মন্টেস্কুর The Spirit of the Laws প্রকাশিত হয় ১৭৪৮ সালে। The Spirit of the Laws বা আইনের আত্মা হলো ফরাসি দার্শনিক মন্টেস্কিউ রচিত একটি প্রভাবশালী রাজনৈতিক গ্রন্থ। এটি আইন ও শাসনব্যবস্থা নিয়ে একটি তুলনামূলক আলোচনা, যেখানে ক্ষমতার পৃথকীকরণের ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই গ্রন্থটি সরকারের আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে পৃথকীকরণের প্রস্তাব করে, যা আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থার অন্যতম ভিত্তি। ফরাসি বিপ্লবসহ পরবর্তীকালে অনেক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠায় এই গ্রন্থটি গভীর প্রভাব ফেলেছিল। মন্টেস্কু বিভিন্ন দেশের শাসনব্যবস্থা ও আইন নিয়ে গবেষণা করে দেখিয়েছেন কীভাবে সরকার ও সমাজের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিনি সরকারের তিনটি শাখার (আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ) মধ্যে ক্ষমতা বিভাজন করার কথা বলেছেন, যাতে কোনো একটি শাখার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না হয়। লেভিয়াথান (Leviathan) হলো ইংরেজ দার্শনিক থমাস হবস (Thomas Hobbes) রচিত একটি বিখ্যাত রাজনৈতিক দর্শনের গ্রন্থ যা প্রকাশিত হয় ১৬৫১ সামে। এ গ্রন্থের প্রধান বিষয়: রাষ্ট্র, সার্বভৌমত্ব, সামাজিক চুক্তি (Social Contract)। Hobbes বলেন, প্রাকৃতিক অবস্থায় মানুষ স্বার্থপর, ভীতিপ্রবণ ও প্রতিযোগিতামূলক। সেখানে জীবন ছিল: “solitary, poor, nasty, brutish and short” অর্থাৎ — একা, দরিদ্র, নোংরা, হিংস্র এবং সংক্ষিপ্ত। মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। রাষ্ট্রকে তিনি এক বিশাল দানব (Leviathan)-এর সাথে তুলনা করেছেন, যার শরীর গঠিত জনগণ দ্বারা। রাষ্ট্র বা শাসক (Sovereign)-এর কাছে পূর্ণাঙ্গ ক্ষমতা (Absolute Power) থাকবে, যাতে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। জনগণ একবার ক্ষমতা শাসকের হাতে তুলে দিলে আর তা ফিরিয়ে নিতে পারবে না। কারণ, সার্বভৌমত্বের উদ্দেশ্য হলো অরাজকতা (anarchy) প্রতিরোধ করা।
Two Treatises of Government হলো ইংরেজ দার্শনিক জন লক (John Locke)-এর লেখা একটি বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ যা ১৬৮৯ গোপনে প্রকাশিত হয়। এ গ্রন্থের প্রধান বিষয়: রাষ্ট্র, সরকার, সার্বভৌমত্ব, প্রাকৃতিক অধিকার ও সামাজিক চুক্তি। দুটি ট্রিটিসের (Treatises) সারসংক্ষেপ- প্রথম ট্রিটিস (First Treatise): লক এখানে রাজাদের ঈশ্বরপ্রদত্ত অধিকার (Divine Right of Kings) তত্ত্ব খণ্ডন করেছেন। তিনি বলেছিলেন, শাসন ক্ষমতা ঈশ্বর প্রদত্ত নয়, বরং মানুষের সম্মতিতে আসে। দ্বিতীয় ট্রিটিস (Second Treatise): প্রকৃতির অবস্থায় মানুষ স্বাধীন ও সমান। সবার প্রাকৃতিক অধিকার আছে— জীবন, স্বাধীনতা, ও সম্পত্তি (Life, Liberty, Property)। মানুষ তাদের প্রাকৃতিক অধিকার রক্ষার জন্য পারস্পরিক সম্মতিতে সরকার গঠন করে। সরকারের ক্ষমতা সীমিত থাকবে এবং এটি জনগণের সম্মতি থেকে আসবে। যদি সরকার জনগণের অধিকার রক্ষা না করে, জনগণের অধিকার আছে সরকারকে অপসারণ করার। লকের Two Treatises of Government আধুনিক উদার গণতন্ত্র (Liberal Democracy)-এর ভিত্তি। এটি আমেরিকার স্বাধীনতার ঘোষণা (1776) এবং যুক্তরাষ্ট্রের সংবিধানকে গভীরভাবে প্রভাবিত করেছে।
The Social Contract(1762) ” হলো ফরাসি দার্শনিক জ্যঁ-জাক রুশো (Jean-Jacques Rousseau) রচিত একটি বিখ্যাত রাজনৈতিক দর্শনের গ্রন্থ। এ গ্রন্থের প্রধান বিষয়: রাষ্ট্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা, সাধারণ ইচ্ছা (General Will)। প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল শান্তিপ্রিয়, নির্দোষ ও স্বাধীন। সমাজ ও সম্পত্তির আবির্ভাবের পর অসমতা ও দমন শুরু হয়। মানুষ পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। তবে Hobbes-এর মতো Absolute Sovereign নয়, বরং জনগণের সমষ্টিগত ইচ্ছা থেকে সার্বভৌমত্ব আসবে। সার্বভৌমত্ব জনগণের হাতে থাকবে এবং এটি অবিভাজ্য ও হস্তান্তরযোগ্য নয়। জনগণের General Will (সাধারণ ইচ্ছা)-ই হবে আইনের ভিত্তি। Rousseau-র The Social Contract ফরাসি বিপ্লব (1789)-এ গভীর প্রভাব ফেলেছিল। তার ধারণা আধুনিক গণতন্ত্র ও জনপ্রভুত্ব (Popular Sovereignty)-এর ভিত্তি গড়ে তোলে।
সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম