পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 00 mins
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা – ১৭: গাণিতিক যুক্তি – রিভিশন [Live Interactive Class: 1 - 17]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
4 - x2 + 2xy - y2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (2 - x + y)(2 - x + y)
  2. খ) (2 - x - y)(2 - x + y)
  3. গ) (2 + x - y)(2 + x + y)
  4. ঘ) (2 + x - y)(2 - x + y)
ব্যাখ্যা
প্রশ্ন : 4 - x2 + 2xy - y2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
সমাধান :
   4 - x2 + 2xy - y2
বা, 4 - (x2 - 2xy + y2)
বা, 22 - (x - y)2
বা, {2 + (x - y)}{2 - (x - y)}
বা, (2 + x - y)(2 - x + y)
.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৪ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ১৭২
  2. খ) ১৬৬
  3. গ) ১৭০
  4. ঘ) ১৬৮
ব্যাখ্যা
প্রশ্ন : কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৪ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
সমাধান : 
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১২, ১৪ এবং ২৪ এর ল.সা.গু অপেক্ষা ২ কম। 
১২, ১৪ এবং ২৪ এর ল.সা.গু. = ১৬৮

নির্ণেয় সংখ্যা = ১৬৮ - ২ = ১৬৬
.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ২১০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১৪০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ২১০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত? 

সমাধান : 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্যে = ১০০ - ১০ = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্যে = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ২১০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/১৫) × ২১০
                                                                  = ১৪০০ টাকা
.
x + 2y = 16, 2x + y = 14 সমীকরণের সমাধান কোনটি?
  1. ক) (8, 4)
  2. খ) (2, 3)
  3. গ) (4, 6)
  4. ঘ) (12, 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 16, 2x + y = 14 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান: 
এখানে 
x + 2y = 16............. (1)
2x + y = 14.............(2)

(2)নং × 2 - (1)নং  ⇒
4x + 2y - x - 2y = 28 - 16
3x = 12
x= 4

(1)নং সমীকরণ থেকে পাই 
4 + 2y = 16
2y = 16 - 4
2y = 12
y = 6

নির্ণেয় সমাধান (x, y) = (4, 6)
.
৪/৫, ৮/৯, ১২/১৩ এর গ .সা.গু কত?
  1. ক) ৪/৫২৫
  2. খ) ৪/৫৮৫
  3. গ) ১/৯৬
  4. ঘ) ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন : ৪/৫, ৮/৯, ১২/১৩ এর গ .সা.গু কত? 

সমাধান : 
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু

এখানে,
৪, ৮, ১২ লবগুলোর গ. সা. গু = ৪ এবং
৫, ৯, ১৩ হরগুলোর ল .সা.গু = ৫৮৫

৩/৫,১/৪,৫/৮ এর গ .সা.গু = ৪/৫৮৫
.
যদি a + b + c = 13, ab + bc + ca = 72 হয়, তবে (a2 + b2 + c2 )2 = কত?
  1. ক) 144
  2. খ) 784
  3. গ) 625
  4. ঘ) 225
ব্যাখ্যা
প্রশ্ন : যদি a + b + c = 13, ab + bc + ca = 72 হয়, তবে (a2 + b2 + c2 )2= কত?
সমাধান : 
দেয়া আছে,
a + b + c = 13
ab + bc + ca = 72


আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
                      = 132 - 2 × 72
                       = 169 - 144
                        = 25
 
অতএব, (a2 + b2 + c2 )2 = (25)2 = 625
.
একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১৮০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ২৫০০ জন
  2. খ) ৩৬৫০ জন
  3. গ) ৩২৫০ জন
  4. ঘ) ৩৭৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১৮০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান : 
প্রশ্নমতে,
৬০% শিক্ষার্থী = ১৮০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ১৮০০ × ১০০ / ৬০
= ৩০০০ জন।
সুতরাং ছাত্রাবাসের মোট শিক্ষার্থী সংখ্যা = ৩০০০ জন।

আবার প্রশ্নমতে,
৮০% শিক্ষার্থী = ৩০০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ৩০০০ × ১০০ / ৮০ জন।
                          = ৩৭৫০ জন।
সুতরাং বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা = ৩৭৫০ জন।
.
৫ এর কত শতাংশ ৭.৫ হবে?
  1. ক) ১৪২
  2. খ) ১৪০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন : ৫ এর কত শতাংশ ৭.৫ হবে?
সমাধান :
ধরি,
৫ এর ক% = ৭.৫
বা, ৫ এর ক/১০০ = ৭.৫
বা, ক/২০ = ৭.৫
বা, ক = ১৫০
.
একটি সোনার গয়নার ওজন ১২৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে?
  1. ক) ১০ গ্রাম
  2. খ) ১২ গ্রাম
  3. গ) ৯ গ্রাম
  4. ঘ) ১৬ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সোনার গয়নার ওজন ১২৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে?

সমাধান :
গয়নার ওজন = ১২৮ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১২৮ × ৩)/৪ = ৯৬ গ্রাম
∴ তামার পরিমাণ = (১২৮ × ১)/৪ = ৩২ গ্রাম

ধরি 
সোনা মেশাতে হবে = ক গ্রাম 

প্রশ্নমতে
৯৬ + ক : ৩২ = ৭ : ২
(৯৬ + ক)/৩২ = ৭ / ২
১৯২ + ২ক = ২২৪
২ক = ২২৪ - ১৯২
২ক = ৩২ গ্রাম 
ক = ১৬ গ্রাম 
∴ সোনা মেশাতে হবে = ১৬ গ্রাম।
১০.
০.০০৬ × ০.০৯ × ০.০৩ = ?
  1. ক) ০.০০০০০১৬২
  2. খ) ০.০০০০১৬২
  3. গ) ০.০০১৬২০
  4. ঘ) ০.০০০১৬২
ব্যাখ্যা
প্রশ্ন : ০.০০৬ × ০.০৯ × ০.০৩ = ?
সমাধান : 
০.০০৬ × ০.০৯ × ০.০৩ = ০.০০০০১৬২
৬, ৯ ও ৩ গুণ করলে হয় ১৬২ আর ৩+২+২ = ৭ ঘর আগে দশমিক বসালে ০.০০০০১৬২ হয়।
১১.
কোন ভগ্নাংশটি ৩/৪ থেকে বড়?
  1. ক) ১/২
  2. খ) ৪/৫
  3. গ) ৮/১১
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : কোন ভগ্নাংশটি ৩/৪ থেকে বড়?
 
১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৮/১১ = ০.৭২

৩/৪ = .৭৫

সুতরাং, ৪/৫এর মান ৩/৪ এর মানের চেয়ে বড়।
১২.
x2 - 8x + 15 < 0 হলে, x এর মান কোনটি?
  1. ক) 3 < x < 4
  2. খ) 2 < x < 5
  3. গ) 2 < x < 3
  4. ঘ) 3 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন : x2 - 8x + 15 < 0 হলে, x এর মান কোনটি?
সমাধান : 
    x2 - 8x + 15 < 0
বা, x2 - 5x - 3x + 15 < 0
বা, x(x - 5) - 3 (x - 5) < 0
∴ (x - 3)(x - 5) < 0

x2 - 8x + 15 < 0 সত্য হবে যদি x - 3 < 0 এবং x - 5 > 0 হয়।
এখন, x - 3 < 0 এবং x - 5 > 0
অর্থাৎ,  x < 3 এবং x > 5
3 এর চেয়ে ছোট এবং 5 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 8x + 15 < 0 সত্য হবে যদি x - 3 > 0 এবং x - 5 < 0 হয়।
এখন,  x - 3 > 0 এবং x - 5 < 0
অর্থাৎ x > 3 এবং x < 5
x এর মান 3 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে।

