পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বিগত এক সপ্তাহের (৮ এপ্রিল - ১৪ এপ্রিল) Live MCQ Daily NewsPicker ও ১৫ এপ্রিল Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কোন বিমানবন্দরকে 'পানাহারের আশ্চর্যভূমি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে?
  1. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান
  2. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার
  3. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর
  4. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
চাঙ্গি বিমানবন্দর:
- বিমান যোগাযোগ বিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স তথ্য অনুযায়ী, টানা ১৩ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি।
- স্কাইট্র্যাক্স সিঙ্গাপুরের বিমানবন্দরটিকে একটি ‘পানাহারের আশ্চর্যভূমি’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

⇒ ৯ এপ্রিল, ২০২৫ মাদ্রিদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে এটি বিশ্বসেরা এয়ারপোর্ট ডাইনিং, বিশ্বসেরা এয়ারপোর্ট ওয়াশরুম ও এশিয়ার সেরা বিমানবন্দর পুরস্কার জেতে। 

উৎস: i) SKYTRAX ওয়েবসাইট।
ii) সমকাল
.
আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. কুমিল্লা
  3. খাগড়াছড়ি
  4. রাঙামাটি
ব্যাখ্যা

ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার:
- ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেরবাদী বৌদ্ধদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান।
- ঢাকার মেরুল বাড্ডায় ১৯৮১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিহার বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ২০০০ সালের ৮ নভেম্বর কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী বিহার-ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

উল্লেখ্য,
- ১৩ এপ্রিল, ২০২৫ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

.
২০২৪ সালের 'কুল-বিএসপিএ' বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কে?
  1. নাহিদ রানা
  2. মেহেদি হাসান মিরাজ
  3. ঋতু পর্ণা চাকমা
  4. আর্চার সাগর ইসলাম
ব্যাখ্যা
বিএসপিএ'র বর্ষসেরা:
- ‘কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 
- কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপি)।
- ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয়েছে স্বীকৃতি।  

অন্যদিকে,
- দর্শক, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা। 

উল্লেখ্য,
- দেশের ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে দেশ সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
.
মোরাগ করিডোরে কে সাম্প্রতিক অভিযান চালিয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. ইসরায়েলি সেনাবাহিনী
  2. মিশরীয় বাহিনী
  3. জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা
  4. হামাস
ব্যাখ্যা
‘মোরাগ’ করিডোর:
- মোরাগ করিডোর হলো একটি গুরুত্বপূর্ণ সামরিক রুট বা করিডোর, যা গাজা উপত্যকার দক্ষিণ অংশে, বিশেষ করে রাফাহ এলাকার কাছাকাছি অবস্থিত।
- এই করিডোরটি গাজা ও মিশরের সীমান্তবর্তী এলাকা।
- এটি রাফাহ সীমান্ত পারাপার (Rafah Border Crossing) নিয়ন্ত্রণের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

⇒ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
- সেখানে তারা মোরাগ করিডোর নামে একটি করিডোর স্থাপন করছে। সম্প্রতি (এপ্রিল, ২০২৫) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

উল্লেখ্য,
- রাফা ও খান ইউনিসের মাঝে এক সময় মোরাগ নামে একটি ইহুদি বসতি ছিল বলে দাবি করা হয়। ওই নামে এই করিডোরকে নামকরণ করা হয়েছে।

উৎস: Al Jazeera.
.
বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত কোনটি?
  1. ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত
  2. সিন্ধু নদী গিরিখাত
  3. টাইগার ল্যাপিং গিরিখাত
  4. কালি গণ্ডকি গিরিখাত
ব্যাখ্যা
গিরিখাত:
- ভূমিতে বড় এবং গভীর ফাটল বা ভি আকৃতির গভীর উপত্যকাকে ক্যানিয়ন বা গিরিখাত বলে।
- বেশির ভাগ গিরিখাত তৈরি হয় নদীর প্রবাহ থেকে ভূমি ক্ষয় হওয়ার মাধ্যমে।
- বহু বছর ধরে নদীর প্রবাহে তার তলদেশ থেকে মাটি ও পাথর সরে যায়, ফলে নদীর তলদেশ ক্ষয়ে গভীর খাদের সৃষ্টি হয়।
- ভূমিকম্পের কারণে ভূ-উপরিভাগে ফাটল সৃষ্টির মাধ্যমেও কয়েকটি গিরিখাতের সৃষ্টি হয়েছে।

