পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৭ মার্চ, ২০২৪সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪(১৫ জেলা) -২৬.০৫.২০১৮ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৭ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
সন্ধি বিচ্ছেদ করুন - ''ক্ষুৎপিপাসা''
  1. ক) ক্ষুৎ + পিপাসা
  2. খ) ক্ষুধা + পিপাসা
  3. গ) ক্ষুধ্ + পিপাসা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক্ষুধ্ + পিপাসা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষুধ্ + পিপাসা
ব্যাখ্যা
দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন -
দ্ > ত্ - তদ্ + কাল = তৎকাল, বিপদ্ + সংকুল = বিপৎসংকুল
ধ্ > ত্ - ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
এরূপ হৃৎকম্প, তৎপর, তত্ত্ব, তৎসম ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
.
সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সন্ন্যাস
  2. খ) গৃহী
  3. গ) গৃহি
  4. ঘ) সন্ন্যাসী
সঠিক উত্তর:
খ) গৃহী
উত্তর
সঠিক উত্তর:
খ) গৃহী
ব্যাখ্যা
সন্ন্যাসী শব্দের বিপরীত শব্দ গৃহী৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর
.
নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন
  1. ক) বুদ্ধিজীবি
  2. খ) বুদ্ধিজিবী
  3. গ) বুদ্ধিজিবি
  4. ঘ) বুদ্ধিজীবী
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধিজীবী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধিজীবী
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘বুদ্ধিজীবী’ বানানটি সঠিক।
.
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
  1. ক) আ
  2. খ) ঔ
  3. গ) উ
  4. ঘ) ঊ
সঠিক উত্তর:
খ) ঔ
উত্তর
সঠিক উত্তর:
খ) ঔ
ব্যাখ্যা
একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি বলে।
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথাঃ (অ+ই) ঐ, (অ+উ) ঔ।
বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহারণ নয়?
  1. ক) বিড়ালচোখী
  2. খ) মেনিমুখো
  3. গ) হাতেখড়ি
  4. ঘ) বেতার
সঠিক উত্তর:
ঘ) বেতার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেতার
ব্যাখ্যা

সমাসে ব্যাখ্যামূলক যে কোন পদ যদি সমস্তপদে লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।
যেমন- বিড়ালচোখী, হাতেখড়ি, গায়ে হলুদ, মেনিমুখো ইত্যাদি। 'বেতার' নঞ্‌ বহুব্রীহি সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) উভয় সংকট
  2. খ) শেষ বিদায়
  3. গ) চূড়ান্ত অশান্তি
  4. ঘ) চির অশান্তি
সঠিক উত্তর:
ঘ) চির অশান্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চির অশান্তি
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপুর্ণ বাগধারাঃ
রাবণের চিতা - চীর অশান্তি।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শাঁখের করাত অর্থ উভয় সংকট।
নজর লাগা অর্থ অশুভ দৃষ্টিতে পড়া।
অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
অনন্ত শয্যা - শেষ শয্যা।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি : ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'কপোল'-এর প্রতিশব্দ কী?
  1. ক) ভাগ্য
  2. খ) গাল
  3. গ) ললাট
  4. ঘ) কপাল
সঠিক উত্তর:
খ) গাল
উত্তর
সঠিক উত্তর:
খ) গাল
ব্যাখ্যা
কপোল (বিশেষ্য) - গণ্ড; গাল।
কপাল - ললাট; ভাগ্য; অদৃষ্ট; নিয়তি; দৈব।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি' - বাক্যটি কোন কালের?
  1. ক) সাধারণ অতীত
  2. খ) নিত্যবৃত্ত অতীত
  3. গ) ঘটমান বর্তমান
  4. ঘ) পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর:
ঘ) পুরাঘটিত বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
পূর্বেই শেষ হয়ে যাওয়া কোনো ক্রিয়ার ফল যদি এখনো বর্তমান থাকে তবে তাকে পুরাঘটিত বর্তমান বলে।
যেমন: বুকের রক্তে লিখেছি একটি নাম।
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
এতক্ষণ আমি অঙ্ক করেছি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
‘ডাক্তার ডাক’ বাক্যটিতে ‘ডাক্তার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মকারকে শূন্য বিভক্তি
  2. খ) কর্মকারকে সপ্তমী বিভক্তি
  3. গ) অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
  4. ঘ) কতৃকারকে শূন্য বিভক্তি
সঠিক উত্তর:
ক) কর্মকারকে শূন্য বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্মকারকে শূন্য বিভক্তি
ব্যাখ্যা
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে।
বাক্যটিতে “ডাক্তার” শব্দটিকে আশ্রয় করেই কর্তার কাজ। তাই এটি কর্মকারকের উদাহরণ।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ ‘ডাক্তার’ ডাক৷
আমাকে একখানা ‘বই’ দাও।
উৎসঃ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই
১০.
'যা দীপ্তি পাচ্ছে' এক কথায় প্রকাশ করুন
  1. ক) আলোকিত
  2. খ) দেদীপ্যমান
  3. গ) দীপ্তিমান
  4. ঘ) উজ্জ্বল
সঠিক উত্তর:
খ) দেদীপ্যমান
উত্তর
সঠিক উত্তর:
খ) দেদীপ্যমান
ব্যাখ্যা
যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
দীপ্তিমান (বিশেষণ)- দীপ্তিযুক্ত; উজ্জ্বল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান
১১.
'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' - কার লেখা?
  1. ক) জসীমউদ্‌দীন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' - এ কবিতাটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা ‘রূপসী বাংলা’ কাব্য গ্রন্থের।
১২.
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি' - এর রচয়িতা কে?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
- ছাড়পত্র
- সুকান্ত ভট্টাচার্য 

