পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
বিষয়: গণিত টপিক: শতকরা, লাভ ও ক্ষতি, ঐকিক নিয়ম, সুদকষা, নল-চৌবাচ্চা, কাজ বিষয়ক সমস্যা।। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
৮০ সংখ্যাটি কোন সংখ্যার ২০%?
  1. ৩২০ 
  2. ৪০০ 
  3. ৪২০ 
  4. ৫৮০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০ সংখ্যাটি কোন সংখ্যার ২০%?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

শর্তমতে, 
ক এর ২০% = ৮০ 
⇒ ক × (২০/১০০) = ৮০ 
⇒ ক = ৮০ × ৫ 
∴ ক = ৪০০ 

সুতরাং, সংখ্যাটি হলো ৪০০

.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? 
  1. ৯ ঘণ্টায়
  2. ৩ ঘণ্টায়
  3. ৪ ঘণ্টায়
  4. ৬ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়

.
একটি দ্রব্য 'ক%' ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় '৩ক%' লাভে বিক্রয় করলে তার চেয়ে '১৮ক' টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৫২০ টাকা
  2. ৩৯০ টাকা 
  3. ৪৫০ টাকা
  4. ৪৮০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য 'ক%' ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় '৩ক%' লাভে বিক্রয় করলে তার চেয়ে '১৮ক' টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
ক = ১০ 
সুতরাং ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
এবং (৩ × ১০) = ৩০% লাভে বিক্রয় মুল্য = (১০০ + ৩০)= ১৩০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১৩০ - ৯০) = ৪০

∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৪০ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয় মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য (১৮ × ১০) টাকা হলে ক্রয় মূল্য = (১০০ × ১৮০)/৪০
= ৪৫০ টাকা

সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = ৪৫০ টাকা।

.
কোনো আশ্রমে ৬৪০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছ। ১০ দিন পর কিছু নতুন লোক আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন লোক এসেছিল?
  1.  ১৬০ জন
  2.  ১২০ জন
  3. ৯০ জন 
  4. ১৪০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আশ্রমে ৬৪০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছ। ১০ দিন পর কিছু নতুন লোক আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন লোক এসেছিল?

সমাধান:
অবশিষ্ট = (২০ - ১০) দিন = ১০ দিন 

∴ ১০ দিনের খাবার আছে ৬৪০ জন সৈন্যের 
∴ ১  দিনের খাবার আছে  ১০ × ৬৪০ 
∴ ৮  দিনের খাবার আছে (১০ × ৬৪০) /৮
 = ৮০০ জন 

∴ নতুন লোক এসেছিলো = (৮০০ - ৬৪০) জন 
= ১৬০ জন

.
৩৬ জন লোক কোনো কাজ ২২ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১০ দিন পর ১৮ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে?
  1. ২৮ দিনে
  2. ২২ দিনে
  3. ২০ দিনে
  4. ২৪ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৬ জন লোক কোনো কাজ ২২ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১০ দিন পর ১৮ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? 

সমাধান: 
১২ দিন পর - 
অবশিষ্ট সময় থাকে = (২২ - ১০) = ১২ দিন 
এবং অবশিষ্ট লোক থাকে = (৩৬ - ১৮) = ১৮ জন 

৩৬ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১২ দিনে 
∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১২ × ৩৬ দিনে 
∴ ১৮ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = (১২ × ৩৬)/১৮ দিনে 
= ২৪ দিনে 

∴  অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে = ২৪ দিনে।

.
তেলের মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৬% বাড়লো
  2. ৪% কমলো
  3. ৫% কমলো
  4. ৪% বাড়লো
ব্যাখ্যা

প্রশ্ন: তেলের মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় তেলের বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
তেলের ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে তেল ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১০০ টাকার তেলের স্থানে ব্যবহার হয় ১২০ টাকার তেল
∴ ১ টাকার তেলের স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার তেল
∴ ৮০ টাকার তেলের স্থানে ব্যবহার হয় = (১২০ × ৮০)/১০০ = ৯৬ টাকা তেল

তেল বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।

.
চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ । ঐরুপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?
  1. ৮ কেজি
  2. ১৬ কেজি
  3. ১০ কেজি
  4. ১২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ । ঐরুপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?
 
 সমাধান: 
৭ টি খালি পাত্রের ওজন = ১৪ কেজি
১ টি খালি পাত্রের ওজন = ১৪/৭ = ২ কেজি

আবার, 
চাল ভর্তি পাত্রের ওজন = খালি পাত্রের ৭ গুণ = ২ × ৭ = ১৪ কেজি

∴ পাত্রে চালের ওজন = চাল ভর্তি পাত্র - খালি পাত্র = ১৪ - ২ = ১২ কেজি

অতএব, প্রতিটি পাত্রে ১২ কেজি চাল ধরে

.
একটি বইয়ের বিক্রয়মূল্য ১২৫ টাকা এবং ক্রয়মুল্য বিক্রয়মূল্যের চার-পঞ্চমাংশ। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ২৫% লাভ 
  2. ২০% ক্ষতি
  3. ২০% লাভ
  4. ১৬% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের বিক্রয়মূল্য ১২৫ টাকা এবং ক্রয়মুল্য বিক্রয়মূল্যের চার-পঞ্চমাংশ। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বইয়ের বিক্রয়মূল্য = ১২৫ টাকা 
∴ ক্রয়মূল্য = ১২৫ × (৪/৫) = ১০০ টাকা 

∴ লাভ = (১২৫ - ১০০) টাকা = ২৫ টাকা 

১০০ টাকায় লাভ হয় = ২৫ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ২৫/১০০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ২৫)/১০০ = ২৫ টাকা

অর্থাৎ শতকরা লাভ = ২৫%

.
'ক' টাকার ক% হার সরল মুনাফায় ৫ বছরে মুনাফা 'ক' টাকা হলে, ক = কত?
  1. ২৫ টাকা 
  2. ৮০ টাকা
  3. ২০ টাকা
  4. ৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' টাকার ক% হার সরল মুনাফায় ৫ বছরে মুনাফা 'ক' টাকা হলে, ক = কত? 

সমাধান:
দেওয়া আছে
আসল = ক টাকা
মুনাফার হার = ক%
সময় = ৫ বছর
মুনাফা = ক টাকা

আমরা জানি, 
সরল মুনাফা = (আসল × হার × সময়)/১০০
ক = (ক × ক × ৫)/১০০
⇒ ক = ক/২০ 
⇒ ক - ২০ক = ০ 
⇒ ক(ক - ২০) = ০ 
হয়,
∴ ক = ০ ;[যা গ্রহণযোগ্য নয়]
অথবা,
⇒ ক - ২০ = ০ 
∴ ক = ২০ 

অতএব, মূলধন, ক = ২০ টাকা

১০.
৫ জন লোক ৫ দিনে ৫টি চেয়ার তৈরি করতে পারে। একই হারে ১০ জন লোক ১০ দিনে কতটি চেয়ার তৈরি করতে পারবে?
  1. ২০ টি
  2. ২৫ টি
  3. ১৫ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ জন লোক ৫ দিনে ৫টি চেয়ার তৈরি করতে পারে। একই হারে ১০ জন লোক ১০ দিনে কতটি চেয়ার তৈরি করতে পারবে?

সমাধান: 
 ৫ জন লোক ৫ দিনে চেয়ার তৈরি করে = ৫ টি
∴ ১ জন লোক ১ দিনে চেয়ার তৈরি করে = ৫/(৫ × ৫) টি
∴ ১০ জন লোক ১০ দিনে চেয়ার তৈরি করে = (৫ × ১০ × ১০)/(৫ × ৫) টি
= ২০ টি 

∴ ১০ জন লোক ১০ দিনে ২০টি চেয়ার তৈরি করতে পারবে।

১১.
৪ দিনে একটি কাজের ১/১৬ অংশ হলে, ঐ কাজের ৫ গুণ কাজ করতে কতদিন লাগবে? 
  1. ২২০ দিন
  2. ৪১০ দিন 
  3. ৩২০ দিন
  4. ৮০ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ দিনে একটি কাজের ১/১৬ অংশ হলে, ঐ কাজের ৫ গুণ কাজ করতে কতদিন লাগবে?

সমাধান: 
১/১৬ অংশ কাজ হয় ৪ দিনে
১ অংশ কাজ হয় (৪ × ১৬) = ৬৪ দিনে

∴ ঐ কাজের ৫ গুণ কাজ করতে লাগবে = ৬৪ × ৫ = ৩২০ দিন

অতএব, ৫ গুণ কাজ সম্পূর্ণ করতে লাগবে ৩২০ দিন।

১২.
রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?
  1. ৮০০০০ টাকা
  2. ১২০০০০ টাকা
  3. ৯০৫০০ টাকা 
  4. ৭২০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?

সমাধান: 
ধরি,
রহিমের আগের বেতন = ক টাকা।

প্রশ্নমতে, 
ক এর ৫% = ৪০০০ 
⇒ ক × (৫/১০০) = ৪০০০ 
⇒ ক/২০ = ৪০০০
⇒ ক = ৪০০০ × ২০ 
∴ ক = ৮০০০০ 

সুতরাং, রহিমের আগের বেতন ছিল ৮০০০০ টাকা।

১৩.
একটি চৌবাচ্চা এক পাইপ দিয়ে ৬ ঘণ্টায় ভর্তি করা যায়। দ্বিতীয় পাইপ দিয়ে ৪ ঘণ্টায়। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চার ১/২ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ৩/৪ ঘণ্টা
  2. ২/৩ ঘণ্টা
  3. ৬/৫ ঘণ্টা
  4. ৮/১৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা এক পাইপ দিয়ে ৬ ঘণ্টায় ভর্তি করা যায়। দ্বিতীয় পাইপ দিয়ে ৪ ঘণ্টায়। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চার ১/২ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

সমাধান:
১ম পাইপ এবং ২য় পাইপ ১ ঘণ্টায় পূর্ন করে = (১/৬) + (১/৪)
= (২ + ৩)/১২ = ৫/১২ অংশ

এখন, 
৫/১২ অংশ পূর্ন করে = ১ ঘণ্টায়
∴ ১ অংশ পূর্ন করে = ১২/৫ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ন করে = (১২/৫) × ১/২ = ৬/৫ ঘণ্টায়

সুররাং, ১/২ অংশ ভর্তি করতে সময় লাগবে ৬/৫ ঘণ্টা।

১৪.
একটি পণ্য ৪৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। একই পণ্য ২০% লাভে বিক্রয় করতে চাইলে বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭২০ টাকা
  2. ৬৮০ টাকা
  3. ৬৬০ টাকা 
  4. ৮০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য ৪৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। একই পণ্য ২০% লাভে বিক্রয় করতে চাইলে বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ২৫) টাকা 
= ৭৫ টাকা 

এখন,  
বিক্রয়মূল্য ৭৫ টাকা  হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫
∴ বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য  = (১০০ × ৪৫০)/৭৫ = ৬০০ টাকা

আবার, 
২০% লাভে,
বিক্রয়মূল্য হবে = ৬০০ + (৬০০ এর ২০%)
= ৬০০ + (৬ × ২০)
= (৬০০ + ১২০) টাকা
= ৭২০ টাকা

১৫.
রাকিব ৩৭৩৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন । বছর পর তিনি আসল টাকা অংশ মুনাফা পেলেন। ব্যাংকে মুনাফার হার কত ?
  1. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: 


সমাধান: 

১৬.
১৬ জন শ্রমিক ১০ দিনে ৩৬০০ টাকা আয় করেন। ৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
  1. ২০ দিনে
  2. ১৮ দিনে
  3. ২৪ দিনে
  4. ১৬ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ জন শ্রমিক ১০ দিনে ৩৬০০ টাকা আয় করেন। ৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?

সমাধান:
১৬ জন শ্রমিক ৩৬০০ টাকা আয় করেন ১০ দিনে 
∴ ১ জন শ্রমিক ৩৬০০ টাকা আয় করবেন (১৬ × ১০) দিনে
∴ ৮ জন শ্রমিক ৩৬০০ টাকা আয় করবেন (১৬ × ১০)/৮ দিনে
 = ২০ দিনে

∴ ৮ জন শ্রমিক ২০ দিনে সমপরিমাণ অর্থ আয় করবে।

১৭.
রবিন একা একটি কাজ ৪ ঘন্টায় এবং রাহাত ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর রবিন চলে গেলে, রাহাতের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
  1. ২০ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৩০ মিনিট
  4. ৩৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: রবিন একা একটি কাজ ৪ ঘন্টায় এবং রাহাত ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর রবিন চলে গেলে, রাহাতের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

সমাধান:
রবিন ৪ ঘন্টায় করে কাজের ১ অংশ 
রবিন ১ ঘন্টায় করে কাজের ১/৪ অংশ।

আবার, 
রাহাত ৫ ঘন্টায় করে কাজের ১ অংশ 
রাহাত ১ ঘন্টায় করে কাজের ১/৫ অংশ

∴ তারা একসাথে করে = (১/৪) + (১/৫)  = (৫ + ৪)/২০ অংশ 
= ৯/২০ অংশ।

∴ দুই ঘন্টা কাজ করার পর কাজ = (৯/২০) × ২ অংশ = ৯/১০ অংশ

সুতরাং, কাজ বাকি থাকে = ১ - (৯/১০) = ১/১০ অংশ।

∴ রাহাতের ১ অংশ করতে লাগে ৫ ঘন্টা 
∴ রাহাতের ১/১০ করতে লাগে = ৫ × (১/১০) ঘন্টা = ১/২ ঘন্টা

আমরা জানি,
১ ঘন্টা = ৬০ মিনিট
∴ ১/২ ঘন্টা = (১/২) × ৬০ = ৩০ মিনিট।

সুতরাং, রাহাত কাজটি একা শেষ করতে ৩০ মিনিট লাগবে। 

১৮.
একটি স্কুলে মোট ৬০০ জন শিক্ষার্থী রয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে ২৫% ছেলে। একটি পরীক্ষায় ৩০ জন ছেলে অনুপস্থিত ছিল। ঐ পরীক্ষায় শতকরা কতজন শিক্ষার্থীর উপস্থিত ছিল?
  1. ৭৯%
  2. ৯১%
  3. ৮১%
  4. ৯৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে মোট ৬০০ জন শিক্ষার্থী রয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে ২৫% ছেলে। একটি পরীক্ষায় ৩০ জন ছেলে অনুপস্থিত ছিল। ঐ পরীক্ষায় শতকরা কতজন শিক্ষার্থীর উপস্থিত ছিল?

সমাধান: 
দেওয়া আছে, 
মোট শিক্ষার্থী = ৬০০ জন

∴ ছেলে আছে = ৬০০ এর ২৫% =  ৬০০ × (২৫/১০০) = ১৫০ জন 
∴ মেয়ে আছে = ৬০০ - ১৫০ = ৪৫০ জন 

আবার, 
অনুপস্থিত ছেলে আছে = ৩০ জন 
∴ উপস্থিত ছেলে আছে = ১৫০ - ৩০ = ১২০ জন 

∴ মোট উপস্থিত শিক্ষার্থী আছে = ৪৫০ + ১২০ = ৫৭০ জন 

∴ শতকরা উপস্থিত = (উপস্থিত শিক্ষার্থী/মোট শিক্ষার্থী) ​× ১০০
= (৫৭০/৬০০) ​× ১০০ = ৯৫%

∴ পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীর আছে ৯৫%

১৯.
একটি সংখ্যার ৭০% এর সাথে ৩৩ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
  1. ১৩০ 
  2. ১৪০
  3. ১১০ 
  4. ২২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৭০% এর সাথে ৩৩ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৭০%) + ৩৩ = ক
⇒ (ক × ৭০/১০০) + ৩৩ = ক
⇒ (৭ক/১০) + ৩৩ = ক
⇒ (৭ক + ৩৩০)/১০ = ক
⇒ ৭ক + ৩৩০ = ১০ক
⇒ ৩৩০ = ১০ক - ৭ক
⇒ ৩ক = ৩৩০
⇒ ক = ৩৩০/৩
∴ ক = ১১০ 

২০.
একটি ব্যাংকে ১০০০০ টাকা ২ বছরের জন্য বার্ষিক ১০% হারে বিনিয়োগ করা হলো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত টাকা?
  1. ১২০ টাকা 
  2. ৮০ টাকা
  3. ২০০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাংকে ১০০০০ টাকা ২ বছরের জন্য বার্ষিক ১০% হারে বিনিয়োগ করা হলো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত টাকা?

