পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ৭২: সাধারণ জ্ঞান পরীক্ষা - ৭ বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্মেলন (পরিবেশ ও জলবায়ু ব্যতীত); পুরস্কার ও সম্মাননা,আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. সোভিয়েত ইউনিয়ন
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
• তাসখন্দ চুক্তি (Tashkent Agreement): 
- তাসখন্দ চুক্তি ছিল একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তি।
- যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়।
- চুক্তির মধ্যস্থতাকারী দেশ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
• স্বাক্ষরের তারিখ ও স্থান:
- তারিখ: ১০ জানুয়ারি, ১৯৬৬
- স্থান: তাসখন্দ, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান উজবেকিস্তান)।

• প্রধান অংশগ্রহণকারীরা:
- ভারতের পক্ষে: প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী।
- পাকিস্তানের পক্ষে: প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খান।
- মধ্যস্থতাকারী: সোভিয়েত নেতা আলেক্সি কোসিগিন।
- ১৯৬৫ সালের আগস্ট মাসে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধ শুরু হয়।

• চুক্তির মূল ধারা:
- উভয় পক্ষ পূর্ব অবস্থানে ফিরে যাবে এবং সামরিক কার্যকলাপ বন্ধ রাখবে।
- দূতাবাস পুনরায় খুলে উভয় দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চালু করা হবে।
- ভবিষ্যতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যাগুলি সমাধান করা হবে।
- যে কোনো দ্বন্দ্ব কেবলমাত্র দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই।

উল্লেখ্য,
- চুক্তি সই হওয়ার  পরেই ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন,
- যা নিয়ে এখনও বিতর্ক ও তত্ত্ব চালু আছে।
- যদিও যুদ্ধ শেষ হয়, তবে উভয় দেশের মধ্যে কাশ্মীর ইস্যু অমীমাংসিত থেকেই যায়।
- এই চুক্তি ভবিষ্যতের শিমলা চুক্তির (১৯৭২) ভিত্তি তৈরি করে।

 উৎস:  Britannica.com ও WorldAtlas.com.
.
১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে কোন তিনটি দেশ অংশগ্রহণ করেছিল?
  1. জার্মানি, জাপান,যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন
  3. ফ্রান্স, চীন, ভারত
  4. কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
• ইয়াল্টা সম্মেলন (Yalta Conference, 1945):
- ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির সম্মেলন।
- তিন প্রধান নেতা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক।
- এটি ইউরোপে যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে এক ঐতিহাসিক পদক্ষেপ।
- তারিখ: ৪ -১১ ফেব্রুয়ারি, ১৯৪৫।
- স্থান: লিভাদিয়া প্রাসাদ, ইয়াল্টা, ক্রিমিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে ইউক্রেন)।
- প্রধান অংশগ্রহণকারী নেতারা:
- ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট – মার্কিন প্রেসিডেন্ট,
- উইনস্টন চার্চিল - ব্রিটিশ প্রধানমন্ত্রী,
- জোসেফ স্টালিন - সোভিয়েত ইউনিয়নের নেতা।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইউরোপে জার্মানির পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল।
- এই পরিস্থিতিতে, মিত্রশক্তির নেতারা যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক মানচিত্র ও আন্তর্জাতিক ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা করতে এই সম্মেলনে মিলিত হন।

• প্রধান সিদ্ধান্তসমূহ:
- জার্মানিকে চারটি অধিকৃত অঞ্চলে ভাগ করা হবে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স)।
- বার্লিন শহরকেও চার ভাগে ভাগ করা হবে।
- একটি নতুন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ (United Nations) গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
- নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা যুক্ত করা হয় স্থায়ী সদস্যদের জন্য
- পোল্যান্ডের নতুন সীমা নির্ধারণ করা হয়।