১৩.
'যার দুই হাত সমান চলে' - এক কথায় কী বলে?
  1. ক) সমান তালী
  2. খ) সব্যচাষি
  3. গ) সব্যসাচী
  4. ঘ) দু'হাতি
সঠিক উত্তর:
গ) সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
গ) সব্যসাচী
ব্যাখ্যা
সব্যসাচী (বিশেষণ) - উভয় হস্তে সমভাবে পারদর্শী; যার দুই হাত সমান চলে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪.
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
  1. ক) কথা + চ্ছল
  2. খ) কথা + ছলে
  3. গ) কথা + চ্ছলে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) কথা + ছলে
উত্তর
সঠিক উত্তর:
খ) কথা + ছলে
ব্যাখ্যা
স্বরধ্বনির পর 'ছ' থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়৷
যথা- কথা + ছলে = কথাচ্ছলে; আ + ছন্ন = আচ্ছন্ন; পরি + ছদ = পরিচ্ছদ৷
উৎসঃ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই
১৫.
চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
  1. ক) ড্যাস
  2. খ) হাইফেন
  3. গ) সেমিকোলন
  4. ঘ) দাড়ি
সঠিক উত্তর:
ঘ) দাড়ি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দাড়ি
ব্যাখ্যা
দাঁড়ি (।) পূর্ণচ্ছেদ চিহ্ন, এর ব্যবহারের ফলে এক সেকেন্ড বিরতি দিতে হয়৷
দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন (?) এবং বিস্ময়চিহ্ন (!) বাক্যের শেষে ব্যবহৃত হয়৷
হাইফেন (-) চিহ্নে থামার প্রয়োজন নেই, সেমিকোলন (;) চিহ্নে বিরতি-কাল হবে ১ বলার দ্বিগুণ সময়৷
ড্যাস (–) চিহ্নে এক সেকেন্ড থামতে হয়৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ষষ্ঠ এবং নবম-দশম শ্রেণি
১৬.
লাজওয়াব শব্দটির ''লা'' কোন ধরনের উপসর্গ?
  1. ক) ফারসি
  2. খ) হিন্দি
  3. গ) ইংরেজি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
ঘ) আরবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আরবি
ব্যাখ্যা
লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা এই শব্দগুলোতে ‘না অর্থে’ আরবি উপসর্গ 'লা' ব্যবহৃত হয়৷
এছাড়াও, ‘আম্, খাস, গর্’ এগুলোও আরবি উপসর্গ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
১৭.
নোবেল পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
  1. ক) সৃষ্টির জন্য
  2. খ) ধ্বংসের জন্য
  3. গ) শিল্প উন্নয়নের জন্য
  4. ঘ) যোগাযোগের জন্য
সঠিক উত্তর:
গ) শিল্প উন্নয়নের জন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) শিল্প উন্নয়নের জন্য
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল ব্যক্তিজীবনে একজন অস্ত্র ব্যবসায়ী ছিলেন৷ তার আবিষ্কৃত ডিনামাইট তাকে অর্থের সাথে সাথে কুখ্যাতিও এনে দেয়৷
তাই তার মৃত্যুর পর তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যেন তার ডিনামাইট বিক্রির অর্থ ভালো কোনো কাজে ব্যবহৃত হয়৷ কারণ, তার মূল আবিষ্কার ডিনামাইট যা শুরুতে বিভিন্ন খনিতে বিস্ফোরণের কাজে তথা শিল্পক্ষেত্রে ব্যবহৃত (সর্বপ্রথম এটা ব্যবহৃত হয় তেলের খনি এবং বিভিন্ন খনিতে) হলেও আস্তে আস্তে তা ধ্বংসাত্মক কাজেও ব্যবহৃত হতে থাকে৷
মৃত্যুর আগে এক বন্ধুর অনুপ্রেরণায় তার সমস্ত সম্পত্তি নোবেল পুরষ্কার প্রদানের জন্য উইল করে যান।
Source: nobelprize.org, NatGeo, Britannica
১৮.
আগুনের পরশমণি - উপন্যাসের উপজীব্য বিষয় কী?
  1. ক) বঙ্গভঙ্গ
  2. খ) তেভাগা আন্দোলন
  3. গ) মুক্তিযুদ্ধ
  4. ঘ) ভাষা আন্দোলন
সঠিক উত্তর:
গ) মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসঃ জোছনা ও জননীর গল্প, শ্যামল ছায়া, আগুনের পরশমণি, সূর্যের দিন ও অনিল বাগচীর একদিন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৯.
‘কৈশোর’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) কিশোর + ষ্ণ
  2. খ) কৈশো + র
  3. গ) কৈ + শোর
  4. ঘ) কে + শোর
সঠিক উত্তর:
ক) কিশোর + ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) কিশোর + ষ্ণ
ব্যাখ্যা
ষ্ণ (অ) প্রত্যয় এর 'ভাব' অর্থে ব্যবহারঃ শিশু + ষ্ণ = শৈশব; কিশোর + ষ্ণ = কৈশোর; গুরু + ষ্ণ = গৌরব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
২০.
Shakespeare is known mostly for his-
  1. ক) poetry
  2. খ) drama
  3. গ) novels
  4. ঘ) films
সঠিক উত্তর:
খ) drama
উত্তর
সঠিক উত্তর:
খ) drama
ব্যাখ্যা
William Shakespeare, Shakespeare also spelled Shakspere, byname Bard of Avon or Swan of Avon, (baptized April 26, 1564, Stratford-upon-Avon, Warwickshire, England—died April 23, 1616, Stratford-upon-Avon), English poet, dramatist, and actor.
He is often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
Source: britannica.com
২১.
Which of the noun is used in the feminine form?
  1. ক) anger
  2. খ) time
  3. গ) moon
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) moon
উত্তর
সঠিক উত্তর:
গ) moon
ব্যাখ্যা
Autumn, Church, Earth, Hope, Justice, Liberty, Mercy, Modesty, Moon, Night, Nature, Peace, Religion, Spring, Truth এদের সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারীসুলভ গুণ থাকার কারণে এদেরকে Feminine gender হিসেবে গণ্য করা হয়।
আবার জাহাজ, দেশ এবং সুন্দর শিল্পকর্মের নামকে Feminine gender ধরা হয়।
e.g. The Titanic sank with all her passengers. Poetry has her charms.
Death, Anger, Day, Fear, June, Love, Revenge, Sun, Summer, Thunder, Time, War, Winter এদের তেজ, শক্তি বা পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে Masculine gender হিসেবে গণ্য করা হয়।
২২.
'Out and out' means -
  1. ক) Whole heartedly
  2. খ) Not at all
  3. গ) Brove
  4. ঘ) Thoroughly
সঠিক উত্তর:
ঘ) Thoroughly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Thoroughly
ব্যাখ্যা

Out and out - thorough, complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing:
That's an out-and-out lie!
The whole project was an out-and-out disaster.

২৩.
The train _____ from Rangpur.
  1. ক) have already arrived
  2. খ) has already arrived
  3. গ) already arrive
  4. ঘ) already has been arriving
সঠিক উত্তর:
খ) has already arrived
উত্তর
সঠিক উত্তর:
খ) has already arrived
ব্যাখ্যা
Already, recently, just now থাকলে বাক্যটি present perfect tense হবে। এবং বাক্যের subject ‘The train’ singular হওয়ায় এর auxiliary verb হিসেবে has ব্যবহৃত হবে।
সুতরাং, বাক্যটি হবে - The train has already arrived from Rangpur.
২৪.
'Man of straw' means -
  1. ক) respected person
  2. খ) worthless man
  3. গ) gentleman
  4. ঘ) noted person
সঠিক উত্তর:
খ) worthless man
উত্তর
সঠিক উত্তর:
খ) worthless man
ব্যাখ্যা
Man of straw - a person regarded as having no substance or integrity; worthless man; তুচ্ছ লোক।
২৫.
Find out the correct synonym of 'tenuous'
  1. ক) careful
  2. খ) dangerous
  3. গ) vital
  4. ঘ) thin
সঠিক উত্তর:
ঘ) thin
উত্তর
সঠিক উত্তর:
ঘ) thin
ব্যাখ্যা
Tenuous - fine, thin, slender, slight, insubstantial, flimsy, negligible, weak, fragile.
Source: Oxford
২৬.
If we want concrete proof, we are looking for -
  1. ক) clear evidence
  2. খ) building material
  3. গ) a cement mixer
  4. ঘ) something to cover a path
সঠিক উত্তর:
ক) clear evidence
উত্তর
সঠিক উত্তর:
ক) clear evidence
ব্যাখ্যা
Concrete evidence / proof
English Meaning: clear evidence.
Bangla Meaning: অকাট্য প্রমাণ / উপযুক্ত প্রমাণ
Ex. Sentence: I have seen no concrete evidence that contradicts their testimony.
Bangla Meaning: আমি এমন কোনো অকাট্য প্রমাণ পাই নি যেটা তাদের জবানবন্দির বিপরীত।
২৭.
The correct sentence of the following.
  1. ক) The Padma is longest river in Bangladesh.
  2. খ) The Padma is longest river in the Bangladesh.
  3. গ) padma is longest river in Bangladesh.
  4. ঘ) The Padma is the longest river in Bangladesh.
সঠিক উত্তর:
ঘ) The Padma is the longest river in Bangladesh.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Padma is the longest river in Bangladesh.
ব্যাখ্যা
যে কোনো নদীর নামের পূর্বে The বসবে। তাছাড়া ‘longest’ superlative বলে এর পূর্বেও the বসবে।
২৮.
Nine men were concerned ____ the plot.
  1. ক) for
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) in
সঠিক উত্তর:
ঘ) in
উত্তর
সঠিক উত্তর:
ঘ) in
ব্যাখ্যা

Concerned for/about - a worried or nervous feeling about something.
বাংলা অর্থ = কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
Example - I'm a bit concerned about/for your health.

Concerned in = involved n something.
বাংলা অর্থঃ কোন কিছুতে জড়িত থাকা।
Nine men were concerned in the plot.
অর্থাৎ, নয় জন লোক গোপন পরিকল্পনা বা ষড়যন্ত্রটিতে জড়িত ছিল।

Concerned with = interested in, in a context.
বাংলা অর্থঃ আগ্রহী/কোন বিষয়ে
Example - She was more concerned with flirting than with getting the job done. Today's lesson is concerned with punctuation.

Source: Longman Dictionary of Contemporary English, Cambridge and Merriam-Webster Dictionary.