সুতরাং নির্ণেয় সমাধানঃ 3 < x < 5
১৩.
কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৬ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে, ও ১/৮ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৩০,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত?
  1. ক) ২,৪০,০০০ টাকা
  2. খ) ১,৪৪,০০০ টাকা
  3. গ) ১,২০,০০০ টাকা
  4. ঘ) ১,৬০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৬ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে, ও ১/৮ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৩০,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত? 
সমাধান : 
মোট দান করলেন = (১/৬) + (১/২) + (১/৮) অংশ 
                            = (৪ + ১২ + ৩)/২৪ অংশ
                             = ১৯/২৪ অংশ

অবশিষ্ট রইলো = ১ - (১৯/২৪)অংশ 
                       = (২৪ - ১৯)/২৪ অংশ 
                       = ৫/২৪ অংশ 


৫/২৪ অংশ সম্পত্তির মূল্য = ৩০,০০০ টাকা
১ অংশ সম্পত্তির মূল্য = (৩০,০০০ × ২৪/৫) টাকা
                                  = ১,৪৪,০০০ টাকা
১৪.
যদি ABC সূক্ষকোণী ত্রিভুজ হয়, sin 2(B + A - C) = 1 এবং tan (A + C - B) = √3 হয়, তাহলে ∠A এর মান -
  1. ক) 135°/2
  2. খ) 105°/2
  3. গ) 125°/2
  4. ঘ) 115°/2
ব্যাখ্যা
প্রশ্ন : যদি ABC সূক্ষকোণী ত্রিভুজ হয়,  sin 2(B + A - C) = 1 এবং tan (A + C - B) = √3 হয়, তাহলে ∠A এর মান  -

সমাধান :
দেওয়া আছে,
sin 2(B + A - C) = 1
sin 2(B + A - C) = Sin 90°
2(B + A - C) = 90°
B + A - C = 45°................. (1)

tan (A + C - B) = √3
A + C - B = tan 60°
A + C - B = 60°....................(2)

(1) + (2) ⇒
B + A - C + A + C - B = 45° + 60°
2A = 105°
A = 105°/2
১৫.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ক) ১৫ সেমি
  2. খ) ২৪ সেমি
  3. গ) ২৭ সেমি
  4. ঘ) ১২ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
সমাধান :
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
বা, বাহু= (৪ × ১৬√৩)/√৩ 
বা, বাহু = √৬৪
∴ বাহু = ৮ সেমি
 
সুতরাং, ত্রিভুজটির পরিসীমা = ৮ + ৮ + ৮ = ২৪ সেমি
১৬.
P = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 15} হলে, P এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন:  P  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 15} হলে, P এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
 
সমাধান : 
দেওয়া আছে,
P  = {x : x, 3 এর গুণিতক এবং  x ≤ 15}
P ={3, 6, 9, 12, 15}
P এর উপাদান সংখ্যা n = 5
 P এর প্রকৃত উপসেট সংখ্যা = 25 - 1 
                                           = 25 - 1
                                           = 32 - 1 
                                           = 31
১৭.
৫ + ৮ + ১১ + ১৪ +.............ধারাটির কোন পদ ৩৫৬?
  1. ক) ১২৪
  2. খ) ১১৮
  3. গ) ১১৯
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ +.............ধারাটির কোন পদ ৩৫৬?

সমাধান: 
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৫৬

আমরা জানি,
n তম পদ = a + (n -1)d

 প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৫৬
⇒ ৫ + ৩n  - ৩ = ৩৫৬
⇒৩n + ২ = ৩৫৬
⇒ ৩n = ৩৫৬ - ২
⇒ ৩n = ৩৫৪
⇒ n = ১১৮
১৮.
x2 - 9, x2 + 7x + 12, x2 + 5x + 6 রাশিগুলোর গ.সা.গু কত?
  1. ক) x + 4
  2. খ) 1
  3. গ) x + 3
  4. ঘ) x - 3
ব্যাখ্যা
প্রশ্ন : x2 - 9, x2 + 7x + 12, x2 + 5x + 6 রাশিগুলোর গ.সা.গু কত?
 
