পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৪২
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৪২ প্রশ্ন

.
‘বিষবৃক্ষ’ বাগধারাটি নিচের কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) সর্বনাশ
  2. খ) নষ্ট করা
  3. গ) বিপর্যস্ত অবস্থা
  4. ঘ) অনিষ্টকারী
সঠিক উত্তর:
ঘ) অনিষ্টকারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনিষ্টকারী
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থঃ
- বিষবৃক্ষ = অনিষ্টকারী
- ভরাডুবি = সর্বনাশ
- ভূষন্ডীর কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
- ঝড়ো কাক = বিপর্যস্ত অবস্থা
- লেফাফা দুরস্ত = পরিপাটি
- মাথা খাওয়া = নষ্ট করা

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
বাংলা পার্শ্বিক ধ্বনি কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৭টি
  4. ঘ) ১টি
সঠিক উত্তর:
ঘ) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১টি
ব্যাখ্যা

পার্শ্বিক ধ্বনিঃ
যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পিছনের এক বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায়; দুপাশ দিয়ে বায়ু নিঃসৃত হয় বলে একে পার্শ্বিক ধ্বনি বলে।
- বাংলা পার্শ্বিক ধ্বনি মাত্র - ১টি। 'ল্‌' পার্শ্বিক ধ্বনি।
যেমন -
- তাল, দল, শাল প্রভৃতি শব্দে 'ল' পার্শ্বিক ধ্বনি।
- পার্শ্বিক ধ্বনি সাধারণত ঘোষ হয়ে থাকে।

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
‘আমরণ’ কোন সমাস নিষ্পন্ন শব্দ?
  1. ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
  2. খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) নঞ্‌ তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
গ) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ')= আজানুলম্বিত (বাহু),
- মরণ পর্যন্ত= আমরণ।
- নির্বিঘ্ন = বিঘ্নের অভাব।
- নিরামিষ = আমিষের অভাব।
- গরমিল = মিলের অভাব
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণি)।

.
‘তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে’ - বাক্যটিতে কোন ধরণের ভুল রয়েছে?
  1. ক) বাচ্যজনিত ভুল
  2. খ) বহুবচনের অপপ্রয়োগ
  3. গ) বাহুল্যজনিত অপপ্রয়োগ
  4. ঘ) কোন ভুল নেই
সঠিক উত্তর:
ক) বাচ্যজনিত ভুল
উত্তর
সঠিক উত্তর:
ক) বাচ্যজনিত ভুল
ব্যাখ্যা

বাচ্যজনিত ভুলঃ
কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে।
যেমন -
অশুদ্ধ -------------------------------- শুদ্ধ
১. আমি অপমান হয়েছি ------------ আমি অপমানিত হয়েছি।
২.যুক্তি খণ্ডন হয়েছে, তবে মুক্তি মেলেনি। ----  যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি 
৩. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে ------- তোমাকে দেখে সে আশ্চার্যান্বিত হয়েছে।
৪. এ কথা প্রমাণ হয়েছে -------- এ কথা প্রমাণিত হয়েছে। ইত্যাদি
 
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোন শব্দজোড়া সমার্থক নয়?
  1. ক) পিক, পরভৃত
  2. খ) ললাট, অলিক
  3. গ) দীপ্তি, প্রজ্বলিত
  4. ঘ) তরঙ্গ, হিল্লোল
সঠিক উত্তর:
গ) দীপ্তি, প্রজ্বলিত
উত্তর
সঠিক উত্তর:
গ) দীপ্তি, প্রজ্বলিত
ব্যাখ্যা

- পিক ও পরভৃত - দুটোই 'কোকিল' এর সমার্থক শব্দ।
- ললাট ও অলিক - দুটোই 'কপাল' এর সমার্থক শব্দ।
- দীপ্তি - শব্দটি 'কিরণ' এবং প্রজ্বলিত - শব্দটি 'উজ্জ্বল' শব্দের সমার্থক শব্দ।
- তরঙ্গ ও হিল্লোল - 'ঢেউ' এর সমার্থক শব্দ।

সুতরাং, অপশন গ) তে প্রদত্ত শব্দ দুটি সমার্থক নয়।

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ঐক্যতান
  2. খ) কল্যাণীয়াসু
  3. গ) ঘূর্ণীয়মান
  4. ঘ) দোষণীয়
সঠিক উত্তর:
খ) কল্যাণীয়াসু
উত্তর
সঠিক উত্তর:
খ) কল্যাণীয়াসু
ব্যাখ্যা

বানানের শুদ্ধরূপঃ
- ঐক্যতান = ঐকতান
- কল্যানীয়াসু = কল্যাণীয়াসু/কল্যাণীয়েষু
- ঘূর্ণীয়মান = ঘূর্ণ্যমান
- দোষণীয় = দূষণীয়
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) চোখে দেখা যায় যা = চাক্ষুষ
  2. খ) চিরস্থায়ী নয় যা = অবিনশ্বর
  3. গ) উর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ
  4. ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর:
খ) চিরস্থায়ী নয় যা = অবিনশ্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) চিরস্থায়ী নয় যা = অবিনশ্বর
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- চক্ষুর সামনে সংঘটিত/চোখে দেখা যায় যা = চাক্ষুষ
- চিরস্থায়ী নয় = নশ্বর
- চোখে দেখা যায় যা = প্রত্যক্ষ
- উর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
ষ-ত্ব বিধানের নিয়মানুসারে নিচের কোন শব্দটি গঠিত?
  1. ক) মাষ্টার
  2. খ) পাষাণ
  3. গ) নষ্ট
  4. ঘ) ভাষা
সঠিক উত্তর:
গ) নষ্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) নষ্ট
ব্যাখ্যা

'মাষ্টার' শব্দটি বিদেশী ভাষার শব্দ, তাই এতে 'ষ'-ত্ব বিধান প্রযোজ্য হবে না।
- সঠিক বানান - মাস্টার।

ষ-ত্ব বিধান এর নিয়মানুসারে,
- ট - বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়।
যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।

কতিপয় শব্দ স্বভাবতই 'ষ' হয়।
যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, দ্বেষ, ভূষণ ইত্যাদি।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

.
‘সুনিপুণ’ শব্দটিতে তৎসম উপসর্গ ‘সু’ কী অর্থ প্রকাশ করে?
  1. ক) উত্তম
  2. খ) সহজ
  3. গ) প্রকৃষ্ট
  4. ঘ) আতিশয্য
সঠিক উত্তর:
ঘ) আতিশয্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আতিশয্য
ব্যাখ্যা

বাংলা ভাষায় ২০টি তৎসম উপসর্গ রয়েছে।
- এগুলোর মধ্যে 'সু' উপসর্গযোগে গঠিত কয়েকটি শব্দ ও উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয় - তা নিচে দেওয়া হলোঃ
১. উত্তম অর্থে -- সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয় ইত্যাদি।
২. সহজ অর্থে -- সুগম, সুসাধ্য, সুলভ ইত্যাদি
৩. আতিশয্য অর্থে -- সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ ইত্যাদি।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

১০.
নিচের কোন পুরুষবাচক শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
  1. ক) কবিরাজ
  2. খ) মরদ
  3. গ) শিক্ষক
  4. ঘ) শিক্ষিত
সঠিক উত্তর:
গ) শিক্ষক
উত্তর
সঠিক উত্তর:
গ) শিক্ষক
ব্যাখ্যা

কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
যেমন -
- দেবর - ননদ (দেবরের বোন) এবং জা (দেবরের স্ত্রী)।
- ভাই - বোন এবং ভাবী (ভাইয়ের স্ত্রী)।
- শিক্ষক - শিক্ষয়িত্রী (শিক্ষিকা) এবং শিক্ষকপত্নী (শিক্ষকের স্ত্রী)
- বন্ধু - বান্ধবী (মেয়ে বন্ধু) এবং বনব্ধুপত্নী (বন্ধুর স্ত্রী)
- দাদা - দিদি (বড় বোন) এবং বৌদি (দাদার স্ত্রী) ইত্যাদি

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

এছাড়া,
এখানে 'কবিরাজ' শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ নেই।
- 'মরদ' শব্দের স্ত্রীবাচক - জেনানা।
- 'শিক্ষিত' শব্দটি পুরুষ ও স্ত্রীবাচক উভয়ই বোঝায়।

১১.
নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি নিয়মানুসারে হয় নি?
  1. ক) গো + এষণা = গবেষণা
  2. খ) ষট্‌ + আনন = ষড়ানন
  3. গ) প্র + ঊঢ় = প্রৌঢ়
  4. ঘ) কথা + ছলে = কথাচ্ছলে
সঠিক উত্তর:
গ) প্র + ঊঢ় = প্রৌঢ়
উত্তর
সঠিক উত্তর:
গ) প্র + ঊঢ় = প্রৌঢ়
ব্যাখ্যা

কতগুলো সন্ধি কোন নিয়মানুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন -
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়)
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)
- প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়)
- অন্য + অন্য = অন্যান্য (অনন্য নয়)
- মার্ত + অণ্ড = মার্তণ্ড
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

১২.
‘নশ্বর’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করুন -
  1. ক) √নশ্‌ + অর
  2. খ) √নশ + বর্‌
  3. গ) √নশ্‌ + ঘঞ্‌
  4. ঘ) √নশ্‌ + বর
সঠিক উত্তর:
ঘ) √নশ্‌ + বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √নশ্‌ + বর
ব্যাখ্যা

'বর' প্রত্যয় যোগে গঠিত কয়েকটি শব্দ -
- ঈশ্বর = √ঈশ্‌ + বর
- ভাস্বর = √ভাস্‌ + বর
- নশ্বর = √নশ্‌ + বর
- স্থাবর = √স্থা + বর

উৎসঃ বাংলা একাডেমী অভিধান ও মাধ্যমিক ব্যাকরণ বই।

১৩.
‘নিজে’, ‘আপনি’ শব্দগুলো কোন ধরণের সর্বনাম পদ?
  1. ক) ব্যক্তিবাচক
  2. খ) আত্মবাচক
  3. গ) সামীপ্যবাচক
  4. ঘ) সাকুল্যবাচক
সঠিক উত্তর:
খ) আত্মবাচক
উত্তর
সঠিক উত্তর:
খ) আত্মবাচক
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক - আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
২. আত্মবাচক - স্বয়ং, খোদ, নিজে, আপনি।
৩. সামীপ্যবাচক - এ, এই, এরা, ইহারা ইত্যাদি।
৪. দূরত্ববাচক - ঐ, ঐসব ইত্যাদি।
৫. সাকুল্যবাচক - সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক - কে, কি, কী, কোন, কাহার ইত্যাদি।
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক - কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক - আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক - যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক - অন্য, অপর, পর ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

১৪.
আমি মাঠে গিয়ে দেখলাম, খেলা শেষ হয়ে গিয়েছে। - কোন ধরণের আশ্রিত খন্ডবাক্য?
  1. ক) বিশেষ্য স্থানীয়
  2. খ) বিশেষণ স্থানীয়
  3. গ) ক্রিয়া-বিশেষণ স্থানীয়
  4. ঘ) অব্যয় স্থানীয়
সঠিক উত্তর:
ক) বিশেষ্য স্থানীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য স্থানীয়
ব্যাখ্যা

আশ্রিত খন্ডবাক্য ৩ প্রকার।
যথা -
১. বিশেষ্য স্থানীয় আশ্রিত খন্ডবাক্য
২. বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য
৩. ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য

বিশেষ্য স্থানীয় আশ্রিত খন্ডবাক্যঃ
যে আশ্রিত খন্ডবাক্যে প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্য স্থানীয় আশ্রিত খন্ডবাক্য বলে।
যেমন -
- আমি মাঠে গিয়ে দেখলাম, খেলা শেষ হয়ে গিয়েছে। (বিশেষ্য স্থানীয় খন্ডবাক্য ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত)
- তিনি বাড়ি আছেন কি না আমি জানি না।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

১৫.
চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেছেন কোন গবেষক?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) বিজয়চন্দ্র মজুমদার
  3. গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. ঘ) ড. প্রবোধচন্দ্র বাগচী
সঠিক উত্তর:
খ) বিজয়চন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
খ) বিজয়চন্দ্র মজুমদার
ব্যাখ্যা

