পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
English: Number, Article, Degree, Tense, Sentence. সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
Plural number of ‘Phenomenon’ is-
  1. ক) Phenomene
  2. খ) Phenomean
  3. গ) Phanaminas
  4. ঘ) Phenomena
সঠিক উত্তর:
ঘ) Phenomena
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Phenomena
ব্যাখ্যা

ইংরেজি ভাষায় plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/es যোগ করা। কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।
নিম্মে বিদেশী ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো।
Singular - Plural
Phenomenon - Phenomena
Forum - Forums
Oasis - Oases
Radius - Radii
Medium - Media
Formula - Formulas
Focus - Focuses / Foci
Crisis - Crises
Curriculum - Curricula
Analysis - Analyses
Agendum - Agenda
Datum - Data
Ultimatum - Ultimata / Ultimatums
Criterion - Criteria
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain

.
English ______ across the world.
  1. ক) speaks
  2. খ) is spoken
  3. গ) is speaking
  4. ঘ) has spoken
সঠিক উত্তর:
খ) is spoken
উত্তর
সঠিক উত্তর:
খ) is spoken
ব্যাখ্যা

Speak (কথা বলা) এটি একটি transitive verb. এই verb টির কাজ তার ‍subject তথা English করতে পারে না। তাই এটি passive এর গঠণ অনুসরণ করবে।
Speaks = present indefinite, active
Is spoken = present indefinite, passive
Is speaking = present continuous, active
Has spoken = present perfect, active
সুতরাং passive এর গঠণ is spoken হলো সঠিক উত্তর।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

.
Find out the right plural form of ‘Focus’.
  1. ক) Focu
  2. খ) Focuses
  3. গ) Foci
  4. ঘ) B & C
সঠিক উত্তর:
ঘ) B & C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) B & C
ব্যাখ্যা

Focus একটি বিদেশী শব্দ যা ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়। ইংরেজি ভাষায় ব্যবহৃত বিদেশী শব্দগুলোর singular-plural রূপে বৈচিত্র দেখা যায়। focus শব্দটি ‍singular।
এর plural রূপ 2টি। যথা: Focuses ও Foci. ‍
৪নং অপশনে উভয়টি থাকায় সঠিক উত্তর ঘ।
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain

.
The article ‘a’ is used-
  1. ক) to make something specific
  2. খ) to make a thing real
  3. গ) has no use or meaning
  4. ঘ) to make something unspecific
সঠিক উত্তর:
ঘ) to make something unspecific
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to make something unspecific
ব্যাখ্যা

Article দুই প্রকার:
1. Definite (নির্দিষ্ট)-The
2. Indefinite (অনির্দিষ্ট)-a, an
Article ‘a’ কোন কিছুকে অনির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর অপশন ঘ।
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain & Oxford Practice Grammar-John Eastwood

.
The clown was riding ____ one-wheel bike.
  1. ক) a
  2. খ) an
  3. গ) an & the
  4. ঘ) none of them
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা

article ‘a’ বসে consonant (Vowel পাঁচটি ছাড়া বাকিগুলো) যুক্ত শব্দের শুরুতে।
article ‘an’ বসে vowel (a, e, I, o, u) যুক্ত শব্দের শুরুতে।
বি:দ্র: ‘a ও ‍an’ বসানোর ক্ষেত্রে প্রথম শব্দের উচ্চারণই মুখ্য। অর্থাৎ প্রথম উচ্চারণটি যদি vowel এর হয়। তাহলে an হবে।
আর যদি প্রথম উচ্চারণটি consonant এর হয় তাহলে a হবে।
O দ্বারা শুরু সকল শব্দের পূর্বে ‍an বসবে। শুধু one এর পূর্বে ‍a বসবে।
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain

.
An orange is round. Means-
  1. ক) Any specific orange
  2. খ) Not an orange, something else
  3. গ) All orange of the world
  4. ঘ) Just an orange
সঠিক উত্তর:
গ) All orange of the world
উত্তর
সঠিক উত্তর:
গ) All orange of the world
ব্যাখ্যা

