পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন১৪৭
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৪৭ প্রশ্ন

.
নিচের কোনটি বৈষ্ণব সাহিত্যের অন্তর্গত নয়?
  1. ক) বৈষ্ণবশাস্ত্র
  2. খ) গৌরচন্দ্রিকা
  3. গ) জীবনীকাব্য
  4. ঘ) পদাবলি
সঠিক উত্তর:
খ) গৌরচন্দ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) গৌরচন্দ্রিকা
ব্যাখ্যা

মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার।
যথা:
১. জীবনীকাব্য,
২. বৈষ্ণব শাস্ত্র ও
৩. বৈষ্ণব পদাবলী।

অপরদিকে,
রাধাকৃষ্ণ বিষয়কে পালাগানের ভূমিকা রূপে গৌরাঙ্গের জীবনেও অনুরূপ ঘটনার অনুবর্তন হয়েছিল তা স্মরণ করে রচিত গৌরলীলার পদকেই বলে গৌরচন্দ্রিকা।
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার]

.
কোন কাব্যে রাধা-কৃষ্ণকথার আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশিত হয়?
  1. ক) বৈষ্ণব পদাবলি
  2. খ) শ্রীকৃষ্ণকীর্তন
  3. গ) গীতগোবিন্দম
  4. ঘ) মঙ্গলকাব্য
সঠিক উত্তর:
খ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা

- শ্রীকৃষ্ণকীর্তন হলো মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ৷
- এখানে শ্রীকৃষ্ণের প্রেমে রাধা ও গোপীদের পাগল-প্রায় অবস্থা বর্ণিত হয়েছে৷
- মূলত রাধা-কৃষ্ণকথার আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশিত৷
- বাংলা ভাষার কোন লেখকের প্রথম একক গ্রন্থও এটি৷
- এই গ্রন্থের লেখক বড়ু চন্ডীদাস৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মৈমনসিংহ গীতিকার 'দস্যু কেনারাম' পালাটির রচয়িতা কে?
  1. ক) দ্বিজ কানাই
  2. খ) মনসুর বয়াতি
  3. গ) চন্দ্রাবতী
  4. ঘ) দ্বিজ ঈশান
সঠিক উত্তর:
গ) চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রাবতী
ব্যাখ্যা

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে।
এর মধ্যে
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) চতুরঙ্গ
  2. খ) ঘরে বাইরে
  3. গ) চোখের বালি
  4. ঘ) চার অধ্যায়
সঠিক উত্তর:
গ) চোখের বালি
উত্তর
সঠিক উত্তর:
গ) চোখের বালি
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস - চোখের বালি (১৯০৩)।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী ইত্যাদি।
'ঘরে-বাইরে' চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।
'চতুরঙ্গ' সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস এবং
'চার অধ্যায়' সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা'- কার উক্তি?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

- 'কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা'।
—উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী।

তাঁর আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি হলো-
- 'সাহিত্য জাতির দর্পণ স্বরূপ'।
- 'বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে'।
- 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.
কাঙাল হরিণাথের প্রকৃত নাম কি?
  1. ক) হরিণাথ চট্টোপাধ্যায়
  2. খ) হরিণাথ বন্ধোপাধ্যায়
  3. গ) হরিণাথ মজুমদার
  4. ঘ) হরিণাথ রায়
সঠিক উত্তর:
গ) হরিণাথ মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
গ) হরিণাথ মজুমদার
ব্যাখ্যা

বাংলা সাহিত্যে হরিণাথ মজুমদার কাঙাল হরিণাথ নামে লিখতেন।
বিমল মিত্র - জাবালি।
বিমল ঘোষ - মৌমাছি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - কস্যচিৎ উপযুক্ত ভাইপো।
কামিনী রায় - জনৈক বঙ্গমহিলা।
সুভাষ মুখোপাধ্যায় = সুবচনী
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর
সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘সাধনা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) সুধীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
গ) সুধীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) সুধীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

১৮৯১ খ্রিষ্টাব্দে রবীন্দ্র-ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় 'সাধনা' প্রকাশিত হয়।
মূলত ঠাকুরবাড়ি কেন্দ্রিক লেখকদের দ্বারা পরিচালিত।
তবে রবীন্দ্রনাথ ছিলেন এ প্ত্রিকার প্রাণ।
রবীন্দ্র-প্রতিভা বিকাশ ও প্রকাশের ক্ষেত্রে 'সাধনা' পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা - "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি" কে লিখেছেন?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) মাহবুব উল আলম চৌধুরী
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর:
খ) মাহবুব উল আলম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) মাহবুব উল আলম চৌধুরী
ব্যাখ্যা

- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল আলম চৌধুরী)।
- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক হলো - মুনীর চৌধুরী রচিত 'কবর'৷
- প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন (জহির রায়হান)৷
- প্রথম চলচ্চিত্র - জীবন থেকে নেয়া (জহির রায়হান)৷
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) যাপিত জীবন
  2. খ) জলোচ্ছ্বাস
  3. গ) নীল ময়ূরের যৌবন
  4. ঘ) পোকা মাকড়ের ঘরবসতি,
সঠিক উত্তর:
খ) জলোচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
খ) জলোচ্ছ্বাস
ব্যাখ্যা

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম রাজশাহী শহরে এবং তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
তাঁর রচিত উপন্যাস-
- জলোচ্ছ্বাস (প্রথম উপন্যাস),
- গেরিলা ও বীরাঙ্গনা,
- কাঁটাতারের প্রজাপতি,
- হাঙ্গর নদী গ্রেনেড,
- যাপিত জীবন,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো চারকোটি পরিবার’ - কবিতাংশটুকুর কোন কবিতার?
  1. ক) স্মৃতিস্তম্ভ
  2. খ) স্মৃতির মিনার
  3. গ) একুশে ফেব্রুয়ারি
  4. ঘ) মাগো ওরা বলে
সঠিক উত্তর:
ক) স্মৃতিস্তম্ভ
উত্তর
সঠিক উত্তর:
ক) স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যা

মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ কাব্যগ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। তাঁর রচিত বিখ্যাত কবিতা 'স্মৃতিস্তম্ভ'।

স্মৃতিস্তম্ভ

-আলাউদ্দিন আল আজাদ

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ।
ইটের মিনার
ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার ।
এটি তাঁর মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। তেইশ নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, খসড়া কাগজ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, www.banglarkobita.com

১১.
‘পাখির কাছে ফুলের কাছে’ - কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. ক) শামসুর রহমান
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
গ) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আল মাহমুদ
ব্যাখ্যা

আল মাহমুদের কবিতার বিশেষত্ব হলো তিনি তার কবিতায় বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও লোকশব্দ ব্যবহারে কৃতিত্ব দেখয়েছেন৷
- পাখির কাছে ফুলের কাছে তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ।
তার অন্যান্য কাব্যগ্রন্থ -
- 'সোনালী কাবিন'
- লোক লোকান্তর
- কালের কলস
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১২.
কাজী নজরুল ইসলাম আবুল মনসুর আহমদের কোন গ্রন্থের ভূমিকা লেখেন?
  1. ক) আসমানী পর্দা
  2. খ) ফুড কনফারেন্স
  3. গ) আয়না
  4. ঘ) জীবনক্ষুধা
সঠিক উত্তর:
গ) আয়না
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়না
ব্যাখ্যা

আবুল মনসুর আহমদ (১৮৯৮ - ১৯৭৯): বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে: আয়না (১৯৩৬-১৯৩৭) ও ফুড কনফারেন্স (১৯৪৪)।
তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে, সত্যমিথ্যা (১৯৫৩), জীবন ক্ষুধা (১৯৫৫) ও আবে-হায়াৎ (১৯৬৪)।
আর স্মৃতিকথা, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯), শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২) এবং তাঁর আত্মচরিত হল আত্মকথা (১৯৭৮)।
কাজী নজরুল ইসলাম আবুল মনসুর আহমদের 'আয়না' গ্রন্থের ভূমিকা লেখেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
আলমগীর কবীর নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটি?
  1. ক) স্টপ জেনোসাইট
  2. খ) মুক্তির গান
  3. গ) লিবারেশন ফাইটার্স
  4. ঘ) ইনোসেন্ট মিলিয়নস
সঠিক উত্তর:
গ) লিবারেশন ফাইটার্স
উত্তর
সঠিক উত্তর:
গ) লিবারেশন ফাইটার্স
ব্যাখ্যা

আলমগীর কবির (১৯৩৮-১৯৮৯) চলচ্চিত্র নির্মাতা, পরিচালক। জন্ম ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর রাঙ্গামাটি শহরে।
তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো লিবারেশন ফাইটার্স, প্রোগ্রাম ইন বাংলাদেশ, কালচার ইন বাংলাদেশ, সুফিয়া, অমূল্যধন, ভোর হলো দোর খোল,আমরা দুজন, এক সাগর রক্তের বিনিময়ে, মণিকাঞ্চন ও চোরাস্রোত।
তাঁর নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্যকন্যা (১৯৭৬), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালী সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২), পরিণীতা (১৯৮৪) ও মহানায়ক (১৯৮৫)।
- ইনোসেন্ট মিলিয়নস : বাবুল চৌধুরী
- স্টপ জেনোসাইট : জহির রায়হান
- মুক্তির গান : তারেক মাসুদ
সূত্র: বাংলাপিডিয়া ,প্রথম আলো ও ভোরের কাগজ।

১৪.
"কালের ধুলোয় লেখা" কার আত্মস্মৃতিমূলক রচনা?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শামসুর রাহমান
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তর:
খ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) শামসুর রাহমান
ব্যাখ্যা

শামসুর রহমানের গ্রন্থঃ
কাব্যগ্রন্থঃ
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয় ইত্যাদি।
উপন্যাসঃ
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
-এলো সে অবেলায় ইত্যাদি।
আত্মস্মৃতিমূলক গ্রন্থঃ
- স্মৃতির শহর,
- কালের ধুলোয় লেখা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
'ত্যাগ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
  1. ক) √ত্যাজ্‌ + অ
  2. খ) √ত্যজ + অ
  3. গ) √ত্যজ্‌ + অ্যা
  4. ঘ) √ত্যজ্‌ + অ
সঠিক উত্তর:
ঘ) √ত্যজ্‌ + অ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √ত্যজ্‌ + অ
ব্যাখ্যা

ত্যাগ (বিশেষ্য):
১. ছাড়া; পরিত্যাগ; বর্জন; বিসর্জন; পরিহার (কর্মত্যাগ, ধর্মত্যাগ)।
২. বিরাগী; ভোগলালসাবিমুখ; সংযমী।
- (তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+অ (ঘঞ্‌)
উৎসঃ
বাংলা একাডেমি অভিধান।

১৬.
যে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি সেগুলোকে কি বলা হয়?
  1. ক) তাড়নজাত ধ্বনি
  2. খ) কম্পঞ্জাত ধ্বনি
  3. গ) পার্শ্বিক ধ্বনি
  4. ঘ) উষ্মধ্বনি
সঠিক উত্তর:
ঘ) উষ্মধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উষ্মধ্বনি
ব্যাখ্যা

শ, ষ, স ও হ - এই চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
এইজন্য এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
‘মুক্তিযুদ্ধ’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যেমন -
- মুক্তির জন্য যুদ্ধ = মুক্তিযুদ্ধ।
- হজের জন্যে যাত্রা = হজযাত্রা।
- রান্নার জন্য ঘর = রান্নাঘর।
- ডাকের নিমিত্ত ঘর = ডাকঘর।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

১৮.
'খাতুন' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
গ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
গ) তুর্কি
ব্যাখ্যা

তুর্কি শব্দ : চাকু, চাকর, তোপ, দারোগা, কুলি, বাবুর্চি, কোর্মা, উজবুক, খাতুন, বেগম, লাশ ইত্যাদি।
'খাতুন' শব্দটি তুর্কি তে ছিল 'খতুন'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

১৯.
নিচের কোন বাগধারাটি 'ভাবনাচিন্তাহীন' অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) রাবণের গোষ্ঠী
  2. খ) গোঁফ-খেজুরে
  3. গ) খোদার খাসি
  4. ঘ) চশমখোর
সঠিক উত্তর:
গ) খোদার খাসি
উত্তর
সঠিক উত্তর:
গ) খোদার খাসি
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপুর্ণ বাগধারাঃ
খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
গোঁফ-খেজুরে - অত্যন্ত অলস।
চশমখোর - নির্লজ্জ
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

২০.
‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’। এখানে "কলকলিয়ে" ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদ হিসাবে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বিশেষ্য
  2. খ) ক্রিয়া
  3. গ) বিশেষণ
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
খ) ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিয়া
ব্যাখ্যা

বিভিন্ন পদ রূপে ধন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহারঃ
বিশেষ্য - বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
বিশেষণ - 'নামিল নভে বাদল ছলছল বেদনায়।'
ক্রিয়া - ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’।
[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি]

