পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
Exam 9 Human Geography: Definition scope and methodology, Branches of human, Current approaches to human Geography, Man environment interaction Population: Definition and concept of population Geography, Global distribution and density, Population dynamics (fertility, mortality and migration) [Source: Class–7 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
Presently, who is known as the "Father of Human Geography"?
(বর্তমানে মানব ভূগোলের জনক হিসবে কাকে ধরা হয়?) 
  1. Alexander von Humboldt (ফন হামবোল্ট) 
  2. Carl Ritter (রিটার)
  3.  Friedrich Ratzel (রাটজেল)
  4. Paul Vidal de la Blache ( ভিদাল দি লা ব্লেশ )
সঠিক উত্তর:
 Friedrich Ratzel (রাটজেল)
উত্তর
সঠিক উত্তর:
 Friedrich Ratzel (রাটজেল)
ব্যাখ্যা

Friedrich Ratzel (1844–1904), একজন জার্মান ভূগোলবিদ, মানব ভূগোলের ভিত্তি স্থাপন করেন।
তিনি “Anthropogeographie” (1882–1891) গ্রন্থে মানব ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করেন।
তার “Environmental Determinism” বা পরিবেশের নিমিত্তবাদ তত্ত্ব অনুযায়ী মানুষের কার্যকলাপ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়।
এসব অবদানের জন্য বেশিরভাগ ভূগোলবিদ তাকে Father of Human Geography বলে অভিহিত করেছেন।

মানব ভূগোলের জনক নিয়ে একটু বিভ্রান্তি আছে, কারণ বিভিন্ন বই ও পরীক্ষায় আলাদা আলাদা করে বলা হয়

1.       কার্ল রিটার (Carl Ritter, 1779–1859)

-  অনেক প্রাচীন ভূগোল বইয়ে তাকে মানব ভূগোলের জনক বলা হয়।

 - কারণ তিনি প্রথম মানুষের জীবনযাপন ও প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করেছিলেন।

2.      ফ্রিডরিখ রাৎসেল (Friedrich Ratzel, 1844–1904)

   আধুনিক সময়ে  ফ্রিডরিখ রাৎসেলকে মানব ভূগোলের জনক ধরা হয়।

   কারণ তিনি Anthropogeographie (১৮৮২) গ্রন্থে মানুষের সাথে পরিবেশের সম্পর্ককে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন।

   এজন্য তাকে অনেক সময় অ্যানথ্রোপোজিওগ্রাফির জনকও বলা হয়।

3.      পল ভিডাল দে লা ব্লাশ (Paul Vidal de la Blache, 1845–1918)

  তাকে বলা হয় আধুনিক মানব ভূগোলের জনক বা Possibilism-এর জনক, কারণ তিনি রাৎসেলের পরিবেশনির্ধারণবাদ (Environmental Determinism)–এর বিরোধিতা করে মানুষকে পরিবেশের সক্রিয় নিয়ন্ত্রক হিসেবে দেখান।

.
Human Geography primarily studies the relationship between:
(মানব ভূগোল মূলত কোন সম্পর্ক অধ্যয়ন করে?) 
  1. Earth and Sun (পৃথিবী ও সূর্য) 
  2.  Population and Politics (জনসংখ্যা ও রাজনীতি) 
  3. Culture and Literature (সংস্কৃতি ও সাহিত্য)
  4.  Human and Environment (মানুষ ও পরিবেশ)

সঠিক উত্তর:
 Human and Environment (মানুষ ও পরিবেশ)

উত্তর
সঠিক উত্তর:
 Human and Environment (মানুষ ও পরিবেশ)

ব্যাখ্যা

 মানব ভূগোল মানুষের কর্মকাণ্ড এবং প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে।
 মানব ভূগোল বের করার চেষ্টা করে কিভাবে মানুষ পরিবেশকে পরিবর্তন করে (উন্নয়ন, নগরায়ন, কৃষি প্রভৃতির মাধ্যমে ) এবং কিভাবে পরিবেশ মানুষকে নানাভাবে প্রভাবিত করে (জলবায়ু, সম্পদের বণ্টন ইত্যাদির দ্বারা)।
এজন্য Human Geography কে বলা হয় "study of man–environment interaction. 

.
Which of the following is NOT a branch of Human Geography?
(নিচের কোনটি মানব ভূগোলের শাখা নয়?)
  1. Geomorphology (ভূ-আকৃতিবিদ্যা)
  2. Population Geography (জনসংখ্যা ভূগোল)
  3. Political Geography (রাজনৈতিক ভূগোল)
  4. Economic Geography (অর্থনৈতিক ভূগোল)
সঠিক উত্তর:
Geomorphology (ভূ-আকৃতিবিদ্যা)
উত্তর
সঠিক উত্তর:
Geomorphology (ভূ-আকৃতিবিদ্যা)
ব্যাখ্যা

Population, Economic, Political Geography সবই মানব ভূগোলের অংশ।
কিন্তু Geomorphology হল Physical Geography-এর একটি শাখা, যা ভূমিরূপ, ক্ষয়, নদী, পর্বত ইত্যাদি নিয়ে কাজ করে।
এটি মানব ভূগোলের নয় বরংপ্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত।

.
Which approach emphasizes the use of quantitative methods in Human Geography?
(মানব ভূগোলে কোন পদ্ধতিতে পরিমাণগত পদ্ধতি ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়?)
  1. Qantifactional Approach ( কোয়ানটিফ্যাকশনাল পদ্ধতি)
  2. Quantitative Revolution (পরিমাণগত বিপ্লব)
  3. Environmental Determinism (পরিবেশনির্ধারণবাদ)
  4.  Possibilism (সম্ভাবনাবাদ)
সঠিক উত্তর:
Quantitative Revolution (পরিমাণগত বিপ্লব)
উত্তর
সঠিক উত্তর:
Quantitative Revolution (পরিমাণগত বিপ্লব)
ব্যাখ্যা