২৯.
A 'pilgrim' is a person who undertakes a journey to a -
  1. ক) New country
  2. খ) Holy place
  3. গ) Bazar
  4. ঘ) Mosque
সঠিক উত্তর:
খ) Holy place
উত্তর
সঠিক উত্তর:
খ) Holy place
ব্যাখ্যা
Pilgrim - A person who journeys to a sacred place for religious reasons.
Source: Oxford
৩০.
He lives ___ comfortable life.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) none of them
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
এখানে বাক্যের context হলো তার জীবন যাপন আরামদায়ক। বিষয়টা অনির্দিষ্টতা বোঝায়৷ তাই Consonant শব্দে শুরু হওয়া 'comfortable' এর পূর্বে a হবে৷
৩১.
Identify the correct passive form of - 'He is going to open a shop.'
  1. ক) He is being gone to open a shop.
  2. খ) A shop is being gone opened by him.
  3. গ) A shop will be opened by him.
  4. ঘ) A shop is going to be opened by him.
সঠিক উত্তর:
ঘ) A shop is going to be opened by him.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A shop is going to be opened by him.
ব্যাখ্যা
Going to যুক্ত বাক্যের passive করার সময় Going to + be + verb এর past participle হয়। সুতরাং, বাক্যটি হবে - A shop is going to be opened by him.
৩২.
The word 'Gravity' is -
  1. ক) noun
  2. খ) adverb
  3. গ) adjective
  4. ঘ) gerund
সঠিক উত্তর:
ক) noun
উত্তর
সঠিক উত্তর:
ক) noun
ব্যাখ্যা
Gravity (noun) - the force that attracts a body towards the centre of the earth, or towards any other physical body having mass.
Source: Oxford
৩৩.
'A voyage to Lilliput' is written by -
  1. ক) William Wordsworth
  2. খ) Jonathan Swift
  3. গ) R.L stevenson
  4. ঘ) Thomas hardy
সঠিক উত্তর:
খ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
খ) Jonathan Swift
ব্যাখ্যা

Jonathon Swift ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত বিদ্রূপাত্মক সাহিত্য রচয়িতা। তাকে 'Foremost prose satirist in the English language' বলা হয়। ‘Gulliver’s Travels’ তার বিখ্যাত সাহিত্য, যা প্রকাশিত হয় ১৭২৬ সালে।
‘Gulliver’s Travels’ চারটি খন্ডে বিভক্তঃ A Voyage to Lilliput, A Voyage to Brobdingnag, A Voyage to Balnibarbi, A Voyage to the country of Houyhnhnms.
Source: Britannica & Washington post

৩৪.
One should be careful about ____ duty.
  1. ক) the
  2. খ) his
  3. গ) her
  4. ঘ) one's
সঠিক উত্তর:
ঘ) one's
উত্তর
সঠিক উত্তর:
ঘ) one's
ব্যাখ্যা
One এর possessive হিসাবে বাক্যের শূন্যস্থানে one's ব্যবহৃত হয়।
৩৫.
The indirect from of the sentence - Farida said to her mother, ''I shall go to bed now.'' is -
  1. ক) Farida told her mother that she would go to bed then.
  2. খ) Farida told her mother that she will go to bed now.
  3. গ) Farida told her mother that she should go to bed.
  4. ঘ) Farida told her mother that she will go to bed.
সঠিক উত্তর:
ক) Farida told her mother that she would go to bed then.
উত্তর
সঠিক উত্তর:
ক) Farida told her mother that she would go to bed then.
ব্যাখ্যা
যদি বাক্যটি future in the past বুঝায় তখন now থাকলে তা indirect narration এ then এ রূপান্তরিত হয়। এবং Reporting verb অনুসারে reported speech পরিবর্তিত হয়।
সুতরাং, সঠিক indirect form হবে - Farida told her mother that she would go to bed then.
৩৬.
Nasima arrived while I ____ the dinner.
  1. ক) cook
  2. খ) was cooking
  3. গ) would cooking
  4. ঘ) had cooking
সঠিক উত্তর:
খ) was cooking
উত্তর
সঠিক উত্তর:
খ) was cooking
ব্যাখ্যা
We often use ''when and while'' with the past continuous to refer to background events:
When the men were out working in the field, I helped with milking the cows, feeding the calves and the pigs.
While he was working, he often listened to music.
Nasima arrived while I was cooking dinner.
উল্লেখ্য যে cooking এর আগে the হবে না।
Source: Cambridge Dictionary
৩৭.
The invigilator made us _____ our identity card at the test center.
  1. ক) to show
  2. খ) showing
  3. গ) show
  4. ঘ) showed
সঠিক উত্তর:
গ) show
উত্তর
সঠিক উত্তর:
গ) show
ব্যাখ্যা

 যে Verb এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাকে Causative Verb বলে।
যেমন – make, have, get, cause, let ইত্যাদি।
এদের মধ্যে Cause এর object যদি অর্থগতভাবে পরবর্তী Verb এর কর্তা হয়, তাহলে Infinitive বা to + Verb এর Base Form বসে।
যেমন- The invigilator made us show our identity card at the test center.

৩৮.
The chain was ____ than we thought.
  1. ক) strong
  2. খ) stronger
  3. গ) much
  4. ঘ) strongest
সঠিক উত্তর:
খ) stronger
উত্তর
সঠিক উত্তর:
খ) stronger
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত বাক্যে than থাকায় বোঝা যাচ্ছে শূন্যস্থানে adjective (strong) এর comparative form ‘stronger’ বসবে।
৩৯.
Which is the correct spelling?
  1. ক) Achievement
  2. খ) Achievment
  3. গ) Acheivment
  4. ঘ) Achevement
সঠিক উত্তর:
ক) Achievement
উত্তর
সঠিক উত্তর:
ক) Achievement
ব্যাখ্যা
Achievement - a thing done successfully with effort, skill, or courage.
Source: Oxford Dictionary
৪০.
বরেন্দ্রভূমি নামে পরিচিত -
  1. ক) সুন্দরবন
  2. খ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ
  3. গ) ময়নামতি ও লালমাই পাহাড়
  4. ঘ) মধুপুর ও ভাওয়াল গড়
সঠিক উত্তর:
খ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ
ব্যাখ্যা

নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি অবস্থিত।
এর আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার। এই ভূমিরূপ প্রায় ২৫ হাজার বছর পূর্বে প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছিলো।
প্লবান সমভূমি থেকে বরেন্দ্রভূমি ৬ থেকে ১২ মিটার অধিক উচ্চতায় অবস্থিত।
বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ তিন ভাগে বিভক্ত। এর মধ্যে অন্যতম হলো প্লাইস্টোসিনকালের চত্বরভূমি। এসব ভূমির সৃষ্টি আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ৯,৩২০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত বরেন্দ্রভূমি, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়াল গড় (আয়তন ৪,১০৩ বর্গকিমি) এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় (আয়তন ৩৪ বর্গকিমি) প্লাইস্টোসিনকালের চত্বরভূমির অন্তর্গত।
উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি

অর্থাৎ, প্রশ্নে উল্লেখিত অপশনের মধ্যে ‘রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ’ হবে সঠিক উত্তর।

৪১.
কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিলো?
  1. ক) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  2. খ) সিপাহী হামিদুর রহমান
  3. গ) ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
  4. ঘ) সিপাহী মোস্তফা কামাল
সঠিক উত্তর:
ক) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সামরিক খেতাব পাওয়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে করাচির মাসরুর এয়ার বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করা হয়।
২০০৬ সালের ২৩ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাঁকে পূর্ণ মর্যাদায় ২৪শে জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪২.
দূর প্রাচ্যের দেশ -
  1. ক) ওমান
  2. খ) জাপান
  3. গ) সিরিয়া
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র ৪৪টি। এর মধ্যে পূর্ব এশিয়া তথা দূর প্রাচ্যের দেশ ৫টি। যথা- চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। সিরিয়া এবং ওমান মধ্যপ্রাচ্যের দেশ।
Source: World Atlas and Britannica
৪৩.
মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -
  1. ক) স্টেথোস্কোপ
  2. খ) কার্ডিওগ্রাফ
  3. গ) ইকোকার্ডিওগ্রাফ
  4. ঘ) স্ফিগমোম্যানোমিটার
সঠিক উত্তর:
ঘ) স্ফিগমোম্যানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা

- রক্তচাপ মাপার যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার।
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র – হাইগ্রোমিটার
- গ্যাসের চাপ মাপার যন্ত্র – ম্যানোমিটার
- বায়ুর চাপ মাপার যন্ত্র – ব্যারোমিটার
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৪৪.
গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?
  1. ক) উড্রো উইলসন
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) জর্জ ওয়াশিংটন
  4. ঘ) ট্রুম্যান
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন।
দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়। ১৮৬৩ সালের ১৯ নভেম্বর প্রেসিডেন্ট লিংকন ২ মিনিট সময়কাল তার বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন।
উৎসঃ বিবিসি নিউজ।

৪৫.
ইস্ট কি?
  1. ক) একটি ভাইরাস
  2. খ) একটি ছত্রাক
  3. গ) একটি ব্যাকটেরিয়া
  4. ঘ) একটি ফার্ন
সঠিক উত্তর:
খ) একটি ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি ছত্রাক
ব্যাখ্যা

ছত্রাক বহুকোষী জীব। এদের আগে উদ্ভিদ জগতের সদস্য মনে করা হতো।
বর্তমানে এদের উদ্ভিদ জগৎ থেকে আলাদা একটি জগতে স্থান দেওয়া হয়।
দেহে প্লাস্টিড (ক্লোরোফিল) না থাকায় ছত্রাক পরভোজী বা মৃতজীবী।
যেমন- মিউকর, ইস্ট, ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৬.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৭
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
গ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অঙ্গীকার ব্যক্ত করা আছে।
৪৭.
ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলা কত তারিখ ছিল?
  1. ক) ৩১ পৌষ
  2. খ) ২৯ মাঘ
  3. গ) ৯ মাঘ
  4. ঘ) ৮ ফাল্গুন
সঠিক উত্তর:
ঘ) ৮ ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ ফাল্গুন
ব্যাখ্যা

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রফিক, সালাম ও বরকতসহ অনেকেই মাতৃভাষার জন্য রক্ত দেন; প্রাণ দেন। ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিলো ৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ।

৪৮.
কোন আমলে 'মসলিন কাপড়' ঢাকায় তৈরি হত?
  1. ক) পাল
  2. খ) মুঘল
  3. গ) সেন
  4. ঘ) ইংরেজ
সঠিক উত্তর:
খ) মুঘল
উত্তর
সঠিক উত্তর:
খ) মুঘল
ব্যাখ্যা
মুগল আমলে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকে ঢাকাই মসলিনের খ্যাতি বেড়ে যায় এবং তা দূর-দূরান্তের বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করে। মুগল সম্রাট ও অভিজাতগণ ঢাকার মসলিন শিল্পের প্রসারে পৃষ্ঠপোষকতা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৯.
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?
  1. ক) ২৬ মার্চ
  2. খ) ১৭ এপ্রিল
  3. গ) ১৬ ডিসেম্বর
  4. ঘ) ২৫ মার্চ
অনির্ধারিত
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী
৫০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -
  1. ক) উথান্ট
  2. খ) কফি আনান
  3. গ) কুর্টওয়ার্ল্ড হেইম
  4. ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
ক) উথান্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) উথান্ট
ব্যাখ্যা

জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিইগভেলাই। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তৃতীয় মহাসচিব মিয়ানমারের উথান্ট। তিনি ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)।
পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)।
সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)।
অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন।
নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস।
আর্কিভাল্ড ম্যাক্লিশ জাতিসংঘ সনদের রচয়িতা।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট

৫১.
ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
  1. ক) অ্যাসকরবিক এসিড
  2. খ) সাইট্রিক এসিড
  3. গ) ফরমিক এসিড
  4. ঘ) নাইট্রিক এসিডz
সঠিক উত্তর:
ক) অ্যাসকরবিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাসকরবিক এসিড
ব্যাখ্যা

ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) - টাটকা শাক সবজি এবং টাটকা ফলে এই ভিটামিন পাওয়া যায়৷ লেটুস, কাচামরিচ, ফুলকপি করলা, টম্যাটো, আনারস, পেয়ারা ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যাত।
শুকনা ফল ও বীজে এবং টিনজাত খাবারে এই ভিটামিন পাওয়া যায় না৷
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী

৫২.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কোন সনে?
  1. ক) ২০১১
  2. খ) ২০১২
  3. গ) ২০১৩
  4. ঘ) ২০১৫
সঠিক উত্তর:
খ) ২০১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১২
ব্যাখ্যা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী। শেখ মুজিব ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন এটি। ২০১২ সালের জুনে বইটি প্রকাশিত হয়। উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট
৫৩.
ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন -
  1. ক) শের শাহ
  2. খ) মুহাম্মদ বিন তুঘলক
  3. গ) ইলতুৎমিশ
  4. ঘ) লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর:
ক) শের শাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) শের শাহ
ব্যাখ্যা

দক্ষিণ এশিয়াতে বিনিময়ের মাধ্যমরূপে মুদ্রার চাক্ষুষ প্রমাণ খ্রিস্টপূর্ব ছয়-পাঁচ শতকের পূর্বে পাওয়া দুরূহ। তক্ষশিলার ভির ঢিবি অঞ্চল ও কাবুলের নিকটবর্তী চমান-ই-হুজুরীর মুদ্রাভান্ডার আবিষ্কৃত হওয়ায় তর্কাতীত প্রমাণ পাওয়া যায় যে, খ্রিস্টপূর্ব পাঁচ শতকে উত্তর ভারতে ধাতব মুদ্রার প্রচলন হয়েছিল।
সুত্রঃ বাংলাপিডিয়া।
পরবর্তীতে, বিভিন্ন যুগের শাসকগণ মুদ্রার ধরণ এবং মুদ্রা ব্যবস্থার পরিবর্তন ও সংস্কার করেছেন। কোন শাসক "ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন" করেন এটা বলা সম্ভব নয়।

প্রশ্নটা যেভাবে করা হয়ে সে অনুযায়ী উত্তর ক) শের শাহ ধরা যায়।

তাঁর মুদ্রা পদ্ধতি মুঘল ও কোম্পানি আমলেও বজায় ছিল। প্রকৃতপক্ষে এটাই ব্রিটিশ মুদ্রার এবং বর্তমান রুপির ভিত্তি।
Reference: The Reserve Bank of India

অপশনগুলোর শাসকদের মুদ্রা এবং মুদ্রাব্যবস্থা সম্পর্কিত কিছু তথ্য দেয়া হল -

ক) শের শাহ
শেরশাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন করেন। তিনি তাঁর মুদ্রার উপাদানে নির্ভেজাল, ওজনে সঠিক ও গঠনরীতিতে মনোরম ইত্যাদি বিষয়ের ওপর প্রভুত গুরুত্ব প্রদান করেন। তিনি চতুষ্কোণ ও গোলাকার দু'ধরনের মুদ্রা চালু করেন। তিনি সোনা, রূপা ও তামার পৃথক মুদ্রা চালু করেন। তামার মুদ্রাকে বলা হতো দাম। এছাড়া আনি, দু'আনি, সিকি, আধুলি স্তরের মুদ্রাও প্রচলন করেছিলেন। এসঙ্গে মুদ্রার নকসার উন্নতি সাধন করেন। তাঁর এই মুদ্রানীতির সংস্কারের ফলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের অসুবিধা দূর হয়।
তাঁর মুদ্রা পদ্ধতি মুঘল ও কোম্পানি আমলেও বজায় ছিল। প্রকৃতপক্ষে এটাই ছিল ব্রিটিশ মুদ্রার ভিত্তি।

Sher Shah Suri (1540 to 1545 AD), an Afghan, who ruled for a brief time in Delhi. Sher Shah issued a coin of silver which was termed the Rupiya. This weighed 178 grains and was the precursor of the modern rupee. It remained largely unchanged till the early 20th Century. Together with the silver Rupiya were issued gold coins called the Mohur weighing 169 grains and copper coins called Dam.

Reference: The Reserve Bank of India

খ) মুহাম্মদ বিন তুঘলক

সুলতান মুহাম্মদ বিন তুঘলকের সময় দেশে সোনার অনুপাতে রূপার অভাব দেখা দিয়েছিল। তদুপরি দেশ থেকে প্রচুর স্বর্ণমুদ্রা বিদেশে পাচার হয়ে যাচ্ছিল।
দেশের অর্থনৈতিক ক্ষতির কথা চিন্তা করে সুলতান বাজারে তামার নোট ছাড়েন। এ মুদ্রা ছিল স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রতীক স্বরূপ। অনেকটা আধুনিক কালের কাগজের টাকার মতো। তামার পাতে টাকার যে অংক বা পরিমাণ লেখা থাকতো তামার ধাতব মূল্য ছিল তার ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। ব্যাপারটি ছিল অভিনব। অবশ্যই এটি সুলতানের মেধা ও প্রতিভার স্বাক্ষর বহন করে। কিন্তু, অসাবধানতাবশত: মুদ্রা যাতে জাল না হয় সে ব্যাপারে টাকশালের কর্মকর্তারা কোন সতর্কতা অবলম্বন করেন নি। ফলে নকল প্রতীক মুদ্রায় বাজার ছেয়ে যায় এবং দেশে চরম মুদ্রাস্ফীতি দেখা দেয়। প্রতীক মুদ্রার কোনটা আসল, কোনটা নকল তা চেনা কষ্টকর হয়ে পড়ে। পরিকল্পনাটি ছিল যুগের চেয়ে অনেক বেশি অগ্রসর। সমসাময়িক জনগণ এটি বুঝতে পারেনি। কিন্ত তাঁর প্রবর্তিত প্রতীক মুদ্রা ব্যবস্থা ছিল নিঃসন্দেহে একটি মৌলিক ও সাহসী পদক্ষেপ।