উৎস: Britannica.com  এবং WorldAtlas.com.
.
’ওআইসি’ এর ১৬তম সম্মেলন (২০২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. গাম্বিয়া
  2. সৌদি আরব
  3. আজারবাইজান
  4. মরক্কো
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
’ওআইসি’: 
- OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
- বর্তমান সদস্য: ৫৭ টি [মে,২০২৫]
- সদর দপ্তর : জেদ্দা সৌদি আরব।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
- প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- OIC এর ১৬তম সম্মেলন ২০২৬ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
.
মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন-
  1. বর্ণবৈষম্যের বিরোধী নেতা
  2. রাষ্ট্রপ্রধান
  3. পরিবেশবাদী নেতা
  4. সাংবাদিক
সঠিক উত্তর:
বর্ণবৈষম্যের বিরোধী নেতা
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবৈষম্যের বিরোধী নেতা
ব্যাখ্যা
• মার্টিন লুথার কিং জুনিয়র (Martin Luther King Jr.)
- মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান বাপ্তিস্ট ধর্মযাজক, সামাজিক অধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা।
- তিনি আফ্রিকান-আমেরিকানদের প্রতি বর্ণবৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন।
- জন্ম: ১৫ জানুয়ারি, ১৯২৯।
- জন্মস্থান: আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
- “I Have a Dream” ভাষণ (১৯৬৩)।
- ওয়াশিংটনে মার্চ ফর জবস অ্যান্ড ফ্রিডম (March on Washington) নামক বিশাল সমাবেশে কিং তাঁর বিখ্যাত ভাষণ দেন।
- এই ভাষণে তিনি জাতিগত ঐক্য ও সমতার স্বপ্ন ব্যক্ত করেন:
- “I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed...”
-  নোবেল শান্তি পুরস্কার (১৯৬৪)।
- বর্ণবৈষম্য বিলুপ্তিতে অহিংস ভূমিকার জন্য মাত্র ৩৫ বছর বয়সে তিনি এই পুরস্কারে ভূষিত হন।
- মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮
- স্থান: মেমফিস, টেনেসি, যুক্তরাষ্ট্র
- ঘটনা: এক বর্ণবাদী আততায়ীর গুলিতে নিহত হন।
- যুক্তরাষ্ট্রে প্রতি বছর জানুয়ারির তৃতীয় সোমবার “Martin Luther King Jr. Day” হিসেবে পালিত হয়।

উৎস: Britannica.
.
’ট্রিটি অব ভার্সাই’ স্বাক্ষরিত হয়েছিল কোন যুদ্ধের পর?
  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  2. প্রথম বিশ্বযুদ্ধ
  3. ঠাণ্ডা যুদ্ধ
  4. ক্রিমিয়ান যুদ্ধ
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
• ট্রিটি অব ভার্সাই (Treaty of Versailles):
- ট্রিটি অব ভার্সাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষে (১৯১৪–১৯১৮) মিত্রশক্তি (Allied Powers) এবং জার্মানির মধ্যে সম্পাদিত এক গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি।
- এই চুক্তি জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে এবং তাকে কড়া শর্তে বাধ্য করে যুদ্ধক্ষতিপূরণ দিতে।
- তারিখ: ২৮ জুন, ১৯১৯।
- স্থান: ভার্সাই প্রাসাদ, ফ্রান্স।

• প্রধান অংশগ্রহণকারী দেশ:
- মিত্রশক্তি (Allied Powers).
- যুক্তরাষ্ট্র (President Woodrow Wilson).
- যুক্তরাজ্য (PM David Lloyd George).
- ফ্রান্স (PM Georges Clemenceau).
- ইতালি (PM Vittorio Orlando).

• পরাজিত পক্ষ:
- জার্মানি – যার প্রতিনিধিরা অনেক শর্ত মানতে বাধ্য হয়।
• প্রধান শর্তাবলি:
- চুক্তির Article 231 (War Guilt Clause)-এ জার্মানিকে যুদ্ধ শুরু ও ক্ষয়ক্ষতির পূর্ণ দায় স্বীকার করতে হয়।
- যুদ্ধ ক্ষতিপূরণ (Reparations):
- জার্মানিকে ১৩২ বিলিয়ন গোল্ড মার্কস (প্রায় ৩৩ বিলিয়ন ডলার সমমূল্য) পরিশোধে বাধ্য করা হয়।
- জার্মান সেনাবাহিনী সর্বোচ্চ ১ লক্ষ সৈন্য রাখার অনুমতি পায়।
- নৌবাহিনী সীমিত, বিমানবাহিনী নিষিদ্ধ, এবং ট্যাঙ্ক ও সাবমেরিন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, 
- League of Nations গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বে ভবিষ্যৎ যুদ্ধ ঠেকানোর জন্য একটি আন্তর্জাতিক সংস্থা।