সাধারণত Singular common noun এর পূর্বে ‍a/an ব্যবহৃত হলে ঐ শ্রেণির সবগুলোকে বুঝায়।
উপরোল্লেখিত ‍an orange অর্থাৎ সকল কমলাকে বুঝানো হয়েছে। তাই সঠিক উত্তর অপশন গ।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

.
The greater the demand, the higher the price. Underlined “the”s are-
  1. ক) Defining the
  2. খ) Instrumental the
  3. গ) Familiar the
  4. ঘ) Generalizing the
সঠিক উত্তর:
খ) Instrumental the
উত্তর
সঠিক উত্তর:
খ) Instrumental the
ব্যাখ্যা

যত…তত বুঝাতে উভয় comparative degree এর শুরুতে the বসাতে হয়। এই The কে instrumental the বলে।
একক বস্তু যেমন: পৃথিবী, চন্দ্র এর শুরুতে the বসে। এই The কে familiar the বলে।
নির্দিষ্ট করে বুঝাতে the ব্যবহৃত হয়। একে Defining the বলে।
এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে। এই The কে Generalizing the বলে।
সুতরাং উপরোল্লেখিত প্রশ্নে the যেহেতু comparative degree এর শুরুতে ব্যবহৃত হয়েছে তাই এটি instrumental the.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

.
I can’t forget____ kindness with which Mamun treated me.
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) no article
সঠিক উত্তর:
খ) the
উত্তর
সঠিক উত্তর:
খ) the
ব্যাখ্যা

Kindness (দয়ালু) শব্দটি একটি ‍abstract noun. সাধারণত ‍abstract noun এর পূর্বে কোন article বসে না। তবে ‍abstract noun কে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে।
নির্দিষ্ট করার কয়েকটি প্রক্রিয়া।
1. পূর্বে উল্লেখ করার মাধ্যমে নির্দিষ্টকরণ।
2. Phrase এর মাধ্যমে নির্দিষ্টকরণ।
3. Clause এর মাধ্যমে নির্দিষ্টকরণ।
উপরোল্লেখিত বাক্যে kindness শব্দটিকে which Mamun treated me-clause এর মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে। বাক্যটির অর্থের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, আমি আমার প্রতি মামুনের দয়া ভুলতে পারি না।
এখানে যে দয়া মামুন আমার সাথে দেখিয়েছে সেই দয়ার কথা বলা হয়েছে। তাই বুঝা যায় এখানে kindness শব্দটি নির্দিষ্ট। সুতরাং সঠিক উত্তর the.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

.
Normally we use ‘than’ after a comparative adjective or adverb. However ‘to’ is used after:
  1. ক) Better
  2. খ) Softer
  3. গ) Larger
  4. ঘ) Prior
সঠিক উত্তর:
ঘ) Prior
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Prior
ব্যাখ্যা

রুলস: সাধারণভাবে comparative degree এর পরে than বসে। তবে কতিপয় শব্দের পরে than না বসে to বসে।
শব্দগুলো হলো: ‍senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি।
তাই সঠিক উত্তর prior.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

১০.
Which one is the example of comparative degree?
  1. ক) Much more difficult
  2. খ) Difficultier
  3. গ) Most Difficult
  4. ঘ) Very very difficult
সঠিক উত্তর:
ক) Much more difficult
উত্তর
সঠিক উত্তর:
ক) Much more difficult
ব্যাখ্যা