২১.
‘রামছাগল’ শব্দে ‘রাম’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) নিন্দনীয়
  2. খ) প্রকৃতি অর্থে
  3. গ) উৎকৃষ্ট অর্থে
  4. ঘ) বিশিষ্ট অর্থে
সঠিক উত্তর:
গ) উৎকৃষ্ট অর্থে
উত্তর
সঠিক উত্তর:
গ) উৎকৃষ্ট অর্থে
ব্যাখ্যা

উপসর্গঃ শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে। এগুলোকে বলা হয় উপসর্গ।
উপসর্গ ৩ প্রকার।
- সংস্কৃত
- বাংলা
- বিদেশী

বাংলা উপসর্গঃ অ, অঘা, অজ, অনা, আ, কদ, কু, নি, সু, সা, হা, ভর, রাম, পাতি এ রূপ বিশটি (২১) টি উপসর্গ রয়েছে।
বাংলা উপসর্গ বাংলা শব্দ বা ধাতুর পূর্বে বসে।

রাম
অর্থদ্যোতকতা - উৎকৃষ্ট।
উদাহরণ - রামছাগল, রামদা, রামশিঙ্গা, রামবোকা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

২২.
'গূঢ়' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রচ্ছন্ন
  2. খ) গুপ্ত
  3. গ) ব্যক্ত
  4. ঘ) নিগূঢ়
সঠিক উত্তর:
গ) ব্যক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যক্ত
ব্যাখ্যা

গূঢ় শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে ব্যক্ত।
অন্যান্য গুরুতকপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দযুগলঃ
গরিমা - লঘিমা
গণ্য - নগণ্য
উগ্র - সৌম্য/কোমল;
উদার - অনুদার / সংকীর্ণ;
উন্মুখ - বিমুখ;
উৎকর্ষ - অপকর্ষ।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি৷

২৩.
'পয়োধ', 'জীমূত' - শব্দগুলোর প্রতিশব্দ কোনটি?
  1. ক) উদক
  2. খ) ঘন
  3. গ) নীর
  4. ঘ) অসিত
সঠিক উত্তর:
খ) ঘন
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘন
ব্যাখ্যা

সমার্থক/প্রতিশব্দঃ
মেঘ = ঘন, পয়োধ, জলদ, জীমূত, নীরদ ইত্যাদি।
জল = উদক, নীর, অম্বু, পয়ঃ, তোয় ইত্যাদি।
অসিত = কৃষ্ণবর্ণ, শ্যামল।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৪.
সন্ধির ত্‌ + ছ = চ্ছ নিয়মানুসারে গঠিত শব্দ কোনটি?
  1. ক) একচ্ছত্র
  2. খ) উচ্ছেদ
  3. গ) পরিচ্ছদ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) উচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) উচ্ছেদ
ব্যাখ্যা

তৎসম শব্দের ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে,
- ত্‌ ও দ্‌ - এর পর চ্‌ছ্‌ থাকলে ত্‌ ও দ্‌ স্থানে চ্‌ হয়।
যেমন -
সৎ + চিন্তা = সচ্চিন্তা (ত্‌ + চ = চ্চ)
উৎ + ছেদ = উচ্ছেদ (ত্‌ + ছ = চ্ছ)
বিপদ + ছায়া = বিপচ্ছায়া (দ্‌ + ছ = চ্ছ)

আবার,
- স্বরধ্বনির পর থাকলেও উক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়।
যেমন,
এক + ছত্র = একচ্ছত্র (অ + ছ = চ্ছ)
কথা + ছলে = কথাচ্ছলে (আ + ছ = চ্ছ)
পরি + ছদ = পরিচ্ছদ (ই + ছ = চ্ছ)

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২৫.
'অর্ধেক সম্পত্তি', 'সিকি পথ' - শব্দগুলোতে কোন ধরনের বিশেষণ পদ ব্যবহৃত হয়েছে?
  1. ক) পরিমাণবাচক
  2. খ) নির্দিষ্টতাজ্ঞাপক
  3. গ) উপাদানবাচক
  4. ঘ) অংশবাচক
সঠিক উত্তর:
ঘ) অংশবাচক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অংশবাচক
ব্যাখ্যা

বিশেষণ পদ কয়েক প্রকার।
সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলঃ
- নির্দিষ্টতাজ্ঞাপক -- এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
- পরিমাণবাচক -- বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি ইত্যাদি।
- অংশবাচক -- অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ
- উপাদানবাচক -- বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২৬.
শুনিয়া > শুনে - এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) স্বরসঙ্গতি
  2. খ) অপিনিহিতি
  3. গ) অন্তর্হতি
  4. ঘ) অভিশ্রুতি
সঠিক উত্তর:
ঘ) অভিশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভিশ্রুতি
ব্যাখ্যা

অভিশ্রুতি:
যদি অন্য কোন প্রক্রিয়ায় কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়, এবং পরিবর্তিত স্বরধ্বনি তার আগের স্বরধ্বনির সঙ্গে মিলে যায়, এবং সেই মিলিত স্বরধ্বনির প্রভাবে তার পরের স্বরধ্বনিও পরিবর্তিত হয়, তবে তাকে অভিশ্রুতি বলে।
যেমন, ‘করিয়া’ (ক + অ + র + ই + য় + আ) থেকে অপিনিহিতির মাধ্যমে (র + ই-এর আগে আরেকটা অতিরিক্ত ‘ই’ যোগ হয়ে) ‘কইরিয়া’ হলো।
শুনিয়া˃ শুনে।
বলিয়া˃ বলে।
হাটুয়া˃ হেটো।
মাছুয়া˃ মেছো।
এটি 'অপিনিহিতি'র বিপরীতধর্মী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২৭.
The contrast is between the literal meaning of what is said and what is meant-
  1. ক) Verbal Irony
  2. খ) Analogy
  3. গ) Paradox
  4. ঘ) Juxtaposition
সঠিক উত্তর:
ক) Verbal Irony
উত্তর
সঠিক উত্তর:
ক) Verbal Irony
ব্যাখ্যা

Verbal irony is a figure of speech.
The speaker intends to be understood as meaning something that contrasts with the literal or usual meaning of what he says.
The different sorts of discrepancy between the meaning of what is said and what is in fact on the particular occasion meant with it give rise to different kinds of verbal irony.

The verbal irony arises from a sophisticated or resigned awareness of the contrast between what is and what ought to be and expresses a controlled pathos without sentimentality.

Source: Britannica and KSU Doc.

২৮.
A situation or a statement that seems to contradict itself, but on closer inspection, does not-
  1. ক) Parody
  2. খ) Pathetic Fallacy
  3. গ) Oxymoron
  4. ঘ) Paradox
সঠিক উত্তর:
ঘ) Paradox
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Paradox
ব্যাখ্যা

Paradox: (কূটাভাস; যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়)
A self-contradictory statement that hides a rational meaning.
Ex: ''Sweet are the uses of adversity''.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

২৯.
In which English Literary period “Cavalier Poets” appeared?
  1. ক) Elizabethan Period
  2. খ) Jacobean Period
  3. গ) Caroline Period
  4. ঘ) Victorian Period
সঠিক উত্তর:
গ) Caroline Period
উত্তর
সঠিক উত্তর:
গ) Caroline Period
ব্যাখ্যা

Cavalier poet, any of a group of English gentlemen poets, called Cavaliers because of their loyalty to Charles I (1625–49) during the English Civil Wars, as opposed to Roundheads, who supported Parliament.
As we know that the 'Caroline Period' is named after the name of King Charles -1.
This group included -
- Richard Lovelace
- Sir John Suckling
- Robert Herrick
- Thomas Carew.

These poets are also called the son of Ben as they were the admirers and followers of Ben Jonson.

Source: Britannica.com

৩০.
Which one is not a Tragedy by William Shakespeare-
  1. ক) Timon of Athens
  2. খ) Macbeth
  3. গ) Titus Andronicus
  4. ঘ) The Merchant of Venice
সঠিক উত্তর:
ঘ) The Merchant of Venice
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Merchant of Venice
ব্যাখ্যা

Notable comedy of William Shakespeare:
- Twelfth night
- The Taming of the Shrew
- Two Gentlemen of Verona
- The Merchant of Venice
- As you like it
- All's well that ends well
- A Midsummer Night Dreams
- The Tempest (Called The last work of Shakespeare)

Shakespeare's Tragedy:
- Julius Caesar
- Antony and Cleopatra
- Titus Andronicus
- Romeo and Juliet
- Hamlet
- Troilus and Cressida
- Othello
- Macbeth
- King lear
- Timon of Athens.
Source: Live MCQ Old Lecture.

৩১.
Which character is not from Charles Dicken's 'Great Expectations'-
  1. ক) Estella
  2. খ) Pip
  3. গ) Mr. Chillip
  4. ঘ) Mr. Jaggers
সঠিক উত্তর:
গ) Mr. Chillip
উত্তর
সঠিক উত্তর:
গ) Mr. Chillip
ব্যাখ্যা

Mr. Chillip is a character from Dicken's other famous work named David Copperfield.

৩২.
“Books, the children of the brain.” - quotation from the work of-
  1. ক) Robert Browning
  2. খ) Jonathan Swift
  3. গ) Francis Bacon
  4. ঘ) Bertrand Russell
সঠিক উত্তর:
খ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
খ) Jonathan Swift
ব্যাখ্যা

Jonathan Swift - Quotations
“Books, the children of the brain.”
- A Tale of Tub.
“I cannot but conclude that the bulk of your.”
- A Tale of Tub.
Undoubtedly, philosophers are in right when they tell us that nothing is great or little otherwise than by comparison.
- Gulliver’s Travel.

৩৩.
'To Have and Have Not' is a novel by-
  1. ক) Ernest Hemingway
  2. খ) F. Scott Fitzgerald
  3. গ) William Faulkner
  4. ঘ) John Steinbeck
সঠিক উত্তর:
ক) Ernest Hemingway
উত্তর
সঠিক উত্তর:
ক) Ernest Hemingway
ব্যাখ্যা

Ernest Hemingway is an American novelist. He was awarded the Nobel prize in 1954 for literature.
To Have and Have not is a novel written by Ernest Hemingway, which was published in 1937.

His other famous novels are-
- The Old Man and The Sea,
- Death in the Afternoon,
- The Sun Also Rises,
- For Whom the Bell Tolls,
- To Have and Have not etc.

Source: Britannica.com

৩৪.
In which literary work the term 'Objective Correlative' was first popularized by T.S. Eliot?
  1. ক) The Waste Land
  2. খ) Journey of the Magi
  3. গ) Hamlet and His Problems
  4. ঘ) Murder in the Cathedral
সঠিক উত্তর:
গ) Hamlet and His Problems
উত্তর
সঠিক উত্তর:
গ) Hamlet and His Problems
ব্যাখ্যা

Objective correlative, a literary theory first set forth by T.S. Eliot in the essay “Hamlet and His Problems” and published in The Sacred Wood (1920).
T.S. Eliot used this phrase to describe “a set of objects, a situation, a chain of events which shall be the formula of that particular emotion” that the poet feels and hopes to evoke in the reader.
Source: Britannica.com