⇒ ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত:
- ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত।
- এটি ব্রহ্মপুত্র গিরিখাত নামেও পরিচিত।
- এটি বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত।
- এই গিরিখাতের গভীরতা সর্বোচ্চ ১৯ হাজার ৭১৪ ফুট এবং এটির দৈর্ঘ্য ৩১৩ মাইলের বেশি।
- ইয়ারলাং সাংপো নদীর উৎপত্তিস্থল কৈলাস পর্বতের কাছে। সেখান থেকে এই নদী পূর্ব দিকে প্রায় ১ হাজার ১০০ মাইল বয়ে গেছে এবং তিব্বতের পেই গ্রামের কাছে গিরিখাতে প্রবেশ করার আগে হিমালয়ের উত্তর অংশে প্রবাহিত হয়েছে।

অন্যদিকে,
- বিশ্বের ২য় গভীরতম গিরিখাত কালি গণ্ডকি। নেপালে হিমালয়ের যে অংশ দিয়ে কালি গণ্ডকি নদী প্রবাহিত হচ্ছে, সেখানে এই গিরিখাত তৈরি হয়েছে।
- বিশ্বের ৩য় গভীরতম গিরিখাত সিন্ধু নদী গিরিখাত। সিন্ধু নদী পাকিস্তানের পাঞ্জাব সমভূমির দিকে প্রবাহিত হওয়ার আগে নাঙ্গা পর্বত শৃঙ্গের (হিমালয়ের পশ্চিম অংশ) চারপাশে বাঁক নেওয়ার সময় একটি বড় গিরিখাত তৈরি করেছে।

উৎস: World Atlas.
.
হোদেইদা বন্দরনগরী কোন দেশে অবস্থিত?
  1. তাইওয়ান
  2. মোজাম্বিক
  3. ইয়েমেন
  4. তুরস্ক
ব্যাখ্যা
হোদেইদা বন্দরনগরী:
- হোদেইদা বন্দরনগরী ইয়েমেনে অবস্থিত। 

⇒ ইয়েমেন:
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ।
- দেশটি এককালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থল ছিল।
- আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ আরবজুড়ে দেশটির অবস্থান।
- ইয়েমেন আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- ইয়েমেনের সীমান্তে রয়েছে উত্তরে সৌদি আরব, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পূর্ব-উত্তর পূর্বে ওমান।
- রাজধানী: সানা।
- ভাষা: আরবি।
- মুদ্রা: ইয়েমেনি রিয়াল।

উল্লেখ্য,
- সম্প্রতি বন্দরনগরী হোদেইদায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনা ঘটেছে।  গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এর আগেও হুতি বিদ্রোহীরা লোহিত সাগর হয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ওয়াশিংটন, যা এখনও অব্যাহত রয়েছে।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
.
'শিন বেত (Shin Bet)' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. সিরিয়া
  2. তুর্কিয়ে
  3. ইসরায়েল
  4. ইরান
ব্যাখ্যা
শিনবেত:
- 'শিনবেত' ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (ISA) নামে পরিচিত।
- এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।

⇒ ইসরায়েলের অপর দুইটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং আমান। 

উল্লেখ্য,
- সম্প্রতি (এপ্রিল, ২০২৫) ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার কয়েকদিন আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলাকে ঘিরে রোনেন বার এর ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তাকে আর বিশ্বাস করা যায় না। এছাড়া, সংস্থার এক কর্মকর্তা গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হন।

উৎস: i) The Guardian.
ii) Britannica.
.
২০২৫ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মেক্সিকো
  2. আর্জেন্টিনা
  3. ফ্রান্স
  4. কাতার
ব্যাখ্যা
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ-২০২৫ (FIFA U-17 World Cup Qatar 2025™):
- আয়োজক দেশ: কাতার। 
- সময়সূচী: ৩-২৭ নভেম্বর, ২০২৫। 
- দল: ৪৮টি। 

