পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
Exam-16 Exam Topics: • Full syllabus [Revision of The Exams 1 – 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
What is the antonym of the word 'Contention'?
  1. Thesis
  2. Argument
  3. Assertion
  4. Consensus
ব্যাখ্যা
• Contention (noun) [uncountable noun]

English Meaning: Disagreement resulting from opposing arguments.
Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।

Synonyms: Disagreement (মতভেদ), Argument (কলহ; ঝগড়া), Quarrelling (দ্বন্দ্বী), Assertion, (বিবৃতি) Thesis (যুক্তিরুপে উপস্থাপিত বিষয়)।

Antonyms: Agreement (ঐক্য; মতৈক্য; ঐকমত্য), Unanimity (ঐক্যমত), Truce (সন্ধি), Consensus (সর্বসম্মত), Accord (সঙ্গতিপূর্ণ হওয়া)।

Other Forms: 
- (Verb) Contend. 
- (Adjective) Contentious.

Example Sentence: 
1. A common area of contention is the time the new home will be complete.
2. He is in contention for the Olympic medal.

Source: Live MCQ Lecture.
.
"Well begun is half done." - Here 'well' is a/an -
  1. Adjective
  2. Preposition
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা
• 'Well begun is half done.' - Here 'well' is a/an - Adverb. 

• আমরা জানি noun / pronoun ছাড়া অন্য যেকোন কিছুকে Adverb modify করে থাকে।

• বাক্যটি - Well begun is half done.
- এটা মূলত Something well begun/ something begun well.
- begun এখা‌নে Participle/Adjective.
- Subject উহ্য রয়েছে এখানে।
- Well শব্দটি begun - Participle (Adjective)-টি কে modify করেছে তাই এটি Adverb.
- কাজটি ভাল করে শুরু করবে বোঝাচ্ছে।
- এ কারণে Well শব্দটি Adverb হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। 

Source: Applied English Grammar & Composition By P. C. Das.
.
The phrase "Take heart" means -
  1. Break someone's heart
  2. Feel discouraged
  3. Lose hope
  4. To feel encouraged
ব্যাখ্যা
• Take heart
English Meaning: to feel encouraged / to gain courage or confidence.
Bangla Meaning: উৎসাহিত হওয়া / আত্মবিশ্বাস বা সাহস অর্জন করা।

Ex. Sentence: Take heart, help will arrive shortly and everything will be fine.
Bangla Meaning: মনে সাহস রাখো, দ্রুতই সাহায্য আসবে এবং সব ঠিক হয়ে যাবে।

Source: Live MCQ Lecture.
.
I __________ working on the project for a week.
  1. have been
  2. am
  3. was
  4. has been
ব্যাখ্যা
• The correct form of verb is - have been.
- Complete sentence: "I have been working on the project for a week." 

• ‘for/since’ এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে,তখন Present Perfect Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb (ing) + time.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে। 
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন-
- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
-ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)
যেমন-
- I have been working on the project for a week. 
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Rima has been working here for eight months.

• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
Example:
- It has been raining since morning.
- He has been studying since morning.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
What is the verb form of 'Short'?
  1. Shorter
  2. Shortness
  3. Shortly
  4. Shorten
ব্যাখ্যা
• Short (adjective): 
Meaning - হ্রস্ব; খাটো। 
Comparative form - Shorter. 
Superlative form - Shortest. 

Other forms:
Shorten (verb) - ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা। 
Shortly (adverb) - শীঘ্র। 
Shortness (noun) - স্বল্পতা। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Did Rajib do the work? (Make it passive)
  1. Was the work by Rajib done?
  2. Is the work done by Rajib?
  3. Wasn't the work done by Rajib?
  4. Was the work done by Rajib?
ব্যাখ্যা
• Active: Did Rajib do the work? 
• Passive: Was the work done by Rajib?