১ম রাশি = x2 - 9 = (x + 3)(x - 3)
২য় রাশি = x2 + 7x + 12
             = x2 + 3x + 4x + 12 
              = x(x + 3) + 4(x + 3)
               = (x + 3)(x + 4)

৩য় রাশি = x2 + 5x +6
              = x2 + 2x + 3x + 6
              = x(x + 2) + 3(x + 2)
              =(x + 2)(x + 3)

নির্ণেয় গ.সা.গু = (x + 3)

১৯.
।x - 11। < 17 অসমতাটির সমাধান কত?
  1. ক) - 2 < x < 3
  2. খ) - 6 < x < 28
  3. গ) - 4 < x < 16
  4. ঘ) - 2 < x < 16
ব্যাখ্যা
প্রশ্ন : ।x - 11। < 17 অসমতাটির সমাধান কত? 
সমাধান :
।x - 11। < 17
বা, - 17 < x - 11 < 17 
বা, - 17  + 11 < x - 11 + 11< 17 + 11
বা, - 6 < x < 28
২০.
'BASIC' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 80
  2. খ) 60
  3. গ) 20
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন : 'BASIC' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়? 
সমাধান : 
'BASIC' শব্দটিতে 5টি বর্ণ। 
প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 5P3 = 5 × 4 × 3 = 60
২১.
x2 - √5x + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : x2 - √5x + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
সমাধান :
দেওয়া আছে,
     x2 - √5x + 1 = 0
বা,  x2 + 1 = √5x
বা, x2/x + 1/x = √5x/x
বা, x + 1/x = √5

x2 + 1/x2 = (x + 1/x)2 - 2x(1/x)
               =(√5)2 - 2
               = 5 - 2
               = 3
২২.
7log102  + log102 + log103 = ?
  1. ক) log10384
  2. খ) log10768
  3. গ) log10120
  4. ঘ) log101536
ব্যাখ্যা
প্রশ্ন : 7log102  + log102 + log103 = ?
সমাধান : 
⇒ log1027  + log102 + log10
⇒ log10128 + log102 + log10
⇒ log10(128 × 2 × 3)
⇒ log10768
২৩.
কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-
  1. ক) স্থূলকোণ
  2. খ) সমকোণ
  3. গ) সূক্ষ্মকোণ
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ ।
২৪.
37° কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) 53°
  2. খ) 54°
  3. গ) 143°
  4. ঘ) 144°
ব্যাখ্যা
প্রশ্ন : 37° কোণের সম্পূরক কোণ কত?
সমাধান : 
যদি দুইটি কোণের মান ১৮০ ডিগ্রি হয়, তবে কোণদ্বয় পরস্পরের সম্পূরক কোণ হয়।
50° কোণের সম্পূরক কোণ = 180° - 37° = 143°
২৫.
8x2 + 12x - 8 = 0 হলে x এর মান কত হবে?
  1. ক) - 2 এবং - 2/3
  2. খ) - 2 এবং - 1/2
  3. গ) - 2 এবং 2/3
  4. ঘ) - 2 এবং 1/2
ব্যাখ্যা
প্রশ্ন : 8x2 + 12x - 8 = 0 হলে x এর মান কত হবে?
 