গ) ইলতুৎমিশ

সুলতান ইলতুৎমিশ এক ধরনের রৌপ্য মুদ্রা প্রবর্তন করেন যা ‘তংকা’ নামে পরিচিত।
সুলতান ইলতুৎমিশ নিজ নামে মুদ্রা প্রচলন করেন। তিনিই প্রথম ভারতে খাঁটি আরবি মুদ্রা অর্থাৎ আরবি ভাষা খোদিত মুদ্রার প্রচলন ঘটান। মুদ্রায় তিনি বাগদাদের খলিফার নাম অঙ্কন করেন এবং নিজেকে ‘বিশ্বাসীদের নেতার সাহায্যকারী' হিসেবে দাবি করেন।

সুত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞান অনুষদ, ইতিহাস বই।

৫৪.
১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) হাসেম খান
  3. গ) রফিকুন্নবী
  4. ঘ) কামরুল হাসান
সঠিক উত্তর:
ক) জয়নুল আবেদীন
উত্তর
সঠিক উত্তর:
ক) জয়নুল আবেদীন
ব্যাখ্যা
১৯৪৩ সালের দুর্ভিক্ষে জয়নুল আবেদিন ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন। এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। সস্তা প্যাকিং পেপারে চাইনিজ ইঙ্ক ও তুলির আচরে ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে পরিচিত জয়নুলের এ চিত্রকর্মে ফুটে উঠেছে শব-সওদাগরদের নিষ্ঠুরতা ও নৈতিক কলুষতা, সে সাথে নিপীড়িতের অমানবিক দুর্দশা। চিত্রকর্মগুলো জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়।
Source: banglapedia.org
৫৫.
জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
  1. ক) ভুটান
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার তথা সার্কভুক্ত ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যায় এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম এবং দক্ষিণ এশিয়ার তথা সার্কভুক্ত ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ
৫৬.
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে -
  1. ক) সফটওয়্যার
  2. খ) RAM
  3. গ) ROM
  4. ঘ) হার্ডওয়্যার
সঠিক উত্তর:
গ) ROM
উত্তর
সঠিক উত্তর:
গ) ROM
ব্যাখ্যা

RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
অন্যদিকে DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি।
উৎসঃ কম্পিউটার শিক্ষা – এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৭.
“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” - উক্তিটি কার?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) চন্ডীদাস
সঠিক উত্তর:
ঘ) চন্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চন্ডীদাস
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয় চণ্ডীদাসকে।
তিনি 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৫৮.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর:
গ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা

যেসব গ্যাস ‍ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়। বিভিন্ন গ্রিনহাউজ গ্যাসের মধ্যে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও জলীয়বাষ্প প্রধান।
এছাড়া নাইট্রাস অক্সাইড, ওজন, হ্যালোকার্বন জাতীয় গ্যাসও গ্রিনহাউজ গ্যাসের অন্তর্ভুক্ত।
এসকল গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৫৯.
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
  1. ক) বীর উত্তম
  2. খ) বীর প্রতীক
  3. গ) বীর বিক্রম
  4. ঘ) বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তর:
ক) বীর উত্তম
উত্তর
সঠিক উত্তর:
ক) বীর উত্তম
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক।
এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন, তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন এবং চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।
উৎসঃ বাংলাপিডিয়া

৬০.
নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস?
  1. ক) rasel.@com
  2. খ) rasel@yahoo.com
  3. গ) rasel yahoo.com
  4. ঘ) rasel.yahoo@com
সঠিক উত্তর:
খ) rasel@yahoo.com
উত্তর
সঠিক উত্তর:
খ) rasel@yahoo.com
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৬১.
১ - ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
  1. ক) ২৫
  2. খ) ৫০
  3. গ) ১০০
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০
ব্যাখ্যা
সংখ্যা সমূহের গড় = (প্রথম পদ + শেষ পদ) / ২
= (৯৯ + ১) / ২ = ৫০
৬২.
৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) -২
  4. ঘ) ০
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা

৬৫৫৮ | ৮১
৬৪
______
১৬১ |১৫৮
       ১৬১
________
      -৩
∴ ৬৫৫৮ এর সাথে ৩ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। 

৬৩.
৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. ক) সসীম সেট
  2. খ) ফাঁকা সেট
  3. গ) সার্বিক সেট
  4. ঘ) অসীম সেট
সঠিক উত্তর:
ঘ) অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসীম সেট
ব্যাখ্যা
৭ এর গুণিতকগুলো হচ্ছে = ৭, ১৪, ২১, ২৮, ৩৫………
∴ ৭ এর গুণিতক নিয়ে সেট = {৭, ১৪, ২১, ২৮, ৩৫……}
অর্থাৎ, সেটটি অসীম।
৬৪.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ১৬%
  3. গ) ৮%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
ঘ) ১২%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২%
ব্যাখ্যা
ধরি, আসল ক টাকা
সুতরাং, সুদাসল ৪ক টাকা
সুদ = (৪ক - ক) = ৩ক টাকা
সুতরাং, সুদের হার = (সুদ × ১০০) / (আসল × সময়)
= (৩ক × ১০০) / (ক × ২৫)
= ১২%
৬৫.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ক) ৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯
ব্যাখ্যা
ছোট টুকরাটির দৈর্ঘ্য = ৬০ এর ৩/২০ = ৯ মিটার
৬৬.
একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে -
  1. ক) চাপ
  2. খ) জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) ব্যাসার্ধ
সঠিক উত্তর:
খ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যা
ব্যাখ্যা

বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৬৭.
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
  1. ক) ১১ সে.
  2. খ) ১২ সে.
  3. গ) ১৩ সে.
  4. ঘ) ১৪ সে.
সঠিক উত্তর:
খ) ১২ সে.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ সে.
ব্যাখ্যা
ট্রেনটির বেগ = ৪৫ × ৫/১৮ = ২৫/২ মি./সে
তালগাছটিকে অতিক্রম করতে প্রয়জনীয় সময় = ১৫০ / (২৫/২) = ১২ সেকেন্ড
৬৮.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪ বর্গমিটার
  2. খ) ৩২ বর্গমিটার
  3. গ) ১৬ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 / 4) × (বাহু)2
= (√3 / 4) × (16)2
= 64√3

৬৯.
কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ২৫ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৩ জন
  4. ঘ) ২৪ জন
সঠিক উত্তর:
গ) ২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (৫২ - ১৭)% = ৩৫%
শুধু গণিতে ফেল করে = (৪২ - ১৭)% = ২৫%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = ১০০% - (৩৫ + ২৫ + ১৭)% = ২৩%

৭০.
১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ৩০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

১/২ অংশ করতে লাগে ২০ দিন
১ অংশ করতে লাগে (২০ ÷ (১/২)) = ৪০ দিন

১৫ জন করে ৪০ দিনে
১ জন করে (৪০ × ১৫) দিনে
∴ ২০ জন করে (৪০ × ১৫) / ২০ = ৩০ দিনে।

৭১.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১৮১
  2. খ) ২৪১
  3. গ) ৩৬১
  4. ঘ) ১২১
সঠিক উত্তর:
ক) ১৮১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮১
ব্যাখ্যা

৯, ১২, ১৫ সংখ্যাগুলোর ল.সা.গু = ১৮০
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা = ১৮০ + ১ = ১৮১

৭২.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 20°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
ক) 40°
উত্তর
সঠিক উত্তর:
ক) 40°
ব্যাখ্যা
অপর কোণের পরিমাপ = ১৮০° - (৯০° + ৫০°) = ৪০°
৭৩.
৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?
  1. ক) ৭৯২
  2. খ) ২০০
  3. গ) ৭০০
  4. ঘ) ৬০০
সঠিক উত্তর:
ক) ৭৯২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৯২
ব্যাখ্যা
প্রশ্নমতে, ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য, ৮৫% = ৬১২ টাকা
∴ ১০% লাভে ব্যাগের মূল্য হবে, ১১০% = (৬১২ × ১১০) / ৮৫
= ৭৯২ টাকা
৭৪.
৩/৪, ৪/৫, ৫/৬ এর গ.সা.গু. কত?
  1. ক) ৩০
  2. খ) ১/৩০
  3. গ) ১/৬০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ১/৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৬০
ব্যাখ্যা
৩, ৪, ৫ এর গ.সা.গু. = ১
৪, ৫, ৬ এর ল.সা.গু. = ৬০
∴ ৩/৪, ৪/৫, ৫/৬ এর গ.সা.গু. = ১/৬০
৭৫.
x-3 - 0.001 = 0 হলে, x2 এর মান-
  1. ক) 1/100
  2. খ) 100
  3. গ) 1/10
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 100
উত্তর
সঠিক উত্তর:
খ) 100
ব্যাখ্যা
x-3 - 0.001 = 0
⇒ x-3 = 0.001 = 1/1000
⇒ 1/x3 = 1/103
⇒ x3 = 103
⇒ x = 10
⇒ x2 = 102 = 100
৭৬.
x2 - 3x + 2 এর একটি উৎপাদক কোনটি?
  1. ক) x - 3
  2. খ) x + 1
  3. গ) x - 1
  4. ঘ) x + 2
সঠিক উত্তর:
গ) x - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x - 1
ব্যাখ্যা
x2 - 3x - 2
= x2 - 2x - x - 2
= x(x - 2) - 1(x - 2)
= (x - 2)(x - 1)
৭৭.
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
  1. ক) ১/১০০০০০
  2. খ) ১/১০০০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০০০
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০০০
ব্যাখ্যা
১ কিলোমিটার = ১০০০ মিটার
= ১০০০ × ১০০ সেন্টিমিটার
= ১০০০০০ × ১০ মিলিলিটার
= ১০০০০০০ মিলিমিটার
অর্থাৎ, ১ মিলিলিটার ১ কিলোমিটারের ১/১০০০০০০ অংশ।
৭৮.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?
  1. ক) ৪/৭
  2. খ) ৫/৮
  3. গ) ৭/১১
  4. ঘ) ২/৩
সঠিক উত্তর:
ঘ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২/৩
ব্যাখ্যা

৪/৭ = ০.৫৭
৫/৮ = ০.৬৩
৭/১১ = ০.৬৪
২/৩ = ০.৬৭
সুতরাং, ২/৩ হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ।

৭৯.
যদি x + 3y = 40 এবং y = 3x হয়, তবে y = ?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 18
  4. ঘ) 22
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
দেওয়া আছে, x + 3y = 40 এবং y = 3x
∴ x + 3(3x) = 40
⇒ 10x = 40
∴ x = 4
∴ y = 3 × 4 = 12
৮০.
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর:
ক) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) আয়তক্ষেত্র
ব্যাখ্যা

সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হবে।
মনে রাখতে হবে, সকল বর্গক্ষেত্রই এক ধরণের আয়তক্ষেত্র। কিন্তু, সকল বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র নয়।

অর্থাৎ, উত্তর হিসেবে আয়তক্ষেত্র দিলে সেটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুইটাকেই সিদ্ধ করে।