৩৫.
The plural form of the word ''Goose''?
  1. ক) Gice
  2. খ) Geese
  3. গ) Gooses
  4. ঘ) Gices
সঠিক উত্তর:
খ) Geese
উত্তর
সঠিক উত্তর:
খ) Geese
ব্যাখ্যা
কিছু noun আছে যেগুলোর মধ্যেকার vowel পরিবর্তন করে plural করা হয়, s/es যোগকরা হয় না।
যেমন: Man - Men, Foot - Feet, Tooth - Teeth, Goose - Geese ইত্যাদি।
৩৬.
Choose the correct sentence?
  1. ক) The news got about everywhere.
  2. খ) The news got in everywhere.
  3. গ) The news got on everywhere.
  4. ঘ) The news got around everywhere.
সঠিক উত্তর:
ক) The news got about everywhere.
উত্তর
সঠিক উত্তর:
ক) The news got about everywhere.
ব্যাখ্যা
Get about একটি phrasal verb যার অর্থ - প্রচারিত হওয়া।
বাক্যটির অর্থ দাঁড়ায় - খবরটি সর্বত্র ছড়িয়ে পড়েছিলো।
৩৭.
Which word is closest in meaning to ''Augment''?
  1. ক) Curve
  2. খ) Foundation
  3. গ) Decrease
  4. ঘ) Enlarge
সঠিক উত্তর:
ঘ) Enlarge
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Enlarge
ব্যাখ্যা
Augment (verb):
Meaning: make greater by adding to it.
Synonym: increase,enlarge, expand, extend, raise, multiply, elevate, swell, inflate etc.
Antonym: decrease
Source: Oxford languages
৩৮.
"On the threshold" means -
  1. ক) in the field
  2. খ) at the entrance
  3. গ) at the end
  4. ঘ) on the go
সঠিক উত্তর:
খ) at the entrance
উত্তর
সঠিক উত্তর:
খ) at the entrance
ব্যাখ্যা
On/at the threshold (idiom):
Meaning - at the beginning of something of very close to something.
Ex: Young people on the threshold of adulthood.
Source: Merriam-webster.com
৩৯.
We saw the train leaving the station . Here the word ''leaving'' is used as a/an :
  1. ক) Past Participle
  2. খ) Adverb
  3. গ) gerund
  4. ঘ) present participle
সঠিক উত্তর:
ঘ) present participle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) present participle
ব্যাখ্যা
Present Participle কোন noun-কে modify করে। এখানে leaving শব্দটি train-nounটির আগে বসে trainকে modify করছে। তাই, এটি present participle হবে, gerund হবে না।
Gerund নিজেই noun হিসেবে বসে। কিন্তু এখানে, leaving শব্দটি noun হিসেবে বসে নি, তাই, এটি gerund নয়।
৪০.
Choose the appropriate preposition in the blank of the following sentence: The climate of Bangladesh is congenial ____ my health.
  1. ক) at
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Congenial (to something) – (formal) suitable for something.
Bengali Meaning: উপযোগী হওয়া।
Source: Oxford Dictionary.
৪১.
Fill in the gap with the right tense: Many years have passed since you ____ that place.
  1. ক) left
  2. খ) had left
  3. গ) have left
  4. ঘ) leave
সঠিক উত্তর:
ক) left
উত্তর
সঠিক উত্তর:
ক) left
ব্যাখ্যা
Since-এর আগের অংশ Present Indefinite/Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়।
৪২.
Which one is the correct antonym of ''Approach''?
  1. ক) Concur
  2. খ) Retreat
  3. গ) Close in
  4. ঘ) Close
সঠিক উত্তর:
খ) Retreat
উত্তর
সঠিক উত্তর:
খ) Retreat
ব্যাখ্যা
Approach (VERB):
Meaning: proceed towards
Bengali Meaning: নিকটবর্তী হওয়া
Synonym: advance towards, go near, go nearer, come near.
Antonym: leave
Source: Oxford languages
৪৩.
Choose the meaning of the idiom- “To be in somebody’s shoes”.
  1. ক) To try to understand someone before criticizing
  2. খ) To steal someone’s shoes.
  3. গ) Out of one's wit
  4. ঘ) In an uncomfortable situation
সঠিক উত্তর:
ক) To try to understand someone before criticizing
উত্তর
সঠিক উত্তর:
ক) To try to understand someone before criticizing
ব্যাখ্যা
To be in somebody’s shoes (Idiom):
Meaning: to be in the situation, usually a bad or difficult situation, that another person is in.
Source: Cambridge Dictionary.
৪৪.
‘Postscript’ is used in -
  1. ক) letter
  2. খ) paragraph
  3. গ) essay
  4. ঘ) all of the above
সঠিক উত্তর:
ক) letter
উত্তর
সঠিক উত্তর:
ক) letter
ব্যাখ্যা

Postscript (noun):
- An additional remark at the end of a letter, after the signature and introduced by ‘PS’.
- an extra piece of information about an event that is added after it has happened.
Source: Oxford Dictionary.

৪৫.
The smooth logical flow of sentences within a paragraph is called ____.
  1. ক) Paragraph cohesion
  2. খ) Paragraph coherence
  3. গ) Paragraph linkers
  4. ঘ) Paragraph terminator.
সঠিক উত্তর:
খ) Paragraph coherence
উত্তর
সঠিক উত্তর:
খ) Paragraph coherence
ব্যাখ্যা

If a paragraph is coherent, each sentence flows smoothly into the next without obvious shifts or jumps.
A coherent paragraph also highlights the ties between old and new information to make the structure of ideas or arguments clear to the reader.
Source: Cliffs notes.

৪৬.
Fill in the blank : I had my rice _______.
  1. ক) cooked
  2. খ) had cooked
  3. গ) had better cooked
  4. ঘ) was cooking
সঠিক উত্তর:
ক) cooked
উত্তর
সঠিক উত্তর:
ক) cooked
ব্যাখ্যা
Have, has, had, get, got ইত্যাদি Verb গুলি যখন কোন sentence এর মধ্যে Causative Verb এর কাজ করে তখন দ্বিতীয় Verbটি Past Participle হয়।
৪৭.
Boys are running about. The word, “about” is used here as a/an:
  1. ক) preposition
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) conjunction
সঠিক উত্তর:
খ) adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) adverb
ব্যাখ্যা
Adverb এবং Preposition মধ্যে মূল পার্থক্য হল Preposition দুটো বস্তুর মধ্যে সম্পর্ক নির্দেশ করে কিন্তু adverb কোন একটি action-কে modify করে।
এই বাক্যে about adverb।
৪৮.
Motherhood is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Materiel noun
  4. ঘ) Proper noun
সঠিক উত্তর:
খ) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Abstract noun
ব্যাখ্যা
যে noun কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়, তাই Abstract noun.
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৪৯.
This man is good. The underlined word is-
  1. ক) Demonstrative adjective
  2. খ) Demonstrative pronoun
  3. গ) Distributive pronoun
  4. ঘ) Distributive adjective
সঠিক উত্তর:
ক) Demonstrative adjective
উত্তর
সঠিক উত্তর:
ক) Demonstrative adjective
ব্যাখ্যা
- This, that যখন কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, তখন সেটি Demonstrative pronoun।
- কিন্তু, এখানে man-কে modify করতে this ব্যবহৃত হয়েছে। তাই, এটি Demonstrative Adjective।
৫০.
“He whom you call uncle has died’’ is an example of-
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Subordinate clause
সঠিক উত্তর:
খ) Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective clause
ব্যাখ্যা
বাক্যটিতে whom you call uncle-অংশটি ‘He’ pronounটিকে modify করছে।
সুতরাং, এটি একটি adjective clause।
৫১.
Which one in the correct indirect narration? - He said, “Let the old man have some food”.
  1. ক) He wished that the old man might have some food.
  2. খ) He asked the old man might have some food
  3. গ) He wished the old man to have some food.
  4. ঘ) He demanded the old man some food.
সঠিক উত্তর:
ক) He wished that the old man might have some food.
উত্তর
সঠিক উত্তর:
ক) He wished that the old man might have some food.
ব্যাখ্যা
Reported speech-এ যদি let-এর পরে us ভিন্ন অন্য কোন noun বা pronoun বা noun phrase থাকে তাহলে তখন indirect speech-এ say এর পরিবর্তে say/wis; say to -এর পরিবর্তে tell/request ব্যবহৃত হয় এবং reported speech-এর আগে may/might/might be allowed to ব্যবহৃত হয়।
৫২.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটির ২/৩ অংশ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৭২
  3. গ) ২৪
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = a
∴ (a/২) + ৬ = ২a/৩
বা, (a + ১২)/২ = ২a/৩
বা, ৩a + ৩৬ = ৪a
∴ a = ৩৬

৫৩.
বার্ষিক মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?
  1. ক) ১০,০০০ টাকা
  2. খ) ১১,৫০০ টাকা
  3. গ) ১২,৫০০ টাকা
  4. ঘ) ১৩,৫০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১২,৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২,৫০০ টাকা
ব্যাখ্যা

মুনাফা হ্রাস পায় (১২% - ৮%) = ৪%
৪ টাকা হ্রাস পায় ১০০ টাকায়
৫০০ টাকায় হ্রাস পায় = (১০০ × ৫০০)/৪ টাকায়
= ১২,৫০০ টাকা

৫৪.
৫ঃ১১, ৭ঃ২, ৩ঃ৪ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৮৮ঃ১০৫
  2. খ) ১০৫ঃ৮৮
  3. গ) ১৫ঃ১৭
  4. ঘ) ১৭ঃ১৫
সঠিক উত্তর:
খ) ১০৫ঃ৮৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৫ঃ৮৮
ব্যাখ্যা

মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (১১ × ২ × ৪)
= ১০৫ঃ৮৮

৫৫.
একটি কাজের ১/২৭ অংশ সম্পন্ন করতে ৩ দিন দরকার হয়। ঐ কাজের ৩ গুণ কাজ সম্পন্ন করতে কত দিন লাগবে?
  1. ক) ৯ দিন
  2. খ) ২৭ দিন
  3. গ) ৮১ দিন
  4. ঘ) ২৪৩ দিন
সঠিক উত্তর:
ঘ) ২৪৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪৩ দিন
ব্যাখ্যা

১/২৭ অংশ সম্পন্ন করতে সময় লাগে = ৩ দিন
∴ ১ বা সম্পূর্ণ অংশ সম্পন্ন করতে সময় লাগে = ৩/(১/২৭) = ৩ × ২৭
কাজটির ৩ গুণ অংশ অংশ সম্পন্ন করতে সময় লাগে = ৩ × ২৭ × ৩ = ২৪৩ দিন

৫৬.
x/y + y/x = 3 হলে (x3/y3) + (y3/x3) = কত?
  1. ক) 36
  2. খ) 45
  3. গ) 18
  4. ঘ) 27
সঠিক উত্তর:
গ) 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 18
ব্যাখ্যা

(x3/y3) + (y3/x3) = {(x/y) + (y/x)}3 - 3.x/y.y/x{(x/y) + (y/x)}
= 33 - 3.3
= 27 - 9
= 18

৫৭.
ABCD আয়তক্ষেত্রের কর্ণ AC = 15cm, যেখানে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3cm বেশী। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. ক) 54 বর্গ সে. মি.
  2. খ) 108 বর্গ সে. মি.
  3. গ) 144 বর্গ সে. মি.
  4. ঘ) 225 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) 108 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 108 বর্গ সে. মি.
ব্যাখ্যা

মনে করি,
দৈর্ঘ্য, BC = (a + 3) সে. মি.
∴ প্রস্থ, AB = a সে. মি.
∴ (a + 3)2 + a2 = 152
বা, a2 + 6a + 9 + a2 - 225 = 0
বা, 2a2 + 6a - 216 = 0
বা, a2 + 3a - 108 = 0
বা, (a + 12) (a - 9) = 0
a + 12 ≠ 0
∴ a - 9 = 0
বা, a = 9
∴ দৈর্ঘ্য = 9 + 3 = 12 সে. মি.
প্রস্থ = 9 সে. মি.
∴ ক্ষেত্রফল = 12 × 9
= 108 বর্গ সে. মি.

৫৮.
বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত -
  1. ক) 11/7
  2. খ) 7/11
  3. গ) 7/44
  4. ঘ) 44/7
সঠিক উত্তর:
ঘ) 44/7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 44/7
ব্যাখ্যা

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ পরিধি = 2πr
∴ পরিধিঃব্যাসার্ধ = 2πr : r
= 2π : 1
= 2π/1
=2π
= 2 × (22/7)
= 44/7

৫৯.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 486 বর্গ সে. মি. হলে, ঘনকটির আয়তন কত?
  1. ক) 216 ঘন সে. মি.
  2. খ) 729 ঘন সে. মি.
  3. গ) 512 ঘন সে. মি.
  4. ঘ) 1331 ঘন সে. মি.
সঠিক উত্তর:
খ) 729 ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 729 ঘন সে. মি.
ব্যাখ্যা

ঘনকের বাহুর দৈর্ঘ্য = a সে. মি. হলে, সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2
∴ 6a2 = 486
বা, a2 = 81
∴ a = 9
∴ আয়তন = a3
= 93
= 729 ঘন সে. মি.