যদি Adjective এর দ্বারা দুইয়ের মধ্যে তুলনা বুঝায় তাহলে তাকে comparative degree বলে। Positive degree থেকে comparative degree বানানোর কিছু প্রক্রিয়া:
1. সাধারণত এক syllable বিশিষ্ট positive degree এর শেষে er যোগ করলে comparative degree হয়ে যায়। যেমন: Tall থেকে Taller
2. দুই বা ততোধিক syllable বিশিষ্ট positive degree এর পূর্বে more/less যোগ করলে comparative degree হয়ে যায়।
যেমন: Difficult থেকে more Difficult/ less Difficult
3. কিছু positive এর comparative নিয়ম ছাড়াই হয়।
যেমন: bad থেকে worse, Good থেকে better ইত্যাদি।
উপরোল্লেখিত difficult শব্দটি একাধিক syllable বিশিষ্ট হওয়ায় এর comparative degree বানাতে হবে তার পূর্বে more যুক্ত করে। অর্থাৎ এর comparative degree হলো more difficult.
বিঃদ্রঃ অর্থের আধিক্য বুঝানোর জন্য positive degree এর শুরুতে very এবং comparative degree এর পূর্বে much/very much বসানো যায়।
সুতরাং উপরোল্লেখিত ‍নিয়মানুসারে সঠিক উত্তর much more difficult.
Difficultier উত্তর না হবার কারণ হলো একাধিক syllable বিশিষ্ট শব্দকে er যুক্ত করে comparative বানানো যায় না।
Most difficult এটি superlative degree.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

১১.
Raju’s friend has gone to ______ hospital to see him.
  1. ক) a
  2. খ) the
  3. গ) an
  4. ঘ) no article
সঠিক উত্তর:
খ) the
উত্তর
সঠিক উত্তর:
খ) the
ব্যাখ্যা

bed, school, college, university, hospital ইত্যাদি শব্দগুলো যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের পূর্বে ‍article বসে না। তবে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে তাদের পূর্বে ‍article বসে।
প্রশ্নোল্লেখিত Raju এর বন্ধু হাসপাতালে নিজে চিকিৎসার জন্য যায়নি। বরং রাজুকে দেখতে গিয়েছে। সুতরাং এখানে Raju এর হসপিটালে যাওয়ার মূল উদ্দেশ্য চিকিৎসা নয়।
তাই এখানে ‍article ‘the’ বসবে। আর ‍‘a ও an’ না বসার কারণ হলো এখানে রাজুর বন্ধুর চিকিৎসা নেওয়া হসপিটালটি নির্দিষ্ট। অনির্দিষ্ট নয়।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

১২.
Choose the correct sentence.
  1. ক) This book is so exciting; I can hardly wait to get to the last chapter.
  2. খ) This book is so exciting; I can hardly wait to get to the latter chapter.
  3. গ) This book is so exciting; I can hardly wait to get to the late chapter.
  4. ঘ) This book is so exciting; I can hardly wait to get to the later chapter.
সঠিক উত্তর:
ক) This book is so exciting; I can hardly wait to get to the last chapter.
উত্তর
সঠিক উত্তর:
ক) This book is so exciting; I can hardly wait to get to the last chapter.
ব্যাখ্যা

Superlative degree এর পূ্র্বে সর্বদা ‍article ‘the’ বসাতে হয়।
উপরোল্লেখিত উদাহরণের প্রত্যেকটিতে খেয়াল করলে দেখা যায় এখানে মূলত কোন শব্দটা সঠিক superlative সেটি বুঝানো উদ্দেশ্য।
Positive - comparative - superlative
Late (পরবর্তী অংশ) - latter - last
Late (পরবর্তী সময়কাল) - later - latest
অপশন খ, গ ও ঘ তে ব্যবহৃত শব্দ যথাক্রমে latter, late ও later এর কোনটিই superlative না। তাই এগুলো উত্তর হবে না। আর অপশন ক তে ব্যবহৃত last শব্দটি ‍superlative. তাই এটিই সঠিক উত্তর।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

১৩.
Which of the following is an example of passive and past indefinite?
  1. ক) Floods destroy crops
  2. খ) I was invited in the program.
  3. গ) She heard the news.
  4. ঘ) Result will be published today.
সঠিক উত্তর:
খ) I was invited in the program.
উত্তর
সঠিক উত্তর:
খ) I was invited in the program.
ব্যাখ্যা

Floods destroy crops = active/present indefinite
I was invited in the program = passive/past indefinite
She heard the news = active/past indefinite
Result will be published today = Passive/Future indefinite
এই ধরণের প্রশ্নের উত্তরে ভাল করার জন্য tense এর active এবং passive এর গঠণগুলো মুখস্ত করে নেওয়া উচিত।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