চর্যাপদের প্রধান আলোচকগণঃ
- চর্যাপদের আবিষ্কারক ও সম্পাদনা - ড. হরপ্রসাদ শাস্ত্রী (১৯০৭ সাল)
- চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা - বিজয়চন্দ্র মজুমদার (১৯২০ সাল)
- চর্যাপদের ভাষা বাংলা - এটা নিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব ও প্রমান উপস্থাপন - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৯২৬ সাল)
- চর্যাপদের তিব্বতি অনুবাদ - কীর্তিচন্দ্র
- চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার - ড. প্রবোধচন্দ্র বাগচী (১৯৩৮ সাল)
- চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে প্রথম আলোচনা - ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯২৭ সাল)
- চর্যাপদের সঠিক পাঠ নির্ণয় - ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯৪২ সাল)
- চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ - ড. শশিভূষণ দাশগুপ্ত (১৯৪৬ সাল)

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৬.
মধ্যযুগের কোন সাহিত্য ধারাটি সবচেয়ে সমৃদ্ধ?
  1. ক) মঙ্গলকাব্য ধারা
  2. খ) বৈষ্ণব সাহিত্যধারা
  3. গ) রোমান্টিক প্রণোয়োপাখ্যান
  4. ঘ) কবিগান
সঠিক উত্তর:
খ) বৈষ্ণব সাহিত্যধারা
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈষ্ণব সাহিত্যধারা
ব্যাখ্যা

মধ্যযুগে সাহিত্য ধারাগুলোর মধ্যে সবচেয়ে সাহিত্যধারা হলো - বৈষ্ণব সাহিত্যধারা।
হুমায়ুন আজাদের ভাষায়,
- 'রাধা ও কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিলো৷ সে ফুলের নাম বৈষ্ণব কবিতা। বৈষ্ণব কবিতা বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।
- একে যদি আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলে নি।'

উৎসঃ লাল নীল দীপাবলি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
‘মুরারি শীল’ কোন মঙ্গলকাব্যের চরিত্র?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) অন্নদামঙ্গল
  3. গ) চন্ডীমঙ্গল
  4. ঘ) কালিকামঙ্গল
সঠিক উত্তর:
গ) চন্ডীমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্ডীমঙ্গল
ব্যাখ্যা

কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী 'চন্ডীমঙ্গল কাব্য' -এর শ্রেষ্ঠ কবি।
- মুকুন্দরাম চন্ডীমঙ্গল কাব্যটি জমিদার রঘুনাথের অনুরোধে লিখেন।
- চন্ডীমঙ্গলের কাহিনী ২টি।
যথা - কালকেতু ও ফুল্লরার কাহিনী এবং ধনপতি - লহনা - খুলনার কাহিনী।
- চন্ডীমঙ্গল কাব্যের প্রথম অংশের চরিত্রঃ
কালকেতু, ফুল্লরা, কলিঙ্গের রাজা, মুরারি শীল, ভাঁড়ুদত্ত।

উৎসঃ লাল নীল দীপাবলি।

১৮.
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওলের জন্মস্থান কোথায়?
  1. ক) আরাকান
  2. খ) হাটহাজারি
  3. গ) সন্দীপ
  4. ঘ) সুধারাম
সঠিক উত্তর:
খ) হাটহাজারি
উত্তর
সঠিক উত্তর:
খ) হাটহাজারি
ব্যাখ্যা

আলাওল আনুমানিক ১৬০৭ সালে জন্মগ্রহন করেন।
- তার জন্মস্থান - জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম মতান্তরে, ফতেহাবাদ পরগণা, ফরিদপুর।
- তিনি রোসাঙ্গ রাজসভার সভাকবি ছিলেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থঃ
- পদ্মাবতী
- সয়ফুলমুলক বদিউজ্জামাল
- হপ্ত পয়কর
- সিকান্দরনামা
- তোহ্‌ফা বা তত্তোপদেশ
- রাগতালনামা
- দৌলত কাজী রচিত 'সতীময়না লোর চন্দ্রাণী' সমাপ্ত করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
‘নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?’ - কোন ধরণের সঙ্গীতের উদাহরণ?
  1. ক) শ্যামা সঙ্গীত
  2. খ) চম্পুকাব্য
  3. গ) পূর্বরাগ
  4. ঘ) টপ্পাগান
সঠিক উত্তর:
ঘ) টপ্পাগান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টপ্পাগান
ব্যাখ্যা

বাংলা টপ্পা সংগীতের প্রবর্তক হিসেবে বিখ্যাত রামনিধি গুপ্ত।
- তার ডাকনাম নিধু (বাবু)।
- তার টপ্পা সংগীত সংকলনের নাম 'গীতরত্ন'।
তাঁর রচিত টপ্পা সংগীতের বিখ্যাত পঙক্তি,
- ''নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?''

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০.
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গদ্য ‘হিতোপদেশ’ -এর লেখক কে?
  1. ক) রামরাম বসু
  2. খ) উইলিয়াম কেরী
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. ঘ) তারিণীচরণ মিত্র
সঠিক উত্তর:
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রথম প্রকাশিত গদ্য - প্রতাপাদিত্যচরিত্র; লেখক - রামরাম বসু।
- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যার লেখা সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয় তিনি - মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার।
তার রচিত গ্রন্থগুলো হলো -
- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্তচন্দ্রিকা।

রামকিশোর তর্কালঙ্কারেরও 'হিতোপদেশ' নামের একটি গ্রন্থ আছে এবং এটিও ফোর্ট উইলিয়াম কলেজ থেকেই প্রকাশিত।

উৎসঃ লাল নীল দীপাবলি।

২১.
শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস কোনটি?
  1. ক) রাজা উপাখ্যান
  2. খ) জাহান্নম হইতে বিদায়
  3. গ) পিঁজরাপোল
  4. ঘ) ক্রীতদাসের হাসি
সঠিক উত্তর:
ঘ) ক্রীতদাসের হাসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা

শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস - ক্রীতদাসের হাসি
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানের সমালোচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।

তার মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস -
- জাহান্নম হইতে বিদায়
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
"মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;--
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!"
- কার রচনা?
  1. ক) রঙ্গলাল চট্টোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;--
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;--
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!

স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে--
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥"

বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত

- 'বঙ্গভাষা' কবিতাটি একটি সনেট এবং এটি কবির ''চতুর্দশপদী কবিতাবলী''র অন্তর্ভূক্ত।

২৩.
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প নয়?
  1. ক) মন্দির
  2. খ) মেজদিদি
  3. গ) নিষ্কৃতি
  4. ঘ) রামের সুমতি
সঠিক উত্তর:
গ) নিষ্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
গ) নিষ্কৃতি
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম গল্প - মন্দির। এই গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন।
তার রচিত অন্যান্য গল্পঃ
- মহেশ
- বিলাসী
- মামলার ফল
- রামের সুমতি
- মেজদিদি
- বিন্দুর ছেলে
- ছবি ইত্যাদি

- 'নিষ্কৃতি' তার রচিত ক্ষুদ্র উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৪.
‘সংবাদ প্রভাকর’ পত্রিকা দৈনিক আকারে প্রথম কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৩১
  2. খ) ১৮৩৬
  3. গ) ১৮৩৯
  4. ঘ) ১৮৪৩
সঠিক উত্তর:
গ) ১৮৩৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৩৯
ব্যাখ্যা

সংবাদ প্রভাকর পত্রিকাঃ
- সম্পাদক -- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- প্রথম প্রকাশ - ১৮৩১ সালের ২৮ জানুয়ারি (সাপ্তাহিক)।
- দ্বিতীয় প্রকাশ - ১৮৩৬ সালের ১০ আগস্ট (বারত্রৈয়িক - সপ্তাহে ৩ দিন)
- তৃতীয় প্রকাশ - ১৮৩৯ সালের ১৪ জুন (দৈনিকরূপে)
- ১৮৫৩ সালে পৃথক মাসিক সংকলন বের হয়।
- ১৮৫৯ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্রগুপ্ত মারা যাওয়ার পর তার ভাই রামচন্দ্র গুপ্ত পত্রিকাটি সম্পদনার ভার নেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৫.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
  1. ক) করুণা
  2. খ) অচলায়তন
  3. গ) মালঞ্চ
  4. ঘ) আকাশপ্রদীপ
সঠিক উত্তর:
খ) অচলায়তন
উত্তর
সঠিক উত্তর:
খ) অচলায়তন
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মঃ

কাব্যগ্রন্থঃ
- কবিকাহিনী (১৮৭৮)
- বনফুল (১৮৮০)
- সন্ধ্যাসঙ্গীত
- ছবি ও গান
- শৈশব সঙ্গীত
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- কড়ি ও কোমল
- মানসী
- চিত্রাঙ্গদা
- সোনার তরী
- নদী
- চিত্রা
- চৈতালি
- কল্পনা
- ক্ষণিকা
- পূরবী
- মহুয়া
- পুনশ্চ
- গীতাঞ্জলি
- বনবাণী
- আকাশপ্রদীপ
- পত্রপুট
- শ্যামলী
- সেঁজুতি ইত্যাদি

কাব্যনাট্য, গীতিনাট্য ও নাটক ও প্রহসনঃ
- বাল্মীকিপ্রতিভা
- মায়ার খেলা
- রাজা ও রাণী
- বিসর্জন
- রুদ্রচণ্ড
- প্রকৃতির প্রতিশোধ
- গোড়ায় গলদ
- বৈকুন্ঠের খাতা
- প্রায়শ্চিত্ত
- রাজা
- ডাকঘর
- অচলায়তন
- ফাল্গুনী
- বসন্ত
- রক্তকরবী
- চণ্ডালিকা
- তাসের দেশ ইত্যাদি

উপন্যাসঃ
- করুণা (অসমাপ্ত, ১৮৭৭)
- বৌঠাকুরাণীর হাট
- রাজর্ষি
- চোখের বালি
- নৌকাডুবি
- প্রজাপতির নির্বন্ধ
- গোরা
- ঘরে বাইরে
- চতুরঙ্গ
- যোগাযোগ
- শেষের কবিতা
- দুই বোন
- মালঞ্চ
- চার অধ্যায়

গল্পঃ
- ছোটগল্প
- বিচিত্র গল্প
- গল্পগুচ্ছ ইত্যাদি

ভ্রমণকাহিনীঃ
- য়ুরোপপ্রবাসীর পত্র
- য়ুরোপযাত্রীর ডায়ারি
- জাপান যাত্রী
- যাত্রী
- রাশিয়ার চিঠি
- জাপানে পারস্যে
- পথের সঞ্চয় ইত্যাদি

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

২৬.
‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
ক) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) মূলত কবি।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে -
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬),
- বনলতা সেন (১৯৪২),
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭),
- বেলা অবেলা কালবেলা (১৯৬১)।

উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে -
- মাল্যবান,
- সুতীর্থ,
- জলপাইহাটি,
- জীবনপ্রণালী,
- বাসমতীর উপাখ্যান ইত্যাদি।

তাঁর রচিত গল্পের সংখ্যা প্রায় দুশতাধিক।
- 'কবিতার কথা' (১৯৫৫) নামে তাঁর একটি মননশীল ও নন্দনভাবনামূলক প্রবন্ধগ্রন্থ আছে।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৭.
‘ভ্রমর’ চরিত্রটি বঙ্কিমের কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. ক) মৃণালিনী
  2. খ) চন্দ্রশেখর
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) রজনী
সঠিক উত্তর:
গ) কৃষ্ণকান্তের উইল
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্রের কয়েকটি উপন্যাসের চরিত্রঃ
১. কপালকুন্ডলা -- নবকুমার, কপালকুন্ডলা
২. মৃণালিনী -- হেমচন্দ্র, মৃণালিনী
৩. বিষবৃক্ষ -- কুন্দনন্দিনী, নগেন্দ্র, বিনোদ ঘোষ, কমলমণি
. কৃষ্ণকান্তের উইল -- রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর
৫. রাজসিংহ -- রাজসিংহ, আওরঙ্গজেব, মানিকলাল, দরিয়াবিবি, চঞ্চলকুমারী, বিক্রম সোলাঙ্কী
৬. চন্দ্রশেখর -- চন্দ্রশেখর, প্রতাপ, শৈবালিনী
৭. রজনী - রজনী, রামসদয় প্রমুখ

উৎসঃ সংশ্লিষ্ট উপন্যাস ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৮.
‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) নীলিমা ইব্রাহিম
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
খ) সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) সেলিনা হোসেন
ব্যাখ্যা

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম রাজশাহী শহরে এবং তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
তাঁর রচিত উপন্যাস-
- জলোচ্ছ্বাস (প্রথম উপন্যাস),
- গেরিলা ও বীরাঙ্গনা,
- কাঁটাতারের প্রজাপতি,
- হাঙ্গর নদী গ্রেনেড,
- যাপিত জীবন,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২৯.
‘ইকারুসের আকাশ’ কাব্যের রচয়িতা কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
ব্যাখ্যা

শামসুর রাহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে; ১৯৬০ সালে প্রকাশিত হয়।
তার অন্যান্য কাব্যগ্রন্থঃ
- রোদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে, (মুক্তিযুদ্ধের সময় রচিত)
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

৩০.
“ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব” - কার লেখা গ্রন্থ?
  1. ক) মুহম্মদ আবদুল হাই
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
ক) মুহম্মদ আবদুল হাই
উত্তর
সঠিক উত্তর:
ক) মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা

মুহম্মদ আবদুল হাই বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক। বাংলা ভাষার ব্যাকরণকে সর্বোচ্চ সহজ সরলভাবে উদ্ভাসিত করেন।
- শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৬ সালে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মান একুশে পদক প্রদান করে।
তাঁর প্রকাশিত গ্রন্থঃ
- সাহিত্য ও সংস্কৃতি,
- বিলাতে সাড়ে সাত শ' দিন,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য,
- এ ফোনেটিক এন্ড ফোনোলোজিক্যাল স্টাডি অব নেইজালস অ্যান্ড নেইজালাইজেশন ইন বেঙ্গলি,
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (সৈয়দ আলী আহসান সহযোগে)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৩১.
''Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested'' is a famous quotation of-
  1. ক) Francis Bacon
  2. খ) Mathew Arnold
  3. গ) William Wordsworth
  4. ঘ) P. B. Shelley
সঠিক উত্তর:
ক) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
ক) Francis Bacon
ব্যাখ্যা

''Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.''
The quote is taken from - Essays by Francis Bacon.

