পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ১৪: বিষয়: মানসিক দক্ষতা সিলেবাস ১. সমস্যা সমাধান (Problem Solving) ২. স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) ৩. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
একটি পথের অর্ধেক দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ৯ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত? 
  1. ৫০২ কি.মি.
  2. ৪৫২ কি.মি.
  3. ৪৩২ কি.মি.
  4. ৩৮০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পথের অর্ধেক দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ৯ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?

সমাধান:
১ম অর্ধেক পথে,
৪০ কি.মি. যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যায় = ১/৪০ ঘণ্টায়

আবার, 
বাকি অর্ধেক পথ,
৬০ কি.মি.যায় = ১ ঘণ্টায় 
∴ ১ কি.মি. যায় = ১/৬০ ঘণ্টায়

(১ + ১) বা ২ কি.মি. যায় = (১/৪০) + (১/৬০) = (৩ + ২)/১২০ = ৫/১২০ = ১/২৪ ঘণ্টায়

এখন,
১/২৪ ঘণ্টায় যায় = ২ কি.মি.
∴ ১ ঘণ্টায় যায় = (২ × ২৪)/১ কি.মি.
∴ ৯ ঘণ্টায় যায় = (২ × ২৪ × ৯) কি.মি. = ৪৩২ কি.মি. 

অতএব, পথের মোট দূরত্ব = ৪৩২ কি.মি.

Shortcut:
মোট দূরত্ব = ২ × (১ম দূরত্ব × ২য় দূরত্ব × মোট সময়)/(১ম দূরত্ব + ২য় দূরত্ব)  

.
রোহন উত্তর দিকে 3 কিলোমিটার হাঁটে, তারপর তার বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে। সে আবার বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। আবার সে বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। শুরুর স্থান থেকে সে কত কিলোমিটার দূরে? 
  1. 1 Km
  2. 3 Km
  3. 2 Km
  4. 4 Km
ব্যাখ্যা

প্রশ্ন: রোহন উত্তর দিকে 3 কিলোমিটার হাঁটে, তারপর তার বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে। সে আবার বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। আবার সে বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। শুরুর স্থান থেকে সে কত কিলোমিটার দূরে?

সমাধান:  

প্রদত্ত চিত্র থেকে স্পষ্ট যে, OD = CD - OC = 3 - 2 = 1

সুতরাং, শুরুর স্থান থেকে সোজা দূরত্ব 1 Km.

.
পরবর্তী সংখ্যাটি কত?
৫০, ৪৫, ৩৯, ৩২, ২৪, ......
  1. ১৭ 
  2. ১৬
  3. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পরবর্তী সংখ্যাটি কত?
৫০, ৪৫, ৩৯, ৩২, ২৪, ......

সমাধান:
৫০ - ৪৫ = ৫
৪৫ - ৩৯ = ৬
৩৯ - ৩২ = ৭
৩২ - ২৪ = ৮

∴ পরবর্তী সংখ্যার জন্য, ২৪ - ৯ = ১৫

.
স্থির পানিতে নৌকার বেগ ৯ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? 
  1. ৩ কি.মি/ঘণ্টা
  2. ২.৫ কি.মি/ঘণ্টা
  3. ২ কি.মি/ঘণ্টা
  4. ৪ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৯ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?

সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৯ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৯ - ক) কি.মি/ঘণ্টা

প্রশ্নমতে,
(৯ + ক) = ২(৯ - ক)
⇒ ৯ + ক = ১৮ - ২ক
⇒ ২ক + ক = ১৮ - ৯
⇒ ৩ক = ৯
∴ ক = ৯/৩ = ৩ 

অতএব, স্রোতের  বেগ = ৩ কি.মি/ঘণ্টা

.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
  1. ১৫টি 
  2. ১৪টি 
  3. ১২টি 
  4. ১৩টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

সমাধান: 

একটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 1, 2, 3, 4, 5, 6 = ৬টি 
দুইটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 12, 13, 26, 45 = ৪টি 
তিনটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 134, 256 = ২টি 
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 123456 = ১টি 

মোট ত্রিভুজ আছে = ৬ + ৪ + ২ + ১ = ১৩টি 

.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১৪ 
  2. ২১ 
  3. ৯ 
  4. ১১ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে, 
উপরের সংখ্যা + ডান পাশের নিচের সংখ্যা) ÷  বাম পাশের নিচের সংখ্যা = মাঝের সংখ্যা 
১ম চিত্রে,
(৩৬ + ১২)/১৬ ৪৮/১৬ = ৩

২য় চিত্রে, 
(৩০ + ২৭)/১৯ = ৫৭/১৯ = ৩

৩য় চিত্রে, 

(২৪ + ১৮)/? = ৩
⇒ ৪২/? = ৩ 
⇒ ? = ৪২/৩ 
∴ ? = ১৪ 

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৪ বসবে।

.
ঘড়িতে রাত ৯ : ২০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 
  1. ১২০°
  2. ৭৫.৫°
  3. ১৬০°
  4. ২০°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে রাত ৯ : ২০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ঘণ্টা ও কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২
= |(১১ × ২০) - (৬০ × ৯)|/২
= |২২০ - ৫৪০|/২ 
= |- ৩২০|/২
= ১৬০°

সুতরাং, ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ১৬০°।

.
A এর অবস্থান যদি B এর বরাবর উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর বরাবর পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?
  1. উত্তর-পশ্চিম
  2. দক্ষিণ-পূর্ব
  3. উত্তর-পূর্ব
  4. দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

প্রশ্ন: A এর অবস্থান যদি B এর বরাবর উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর বরাবর পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?

সমাধান:
তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

C এর অবস্থান A এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।

.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 16
  2. 61
  3. 21
  4. 81
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:  
১ম চিত্র, 
12 × (14/2) = 12 × 7 = 84

২য় চিত্র,
9 × (18/2) = 9 × 9 = 81

৩য় চিত্র,
11 × (?/2) = 88
⇒ ? = (88 × 2)/11
⇒ ? = 8 × 2
∴ ? = 16

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 16 সংখ্যাটি বসবে। 

১০.
যদি মাসের ৫ম দিন বুধবার হয়, তাহলে মাসের ২৭তম দিন কী বার হবে?
  1. শুক্রবার
  2. বুধবার
  3. শনিবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ৫ম দিন বুধবার হয়, তাহলে মাসের ২৭তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ৫ম দিন বুধবার হলে,
৫ + ৭ = ১২তম,
১২ + ৭ = ১৯তম,
১৯ + ৭ = ২৬তম দিনও বুধবার হবে।
∴ ২৬তম দিন বুধবার।

সুতরাং, ২৬ + ১ = ২৭তম দিন হবে বুধবারের পরের দিন = বৃহস্পতিবার।

১১.
যদি C = 3 এবং X = 24 হয়, তবে TIGER = ?
  1. 59
  2. 65
  3. 56
  4. 61
ব্যাখ্যা

প্রশ্ন: যদি C = 3 এবং X = 24 হয়, তবে TIGER = ?

সমাধান:
দেওয়া আছে, 
C = 3 এবং X = 24
এখানে ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী মান ধরা হয়েছে।
T = 20, I = 9, G = 7, E = 5, R = 18

এখন, 
T I G E R = 20 + 9 + 7 + 5 + 18 = 59 

সুতরাং, TIGER = 59

১২.
প্রদত্ত চিত্র x এর মান কত? 
  1. 474
  2. 304
  3. 609
  4. 256
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্র x এর মান কত? 

সমাধান: 
ঘড়ির কাঁটা বিপরীত দিক থেকে, 
১ম সংখ্যা = 4
২য় সংখ্যা = 4 × 3 - 3 = 9
৩য় সংখ্যা = 9 × 3 - 3=24
৪র্থ সংখ্যা = 24 × 3 - 3 = 69
৫ম সংখ্যা = 69 × 3 - 3 = 204

একইভাবে, 
৬ষ্ঠ সংখ্যা = 204 × 3 - 3 = 609.