১৯৫০–১৯৬০ এর দশকে Human Geography-তে Quantitative Revolution শুরু হয়।
এতে পরিসংখ্যান (statistics), মডেল, ম্যাথমেটিক্স ব্যবহার করা হয়।
এর ফলে Human Geography আরও বৈজ্ঞানিক ভিত্তি পায় ও পরীক্ষণযোগ্য হয়, বর্তমানে মানব ভূগোলের গবেষণা পরিসংখ্যান ও বিভিন্ন গাণিতিক মডেলের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। 

.
Who introduced the concept of "Possibilism" in Human Geography?
(মানব ভূগোলে “Possibilism” ধারণাটি কে প্রবর্তন করেন?)
  1. Friedrich Ratzel (ফ্রিডরিখ রাৎসেল)
  2. Ellen Churchill Semple (এলেন চার্চিল সেম্পল)
  3. Paul Vidal de la Blache (পল ভিডাল দে লা ব্লাশ)
  4. Immanuel Kant (ইমানুয়েল কান্ট)
সঠিক উত্তর:
Paul Vidal de la Blache (পল ভিডাল দে লা ব্লাশ)
উত্তর
সঠিক উত্তর:
Paul Vidal de la Blache (পল ভিডাল দে লা ব্লাশ)
ব্যাখ্যা

• Vidal de la Blache (1845–1918) বলেন যে পরিবেশ মানুষকে সীমাবদ্ধ করে, কিন্তু মানুষ নিজ সিদ্ধান্ত ও উদ্ভাবনের মাধ্যমে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে।
• এটি “Possibilism” নামে পরিচিত।
• এর মংল কথা হলো-  মানুষ পরিবেশের দাস নয়, বরং মানুষ পরিবেশের অপশনগুলো থেকে possibilities বেছে নেয়।

.
“Stop-and-go Determinism” is associated with —
(“Stop-and-go Determinism” কার সঙ্গে যুক্ত?)
  1. Griffith Taylor (গ্রিফিথ টেলর)
  2. Vidal de la Blache (ভিডাল দে লা ব্লাশ)
  3. Friedrich Ratzel (ফ্রিডরিখ র্যাটজেল)
  4. Huntington (হান্টিংটন)
সঠিক উত্তর:
Griffith Taylor (গ্রিফিথ টেলর)
উত্তর
সঠিক উত্তর:
Griffith Taylor (গ্রিফিথ টেলর)
ব্যাখ্যা

Stop-and-go Determinism মতে কখনো পরিবেশ মানুষকে থামিয়ে দেয়, আবার কখনো এগিয়ে যেতে সুযোগ দেয়।
এ তত্ত্বটি দিয়েছেন - Griffith Taylor (1879–1963) তিনি একজন অস্ট্রেলিয়ান ভূগোলবিদ।

 তাঁর অবদান:

তিনি “Neo-determinism” তত্ত্বের জনক হিসেবে পরিচিত।
Neo-determinism = “Stop-and-Go Determinism”
তিনি বলেছিলেন: পরিবেশ মানুষের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ করে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে না।
মানুষ পরিবেশের সুযোগ (possibilities) ব্যবহার করতে পারে, তবে সীমার বাইরে যেতে পারে না।
তিনি এটাকে traffic signal এর সাথে তুলনা করেছিলেন:
সবুজ আলো (Green) → মানুষ এগোতে পারে।
হলুদ আলো (Yellow) → কিছুটা সাবধানে চলতে হবে।
লাল আলো (Red) → পরিবেশ স্পষ্টভাবে সীমাবদ্ধ করেছে।

.
Which branch of Human Geography deals with the study of population size, distribution, and characteristics?
মানব ভূগোলের কোন শাখা জনসংখ্যার আকার, বণ্টন ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে?
  1. Economic Geography (অর্থনৈতিক ভূগোল)
  2. Population Geography (জনসংখ্যা ভূগোল) 
  3. Social Geography (সামাজিক ভূগোল)
  4. Urban Geography (নগর ভূগোল)
সঠিক উত্তর:
Population Geography (জনসংখ্যা ভূগোল) 
উত্তর
সঠিক উত্তর:
Population Geography (জনসংখ্যা ভূগোল) 
ব্যাখ্যা

Population Geography হলো Human Geography-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি। এটি জনসংখ্যার আকার (total size), ঘনত্ব (density), বৃদ্ধির হার (growth rate), জন্ম ও মৃত্যু হার (birth-death rates), অভিবাসন (migration) এবং জনসংখ্যার বণ্টন (distribution) নিয়ে গবেষণা করে। যেমন, বাংলাদেশে উচ্চ জনঘনত্ব, মাইগ্রেশন ও জনসংখ্যা কাঠামোর পরিবর্তন Population Geography-এর অধীনে পড়ে। এই শাখাটি নীতিনির্ধারণী কাজ যেমন পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য নীতি, এবং নগরায়ণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

.
Economic Geography mainly studies which of the following?
অর্থনৈতিক ভূগোল মূলত কোন বিষয় অধ্যয়ন করে?
  1. Population Structure (জনসংখ্যার গঠন)
  2. Political Structure (রাজনৈতিক কাঠামো)
  3. Economic Activities (অর্থনৈতিক কর্মকাণ্ড)
  4. Religious Influence (ধর্মীয় প্রভাব)
সঠিক উত্তর:
Economic Activities (অর্থনৈতিক কর্মকাণ্ড)
উত্তর
সঠিক উত্তর:
Economic Activities (অর্থনৈতিক কর্মকাণ্ড)
ব্যাখ্যা

Economic Geography হলো Human Geography-এর এমন একটি শাখা যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন ও পরিষেবা খাত নিয়ে গবেষণা করে। এটি বোঝার চেষ্টা করে কীভাবে ভৌগোলিক অবস্থান (location), প্রাকৃতিক সম্পদ (natural resources), জলবায়ু (climate) ও পরিবহন ব্যবস্থার প্রাপ্যতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের পোশাক শিল্প ঢাকায় বেশি কেন্দ্রীভূত কারণ এখানে শ্রম সস্তা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সহজ।