৬০.
A = {x:x মৌলিক সংখ্যা এবং x ≤ 7} এবং B = {x:x বিজোড় সংখ্যা এবং x ≤ 8} হলে, B - A = কত?
  1. ক) ∅
  2. খ) {2}
  3. গ) {1}
  4. ঘ) {3, 5, 7}
সঠিক উত্তর:
গ) {1}
উত্তর
সঠিক উত্তর:
গ) {1}
ব্যাখ্যা

তালিকা পদ্ধতিতে,
A = {2,3,5,7}
B = {1,3,5,7}
∴ B - A = {1}

৬১.
MYANMAR শব্দের সবগুলো অক্ষর একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 1260
  2. খ) 2520
  3. গ) 5040
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ক) 1260
উত্তর
সঠিক উত্তর:
ক) 1260
ব্যাখ্যা

MYANMAR শব্দে মোট 7 টি অক্ষর আছে, যাদের 2 টি A, 2 টি M, বাকিগুলো ভিন্ন ভিন্ন।
সুতরাং সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 7!/(2!2!)
= 1260

৬২.
ক, খ, গ এর মাসিক গড় বেতন ৫০,০০০ টাকা। খ, গ এবং ঘ এর মাসিক গড় বেতন ৪৫,০০০ টাকা। ক এর বেতন ৫২,০০০ টাকা হলে, ঘ এর বেতন কত টাকা?
  1. ক) ১৫,০০০
  2. খ) ৬৭,০০০
  3. গ) ৩৭,০০০
  4. ঘ) ৫১,০০০
সঠিক উত্তর:
গ) ৩৭,০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭,০০০
ব্যাখ্যা

(ক + খ + গ) এর মোট বেতন = ৫০,০০০ টাকা × ৩ = ১,৫০,০০০ টাকা
(খ + গ + ঘ) এর মোট বেতন = ৪৫,০০০ টাকা × ৩ = ১,৩৫,০০০ টাকা
--------------------------------------------------------------------------------------
(-) করে, ক এর বেতন - ঘ এর বেতন = (১,৫০,০০০ - ১,৩৫,০০০) টাকা = ১৫,০০০ টাকা
∴ ক - ১৫,০০০ = ঘ এর বেতন
∴ ঘ এর বেতন = ৫২,০০০ - ১৫,০০০ = ৩৭,০০০ টাকা।

৬৩.
এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি কার্ড তোলা হলো। কার্ডটি লাল রাজা বা কালো রানী বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/১৩
  2. খ) ২/১৩
  3. গ) ৩/১৩
  4. ঘ) ৪/১৩
সঠিক উত্তর:
খ) ২/১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/১৩
ব্যাখ্যা

প্যাকেটে মোট তাস = ৫২টি
লাল রাজা = ২টি,
কালো রানী = ২টি
টেক্কা = ৪টি
লাল বা রাজা বা টেক্কা = ২ + ২ + ৪ = ৮টি
∴ সম্ভাবনা = ৮/৫২
= ২/১৩

৬৪.
নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ নয় কোনটি?
  1. ক) বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে পেছনের দিকে বন্দুক চালনাকারীকে ধাক্কা দেয়
  2. খ) চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন
  3. গ) একটি বল নিচে পড়লে সেটি মেঝে থেকে আবার উপরের দিকে উঠে
  4. ঘ) মহাকাশযানের উৎক্ষেপণ
সঠিক উত্তর:
খ) চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন
উত্তর
সঠিক উত্তর:
খ) চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন
ব্যাখ্যা
চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন- এটি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ যা জড়তা এবং বল সংক্রান্ত।
৬৫.
কোন স্থির বস্তুর বেগ বৃদ্ধির হার ২ মিটার/সেকেন্ড হলে যাত্রাশুরুর ৩ সেকেন্ড পর ঐ বস্তুর ত্বরণ কত?
  1. ক) ৪ মিটার/সেকেন্ড
  2. খ) ২ মিটার/সেকেন্ড
  3. গ) ৬ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৬ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ২ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা

নির্দিষ্ট দিকে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। অর্থাৎ, বস্তুটির বেগ বৃদ্ধির যে হার বলা হয়েছে সেটিই বস্তুটির ত্বরণ।
ত্বরণের একক মিটার/সেকেন্ড

৬৬.
একজন চিকিৎসক নাক, কান,গলা পর্যবেক্ষণের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
  1. ক) উত্তল
  2. খ) দ্বিউত্তল
  3. গ) দ্বিঅবতল
  4. ঘ) অবতল
সঠিক উত্তর:
ঘ) অবতল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অবতল
ব্যাখ্যা

চিকিৎসকগণ নাক কান বা গলার ভেতর দেখার জন্য ক্ষুদ্র উন্মেষেব অবতল দর্পণ ব্যবহার করেন। এতে ক্ষুদ্র কিন্তু উজ্জ্বল রশ্মিগুচ্ছ পাওয়া যায়।
দাঁতের ডাক্তাররা প্রকৃত দাঁত থেকে বড় প্রতিবিম্ব দেখতে এবং বিশেষ করে উপর পাটির দাঁত দেখতে হাতল যুক্ত রিফ্লেক্টিং মিরর ব্যবহার করেন। এক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

৬৭.
বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি ও অস্তিত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
  1. ক) ভোল্ট মিটার
  2. খ) অ্যামিটার
  3. গ) গ্যালভানোমিটার
  4. ঘ) ক্যালরিমিটার
সঠিক উত্তর:
গ) গ্যালভানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্যালভানোমিটার
ব্যাখ্যা

গ্যালভানোমিটারের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়। গ্যালভানোমিটারের সাহায্যে বর্তনীর যেকোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৬৮.
ওরিয়ন (কালপুরুষ) বেল্ট কি?
  1. ক) ছায়াপথ
  2. খ) নক্ষত্র
  3. গ) নীহারিকা
  4. ঘ) কৃষ্ণবিবর
সঠিক উত্তর:
গ) নীহারিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) নীহারিকা
ব্যাখ্যা

Orion Nebula (নীহারিকা), (catalog numbers NGC 1976 and M 42) বা বাংলাতে আমরা যাকে কালপুরুষ তারামন্ডল হিসেবে চিনি। কয়েকটি তারার সমন্বয়ে এই নক্ষত্রপুঞ্জ বা নীহারিকা গঠিত।

সুত্রঃ ব্রিটানিকা।

৬৯.
নিম্নের কোনটি খনিজ এসিড?
  1. ক) অ্যাসিটিক অ্যাসিড
  2. খ) সালফিউরিক এসিড
  3. গ) ফরমিক এসিড
  4. ঘ) টারটারিক এসিড
সঠিক উত্তর:
খ) সালফিউরিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) সালফিউরিক এসিড
ব্যাখ্যা

খনিজ এসিডঃ
প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি হয় বলে এদেরকে খনিজ এসিড ( Mineral Acids) বলে। এগুলো খাওয়ার উপযোগী নয়। এবং মানব দেহের জন্য ক্ষতিকর আর ত্বকে লাগলে শরীরের মারাত্মক ক্ষতি হবে। যেমন, H2SO4, HCI, HNOইত্যাদি।

সুত্রঃ অষ্টম শ্রেণি, সাধারণ বিজ্ঞান।

৭০.
বিশুদ্ধ লোহাকে দীর্ঘ দিন বাতাসে রেখে দিলে এর‌ উপর লাল রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?
  1. ক) ভৌত পরিবর্তন
  2. খ) রাসায়নিক পরিবর্তন
  3. গ) লোহার বহিঃস্থ পরিবর্তন
  4. ঘ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
সঠিক উত্তর:
খ) রাসায়নিক পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাসায়নিক পরিবর্তন
ব্যাখ্যা

যে পরিবর্তনের ফলে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয় অর্থাৎ সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
যেমন,
১) লোহায় মরিচা ধরা।
২) উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীর বৃদ্ধি।
৩) ফল পেকে লাল বা হলুদ হওয়া।
৪) গাছের পাতা হলুদ হওয়া।
৫) দুধ থেকে দই হওয়া ইত্যাদি।

যে পরিবর্তনের ফলে কোন পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোন পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে।
যেমন,
১) পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা।
২) তাপ দ্বারা মোম গলানো।
৩) বরফ গলে পানি হওয়া।
৪) লবণ পানিতে দ্রবীভূত হওয়া ইত্যাদি।
উৎসঃ এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

মরিচা এর সংকেত Fe₂O₃.nH₂O। মরিচায় পানির অণুর সংখ্যা নির্দিষ্ট নয়। তাই রাসায়ানিক সংকেত Fe₂O₃.nH₂O। n এর মান 1,2,3 ইত্যাদি যে কোন পূর্ণ সংখ্যা হতে পারে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই

৭১.
শিশুদের রিকেটস রোগ হয়-
  1. ক) প্রোটিনের অভাবে
  2. খ) ভিটামিন 'ই' এর অভাবে
  3. গ) ভিটামিন' ডি 'এর অভাবে
  4. ঘ) আয়রনের অভাবে
সঠিক উত্তর:
গ) ভিটামিন' ডি 'এর অভাবে
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন' ডি 'এর অভাবে
ব্যাখ্যা

রিকেটস (Rickets)
ভিটামিন 'ডি' এর অভাবে এ রােগ হয়। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শােষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে এই ভিটামিন প্রয়ােজন।
দুধ, মাখন, ডিম, কডলিভার তেল ও হাঙ্গরের তেলে প্রচুর ভিটামিন "ডি' পাওয়া যায়।
সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমা থাকা কোলেস্টেরল থেকেও এটি তৈরি হয়, তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিডনিতে।

৭২.
ইলেক্ট্রনিক্সের বিপ্লব শুরু হয়-
  1. ক) আইসি আবিষ্কারের সময় থেকে
  2. খ) রোবট আবিষ্কারের মাধ্যমে
  3. গ) ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
  4. ঘ) কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
ব্যাখ্যা

ইলেক্ট্রনিক্সের শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে। আমেরিকার বেল ল্যাবরেটরিতে জন বারডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টর উদ্ভাবন করেন।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৩.
জিকা ভাইরাস সংক্রমণের মাধ্যম-
  1. ক) মশা
  2. খ) মাছি
  3. গ) বাতাস
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
ক) মশা
উত্তর
সঠিক উত্তর:
ক) মশা
ব্যাখ্যা

জিকা ভাইরাস প্রথম ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক বানরের দেহে পাওয়া যায়। পরবর্তীতে ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে মানবদেহে প্রথমবারের মত শনাক্ত করা হয়। Aedes aegypti ও Aedes Albopictus এই ২ ধরণের এডিস মশা দিয়ে এই ভাইরাস ছড়ায়।
সূত্রঃ Britannica

৭৪.
নিম্নের কোনটি ক্লোরোফিল বিহীন উদ্ভিদ ?
  1. ক) ইউগ্লিনা
  2. খ) ক্রাইসামিবা
  3. গ) মাশরুম
  4. ঘ) ধান গাছ
সঠিক উত্তর:
গ) মাশরুম
উত্তর
সঠিক উত্তর:
গ) মাশরুম
ব্যাখ্যা

ছত্রাক বহুকোষী জীব। এদের আগে উদ্ভিদ জগতের সদস্য মনে করা হতো। বর্তমানে এদের উদ্ভিদ জগৎ থেকে আলাদা একটি জগতে স্থান দেওয়া হয়।
দেহে প্লাস্টিড (ক্লোরোফিল) না থাকায় ছত্রাক পরভোজী বা মৃতজীবী।
যেমন- মিউকর, ইস্ট, মাশরুম বা ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৫.
স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী?
  1. ক) নিডারিয়া
  2. খ) প্লাটিহেলমিনথেস
  3. গ) অ্যানিলিডা
  4. ঘ) পরিফেরা
সঠিক উত্তর:
ঘ) পরিফেরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিফেরা
ব্যাখ্যা

পরিফেরা (Porifera)
আবাসস্থল ও স্বভাবঃ
এরা বহুকোষ বিশিষ্ট জলজ জীব এবং মুক্তভাবে স্বাদু পানিতে বা লবণাক্ত পানিতে বসবাস করে। এ পর্বের অনেক সদস্য পরজীবী হিসেবে অন্য কোনো উদ্ভিদ বা প্রাণির দেহে বসবাস করে।
সাধারণ বৈশিষ্ট্যঃ
- এরা সরলতম বহুকোষী প্রাণি, তবে কোনো কলাতন্ত্র নেই, দেহ পৃষ্ঠে অষ্টিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান।
- দেহের অভ্যন্তরে বিভিন্ন ধরনের নালিতন্ত্র বিদ্যমান; এর সাহায্যে অভ্যন্তরীণ পরিবহন ঘটে।
- স্পিকিউল নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টক বিশেষ অথবা স্পঞ্জিল নামক এক প্রকার জৈবতন্তু দ্বারা দেহের কাঠামো গঠিত।
- এদের অধিকাংশ প্রজাতি সমুদ্রে বাস করে, তবে কিছু কিছু প্রজাতি স্বাদু পানিতেও বাস করে। এরা পানির নিচে কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে।
এ পর্বের আবিষ্কৃত প্রাণির সংখ্যা প্রায় ৫০০০।
উদাহরণঃ Spongilla fragilis (স্বাদুপানির স্পঞ্জ), Scypha gelatinosum(স্কাইফা)।
সুত্রঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬.
মহাবিশ্বের সকল পদার্থ গঠনকারী কণা কোনটি?
  1. ক) ফার্মিওন
  2. খ) বোসন
  3. গ) গ্রাভিটন
  4. ঘ) পজিট্রন
সঠিক উত্তর:
ক) ফার্মিওন
উত্তর
সঠিক উত্তর:
ক) ফার্মিওন
ব্যাখ্যা

মহাবিশ্বের সকল কণাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। যথাঃ (ক) ফার্মিওন ও (খ) বোসন।
ক. ফার্মিওনঃ
মহাবিশ্বের সকল পদার্থ এই কণিকা দ্বারা গঠিত। এদের স্পিন ১/২। এরা পাউলির (Pauli) বর্জন নীতি মেনে চলে অর্থাৎ কখনই একটি পরমাণুতে দুটি ভিন্ন কণার সকল বৈশিষ্ট্য এক হতে পারে না। অন্তত পক্ষে স্পিনের দিক থেকে হলেও বিপরীত হবে। এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রতিকণা আছে। ফার্মিওন কণা আবার দু’রকমের - কোয়ার্ক ও লেপ্টন।
খ. বোসনঃ
মৌলিক বলগুলো কাজ করে কণার আদান-প্রদানের মাধ্যমে। এই বলবাহী কণাগুলোই হচ্ছে বোসন। এদের স্পিন পূর্ণসংখ্যা ০, ১ ইত্যাদি। বোসন কণা পাউলির বর্জন নীতি মানে না। এদের আলাদা প্রতিকণা নেই। এরা নিজেরাই নিজেদের প্রতিকণা। স্ট্যান্ডার্ড মডেল অনুসারে বোসন কণাগুলো দু’ধরনের - গেজ বোসন ও হিগস বোসন।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান ২য় পত্র বই (উন্মুক্ত)।