সুতরাং, প্রদত্ত চিত্র x এর মান 609। 

১৩.
দুটি নল একটি পুকুর যথাক্রমে ২৪ মিনিট ও ৩৬ মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খুললে পুকুরের অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? 
  1. ৭ মিনিট ১২ সেকেন্ড
  2. ৮ মিনিট
  3. ৭ মিনিট
  4. ৮ মিনিট ৩০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল একটি পুকুর যথাক্রমে ২৪ মিনিট ও ৩৬ মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খুললে পুকুরের অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম নল দ্বারা,
২৪ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২৪ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
৩৬ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৩৬ অংশ

দুইটি নল একসঙ্গে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২৪) + (১/৩৬)
= (৩ + ২)/৭২
= ৫/৭২ অংশ

এখন,
৫/৭২ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ পূর্ণ হয় = ৭২/৫ মিনিটে 
∴ অর্ধেক বা ১/২ অংশ পূর্ণ হয় = ৭২/(৫ × ২) = ৭২/১০ = ৭.২ মিনিটে বা ৭ মিনিট ১২ সেকেন্ড

১৪.
যদি 'APPLE' = 11616125 এবং 'BANANA' = 21141141 হিসেবে কোড করা হয়। তাহলে 'GRAPE'-এর কোড কী হবে? 
  1. 718165
  2. 7181615
  3. 718116
  4. 7181165
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 'APPLE' = 11616125 এবং 'BANANA' = 21141141 হিসেবে কোড করা হয়। তাহলে 'GRAPE'-এর কোড কী হবে? 

সমাধান: 

APPLE ⇒ A = 1, P = 16, P = 16, L = 12, E = 5
BANANA ⇒ B = 2, A = 1, N = 14, A = 1, N = 14, A = 1

একইভাবে, 
GRAPE ⇒ G = 7, R = 18, A = 1, P = 16, E = 5
GRAPE = 7181165.

১৫.
36 : 81 : : 121 : ? 
  1. 144
  2. 196
  3. 121
  4. 169
ব্যাখ্যা

প্রশ্ন: 36 : 81 : : 121 : ?

সমাধান:
সম্পর্কটি হল n2 : (n + 3)2
62 : 92 : : 112 : (11 + 3)2 
⇒ 62 : 92 : : 112 : 142
⇒ 36 : 81 : : 121 : 196

∴ নির্ণেয় সংখ্যা- 196

১৬.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার। এটি ১৪০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ২৮ সেকেন্ড
  3. ৩২ সেকেন্ড
  4. ২৬ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার। এটি ১৪০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান:
ট্রেন যখন একটি স্থির প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন ট্রেনকে নিজের পুরো দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মোট দূরত্ব অতিক্রম করতে হয়।

∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (২৫০ + ১৪০) মিটার = ৩৯০ মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৫৪ কি.মি./ঘণ্টা = (৫৪ × ১০০০)/(৬০ × ৬০) মি./সে. = ১৫ মি./সে.

এখন,
ট্রেনটি ১৫ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১৫ সেকেন্ডে
∴ ৩৯০ মিটার অতিক্রম করে = (৩৯০/১৫) সেকেন্ডে = ২৬ সেকেন্ডে

অর্থাৎ ট্রেনটি স্থির প্ল্যাটফর্ম অতিক্রম করতে ২৬ সেকেন্ড সময় লাগবে।

১৭.
BEH, DFK, FHN, ____, JOT
  1. GJQ
  2. HJQ
  3. HKQ
  4. HJR
ব্যাখ্যা

প্রশ্ন: BEH, DFK, FHN, ____, JOT

সমাধান:
 
প্রথম বর্ণ = B → D → F → H → J   ; [2 করে বাড়ছে]