১৪.
Sakib is superior ________ Saifuddin in all respects.
  1. ক) than
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা

রুলস: সাধারণভাবে comparative degree এর পরে than বসে। তবে কতিপয় শব্দের পরে than না বসে to বসে। শব্দগুলো হলো: ‍senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি।
তাই উপরে comparative degree হওয়া সত্ত্বেও than না বসিয়ে to বসাতে হবে। সুতরাং সঠিক উত্তর to.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

১৫.
Find out the tense of the sentence: Education is enlightening.
  1. ক) Present continuous
  2. খ) Present indefinite
  3. গ) Progressive tense
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
খ) Present indefinite
উত্তর
সঠিক উত্তর:
খ) Present indefinite
ব্যাখ্যা

প্রশ্নটি দেখলে আমাদের মনে হবে এই বাক্যে present continuous ব্যবহৃহ হয়েছে। কারণ present continuous এর গঠণের সাথে এটি মিলে যায়। কিন্তু এই বাক্যে main verb হলো is.
আমরা জানি be verb গুলো main verb হিসেবে ব্যবহৃত হতে পারে। আর enlightening শব্দটি এখানে complement হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক উত্তর Present indefinite.
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

১৬.
Alif is ________ than prudent.
  1. ক) brave
  2. খ) more brave
  3. গ) braver
  4. ঘ) bravest
সঠিক উত্তর:
খ) more brave
উত্তর
সঠিক উত্তর:
খ) more brave
ব্যাখ্যা

রুলস: একই ব্যক্তি বা বস্তুর দুটি গুনের মধ্যে তুলনা করলে প্রথম গুণটির পূর্বে more / less বসাতে হয়। adjective গুলোর সাথে er/r যুক্ত করা যায় না।
উপরের উদাহরণে দুইটি গুণের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ brave এবং prudent এর মধ্যে তুলনা করা হয়েছে। তাই এর পূর্বে more ব্যবহার করতে হবে। যা কিনা অপশন ’খ’ তে আছে। আর অপশন ক, খ ও গ তে নিয়মের বাইরে গিয়ে ব্যবহার করায় তা ভুল।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

১৭.
The weather is _______ gloomier than it was yesterday.
  1. ক) very
  2. খ) more
  3. গ) much more
  4. ঘ) much
সঠিক উত্তর:
ঘ) much
উত্তর
সঠিক উত্তর:
ঘ) much
ব্যাখ্যা

রুলস: অর্থের আধিক্য বুঝানোর জন্য positive degree এর শুরুতে very এবং comparative degree এর পূর্বে much/very much বসানো যায়।
প্রশ্নের শূণ্যস্থানের পরের শব্দটি comparative degree. যার পূর্বে অর্থের আধিক্য বুঝানোর জন্য much ব্যবহার করা যায়। তাই উত্তর much.
কিন্তু very ব্যবহার করা হয় positive degree এর শুরুতে।
More ও much more ব্যবহার করা হয় ‍comparative degree এর শুরুতে। কিন্তু gloomier শব্দটি আগে থেকেই comparative. তাই এখানে more ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে double comparative sign বৈধ নয়।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

১৮.
‘The English’ refers to-
  1. ক) the English people
  2. খ) the English language
  3. গ) the English manners
  4. ঘ) the English society
সঠিক উত্তর:
ক) the English people
উত্তর
সঠিক উত্তর:
ক) the English people
ব্যাখ্যা

সাধারণত ভাষার শুরুতে Article বসে না। তবে ভাষার শুরুতে the বসালে তা জাতিতে পরিণত হয়।
উপরোল্লেখিত The English এর অর্থ ইংরেজরা। যা কিনা অপশন ক এর মধ্যে পাওয়া যায়। সুতরাং সঠিক উত্তর ক।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

১৯.
The Disney Amusement Park in Japan is ______ Florida or California.
  1. ক) The largest than the ones in
  2. খ) Larger the ones in
  3. গ) Largest of the ones in
  4. ঘ) Larger than the ones in
সঠিক উত্তর:
ঘ) Larger than the ones in
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Larger than the ones in
ব্যাখ্যা

