(বর্তমানে মানব ভূগোলের জনক হিসবে কাকে ধরা হয়?)
ব্যাখ্যা
Friedrich Ratzel (1844–1904), একজন জার্মান ভূগোলবিদ, মানব ভূগোলের ভিত্তি স্থাপন করেন।
তিনি “Anthropogeographie” (1882–1891) গ্রন্থে মানব ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করেন।
তার “Environmental Determinism” বা পরিবেশের নিমিত্তবাদ তত্ত্ব অনুযায়ী মানুষের কার্যকলাপ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়।
এসব অবদানের জন্য বেশিরভাগ ভূগোলবিদ তাকে Father of Human Geography বলে অভিহিত করেছেন।
মানব ভূগোলের জনক নিয়ে একটু বিভ্রান্তি আছে, কারণ বিভিন্ন বই ও পরীক্ষায় আলাদা আলাদা করে বলা হয়।
1. কার্ল রিটার (Carl Ritter, 1779–1859)
- অনেক প্রাচীন ভূগোল বইয়ে তাকে মানব ভূগোলের জনক বলা হয়।
- কারণ তিনি প্রথম মানুষের জীবনযাপন ও প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করেছিলেন।
2. ফ্রিডরিখ রাৎসেল (Friedrich Ratzel, 1844–1904)
আধুনিক সময়ে ফ্রিডরিখ রাৎসেলকে মানব ভূগোলের জনক ধরা হয়।
কারণ তিনি Anthropogeographie (১৮৮২) গ্রন্থে মানুষের সাথে পরিবেশের সম্পর্ককে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন।
এজন্য তাকে অনেক সময় অ্যানথ্রোপোজিওগ্রাফির জনকও বলা হয়।
3. পল ভিডাল দে লা ব্লাশ (Paul Vidal de la Blache, 1845–1918)
তাকে বলা হয় আধুনিক মানব ভূগোলের জনক বা Possibilism-এর জনক, কারণ তিনি রাৎসেলের পরিবেশনির্ধারণবাদ (Environmental Determinism)–এর বিরোধিতা করে মানুষকে পরিবেশের সক্রিয় নিয়ন্ত্রক হিসেবে দেখান।