দ্বিতীয় বর্ণ = E (+ 1) → F (+ 2) → H (+ 3) → K (+ 4) → O

তৃতীয় বর্ণ = H → K → N → Q → T  ; [3 করে বাড়ছে]

সুতরাং চতুর্থ গ্রুপটি হবে HKQ

সুতরাং, পূর্ণ সিরিজটি হলো- BEH, DFK, FHN, HKQ, JOT

১৮.
যদি 4 × 5 = 2430 এবং 3 × 7 = 1842 হয় তবে 6 × 8 = ? 
  1. 3648
  2. 4863
  3. 3468
  4. 3846
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 4 × 5 = 2430 এবং 3 × 7 = 1842 হয় তবে 6 × 8 = ?

সমাধান:
যদি 4 × 5 = 2430 এবং 3 × 7 = 1842 হয় তবে 6 × 8 = 3648

এখানে,
4 × 6 = 24   ; [6 দ্বারা গুণ করে]
5 × 6 = 30   ; [6 দ্বারা গুণ করে]
∴ 4 × 5 = 2430   ; [ গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে] 

3 × 6 = 18   ; [6 দ্বারা গুণ করে] 
7 × 6 = 42   ; [6 দ্বারা গুণ করে] 
∴ 3 × 7 = 1842  ; [ গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে] 

একইভাবে,
6 × 6 = 36   ; [6 দ্বারা গুণ করে] 
8 × 6 = 48   ; [ 5 দ্বারা গুণ করে] 
∴ 6 × 8 = 3648   ; [ গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

১৯.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৫ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৮০ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 
  1. ৮ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৬ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৫ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৮০ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১৫ কি.মি/ঘণ্টা 
স্রোতের বেগ = ৫ কি.মি/ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১৫ + ৫) = ২০ কি.মি/ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১৫ - ৫) = ১০ কি.মি/ঘণ্টা 

৮০ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৮০/২০ = ৪ ঘণ্টা
এবং 
৮০ কি.মি পথ পুনরায় ফিরে আসতে সময় লাগবে = ৮০/১০ = ৮ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = ৪ + ৮ = ১২ ঘণ্টা

২০.
যদি COMPUTER কে OCPMTURE দিয়ে কোড করা হয়, তাহলে KEYBOARD এর কোড কী হবে?
  1. EKBYAODR
  2. EYKBORAD
  3. YEKOARBD
  4. YEKBORAD
ব্যাখ্যা

প্রশ্ন: যদি COMPUTER কে OCPMTURE দিয়ে কোড করা হয়, তাহলে KEYBOARD এর কোড কী হবে?

সমাধান:
প্রথমে দেখি COMPUTER → OCPMTURE কীভাবে হয়েছে।

এখানে, COMPUTER = ৮টি বর্ণ
জোড়ায় জোড়ায় (পাশাপাশি দুটি করে) বর্ণের স্থান বিনিময় করা হয়েছে। 
CO → OC, MP → PM, UT → TU, ER → RE
সুতরাং, COMPUTER → OCPMTURE

একই নিয়মে KEYBOARD = ৮টি বর্ণ 
KE → EK, YB → BY, OA → AO, RD → DR
সুতরাং, KEYBOARD → EKBYAODR

সঠিক উত্তর: ক) EKBYAODR

২১.
নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?  
  1. ৩১ 
  2. ২৯ 
  3. ২৫ 
  4. ২৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ? 