সমাধান : 
 8x2 + 12x - 8 = 0
বা, 2x2 + 3x - 2 = 0 
বা, 2x2 + 4x - x - 2 = 0
বা, 2x(x + 2) - 1(x + 2) = 0
(x + 2)(2x - 1) = 0
হয়                    অথবা 
x + 2 = 0               2x - 1 = 0  
x = - 2                    x = 1/2
২৬.
কোন বৃত্তের 8 ইঞ্চি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 3 ইঞ্চি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাস কত ইঞ্চি?
  1. ক) 10 ইঞ্চি
  2. খ) 6 ইঞ্চি
  3. গ) 5 ইঞ্চি
  4. ঘ) 12 ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন : কোন বৃত্তের 8 ইঞ্চি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 3 ইঞ্চি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাস কত ইঞ্চি? 
সমাধান :


বৃত্তটির জ্যা AB = 8 ইঞ্চি; বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 3 ইঞ্চি; বৃত্তটির ব্যাসার্ধ OB = ?

বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 8/2 = 4 ইঞ্চি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(32 + 42)
= √(9 + 16)
= √25
= 5 ইঞ্চি 
 
সুতরাং, বৃত্তের ব্যাস = ২× ৫ = ১০ ইঞ্চি 
২৭.
পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যগুলোর গড় অপেক্ষা 280 বেশি। সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) 61
  2. খ) 66
  3. গ) 68
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যগুলোর গড় অপেক্ষা 280 বেশি। সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
সমাধান :
ধরি,
সংখ্যা গুলো যথাক্রমে x, x+2, x+4, x+6, x+8
সংখ্যা গুলোর গড় = (x+x+2+x+4+x+6+x+8)/5
= (5x +20)/5

প্রশ্নমতে,
5x +20 = (5x +20)/5+ 280
বা, 5x +20 - (5x +20)/5 = 280
বা, 25x + 100 - 5x - 20 = 280 × 5
বা, 20x + 80 = 1400
বা, 20x = 1320
∴ x = 66
সুতরাং সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি = 66
 
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ক্ষুদ্রতম বিজোড় স্বাভাবিক সংখ্যা। কিন্তু সমাধান করলে জোড় স্বাভাবিক সংখ্যা ৬৬ বের হয়। 
তাই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটি নয়। 
 
২৮.
যদি θ সূক্ষকোণ হয় এবং cos θ =15/17 হয়, তাহলে tanθ এর মান -
  1. ক) 3/5
  2. খ) 8/15
  3. গ) 2/3
  4. ঘ) 9/17
ব্যাখ্যা
প্রশ্ন : যদি θ সূক্ষকোণ হয় এবং cos θ =15/17 হয়, তাহলে tanθ এর মান -
সমাধান : 
দেওয়া আছে,
cos θ =15/17
⇒ secθ = 17/15
⇒ sec²θ = 289/225
⇒ 1 + tan²θ = 289/225
⇒tan²θ = 289/225 - 1
⇒tan²θ = 64/225
⇒tanθ = 8/15
২৯.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গসেমি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৮ সেমি ও ৪ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ১২ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ৬ সেমি
  4. ঘ) ১০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গসেমি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৮ সেমি ও ৪ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান : 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল/ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
= ২ × ৬০/(৮+৪)
= ২ × ৬০/১২
= ১০ সেমি
৩০.
একটি থলিতে 6 টি নীল বল, 9 টি হলুদ বল এবং 13 টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি হলুদ না হবার সম্ভবনা কত?
  1. ক) 12/19
  2. খ) 9/28
  3. গ) 19/28
  4. ঘ) 11/14
ব্যাখ্যা
প্রশ্ন : একটি থলিতে 6 টি নীল বল, 9 টি হলুদ বল এবং 13 টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি হলুদ না হবার সম্ভবনা কত?
সমাধান : 
নীল বল আছে 6টি। 
হলুদ বল আছে 9টি। 
সবুজ বল আছে 13টি। 