সমাধান: 
দেওয়া আছে, 

সূত্র: SI = (P × R × T) / ১০০

দেওয়া আছে:

আসল, P = ১০০০০ টাকা
মুনাফার হার, r = ১০%
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা, SI = (P × r × n)/১০০
= (১০০০০ × ১০ × ২)/১০০
= ২০০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফা, CI = P(১ + r/১০০)n - P
= ১০০০০ × (১ + ১০/১০০) - ১০০০০
= ১০০০০ × (১.১) - ১০০০০ 
= (১০০০০ × ১.২১) - ১০০০০
= ১২১০০ - ১০০০০ 
= ২১০০ টাকা

∴ পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা = ২১০০ - ২০০০ = ১০০ টাকা

২১.
একটি সেনা ক্যাম্পে ৮ জন সৈনিকের ৬ দিনে ৪৮ লিটার পানি লাগে। যদি ঐ সেনা ক্যাম্পে ৪ জন নতুন সৈনিক আসে, তবে সব সৈনিকের জন্য ৯ দিনে কত লিটার পানি লাগবে?
  1. ১২৮ লিটার
  2. ১০৮ লিটার
  3. ১৮০ লিটার
  4. ১২০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সেনা ক্যাম্পে ৮ জন সৈনিকের ৬ দিনে ৪৮ লিটার পানি লাগে। যদি ঐ সেনা ক্যাম্পে ৪ জন নতুন সৈনিক আসে, তবে সব সৈনিকের জন্য ৯ দিনে কত লিটার পানি লাগবে?

সমাধান:
৪ জন সৈনিক নতুন আসায় মোট সৈনিক সংখ্যা হয় = ৮ + ৪ = ১২ জন

৮ জন সৈনিকের ৬ দিনে পানি লাগে = ৪৮ লিটার
∴ ১ জন সৈনিকের ১ দিনে পানি লাগে = ৪৮/(৮ × ৬) লিটার
∴ ১২ জন সৈনিকের ৯ দিনে পানি লাগবে = (৪৮ × ১২ × ৯)/(৮ × ৬) = ১০৮ লিটার

অতএব, ৯ দিনে সব সৈনিকের জন্য ১০৮ লিটার পানি লাগবে।

২২.
নজরুল ৪২ জন লোক নিয়োগ দিল যেন সে ২২ দিনে একটি কাজ শেষ করতে পারে। ১২ দিন পর মাত্র এক-তৃতীয়াংশ কাজ শেষ হল। অতিরিক্ত কোনো লোক নেয়া না হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে?
  1. ১১ দিন 
  2. ৮ দিন
  3. ১৬ দিন
  4. ১৪ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: নজরুল ৪২ জন লোক নিয়োগ দিল যেন সে ২২ দিনে একটি কাজ শেষ করতে পারে। ১২ দিন পর মাত্র এক-তৃতীয়াংশ কাজ শেষ হল। অতিরিক্ত কোনো লোক নেয়া না হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
১/৩ অংশ কাজ করে = ১২ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ  করে  = ১২ × ৩ দিনে
= ৩৬ দিনে

∴ সময় বেশি লাগবে = (৩৬ - ২২) দিন  
  = ১৪ দিন

সুতরাং, অবশিষ্ট কাজ শেষ করতে ১৪ দিন বেশি লাগবে।

২৩.
একজন দোকানদার প্রতি হালি কলা ৩০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৭৫ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ১৫%
  3. ২০% 
  4. ৩০% 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি কলা ৩০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৭৫ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
∴ ২ হালি কলার  ক্রয়মূল্য = ৩০ × ২ = ৬০ টাকা।

দেওয়া আছে,
২ হালি কলার বিক্রয়মূল্য = ৭৫ টাকা 
যেহেতু কলার ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।

∴  লাভ = (৭৫  - ৬০) টাকা = ১৫ টাকা।

এখন,
৬০ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৫/৬০ টাকা 
∴ ১০০ টাকায়  লাভ হয় = (১৫ × ১০০)/৬০ = ২৫ টাকা। 

অর্থাৎ লাভের পরিমাণ = ২৫%