অপশন ’ক’ তে ‍superlative degree এর পর than ব্যবহার করা হয়েছে। তাই এটি ভুল। than মূলত comparative degree তে ব্যবহৃত হয়।
অপশন ’খ’ তে comparative degree তে ব্যবহার করা হয়েছে। কিন্তু তারপরে তুলনার শব্দ ব্যবহার করা হয় নাই।
অপশন ’গ’ তে ‍superlative degree ব্যবহার করা হয়েছে। কিন্তু এর পূর্বে the ব্যবহার করা হয় নাই। অথচ আমরা জানি ‍superlative degree এর পূর্বে সবসময় the ব্যবহার করতে হয়। এছাড়াও অর্থের দিকে তাকালে বুঝা যায় এখানে দুইয়ের মধ্যে তুলনা হয়েছে যা কিনা comparative degree এর দিকে ইঙ্গিত করে।
অপশন ’ঘ’ তে comparative degree এর সঠিক ব্যবহার হওয়ায় এটি রাইট উত্তর।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

২০.
The ‘Present Indefinite Tense’ refers to-
  1. ক) An action has already been finished at present
  2. খ) An action is continued for a time in present
  3. গ) An action in the present time, habitual or eternal
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
গ) An action in the present time, habitual or eternal
উত্তর
সঠিক উত্তর:
গ) An action in the present time, habitual or eternal
ব্যাখ্যা

Present indefinite tense ব্যবহারের কিছু ক্ষেত্র:
1. চিরন্তন সত্য বা (Universal truth) বুঝাতে;
The sun rises in the east .
2. অভ্যাসগত কর্ম বা (Habitual fact) বুঝাতে;
She goes to bed at ten o'clock everyday.
3. ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে অনেক সময় এ Tense হয় ।
Ramadan begins in the next month.
সুতরাং সঠিক উত্তর An action in the present time, habitual or eternal.
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain & High School English Grammar and Composition by Wren and Martin

২১.
They will do it in ______ hour and _____ half.
  1. ক) a, an
  2. খ) an, a
  3. গ) a, a
  4. ঘ) the, a
সঠিক উত্তর:
খ) an, a
উত্তর
সঠিক উত্তর:
খ) an, a
ব্যাখ্যা

প্রথম শূণ্যস্থানের শব্দটির প্রথম অক্ষরটি যদিও consonant. তথাপি এর শুরুতে ‍a না বসে an বসবে। কারণ hour শব্দটিতে থাকা consonant ‘h’ এর উচ্চারণ হয় না।
আর দ্বিতীয় শূণ্যস্থাণে half শব্দটির প্রথমে consonant এর উচ্চারণ হওয়ায় ‍an না বসে a বসবে।
সুতরাং সঠিক উত্তর অপশন খ
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain & Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

২২.
Halima read an interesting book few days ago.
  1. ক) Present indefinite
  2. খ) Past indefinite
  3. গ) Present perfect
  4. ঘ) Past perfect
সঠিক উত্তর:
খ) Past indefinite
উত্তর
সঠিক উত্তর:
খ) Past indefinite
ব্যাখ্যা

Read - verb টির 3টি রূপ হলো: read - read - read
বাক্যে few days ago দ্বারা বুঝা যায় এটি past indefinite tense এ ব্যবহৃত হয়েছে। তাই উত্তর হবে past indefinite.
এছাড়াও present indefinite tense হলে অবশ্যই verb এর সাথে ‍s/es বসতো। কারণ subject হলো third person singular.
আর present/past perfect হওয়ার জন্য শর্ত হলো তার পূর্বে ‍auxiliary ‘have/has/had থাকতে হয় যা কিনা উপরেরর উদাহরণে নাই।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

২৩.
Which one is not wrong?
  1. ক) He will have reached home by this time.
  2. খ) He will has reached home by this time.
  3. গ) He will have been reached home by this time
  4. ঘ) A & C
সঠিক উত্তর:
ঘ) A & C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A & C
ব্যাখ্যা