সমাধান:
প্রদত্ত অনুক্রমটিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অন্তর = ২
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর = ৪
অর্থাৎ 
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩
২৩ + ৪ = ২৭ 

∴ নির্ণেয় সংখ্যাটি = ২৭

২২.
এক নির্দিষ্ট কারখানায় পাঁচ কর্মী A, B, C, D এবং E আছে। A একটি কাজ ৪ মিনিটে, B একটি কাজ ৫ মিনিটে, C একটি কাজ ৬ মিনিটে, D একটি কাজ ১০ মিনিটে এবং E একটি কাজ ১২ মিনিটে শেষ করতে পারে। প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কত একক কাজ সম্পূর্ণ হয়? 
  1. ৩/২০
  2. ৪/২৫
  3. ৭/৩০
  4. ৫/২৪
ব্যাখ্যা

প্রশ্ন: এক নির্দিষ্ট কারখানায় পাঁচ কর্মী A, B, C, D এবং E আছে। A একটি কাজ ৪ মিনিটে, B একটি কাজ ৫ মিনিটে, C একটি কাজ ৬ মিনিটে, D একটি কাজ ১০ মিনিটে এবং E একটি কাজ ১২ মিনিটে শেষ করতে পারে। প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কত একক কাজ সম্পূর্ণ হয়? 

সমাধান: 
A এর প্রতি মিনিটে কাজ = ১/৪ অংশ 
B এর প্রতি মিনিটে কাজ = ১/৫ অংশ
C এর প্রতি মিনিটে কাজ = ১/৬ অংশ
D এর প্রতি মিনিটে কাজ = ১/১০ অংশ
E এর প্রতি মিনিটে কাজ = ১/১২ অংশ

∴ পাঁচজনের প্রতি মিনিটে মোট কাজ = (১/৪) + (১/৫) + (১/৬) + (১/১০) + (১/১২) অংশ
= (১৫ + ১২ + ১০ + ৬ + ৫)/৬০ অংশ
= ৪৮/৬০ অংশ
= ৪/৫ অংশ

∴ প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কাজ = মোট গড় কাজ/কর্মীর সংখ্যা = (৪/৫)/৫ = ৪/২৫ অংশ

সুতরাং, প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে ৪/২৫ একক কাজ সম্পূর্ণ হয়।

২৩.
রুবেল মিয়া 1 কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে 5 কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে 2 কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে 9 কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
  1. 14 কি.মি.
  2. 8 কি.মি.
  3. 12 কি.মি.
  4. 5 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল মিয়া 1 কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে 5 কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে 2 কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে 9 কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?

সমাধান:

ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন 1 কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন 5 কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন 2 কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন 9 কি.মি.

অতএব,
AB = 1 কি.মি.
BC = DF = 5 কি.মি.
CD = BF = 2 কি.মি.
DE = 9 কি.মি.

AF = AB + BF = (1 + 2) কি.মি. = 3 কি.মি.
EF = DE - DF = (9 - 5) কি.মি. = 4 কি.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE2 = AF2 + EF2
⇒ AE2 = (3)2 + (4)2
⇒ AE2 = 9 + 16
⇒ AE2 = 25
⇒ AE = √25 = 5
∴ AE = 5

∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব 5 কি.মি.

২৪.
২০২ = ৪৪, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?
  1. ৯৮১৮
  2. ৮১৮১ 
  3. ৮১১৮ 
  4. ৮১৯১ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২ = ৪৪, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?

সমাধান: 
এখানে,
সমান চিহ্নের ডান পাশের প্রথম ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট × সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
সমান চিহ্নের ডান পাশের দ্বিতীয় ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট + সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট

এখন,
২০২ = (২ × ২) এবং (২ + ২) = ৪৪
৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
৬০৬ = (৬ × ৬) এবং (৬ + ৬) = ৩৬১২

একই ভাবে,
৯০৯ = (৯ × ৯) এবং (৯ + ৯) = ৮১১৮

২৫.
একজন দৌড়বিদ ১৫ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ১.৮ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে? 
  1. ২ মিনিট
  2. ৩.৫ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৩ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দৌড়বিদ ১৫ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ১.৮ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
গতিবেগ = ১৫ মিটার/সেকেন্ড 
দূরত্ব = ১.৮ কি.মি. = (১.৮ × ১০০০) মিটার = ১৮০০ মিটার