.
Urban Geography focuses on—
নগর ভূগোল মূলত কোন বিষয়কে কেন্দ্র করে?
  1. Forest Resources (বনজ সম্পদ)
  2. Growth, Structure and Functions of Cities (নগরের বৃদ্ধি, গঠন ও কার্যাবলি) 
  3. Hills and Plateaus (পাহাড় ও মালভূমি)
  4. Ocean Currents (সমুদ্র স্রোত)
সঠিক উত্তর:
Growth, Structure and Functions of Cities (নগরের বৃদ্ধি, গঠন ও কার্যাবলি) 
উত্তর
সঠিক উত্তর:
Growth, Structure and Functions of Cities (নগরের বৃদ্ধি, গঠন ও কার্যাবলি) 
ব্যাখ্যা

Urban Geography হলো শহর ও নগরায়ণ সম্পর্কিত ভূগোল। এটি শহরের বৃদ্ধির কারণ, শহরের ভেতরে জমির ব্যবহার (land use), সামাজিক কাঠামো, পরিবহন ব্যবস্থা, বাসস্থান এবং শহর-গ্রাম সম্পর্ক নিয়ে কাজ করে। উদাহরণস্বরূপ, ঢাকা শহরের জনসংখ্যার চাপ, যানজট, বস্তি বৃদ্ধি ইত্যাদি Urban Geography-এর গবেষণার বিষয়। নগর পরিকল্পনা ও টেকসই উন্নয়নে এটি খুবই গুরুত্বপূর্ণ।

১০.
Which approach in Human Geography deals with the values, perceptions, and attitudes of people?
মানব ভূগোলে কোন পদ্ধতি মানুষের মূল্যবোধ, ধারণা ও মনোভাব নিয়ে কাজ করে?
  1. Humanistic Approach (মানবিক পদ্ধতি) 
  2. Quantitative Approach (পরিমাণগত পদ্ধতি)
  3. Regional Approach (আঞ্চলিক পদ্ধতি)
  4.  Ecological Approach (পারিবেশিক পদ্ধতি)
সঠিক উত্তর:
Humanistic Approach (মানবিক পদ্ধতি) 
উত্তর
সঠিক উত্তর:
Humanistic Approach (মানবিক পদ্ধতি) 
ব্যাখ্যা

Humanistic Approach মূলত ১৯৭০-এর দশকে জনপ্রিয় হয়। এটি জোর দেয় মানুষের অনুভূতি (feelings), চিন্তা (thoughts), মনোভাব (attitudes), এবং পরিবেশের প্রতি তাদের ব্যক্তিগত ধারণার ওপর। এই দৃষ্টিভঙ্গি মনে করে, কেবলমাত্র সংখ্যাত্মক (statistical) তথ্য দিয়ে মানুষের আচরণ ও সমাজকে বোঝা সম্ভব নয়। যেমন, কেন মানুষ শহরে গ্রাম থেকে মাইগ্রেট করে— শুধু অর্থনৈতিক কারণ নয়, বরং শিক্ষা, জীবনধারা, সুযোগ-সুবিধা, সংস্কৃতি— এসব বিষয় Humanistic Approach দিয়ে বোঝানো হয়।

১১.
Regional Approach in Human Geography means—
মানব ভূগোলে আঞ্চলিক পদ্ধতি বলতে কী বোঝায়?
  1. Comprehensive Study of a Particular Region (নির্দিষ্ট অঞ্চলের সামগ্রিক অধ্যয়ন) 
  2. Statistical Analysis (সংখ্যাগত বিশ্লেষণ)
  3. Urban and Regional Planning (শহর  অঞ্চল  পরিকল্পনা)
  4. Religious Geographical Analysis (ধর্মীয় ভৌগোলিক বিশ্লেষণ)
সঠিক উত্তর:
Comprehensive Study of a Particular Region (নির্দিষ্ট অঞ্চলের সামগ্রিক অধ্যয়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Comprehensive Study of a Particular Region (নির্দিষ্ট অঞ্চলের সামগ্রিক অধ্যয়ন) 
ব্যাখ্যা

Regional Approach মূলত কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, সামাজিক কাঠামো, অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতি নিয়ে সমন্বিত অধ্যয়ন করে। উদাহরণস্বরূপ, চট্টগ্রাম পাহাড়ি এলাকা বা সুন্দরবন অঞ্চল নিয়ে আলাদা গবেষণা Regional Approach-এর মধ্যে পড়ে। এটি সামগ্রিক (holistic) বিশ্লেষণ দেয়।

১২.
In geography, which approach emphasizes the dynamic relationship between society and nature?
(ভূগোলে কোন দৃষ্টিভঙ্গি সমাজ ও প্রকৃতির গতিশীল সম্পর্ককে গুরুত্ব দেয়?)
  1. Humanistic approach (মানবতাবাদী দৃষ্টিভঙ্গি)
  2. Man–environment approach (মানুষ–পরিবেশ দৃষ্টিভঙ্গি)
  3. Regional approach (আঞ্চলিক দৃষ্টিভঙ্গি)
  4. Spatial approach (স্থানগত দৃষ্টিভঙ্গি)
সঠিক উত্তর:
Man–environment approach (মানুষ–পরিবেশ দৃষ্টিভঙ্গি)
উত্তর
সঠিক উত্তর:
Man–environment approach (মানুষ–পরিবেশ দৃষ্টিভঙ্গি)
ব্যাখ্যা

Man–environment approach সমাজ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে ব্যাখ্যা করে। পরিবেশ শুধু মানুষকে সীমাবদ্ধ করে না, বরং মানুষও পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে। আধুনিক ভূগোলে এই দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ।

১৩.
Which of the following is NOT a component of man–environment interaction?
(নিম্নলিখিত কোনটি মানুষ–পরিবেশ পারস্পরিক সম্পর্কের উপাদান নয়?)
  1.  Adaptation (অভিযোজন)
  2. Modification (পরিবর্তন)
  3. Dependence (নির্ভরশীলতা)
  4. Isolation (একাকিত্ব)
সঠিক উত্তর:
Isolation (একাকিত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Isolation (একাকিত্ব)
ব্যাখ্যা