৩২.
"The Voice of the City" is a short story written by:
  1. ক) William Somerset Maugham
  2. খ) O. Henry
  3. গ) Ernest Hemingway
  4. ঘ) T. S Eliot
সঠিক উত্তর:
খ) O. Henry
উত্তর
সঠিক উত্তর:
খ) O. Henry
ব্যাখ্যা

O. Henry (William Sydney Porter):
- American short-story writer.
Works:
- The Gift of the Magi,
- The Last Leaf,
- Cabbages and Kings,
- The Ransom of the Red Chief,
- The Voice of the City,
- The Four Million.

Source: Britannica.com

৩৩.
‘Uncle Tom's Cabin’ advocates the emancipation of -
  1. ক) Slaves
  2. খ) Refugees
  3. গ) Atheists
  4. ঘ) Soul
সঠিক উত্তর:
ক) Slaves
উত্তর
সঠিক উত্তর:
ক) Slaves
ব্যাখ্যা

Uncle Tom's Cabin was written after the passage of the Fugitive Slave Act of 1850, which made it illegal for anyone in the United States to offer aid or assistance to a runaway slave.
The novel seeks to attack this law and the institution it protected, ceaselessly advocating the immediate emancipation of the slaves and freedom for all people.
Source: Sparknotes

৩৪.
A lyric poem or song in praise of God or a deity or a hero is called a/an-
  1. ক) Elegy
  2. খ) Hymn
  3. গ) Couplet
  4. ঘ) Hyperbole
সঠিক উত্তর:
খ) Hymn
উত্তর
সঠিক উত্তর:
খ) Hymn
ব্যাখ্যা

Hymn:
A lyric poem or song in praise of God or a deity or a hero. Usually, it is sung by chorus to express religious emotion.
Spenser's ''Fowre Hymnes'', Martin Luther's “A Mighty Fortress Is Our God”, Shelley's “Hymn of Apollo” and Keats' “Hymn to Apollo'' are some of the well-known hymns in English.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৫.
Whose real name is 'Eric Arthur Blair'?
  1. ক) George Eliot
  2. খ) George Bernard Shaw
  3. গ) George Orwell
  4. ঘ) Virginia Woolf
সঠিক উত্তর:
গ) George Orwell
উত্তর
সঠিক উত্তর:
গ) George Orwell
ব্যাখ্যা

George Orwell (1903-50):
His real name is Eric Arthur Blair.
Works:
-Animal Farm (1945)
-Nineteen Eighty-Four (1949)
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৬.
Which of the following writers wrote 'Heart of Darkness'?
  1. ক) Rudyard Kipling
  2. খ) Charles Dickens
  3. গ) Earnest Hemingway
  4. ঘ) Joseph Conrad
সঠিক উত্তর:
ঘ) Joseph Conrad
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Joseph Conrad
ব্যাখ্যা

Joseph Conrad (1857-1924): The Nigger of the Narcissus, published in the previous age in 1898.
Works:
- Lord Jim (1900)
Heart of Darkness (1902)
- The End of the Tether (1902)
- Typhoon (1903)
- Nostromo (1904)
- The Mirror of the Sea (1906)
- The Secret Agent (1907)
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৭.
Which one does not have any singular form?
  1. ক) goggles
  2. খ) cannon
  3. গ) agenda
  4. ঘ) furniture
সঠিক উত্তর:
ক) goggles
উত্তর
সঠিক উত্তর:
ক) goggles
ব্যাখ্যা

ব্যাখ্যা: goggles-এর কোন singular form হয় না। তাই, এটি সঠিক উত্তর।
Cannon- এর singular এবং plural রূপ একই থাকে।
Agendum- agenda
Furniture-এর কোন plural form হয় না।

৩৮.
Choose the correct sentence?
  1. ক) The man retired from public life.
  2. খ) The man retired in public life.
  3. গ) The man retired with public life.
  4. ঘ) The man retired above public life.
সঠিক উত্তর:
ক) The man retired from public life.
উত্তর
সঠিক উত্তর:
ক) The man retired from public life.
ব্যাখ্যা

ব্যাখ্যা: Retire (Verb)
Bengali Meaning: (অবসর গ্রহণ করা)
Meaning: to stop working because of old age or ill health
Example: She retired from the competition after pulling a leg muscle.
ব্যাখ্যা: কোন জায়গা থেকে অবসর গ্রহণ করা হচ্ছে সেটা উল্লেখ করতে হলে from বসাতে হয়।
Source: Cambridge Dictionary

৩৯.
A franchisee refers to
  1. ক) a person or company
  2. খ) the brand’s trademark
  3. গ) a method
  4. ঘ) a contract
সঠিক উত্তর:
ক) a person or company
উত্তর
সঠিক উত্তর:
ক) a person or company
ব্যাখ্যা

Franchisee (noun)- person or company that has been given a franchise.
Franchise (noun) formal permission given by a company to somebody who wants to sell its goods or services in a particular area; formal permission given by a government to somebody who wants to operate a public service as a business
Source: Oxford Learner's Dictionary

৪০.
‘Join the dot’ means-
  1. ক) Make response
  2. খ) Make connections
  3. গ) Make something difficult
  4. ঘ) Make it simple
সঠিক উত্তর:
খ) Make connections
উত্তর
সঠিক উত্তর:
খ) Make connections
ব্যাখ্যা

Bengali Meaning: অনুধাবণ করা
to make connections between people or events that seem not to be connected so that you can understand what is happening
Source: Macmillan Dictionary

৪১.
Which paragraph tells a story?
  1. ক) Descriptive paragraph
  2. খ) Narrative paragraph
  3. গ) Persuasive paragraph
  4. ঘ) Expository Paragraph
সঠিক উত্তর:
খ) Narrative paragraph
উত্তর
সঠিক উত্তর:
খ) Narrative paragraph
ব্যাখ্যা
ব্যাখ্যা: Narrative paragraph-এ কোন একটা কাহিনী বলা হয়। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীটির বিবরণ দেওয়া থাকে।
৪২.
Fill in the gap with the right tense: He ran fast lest he ____ the train.
  1. ক) miss
  2. খ) should miss
  3. গ) will miss
  4. ঘ) will be missing
সঠিক উত্তর:
খ) should miss
উত্তর
সঠিক উত্তর:
খ) should miss
ব্যাখ্যা
ব্যাখ্যা: Lest যুক্ত Sentence-এ lest-এর পরে যে subject থাকে তার পরে should/might বসে এবং তার সাথে Verb-এর base form বসে।
৪৩.
Choose the meaning of the idiom - ''I am all ears''.
  1. ক) To listen eagerly
  2. খ) To have pain
  3. গ) To feel comfortable
  4. ঘ) To hear unusual sound
সঠিক উত্তর:
ক) To listen eagerly
উত্তর
সঠিক উত্তর:
ক) To listen eagerly
ব্যাখ্যা

ব্যাখ্যা: all ears (phrase)
Meaning: ready to pay attention to what someone has to say
Bengali: মন দিয়ে শোনা

৪৪.
Fill in the blank with the correct quantifier. How _____ money have you got?
  1. ক) a few
  2. খ) quite a few
  3. গ) much
  4. ঘ) many
সঠিক উত্তর:
গ) much
উত্তর
সঠিক উত্তর:
গ) much
ব্যাখ্যা
ব্যাখ্যা: Uncountable noun-এর সাথে much বসে। money একটি uncountable noun। তাই, এখানে much বসেছে।
৪৫.
Select the right compound structure of the sentence : “Having forgotten him, I went out”.
  1. ক) I forgot and go out.
  2. খ) As I forget him, I went out.
  3. গ) I forgot him but went out.
  4. ঘ) I had forgotten him and went out.
সঠিক উত্তর:
ঘ) I had forgotten him and went out.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I had forgotten him and went out.
ব্যাখ্যা
ব্যাখ্যা: Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ পরিবর্তনের নিয়ম:
Subject + Perfect Participle-এর Past Perfect Form বসে + and বসে + বাকি অংশ বসে।
৪৬.
Fill in the blank : The teacher will not let me ____ the classroom.
  1. ক) entered
  2. খ) entering
  3. গ) enter
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) enter
উত্তর
সঠিক উত্তর:
গ) enter
ব্যাখ্যা
ব্যাখ্যা: let-এর পরে Verb-এর base form বসে। তাই, enter সঠিক উত্তর।
৪৭.
This book is more interesting than the last one. The underlined word is used here as a/an :
  1. ক) preposition
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) conjunction
সঠিক উত্তর:
খ) adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) adverb
ব্যাখ্যা
ব্যাখ্যা: adverb adjective-কে মডিফাই করে। এখানে, ‘interesting’ শব্দটিকে মডিফাই করছে।তাই, more শব্দটি একটি adverb।
৪৮.
Select the correctly spelt word :
  1. ক) ecxtravagnat
  2. খ) extravagant
  3. গ) extravegant
  4. ঘ) extravaggant
সঠিক উত্তর:
খ) extravagant
উত্তর
সঠিক উত্তর:
খ) extravagant
ব্যাখ্যা

ব্যাখ্যা: extravagant (lacking restraint in spending money or using resources)
Synonym: Spendthrift, profligate, lavish, prodigal, thriftless
Antonym: thrifty
Source: Oxford Languages

৪৯.
Malice is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Materiel noun
  4. ঘ) Proper noun
সঠিক উত্তর:
খ) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Abstract noun
ব্যাখ্যা

ব্যাখ্যা: Malice (noun)
Meaning:
Bengali Meaning: বিদ্বেষ
Abstract noun এমন ধরণের শব্দ যেগুলোকে হাত দিয়ে ছোঁয়া যায় না। Malice অনুভব করা যায় কিন্তু এটি স্পর্শযোগ্য নয়।

৫০.
The main point is written in which part of a formal letter?
  1. ক) Post Script
  2. খ) Closing
  3. গ) Opening
  4. ঘ) Body
সঠিক উত্তর:
ঘ) Body
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Body
ব্যাখ্যা
Formal letter-এর Body-তে চিঠির মূল বিষয়ের উল্লেখ থাকে।
৫১.
Which one in the correct indirect narration? ''Why are you making noise?'' The teacher said to the boys.
  1. ক) The teacher asked the boys why they were making a noise.
  2. খ) The teacher asked the boys that they were making a noise.
  3. গ) The teacher asked the boys if they were making a noise.
  4. ঘ) The teacher asked the boys why they are making a noise.
সঠিক উত্তর:
ক) The teacher asked the boys why they were making a noise.
উত্তর
সঠিক উত্তর:
ক) The teacher asked the boys why they were making a noise.
ব্যাখ্যা
ব্যাখ্যা: Reported speech-টি যদি Interrogative adverb অর্থাৎ Why, where, how, when ইত্যাদি দ্বারা শুরু হয় তাহলে Indirect Speech-এ if বসে না, reported speech-এর প্রশ্নবোধক শব্দটিই বসে এবং তারপর বাক্যটির বাকি অংশ Assertive form-এ বসে।
৫২.
Once upon a time there lived a king.
  1. ক) Noun phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverbial phrase
  4. ঘ) Subordinate phrase
সঠিক উত্তর:
গ) Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverbial phrase
ব্যাখ্যা

ব্যাখ্যা: যে phrase দ্বারা সময় নির্দেশ করে সেটি adverbial phrase।
এখানে, once upon time একটি সময়কে বুঝিয়েছে।
বাক্যের অর্থ: একদা এক রাজা ছিল।

