৮
প্রশ্ন: যদি ২ + ১ = ১৩, ৫ + ৪ = ১৯, ৪ + ২ = ২৬ হয়, তবে ৯ + ২ =?
সমাধান:
এখানে
২ + ১ = ১৩ ⇒ ২ - ১ = ১, ২ + ১ = ৩
৫ + ৪ = ১৯ ⇒ ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯
৪ + ২ = ২৬ ⇒ ৪ - ২ = ২, ৪ + ২ = ৬
৯ - ২ = ৭, ৯ + ২ = ১১
সুতরাং, ৯ + ২ = ৭১১
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা
প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30
∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।
প্রশ্ন: 'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
সমাধান:
A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
A, ক দিনে করে ১টি কাজ
A, ১ দিনে করে ১/ক অংশ
আবার,
B, ২ক দিনে করে ১টি কাজ
B, ১ দিনে করে ১/২ক অংশ
A ও B একত্রে ১ দিনে করে (১/ক + ১/২ক) অংশ বা (৩/২ক) অংশ
A ও B একত্রে (৩/২ক) অংশ করে ১ দিনে
A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক/৩) দিনে।
প্রশ্নানুসারে,
২ক/৩ = ১৪
বা, ক = (১৪ × ৩)/২
∴ ক = ২১
∴ A একা কাজটি ২১ দিনে করতে পারে।
প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫
∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
∴ পরবর্তী সংখ্যা = ৬
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
6 + 6 = 12
12 + 8 = 20
20 + 10 = 30
30 + 12 = 42
42 + 14 = 56
56 + 16 = 72
72 + 18 = 90
অথবা,
22 + 2 = 6
32 + 3 = 12
42 + 4 = 20
52 + 5 = 30
62 + 6 = 42
72 + 7 = 56
82 + 8 = 72
92 + 9 = 90
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।