আর্টেমিস অ্যাকর্ড:
- আর্টেমিস অ্যাকর্ডস (Artemis Accords) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই অনুসন্ধান ও ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রণীত হয়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো চাঁদ, মঙ্গল, ধূমকেতু এবং গ্রহাণু অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।
- আর্টেমিস অ্যাকর্ডস ১৩ অক্টোবর ২০২০ সালে প্রথম স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৪টি দেশ এই চুক্তিতে যোগদান করেছে।
উল্লেখ্য,
⇒ ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- এপ্রিল ৮, ২০২৫ তারিখে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
- এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উৎস: NASA.