∴ গতিবেগ = দূরত্ব/সময়
⇒ সময় = দূরত্ব/গতিবেগ
= (১৮০০/১৫) সেকেন্ড
∴ সময় = ১২০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট
∴ ১ সেকেন্ড = (১/৬০) মিনিট
∴ ১২০ সেকেন্ড = (১২০/৬০) মিনিট = ২ মিনিট

অতএব, দৌড়বিদের ১.৮ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে ২ মিনিট সময় লাগবে।

২৬.
নিচের চিত্রে কয়টি বর্গ আছে?
  1. 49 টি
  2. 61 টি
  3. 55 টি
  4. 50 টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি বর্গ আছে?

সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।
মোট বর্গক্ষেত্রের সংখ্যা = 52 + 42 + 32 + 22 + 12
= 25 + 16 + 9 + 4 + 1
= 55 টি

২৭.
৩ + ৯ + ১৫ + .......... + ৮৭ = ?
  1. ৬৯০ 
  2. ৭২০
  3. ৫৯০
  4. ৬৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৯ + ১৫ + .......... + ৮৭ = ?

সমাধান:
১ম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৬

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
⇒ ৮৭ = ৩ + (n - ১)৬
⇒ ৮৭ = ৩ + ৬n - ৬
⇒ ৮৭ = ৬n - ৩
⇒ ৬n = ৯০
⇒ n = ১৫

∴ সমষ্টি Sn = (n/২){২a + (n - ১)d}
= (১৫/২) {২ × ৩ + (১৫ - ১)৬}
= (১৫/২) {৬ + ১৪ × ৬}
= (১৫/২) {৬ + ৮৪}
= (১৫/২) × ৯০
= ১৫ × ৪৫
= ৬৭৫

২৮.
সামিনা ও সুহানার বয়সের অনুপাত ৭ : ৩। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ৩। তাহলে তাদের বয়সের পার্থক্য কত?
  1. ১২ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: সামিনা ও সুহানার বয়সের অনুপাত ৭ : ৩। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ৩। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 

সমাধান:
ধরি, বর্তমানে সামিনার বয়স = ৭ক বছর
এবং সুহানার বয়স = ৩ক বছর

∴ ৬ বছর পর সামিনার বয়স = ৭ক + ৬
 এবং সুহানার বয়স = ৩ক + ৬

দেওয়া আছে, ৬ বছর পর অনুপাত ৫ : ৩
∴ (৭ক + ৬)/(৩ক + ৬) = ৫/৩ 
⇒ ২১ক + ১৮ = ১৫ক + ৩০ 
⇒ ২১ক - ১৫ক = ৩০ - ১৮ 
⇒ ৬ক = ১২ 
⇒ ক = ১২/৬ 
∴ ক = ২

∴ সামিনার বয়স = ৭ক = ১৪ বছর
এবং সুহানার বয়স = ৩ক = ৬ বছর

∴ বয়সের পার্থক্য = ১৪ - ৬ = ৮  বছর

অতএব, তাদের বয়সের পার্থক্য ৮ বছর।

২৯.
একটি এনালগ ঘড়িতে ৫ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
  1. উত্তর-পশ্চিম
  2. পশ্চিম
  3. উত্তর-পূর্ব 
  4. উত্তর
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৫ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?

সমাধান: 

৫ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটার অবস্থান হবে উত্তর দিক মুখী। 

৩০.
যদি A অর্থ ×, B অর্থ ÷, C অর্থ + এবং D অর্থ - হয়, তাহলে-
48 B 6 A 5 D 10 C 20 = ?
  1. 40
  2. 71
  3. 50
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A অর্থ ×, B অর্থ ÷, C অর্থ + এবং D অর্থ - হয়, তাহলে-
48 B 6 A 5 D 10 C 20 = ?