হলুদ হওয়ার সম্ভাবনা = 9/(6+9+13) = 9/28
হলুদ না হওয়ার সম্ভাবনা = 1 - 9/28 = 19/28
৩১.
log10(3m/n) + log10(n/9m) = log10(m + n) হলে কোনটি সত্য?
  1. ক) 8m + 8n = 6
  2. খ) 3m + 3n = 1
  3. গ) 4m + 4n = 2
  4. ঘ) 2m + 2n = 1
ব্যাখ্যা
প্রশ্ন : log10(3m/n) + log10(n/9m) = log10(m + n) হলে কোনটি সত্য?
সমাধান : 
log10(3m/n) + log10(n/9m) = log10(m + n) 
⇒ log10{(3m/n) × (n/9m)} = log10(m + n) 
⇒ log10(m + n) = log10(1/3)
⇒ m + n = 1/3
 ∴ 3m + 3n = 1
৩২.
একটি টেবিল ৩৫০০ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৪৫০০ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪,০০০ টাকা
  2. খ) ৩,২০০ টাকা
  3. গ) ৪,৫০০ টাকা
  4. ঘ) ৩,৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি টেবিল ৩৫০০ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৪৫০০ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, টেবিলটির ক্রয়মূল্য কত? 
সমাধান :
মনে করি,
৩৫০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা
ক্রয়মূল্য  = (৩৫০০ + ক ) টাকা
৪৫০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ক টাকা 
ক্রয়মূল্য  = (৪৫০০ -  ক ) টাকা

প্রশ্নমতে,
৩৫০০ + ক = ৪৫০০ - ক 
বা, ক + ক = ৪৫০০ - ৩৫০০
বা, ২ক = ১০০০
বা, ক = ৫০০
∴ ক্রয়মূল্য  = (৩৫০০ + ৫০০) টাকা
                   = ৪০০০ টাকা 
৩৩.
8 জন বালক এবং 7 জন বালিকার মধ্য থেকে 3 জন বালক এবং 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. ক) 1176
  2. খ) 3360
  3. গ) 2276
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : 8 জন বালক এবং 7 জন বালিকার মধ্য থেকে 3 জন বালক এবং 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
সমাধান :
3 জন বালক বাছাই করা যায় = 8c3 = 56
2 জন বালিকা বাছাই করা যায় = 7c2 = 21
∴ বেছে নেওয়ার মোট উপায় =  56 × 21 = 1176
৩৪.
x3 + x - 30 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) x + 3
  2. খ) x + 4
  3. গ) x - 3
  4. ঘ) x - 4
ব্যাখ্যা
প্রশ্ন : x3 + x - 30 এর একটি উৎপাদক নিচের কোনটি?
সমাধান:
ধরি,
f(x) = x3 + x - 30 
f(3) = 33 + 3 - 30 
f(3) = 30 - 30 
      = 0
(x - 3) হলো x3 + x - 30 এর একটি উৎপাদক। 
৩৫.
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ২৭° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) ১৩.৫°
  2. খ) ১৯°
  3. গ) ৭৬°
  4. ঘ) ৫৪°
ব্যাখ্যা
প্রশ্ন : একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ২৭° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
সমাধান : 
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

একটি বৃত্তের বৃত্তস্থ কোণ ২৭° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ৫৪°।
৩৬.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। এর ভিতরের চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ক) 344 বর্গফুট
  2. খ) 364 বর্গফুট
  3. গ) 384 বর্গফুট
  4. ঘ) 394 বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন : একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। এর ভিতরের চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 50 × 40 = 2000 বর্গফুট 
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = 50 - (2 × 2) = 46 ফুট 
রাস্তা বাদে বাগানের প্রস্থ = 40 - (2 × 2) = 36 ফুট 

∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (46  × 36) বর্গফুট 
                                                 = 1656 বর্গফুট 
∴ রাস্তার ক্ষেত্রফল = (2000 - 1656) বর্গফুট 
                             = 344 বর্গফুট 
৩৭.
যদি θ সূক্ষকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে tanθ এর মান কত?
  1. ক) √3/2
  2. খ) 1/√3
  3. গ) √3
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
প্রশ্ন : যদি θ সূক্ষকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে tanθ এর মান কত?
সমাধান : 
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1 - sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30º
⇒ θ = 30º

∴ tanθ = tan30º = 1/√3
৩৮.
৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১৪টি
  2. খ) ১০ টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১০টি। 
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি।
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।
৩৯.
1/4 - 1/8 + 1/16 - 1/32 + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. ক) 1/6
  2. খ) 2/3
  3. গ) 3/20
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : 1/4 - 1/8 + 1/16 - 1/32 + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
সমাধান : 
ধারাটির প্রথম পদ, a = 1/4
এবং সাধারণ অনুপাত, r = (- 1/8)/(1/4) = - 1/2 < 0
সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি,
S∞ = a/(1 - r)
      = (1/4)/{1 - (-1/2)}
      = (1/4) / (1 + 1/2)
      = (1/4) / (3/2)
      = 1/6
৪০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩১, ৪৪ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৭, ৮, ৯ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩১, ৪৪ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৭, ৮, ৯ ভাগশেষ থাকবে?
সমাধান : 
বৃহত্তম সংখ্যাটি হবে ৩১ - ৭ = ২৪, ৪৪ - ৮ = ৩৬ এবং  ৬৯ - ৯ = ৬০
এখন, ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

বৃহত্তম সংখ্যাটি হবে = ১২
৪১.
১০০০টাকায় ২৫০টি লিচু ক্রয় করে ১০০ টাকায় ২০টি লিচু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ১২%
  3. গ) ২৫%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন : ১০০০ টাকায় ২৫০টি লিচু ক্রয় করে ১০০ টাকায় ২০টি লিচু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
সমাধান : 
২৫০টি আমের ক্রয়মূল্য = ১০০০ টাকা 
১টি আমের ক্রয়মূল্য = ১০০০/২৫০ = ৪ টাকা

২০ টি আমের বিক্রয়মূল্য = ১০০ টাকা 
১ টি আমের বিক্রয়মূল্য = ১০০/২০ = ৫ টাকা

লাভ = (৫ - ৪)টাকা = ১ টাকা 

৪ টাকায় লাভ করেন ১ টাকা
১ টাকায় লাভ করেন ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ করেন = (১ × ১০০)/৪ টাকা 
                                       = ২৫ টাকা
৪২.
(x2/3)/27 = 8/(x1/3) হলে x = কত?
  1. ক) 216
  2. খ) 105
  3. গ) 208
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন : (x2/3)/27 = 8/(x1/3) হলে x = কত?
সমাধান : 
(x2/3)/27 = 8/(x1/3
বা, x2/3.x1/3 = 8× 27
বা, x(2/3) + (1/3) = 216
বা, x(2 + 1)/3 = 216
বা, x = 216
৪৩.
A = {x ∈ N : 2 < x ≤ 12}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 10} হলে, A ∩ B = কত?
  1. ক) {3, 5, 7, 9, 10}
  2. খ) {5, 7, 9}
  3. গ) {3, 5, 7, 9}
  4. ঘ) {3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 12}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 10} হলে, A ∩ B = কত?
A = {x ∈ N : 2 < x ≤ 12}
   = {3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}

B = B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 10}
   = {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∩ B = {3, 4, 5, 6, 7, 8,  9, 10, 11, 12} ∩ {1, 3, 5, 7, 9}
                      = {3, 5, 7, 9}
৪৪.
a + b = √8 এবং a - b = √6 হলে, 8ab(a2 + b2) = কত?
  1. ক) 24
  2. খ) 22
  3. গ) 28
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন : a + b = √8 এবং a - b = √6 হলে, 8ab(a2 + b2) = কত?
সমাধান :
দেওয়া আছে,
a + b = √7
a - b = √5 
এখন,
8ab(a2 + b2) = 4ab. 2(a2 + b2)
                  = {(a+b)2 - (a - b)2 }.{(a + b)2 + (a - b)2 }
                  = {(√8)2 - (√6)2}.{(√8)2 + (√6)2}
                  = (8 - 6) .( 8+ 6)
                  = 2.14
                  = 28