৭৭.
চন্দ্র যখন সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে তখন কি হতে পারে?
  1. ক) পূর্ণিমা
  2. খ) চন্দ্রগ্রহণ
  3. গ) সূর্যগ্রহণ
  4. ঘ) আমাবস্যা
সঠিক উত্তর:
গ) সূর্যগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সূর্যগ্রহণ
ব্যাখ্যা

অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলে।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৭৮.
ডিজিটাল চিত্রে প্রদর্শিত পিক্সেলের সংখ্যাকে কী বলে?
  1. ক) বাইট
  2. খ) কিলোবাইট
  3. গ) পিক্সেল
  4. ঘ) রেজুল্যুশন
সঠিক উত্তর:
ঘ) রেজুল্যুশন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেজুল্যুশন
ব্যাখ্যা
ডিজিটাল চিত্রে প্রদর্শিত পিক্সেলের সংখ্যাকে রেজুল্যুশন। এটি হচ্ছে মূলত প্রদর্শিত চিত্রের অনুভূমিক পিক্সেলের সংখ্যা এবং উলম্ব পিক্সেলের সংখ্যার গুণিতক প্রকাশ।
যেমন- একটি CRT তে ৬৪০টি কলাম এবং ৪৮০টি পিক্সেল সারি আছে।
তাহলে CRT এর রেজুল্যশন হবে ৬৪০ × ৪৮০।
৭৯.
আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) MICR
  2. খ) OMR
  3. গ) OCR
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) OCR
উত্তর
সঠিক উত্তর:
গ) OCR
ব্যাখ্যা

OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader. এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
সোর্সঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম।

৮০.
CRT এর তুলনায় এলসিডি (Liquid Crystal Display-LCD) মনিটরের প্রধান সুবিধা হলোঃ
  1. ক) কম বৈদ্যুতিক শক্তির ব্যবহার
  2. খ) কম খরচ
  3. গ) কম জায়গা দখল
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
এখানে ক্যাথোড রশ্মি টিউবের (Cathod Ray Tube – CRT) পরিবর্তে এলসিডি (Liquid Crystal Display-LCD) বা এলইডি (Light Emitting Diode-LED) প্রযুক্তি ব্যবহার করা হয়।
বর্তমানে ডেস্কটপ থেকে শুরু করে নোটবুক, ল্যাপটপ ইত্যাদিতে ক্যাথোড রশ্মি টিউবের পরিবর্তে এলসিডি বা এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়।
এ মনিটরের প্রধান সুবিধাগলো হলো- কম বৈদ্যুতিক শক্তির ব্যবহার, কম খরচ এবং কম জায়গা দখল।
৮১.
কোন পোর্টের মাধ্যমে হার্ডড্রাইভ মাইক্রোকম্পিউটারের সাথে সংযুক্ত থাকে?
  1. ক) IDE port
  2. খ) COM port
  3. গ) Printer port
  4. ঘ) Centronics port
সঠিক উত্তর:
ক) IDE port
উত্তর
সঠিক উত্তর:
ক) IDE port
ব্যাখ্যা
Integrated Drive Electronics (IDE) is a standard interface for connecting a motherboard to storage devices such as hard drives and CD-ROM/DVD drives.
৮২.
সিপিইউ (CPU) কোন ডিভাইস বা মেমরি হতে ডেটা গ্রহণ করলে তাকে বলে-
  1. ক) Write operation
  2. খ) READ operation
  3. গ) Input operation
  4. ঘ) Output operation
সঠিক উত্তর:
খ) READ operation
উত্তর
সঠিক উত্তর:
খ) READ operation
ব্যাখ্যা

সিপিইউ (CPU) যখন কোন ডিভাইস বা মেমরি হতে আগে থেকে সংরক্ষিত ডাটা গ্রহণ করে তখন তাকে Read Operation বলা হয়।
সিপিইউ (CPU) যখন কোন ডিভাইস বা মেমরি হতে নতুন ডাটা প্রেরণ তথা সংরক্ষণ করে তখন তাকে Write Operation বলা হয়।

৮৩.
ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে তৈরী করা হয়-
  1. ক) UNIVAC-1
  2. খ) ENIAC
  3. গ) Tabulating Machine
  4. ঘ) IBM 370
সঠিক উত্তর:
খ) ENIAC
উত্তর
সঠিক উত্তর:
খ) ENIAC
ব্যাখ্যা
1946 সালে 1800 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে ENIAC (Electronic Numerical Integrator and Computer) তৈরী হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৮৪.
নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
  1. ক) মনিটর
  2. খ) টাচ স্ক্রিন
  3. গ) কি-বোর্ড
  4. ঘ) মাদার বোর্ড
সঠিক উত্তর:
খ) টাচ স্ক্রিন
উত্তর
সঠিক উত্তর:
খ) টাচ স্ক্রিন
ব্যাখ্যা

উল্লিখিত অপশনগুলোর মধ্যে টাচস্ক্রিন একই সাথে টাচ ইনপুট নেয় এবং স্ক্রিনে আউটপুট দেখায়।

কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩, মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫, মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭, ওএমআর (OMR)
৮, ওসিআর (OCR)
৯, লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪, প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।

৮৫.
অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হলো-
  1. ক) ইনপুট-আউটপুট অপারেশন
  2. খ) ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ
  3. গ) প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
  4. ঘ) বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
সঠিক উত্তর:
গ) প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
ব্যাখ্যা

অপারেটিং সিস্টেম
একজন প্রতিষ্ঠান প্রধানই পারে একটি প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে। তেমনি কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়। এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং আ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে। এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।

আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিউটের(American National Standard Institute-ANSI) মতে, ‘যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে।’
Software that controls the execution of computer programs and which may provide scheduling, debugging, input/output control, accounting, compilation, storage assignment, data management, and related services.

সহজভাবে বলা যায়, অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা স্বয়ংক্রিয়ভাবে সব সময় নির্বাহ হয় এবং অন্যান্য প্রোগ্রামের নির্বাহের পরিবেশ তৈরি করে।

সুত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
(1111011)2 -এর অক্টাল প্রকাশ হলো-
  1. ক) (137)2
  2. খ) (173)8
  3. গ) (137)10
  4. ঘ) (173)16
সঠিক উত্তর:
খ) (173)8
উত্তর
সঠিক উত্তর:
খ) (173)8
ব্যাখ্যা

001 111 011
  1    7     3

(1111011)2 = (173)8

৮৭.
“Computer virus” এই টার্মটির নামকরণ কে করেছেন?
  1. ক) ব্লেইজ প্যাসকেল
  2. খ) ফ্রেড কোহেন
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) হাওয়ার্ড এইচ আইকেন
সঠিক উত্তর:
খ) ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রেড কোহেন
ব্যাখ্যা

VIRUS বা Vital Information Resources Under Siege ভাইরাস হল এক ধরনের সফটওয়্যার যা তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং যার সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ১৯৮০ সালে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেড কোহেন সর্বপ্রথম এরূপ সফটওয়্যারের নামকরণ VIRUS করেন। স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার প্রভৃতি কম্পিউটার ভাইরাসের উদাহরণ।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী

৮৮.
নিচের কোনটি সাইবার ক্রাইম?
  1. ক) অবৈধভাবে অন্যের তথ্য হস্তগত করা
  2. খ) আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ
  3. গ) কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে। হ্যাকিং, স্প্যামিং, সাইবার বুলি, স্পুফিং, ফিশিং(Phishing), স্নিকিং এসবই সাইবার অপরাধের বিভিন্ন ধরণ।
৮৯.
বায়োমেট্রিক্স-এ পাসওয়ার্ড হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) মানুষের বৈশিষ্ট্য
  2. খ) নির্দিষ্ট সংখ্যা
  3. গ) নির্দিষ্ট শব্দ
  4. ঘ) শব্দ ও সংখ্যা
সঠিক উত্তর:
ক) মানুষের বৈশিষ্ট্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মানুষের বৈশিষ্ট্য
ব্যাখ্যা

গ্রিক শব্দ 'metron' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথাঃ
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry)
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan)
৪. ফেইস রিকোগনিশন (Face recognition)
৫. ডিএনএ টেস্ট (DNA Test)

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ভয়েস রিকগনিশন (Voice recognition)
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification)
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification)
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৯০.
ব্যাংক হিসাব খোলার সময়ে আবেদনকারী প্রদত্ত নাম, পিতার-মাতার নাম, ঠিকানা ইত্যাদির সমন্বয়ে তৈরি হয় গ্রাহকের-
  1. ক) রেকর্ড (Record)
  2. খ) ফিল্ড (Field)
  3. গ) ডাটা টেবিল (data Table)
  4. ঘ) ডেটা (Data) সমগ্র
সঠিক উত্তর:
ক) রেকর্ড (Record)
উত্তর
সঠিক উত্তর:
ক) রেকর্ড (Record)
ব্যাখ্যা
অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড। সাধারণভাবে পুরো একটি সারিকেই আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি।
যদি কোন টেবিলে গ্রাহকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ থাকে তবে সে গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হবে একটি রেকর্ড।
এরকম যতজন গ্রাহকের নাম-ঠিকানা একটি টেবিলে লিপিবদ্ধ থাকবে সে টেবিলে ততগুলো রেকর্ড আছে বলে ধরা হবে।
৯১.
নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া?
  1. ক) চলচ্চিত্র
  2. খ) ভিডিও গেমস
  3. গ) ভিডিওচিত্র
  4. ঘ) অ্যানিমেশন
সঠিক উত্তর:
খ) ভিডিও গেমস
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিডিও গেমস
ব্যাখ্যা

মাল্টিমিডিয়ার প্রকারভেদ
তথ্য পরিবেশনের প্রকৃতি অনুসারে মাল্টিমিডিয়াকে দুই ভাগে ভাগ করা যায়।
১. ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া ((Interactive Multimedia) ও
২. নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া (Non-Interactive Multimedia).

ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া
ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া হল পরস্পর ক্রিয়াশীল মাল্টিমিডিয়া। এই ধরনের মাল্টিমিডিয়াতে শব্দ, বর্ণ ও চিত্র সবই থাকে এবং এগুলো ব্যবহারকারী দ্বারা নিয়ন্ত্রিত থাকে এবং একটির সাথে অপরটির সম্পর্কযুক্ত থাকে। ধরা যাক জীব বৈচিত্রের উপর একটি প্যাকেজ তৈরী করা হয়েছে। এই প্যাকেজে বিভিন্ন প্রাণীর তালিকা আছে। এখন হরিণ নামক প্রাণীটির উপর ক্লিক করলে হরিণের বিবরণ ও ছবি দেখা যাবে। যদি হরিণের ডাক শুনতে ইচ্ছা হয় তাহলে শব্দের জন্য নির্ধারিত স্থানে ক্লিক করলে তা শোনা যাবে। যদি হরিণের চলাফেরা ও আচরণ দেখতে চান তাহলে মুভি নামক স্থানে ক্লিক করলে তার চলাচল এবং আচরণ দেখা যাবে। এক্ষেত্রে একটি প্যাকেজের মধ্যে পরস্পর আন্তঃক্রিয়াশীল বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। সুতরাং এই প্যাকেজটিকে বলা হয় ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া।
প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভিডিও গেমসে ইন্টারঅ্যাকশানের সুযোগ রয়েছে।

নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া
কিছু কিছু মাল্টিমিডিয়াতে উপরোক্ত সুবিধা নেই। সেখানে শব্দ, স্থির ছবি, সচল ছবি, বর্ণ সবই আছে, কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। এই ধরনের মাল্টিমিডিয়াকে নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া বলে। সাধারণত বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি ও সফটওয়্যার নির্মাতারা তাদের নির্মাণকৃত সামগ্রীকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য বা ডেমো দেখানোর জন্য নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া প্যাকেজ তৈরী করে থাকেন।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯২.
ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়?
  1. ক) Unicast
  2. খ) Broadcast
  3. গ) Multicast
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) Multicast
উত্তর
সঠিক উত্তর:
গ) Multicast
ব্যাখ্যা
মাল্টিকাস্ট মোড ব্রডকাস্ট মোডের মতই তবে পার্থক্য হলো মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের একটি নোড থেকে ডাটা প্রেরণ করলে তা নেওয়ার্কের অধীনস্ত সকল নোডই গ্রহণ করতে পারে না।
শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে।
যেমন- ভিডিও কনফারেসিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে।
৯৩.
(√7 + √3)(√28 - √12) = কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 8
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা

(√7 + √3)(√28 - √12)
= (√7 + √3) {√(4×7) - √(4×3)}
= (√7 + √3) {2√7 - 2√3}
= 2 (√7 + √3) (√7 - √3)
= 2 {(√7)2 - (√3)2}
= 2 (7 - 3)
= 2 × 4
= 8

৯৪.
একটি ৬.১৫ কি.মি দীর্ঘ সেতুতে ১৫০ মি. অন্তর অন্তর ল্যাম্প পোস্ট বসানো হলে মোট কয়টি ল্যাম্পপোস্ট বসবে?
  1. ক) ৪১টি
  2. খ) ৪২টি
  3. গ) ৪৩টি
  4. ঘ) ৫০টি
সঠিক উত্তর:
খ) ৪২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২টি
ব্যাখ্যা
৬.১৫ কি.মি = ৬১৫০ মি.
মোট পোস্ট লাগবে = {(৬১৫০/১৫০) +১} টি
= ৪২ টি
৯৫.
  1. ক) ২১
  2. খ) ৭৬
  3. গ) ১২
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা

২ = ৯, ৩×৯ = ২৭, ২৭ - ৩ =২৪
২ = ২৫, ৫×২৫ = ১২৫, ১২৫ - ৫ = ১২০
২ = ১৬, ৪×১৬ = ৬৪, ৬৪ - ৪ = ৬০

৯৬.
একই আকারের একটি কালো ও একটি সাদা পাথরকে রোদে রাখলে কোনটি বেশি উত্তপ্ত হবে?
  1. ক) সাদা পাথর
  2. খ) কালো পাথর
  3. গ) দুটোই সমান উত্তপ্ত হবে
  4. ঘ) কোনোটিই উত্তপ্ত হবে না
সঠিক উত্তর:
খ) কালো পাথর
উত্তর
সঠিক উত্তর:
খ) কালো পাথর
ব্যাখ্যা
কালো বস্তুর তাপ শোষণ ক্ষমতা সাদা বস্তুর তুলনায় বেশি হওয়ায় কালো পাথর বেশি উত্তপ্ত হবে
৯৭.
ক, খ এর পূর্বদিকে; ঘ, ক এর দক্ষিণ দিকে এবং খ, গ এর উত্তরে অবস্থিত হলে গ, ঘ এর কোনদিকে অবস্থিত?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
খ) পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম
৯৮.
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৬ বার
সঠিক উত্তর:
খ) ২ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ বার
ব্যাখ্যা
দুপুর ১২টায় একবার এবং ১টার কিছুক্ষণ পর ১ বার। মোট ২ বার অতিক্রম করবে।
৯৯.
৯, ২৮, ৬৫, ... ... ধারাটির পরবর্তী পদ কত?
  1. ক) ১২১
  2. খ) ১৩১
  3. গ) ১২৬
  4. ঘ) ১৩০
সঠিক উত্তর:
গ) ১২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৬
ব্যাখ্যা

৩ + ১ = ৯
৩ + ১ = ২৮
৩ + ১ = ৬৫
৩ + ১ = ১২৬

১০০.
যদি 1295 = EIBA হয় তাহলে 3418 এর উল্টো কত হবে?
  1. ক) HADC
  2. খ) HACD
  3. গ) CDAH
  4. ঘ) CDHA
সঠিক উত্তর:
গ) CDAH
উত্তর
সঠিক উত্তর:
গ) CDAH
ব্যাখ্যা

Alphabet এ অবস্থান অনুযায়ী। A = 1, B = 2, …

1295 = EIBA হলে, 3418 = HADC

অর্থাৎ, 3418 এর উল্টো হবে - CDAH

১০১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) লিফলেট
  2. খ) পোস্টার
  3. গ) কাগজ
  4. ঘ) রসিদ
সঠিক উত্তর:
গ) কাগজ
উত্তর
সঠিক উত্তর:
গ) কাগজ
ব্যাখ্যা
কাগজ ব্যতীত অন্যগুলোতে অবশ্যই কিছু লেখা বা আঁকা থাকবে।
১০২.
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা রাখা হয়েছে কারণ-
  1. ক) শিক্ষা প্রতিস্থানগুলো অস্থায়ী চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে
  2. খ) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো হচ্ছে
  3. গ) শিক্ষা প্রতিষ্ঠানে এই ভাইরাস বেশি ছড়ায় না
  4. ঘ) ছোঁয়াচে হওয়ায় যে কোন জনসমাগমে এই ভাইরাস ছড়ানোর উচ্চ ঝুঁকি রয়েছে
সঠিক উত্তর:
ঘ) ছোঁয়াচে হওয়ায় যে কোন জনসমাগমে এই ভাইরাস ছড়ানোর উচ্চ ঝুঁকি রয়েছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছোঁয়াচে হওয়ায় যে কোন জনসমাগমে এই ভাইরাস ছড়ানোর উচ্চ ঝুঁকি রয়েছে
ব্যাখ্যা
স্কুলের বাচ্চারা সতর্ক থাকবে না। এটা একটা ভাল যুক্তি। বড় মানুষগুলোর ব্যাপারটা তর্ক সাপেক্ষ। সবাইতো আসলে বাইরেই থাকছে।
যাইহোক, সরকার সতর্কতা হিসেবে মে মাসে খুলে চাচ্ছেন।
১০৩.
'ঢেউ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পারাবত
  2. খ) কজ্জল
  3. গ) কুলিশ
  4. ঘ) বীচি
সঠিক উত্তর:
ঘ) বীচি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বীচি
ব্যাখ্যা
ঢেউ শব্দের সমার্থক শব্দ - ঊর্মি, বীচি, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি।
১০৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Posesion
  2. খ) Posession
  3. গ) Possession
  4. ঘ) Possesion
সঠিক উত্তর:
গ) Possession
উত্তর
সঠিক উত্তর:
গ) Possession
ব্যাখ্যা
Possession শব্দের অর্থ দখল।
১০৫.
প্রশ্নবোধক চিহ্নে কোনটি হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা

সাদা ত্রিভুজটা দুইবার করে নিচে এবং উপরে থাকছে।
অন্যদিকে, কালো ত্রিভুজটি প্রতিবার ঘড়ির কাঁটার বিপরীতে একটা করে বাহু পরিবর্তন করছে।

