উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পথের অর্ধেক দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ৯ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?
সমাধান:
১ম অর্ধেক পথে,
৪০ কি.মি. যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যায় = ১/৪০ ঘণ্টায়
আবার,
বাকি অর্ধেক পথ,
৬০ কি.মি.যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যায় = ১/৬০ ঘণ্টায়
(১ + ১) বা ২ কি.মি. যায় = (১/৪০) + (১/৬০) = (৩ + ২)/১২০ = ৫/১২০ = ১/২৪ ঘণ্টায়
এখন,
১/২৪ ঘণ্টায় যায় = ২ কি.মি.
∴ ১ ঘণ্টায় যায় = (২ × ২৪)/১ কি.মি.
∴ ৯ ঘণ্টায় যায় = (২ × ২৪ × ৯) কি.মি. = ৪৩২ কি.মি.
অতএব, পথের মোট দূরত্ব = ৪৩২ কি.মি.
Shortcut:
মোট দূরত্ব = ২ × (১ম দূরত্ব × ২য় দূরত্ব × মোট সময়)/(১ম দূরত্ব + ২য় দূরত্ব)