উল্লেখ্য,
- ২০২৫ সাল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর না হয়ে এখন থেকে প্রতি বছর আয়োজিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
.
আর্টেমিস অ্যাকর্ড (Artemis Accords) কত সালে প্রণীত হয়?
  1. ২০২০ সালে
  2. ২০২২ সালে
  3. ২০২৪ সালে
  4. ২০২৫ সালে
ব্যাখ্যা

আর্টেমিস অ্যাকর্ড:
- আর্টেমিস অ্যাকর্ডস (Artemis Accords) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই অনুসন্ধান ও ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রণীত হয়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো চাঁদ, মঙ্গল, ধূমকেতু এবং গ্রহাণু অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।​
- আর্টেমিস অ্যাকর্ডস ১৩ অক্টোবর ২০২০ সালে প্রথম স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৪টি দেশ এই চুক্তিতে যোগদান করেছে।

উল্লেখ্য,
⇒ ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- এপ্রিল ৮, ২০২৫ তারিখে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
- এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উৎস: NASA.

১০.
'গ্রিমসি দ্বীপ' (Grimsey Island) কোথায় অবস্থিত?
  1. গ্রিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. থাইল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
গ্রিমসি দ্বীপ:
- 'গ্রিমসি দ্বীপ' (Grimsey Island) আইসল্যান্ড-এ অবস্থিত।

উল্লেখ্য,
- আইসল্যান্ডের উত্তর উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিমসে নামের এই ছোট্ট দ্বীপ ইউরোপের অন্যতম প্রত্যন্ত বসতি।
- এটা সামুদ্রিক পাখির সমৃদ্ধ আবাসস্থলও বটে।
- প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে হাতে গোনা মানুষের বাস।
- বাসিন্দাদের সেই সংখ্যাকে ছাপিয়ে যায় গ্রিমসের সামুদ্রিক পাখির সংখ্যা।
- এখানে হাসপাতাল নেই, পুলিশ স্টেশনও নেই। 
- এই দ্বীপ ৬.৫ বর্গ কিলোমিটার দীর্ঘ।
- গ্রিমসে কিন্তু দেশের উত্তরের শেষপ্রান্তে অবস্থিত এমন একটি দ্বীপ যেখানে জনবসতি রয়েছে।
- এটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত আইসল্যান্ডের একমাত্র অংশও বটে। 

উৎস: বিবিসি।
১১.
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৫১টি
ব্যাখ্যা
নিবন্ধিত রাজনৈতিক দল:
- বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি।

উল্লেখ্য,
- সর্বশেষ ৯ এপ্রিল, ২০২৫ তারিখে 'বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি' নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন লাভ করে।
- 'বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)' দলের প্রতীক রকেট।
- নিবন্ধন নং: ৫৫।
- প্রেসিডেন্ট: সুকৃতি কুমার মণ্ডল।

উৎস: নির্বাচন কমিশন ওয়েবসাইট। [link]
১২.
সম্প্রতি কোন ক্রিকেটার যুক্তরাজ্যের সম্মানজনক উপাধি 'নাইটহুড' পেয়েছেন? [এপ্রিল, ২০২৫]
  1. জেমস অ্যান্ডারসন
  2. জো র‍্যুট
  3. স্টুয়ার্ট ব্রট
  4. শচীন টেন্ডুলকার
ব্যাখ্যা
'নাইটহুড' উপাধি পাচ্ছেন জেমস অ্যান্ডারসন:
- ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ‘নাইটহুড’ পাচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকায় কিংবদন্তি পেসারের নাম রয়েছে।
- তাই ক্রিকেটার পরিচয়ের বাইরে ‘স্যার’ উপাধি পাচ্ছেন অ্যান্ডারসন।

উল্লেখ্য,
- ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ‍্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা।
- ৪২ বছর বয়সী অ‍্যান্ডারসন দুই দশকের বেশি সময়ের দীর্ঘ ক‍্যারিয়ারে খেলেছেন ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি। 

অন্যদিকে,
- অ্যান্ডারসনের আগে ‘নাইটহুড’ পেয়েছেন তারই এক সময়কার দুই সতীর্থ স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউসও।