৫৩.
  1. ক) ১৮
  2. খ) ২৭
  3. গ) ৩৬
  4. ঘ) ১/৯
সঠিক উত্তর:
খ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭
ব্যাখ্যা

= ৩২৭/(৯)১২
= ৩২৭/(৩)১২
= ৩২৭/৩২৪
= ৩
= ২৭

৫৪.
৬ টাকায় ২টি দরে লেবু কিনে ৪৫ টাকায় কয়টি দরে বিক্রি করলে ৫০% লাভ হবে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ঘ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০টি
ব্যাখ্যা
২টি লেবুর ক্রয়মূল্য ৬ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য = ৬/২ = ৩ টাকা
আবার ৫০% লাভে , ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য ১৫০
ক্রয়মূল্য ৩ টাকা হলে বিক্রয়মূল্য = (১৫০×৩)/১০০
= ৪.৫ টাকা
৪.৫ টাকায় বিক্রয় করতে হবে ১টি লেবু
৪৫ টাকায় বিক্রয় করতে হবে = (১×৪৫)/৪.৫ = ১০ টি
৫৫.
a:b = 3:5 এবং c:b = 5:3 হলে a:b:c = কত?
  1. ক) 3:5:3
  2. খ) 9:20:24
  3. গ) 9:15:25
  4. ঘ) 20:35:42
সঠিক উত্তর:
গ) 9:15:25
উত্তর
সঠিক উত্তর:
গ) 9:15:25
ব্যাখ্যা
a:b = 3:5 = 9:15
c:b = 5:3
b:c = 3:5 = 15:25
সুতরাং a:b:c = 9:15:25
৫৬.
a + 1/a = 2 হলে a8 + (1/a)8 = কত?
  1. ক) 64
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
(a + 1/a)2 = 22
বা, a2 + 2.a.1/a + 1/a2 = 4
বা, a2 + 1/a2 = 4-2
বা, (a2 + 1/a2)2 = 22
বা, a4 + 1/a4 = 4-2
বা, (a4 + 1/a4)2 = 22
বা, a8 + 1/a8 = 4-2 = 2
৫৭.
দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১০। দশক স্থানীয় অংকের দ্বিগুণ, একক স্থানীয় অংকের দ্বিগুণ অপেক্ষা ৮ বেশি হলে সংখ্যাটি কত?
  1. ক) ৬৪
  2. খ) ৩৭
  3. গ) ৭৩
  4. ঘ) ৮২
সঠিক উত্তর:
গ) ৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৩
ব্যাখ্যা

মনেকরি,
একক স্থানীয় অংক = ক 
সুতরাং,
দশক স্থানীয় অংক = ১০-ক

শর্তমতে,
২(১০-ক) = ২ক + ৮ 
বা, ২০ - ২ক = ২ক +৮
বা, ৪ক = ১২
বা, ক = ৩
দশক স্থানীয় অংকটি = ১০-৩ = ৭
সুতরাং সংখ্যাটি = (৭×১০) + ৩ = ৭৩

৫৮.
3x + 1 > x + 7 হলে নিচের কোনটি সঠিক ?
  1. ক) 3 > x
  2. খ) 4 < x
  3. গ) x > 3
  4. ঘ) x > 2
সঠিক উত্তর:
গ) x > 3
উত্তর
সঠিক উত্তর:
গ) x > 3
ব্যাখ্যা
3x + 1 > x + 7
বা, 3x - x > 7 - 1
বা, 2x > 6
বা, x > 3
৫৯.
3+7+11+ .... ধারাটির ১০ম পদ কত?
  1. ক) 25
  2. খ) 29
  3. গ) 39
  4. ঘ) 45
সঠিক উত্তর:
গ) 39
উত্তর
সঠিক উত্তর:
গ) 39
ব্যাখ্যা
7-3 = 4, 11-7 = 4 , সুতরাং, এটি একটি সমান্তর ধারা
১ম পদ, a = 3, সাধারণ অন্তর, d = 4
nতম পদ = a+(n-1)d
10ম পদ = 3 + (10-1)4
= 39
৬০.
ABC সমবাহু ত্রিভুজে AB = 10cm এবং G ভরকেন্দ্র হলে AG = ?
  1. ক) 5√3/3 cm
  2. খ) 10/√3 cm
  3. গ) 5√3 cm
  4. ঘ) 10√3 cm
সঠিক উত্তর:
খ) 10/√3 cm
উত্তর
সঠিক উত্তর:
খ) 10/√3 cm
ব্যাখ্যা


মনেকরি,
ABC সমবাহু ত্রিভুজে AD একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র। AB = BC = CA = 10 cm
ABC সমবাহু ত্রিভুজ হওয়ায়, AD⊥BC
আবার,
BD = CD = 5 cm
AD = √(AC2 - CD2)
= √(102 - 52)
= √75
=5√3

ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে ২ঃ১ অনুপাতে বিভক্ত করে
সুতরাং,
AG:GD =2:1 
AG+GD = 3 unit
বা, AD = 3 unit
3 unit = 5√3
2 unit = (5√3×2)/3
= 10/√3
∴ AG = 10/√3

৬১.
ABCD চতুর্ভুজে, ∠A + ∠B + ∠C = 2∠D হলে ∠D এর মান কত?
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 135°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
খ) 120°
উত্তর
সঠিক উত্তর:
খ) 120°
ব্যাখ্যা
আমারা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি = চার সমকোণ
সুতরাং, ∠A + ∠B + ∠C + ∠D = 360°
বা, 2∠D + ∠D = 360°
বা, 3∠D = 360°
বা, ∠D = ১২০°
৬২.
বৃত্তের ব্যাসার্ধ ৪০% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৯৬%
  2. খ) ৫০%
  3. গ) ১২৫%
  4. ঘ) ১৩৬%
সঠিক উত্তর:
ক) ৯৬%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৬%
ব্যাখ্যা
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r একক
সুতরাং ক্ষেত্রফল = Πr2 বর্গ একক
৪০% বৃদ্ধিতে নতুন ব্যাসার্ধ = r + r এর ৪০%
= ৭r/৫ একক
ক্ষেত্রফল = Π(৭r/৫) = Π(৪৯r2/২৫)
ক্ষেত্রফল বৃদ্ধি পায় = Π(৪৯r2/২৫) - Πr2
= (২৪/২৫)Πr2
Πr2 বর্গ এককে বৃদ্ধি পায় (২৪/২৫)Πr2
১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = (২৪Πr2×১০০)/২৫Πr2
= ৯৬%
৬৩.
n(U) = 80, n(A) = 40, n(B) = 50 এবং n(A∩B) = 20 হলে n(A-B) = কত?
  1. ক) 20
  2. খ) 10
  3. গ) 40
  4. ঘ) 90
সঠিক উত্তর:
ক) 20
উত্তর
সঠিক উত্তর:
ক) 20
ব্যাখ্যা
n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)
= 40 + 50 - 20
= 70
n(A-B) = n(A∪B) - n(B)
= 70 - 50
= 20
৬৪.
‘Increase’ শব্দটির অক্ষরগুলো কত প্রকারে পুনরায় সাজানো যাবে?
  1. ক) 20160
  2. খ) 10080
  3. গ) 10069
  4. ঘ) 20159
সঠিক উত্তর:
ঘ) 20159
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20159
ব্যাখ্যা
Increase শব্দটিতে মোট ৮ টি অক্ষর আছে যার মধ্যে ২টি e এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন
অক্ষরগুলোকে পুনরায় সাজানো যাবে = (৮!/২!) - ১ = ২০১৫৯
৬৫.
একটি বাক্সে ১০টি বাল্ব আছে যার মধ্যে ৩টি নষ্ট। দৈবভাবে ৫টি বাল্ব নেওয়া হলে এর মধ্যে ৪টি ভালো বাল্ব পাবার সম্ভাবনা কত?
  1. ক) ৭/১২
  2. খ) ৫/১২
  3. গ) ২০/৬৩
  4. ঘ) ৬/৩১
সঠিক উত্তর:
খ) ৫/১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/১২
ব্যাখ্যা

১০ টি বাল্বার মধ্যে ৩টি নষ্ট, ভালো বাল্ব = ৭ টি
৭টি ভালো বাল্ব থেকে ৪টি নেওয়া যায় 7C4 উপায়ে
আবার ৩টি নষ্ট বাল্ব থেকে ১টি নেওয়া যায় 3C1 উপায়ে
সম্ভবনা = (7C4 ×3C1)/10C5
= 5/12

৬৬.
কেমোথেরাপির কাজ কি?
  1. ক) দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা
  2. খ) ক্যান্সার রোগীর ব্যাথা প্রশমন করা
  3. গ) ক্যন্সারের পুনরাবৃত্তি রোধ করা
  4. ঘ) শুধুমাত্র ক্যান্সার কোষ ধ্বংস করা
সঠিক উত্তর:
ক) দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা
ব্যাখ্যা

কোমোথেরাপি (Chemotherapy):
কেমোথেরাপি এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনের কোষ ধ্বংস করা হয়।

ক্যান্সার আক্রান্ত রোগীর শরীরের কিছু কোষ বিভাজনের গতি অস্বাভাবিক হারে বেড়ে যায়। জীবদেহের কোষ বিভাজনের উপর ভিত্তি করে কেমোথেরাপি গঠিত। কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে প্রয়োগ করা হয়। কোষ বিভাজনের কোন ধাপে প্রয়োগ করা হবে তার উপর নির্ভর করে রাসায়নিক ঔষধ ঠিক করা হয়। এটি একটি নির্দিষ্ট সময় জুড়ে থাকে। যেমন প্রতিদিনে একবার, সপ্তাহে একবার বা মাসে একবার প্রভৃতি। সাধারণত এভাবে প্রায় ছয়বার ঔষধ প্রয়োগ করা হয়।
আমরা ধারণা পেয়েছি কেমোথেরাপিতে রাসায়নিক ঔষধ ব্যবহারের ফলে বিভাজনের কোষ ধ্বংস প্রাপ্ত হয়। ক্যান্সার কোষ ধ্বংসের সাথে সাথে অন্যান্য কোষ ও ক্ষতিগ্রস্ত হয়। ফলে রক্ত কণিকাসমূহের উৎপাদন বাধাগ্রস্থ হয়।

সুত্রঃ বিজ্ঞান, এসএসসি।

৬৭.
রেডিও আবিস্কার করেন-
  1. ক) সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) জগদীশ চন্দ্র বসু
  3. গ) জি. মার্কনি
  4. ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল
সঠিক উত্তর:
গ) জি. মার্কনি
উত্তর
সঠিক উত্তর:
গ) জি. মার্কনি
ব্যাখ্যা
ইটালিয়ান উদ্ভাবক ও প্রকৌশলী জি. মার্কনি ১৮৯৬ সালে Radiotelegraphy এর জন্য সর্বপ্রথম পেটেন্ট এর আবেদন করেন।
৬৮.
সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি?
  1. ক) ৪৪টি
  2. খ) ২টি
  3. গ) ২২ জোড়া
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ৪৬ টি বা ২৩ জোড়া। ‌
এরমধ্যে ২২ জোড়া বা ৪৪ টি অটোজোম এবং ১ জোড়া বা ২টি সেক্স ক্রোমোজোম।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৯.
অক্ষিগোলকের কাঠিন্যকে কি বলা হয়?
  1. ক) গ্লুকোমা
  2. খ) মায়োপিয়া
  3. গ) ডিস্ট্রফি
  4. ঘ) এট্রফি
সঠিক উত্তর:
ক) গ্লুকোমা
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্লুকোমা
ব্যাখ্যা

অক্ষিগোলকের কাঠিন্য = জুভেনাইল গ্লুকোমা

দৃষ্টিক্ষীণতা = মায়োপিয়া

অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা = অপটিক অ্যাট্রফি।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

পেশিক্ষয় = মাসকুলার ডিস্ট্রফি

৭০.
মৌলিক বল নয় কোনটি?
  1. ক) Solar
  2. খ) Gravity
  3. গ) Weak Nuclear
  4. ঘ) Electromagnetic
সঠিক উত্তর:
ক) Solar
উত্তর
সঠিক উত্তর:
ক) Solar
ব্যাখ্যা

মহাবিশ্বের মৌলিক বলগুলো হলোঃ
১) মহাকর্ষ বল
২) তড়িৎ চৌম্বকীয় বল
৩) দুর্বল নিউক্লীয় বল
৪) সবল নিউক্লীয় বল

(উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির বিজ্ঞান)