সমাধান:
দেওয়া আছে, 
48 B 6 A 5 D 10 C 20
= 48 ÷ 6 × 5 - 10 + 20  ; [A = ×, B = ÷, C = + এবং D = -] 
= 8 × 5 - 10 + 20
= 40 - 10 + 20
= 30 + 20
= 50

৩১.
একটি সংখ্যার ২০% বাদ দিলে যা থাকে তার ২৫% হলো ৪৮। সংখ্যাটি কত? 
  1. ২৪০
  2. ৪৪০ 
  3. ৩৬০ 
  4. ২৫০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ২০% বাদ দিলে যা থাকে তার ২৫% হলো ৪৮। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক 
ক-এর ২০% বাদ দিলে থাকে = ক - ক এর ২০%
= ক - (২০ক/১০০)
= (৫ক - ক)/৫
= ৪ক/৫ 

প্রশ্নমতে, 
⇒ (৪ক/৫) এর ২৫% = ৪৮ 
⇒ (৪ক/৫) × (২৫/১০০) = ৪৮
⇒ ৪ক/২০ = ৪৮
⇒ ক = (৪৮ × ২০)/৪
∴ ক = ২৪০ 

∴ নির্ণেয় সংখ্যাটি হলো ২৪০।  

৩২.
একটি উড়োজাহাজ বরাবর উত্তর দিকে যাত্রা শুরু করেছে। যদি এটি ডানদিকে ঘুরে বরাবর পশ্চিম দিকে যেতে চায়, তাহলে কত ডিগ্রি মোড় নিতে হবে?
  1. ১৮০°
  2. ৯০°
  3. ২৭০°
  4. ৩৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি উড়োজাহাজ বরাবর উত্তর দিকে যাত্রা শুরু করেছে। যদি এটি ডানদিকে ঘুরে বরাবর পশ্চিম দিকে যেতে চায়, তাহলে কত ডিগ্রি মোড় নিতে হবে?

সমাধান: 

বরাবর উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী। 

আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি  ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে। 

অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।

সুতরাং, উত্তর থেকে পশ্চিমে যেতে হলে ২৭০° ডানদিকে ঘুরতে হবে।

৩৩.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন চিত্রটি বসবে? 
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোন চিত্রটি বসবে? 

    সমাধান: 
    ১ম চিত্রে, 23 × 4 = 92, 23 × 6 = 138;

    ২য় চিত্রে, 21 × 4 = 84, 21 × 6 = 126

    ৩য় চিত্রে, 24 × 4 = 96, 24 × 6 = 144

    একইভাবে, 
    গ) নং চিত্রে, 6 × 4 = 24, 6 × 6 = 36

    সুতরাং, সঠিক উত্তর গ) নং 

    ৩৪.
    বালিকাদের সারিতে P এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং Q এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে P এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে Q এর অবস্থান কত?
    1. ১১ তম
    2. ৯ম
    3. ১০ম
    4. ৮ম
    ব্যাখ্যা

    প্রশ্ন: বালিকাদের সারিতে P এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং Q এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে P এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে Q এর অবস্থান কত?

    সমাধান:
    P এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং ডানদিক থেকে ১১তম।
    সারিতে মোট বালিকার সংখ্যা = ১৪ + ১ + ১০ = ২৫ জন।
    Q এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম
    Q এর বামে অবস্থান করে = ২৫ - ১৭ = ৮ জন বালক।

    ∴ Q এর অবস্থান বামদিক হতে ৮ + ১ = ৯ম

    ৩৫.
    ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের ডানের বর্ণটি কী হবে? 
    1. S
    2. T
    3. Q
    4. V
    ব্যাখ্যা

    প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের ডানের বর্ণটি কী হবে?

    সমাধান:
    ইংরেজি বর্ণমালার ১ম চারটি ব্যঞ্জনবর্ণ হলো- B, C, D, F 
    ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর তিনটি স্বরবর্ণ হলো - I, O, U 

    ৩য় স্বরবর্ণ অর্থাৎ U এর ডানের বর্ণটি হবে V. 