• Active Voice এ Auxiliary Verb হিসেবে ‘did’ থাকলে passive voice এ এর পরিবর্তে was/were বসে। ‍
- এখানে Subject – singular হওয়ায় was বসবে।
- তারপর Object – Subject হয়ে বসবে।
- তারপর মূল Verb এর Past Participle.
- এর পর by হবে।
- তারপর Subject এর Objective Form.
.
Butter is made _______ milk.
  1. with
  2. by
  3. of
  4. from
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী, 
- কোন কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে যদি এর উপকরণ টি পরিবর্তন হয়ে যায় তাহলে make from হয়।
- যেমন - Butter is made from milk.
- এখানে মূল উপকরণ milk, যা পরিবর্তিত হয়ে butter হয়েছে।

• আর যদি উপকরণ টি অপরিবর্তিত থাকে তবে made of হয়।
- যেমন - The table is made of wood.
- এখানে মূল উপকরণ  অপরিবর্তিত রয়েছে।
.
"This is the go of the day."
Here the word 'go' is -
  1. Adverb
  2. Preposition
  3. Noun
  4. Verb
ব্যাখ্যা
• This is the go of the day.
- Here the word 'go' is - Noun.

• Noun:
- যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে।

• Verb:
- যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে।
- যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

• This is the go of the day.
- এর অর্থ দাঁড়ায়, 'এটি হলো বর্তমান সময়ের রীতি'।
- সাধারণত go দ্বারা Verb বোঝালেও এখানে তা নয় কারণ এর দ্বারা 'যাওয়া' বোঝাচ্ছে না বরং 'রীতি' অর্থে 'noun; হিসেবে ব্যবহার হচ্ছে।
- আরেকটি নিয়ম হলো article (এখানে, the) এবং preposition ( এখানে, of)  এর মাঝে যা বসে তা noun হিসেবে বিবেচিত হবে।
- তাই go এখানে noun.
.
He is only seven. (Make it Negative)
  1. He is not aged seven.
  2. He is not above seven.
  3. He is not only seven.
  4. He is not less than seven.
ব্যাখ্যা
• Assertive Sentence: He is only seven.
• Negative Form: He is not less than seven.

 • বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not less than/not more than বসে।
Affirmative: He is only four.
Negative: He is not more than four.

Affirmative: They have only two cars.
Negative: They have not more than two cars.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
১০.
The synonym of the word 'Avarice' is -
  1. Confront
  2. Greed
  3. Destructive
  4. Unconcern
ব্যাখ্যা
• Avarice (Noun)
English Meaning: Extreme greed for wealth or material gain.
Bangla Meaning: (ধন বা বিষয়সম্পত্তির) লোভ; লালসা; ধনলিপ্সা; ধনগৃধ্নুতা; ধনতৃষ্ণা; বিষয়লালসা; কৃপণতা; ব্যয়কুণ্ঠতা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ  
ক) Greed - লোভ।
খ) Unconcern - ঔদাসীন্য।
গ) Destructive - ধ্বংসাত্মক।
ঘ) Confront - মুখোমুখি হওয়া বা করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, Avarice এর সমার্থক শব্দ হচ্ছে Greed.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১১.
Detective Jones caught the thief quite easily. Here the underlined part is an -
  1. Adverbial Phrase
  2. Adjective phrase
  3. Verb phrase
  4. Noun phrase
ব্যাখ্যা
• Detective Jones caught the thief quite easily. Here the underlined part is an - Adverbial phrase.
- এই বাক্যে last month শব্দটি সময়কে নির্দেশ করছে।
- এটি adverb-এর কাজ করছে। তাই, এটি adverbial phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.
- এখানে quite easily হচ্ছে manner অর্থাৎ কিভাবে কাজটি সম্পন্ন হয়েছে তা প্রকাশ পেয়েছে।
- তাই এটি adverb phrase. 

• Detective Jones caught the thief quite easily.
- এই বাক্যে How দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
- যেমন: 'কেমন করে ধরেছে?' এর উত্তর পাওয়া যায় 'quite easily' ধরেছে। 
- তাই এটি Adverbial Phrase.