৭১.
যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য কোনটি প্রয়োজন?
  1. ক) UPS
  2. খ) IPS
  3. গ) Generator
  4. ঘ) Solar Panel
সঠিক উত্তর:
ক) UPS
উত্তর
সঠিক উত্তর:
ক) UPS
ব্যাখ্যা

UPS -এর পূর্ণ অর্থ হচ্ছে Uninterrupted Power Supply. এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।

সাধারণত কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময় এর জন্য নিরবচ্ছিন্নভাবে কম্পিউটারকে সচল রাখার জন্য কম্পিউটারে ইউপিএস (UPS) ব্যবহার করা হয়। ইউপিএস যন্ত্রটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত থাকে এবং এর আউটপুট লাইনের সাথে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট সংযুক্ত থাকে।

ফলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ইউপিএস (UPS) থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রকারভেদে UPS পাঁচ মিনিট, দশ মিনিট বা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।

৭২.
বেশিরভাগ ফসলের ক্ষেত্রে মাটির pH কত হলে ফলন সর্বোচ্চ হয়?
  1. ক) ৫ থেকে ৬ এর কাছাকাছি
  2. খ) ৭ এর কাছাকাছি
  3. গ) ৮ এর কাছাকাছি
  4. ঘ) ফসলের ফলনে pH এর প্রভাব নেই
সঠিক উত্তর:
খ) ৭ এর কাছাকাছি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ এর কাছাকাছি
ব্যাখ্যা

মাটির pH
ফসল উৎপাদনের জন্য মাটির অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি মানদণ্ড হলাে এর pH। মাটির pH মান জানা থাকলে এটি এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ সেটি বােঝা যায়।

বেশির ভাগ ফসলের বেলাতেই মাটির pH নিরপেক্ষ হলে অর্থাৎ এর মান ৭ বা তার খুব কাছাকাছি হলে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায়। তাই, কোনাে একটি জমির মাটি পরীক্ষা করে যদি দেখা যায় এর pH ৭-এর চেয়ে বেশ কম বা অনেক বেশি তাহলে এর pH ৭ করার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়।

তবে কিছু কিছু ফসল আছে, যেমন: আলু এবং গম— এরা মাটির pH ৫-৬ হলে সর্বোচ্চ উৎপাদন দেয়। অন্যদিকে কিছু ফসল যেমন: যব, মাটির pH ৮ হলে ভালাে উৎপাদন হয়। তাহলে বুঝতেই পারছ ভালাে ফলনের জন্য মাটির pH অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাটির pH অনুযায়ী ফসল নির্বাচন করা বেশ জরুরি।

সুত্রঃ বিজ্ঞান, নবম-দশম, ২০২১

৭৩.
PVC এর মনোমার কোনটি?
  1. ক) পলি ভিনাইল
  2. খ) পলি ক্লোরাইড
  3. গ) ভিনাইল ক্লোরাইড
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ভিনাইল ক্লোরাইড
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিনাইল ক্লোরাইড
ব্যাখ্যা

প্রাকৃতিক পলিমারগুলো প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাবার চাষ করে বাগান থেকে প্রাকৃতিক রাবার সংগ্রহ করা হয়। প্রাকৃতিকভাবে উৎপন্ন বিভিন্ন শস্য দানা বিশেষ করে চাল, গম,ভুট্টা, যব, গোল-আলু এ সব স্টার্চ গ্লুকোজের প্রাকৃতিক পলিমার। মাছ, মাংস, ডিম এসব প্রোটিন অ্যামিনো এসিডের পলিমার। সিল্ক এবং উলও অ্যামিনো এসিডের পলিমার।

পিভিসি (PVC) পাইপ ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে তৈরি করা হয়।
বৈদ্যুতিক সুইচ বা বৈদ্যুতিক সুইচ বোর্ড বাকেলাইট নামের পলিমার যা ফেনল ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি করা হয়।
মেলামাইনের থালা-বাসন মেলামাইন রেজিন নামের পলিমার থেকে প্রস্তুত করা হয় যা মেলামাইন ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি।
কৃত্রিম উপায়ে ইথিলিন মনোমার থেকে প্রস্তুতকৃত পলিথিন প্রধানত ঔষধ পত্রাদির প্যাকেট, পলিথিনের ব্যাগ, টেবিল ক্লথ, বাজারের ব্যাগ ইত্যাদি হিসেবে ব্যাবহৃত হয়।

আমরা যে সকল প্লাস্টিকের চেয়ার, টেবিল, বালতি, গামলা, প্লেট, গ্লাস, মগ, জগ, পানির ট্যাংক ব্যবহার করে থাকি এগুলোও কৃত্রিম পলিমার। প্লাস্টিক দ্রব্য সস্তা, হালকা, টিকসই ও সহজে ব্যবহার করা যায়। পলিথিনের ব্যবহার এতটাই ব্যাপক যে একে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। পলিথিন জাতীয় দ্রব্যগুলো প্রকৃতিতে ধ্বংশ না হয়ে বছরের পর বছর অবিকৃত অবস্থায় থেকে যায়। এ সব প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য ক্ষতিকর। তাই, এসব দ্রব্যাদির ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরী।

সুত্রঃ বিজ্ঞান, নবম-দশম, ২০২১

৭৪.
জীবন্ত জীবাশ্ম কোনটি?
  1. ক) রাজকাঁকড়া
  2. খ) প্লাটিপাস
  3. গ) স্ফোনোডন
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা

জীবন্ত জীবাশ্মঃ
কতগুলাে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনােরকম পরিবর্তন ছাড়াই এখনাে পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগােত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী এর উদাহরণ।
অন্যদিকে ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলােবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ।

প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আথ্রোপোডাগুলাে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

সুত্রঃ নব জীবনের সুচনা, বিজ্ঞান, নবম-দশম।

৭৫.
মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

মানুষের হৃদপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট।
আর হৃদপিণ্ডের স্তর ৩টি। যথা- এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম।
হৃদপিণ্ডের বাইরের আবরণকে পেরিকার্ডিয়াম বলে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৬.
এনেমিয়াতে সাধারণত কি ঘটে?
  1. ক) শ্বেত রক্তকণিকা কমে যায়
  2. খ) লোহিত রক্তকণিকা কমে যায়
  3. গ) লোহিত রক্তকণিকা বেড়ে যায়
  4. ঘ) শ্বেত রক্তকণিকা বেড়ে যায়
সঠিক উত্তর:
খ) লোহিত রক্তকণিকা কমে যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) লোহিত রক্তকণিকা কমে যায়
ব্যাখ্যা

মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয়। যেমন-
১. অ্যানিমিয়া: লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়।
২. পলিসাইথিমিয়া: লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।
৩. লিউকোসাইটোসিস: শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি ১ ঘন মি.লি. রক্তে ২০,০০০- ৩০,০০০ হয়।
৪. লিউকেমিয়া: নিউমোনিয়া, প্লেগ, কলেরা, প্রভৃতি রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে ১ ঘন মি.লি. রক্তে ৫০,০০০ - ১,০০০,০০০ হয়, তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে।

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

উল্লেখ্য, এনিমিয়াতে কিছুক্ষেত্রে শ্বেত রক্তকণিকাও কমে যেতে পারে। তবে, সাধারণত লোহিত রক্তকণিকা কমে যাওয়াকেই এনিমিয়া বলা হয়।

৭৭.
পুরো মহাবিশ্বকে গঠনকারী দুই ধরনের কণার মধ্যে একটির নাম কোন বাঙালির নামানুসারে করা হয়েছে?
  1. ক) প্রফুল্লচন্দ্র রায়
  2. খ) মেঘনাদ সাহা
  3. গ) সত্যেন্দ্রনাথ বসু
  4. ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর:
গ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা

মহাবিশ্বের সকল কণাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। যথাঃ
(ক) ফার্মিওন ও
(খ) বোসন।

তন্মধ্যে, "বোসন" নামটি এসেছে সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে।

বাংলাপিডিয়া থেকেঃ

বসু, বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ  (১৮৯৪-১৯৭৪) বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী, কোয়ান্টাম স্ট্যাটিসটিক্সের উদ্ভাবক, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। জন্ম, কলকাতা, ১ জানুয়ারি ১৮৯৪। কলকাতা হিন্দু স্কুল থেকে সত্যেন্দ্রনাথ ১৯০৯ সালে পঞ্চম স্থানসহ এন্ট্রান্স এবং কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে ১৯১১ সালে প্রথম স্থান অধিকার করে এফ.এ পরীক্ষা পাস করেন। একই কলেজ থেকে ১৯১৩ সালে তিনি গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ডিগ্রি এবং ১৯১৫ সালে মিশ্র গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ এম.এ ডিগ্রি লাভ করেন।

নবপ্রতিষ্ঠিত কলকাতা বিজ্ঞান কলেজে সত্যেন্দ্রনাথ বসু ১৯১৫ সাল থেকে ড. মেঘনাদ সাহার সাহচর্যে মিশ্র গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণায় মনোনিবেশ করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের রিডার হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে বিভাগীয় প্রধানের পদ অলংকৃত করেন। দীর্ঘকাল ধরে বিভাগটি গড়ে তুলতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যান। সত্যেন্দ্রনাথ এখানে ২৪ বছর একনিষ্ঠভাবে গবেষণাকর্ম সম্পাদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সত্যেন্দ্রনাথ বসু তাঁর তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও এক্সরে ক্রিস্টালোগ্রাফির ওপর গবেষণাকর্মের সূচনা করেন, যা পরবর্তীতে তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। ১৯২৪ সালে তাঁর ‘প্ল্যাঙ্কস্ ল অ্যান্ড দি লাইট কোয়ান্টাম হাইপথেসিস’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়, যেটি বিজ্ঞানী আইনস্টাইন পাঠ করে চমৎকৃত হন। আইনস্টাইন সত্যেন্দ্রনাথের এই প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ ও ব্যাখ্যাসহ বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করেন। প্রকাশিত প্রবন্ধটি বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করে এবং ‘বোস-আইনস্টাইন তত্ত্ব’ নামে সারা বিশ্বে সমাদৃত হয়।

৭৮.
মৃতের সংখ্যার বিচারে মানব ইতিহাসে কোন ভাইরাসটি সবচেয়ে ক্ষতিকর?
  1. ক) AIDS
  2. খ) COVID-19
  3. গ) EVD
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

অপশনের সবগুলো রোগের নাম। ভাইরাসের নাম নয়।
উল্লিখিত রোগগুলোর জন্য দায়ি ভাইরাসগুলোর নাম দেয়া হল।

AIDS এর কারণঃ HIV

COVID-19 এর কারণঃ SARS-CoV-2

EVD এর কারণঃ Ebola Virus

৭৯.
ই-মেইলের উদ্ভাবক কাকে বলা হয়?
  1. ক) রে টমলিনসন
  2. খ) টমাস এডিসন
  3. গ) ভিনসেন্ট র‍্যামন
  4. ঘ) টিম বানার্স লি
সঠিক উত্তর:
ক) রে টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
ক) রে টমলিনসন
ব্যাখ্যা

১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
তিনিই প্রথম ই - মেইল পদ্ধতি চালু করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (নবম - দশম শ্রেণী)

৮০.
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
  1. ক) মাইক্রোফোন
  2. খ) কিবোর্ড
  3. গ) স্পিকার
  4. ঘ) স্ক্যানার
সঠিক উত্তর:
গ) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পিকার
ব্যাখ্যা

কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩, মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫, মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭, ওএমআর (OMR)
৮, ওসিআর (OCR)
৯, লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪, প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।

৮১.
বিশ্বের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কারা ডেভেলপ করে?
  1. ক) Apple
  2. খ) Microsoft
  3. গ) Oracle
  4. ঘ) VisiCorp
সঠিক উত্তর:
ঘ) VisiCorp
উত্তর
সঠিক উত্তর:
ঘ) VisiCorp
ব্যাখ্যা

VisiCalc মূলত অ্যাপল-২ কম্পিউটারের জন্য VisiCorp কোম্পানি প্রথম ডেভেলপ করেছিল। এটা পৃথিবীর প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম।

The first spreadsheet program was VisiCalc, written for the Apple II computer in 1979. In the view of many users, it was the application that most vividly showed the utility of personal computers for small businesses—in some cases turning a 20-hour-per-week bookkeeping chore into a few minutes of data entry.
Source: Encyclopædia Britannica.

৮২.
নিচের কোনটি অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশ?
  1. ক) কোর (Core)
  2. খ) ক্ল্যাডিং (Cladding)
  3. গ) জ্যাকেট (Jacket)
  4. ঘ) নির্দিষ্ট নয়
সঠিক উত্তর:
গ) জ্যাকেট (Jacket)
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যাকেট (Jacket)
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার ক্যাবল ফাইবার আলোক পরিবাহী। অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক (Dry Electronic) অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম। এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত।
যথা- কোর (Core), ক্ল্যাডিং (Cladding) এবং জ্যাকেট (Jacket)।
বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps। বর্তমানে বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্ত:মহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।

৮৩.
দশমিক সংখ্যা ১৯ এর বাইনারি রূপ কোনটি?
  1. ক) 10011
  2. খ) 110011
  3. গ) 11011
  4. ঘ) 10001
সঠিক উত্তর:
ক) 10011
উত্তর
সঠিক উত্তর:
ক) 10011
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ১৯ এর ক্ষেত্রে,
১৯ / ২ = ৯ ভাগশেষ - ১
৯ / ২ = ৪ ভাগশেষ - ১
৪ / ২ = ২ ভাগশেষ - ০
২ / ২ = ১ ভাগশেষ - ০
১ / ২ = ০ ভাগশেষ - ১

অর্থাৎ, দশমিক সংখ্যা ১৯-এর বাইনারি রূপ = (১০০১১)

৮৪.
নিচের কোন কোডটি বিশ্বের প্রায় সকল দেশের ভাষাকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়?
  1. ক) অ্যাসকি কোড
  2. খ) ইউনিকোড
  3. গ) ইবিসিডিক কোড
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ইউনিকোড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনিকোড
ব্যাখ্যা
Unicode -এর পুরো নাম হলো Universal Code. ইউনিকোড হচ্ছে ১৬ বিট কোড। এই ১৬ বিট কোডের সাহায্যে ২১৬ বা ৬৫৫৩৬টি কোড গ্রুপ তৈরি করা যায়। কম্পিউটার টেকনোলজিতে ইউনিকাডকে কোড পয়েন্ট (Code Point) বলা হয়। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। MS Windows, Mac OS, Linux ইত্যাদি অপারেটিং সিস্টেমটি Unicode সাপোর্ট করে। বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য ১৬ বিটের এই কোড ব্যবহার করা হয়। ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে ৮ বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।
৮৫.
নিচের কোনটি চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নয়?
  1. ক) কমান্ডের জন্য আইকন এবং পুল ডাউন মেন্যু থাকে
  2. খ) কার্যকর নেটওয়ার্কিং ও ইন্টারনেট ব্যবস্থা
  3. গ) তুলনামূলক কম মেমরি প্রয়োজন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) তুলনামূলক কম মেমরি প্রয়োজন
উত্তর
সঠিক উত্তর:
গ) তুলনামূলক কম মেমরি প্রয়োজন
ব্যাখ্যা

গ্রাফিক্স বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করার পদ্ধতিকে বলে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম। এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সকল কাজ বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে সম্পন্ন করা যায়। সংশ্লিষ্ট প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। এখানে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

এই অপারেটিং সিস্টেমে কমান্ডের জন্য ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক, পুল ডাউন মেন্যু থাকে। এছাড়া এটি নেটওয়ার্কিং, শেয়ারিং, মাল্টিমিডিয়া সিস্টেম ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।

তবে এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

৮৬.
নিচের কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটার?
  1. ক) IBM 370
  2. খ) IBM-1400
  3. গ) UNIVAC
  4. ঘ) Apple Macintosh
সঠিক উত্তর:
ঘ) Apple Macintosh
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Apple Macintosh
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল হল ১৯৭১ সাল হতে বর্তমান সময় পর্যন্ত। এই সময়ে ইনপুট ও আউটপুট ডিভাইসের সংখ্যা আরও বৃদ্ধি পায় এবং প্রক্রিয়াকরণ ক্ষমতাও অধিক বৃদ্ধি পায়।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ইনটেল কোম্পানি এমএসসি-৪ (MSC-4) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে। এই মাইক্রোপ্রসেসরে মোট ২২০০ টি ট্রানজিস্ট্রর ব্যবহার করা হয়েছিল। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে ধারণ করা সম্ভব হয়। বর্তমানে প্রায় ১ বর্গ ইঞ্চির একটিমাত্র চিপে ৩০ লাখ পর্যন্ত ট্রনজিস্ট্রর সন্নিবেশিত করে মাইক্রোপ্রসেসর তৈরি করা সম্ভব হয়েছে।

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার, অধিক তথ্য ধারণ ক্ষমতা, উন্নত কার্যকারিতা ও নির্ভলশীলতা। এই সময়ই প্যাকেজ প্রোগ্রামের প্রচলন শুরু হয়। এই সময় মাইক্রোকম্পিউটারের আবির্ভাব ও বিকাশ ঘটে। উপাত্ত সংরক্ষণের জন্য কম্প্যাক্ট ডিস্ক (Compact Disc) বা সিডি তৈরি হয়।

IBM PS/2, Apple Macintosh ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটার।

৮৭.
MS Powerpoint এ প্রেজেন্টেশন শুরু করা হয় কোনটির মাধ্যমে?
  1. ক) F3
  2. খ) F5
  3. গ) F7
  4. ঘ) F9
সঠিক উত্তর:
খ) F5
উত্তর
সঠিক উত্তর:
খ) F5
ব্যাখ্যা

F5 - মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়াও যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।

৮৮.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্ট্যান্ডার্ড কারা নির্ধারণ করে?
  1. ক) W3C
  2. খ) WWW
  3. গ) W3
  4. ঘ) WSA
সঠিক উত্তর:
ক) W3C
উত্তর
সঠিক উত্তর:
ক) W3C
ব্যাখ্যা
The World Wide Web Consortium is the main international standards organization for the World Wide Web. It was founded by Tim Berners Lee.
Source: w3.org
৮৯.
কোন পদ্ধতি প্রয়োগ করে বিভিন্ন DNA এবং প্রোটিন ধারার মধ্যে সম্পর্ক বের করা হয়? (ফেব্রুয়ারির প্রশ্ন, ভুলে হয়েছিল, তাই আবার দেয়া হল।)
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) বায়োইনফরম্যাটিক্স
  3. গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) ন্যানো টেকনোলজি
সঠিক উত্তর:
খ) বায়োইনফরম্যাটিক্স
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়োইনফরম্যাটিক্স
ব্যাখ্যা

বায়োইনফরম্যাটিক্স জিন সিকোয়েন্স এবং রোগের মধ্যে পারস্পরিক সম্পর্ক সনাক্ত করতে, অ্যামিনো অ্যাসিডের অনুক্রমগুলি থেকে প্রোটিনের কাঠামোর পূর্বাভাস দেওয়ার জন্য, ওষুধ তৈরিতে এবং ডিএনএ অনুক্রমের ভিত্তিতে রোগীদের চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয়।
Source: Britannica.

Bioinformatics is a subdiscipline of biology and computer science concerned with the acquisition, storage, analysis, and dissemination of biological data, most often DNA and amino acid sequences. Bioinformatics uses computer programs for a variety of applications, including determining gene and protein functions, establishing evolutionary relationships, and predicting the three-dimensional shapes of proteins.
Source: National Institutes of Health (NIH)

বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে।
এর উদ্দেশ্য হলো জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

৯০.
ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি?
22, 21, 23, 22, 24, 23, 25...
  1. ক) 22
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) 26
সঠিক উত্তর:
খ) 24
উত্তর
সঠিক উত্তর:
খ) 24
ব্যাখ্যা
প্রথম ১ বিয়োগ হচ্ছে তারপর ২ যোগ হচ্ছে।
৯১.
১ + ১/২ + ১/৪ + ১/৮ + ১/১৬ + ১/৩২ + ... ... ... = কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) অসীম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা

এখানে, ১ম পদ a = 1
সাধারণ অনুপাত r = (1/2) / 1 = 1/2

অসীমতক সমষ্টি S = a / (1 - r)
= 1 / (1 - 1/2)
= 1 / (1/2)
= 2

৯২.
৪৯ঃ৮১ঃঃ১০০ঃ?
  1. ক) ৬৪
  2. খ) ১২১
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৬৯
সঠিক উত্তর:
গ) ১৪৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৪
ব্যাখ্যা

১০ ১২

৪৯ঃ৮১ঃঃ১০০ঃ১৪৪

৯৩.
Amphibian is to Frog as Fruit is to-
  1. ক) Seed
  2. খ) Tasty
  3. গ) Cucumber
  4. ঘ) Plant
সঠিক উত্তর:
গ) Cucumber
উত্তর
সঠিক উত্তর:
গ) Cucumber
ব্যাখ্যা
ব্যাঙ একধরণের উভচর (Amphibian), অন্যদিকে শসা একধরণের ফল। জেনে রাখা ভাল যে, টমেটোও একধরণের ফল।
৯৪.
প্রদত্ত ধারাটির প্রথম রাশিটির আগের রাশি কোনটি হবে?
DCE, FEG, HGI, JIK, ...
  1. ক) BAC
  2. খ) MJM
  3. গ) MKL
  4. ঘ) LKM
সঠিক উত্তর:
ক) BAC
উত্তর
সঠিক উত্তর:
ক) BAC
ব্যাখ্যা

প্রতিটা অক্ষরের ১টা পরের অক্ষর নিয়ে পরের রাশিটি গঠন হচ্ছে।
তাই, প্রথম রাশির আগের রাশি হবেঃ BAC
D C E (প্রথম রাশি)
C B D (মাঝের অক্ষরগুলো)
B A C (আগের রাশিটি)

৯৫.
নিচের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি হবে?
  1. ক) 12
  2. খ) 39
  3. গ) 18
  4. ঘ) 24
সঠিক উত্তর:
ক) 12
উত্তর
সঠিক উত্তর:
ক) 12
ব্যাখ্যা

এখানে ১ম ও ২য় কলামের সংখ্যাগুলোর যোগফলের সাথে ১ যোগ করলে তৃতীয় কলামের সংখ্যাটি পাওয়া যায়।
27 + 22 = 49 +1 = 50
13 + 12 = 25 +1 = 26
9 + 2 = 11 +1 = 12

৯৬.
ঘড়িতে ১০ঃ২৫ বাজলে ঘন্টা এবং মিনিটের কাঁটার প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রি?
  1. ক) ১৮০°
  2. খ) ১৯২°
  3. গ) ১৯৫°
  4. ঘ) ১৯৭.৫°
সঠিক উত্তর:
ঘ) ১৯৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭.৫°
ব্যাখ্যা

ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণ ∠ = ।(11M - 60H)/2।
= |{(১১×২৫) - (৬০×১০)}/২|
= |(২৭৫ - ৬০০) / ২|
= ১৬২.৫°

তাহলে, উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ১৬২.৫° = ১৯৭.৫°

দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট কোনকে প্রবৃদ্ধ কোণ বলে।

৯৭.
১৫, ২৫, ৪০ এবং ৭৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য চার অংকের বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯৩০০
  2. খ) ৯৯৯০
  3. গ) ৯৬০০
  4. ঘ) ৯৭০০
সঠিক উত্তর:
গ) ৯৬০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬০০
ব্যাখ্যা

৪ অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯
১৫, ২৫, ৪০ এবং ৭৫ এর ল.সা.গু. = ৬০০
৯৯৯৯ কে ৬০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩৯৯ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ৩৯৯) = ৯৬০০

প্রশ্নটি ১/২ মাস আগে আমাদেরই একটা পরীক্ষাতে এসেছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, দুইজন আলাদা প্রশ্নকর্তা প্রশ্ন করার পরেও এই প্রশ্নটি ৩ মাসের মধ্যে ২ বার চলে এসেছে।
৯৮.
আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কে হবে?
  1. ক) ফুফু
  2. খ) দাদি
  3. গ) ভাতিজি
  4. ঘ) বোন
সঠিক উত্তর:
ঘ) বোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বোন
ব্যাখ্যা
আপনার পিতার বোনের পিতা হল আপনার দাদা, তার ছেলে আপনার বাবা/ চাচা, তার মেয়ে হবে আপনার বোন।
৯৯.
যদি MIND = KGLB এবং ARGUE = YPESC, তাহলে, DIAGRAM = ?
  1. ক) BGYEPYK
  2. খ) BGYPYEK
  3. গ) GLPEYKB
  4. ঘ) LKBGYPK
সঠিক উত্তর:
ক) BGYEPYK
উত্তর
সঠিক উত্তর:
ক) BGYEPYK
ব্যাখ্যা

MIND = KGLB

দুই ধাপ পেছনে গিয়ে নতুন কোডটি গঠন হচ্ছে।

DIAGRAM = BGYEPYK.

১০০.
ক, খ এর চেয়ে বয়সে ৩ বছরের বড় এবং গ এর চেয়ে ৩ বছরের ছোট। খ ও ঘ যমজ। গ, ঘ এর চেয়ে কত বছরের বড়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৬
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
Answer: Option C Solution: Since B and D are twins, so B = D. Now, A = B + 3 and A = C - 3. Thus, B + 3 = C - 3 ⇔ D + 3 = C-3 ⇔ C - D = 6.
১০১.
প্রথম চিত্রটির নির্দেশিত স্থানে আয়না রাখলে প্রতিবিম্ব কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
সঠিক উত্তর ২ এবং ৩ - দুটো একই চিত্র।
১০২.
কোন বানানটি ভুল?
  1. ক) Imperative
  2. খ) Ilicit
  3. গ) Imminent
  4. ঘ) Immature
সঠিক উত্তর:
খ) Ilicit
উত্তর
সঠিক উত্তর:
খ) Ilicit
ব্যাখ্যা
Illicit (adjective) - নিষিদ্ধ; অবৈধ; ধর্মবিরুদ্ধ: The illicit sale of opium.
১০৩.
নিচের কোনটিকে ‘ম্যাগনাকার্টা’র সাথে তুলনা করা হয়?
  1. ক) ৭ই মার্চের ভাষণ
  2. খ) একুশ দফা
  3. গ) ছয়দফা
  4. ঘ) এগারো দফা
সঠিক উত্তর:
গ) ছয়দফা
উত্তর
সঠিক উত্তর:
গ) ছয়দফা
ব্যাখ্যা
- ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘ছয়দফা’ দাবী কে ‘ম্যাগনাকর্টা’ বা ‘বাঙালির মুক্তির সনদ’ বলা হয়।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ‘ছয়দফা’ দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
- ৭ জুন ‘ছয়দফা দিবস’ হিসেবে পালিত হয়।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০৪.
ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক রূপ প্রদান করেন কে?
  1. ক) হাজী মোহাম্মদ দানেশ
  2. খ) দুদু মিয়া
  3. গ) হাজী শরীয়তউল্লাহ
  4. ঘ) মীর নিসার আলী
সঠিক উত্তর:
খ) দুদু মিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) দুদু মিয়া
ব্যাখ্যা
- হাজী শরীয়তউল্লাহ উনিশ শতকের প্রথমদিকে ফরায়েজি আন্দোলন শুরু করেন। শুরুতে এই আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং তিনিই একে রাজনৈতিক রূপ দেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৫.
মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর কোন সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ৬ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ৮ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী/মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়।
- বৃহত্তর কুষ্টিয়া জেলার অধীন মেহেরপুর ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো।
- ৮ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর এম. এ. মঞ্জুর।
- ঢাকা শহর ২নং সেক্টরের অধীন ছিলো।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
১০৬.
বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
  1. ক) ২১
  2. খ) ২৭
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
গ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে জীবিত জন্মে বিভিন্ন বয়সী শিশু মৃত্যুহার:
- ৫ বছর বয়সী : ২৮
- ১ বছর বয়সী : ২১
- ১ মাস বয়সী : ১৫।
(সূত্রঃ বিবিএস SVRS-2019 রিপোর্ট)
১০৭.
নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে?
  1. ক) ভারত
  2. খ) ভুটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুটান
ব্যাখ্যা
- প্রথম দেশ হিসেবে বাংলাদেশ গত ৬ ডিসেম্বর ২০২০ ভুটানের সাথে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশের ১০০টি ও ভুটানের ৩৪টি পণ্য পরস্পরের বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।
(সূত্র: ডেইলি স্টার)
১০৮.
সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন জেলায়?
  1. ক) দিনাজপুর
  2. খ) ঠাকুরগাঁও
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
খ) ঠাকুরগাঁও
উত্তর
সঠিক উত্তর:
খ) ঠাকুরগাঁও
ব্যাখ্যা
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী বাংলাদেশে ২০১৮-১৯ অর্থবছরে দেশে মোট ১০.১৬ লক্ষ মে. টন গম।
গম উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম : ঠাকুরগাঁও
- দ্বিতীয় : চাপাই নবাবগঞ্জ
- তৃতীয় : ফরিদপুর
- চতুর্থ : নওগাঁ।
(সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯)
১০৯.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার?
  1. ক) ১৯৭০ ডলার
  2. খ) ১৯৯৫ ডলার
  3. গ) ২০২৪ ডলার
  4. ঘ) ২০৬৪ ডলার
সঠিক উত্তর:
ক) ১৯৭০ ডলার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭০ ডলার
ব্যাখ্যা
- অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে ২০১৯-২০২০ অর্থবছর শেষে বাংলাদেশের
- মাথাপিছু জাতীয় আয় : ২০৬৪ মার্কিন ডলার
- মাথাপিছু জিডিপি : ১৯৭০ মার্কিন ডলার
- জিডিপির প্রবৃদ্ধি হার : ৫.২৪ শতাংশ
- মুদ্রাস্ফিতির হার : ৫.৬৫ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১০.
বাংলাদেশে কৃষি গবেষণা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
  3. গ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
  4. ঘ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ব্যাখ্যা
- বাংলাদেশে কৃষি গবেষণা সিস্টেমের সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
- এটির অবস্থান ঢাকার ফার্মগেটে যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ কৃষি গবেষণা কাউন্সিল ওয়েবসাইট)
১১১.
জাতীয় সংসদের সভাপতি কে?
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) চীফ হুইপ
সঠিক উত্তর:
ক) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পিকার
ব্যাখ্যা
- জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। তিনি জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
- স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
- তবে সংসদ নেতা হলেন প্রধানমন্ত্রী।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
১১২.
সংবিধানের কত নং অনুচ্ছেদে ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ১২৩ নং
  2. খ) ১২১ নং
  3. গ) ১২২ নং
  4. ঘ) ১২০ নং
সঠিক উত্তর:
গ) ১২২ নং
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২২ নং
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
- এই অনুচ্ছেদ অনুসারে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সমূহ হলো:
- বাংলাদেশের নাগরিক হওয়া
- বয়স আঠারো বৎসরের কম না হওয়া
- কোন আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত না হওয়া
- সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার অধিবাসী বিবেচিত হওয়া
- ১৯৭২ সালের যোগসাজশকারী আদেশের অধীন কোন অপরাধে দণ্ডিত না হওয়া।
অন্যদিকে,
- ১২০ নং অনুচ্ছেদ : নির্বাচন কমিশনের কর্মচারিগণ
- ১২১ নং অনুচ্ছেদ : প্রতি এলাকার জন্যে একটিমাত্র ভোটার তালিকা
- ১২৩ নং অনুচ্ছেদ : নির্বাচন অনুষ্ঠানের সময়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১৩.
দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কোনটি?
  1. ক) জামদানি
  2. খ) ক্ষীরসাপাত আম
  3. গ) ইলিশ
  4. ঘ) ঢাকাই মসলিন
সঠিক উত্তর:
ক) জামদানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জামদানি
ব্যাখ্যা
বাংলাদেশের ‘ভৌগোলিক নির্দেশক’ (জিআই) পণ্য সমূহ:
- প্রথম : জামদানি (২০১৬ সাল)
- দ্বিতীয় : ইলিশ (২০১৭ সাল)
- তৃতীয় : ক্ষীরসাপাত আম (২০১৯ সাল)
- চতুর্থ : ঢাকাই মসলিন (২৮ ডিসেম্বর ২০২০)।
(সূত্র: প্রথম আলো রিপোর্ট)
১১৪.
বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল কে?
  1. ক) আবদুল বাসেত মজুমদার
  2. খ) অ্যাড. মাহবুবে আলম
  3. গ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
  4. ঘ) অ্যাড. এ জে মোহাম্মদ আলী
সঠিক উত্তর:
গ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল হলেন আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি ৮ অক্টোবর ২০২০ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২০২০ দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী ১৫তম অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম মারা যান।
(সূত্র: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট)
১১৫.
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?
  1. ক) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
  2. খ) বাংলাদেশ কৃষি ব্যাংক
  3. গ) বেসিক ব্যাংক লিমিটেড
  4. ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কৃষি ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাখ্যা
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
অন্যদিকে,
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড ও বেসিক ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১১৬.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) শাহবাগ
  2. খ) মিরপুর
  3. গ) শেরে বাংলা নগর
  4. ঘ) সাভার
সঠিক উত্তর:
ঘ) সাভার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাভার
ব্যাখ্যা
- বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারে অবস্থিত।
- চারটি প্রতিষ্ঠানকে সমন্বিত করে ১৯৮৪ সালে বিপিএটিসি গঠিত হয়।
- এর প্রধানের পদবী রেক্টর। বর্তমান রেক্টর মো. রাকিব হোসাইন।
- বিপিএটিসিতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
(সূত্রঃ বিপিএটিসি ওয়েবসাইট)
১১৭.
তমদ্দুন মজলিশের মুখপাত্র হিসেবে কোন পত্রিকাটি প্রকাশিত হতো?
  1. ক) সৈনিক
  2. খ) ইত্তেহাদ
  3. গ) আজাদ
  4. ঘ) মর্নিং নিউজ
সঠিক উত্তর:
ক) সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈনিক
ব্যাখ্যা
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হলো তমদ্দুন মজলিশ।
- এটি ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৮ সালের ১৪ নভেম্বর তমদ্দুন মজলিশের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক ‘সৈনিক’ পত্রিকা প্রকাশিত হয়।
- শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।
- ঢাকার আজিমপুর রোডের ১৯ নং বাড়ি থেকে পত্রিকাটি প্রকাশিত হতো।
- ১৯৬১ সাল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল।
- মর্নিং নিউজ পত্রিকাটি ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলো।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়।
- ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্যে তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এর আহবায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
(সূত্রঃ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯; বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১৮.
নিচের কোনটি স্থানীয় সরকার নয়?
  1. ক) সিটি কর্পোরেশন
  2. খ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
  3. গ) গ্রাম পরিষদ
  4. ঘ) উপজেলা পরিষদ
সঠিক উত্তর:
গ) গ্রাম পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রাম পরিষদ
ব্যাখ্যা
- স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।
- বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
এগুলো হলো:
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা পরিষদ
- জেলা পরিষদ।
এছাড়া, শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন।
- অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলার তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার।
- গ্রাম পরিষদ বর্তমানে স্থানীয় সরকার কাঠামোর অংশ নয়।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১৯.
কোয়াড গ্রুপ কী?
  1. ক) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদপ্রার্থী দেশগুলোর জোট
  2. খ) আফগান সংকট নিরসনে নিয়োজিত ওয়ার্কিং গ্রুপ
  3. গ) চীনবিরোধী সামরিক জোট
  4. ঘ) আফ্রিকায় করোনা ভ্যাকসিন বন্টন জোট
সঠিক উত্তর:
গ) চীনবিরোধী সামরিক জোট
উত্তর
সঠিক উত্তর:
গ) চীনবিরোধী সামরিক জোট
ব্যাখ্যা
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
- কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।
(সূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
১২০.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন?
  1. ক) ডেনভার
  2. খ) ক্যালিফোর্নিয়া
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) ডেলাওয়ার
সঠিক উত্তর:
ঘ) ডেলাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেলাওয়ার
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৩৬ বছর যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০০৯ সালে ৪৭তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সিনেটর পদ থেকে পদত্যাগ করেন।
- ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট ও CNN)
১২১.
কমিউনিজমের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি 'ট্রুম্যান ডকট্রিন' (Truman Doctrine) কত সালে ঘোষিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৪৬
  3. গ) ১৯৪৭
  4. ঘ) ১৯৪৮
সঠিক উত্তর:
গ) ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৭
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময়কালে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পবর্তিত পররাষ্ট্রনীতির নাম - ট্রুম্যান ডকট্রিন (Truman Doctrine)।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ১২ মার্চ, ১৯৪৭ সালে কংগ্রেসে এক বক্তৃতায় প্রথম এই নীতির কথা উত্থাপন করেন।
- পরবর্তীতে এই নীতির অধীনে কংগ্রেস গ্রীস ও তুরস্কে সহায়তার উদ্দেশ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যুক্তরাজ্য গ্রীসসহ ভূমধ্যসাগরের পাশ্ববর্তী দেশ সমূহ থেকে তাদের সহায়তা প্রত্যাহার করে নেয়।
- এতে ওই অঞ্চলে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এই নীতি গ্রহণ করে।
- এই নীতির অধীনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তা অন্তর্ভূক্ত ছিল।
- প্রথম পর্যায়ে শুধু গ্রীস ও তুরস্কের জন্য এই নীতি প্রবর্তিত হলেও পরবর্তীতে তা ইউরোপ সহ সারা বিশ্বের জন্য প্রযোজ্য হয়।

উৎসঃ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্ট্মেন্ট ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১২২.
কোন সভ্যতায় ‘কিউনিফর্ম’ নামের লিখন পদ্ধতির উদ্ভাবন হয়েছিলো?
  1. ক) ফিনিশীয় সভ্যতা
  2. খ) অ্যাসেরীয় সভ্যতা
  3. গ) ক্যালডীয় সভ্যতা
  4. ঘ) সুমেরীয় সভ্যতা
সঠিক উত্তর:
ঘ) সুমেরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুমেরীয় সভ্যতা
ব্যাখ্যা
- কিউনিফর্ম হলো এক প্রকার লিখন পদ্ধতি যা সুমেরীয় সভ্যতায় উদ্ভাবিত হয়।
- এই পদ্ধতি প্রথমদিকে ছিলো চিত্রভিত্তিক এবং পরবর্তীতে শব্দলিপিতে রূপান্তরিত হয়।
- ‍খ্রিস্টপূর্ব প্রায় চার হাজার বছর পূর্বে মধ্যপ্রাচ্যে এই লিপি প্রচলিত ছিলো।
(সূত্রঃ ব্রিটানিকা)
১২৩.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
  1. ক) খনিজ তেল
  2. খ) জিওথার্মাল
  3. গ) কয়লা
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
খ) জিওথার্মাল
উত্তর
সঠিক উত্তর:
খ) জিওথার্মাল
ব্যাখ্যা
- যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলা হয়।
- নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে:
- জিওথার্মাল বা ভূ-তাপ
- বায়ু
- সৌরতাপ
- জলবিদ্যুৎ
- বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে,
- কয়লা, খনিজ তেল কিংবা প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৪.
‘ইয়েরেভান’ কোন দেশের রাজধানী?
  1. ক) জর্জিয়া
  2. খ) মলদোভা
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
গ) আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্মেনিয়া
ব্যাখ্যা
কয়েকটি দেশের নাম ও রাজধানীঃ
- আর্মেনিয়া : ইয়েরেভান
- মলদোভা : কিসিনেভ
- জর্জিয়া : তিবলিশি
- ইউক্রেন : কিয়েভ।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৫.
কোন সম্মেলনের ফলশ্রুতিতে ‘জাতিসংঘ পরিবেশ কর্মসূচি’ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা সম্মেলন
  2. খ) স্টকহোম সম্মেলন
  3. গ) নাইরোবি সম্মেলন
  4. ঘ) প্রথম ধরিত্রী সম্মেলন
সঠিক উত্তর:
খ) স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
- জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে।
- এর নাম ছিলো United Nations Conference on the Environment যার মাধ্যমে পরিবেশ ইস্যু প্রথম বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
- এই সম্মেলনের ফলশ্রুতিতেই United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২৬.
নিচের কোনটি জাতিসংঘের শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা?
  1. ক) UNIDO
  2. খ) OECD
  3. গ) UNWTO
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
ক) UNIDO
উত্তর
সঠিক উত্তর:
ক) UNIDO
ব্যাখ্যা
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।
(সূত্রঃ UNIDO ওয়েবসাইট)
১২৭.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
গ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭টি
ব্যাখ্যা
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)
১২৮.
‘মন্ট্রিয়াল প্রটোকল’ কী উদ্দেশ্যে গৃহিত হয়েছিলো?
  1. ক) বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  2. খ) স্থলমাইন নিষিদ্ধকরণ
  3. গ) ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নিঃসরণ হ্রাস
  4. ঘ) ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
গ) ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নিঃসরণ হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নিঃসরণ হ্রাস
ব্যাখ্যা
- ‘মন্ট্রিয়াল প্রটোকল’ হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- চুক্তিটির উদ্দেশ্য হলো পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণ করা।
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকলটি কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয় এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
- ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- চুক্তি গৃহিত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর ‘আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস’ হিসেবে পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২৯.
পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিলো কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ডেনমার্ক
  3. গ) গ্রিস
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রিস
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে প্রথম গণতন্ত্রের সূচনা হয়।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- পরবর্তীতে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সূচনা ঘটে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা)
১৩০.
২০০১ সালে ইঙ্গ মার্কিন বাহিনীর আফগানিস্তান আক্রমণ কী নামে পরিচিত?
  1. ক) অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. খ) অপারেশন ওডিসি ডন
  3. গ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
  4. ঘ) অপারেশন ডেজার্ট ফক্স
সঠিক উত্তর:
গ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
উত্তর
সঠিক উত্তর:
গ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
ব্যাখ্যা
- অপারেশন এনডিউরিং ফ্রিডম : আফগানিস্তান অভিযান (২০০১ সাল)
-অপারেশন ওডিসি ডন : লিবিয়া আক্রমণ (২০১১ সাল)
- অপারেশন ডেজার্ট স্টর্ম : ইরাকে বহুজাতিক বাহিনীর আক্রমণ (১৯৯১ সাল)
- অপারেশন ডেজার্ট ফক্স : ১৯৯৮ সালে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর ইরাক আক্রমণ।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১৩১.
বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে?
  1. ক) উত্তর-পূর্ব মেরুবায়ু
  2. খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
  3. গ) উত্তর-পশ্চিম অয়ন বায়ু
  4. ঘ) দক্ষিণ-পূর্ব মহাদেশীয় বায়ু
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
ব্যাখ্যা
- বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
- এই প্রক্রিয়ায় বর্ষাকালে দেশের সারা বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বৃষ্টি হয়ে থাকে।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩২.
কোনটির প্রভাবে টর্নেডো সৃষ্টি হয়?
  1. ক) বৃষ্টিপাত
  2. খ) নিম্ন তাপমাত্রা
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) নিম্নচাপ
সঠিক উত্তর:
ঘ) নিম্নচাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিম্নচাপ
ব্যাখ্যা
- টর্নেডো সৃষ্টির পেছনে মুখ্য কারণ হলো নিম্নচাপ।
- স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়।
- সাধারণত ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের অধিক হলে তা টর্নেডো হিসেবে বিবেচনা করা হয়।
- টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
(সূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-১৯৮)
১৩৩.
অনুন্নত দেশসমূহের জন্যে দুর্যোগ ব্যবস্থাপনার কোন কৌশলটি উপযোগী নয়?
  1. ক) অকাঠামোগত দুর্যোগ প্রশমন
  2. খ) কাঠামোগত দুর্যোগ প্রশমন
  3. গ) প্রশিক্ষণ ও কর্মশালা
  4. ঘ) প্রচারণা ও সচেতনতা সৃষ্টি
সঠিক উত্তর:
খ) কাঠামোগত দুর্যোগ প্রশমন
উত্তর
সঠিক উত্তর:
খ) কাঠামোগত দুর্যোগ প্রশমন
ব্যাখ্যা
- প্রাকৃতিক দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও যথাযথ দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল গ্রহণের মাধ্যমে এর ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
- দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাঠামোগত ও অকাঠামোগত প্রশমন ব্যবস্থা গ্রহণ করা হয়।
- কাঠামোগত দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে রয়েছে:
- বেরিবাঁধ নির্মাণ
- আশ্রয়কেন্দ্র তৈরি
- নদী খনন ইত্যাদি।
এগুলো তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় অনুন্নত দেশসমূহের জন্যে উপযোগী নয়।
অন্যদিকে
- গণসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান প্রভৃতি অকাঠামোগত প্রশমন ব্যবস্থা তুলনামূলক কম ব্যয়বহুল হওয়ায় তা দরিদ্রদেশগুলোর জন্যে উপযোগী।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৪.
নিচের কোনটি কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে?
  1. ক) জিব্রাল্টার প্রণালি
  2. খ) বসফরাস প্রণালি
  3. গ) হরমুজ প্রণালি
  4. ঘ) সুয়েজ খাল
সঠিক উত্তর:
খ) বসফরাস প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
খ) বসফরাস প্রণালি
ব্যাখ্যা
- কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে বসফরাস প্রণালি ও দার্দানেলিস প্রণালি। দুটি প্রণালিই তুরস্কে অবস্থিত এবং এশিয়া থেকে ইউরোপ কে পৃথক করেছে।
- এর মধ্যে বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মরসাগর এবং দার্দানেলিস প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগর তথা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
অন্যদিকে,
- জিব্রাল্টার প্রণালি : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
- হরমুজ প্রণালি : পারস্য উপসাগর ও ওমান উপসাগর
- সুয়েজ খাল : লোহিত সাগর ও ভূমধ্যসাগর।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩৫.
বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়?
  1. ক) হাকিমপুর
  2. খ) বরমচাল
  3. গ) হরিপুর
  4. ঘ) রশীদপুর
সঠিক উত্তর:
গ) হরিপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) হরিপুর
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- এরপর মৌলভীবাজার জেলার বরমচাল নামক স্থানে দ্বিতীয় তেলক্ষেত্র আবিষ্কৃত হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৬.
কোনটি আইনের শাসনের রক্ষাকবচ হিসেবে কাজ করে?
  1. ক) গণমাধ্যম
  2. খ) বিচার বিভাগ
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) শক্তিশালী সেনাবাহিনী
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
ব্যাখ্যা
- বিচার বিভাগ একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। এটি রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা, আইনের শাসন বজায় রাখা, সংবিধানকে সমুন্নত রাখা সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৩৭.
মানবীয় আচরণের ভালো-মন্দ নির্দেশ করে কোনটি?
  1. ক) নৈতিক শিক্ষা
  2. খ) মূল্যবোধ
  3. গ) আইন
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
খ) মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্যবোধ
ব্যাখ্যা
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতি পার্থক্যকারী হলো মূল্যবোধ।
- মূল্যবোধের মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৩৮.
সংবিধানের কত নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে?
  1. ক) ২৯ নং
  2. খ) ১৯ নং
  3. গ) ২৭ নং
  4. ঘ) ২৮ নং
সঠিক উত্তর:
খ) ১৯ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯ নং
ব্যাখ্যা
- সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে।
- ১৯(৩) নং দফায় বলা হয়েছে,
“জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।”
অন্যদিকে,
- ২৭ নং অনুচ্ছেদ : আইনের দৃষ্টিতে সমতা
- ২৮ নং অনুচ্ছেদ : ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য না করা
- ২৯ নং অনুচ্ছেদ : সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১৩৯.
এশীয় উন্নয়ন ব্যাংক সুশাসনের কতটি উপাদানের উল্লেখ করেছে?
  1. ক) চারটি
  2. খ) ছয়টি
  3. গ) আটটি
  4. ঘ) নয়টি
সঠিক উত্তর:
ক) চারটি
উত্তর
সঠিক উত্তর:
ক) চারটি
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংকের মতে গভর্ন্যান্স বা শাসন হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
- ব্যাংকটির মতে সুশাসনের মূল উপাদান চারটি। এগুলো হলো:
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।
(সূত্র: এডিবি ওয়েবসাইট)
১৪০.
নিচের কোনটি ব্যক্তিত্ব বিকাশের জন্যে অত্যাবশ্যক?
  1. ক) সামাজিক দায়িত্ব পালন
  2. খ) অধিকার ভোগ
  3. গ) ধর্মীয় শিক্ষাগ্রহণ
  4. ঘ) রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগ
ব্যাখ্যা
- অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
- নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলদ্ধি করতে পারে না।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৪১.
মানুষের মৌলিক অধিকারের উৎস কোনটি?
  1. ক) ন্যায় ও বিবেকবোধ
  2. খ) সংবিধান
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) সামাজিক প্রথা
সঠিক উত্তর:
খ) সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
খ) সংবিধান
ব্যাখ্যা
- জনগণের মৌলিক অধিকারের উৎস হলো সংবিধান। এটি জনগণের মৌলিক অধিকারের রক্ষক।
- সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং অধিকারের নিশ্চয়তার বিধান সন্নিবেশিত থাকে।
- বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে।
(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১৪২.
উত্তম শাসন নিশ্চিত প্রসঙ্গে কে দার্শনিক রাজার কথা বলেছেন?
  1. ক) কনফুসিয়াস
  2. খ) ম্যাকিয়াভেলী
  3. গ) প্লেটো
  4. ঘ) জেরেমি বেন্থাম
সঠিক উত্তর:
গ) প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
গ) প্লেটো
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসে প্লেটো সুশাসন বা উত্তম শাসনের জন্যে আদর্শ শাসকের উপর জোর দিয়েছেন। তার মতে আদর্শ রাজা হবেন একজন দার্শনিক রাজা যার ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার থাকবে না।
- কারণ প্লেটোর মতে এগুলো থাকলে একজন শাসক জনগনের সাথে তার ওয়াদা অনুযায়ী কাজ করতে পারবে না।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)