    ৩৬.
    প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কোন উত্তরটি সঠিক হবে?

     
    1. 82
    2. 96
    3. 74
    4. 88
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কোন উত্তরটি সঠিক হবে?

    সমাধান: 
    এখানে, 
    (উপরের সংখ্যাদ্ব্যের সমষ্টি) × 2 = নিচের সংখ্যা 
    প্রথম চিত্র থেকে, 
    (25 + 17) × 2 = 84

    দ্বিতীয় চিত্র থেকে, 
    (21 + 14) × 2 = 70

    একইভাবে, তৃতীয় চিত্র থেকে,
    (29 + 19) × 2 = 96

    অতএব, উত্তর হলো 96

    ৩৭.
    আমার কক্ষে আমি একাই ছিলাম। এমন সময় একজন বিধবা মহিলা তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে এবং তাদের সাথে তিন দম্পতি প্রত্যেকে দুজন করে সন্তানসহ প্রবেশ করলেন। মোট কতজন লোক হলো? 
    1. ১৮ জন
    2. ১৬ জন
    3. ১৯ জন
    4. ১৭ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: আমার কক্ষে আমি একাই ছিলাম। এমন সময় একজন বিধবা মহিলা তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে এবং তাদের সাথে তিন দম্পতি প্রত্যেকে দুজন করে সন্তানসহ প্রবেশ করলেন। মোট কতজন লোক হলো?

    সমাধান:
    প্রথমে কক্ষে ছিলাম শুধু আমি = ১ জন।

    এরপর, 
    প্রবেশ করলেন একজন বিধবা মহিলা + তার দুই ছেলে + এক মেয়ে = ১ + ২ + ১ = ৪ জন।

    তিন দম্পতি = ৩ × ২ = ৬ জন (বাবা-মা)।
    প্রত্যেক দম্পতির দুজন করে সন্তান = ৩ × ২ = ৬ জন সন্তান।

    ∴ মোট প্রবেশকারী = ৪ + ৬ + ৬ = ১৬ জন।

    ∴ কক্ষে মোট লোক = আমি + প্রবেশকারী = ১ + ১৬ = ১৭ জন।

    অতএব, আমার কক্ষে মোট ১৭ জন লোক হলো।

    ৩৮.
    যদি 4516 = DEAF হয় তাহলে 1394 = ? 
    1. FACE
    2. ACID
    3. DICE
    4. BADC
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি 4516 = DEAF হয় তাহলে 1394 = ? 

    সমাধান:
    যদি 4516 = DEAF হয় তাহলে 1394 = ACID

    ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
    4 = D ,
    5 = E,
    1 = A,
    6 = F

    একইভাবে,
    1 = A,
    3 = C,
    9 = I,
    4 = D
    ∴ 1394 = ACID

    ৩৯.
    নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
    ?/১৬ = ৬৪/? 
    1. ৪০ 
    2. ৩২
    3. ৫২
    4. ২৮
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
    ?/১৬ = ৬৪/?

    সমাধান:
    মনে করি,
    প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হলো ’ক’

    এখন,
    ক/১৬ = ৬৪/ক
    ⇒ ক = ৬৪ × ১৬
    ⇒ ক = √(৮ × ৪)
    ⇒ ক = ৮ × ৪ 
    ∴ ক = ৩২ 

    সুতরাং, প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হলো ৩২। 

    ৪০.
    প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে? 
    1. 12 টি 
    2. 14 টি 
    3. 15 টি 
    4. কোনটিই নয় 
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে? 


    সমাধান: 


    একটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1, 2, 3, 4, 5, 6, 7 = 7 টি 
    দুইটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 23, 45, 67 = 3 টি 
    তিনটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 123 = 1 টি 
    পাঁচটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 12367 = 1 টি 
    সবগুলো ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1234567 = 1 টি

    ∴ মোট আয়তক্ষেত্র আছে = 7 + 3 + 1 + 1 + 1 = 13 টি