মানুষ পরিবেশের উপর নির্ভরশীল (Dependence), সে অভিযোজিত হয় (Adaptation) এবং পরিবেশকে পরিবর্তনও করে (Modification)। কিন্তু মানুষ কখনো পরিবেশ থেকে বিচ্ছিন্ন (Isolation) থাকতে পারে না।

১৪.
Which of the following is the best criticism of environmental determinism?
(পরিবেশগত নিয়তিবাদের সবচেয়ে ভালো সমালোচনা কোনটি?)
  1. It ignores human creativity (এটি মানুষের সৃজনশীলতাকে অগ্রাহ্য করে)
  2. It denies existence of environment (এটি পরিবেশের অস্তিত্ব অস্বীকার করে)
  3. It ignores climatic influences (এটি জলবায়ুর প্রভাব অগ্রাহ্য করে)
  4. It accepts technology only (এটি শুধু প্রযুক্তিকে মেনে নেয়)
সঠিক উত্তর:
It ignores human creativity (এটি মানুষের সৃজনশীলতাকে অগ্রাহ্য করে)
উত্তর
সঠিক উত্তর:
It ignores human creativity (এটি মানুষের সৃজনশীলতাকে অগ্রাহ্য করে)
ব্যাখ্যা

Environmental Determinism মানুষের সব কিছু পরিবেশ নির্ধারণ করে বলে দাবি করে। কিন্তু এটি মানুষের বুদ্ধিমত্তা, সংস্কৃতি, প্রযুক্তি ইত্যাদিকে উপেক্ষা করে। এজন্যই এটিকে একপেশে তত্ত্ব হিসেবে ধরা হয়।

১৫.
Which of the following illustrates possibilism in geography?
(ভূগোলে নিম্নলিখিত কোনটি সম্ভাবনাবাদের উদাহরণ?)
  1. Glacier melting in Himalaya (হিমালয়ে হিমবাহ গলা)
  2. Earthquake occurrence in Japan (জাপানে ভূমিকম্প সংঘটন)
  3. Monsoon rainfall in South Asia (দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টি)
  4. Development of irrigation in desert regions (মরুভূমি এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন) 
সঠিক উত্তর:
Development of irrigation in desert regions (মরুভূমি এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Development of irrigation in desert regions (মরুভূমি এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন) 
ব্যাখ্যা

Possibilism তত্ত্ব মতে,  পরিবেশ মানুষকে সীমিত করে, কিন্তু মানুষ প্রযুক্তি ব্যবহার করে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে।
যেমন: 
 মরুভূমিতে সেচব্যবস্থা গড়ে তুলে কৃষি কাজ করা ।
নদীর তীরে বাধ দিয়ে স্থায়ী স্থপনা তৈরি করা। 

১৬.
Neo-determinism is considered as a compromise between which two approaches?
(নব্য নিয়তিবাদ কোন দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় সৃষ্টি করেছে?)
  1. Determinism and Humanism (নিয়তিবাদ ও মানবতাবাদ)
  2. Determinism and Possibilism (নিয়তিবাদ ও সম্ভাবনাবাদ) 
  3.  Possibilism and Regionalism (সম্ভাবনাবাদ ও আঞ্চলিকতা)
  4.  Humanism and Regionalism (মানবতাবাদ ও আঞ্চলিকতা)
সঠিক উত্তর:
Determinism and Possibilism (নিয়তিবাদ ও সম্ভাবনাবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Determinism and Possibilism (নিয়তিবাদ ও সম্ভাবনাবাদ) 
ব্যাখ্যা

Neo-determinism হল এমন একটি দৃষ্টিভঙ্গি যা পরিবেশকে উপেক্ষা করে না (যেমন Possibilism করে), আবার পরিবেশকে সর্বশক্তিমানও মানে না (যেমন Determinism করে)।
বরং এটি উভয়ের মধ্যে একটি সমঝোতামূলক অবস্থান রাখে।

১৭.
High population density in river valleys like the Ganges plain is an example of—
(গঙ্গা সমভূমির মতো নদী উপত্যকায় উচ্চ জনঘনত্ব কোনটির উদাহরণ?)
  1.  Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ) 
  2. Possibilism (সম্ভাবনাবাদ)
  3. Neo-Determinism (নব্য নিয়তিবাদ)
  4. Structuralism (কাঠামোবাদের)
সঠিক উত্তর:
 Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
 Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ) 
ব্যাখ্যা

উর্বর মাটি, পর্যাপ্ত পানি ও সমতল ভূমি গঙ্গা সমভূমিকে কৃষি ও বসতির জন্য উপযোগী করেছে। এখানে প্রাকৃতিক পরিবেশই মানুষের বসতির ধরণ নির্ধারণ করেছে। তাই এটি Determinism এর উদাহরণ।

১৮.
Development of eco-tourism with strict environmental rules is an example of—
(কঠোর পরিবেশগত নিয়ম মেনে ইকো-ট্যুরিজমের উন্নয়ন কোনটির উদাহরণ?)
  1. Determinism (নিয়তিবাদ)
  2. Possibilism (সম্ভাবনাবাদ)
  3. Neo-Determinism (নব্য নিয়তিবাদ) 
  4. Environmentalism (পরিবেশবাদ)
সঠিক উত্তর:
Neo-Determinism (নব্য নিয়তিবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Neo-Determinism (নব্য নিয়তিবাদ) 
ব্যাখ্যা

এখানে মানুষ প্রকৃতিকে পুরোপুরি বদলায়নি,  পুরোপুরি পরিবেশের কাছে নির্ভরশীলও নয়। বরং সীমার মধ্যে থেকে কাজ করেছে—অর্থাৎ পরিবেশকে টেকসইভাবে ব্যবহার করছে।
তাই এটি Neo-determinism. 

১৯.
Shifting cultivation in tropical forests (like Jhum in Chittagong Hill Tracts) is an example of—
(ক্রান্তীয় অরণ্যে স্থানান্তরিত চাষাবাদ যেমন চট্টগ্রাম পার্বত্য চাষ কোনটির উদাহরণ?)
  1. Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ) 
  2. Possibilism (সম্ভাবনাবাদ)
  3. Neo-Determinism (নব্য নিয়তিবাদ)
  4. Cultural Determinism (সাংস্কৃতিক নিয়তিবাদ)
সঠিক উত্তর:
Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ) 
ব্যাখ্যা

স্থানান্তরিত চাষ সম্পূর্ণভাবে পরিবেশের সাথে অভিযোজিত হয়ে তৈরি হয়েছে। ঘন বন কেটে জুম চাষের প্রচলন মানুষের সংস্কৃতি ও জীবিকা নির্ধারণ করেছে। তাই এটি Determinism এর উদাহরণ।

২০.
Use of solar and wind energy in arid regions is an example of—
(শুষ্ক অঞ্চলে সৌর ও বায়ু শক্তির ব্যবহার কোনটির উদাহরণ?)
  1. Environmental Determinism (পরিবেশগত নিয়তিবাদ)
  2. Possibilism (সম্ভাবনাবাদ) 
  3. Neo-Determinism (নব্য নিয়তিবাদ)
  4. None of these (উপরের কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Possibilism (সম্ভাবনাবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Possibilism (সম্ভাবনাবাদ) 
ব্যাখ্যা

শুষ্ক অঞ্চলে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও মানুষ প্রযুক্তি ব্যবহার করে সৌর ও বায়ু শক্তিকে কাজে লাগিয়েছে। এটি মানুষের সৃজনশীলতার নিদর্শন এবং স্পষ্টভাবে Possibilism এর উদাহরণ।

২১.
In which century did Environmental Determinism dominate geographical thought?
(কোন শতকে পরিবেশগত নিয়তিবাদ ভূগোলের চিন্তাধারায় প্রাধান্য লাভ করে?)
  1. 16th century (১৬শ শতক)
  2. 18th century (১৮শ শতক)
  3. 19th – early 20th century (১৯শ – ২০শ শতকের প্রথমভাগ) 
  4.  21st century (২১শ শতক)
সঠিক উত্তর:
19th – early 20th century (১৯শ – ২০শ শতকের প্রথমভাগ) 
উত্তর
সঠিক উত্তর:
19th – early 20th century (১৯শ – ২০শ শতকের প্রথমভাগ) 
ব্যাখ্যা

Environmental Determinism বিশেষভাবে ১৯শ শতক ও ২০শ শতকের শুরুর দিকে জনপ্রিয় ছিল। তখনকার ইউরোপীয় ভূগোলবিদরা মনে করতেন যে মানুষের সংস্কৃতি, সমাজ, অর্থনীতি সবকিছুই সরাসরি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। পরে এই তত্ত্বকে একপেশে ও পক্ষপাতদুষ্ট মনে করে সমালোচনা করা হয়।

২২.
Possibilism emerged as a response to environmental determinism during which period?
(সম্ভাবনাবাদ কোন সময় পরিবেশগত নিয়তিবাদের প্রতিক্রিয়া হিসেবে আবির্ভূত হয়?)
  1. Late 19th – early 20th century (১৯শ শতকের শেষ – ২০শ শতকের শুরু) 
  2. Mid 18th century (১৮শ শতকের মধ্যভাগ)
  3. Mid 20th century (২০শ শতকের মধ্যভাগ)
  4. Early 21st century (২১শ শতকের শুরু)
সঠিক উত্তর:
Late 19th – early 20th century (১৯শ শতকের শেষ – ২০শ শতকের শুরু) 
উত্তর
সঠিক উত্তর:
Late 19th – early 20th century (১৯শ শতকের শেষ – ২০শ শতকের শুরু) 
ব্যাখ্যা

Vidal de la Blache এর কাজের মাধ্যমে Possibilism এর উত্থান ঘটে। এটি মূলত ১৯শ শতকের শেষ এবং ২০শ শতকের শুরুর দিকে পরিবেশগত নিয়তিবাদের বিরুদ্ধে বিকল্প চিন্তাধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ সময় মানুষ প্রযুক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে পরিবেশের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে এই ধারণা শক্তিশালী হয়।

২৩.
Neo-determinism or stop-and-go determinism became significant during—
(নব্য নিয়তিবাদ বা Stop-and-Go Determinism কোন সময়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে?)
  1. Early 19th century (১৯শ শতকের শুরুতে)
  2. Mid 20th century (২০শ শতকের মধ্যভাগে) 
  3. Late 20th century (২০শ শতকের শেষভাগে)
  4. 21st century (২১শ শতকে)
সঠিক উত্তর:
Mid 20th century (২০শ শতকের মধ্যভাগে) 
উত্তর
সঠিক উত্তর:
Mid 20th century (২০শ শতকের মধ্যভাগে) 
ব্যাখ্যা

Griffith Taylor এর মাধ্যমে Neo-determinism (Stop-and-Go determinism) প্রচলিত হয় ২০শ শতকের মধ্যভাগে। এটি মূলত Determinism এবং Possibilism-এর মধ্যে একটি সমঝোতামূলক অবস্থান। এর মতে মানুষ স্বাধীন, তবে পরিবেশের সীমার ভেতরে থেকে তাকে চলতে হয়।

২৪.
What does Population Geography primarily study?
(জনসংখ্যা ভূগোল মূলত কী অধ্যয়ন করে?)
  1. Economic systems (অর্থনৈতিক ব্যবস্থা)
  2. Spatial distribution of population (জনসংখ্যার স্থানিক বণ্টন)
  3. Geological processes (ভূতাত্ত্বিক প্রক্রিয়া)
  4.  Agricultural output (কৃষিজ উৎপাদন)
সঠিক উত্তর:
Spatial distribution of population (জনসংখ্যার স্থানিক বণ্টন)
উত্তর
সঠিক উত্তর:
Spatial distribution of population (জনসংখ্যার স্থানিক বণ্টন)
ব্যাখ্যা