He will have reached home by this time = ‍active, future perfect
He will has reached home by this time. এই বাক্যটি সঠিক নয়। কারণ will modal verb এর পর has বসবে না।
He will have been reached home by this time. ‍passive, future perfect
সুতরাং সঠিক উত্তর ‍a & c
এই ধরণের প্রশ্নের উত্তরে ভাল করার জন্য tense এর active এবং passive এর গঠণগুলো মুখস্ত করে নেওয়া উচিত।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

২৪.
Which of the following words is in singular form?
  1. ক) Agenda
  2. খ) Oases
  3. গ) Formulae
  4. ঘ) Premium
সঠিক উত্তর:
ঘ) Premium
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Premium
ব্যাখ্যা

উপরে উল্লেখিত অপশনগুলোর প্রথম তিনটি plural. শুধু শেষের অপশনটি singular. নিম্মে এগুলোর singular-plural রূপ দেওয়া হলো।
Singular - Plural
Agendum - Agenda
Oasis - Oases
Formula - Formulas/Formulae
Premium - premiums or premia.
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain

২৫.
I have already had my breakfast. The underlined word is-
  1. ক) Main verb
  2. খ) Auxiliary verb
  3. গ) Modal verb
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
ক) Main verb
উত্তর
সঠিক উত্তর:
ক) Main verb
ব্যাখ্যা

Underline করা শব্দ তথা had এখানে main verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
had মানে এখানে eat. এই বাক্যে verb এর 3নাম্বার রূপ হিসেবে had ব্যবহৃত হয়েছে। যা মূলত present perfect tense এ ব্যবহৃত হয়েছে।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

২৬.
The book will be published tomorrow. The tense of underlined word is-
  1. ক) Active-present indefinite
  2. খ) Passive-future continuous
  3. গ) Active-future indefinite
  4. ঘ) Passive-future indefinite
সঠিক উত্তর:
ঘ) Passive-future indefinite
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Passive-future indefinite
ব্যাখ্যা
Passive future tense এর গঠণসমূহ:

Future indefinite tense = sub + shall/will + be + V3
Future continuous tense = sub + shall/will + be + being + V3
Future perfect tense = sub + shall/will + have + been + V3
Active, present indefinite = ‍sub + V1
Active, Future Indefinite= Sub + shall/will + V1
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

২৭.
How many essential part(s) every sentence have?
  1. ক) One
  2. খ) Two
  3. গ) Three
  4. ঘ) Four
সঠিক উত্তর:
খ) Two
উত্তর
সঠিক উত্তর:
খ) Two
ব্যাখ্যা

প্রতিটা sentence এর জন্য কমপক্ষে 2টি জিনিস আবশ্যক।
যথা: 1. ‍subject 2. Finite verb
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

২৮.
Rashed saw ______ most wonderful sight.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) all
সঠিক উত্তর:
খ) a
উত্তর
সঠিক উত্তর:
খ) a
ব্যাখ্যা

Most শব্দটি যদি তুলনার জন্য না ব্যবহৃত হয়ে কোন বিশেষ অবস্থা বা গুণের খুব বেশি পরিমাণ বোঝায় অর্থাৎ very অর্থে ব্যবহৃত হয় তাহলে most এর পূর্বে the না বসে ‍a বসবে।
উৎস: Applied English Grammar and Composition: P. C Das

২৯.
Which one of the following is correct?
  1. ক) A simple sentence has a subordinate clause.
  2. খ) A simple sentence has only one subject and one finite verb.
  3. গ) A simple sentence has only one subject and two finite verbs.
  4. ঘ) A simple sentence has a principle clause and a subordinate clause.
সঠিক উত্তর:
খ) A simple sentence has only one subject and one finite verb.
উত্তর
সঠিক উত্তর:
খ) A simple sentence has only one subject and one finite verb.
ব্যাখ্যা
Simple sentence মূলত একটি principle clause. এতে একটি subject এবং একটি finite verb থাকে।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain
৩০.
John and Lisa are _____ most intelligent students here.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) the
উত্তর
সঠিক উত্তর:
ক) the
ব্যাখ্যা