১০৬.
কোন সুলতান ‘শাহ-ই বাঙ্গালা’ উপাধি ধারণ করেন?
  1. ক) আলাউদ্দিন হোসেন শাহ
  2. খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
  3. গ) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
  4. ঘ) শামসুদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর:
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা
বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮ খ্রি.)।
তিনি ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলাকে এক করে বৃহত্তর বাংলা প্রতিষ্ঠা করেন।
তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়।
তিনি ‘শাহ-ই বাঙালা’ ও ‘শাহ-ই বাঙালিয়ান’ উপাধি ধারণ করেন।
তিনি `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৭.
বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম আন্দোলন কোনটি?
  1. ক) নীল বিদ্রোহ
  2. খ) ফরায়েজী আন্দোলন
  3. গ) ফকির-সন্ন্যাসী আন্দোলন
  4. ঘ) সিপাহি বিদ্রোহ
সঠিক উত্তর:
গ) ফকির-সন্ন্যাসী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
গ) ফকির-সন্ন্যাসী আন্দোলন
ব্যাখ্যা
বাংলায় ব্রিটিশবিরোধী প্রথম সংঘটিত আন্দোলন হলো ফকির-সন্ন্যাসী আন্দোলন।
- আন্দোলনের ব্যাপ্তি ছিলো আঠারো শতকের ১৭৬০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত।
- আন্দোলনে ফকিরদের নেতৃত্ব দেন মজনু শাহ।
- সন্ন্যাসীদের পক্ষে নেতৃত্ব দেন ভবানী পাঠক।
অন্যদিকে সিপাহি বিদ্রোহ, ফরায়েজী আন্দোলন এবং নীল বিদ্রোহ সংঘটিত হয় উনিশ শতকে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৮.
নিচের কোনটি ইউনেস্কো ঘোষিত ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ নয়?
  1. ক) বাউল গান
  2. খ) মসলিন বুনন শিল্প
  3. গ) পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
  4. ঘ) শীতল পাটি তৈরি শিল্প
সঠিক উত্তর:
খ) মসলিন বুনন শিল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) মসলিন বুনন শিল্প
ব্যাখ্যা
বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা চারটি। এগুলো হলো:
- বাউল গান (২০০৮)
- জামদানি বুনন শিল্প (২০১৩)
- পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা (২০১৬)
- শীতল পাটি তৈরি শিল্প (২০১৭)।
অন্যদিকে, ঢাকাই মসলিন হলো দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
১০৯.
বাংলাদেশর জাতীয় প্রতীকে মোট কতটি তারকা রয়েছে?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
গ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
গ) চারটি
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
বাংলাদেশের জাতীয় প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।
(সূত্র: বাংলাদেশ সংবিধান ও বাংলাপিডিয়া)
১১০.
কোন প্রেক্ষাপটে ‘ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি’ গঠিত হয়?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) বাষট্টির শিক্ষা আন্দোলন
  3. গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
  4. ঘ) ১৯৫৮ সালের সামরিক শাসন জারি
সঠিক উত্তর:
গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ৮ জানুয়ারি পূর্ব পাকিস্তানের বিরোধীদলগুলোর সমন্বয়ে ‘ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি (ডাক)’ গঠিত হয়।
এই জোটে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, মোজাফফর ন্যাপসহ আটটি রাজনৈতিক দল যুক্ত ছিলো।
পাকিস্তানে ফেডারেল পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রবর্তন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমান, খান আবদুল ওয়ালী খান ও জুলফিকার আলী ভুট্টোসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি দাবিতে এই জোট গণআন্দোলনের ডাক দিয়েছিলো।
(সূত্র: বাংলাপিডিয়া)
১১১.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ১১ নং সেক্টর
  2. খ) ২ নং সেক্টর
  3. গ) ৩ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে ফেনী নদী থেকে উত্তর দিকে আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, ‍বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং ঢাকা শহর নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ এবং মেজর এটিএম হায়দার।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১২.
সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
  1. ক) ৬৫ নং
  2. খ) ৬৬ নং
  3. গ) ৭১ নং
  4. ঘ) ১২২ নং
সঠিক উত্তর:
খ) ৬৬ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬ নং
ব্যাখ্যা
সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
এই বিধান অনুসারে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সমূহ হলো:
- বাংলাদেশের নাগরিক হওয়া
- বয়স ২৫ বৎসর পূর্ণ হওয়া
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হওয়া
- দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পাওয়া
- বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা আনুগত্য ঘোষণা
- ১৯৭২ সালের যোগসাজশকারী আদেশের অধীন কোন অপরাধে দণ্ডিত না হওয়া
- আইনে উল্লিখিত নির্দিষ্ট পদাধিকারী না হওয়া
- নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হবার পর পাঁচ বৎসর অতিবাহিত না হওয়া।
অন্যদিকে,
- ৬৫ নং অনুচ্ছেদ : সংসদ প্রতিষ্ঠা
- ৭১ নং অনুচ্ছেদ : দ্বৈত-সদস্যতায় বাধা
- ১২২ নং অনুচ্ছেদ : ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১১৩.
কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে জরুরি অবস্থা জারির বিধান যুক্ত করা হয়?
  1. ক) প্রথম সংশোধনী
  2. খ) দ্বিতীয় সংশোধনী
  3. গ) তৃতীয় সংশোধনী
  4. ঘ) চতুর্থ সংশোধনী
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংশোধনী
ব্যাখ্যা
প্রথম জাতীয় সংসদে ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর সংবিধানের দ্বিতীয় সংশোধনী গৃহিত হয়। ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি এতে স্বাক্ষর করেন।
এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে জরুরি অবস্থার বিধান সন্নিবেশ করা হয়।
এ জন্যে সংবিধানে ‘নবম ক’ ভাগ এবং এই ভাগে ১৪১ক, ১৪১খ এবং ১৪১গ অনুচ্ছেদ যুক্ত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়)
১১৪.
সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় কবে?
  1. ক) ২৩ মার্চ ১৯৭২
  2. খ) ১০ এপ্রিল ১৯৭২
  3. গ) ১১ এপ্রিল ১৯৭২
  4. ঘ) ১৭ এপ্রিল ৯৭২
সঠিক উত্তর:
গ) ১১ এপ্রিল ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদ কর্তৃক ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- কমিটির সভাপতি : তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন
- একমাত্র মহিলা সদস্য : বেগম রাজিয়া বানু
- একমাত্র বিরোধীদলীয় সদস্য : সুরঞ্জিত সেনগুপ্ত (ন্যাপ-মোজাফফর)।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১১৫.
বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার কত শতাংশ?
  1. ক) ৬১.৩ শতাংশ
  2. খ) ৬২.১ শতাংশ
  3. গ) ৬৩.৪ শতাংশ
  4. ঘ) ৬৮.৭ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৬৩.৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৩.৪ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার:
- জাতীয় পর্যায়ে : ৬৩.৪ শতাংশ।
- গ্রামাঞ্চলে : ৬২.৭ শতাংশ
- শহরাঞ্চলে : ৬৪.৪ শতাংশ
- আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী : ৬২.১ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
১১৬.
বাংলাদেশে বসবাসকারী রাখাইন সম্প্রদায় কোন ধর্মের অনুসারী?
  1. ক) খ্রিস্টান ধর্ম
  2. খ) হিন্দু ধর্ম
  3. গ) বৌদ্ধ ধর্ম
  4. ঘ) বৈষ্ণব ধর্ম
সঠিক উত্তর:
গ) বৌদ্ধ ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) বৌদ্ধ ধর্ম
ব্যাখ্যা
বাংলাদেশের পটুয়াখালী, কক্সবাজার এবং বরগুনা জেলায় বসবাসকারী রাখাইন সম্প্রদায় বৌদ্ধ ধর্মের অনুসারী।
বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব ইত্যাদি রাখাইনদের প্রধান ধর্মীয় উৎসব।
রাখাইনদের আদি নিবাস ছিলো মিয়ানমারের আরাকান প্রদেশে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১১৭.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের মোট বাজেটের পরিমাণ কত কোটি টাকা?
  1. ক) ৫,৫৬,০০০ কোটি টাকা
  2. খ) ৫,৬৮,০০০ কোটি টাকা
  3. গ) ৫,৭৮,০০০ কোটি টাকা
  4. ঘ) ৫,৮৫,০০০ কোটি টাকা
সঠিক উত্তর:
খ) ৫,৬৮,০০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫,৬৮,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেট:
- মোট বাজেট : ৫,৬৮,০০০ কোটি টাকা
- বাজেট জিডিপির : ১৭.৯ শতাংশ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি : ২,০৫,১৪৫ কোটি টাকা
- রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা : ৩,৭৮,০০০ কোটি টাকা
- অনুদান ব্যতীত বাজেট ঘাটতি : ১,৯০,০০০ কোটি টাকা
- অনুমিত প্রবৃদ্ধি : ৮.২ শতাংশ
- অনুমিত মূল্যস্ফিতি : ৫.৪ শতাংশ।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
১১৮.
কোন সংস্থাটি খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য-দ্রব্য বিক্রি করে থাকে?
  1. ক) Bangladesh Institute of Social Trading
  2. খ) Trading Corporation Of Bangladesh
  3. গ) Bangladesh Agriculture Development Corporation
  4. ঘ) Bangladesh Trading Development Agency
সঠিক উত্তর:
খ) Trading Corporation Of Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
খ) Trading Corporation Of Bangladesh
ব্যাখ্যা
Trading Corporation Of Bangladesh (TCB) খোলা বাজারে সরকারের পক্ষ থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রি করে থাকে।
টিসিবির অন্যান্য কাজের মধ্যে রয়েছে:
- বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ ও মূল্য পর্যবেক্ষণ করা
- চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিভিন্ন পণ্য মজুদ করা
- সরকারের নির্দেশনা অনুযায়ী পণ্য আমদানি করা ইত্যাদি।
টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ টিসিবি ওয়েবসাইট)
১১৯.
নিচের কোনটি ভুট্টার জাত?
  1. ক) বীটজবা
  2. খ) উত্তরণ
  3. গ) কাজলা
  4. ঘ) কল্যাণীয়া
সঠিক উত্তর:
খ) উত্তরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তরণ
ব্যাখ্যা
বাংলাদেশে চাষকৃত ভুট্টার জাতসমূহ হলো:
- উত্তরণ
- শুভ্রা
- মোহর
- বর্ণালী
- খই ভুট্টা
- বারি ভুট্টা ইত্যাদি।
অন্যদিকে,
- বীটজবা : কলার জাত
- কাজলা : বেগুনের জাত
- কল্যাণীয়া : সরিষার জাত।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ও কৃষিশিক্ষা বোর্ড বই)
১২০.
ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচনকারী গবেষকদলের নেতৃত্ব দেন কে?
  1. ক) ড. বিজন কান্তি
  2. খ) ড. মো. সামছুল আলম
  3. গ) ড. মাকসুদুল আলম
  4. ঘ) ড. মোবারক আহমেদ খান
সঠিক উত্তর:
খ) ড. মো. সামছুল আলম
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. মো. সামছুল আলম
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলমের নেতৃত্বে বাকৃবির একদল গবেষক ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর ইলিশের জীবনরহস্য উন্মোচনের ঘোষণা দেয়।
এই দলের অন্যরা হলেন:
- অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্লা
- অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম
- অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান।
তবে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে অপর একটি গবেষকদলও ইলিশের জীবনরহস্য উন্মোচনের ঘোষণা দেয়।
(সূত্র: দৈনিক সমকাল : ৮ সেপ্টেম্বর ২০১৮)
১২১.
‘বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি’ কোথায় অবস্থিত?
  1. ক) মতিঝিল
  2. খ) শাহবাগ
  3. গ) আগারগাঁও
  4. ঘ) সাভার
সঠিক উত্তর:
খ) শাহবাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহবাগ
ব্যাখ্যা
‘বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি’ ঢাকার শাহবাগে অবস্থিত।
এটি ১৯৮৭ সালের ২১ অক্টোবর ‘সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি’ হিসেবে যাত্রা শুরু করে। এর আগে এটি ‘সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি’ নামে পরিচিত ছিলো।
এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এর প্রধানের পদবী রেক্টর। বর্তমান রেক্টর বদরুন নেছা।
এই প্রতিষ্ঠানে সিভিল সার্ভিস ক্যাডারের বিভিন্ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
(সূত্রঃ BCSAC ওয়েবসাইট)
১২২.
জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) সংসদ নেতা
  4. ঘ) চিফ হুইপ
সঠিক উত্তর:
ক) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পিকার
ব্যাখ্যা
বাংলাদেশের আইনসভা ‘জাতীয় সংসদ’ নামে পরিচিত। এর অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। তিনি আইনসভার সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।
সংসদ সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচিত হয়। স্পিকার প্রদত্ত ভোট ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ নামে পরিচিত।
(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১২৩.
ভাষা ও সাহিত্যে একুশে পদক-২০২১ লাভ করেন কে?
  1. ক) কাজী রোজী
  2. খ) বুলবুল চৌধুরী
  3. গ) গোলাম মুরশিদ
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
- ভাষা ও সাহিত্যে : কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।
- ভাষা আন্দোলনে : মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)
- শিল্পকলায় : পাপিয়া সারোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)
- মুক্তিযুদ্ধে : গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
- সাংবাদিকতায় : অজয় দাশগুপ্ত
- গবেষণায় : ড. সমীর কুমার সাহা
- শিক্ষায় : মাহফুজা খানম
- অর্থনীতিতে : ড. মির্জা আব্দুল জলিল
- সমাজসেবায় : প্রফেসর কাজী কামরুজ্জামান।
(সূত্র: ডেইলি স্টার)
১২৪.
কার নেতৃত্বাধীন মন্ত্রীসভায় বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রীর দায়িত্ব পালন করেন?
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) মোহাম্মদ আলী
  3. গ) আতাউর রহমান খান
  4. ঘ) শেরে বাংলা এ কে ফজলুল হক
সঠিক উত্তর:
গ) আতাউর রহমান খান
উত্তর
সঠিক উত্তর:
গ) আতাউর রহমান খান
ব্যাখ্যা
১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে পূর্ব পাকিস্তানে আতাউর রহমান খানের নেতৃত্বে কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়।
- বঙ্গবন্ধু ১৬ সেপ্টেম্বর ১৯৫৬ এ মন্ত্রিসভায় শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রী হিসেবে যোগ দেন।
- কিন্তু ১৯৫৭ সালের ৩০ মে দলীয় কাজে মনোনিবেশের জন্যে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী)
১২৫.
কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকলে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হতে পারে?
  1. ক) পঞ্চাশ জন
  2. খ) ষাট জন
  3. গ) আশি জন
  4. ঘ) নব্বই জন
সঠিক উত্তর:
খ) ষাট জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ষাট জন
ব্যাখ্যা
জাতীয় সংসদে ন্যূনতম যতজন সদস্য উপস্থিত থাকলে সংসদ অধিবেশন পরিচালনা করা যায় তা ‘কোরাম’ নামে পরিচিত।
বাংলাদেশের সংবিধান অনুসারে কমপক্ষে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকলে সংসদ অধিবেশন পরিচালনা করা যায় বা কোরাম পূর্ণ হয়।
অধিবেশন চলাকালে সদস্য সংখ্যা যদি ৬০ জনের কম হয় সেক্ষেত্রে স্পিকার বৈঠক মূলতবি রেখে কোরাম পূর্ণ হওয়ার জন্যে অপেক্ষা করে থাকেন।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১২৬.