Population Geography হল Human Geography-এর একটি শাখা, যেখানে মূলত মানুষ কোথায়, কীভাবে, এবং কোন ধরণের পরিবেশে বসবাস করছে তা বিশ্লেষণ করা হয়।
এর প্রধান  আলোচ্য বিষয় হলো -  জনসংখ্যার spatial distribution (স্থানিক বণ্টন), density (ঘনত্ব), growth (বৃদ্ধি), এবং migration (অভিবাসন)।
জনসংখ্যার অবস্থান ও ঘনত্ব বোঝার মাধ্যমে অর্থনীতি, সমাজ ও উন্নয়নের জন্য  পরিকল্পনা করা হয়।

২৫.
Who is regarded as the pioneer of Population Geography?
(জনসংখ্যা ভূগোলের পথিকৃৎ হিসেবে কাকে ধরা হয়?)
  1. Thomas Malthus
  2. Griffith Taylor
  3.  Wilbur Zelinsky
  4. Paul Vidal de la Blache
সঠিক উত্তর:
Griffith Taylor
উত্তর
সঠিক উত্তর:
Griffith Taylor
ব্যাখ্যা

Griffith Taylor কে Population Geography-এর পথিকৃৎ বলা হয় কারণ তিনি প্রথম মানুষের ভৌগোলিক বণ্টনকে জলবায়ু, পরিবেশ ও সম্পদের সাথে সম্পর্কিতভাবে বিশ্লেষণ করেছিলেন। তবে Thomas Malthus জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বে বিখ্যাত হলেও তাকে Demography-এর ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়।

২৬.
Which region has the highest population density in the world?
(পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা ঘনত্ব কোন অঞ্চলে?)
  1. Europe
  2. South Asia
  3. Sub-Saharan Africa
  4. North America
সঠিক উত্তর:
South Asia
উত্তর
সঠিক উত্তর:
South Asia
ব্যাখ্যা

দক্ষিণ এশিয়ায় (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা) পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা ঘনত্ব রয়েছে। শুধু বাংলাদেশকেই ধরা হয় বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে (প্রতি বর্গকিমি ১২৬৫ জনের বেশি, ২০২৫)।
কারণ,  এখানে কৃষিনির্ভর অর্থনীতি, অনুকূল জলবায়ু ও দীর্ঘকালীন সভ্যতার বিকাশ জনসংখ্যার ঘনত্ব বাড়িয়েছে।

The population density of South Asia is approximately 326 to 362 people per square kilometer, with some sources indicating a higher figure of around 399 people per square kilometer for the year 2021. 

২৭.
The term "Population Density" means—
("জনসংখ্যা ঘনত্ব" বলতে কী বোঝায়?)
  1. Total population of a country (কোনো দেশের মোট জনসংখ্যা)
  2. Population per unit area (একক এলাকায় জনসংখ্যার ঘনত্ব)
  3. Population growth rate (জনসংখ্যা বৃদ্ধির হার)
  4. Number of cities in a country (কোনো দেশের শহরের সংখ্যা)
সঠিক উত্তর:
Population per unit area (একক এলাকায় জনসংখ্যার ঘনত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Population per unit area (একক এলাকায় জনসংখ্যার ঘনত্ব)
ব্যাখ্যা

Population density হলো একটি দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তনের সাথে ভাগ করে পাওয়া সংখ্যা।
উদাহরণ: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব ২০২৫ সালে প্রায় ১২৬৫ জন/বর্গকিমি। এর মাধ্যমে বোঝা যায় কতটা চাপ পড়ছে জমি, খাদ্য ও সম্পদের ওপর।

২৮.
Which continent is the least populated in the world?
(বিশ্বে কোন মহাদেশে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে?)
  1. Africa
  2. South America
  3. Australia
  4. Antarctica
সঠিক উত্তর:
Antarctica
উত্তর
সঠিক উত্তর:
Antarctica
ব্যাখ্যা

Antarctica মহাদেশে স্থায়ী জনসংখ্যা নেই। শুধু বিজ্ঞানী ও গবেষকরা সাময়িকভাবে অবস্থান করেন। এর চরম জলবায়ু, বরফাচ্ছাদিত ভূমি ও কৃষির অযোগ্যতা কারণে এখানে মানুষ বসবাস করে না। তাই এটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট মহাদেশ।

২৯.
The discipline that studies the statistical characteristics of population is—
(যে শাস্ত্র জনসংখ্যার পরিসংখ্যানগত বৈশিষ্ট্য অধ্যয়ন করে সেটি হলো—)
  1. Human Geography (মানব ভূগোল)
  2. Sociology (সমাজবিজ্ঞান)
  3. Demography (জনসংখ্যাতত্ত্ব)
  4. Anthropology (নৃতত্ত্ব)
সঠিক উত্তর:
Demography (জনসংখ্যাতত্ত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Demography (জনসংখ্যাতত্ত্ব)
ব্যাখ্যা

Demography জনসংখ্যার আকার, জন্মহার, মৃত্যু হার, বয়স কাঠামো, লিঙ্গ অনুপাত ইত্যাদি নিয়ে কাজ করে। Population Geography Demography-এর তথ্য ব্যবহার করে স্থানিক বণ্টন ও আঞ্চলিক বৈষম্য বিশ্লেষণ করে।

৩০.
.Which factor has the greatest influence on population distribution?
(জনসংখ্যা বণ্টনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন বিষয়টি?)
  1. Climate (আবহাওয়া / জলবায়ু)
  2. Religion (ধর্ম)
  3. Political boundaries (রাজনৈতিক সীমানা)
  4. Culture (সংস্কৃতি) 
সঠিক উত্তর:
Climate (আবহাওয়া / জলবায়ু)
উত্তর
সঠিক উত্তর:
Climate (আবহাওয়া / জলবায়ু)
ব্যাখ্যা

মানুষের বসতি স্থাপন মূলত জলবায়ুর ওপর নির্ভর করে। অনুকূল জলবায়ু (যেমন দক্ষিণ এশিয়া, ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চল) জনসংখ্যা ঘনত্ব বাড়ায়। আবার অতিরিক্ত ঠান্ডা (সাইবেরিয়া, গ্রিনল্যান্ড) বা অতিরিক্ত উষ্ণ মরুভূমি (সাহারা) জনশূন্য থাকে।

৩১.
Bangladesh is ranked ___ in terms of population in the world (2025).
(বিশ্বে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ ___ স্থানে আছে, ২০২৫ সালে।)
  1. 5th
  2. 7th
  3. 8th
  4. 10th
সঠিক উত্তর:
8th
উত্তর
সঠিক উত্তর:
8th
ব্যাখ্যা

২০২৫ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি (170 million+), যা তাকে বিশ্বের ৮ম সর্বাধিক জনবহুল দেশের স্থানে রেখেছে। এর আগে আছে— চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া ও ব্রাজিল।

৩২.
What does the Total Fertility Rate (TFR) measure?
(TFR কী পরিমাপ করে?)
  1. Average number of live births per 1,000 population in a year
    (প্রতি বছরে প্রতি ১,০০০ জনে গড় জীবজন্মসংখ্যা)
  2. Average number of children a woman would bear over her lifetime if current age-specific fertility rates persist
    (বর্তমান বয়সভিত্তিক প্রজনন হার অপরিবর্তিত থাকলে একজন নারী সারাজীবনে গড়ে কত সন্তান নেবেন)
  3. Percentage of women using modern contraception
    (আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী নারীর শতাংশ)
  4. Difference between births and deaths per 1,000 population
    (প্রতি ১,০০০ জনে জন্ম ও মৃত্যুর পার্থক্য)
সঠিক উত্তর:
Average number of children a woman would bear over her lifetime if current age-specific fertility rates persist
(বর্তমান বয়সভিত্তিক প্রজনন হার অপরিবর্তিত থাকলে একজন নারী সারাজীবনে গড়ে কত সন্তান নেবেন)
উত্তর
সঠিক উত্তর:
Average number of children a woman would bear over her lifetime if current age-specific fertility rates persist
(বর্তমান বয়সভিত্তিক প্রজনন হার অপরিবর্তিত থাকলে একজন নারী সারাজীবনে গড়ে কত সন্তান নেবেন)
ব্যাখ্যা

• TFR হলো একটি “কাল্পনিক কোহর্ট” সূচক—বর্তমান ASFR (Age-Specific Fertility Rate) ধরা হলে একজন নারীর সারাজীবনের সম্ভাব্য সন্তানের সংখ্যা।
• CBR (Crude Birth Rate) থেকে আলাদা; CBR জনসংখ্যার গড়ে জন্ম দেখায়, TFR নারীর প্রজনন আচরণ ব্যাখ্যা করে।
• নীতিনির্ধারণে TFR বেশি গুরুত্বপূর্ণ: পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, স্কুল পরিকল্পনা ইত্যাদি।
• Replacement level সাধারণভাবে ~2.1 (মৃত্যু, লিঙ্গ অনুপাতের জন্য 2.0 নয়)।

৩৩.
Which factor most directly raises the Crude Birth Rate (CBR) in a population?
(কোন উপাদানটি সরাসরি CBR বাড়ায়?)
  1. Higher proportion of women in ages 15–49
    (১৫–৪৯ বছর বয়সী নারীর অনুপাত বৃদ্ধি)
  2. Increase in median age
    (মধ্যম বয়স বৃদ্ধি)
  3. Wider birth spacing
    (জন্মদানের ব্যবধান বৃদ্ধি)
  4. Female education expansion
    (নারীশিক্ষার বিস্তার)
সঠিক উত্তর:
Higher proportion of women in ages 15–49
(১৫–৪৯ বছর বয়সী নারীর অনুপাত বৃদ্ধি)
উত্তর
সঠিক উত্তর:
Higher proportion of women in ages 15–49
(১৫–৪৯ বছর বয়সী নারীর অনুপাত বৃদ্ধি)
ব্যাখ্যা

• CBR = (বছরজুড়ে জীবজন্ম / মধ্যবর্ষ জনসংখ্যা) × ১,০০০।
• প্রজননক্ষম বয়সগোষ্ঠীতে (15–49) নারীর অনুপাত বাড়লে জন্মের সংখ্যা বাড়ার সম্ভাবনা বেশি → CBR বাড়ে।
• সন্তানদানের মধ্যে সময় নেয়া বা জন্মদানের ব্যবধান বৃদ্ধি, নারীশিক্ষা, বৃদ্ধি, মধ্যম বয়স বৃদ্ধি—এসব সাধারণত জন্মহার কমায়।

৩৪.
The Infant Mortality Rate (IMR) is defined as:
(IMR কিভাবে সংজ্ঞায়িত?)
  1. Deaths under age 5 per 1,000 live births
    (৫ বছরের নিচে মৃত্যুসংখ্যা/১,০০০ জীবজন্ম)
  2. Deaths under age 1 per 1,000 live births in a given year
    (এক বছরে ১ বছরের নিচের মৃত্যুসংখ্যা/১,০০০ জীবজন্ম)
  3. Neonatal deaths per 1,000 population
    (নবজাতক মৃত্যু/১,০০০ জন)
  4. Maternal deaths per 100,000 live births
    (মাতৃমৃত্যু/১,০০,০০০ জীবজন্ম)
সঠিক উত্তর:
Deaths under age 1 per 1,000 live births in a given year
(এক বছরে ১ বছরের নিচের মৃত্যুসংখ্যা/১,০০০ জীবজন্ম)
উত্তর
সঠিক উত্তর:
Deaths under age 1 per 1,000 live births in a given year
(এক বছরে ১ বছরের নিচের মৃত্যুসংখ্যা/১,০০০ জীবজন্ম)
ব্যাখ্যা

শিশুমৃত্যুর হার (Infant Mortality Rate বা IMR) হলো একটি নির্দিষ্ট বছরে প্রতি ১,০০০ জীবিত জন্মে এক বছর বয়স হওয়ার আগেই মৃত শিশুদের সংখ্যা। এটি নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর মধ্যে শিশু মৃত্যুর হার পরিমাপ করে এবং কোনো অঞ্চলের স্বাস্থ্যসেবার মান এবং জনগণের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে। 
•  IMR স্বাস্থ্যব্যবস্থার সংবেদনশীল সূচক—পুষ্টি, টিকাদান, প্রসবপূর্ব/পরবর্তী সেবা, পানিস্বাস্থ্য ইত্যাদির প্রতিফলন।
•  IMR নিম্ন হলে সাধারণত আয়ুষ্কাল বাড়ে ও জনস্বাস্থ্য উন্নত থাকে।
•  নীতিতে উন্নতি করতে ফোকাস করা হয়: ANC/PNC, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, টিকাদান কভারেজ, নবজাতক পরিচর্যা। 
বাংলায় ANC-কে প্রসবপূর্ব যত্ন বা গর্ভকালীন যত্ন বলা হয়, যা গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার জন্য নিয়মিত পরীক্ষা ও স্বাস্থ্যসেবা। PNC-কে প্রসবোত্তর যত্ন বলা হয়, যা সন্তান প্রসবের পর মা ও নবজাতকের শারীরিক পুনরুদ্ধার, সুস্থতা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করে। 

৩৫.
Which of the following is a push factor for internal migration in Bangladesh?
(বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসনের একটি পুশ ফ্যাক্টর কোনটি?)
  1. Availability of factory jobs in cities
    (শহরে কারখানার কাজের সুযোগ)
  2. Better education facilities
    (উন্নত শিক্ষা সুবিধা)
  3. Recurrent riverbank erosion and flood loss
    (ঘনঘন ভাঙন ও বন্যাজনিত ক্ষতি)
  4.  Higher wages in urban services
    (শহুরে সেবাখাতে বেশি মজুরি)
সঠিক উত্তর:
Recurrent riverbank erosion and flood loss
(ঘনঘন ভাঙন ও বন্যাজনিত ক্ষতি)
উত্তর
সঠিক উত্তর:
Recurrent riverbank erosion and flood loss
(ঘনঘন ভাঙন ও বন্যাজনিত ক্ষতি)
ব্যাখ্যা

 Push = উৎস অঞ্চল থেকে ঠেলে দেয়: ভাঙন, বন্যা, লবণাক্ততা, কৃষিজমি হারানো, বেকারত্ব।
 Pull = গন্তব্যে টানে: চাকরি, উচ্চ মজুরি, সেবা, শিক্ষা।
বাংলাদেশে চর/তীরভাঙন ও উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি প্রশে , এসব কারণে গ্রাম -থেকে-শহর অভিবাসন ত্বরান্বিত করে।

৩৬.
In the Demographic Transition Model (DTM), which stage typically shows declining fertility with already low mortality, causing slowing but positive growth?
(DTM–এ কোন ধাপে মৃত্যুহার কমে গেছে এবং জন্মহার কমতে থাকে, ফলে প্রবৃদ্ধি ধীর কিন্তু ধনাত্মক?)
  1. Stage 1
  2. Stage 2
  3. Stage 3
  4. Stage 4
সঠিক উত্তর:
Stage 3
উত্তর
সঠিক উত্তর:
Stage 3
ব্যাখ্যা

এ মডেল অনুসারে - 
Stage 2: মৃত্যু দ্রুত কমে, জন্ম উচ্চ → দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।
Stage 3: জন্ম কমতে শুরু করে (শহুরীকরণ, নারীশিক্ষা, কর্মসংস্থান, পরিবার পরিকল্পনা) → বৃদ্ধি ধীর।
Stage 4: জন্ম ও মৃত্যু উভয়ই নিচু → স্থিতিশীল বা ধীর প্রবৃদ্ধি।
Stage 5 (প্রস্তাবিত): জন্ম প্রতিস্থাপন স্তরের নিচে → জনসংখ্যা বার্ধক্য, সম্ভাব্য প্রাকৃতিক হ্রাস।

৩৭.
If a country’s TFR remains below the Sub-replacement level for a long period, which outcome is most likely?
(দীর্ঘমেয়াদে TFR মোট জনসংখ্যা উৎপাদন হার তার  প্রতিস্থাপন স্তরের নিচে থাকলে সবচেয়ে সম্ভাব্য ফলাফল কী?)
  1. Youth bulge and rapid population growth
    (তরুণ সংখ্যা ফুলে ওঠা ও দ্রুত প্রবৃদ্ধি)
  2. Population ageing and higher old-age dependency ratio
    (জনসংখ্যার বার্ধক্য ও বয়স্ক নির্ভরশীলতা বৃদ্ধি)
  3. Immediate rise in infant mortality
    (IMR তাৎক্ষণিক বৃদ্ধি)
  4. Sharp increase in crude birth rate
    (CBR তীব্র বৃদ্ধি)
সঠিক উত্তর:
Population ageing and higher old-age dependency ratio
(জনসংখ্যার বার্ধক্য ও বয়স্ক নির্ভরশীলতা বৃদ্ধি)
উত্তর
সঠিক উত্তর:
Population ageing and higher old-age dependency ratio
(জনসংখ্যার বার্ধক্য ও বয়স্ক নির্ভরশীলতা বৃদ্ধি)
ব্যাখ্যা

সাব-প্রতিস্থাপন উর্বরতা বলতে বোঝায় যখন কোনো জনসংখ্যার মোট উর্বরতার হার (TFR) প্রতিস্থাপন স্তরের নিচে নেমে যায়, অর্থাৎ প্রতি মহিলার সন্তান জন্মদানের সংখ্যা 2.1-এর নিচে থাকে। 
Sub-replacement fertility দীর্ঘ হলে বয়স্ক জনগোষ্ঠী বাড়ে, কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কমে → old-age dependency বাড়ে। 
এ সময়ে গৃহীত নীতি: কর্মজীবী অভিবাসন, নারীর শ্রমশক্তি অংশগ্রহণ, পরিবারবান্ধব নীতি, উৎপাদনশীলতার উন্নতি। 
এ সময়ে স্বল্পমেয়াদে মোট জনসংখ্যা কিছুদিন “জড়তার” জন্য বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ধীর/ঋণাত্মক প্রবৃদ্ধির ঝুঁকি থাকে।