• নেতিবাচক:
- জার্মানির ওপর আরোপিত কঠোর শর্তাবলি অসন্তোষ ও অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি করে।
- এই অসন্তোষ পরবর্তীতে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের (1939–1945) পথ প্রশস্ত করে।

উৎস:  Britannica.com: Treaty of Versailles.
.
NAM-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. কায়রো
  2. দিল্লি
  3. বেলগ্রেড
  4. জাকার্তা
সঠিক উত্তর:
বেলগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড
ব্যাখ্যা
• নন-অ্যালাইন্ড মুভমেন্ট (NAM): 
- প্রতিষ্ঠা: ১–৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনের পরিপ্রেক্ষিতে,
- যেখানে এশিয়া ও আফ্রিকার নবস্বাধীন দেশগুলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।
- মোট সদস্য রাষ্ট্র: ১২১টি। [মে, ২০২৫]
- বর্তমান চেয়ারম্যানশিপ: উগান্ডা (২০২৪–২০২৭)।

•  মূল নীতি ও উদ্দেশ্য:

- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা,
- উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম,
- জাতীয় সার্বভৌমত্ব ও আত্মনির্ধারণের অধিকার রক্ষা,

উল্লেখ্য, 
- স্থায়ী সচিবালয় নেই।
- শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হয়
- ১৯তম শীর্ষ সম্মেলন, জানুয়ারি ২০২৪, কাম্পালা, উগান্ডা

•  সাম্প্রতিক কার্যক্রম:
- ২০২৪ সালের কাম্পালা সম্মেলনে NAM ইসরায়েলের গাজা আগ্রাসনকে "অবৈধ" ঘোষণা করে এবং ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দা জানায়।
- ২০২১ সালে NAM Parliamentary Network (NAM PN) প্রতিষ্ঠিত হয়, যা সদস্য রাষ্ট্রগুলোর সংসদীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

উৎস:  NAM ওয়েবসাইট।
.
ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?
  1. জেফ বেজোস
  2. ইলন মাস্ক
  3. বিল গেটস
  4. বার্নার্ড আর্নল্ট
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
• ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের শীর্ষ ধনী ৫ জনের তালিকা: 
১. ইলন মাস্ক: সম্পদের মালিক $৩৪২ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান Tesla, SpaceX, XAI.

২.মার্ক জাকারবার্গ: $২১৬ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান: Meta Platforms.

৩. জেফ বেজোস: $২১৫ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান:  Amazon, Blue Origin

8. ল্যারি এলিসন: $১৯২ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান: Oracle Corporation

৫. বার্নার্ড আর্নল্ট: $১৭৮ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান: LVMH (Louis Vuitton.

উৎস: ফোর্বস ওয়েবসাইট। [Link]
.
UNESCO গঠনের জন্য কোন শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক
  2. লন্ডন
  3. প্যারিস
  4. জেনেভা
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
• UNESCO: 
-  এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
-  জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- স্থাপিত: ১৬ নভেম্বর ১৯৪৫।
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৩টি সদস্য রাষ্ট্র।

• সম্মেলনের বিবরণ:

- স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- তারিখ: ১ - ১৬ নভেম্বর, ১৯৪৫।
- অংশগ্রহণকারী দেশ: ৪৪টি দেশ।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা

• UNESCO-র প্রধান লক্ষ্যগুলো হলো:
- শিক্ষা ও সাক্ষরতা উন্নয়ন
- বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
- সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
- তথ্যের স্বাধীনতা ও মিডিয়া উন্নয়ন
- টেকসই উন্নয়ন ও শান্তির সংস্কৃতি গড়ে তোলা