স্বাধীন বাংলাদেশে নির্মিত ‍মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি?
  1. ক) মেঘের অনেক রং
  2. খ) ধীরে বহে মেঘনা
  3. গ) আগুনের পরশমণি
  4. ঘ) ওরা এগারো জন
সঠিক উত্তর:
ঘ) ওরা এগারো জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওরা এগারো জন
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র হলো চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা এগারো জন’। ছবিটি ১৯৭২ সালে মুক্তি পায়।
অন্যদিকে,
- ‘ধীরে বহে মেঘনা’ মুক্তি পায় ১৯৭৩ সালে
- ‘মেঘের অনেক রং’ মুক্তি পায় ১৯৭৬ সালে
- ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে।
(সূত্র: ডেইলি স্টার)
১২৭.
বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের কততম শীর্ষ সম্মেলনে প্রথম অংশ নেয়?
  1. ক) তৃতীয় সম্মেলন
  2. খ) চতুর্থ সম্মেলন
  3. গ) পঞ্চম সম্মেলন
  4. ঘ) ষষ্ঠ সম্মেলন
সঠিক উত্তর:
খ) চতুর্থ সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ সম্মেলন
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে এবং সদস্যপদ লাভ করে।
ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।
(সূত্র: ন্যাম আজারবাইজার ওয়েবসাইট)
১২৮.
সম্প্রতি মঙ্গলপৃষ্ঠে অবতরণকারী নাসার মহাকাশযানটির নাম কী?
  1. ক) কিউরিওসিটি
  2. খ) স্পিরিট
  3. গ) অপারচুনিটি
  4. ঘ) পারসিভেয়ারেন্স
সঠিক উত্তর:
ঘ) পারসিভেয়ারেন্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারসিভেয়ারেন্স
ব্যাখ্যা
গত ১৮ ফেব্রুয়ারি ২০২১ নাসার মহাকাশ ‘পারসিভেয়ারেন্স’ মঙ্গলপৃষ্ঠে ‘জেযেরো ক্রেটার’ নামক স্থানে অবতরণ করতে সক্ষম হয়।
মহাকাশযানটি আগামী দুইবছর মঙ্গলগ্রহে অবস্থান করে তাতে প্রাণের অস্তিত্ব বিষয়ে গবেষণা চালাবে।
এটি নাসার ২২তম মঙ্গল মিশন। গত বছরের ৩০ জুলাই এটি পৃথিবী থেকে উৎক্ষেপিত করা হয়।
(সূত্র: নাসা ওয়েবসাইট)
১২৯.
নিচের কোন দেশটি GCC জোটের সদস্য?
  1. ক) কুয়েত
  2. খ) ইয়েমেন
  3. গ) জর্ডান
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ক) কুয়েত
উত্তর
সঠিক উত্তর:
ক) কুয়েত
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয় ১৯৮১ সালে।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে।
- বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ ফালাহ আল হাজরাফ।
বর্তমান সদস্য ৬টি। এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
(সূত্র: GCC ওয়েবসাইট)
১৩০.
চীনের জাতীয় প্রতীক কী?
  1. ক) মহাপ্রাচীর
  2. খ) তিয়েনআনমেন গেট
  3. গ) দুই মাথাযুক্ত ঈগল
  4. ঘ) ড্রাগন
সঠিক উত্তর:
খ) তিয়েনআনমেন গেট
উত্তর
সঠিক উত্তর:
খ) তিয়েনআনমেন গেট
ব্যাখ্যা
চীনের জাতীয় প্রতীক হলো লাল বৃত্তের মাঝে সোনালি বর্ণের তিয়েনআনমেন গেট, তার উপরে ৫ টি তারকা, নিচে হুইল এবং চতুর্দিক ঘিরে গম ও ধানের শীষের বৃত্ত।
সামাজ্যবাদী ও সামন্তবাদী শক্তির বিরুদ্ধে চীনা জনগণের চিরন্তন প্রতিরোধ ও সংগ্রামী চেতনার প্রকাশ হিসেবে জাতীয় প্রতীকে ‘তিয়েনআনমেন গেট’ ব্যবহৃত হয়েছে।
১৯৫০ সালের ২০ সেপ্টেম্বর অফিসিয়ালভাবে এই প্রতীকটি গৃহিত হয়।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩১.
৩২তম টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম কী?
  1. ক) সমিইতি
  2. খ) মিরাইতোয়া
  3. গ) জুনিমো
  4. ঘ) রেইওয়া
সঠিক উত্তর:
খ) মিরাইতোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মিরাইতোয়া
ব্যাখ্যা
২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমসের ৩২তম আসর।
টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
অন্যদিকে ‘সমিইতি’ হলো টোকিও প্যারা অলিম্পিক গেমসের মাসকট।
৩২তম টোকিও অলিম্পিক গেমস ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে এর তারিখ পেছানো হয়। তবে এর নাম ‘টোকিও-২০২০ অলিম্পিক’ ই রাখা হয়েছে।
(সূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
১৩২.
‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত হয় কবে?
  1. ক) ২০ ফেব্রুয়ারি
  2. খ) ২১ মার্চ
  3. গ) ৩১ মে
  4. ঘ) ২০ জুন
সঠিক উত্তর:
গ) ৩১ মে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১ মে
ব্যাখ্যা
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ২০ ফেব্রুয়ারি : বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
- ২১ মার্চ : আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
- ২০ জুন : বিশ্ব শরনার্থী দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবাইট)
১৩৩.
কার্টাগেনা প্রটোকল কবে গৃহীত হয়?
  1. ক) ১৯৯৭ সাল
  2. খ) ২০০০ সাল
  3. গ) ২০০২ সাল
  4. ঘ) ২০০৩ সাল
সঠিক উত্তর:
খ) ২০০০ সাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০ সাল
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। এটি ২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহীত হয়।
এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে।
এতে ১০৩টি দেশ স্বাক্ষর করেছে। তবে চুক্তিটির অংশীদার ১৭৩টি দেশ।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৪.
‘ব্লু ইকোনমি’ সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
  1. ক) লেস্টার ব্রাউন
  2. খ) গুন্টার পাউলি
  3. গ) র‍্যাগনার নার্কস
  4. ঘ) রিচার্ড হাক্সলি
সঠিক উত্তর:
খ) গুন্টার পাউলি
উত্তর
সঠিক উত্তর:
খ) গুন্টার পাউলি
ব্যাখ্যা
‘ব্ল ইকোনমি’ বা সমুদ্র অর্থনীতি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি।
তিনি ১৯৯৪ সালে প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন। ২০১০ সালে তিনি তার ‘দ্য ব্লু ইকোনমি’ শিরোনামের বইয়ে ‘ব্লু ইকোনমি’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে, ২০১২ সালের রিও ডি জেনিরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ‘ব্লু ইকোনমি’ ধারণাটি বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
(সূত্র: এসডিজি এবং এলটি-ইকোনমি ওয়েবসাইট)
১৩৫.
নিচের কোনটি তুরস্কের মুদ্রার নাম?
  1. ক) রুবল
  2. খ) লিরা
  3. গ) পাউন্ড
  4. ঘ) র‍্যান্ড
সঠিক উত্তর:
খ) লিরা
উত্তর
সঠিক উত্তর:
খ) লিরা
ব্যাখ্যা
- লিরা : তুরস্কের মুদ্রা
- র‌্যান্ড : দক্ষিণ আফ্রিকার মুদ্রা
- রুবল : রাশিয়ার মুদ্রা
- পাউন্ড : মিশর, সিরিয়া, সুদান, দ. সুদান ও লেবাননের মুদ্রার নাম।
(সূত্র: ব্রিটানিকা)
১৩৬.
‘হেলেনিস্টিক সভ্যতা’ অন্য কী নামে পরিচিত?
  1. ক) ফিনিশীয় সভ্যতা
  2. খ) এথেনীয় সভ্যতা
  3. গ) আলেকজান্দ্রিয়ান সভ্যতা
  4. ঘ) বৈদিক সভ্যতা
সঠিক উত্তর:
গ) আলেকজান্দ্রিয়ান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) আলেকজান্দ্রিয়ান সভ্যতা
ব্যাখ্যা
গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে। এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা ‘হেলেনিস্টিক সভ্যতা’ নামে পরিচিতি পায়।
হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া। যার কারণে একে অনেক ক্ষেত্রে ‘আলেকজান্দ্রিয়ান সভ্যতা’ নামেও ডাকা হয়।
হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো। রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে, গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা ‘হেলেনিক সভ্যতা’ নামে পরিচিত।
(সূত্র: হিস্টোরি ওয়েবসাইট)
১৩৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে কোন সীমারেখা নির্ধারিত হয়?
  1. ক) ম্যানারহেইম লাইন
  2. খ) ওডারনিস লাইন
  3. গ) জিগফ্রিড লাইন
  4. ঘ) ম্যাজিনো লাইন
সঠিক উত্তর:
খ) ওডারনিস লাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) ওডারনিস লাইন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি কর্তৃক জার্মানি ও পোল্যান্ডের মাঝে নিরূপিত সীমারেখা হলো ওডারনিস লাইন।
অন্যদিকে,
- জিগফ্রিড লাইন (জার্মানি নির্মিত) : ফ্রান্স-জার্মানি
- ম্যানারহেইম লাইন (ফিনল্যান্ড নির্মিত) : ফিনল্যান্ড-রাশিয়া
- ম্যাজিনো লাইন (ফ্রান্স নির্মিত) : ফ্রান্স-জার্মানি।
(সূত্রঃ হিস্টোরি এবং ব্রিটানিকা)
১৩৮.
কোন চুক্তির ফলে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করেছিলো?
  1. ক) ডেটন চুক্তি
  2. খ) অসলো চুক্তি
  3. গ) বেলফাস্ট চুক্তি
  4. ঘ) অটোয়া চুক্তি
সঠিক উত্তর:
খ) অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) অসলো চুক্তি
ব্যাখ্যা
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত অসলো চুক্তির ফলে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন এতে মধ্যস্থতা করেন।
অন্যদিকে,
- অটোয়া চুক্তি (১৯৯৭) স্থলমাইন নিষিদ্ধকরণ
- ডেটন চুক্তি (১৯৯৫) : বসনিয়া সংকট সমাধান
- বেলফাস্ট চুক্তি (১৯৯৮) : উত্তর আয়ারল্যান্ডে শান্তি স্থাপন।
(সূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা)
১৩৯.
নিচের কোনটি কুর্দি মিলিশিয়া সংগঠন?
  1. ক) MILF
  2. খ) YPG
  3. গ) LNA
  4. ঘ) TPLF
সঠিক উত্তর:
খ) YPG
উত্তর
সঠিক উত্তর:
খ) YPG
ব্যাখ্যা
YPG (Peoples Protection Unit) হলো সিরিয়ান কুর্দিদের স্থানীয় প্রতিরক্ষা বাহিনী।
সিরিয়ায় গৃহযুদ্ধের সময় YPG এর উত্থান ঘটে। YPG সিরিয়ায় কুর্দিস্তান প্রতিষ্ঠায় তৎপর।
যুক্তরাষ্ট্র YPG গোষ্ঠীকে সমর্থন প্রদান করে আসছে যা তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে শীতলতা তৈরি করেছে।
তুরস্ক তার সীমান্ত এলাকা থেকে YPG মিলিশিয়াদের হঠাতে সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করে আসছে।
অন্যদিকে,
- MILF ফিলিপাইনের মুসলিম গেরিলা সংগঠন
- LNA লিবিয়ার খলিফা হাফতার নেতৃত্বাধীন সশ্বস্ত্র বাহিনী
- TPLF ইথিওপিয়ার বিরোধপূর্ণ তাইগ্রে অঞ্চলের মিলিশিয়া সংগঠন।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড এবং কুর্দিস্তান প্রজেক্ট ওয়েবসাইট)
১৪০.
নিরক্ষীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়?
  1. ক) শৈলোৎক্ষেপ
  2. খ) পরিচলন
  3. গ) ঘূর্ণি
  4. ঘ) সংঘর্ষ
সঠিক উত্তর:
খ) পরিচলন
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিচলন
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়।
পরিচলন প্রক্রিয়ায় দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে সরাসরি উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টিপাত ঘটায়।
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সবসময় লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে।
ফলে এই হালকা জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকাল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)
১৪১.
ঘূর্ণিঝড় ‘আম্পান’ কবে বাংলাদেশে আঘাত হেনেছিলো?
  1. ক) ১১ এপ্রিল, ২০২০
  2. খ) ২০ মে, ২০২০
  3. গ) ৭ জুন, ২০২০
  4. ঘ) ২৫ আগস্ট, ২০২০
সঠিক উত্তর:
খ) ২০ মে, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ মে, ২০২০
ব্যাখ্যা
২০২০ সালের ২০ মে বাংলাদেশ আঘাত হানে সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড় ‘আম্পান’।
এটির কেন্দ্রে গতিবেগ ছিলো ঘন্টায় ১৬০-১৮০ কিলোমিটার।
‘আম্পান’ নামকরণ করে থাইল্যান্ড। থাই ভাষায় আম্পান অর্থ ‘আকাশ’।
আম্পানে পশ্চিমবঙ্গে ৮৬ জনের অধিক এবং বাংলাদেশে ২৩ জন মারা যায়।
(সূত্র: বিবিসি বাংলা)
১৪২.
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
  1. ক) মকরক্রান্তি রেখা
  2. খ) নিরক্ষরেখা
  3. গ) ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখা
  4. ঘ) কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর:
ঘ) কর্কটক্রান্তি রেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা
বাংলাদেশ কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) উপর অবস্থিত।
সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা ‘কর্কটক্রান্তি রেখা’ নামে পরিচিত। এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
এছাড়া, বাংলাদেশের উপর দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৩.
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
  2. খ) আলজেরিয়া
  3. গ) লিবিয়া
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
খ) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) আলজেরিয়া
ব্যাখ্যা
আয়তন অনুসারে আফ্রিকা মহাদেশের দেশসমূহ:
- প্রথম : আলজেরিয়া
- দ্বিতীয় : গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- তৃতীয় : সুদান
- চতুর্থ : লিবিয়া।
- জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া
- আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সিচেলিস।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৪৪.
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ কমিটি কোনটি?
  1. ক) DDMC
  2. খ) UZDMC
  3. গ) NDMC
  4. ঘ) NDMAC
সঠিক উত্তর:
গ) NDMC
উত্তর
সঠিক উত্তর:
গ) NDMC
ব্যাখ্যা
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ কমিটি হলো NDMC (National Disaster Management Council)।
এর প্রধান হলেন প্রধানমন্ত্রী। এটি দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও আইনের বিষয়ে সিদ্ধান্তগ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
অন্যদিকে,
- NDMAC : National Disaster Management Advisory Committee
- DDMC : District Disaster Management Committee
- UZDMC : Upazila Disaster Management Committee.
- UDMC = Union Disaster Management Committee
(সূত্রঃ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা - ২০১৫)
১৪৫.
মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত?
  1. ক) সকল জনগণ
  2. খ) সমাজের বৃহৎ অংশ
  3. গ) শিক্ষিত জনগণ
  4. ঘ) ধর্মীয় বিশেষজ্ঞ
সঠিক উত্তর:
খ) সমাজের বৃহৎ অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাজের বৃহৎ অংশ
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের কর্মকাণ্ড পরিচালনাকারী রীতিনীতি ও মানদণ্ড। এসব রীতিনীতি সমাজের বৃহৎ অংশ বা সংখ্যাগরিষ্ঠ অংশ দ্বারা স্বীকৃত।
(সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৪৬.
কোন ধরনের অধিকার ভঙ্গের ক্ষেত্রে কোন শাস্তি দেওয়া হয় না?
  1. ক) অর্থনৈতিক অধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর:
খ) নৈতিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) নৈতিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
অধিকার দুই প্রকার। যথা:
- নৈতিক অধিকার
- আইনি অধিকার।
নৈতিক অধিকার ভঙ্গকারীকে কোন শাস্তির মুখোমুখি হতে হয় না।
অন্যদিকে, বিভিন্ন আইনি অধিকার যেমন: রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার ভঙ্গকারীকে বিচারের মুখোমুখি হতে হয়।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৪৭.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব অধিক মাত্রায় পরিলক্ষিত হয় কোথায়?
  1. ক) বিচার বিভাগে
  2. খ) শাসন বিভাগে
  3. গ) আইন বিভাগে
  4. ঘ) বিরোধী দলে
সঠিক উত্তর:
খ) শাসন বিভাগে
উত্তর
সঠিক উত্তর:
খ) শাসন বিভাগে
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। সরকারের বিভিন্ন বিভাগের উপর এর সক্রিয় প্রভাব পরিলক্ষিত হয়।
তবে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় - নির্বাহী বা শাসন বিভাগের উপর।
স্বার্থকামী গোষ্ঠীগুলো মন্ত্রিপরিষদ এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যেও যোগাযোগ স্থাপনের মাধ্যমে সরকারি নীতি ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এছাড়া রাজনৈতিক দলের উপরও এদের প্রভাব বিদ্যমান রয়েছে।
(সূত্র: রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)