উৎস: ESPNcricinfo.
১৩.
চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? [এপ্রিল, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. চীন
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
চাল উৎপাদন:
- যুক্তরাষ্ট্র সরকারের কৃষি দপ্তরের ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুসারে, ২০২৪-২৫ বিপণন বছরে বিশ্বে ৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।

⇒ চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
১. চীন।
২. ভারত।
৩. বাংলাদেশ।
৪. ইন্দোনেশিয়া।
৫. ভিয়েতনাম।

উল্লেখ্য,
- বিশ্বে চাল উৎপাদনকারী দেশগুলোর তালিকায় সর্বশীর্ষে আছে চীন। ২০২৪ সালে চীনে ১৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। বিশ্বে মোট উৎপাদিত চালের ২৭ শতাংশ দেশটিতে উৎপাদিত হয়েছে। ২০১৫-২৪ সাল পর্যন্ত ১০ বছরে চীনে গড়ে চাল উৎপাদন হয়েছে ১৪ কোটি ৭৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।

অন্যদিকে,
- ২০২৪–২৫ বিপণন বছরে বাংলাদেশে ৩ কোটি ৬৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। বিশ্বে মোট উৎপাদিত চালের ৭ শতাংশ এ দেশে উৎপাদিত হয়েছে।

উৎস: USDA Foreign Agricultural Service (.gov) ওয়েবসাইট।
১৪.
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোনটি?
  1. কাংদে গ্র্যান্ড ব্রিজ
  2. তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ
  3. দায়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ
  4. হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু:
- বিশ্বের সবচেয়ে উঁচু সেতু চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌউ প্রদেশের ওই সেতু নদীর পৃষ্ঠ থেকে ২০৫১ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে।
- ওই স্টিল ট্রাস সাসপেনশন সেতুর মোট দৈর্ঘ্য ৯৪৮২ ফুট।

উল্লেখ্য,
- গুইঝৌ প্রদেশ চীনের অন্যতম পার্বত্য অঞ্চল।
- এই সেতুটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে গেছে, যার অপর নাম 'আর্থ ক্র্যাক (পৃথিবীর ফাটল)'।
- ২০২২ সালের ১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ২০২৫ সালের ৩০ জুন এটি শেষ হবে। 

উৎস: i) CNN.
ii) The Daily Star Bangla.
১৫.
বিশেষ অলিম্পিক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে ছিলেন?
  1. মোহাম্মদ সামছুল আলম
  2. ফারুকুল ইসলাম
  3. আশরাফ দাওলা
  4. এ বি এম শেফাউল কবীর
ব্যাখ্যা
বিশেষ অলিম্পিক বাংলাদেশ:
- দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।
- বিশেষ অলিম্পিক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আশরাফ দাওলা।
- স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের যাত্রার অগ্রপথিক ছিলেন আশরাফ দাওলা।
- দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ চাহিদা সম্পন্ন (বুদ্ধি/মানসিক প্রতিবন্ধী) ব্যক্তিদের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি।
- ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান।

উল্লেখ্য,
- সম্প্রতি এপ্রিল, ২০২৫-এ  আশরাফ দাওলা ইন্তেকাল করেন।

অন্যদিকে,
- বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ফারুকুল ইসলাম গত এক দশকেরও বেশি সময় স্পেশাল অলিম্পিকের জাতীয় পরিচালকের দায়িত্ব পালন করছেন।

উৎস: i) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ii) যুগান্তর।
১৬.
বাংলা বর্ষবরণ উপলক্ষে কোন সম্প্রদায় 'বৈসুক' উৎসব পালন করে?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. তঞ্চঙ্গ্যা
ব্যাখ্যা
বৈসাবি উৎসব:
- বৈসাবি বাংলাদেশে তিন আদিবাসী জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব।
- বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব এটি।
- পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’।
- প্রতিবছর চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসুক’, মারমারা ‘সাংগ্রাই’ এবং চাকমা ও তঞ্চঙ্গ্যারা ‘বিজু’ উৎসব পালন করে।
- তিন উৎসবের আদ্যক্ষর নিয়ে এই উৎসবকে বলা হয় ‘বৈসাবি’।
- সাধারণত, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বছরের শেষ দুইদিন এবং নতুন বছরের প্রথম দিন বর্ষবরণ উৎসব বৈসাবি পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।