উৎস:  UNESCO ওয়েবসাইট।
.
’মারাকেশ চুক্তি’ মাধ্যমে নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. UN
  2. IMF
  3. WTO
  4. NAM
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO: 
- এর পূর্ণ নাম: World Trade Organization (WTO).
- বাংলা নাম: বিশ্ব বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ১ জানুয়ারি ১৯৯৫।
- প্রতিষ্ঠার ভিত্তি: মারাকেশ চুক্তি (Marrakesh Agreement), ১৫ এপ্রিল ১৯৯৪।
- সদস্য সংখ্যা: ১৬৬টি দেশ (বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৮%)। [মে,২০২৫]
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: এনগোজি ওকোনজো-ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।

• মূল উদ্দেশ্য ও কার্যক্রম: 
- বাণিজ্য উদারীকরণ: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্যের, পরিষেবার এবং মেধাস্বত্বের বাণিজ্য সহজতর করা।
- বাণিজ্য চুক্তি: সদস্যদের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন ও বাস্তবায়ন।
- বিতর্ক নিষ্পত্তি: বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি নিরপেক্ষ ফোরাম প্রদান।
- উন্নয়ন সহায়তা: উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা।

উৎস:  World Trade Organization ওয়েবসাইট।
১০.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কোন মহাদেশের মানুষের অবদানের জন্য প্রদান করা হয়?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. আমেরিকা
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
- রেমন ম্যাগসেসে পুরস্কার (Ramon Magsaysay Award)
- প্রতিষ্ঠা: ১৯৫৭ সালে রকফেলার ব্রাদার্স ফান্ড ও ফিলিপাইন সরকারের উদ্যোগে।
- প্রথম পুরস্কার প্রদান: ১৯৫৮ সালে,
- উদ্দেশ্য: সততা, সাহসিকতা ও জনগণের সেবায় নিবেদিত নেতৃত্বকে স্বীকৃতি প্রদান,
- উপাধি: "এশিয়ার নোবেল পুরস্কার" নামে পরিচিত।
- ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত কালচারাল সেন্টার অফ দ্য ফিলিপাইনস থেকে পুরস্কার প্রদান করা হয়।
- এটি এশিয়ার মানুষের জন্য দেওয়া হয়।
- প্রদানকারী সংস্থা: রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (RMAF)।

- প্রথমদিকে এই পুরস্কার ছয়টি বিভাগে প্রদান করা হতো:
• সরকারি সেবা (Government Service)
• জনসেবা (Public Service)
• সামাজিক নেতৃত্ব (Community Leadership)
• সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ শিল্প (Journalism, Literature and Creative Communication Arts)
• শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা (Peace and International Understanding)
• উদীয়মান নেতৃত্ব (Emergent Leadership)Wikipedia+6Wikipedia+6Wikipedia+6Wikipedia+2Encyclopedia Britannica+2Wikipedia+2

উল্লৈখ্য, 
- ২০০৯ সাল থেকে প্রথম পাঁচটি বিভাগ বন্ধ করা হয়েছে,
 - এবং বর্তমানে শুধুমাত্র "উদীয়মান নেতৃত্ব" বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

উৎস: র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ওয়েবসাইট।
১১.
প্রথম কবে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪০ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৩০ সালে
  4. ১৯৩৫ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা
FIFA: 
- পূর্ণ নাম: the Federation Internationale de Football Association.
- প্রতিষ্ঠা: ১৯০৪ সালে প্যারিসে।
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
- উদ্দেশ্য: আন্তর্জাতিক ফুটবল ও অন্যান্য সম্পর্কিত স্পোর্টসের নিয়ন্ত্রণ ও উন্নয়ন।
- সদস্য দেশ ও সংগঠন কাঠামো
- প্রথম বিশ্বকাপ: ১৯৩০ সালে উরুগুয়ে, যেখানে ১৩টি দল অংশগ্রহণ করেছিল।
- নারী বিশ্বকাপ শুরু: ১৯৯১ সালে প্রথম ফিফা নারী বিশ্বকাপ অনুষ্ঠিত।
- বিশ্ব ফুটবলের প্রসার: ফিফা ফুটবলকে একটি বিশ্বব্যাপী ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- প্রেসিডেন্ট: বর্তমানে জিয়ান্নি ইনফান্তিনো [মে,২০২৫]

উৎস: FIFA ওয়েবসাইট।
১২.
ব্রেটন উডস চুক্তির মাধ্যমে কোন দুটি সংস্থা প্রতিষ্ঠিত হয়?
  1. NATO ও WTO
  2. IMF ও IBRD
  3. UN ও UNESCO
  4. SAFTA ও BIMSTEC
সঠিক উত্তর:
IMF ও IBRD
উত্তর
সঠিক উত্তর:
IMF ও IBRD
ব্যাখ্যা
• ব্রেটন উডস চুক্তি (Bretton Woods Agreement): 
- স্থান: ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র।
- তারিখ: ১-২২, জুলাই, ১৯৪৪।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠন নিশ্চিত করা।
- সংশ্লিষ্ট সম্মেলন: আন্তর্জাতিক আর্থিক সম্মেলন (United Nations Monetary and Financial Conference)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর: বিশ্ব অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, নতুন আর্থিক নিয়মাবলী প্রয়োজন।
- প্রধান অংশগ্রহণকারী দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, ও অন্যান্য ৪৪ টি দেশ।
- লক্ষ্য: বৈশ্বিক বাণিজ্য পুনরুদ্ধার, মুদ্রার স্থিতিশীলতা, আর্থিক সহযোগিতা বৃদ্ধি।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- IMF ও IBRD প্রতিষ্ঠিত হয়।

- আমেরিকান ডলারকে সোনার সঙ্গে নির্ধারিত মূল্য (১ আউন্স সোনার = ৩৫ ডলার) দিয়ে যুক্ত করা।
- মুদ্রার মান স্থির রাখার জন্য ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম প্রবর্তন।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তহবিল গঠন।
- বিশ্বব্যাংক (IBRD) প্রতিষ্ঠা: যুদ্ধপীড়িত দেশগুলোর পুনর্গঠনের জন্য অর্থায়ন।

উৎস: Britannica.
১৩.
বর্তমানে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? [মে,২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বর্তমানে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
- ২য় আমদানিতে শীর্ষ দেশ: চীন।
- তৃতীয়  দেশ : জার্মানি।
- চতুর্থ দেশ: ফ্রান্স।
- পঞ্চম দেশ: যুক্তরাজ্য।

• রপ্তানিতে শীর্ষদেশ: 
- ১ম শীর্ষ দেশ: চীন।
- ২য় শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- তৃতীয়  দেশ: জার্মানি।
- চতুর্থ দেশ: ফ্রান্স।
- পঞ্চম দেশ: যুক্তরাজ্য।

 উৎস: CIA.govt [Link]
১৪.
AUKUS চুক্তি "Pillar I" নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. অর্থনৈতিক বিনিয়োগ
  2. পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি
  3. কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন
  4. আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি
সঠিক উত্তর:
পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি
ব্যাখ্যা
অকাস চুক্তি:
-
চুক্তির নাম: AUKUS (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)
- প্রতিষ্ঠার তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২১
- মূল উদ্দেশ্য: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা জোরদার করা।
- প্রধান স্তম্ভ (Pillars): 
• Pillar I: পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি:
- অস্ট্রেলিয়াকে পারমাণবিক চালিত, প্রচলিত অস্ত্র সজ্জিত সাবমেরিন সরবরাহ করা।
- ২০৩০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে তিনটি ভার্জিনিয়া-শ্রেণীর সাবমেরিন ক্রয়।
- যুক্তরাজ্যের সাথে যৌথভাবে SSN-AUKUS শ্রেণীর সাবমেরিন উন্নয়ন ও নির্মাণ।
- ২০৪০-এর দশকের শুরুতে অস্ট্রেলিয়ায় SSN-AUKUS সাবমেরিনের নির্মাণ শুরু।

• Pillar II: উন্নত প্রযুক্তি:
- সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, হাইপারসনিক ও প্রতিহাইপারসনিক প্রযুক্তি, এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার উন্নয়ন।
- ২০২৪ সালে হাইপারসনিক ফ্লাইট টেস্ট ও এক্সপেরিমেন্টেশন (HyFliTE) প্রকল্পের মাধ্যমে হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষণ ও উন্নয়ন।