Superlative degree এর পূ্র্বে সর্বদা ‍article ‘the’ বসাতে হয়।
উপরোল্লেখিত উদাহরণে শূণ্যস্থানের পরে most intelligent হলো superlative degree. তাই এর পূর্বে ‍article ‘the’ বসবে। ‍a, an বসবে না।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

৩১.
Which one of the following is complex sentence?
  1. ক) Do or die.
  2. খ) He tried hard to help me.
  3. গ) He is poor but honest.
  4. ঘ) There is no mother but loves her child.
সঠিক উত্তর:
ঘ) There is no mother but loves her child.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) There is no mother but loves her child.
ব্যাখ্যা

Do or die = Compound sentence (or থাকার কারণে)
He tried hard to help me.= simple sentence (কোন conjunction না থাকার কারণে)
He is poor but honest.= Compound sentence (but থাকার কারণে)
There is no mother but loves her child= complex sentence (but থাকার কারণে মনে হতে পারে এটি compound. কিন্তু বাক্যে but হলো negative relative pronoun যা who does not অর্থে ব্যবহৃত হয়েছে।)
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

৩২.
He hopes to join _____ university soon
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা

university শব্দের শুরুতে u-vowel থাকা সত্ত্বেও ‍article ‘an’ না বসে ‘a’ বসবে।
কারণ u-এর উচ্চারণ যদি ’ইউ’ এর মতো হয় তাহলে ‍article ‘an’ বসে না। উপরোল্লেখিত উদাহরণ university তে u এর উচ্চারণ ইউ হওয়ায় ‍an হবে না। বরং ‍a হবে।
আর নির্দিষ্ট না করায় ‍article ‘the’ ও হবে না। সুতরাং সঠিক উত্তর ‍(a)

উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain.

৩৩.
Because of illness, he could not attend the meeting. This is a-
  1. ক) assertive and complex sentence.
  2. খ) assertive and compound sentence.
  3. গ) assertive and simple sentence.
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
গ) assertive and simple sentence.
উত্তর
সঠিক উত্তর:
গ) assertive and simple sentence.
ব্যাখ্যা

কোন conjunction না থাকায় এটি একটি ‍simple sentence. আর এটি বিবৃতিমূলক বাক্য হওয়ায় ‍assertive sentence.
বি: দ্র:
Because of = prepositional phrase
Because = conjunction
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

৩৪.
The sentence which has a relative pronoun is-
  1. ক) Simple
  2. খ) Compound
  3. গ) Complex
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
গ) Complex
উত্তর
সঠিক উত্তর:
গ) Complex
ব্যাখ্যা

Relative Pronoun:
Who, whom, which, that, whose ইত্যাদি। এর পূর্বে সবসময় ‍antecedent থাকতে হবে।
কোন বাক্যে Relative Pronoun থাকলে তা নিঃসন্দেহে complex sentence.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain & English Grammar in Use by Raymond Murphy

৩৫.
Many _____ man has tried but few men have succeeded.
  1. ক) a
  2. খ) the
  3. গ) an
  4. ঘ) none of them
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা

Many শব্দের পরে সাধারণত plural noun বসে। কিন্তু যদি Many শব্দের পরে singular noun বসে আর তার মাঝখানে শূণ্যস্থান থাকে তাহলে শূণ্যস্থানে ‍article a বসবে।
an বসবে না। কারণ man এর প্রথম শব্দ ও উচ্চারণ consonant এর। Many এবং Noun এর মাঝখানে ‍article the বসে না।
উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain

৩৬.
Which sentence contains adverb clause?
  1. ক) Simple
  2. খ) Complex
  3. গ) Compound
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
খ) Complex
উত্তর
সঠিক উত্তর:
খ) Complex
ব্যাখ্যা

Parts of speech এর উপর ভিত্তি করে ‍subordinate clause 3 প্রকার। যথা:
1. Noun clause
2. Adjective clause
3. Adverb clause
‍subordinate clause মূলত থাকে complex sentence এ।
সুতরাং ‍adverb clause যুক্ত বাক্য হলো complex sentence.
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain & English Grammar in Use by Raymond Murphy