উৎস: যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১৫.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কী?
  1. ডেমোক্র্যাটিক
  2. রিপাবলিকান
  3. ইনডিপেনডেন্ট
  4. কনজারভেটিভ
সঠিক উত্তর:
রিপাবলিকান
উত্তর
সঠিক উত্তর:
রিপাবলিকান
ব্যাখ্যা
ডোনাল্ড জন ট্রাম্প: 
- ডোনাল্ড জন ট্রাম্প (Donald John Trump) ১৪ জুন, ১৯৪৬ সালে।
- জন্মস্থান: কুইন্স, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- জাতীয়তা: আমেরিকান।
- পেশা: ব্যবসায়ী, টিভি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ।
- প্রধান ব্যবসা: রিয়েল এস্টেট (Trump Organization)।
- টেলিভিশন: ‘The Apprentice’ নামে রিয়েলিটি শো-এর হোস্ট ছিলেন (২০০৪–২০১৫)।

• রাজনৈতিক জীবন:
- রাজনৈতিক দল: রিপাবলিকান পার্টি।
- প্রেসিডেন্ট পদে অভিষেক: ২০ জানুয়ারি, ২০১৭।
- ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট।
- ২০২০ নির্বাচনে পরাজয় জো বাইডেনের কাছে হেরে যান।

উৎস: Britannica.
১৬.
"Camp David Accords" কোন দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল?
  1. ইসরায়েল ও ফিলিস্তিন
  2. ইসরায়েল ও সিরিয়া
  3. মিসর ও জর্ডান
  4. ইসরায়েল ও মিসর
সঠিক উত্তর:
ইসরায়েল ও মিসর
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল ও মিসর
ব্যাখ্যা
• ক্যাম্প ডেভিড চুক্তি:
- পূর্ণ নাম: Camp David Accords.
- চুক্তির ধরন: শান্তি চুক্তি / দ্বিপাক্ষিক সমঝোতা।
- চুক্তির তারিখ: সেপ্টেম্বর ১৭, ১৯৭৮ সাল।
- চুক্তির স্থান: ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র (মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র)।

• সংশ্লিষ্ট নেতৃবৃন্দ:
- মিশরের প্রেসিডেন্ট: আনোয়ার সাদাত,
- ইসরায়েলের প্রধানমন্ত্রী: মোনাখেম বেগিন,
- মধ্যস্থতা করেন: মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- মিশর ও ইসরায়েল একে অপরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সম্মত হয়।
- সিনাই উপত্যকা ফিরিয়ে দেয়া।
- ইসরায়েল মিশরের কাছে সিনাই উপত্যকা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়।
- উভয় দেশ পরস্পরের রাজধানীতে দূতাবাস স্থাপন করে।

উৎস: Britannica.
১৭.
নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী মূলক বইয়ের নাম কী?
  1. My Struggle
  2. Mein Kamp
  3. Long Walk to Freedom
  4. War and Peace
সঠিক উত্তর:
Long Walk to Freedom
উত্তর
সঠিক উত্তর:
Long Walk to Freedom
ব্যাখ্যা
• নেলসন ম্যান্ডেলা:
- পূর্ণ নাম: Nelson Rolihlahla Mandela.
- জন্ম: ১৮ জুলাই, ১৯১৮ এমভেজো গ্রাম, ট্রান্সকেই, দক্ষিণ আফ্রিকা।
- জাতীয়তা: দক্ষিণ আফ্রিকান।
- ধর্ম: খ্রিস্টান।
- রাজনৈতিক দল: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
- ১৯৪৪ সালে ANC-তে যোগ দেন।
- বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন।
- ২৭ বছর জেল খাটেন (রোবেন আইল্যান্ডে দীর্ঘ সময়)।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- সংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠা: বর্ণবাদী শাসনের অবসান ঘটিয়ে সমতার ভিত্তিতে নতুন সংবিধান গঠন।
- নোবেল শান্তি পুরস্কার: ১৯৯৩ সালে। 
- “Mandela Day” পালন: প্রতি বছর ১৮ জুলাই বিশ্বব্যাপী মানবসেবার অনুপ্রেরণা হিসেবে পালন করা হয়।
- তার আত্মজীবনী মূলক বই: Long Walk to Freedom.

অন্যদিকে,
- My Struggle: Karl Ove Knausgaard.
- Mein Kampf: Adolf Hitler.
- War and Peace: Leo Tolstoy.

উৎস: Britannica.
১৮.
SDSN প্রকাশিত বর্তমান বিশ্বে শীর্ষ সুখী দেশ কোনটি? [মে,২০২৫]
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. আফগানিস্তান
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
• SDSN প্রকাশিত,
- বর্তমান বিশ্বে শীর্ষ সুখী দেশ: ফিনল্যান্ড।
- সর্ব নিম্নদেশ: আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান: ১৩৪ তম।
- ২য় শীর্ষ সুখী দেশ: ডেনমার্ক।
- ৩য় শীর্ষ সুখী দেশ: আইসল্যান্ড।
- ভারত ১১৮ তম শীর্ষ সুখী দেশ।

উৎস: SDSN ওয়েবসাইট। [Link]
১৯.
’Dayton Agreement’ চুক্তিটি কোন সংঘাতের অবসান ঘটায়?
  1. কসোভো যুদ্ধ
  2. গলফ যুদ্ধ
  3. বসনিয়া যুদ্ধ
  4. আফগান যুদ্ধ
সঠিক উত্তর:
বসনিয়া যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বসনিয়া যুদ্ধ
ব্যাখ্যা
ডেটন চুক্তি:
- ডেটন চুক্তি হয়: প্যারিস, ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয় তাই একে ডেটন চুক্তি বলা হয়।
- স্বাক্ষরিত হয়- ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে।
- বসনিয়া যুদ্ধ অবসানের জন্য ডেটন চু্ক্তি স্বাক্ষরিত হয়
- বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া মধ্য চু্ক্তি হয়।
- এ চুক্তির মধ্যস্থতা করেন: বিল ক্লিনটন।
- বসনিয়ার পক্ষে স্বাক্ষর করেন: প্রেসিডেন্ট আলিজা ইজেতবেগোভিচ।
- ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
- সার্বিয়ার পক্ষে: স্লোবোদান মিলোসেভিচ।

উৎস:  Britannica.
২০.
নিচের কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পদ সৃষ্টি হয়?
  1. শেনজেন চুক্তি
  2. ট্রিটি অব রোম
  3. ট্রিটি অব লিসবন
  4. নিস চুক্তি
সঠিক উত্তর:
ট্রিটি অব লিসবন
উত্তর
সঠিক উত্তর:
ট্রিটি অব লিসবন
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১ নভেম্বর ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে নেদারল্যান্ড এর ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ২৭টি। [মে,২০২৫]
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য-৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।
- ক্রোশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করে ১ জানুয়ারি, ২০২৩ সালে।

• লিসবন চুক্তি (Treaty of Lisbon): 

- ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পদের সৃষ্টি,
- আইন প্রণয়ন পদ্ধতি সহজ করে এবং EU-এর মৌলিক অধিকার সংহিতাকে আইনি ভিত্তি দেয়।

• ম্যাসট্রিক্ট চুক্তি (Treaty of Maastricht):
- ইউরোপীয় ইউনিয়নের (EU) আনুষ্ঠানিক সৃষ্টি;
- অর্থনৈতিক ও মুদ্রানীতির ভিত্তি স্থাপন করে; ইউরো মুদ্রার প্রবর্তনের পথ তৈরি।

• নিস চুক্তি (Treaty of Nice):
- সম্প্রসারিত EU-এর জন্য প্রতিষ্ঠানিক সংস্কার আনে,
- যেমন ভোটিং ও কমিশনের কাঠামোতে পরিবর্তন।

• রোম চুক্তি (Treaty of Rome):
- ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) এবং ইউরোটম (EURATOM) গঠন করে;
- অভ্যন্তরীণ বাজার ও পরমাণু সহযোগিতার ভিত্তি স্থাপন।

উৎস: EU ওয়েবসাইট।