৩৭.
Jack and Jill like walking. The sentence is-
  1. ক) Simple
  2. খ) Complex
  3. গ) Compound
  4. ঘ) Interrogative
সঠিক উত্তর:
ক) Simple
উত্তর
সঠিক উত্তর:
ক) Simple
ব্যাখ্যা

And থাকার কারণে যদিও মনে হবে এটি একটি compound sentence.
কিন্তু এটি মূলত একটি ‍simple sentence. Compound হওয়ার জন্য শর্ত হলো ‍and দুইটি independent clasue কে যুক্ত করবে। অথচ বাক্যে and দুইটি শব্দকে যুক্ত করেছে।
সুতরাং মনে রাখতে হবে coordinating conjunction গুলো যদি দুইটি clause কে যুক্ত না করে। বরং word, phrase কে যুক্ত করে তাহলে তা ‍simple sentence হবে।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain

৩৮.
There is always discrimination between ____ rich and ____ poor.
  1. ক) a, the
  2. খ) the, a
  3. গ) the, the
  4. ঘ) an, the
সঠিক উত্তর:
গ) the, the
উত্তর
সঠিক উত্তর:
গ) the, the
ব্যাখ্যা

সাধারণত ‍adjective এর শুরুতে article বসে না। তবে যদি শুধু adjective এর শুরুতে ‍article ‘the’ বসানো হয় তাহলে তা plural common noun এ পরিণত হয়।
উপরোল্লেখিত উদাহরণে rich ও poor যথাক্রমে adjective. স্বাভাবিকভাবে এগুলোর পূর্বে article বসে না। কিন্তু এর পূর্বে the বসিয়ে তাকে plural common noun এ পরিণত করা হয়েছে।
এখানে the rich ও the poor অর্থ যথাক্রমে গরিবরা, ধনীরা। সুতরাং অপশন গ সঠিক উত্তর। আর অন্য অপশনে ‍article a/an থাকার কারণে সেগুলো উত্তর হবে না।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain

 
৩৯.
Which one is correct?
  1. ক) I finished the work before he came.
  2. খ) I had finished the work before he came.
  3. গ) I have finished the work before he came.
  4. ঘ) I finish the work before he came.
সঠিক উত্তর:
খ) I had finished the work before he came.
উত্তর
সঠিক উত্তর:
খ) I had finished the work before he came.
ব্যাখ্যা

অতীতকালে ঘটে যাওয়া ২টি কাজ before দ্বারা যুক্ত হলে before এর আগে past perfect এবং before এর পরে past indefinite হয়।
সুতরাং অপশন ‘খ’ তে before এর আগে past perfect এবং before এর পরে past indefinite থাকায় এটি সঠিক উত্তর।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain & Barro’s Toefl

৪০.
Find out the correct sentence.
  1. ক) Government offices will remain closed on Friday.
  2. খ) Government offices remained closed on Friday.
  3. গ) Government offices remains closed on Friday.
  4. ঘ) Government offices remain closed on Friday.
সঠিক উত্তর:
ঘ) Government offices remain closed on Friday.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Government offices remain closed on Friday.
ব্যাখ্যা

Government অফিসগুলো সাধারণত শুক্রবারে বন্ধ থাকে। এটা অনেকটা বাঙ্গালিদের জন্য অভ্যাসে পরিণত হয়েছে। আর অভ্যাস বুঝালে present indefinite tense হয়।
সুতরাং অপশন ’ক’ তে future tense ব্যবহৃত হয়েছে তাই এটি উত্তর হবে না।
অপশন ‘খ’ তে past indefinite tense ব্যবহৃত হয়েছে তাই এটি উত্তর হবে না।
অপশন ‘গ’ তে subject ও verb এর মধ্যকার agreement না থাকায় এটিও উত্তর হবে না।
অপশন ‘ঘ’ তে present indefinite tense ব্যবহার হওয়ায় এটিই সঠিক উত্তর।
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain