পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট (IBA Pattern)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
  1. ক) সমীভবন
  2. খ) বিষমীভবন
  3. গ) ব্যঞ্জনচ্যুতি
  4. ঘ) ব্যঞ্জনবিকৃতি
  5. ঙ) অন্তর্হতি
সঠিক উত্তর:
ক) সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমীভবন
ব্যাখ্যা

শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। যেমনঃ জন্ম → জম্ম, কাঁদনা → কান্না ইত্যাদি। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমনঃ শরীর → শরীল। পাশাপাশি অবস্থিত দুটো সমউচ্চারণের ব্যঞ্জনধ্বনির একটির লোপ পাওয়াকে ব্যঞ্জনচ্যুতি বলে। যেমনঃ বউদিদি → বউদি। শব্দ মধ্যস্থিত কোন ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলে। যেমনঃ কবাট → কপাট। পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পাওয়াকে অন্তর্হতি বলে। যেমনঃ ফাল্গুন → ফাগুন। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)

.
স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়নি কোথায়?
  1. ক) রোষ
  2. খ) ভূষণ
  3. গ) ষড়যন্ত্র
  4. ঘ) বিষম
  5. ঙ) ঔষধ
সঠিক উত্তর:
ঘ) বিষম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষম
ব্যাখ্যা
রোষ, ভূষণ, ষড়যন্ত্র এবং ঔষধ শব্দগুলোতে স্বভাবতই 'ষ' বসেছে। অন্যদিকে বিষম শব্দটি ই-কারান্ত উপসর্গ যোগে গঠিত হওয়ায় তাতে ষ ব্যবহৃত হয়েছে। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
  1. ক) ধ্বনি তত্ত্ব
  2. খ) রূপ তত্ত্ব
  3. গ) বাক্য তত্ত্ব
  4. ঘ) অর্থ তত্ত্ব
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ধ্বনি তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনি তত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের চারটি আলোচ্য বিষয় হলো ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং অর্থ তত্ত্ব। এর মধ্যে ধ্বনি তত্ত্বে আলোচিত হয়- ধ্বনি, বর্ণ, ধ্বনির উচ্চারণ প্রণালি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, ষ-ত্ব ও ণ-ত্ব বিধান, সন্ধি ইত্যাদি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
চুলা শব্দের উৎস কোন ভাষা থেকে?
  1. ক) কোল
  2. খ) তামিল
  3. গ) মুণ্ডারি
  4. ঘ) বর্মি
  5. ঙ) পাঞ্জাবি
সঠিক উত্তর:
গ) মুণ্ডারি
উত্তর
সঠিক উত্তর:
গ) মুণ্ডারি
ব্যাখ্যা
চুলা শব্দটি মুণ্ডারি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। কুড়ি হল কোল ভাষা এবং পেট শব্দটি তামিল ভাষা থেকে বাংলা ভাষা এসেছে। লুঙ্গি ও ফুঙ্গি শব্দগুলো বর্মি ভাষার। চাহিদা ও শিখ শব্দগুলো পাঞ্জাবি ভাষার।(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
কোনটি পুরুষবাচক শব্দ?
  1. এয়ো
  2. কুলটা
  3. রজকী
  4. শূদ্রা
  5. শুক
সঠিক উত্তর:
শুক
উত্তর
সঠিক উত্তর:
শুক
ব্যাখ্যা
এয়ো হল বাংলা নিত্যস্ত্রীবাচক শব্দ। কুলটা নিত্য সংস্কৃত স্ত্রীবাচক শব্দ। রজকী সংস্কৃত ই প্রত্যয়যোগে এবং শূদ্রা সংস্কৃত আনী প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ। অন্যদিকে শুক শব্দটি পুরুষবাচক শব্দ যার স্ত্রীবাচক রূপ হলো শারি। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
কর্মধারয় সমাস কোনটি?
  1. ক) একোন
  2. খ) বিদ্যাহীন
  3. গ) ধোয়ামোছা
  4. ঘ) যুবজানি
  5. ঙ) অনুক্ষণ
সঠিক উত্তর:
গ) ধোয়ামোছা
উত্তর
সঠিক উত্তর:
গ) ধোয়ামোছা
ব্যাখ্যা
ধোয়ামোছা = আগে ধোয়া পরে মোছা হল কর্মধারয় সমাস। এক দ্বারা উন = একোন এবং বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন হলো তৃতীয়া তৎপুরুষ সমাস। ক্ষণ ক্ষণ = অনুক্ষণ হলো অব্যয়ীভাব সমাস। যুবতী জায়া যার = যুবজানি হলো বহুব্রীহি সমাস। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
কোনটি সঠিক নয় –
  1. ক) নগর + ষ্ণ = নাগর
  2. খ) সভা + য = সভ্য
  3. গ) সুভগ + ষ্ণ্য = সৌভাগ্য
  4. ঘ) মনু + ষ্ণ্য = মনুষ্য
  5. ঙ) মধুর + ষ্ণ = মাধুর্য
সঠিক উত্তর:
ঘ) মনু + ষ্ণ্য = মনুষ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনু + ষ্ণ্য = মনুষ্য
ব্যাখ্যা
নাগর, সভ্য, সৌভাগ্য ও মাধুর্য শব্দগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। মনু + ষ্ণ্য = মনুষ্য শব্দটি ভুল। এর সঠিক তদ্ধিত প্রত্যয় হলো মনুঃ + ষ্ণ্য = মনুষ্য। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
কোনটি ভুল?
  1. ক) মনশ্চোর
  2. খ) সখিত্ব
  3. গ) গণ্ডূষ
  4. ঘ) প্রাঙ্গণ
  5. ঙ) বিদ্বজ্জন
সঠিক উত্তর:
গ) গণ্ডূষ
উত্তর
সঠিক উত্তর:
গ) গণ্ডূষ
ব্যাখ্যা
মনশ্চোর, সখ্য/সখিত্ব, প্রাঙ্গণ এবং বিদ্বজ্জন শব্দগুলো সঠিক। গণ্ডূষ শব্দটির বানান সঠিক নয়। এর শুদ্ধরূপ হলো গণ্ডুষ। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
.
'এলেবেলে' বাগধারাটির অর্থ-
  1. ক) এলোমেলো
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) নিকৃষ্ট
  4. ঘ) অপদার্থ
  5. ঙ) নির্দয়
সঠিক উত্তর:
গ) নিকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) নিকৃষ্ট
ব্যাখ্যা
এলেবেলে বাগধারাটির অর্থ নিকৃষ্ট। ঊনপাঁজরে অর্থ অপদার্থ। উকর-ধাকর অর্থ এলোমেলো। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
১০.
সরিৎ শব্দের অর্থ-
  1. ক) পাহাড়
  2. খ) নদী
  3. গ) জ্যোৎস্না
  4. ঘ) বিদ্যুৎ
  5. ঙ) বায়ু
সঠিক উত্তর:
খ) নদী
উত্তর
সঠিক উত্তর:
খ) নদী
ব্যাখ্যা
নদী শব্দের সমার্থক শব্দ হলো স্রোতসিনী, স্রোতস্বতী, তটিনি, শৈবলিনী, কলস্বিনী, পয়স্বিনী ইত্যাদি। পাহাড় শদের সমার্থক হলো নগ, শৈল, ভূভৃৎ। বিদ্যুৎ শব্দের সমার্থক হলো চিকুর, শম্পা। বায়ুর সমার্থক শব্দ হলো- সমীর, মরুৎ, মারুত। জ্যোৎস্না হলো কৌমুদী। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
১১.
প্রাচীনতম কবি কে?
  1. ক) লুইপাদ
  2. খ) শবরপাদ
  3. গ) কাহ্নপাদ
  4. ঘ) ভুসুকুপাদ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) শবরপাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) শবরপাদ
ব্যাখ্যা
চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি শবরপাদ। তিনি ছিলেন চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপাদের গুরু। তাই চর্যাদের প্রথমপদ লুইপাদের হলেও সবচেয়ে প্রাচীন কবি শবরপাদ। তিনি বাংলাদেশ ভূখন্ডের কবি ছিলেন। ভুসুকুপাদও বাঙালি কবি। কাহ্নপাদ চর্যাপদের সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেন। (সূ্ত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১২.
কোনটি অন্ধকার যুগে রচিত সাহিত্য?
  1. ক) ইউসুফ জুলেখা
  2. খ) গোরক্ষবিজয়
  3. গ) চৈতন্য ভাগবত
  4. ঘ) পদ্মপুরান
  5. ঙ) সেক শুভোদয়া
সঠিক উত্তর:
ঙ) সেক শুভোদয়া
উত্তর
সঠিক উত্তর:
ঙ) সেক শুভোদয়া
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে ১২০১ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত ১৫০ বছর সময়কাল কে অন্ধকার যুগ হিসেবে ধরা হয়। কারণ এ সময়ে শুন্যপুরান ও সেক শুভোদয়া ব্যতীত অন্য কোন সাহিত্য রচিত হয়নি বা পাওয়া যায় নি। ইউসুফ জুলেখা, চৈতন্য ভাগবত, পদ্মপুরান ও গোরক্ষবিজয় রচনা সমূহ অন্ধকার যুগ পরবর্তী মধ্যযুগের সাহিত্য কর্ম। (সূ্ত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৩.
বৈষ্ণব পদাবলীর সবচেয়ে প্রাচীন রচয়িতা কে?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) জয়দেব
  3. গ) গোবিন্দদাস
  4. ঘ) বড়ু চণ্ডিদাস
  5. ঙ) জ্ঞানদাস
সঠিক উত্তর:
খ) জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়দেব
ব্যাখ্যা

সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সহ প্রায় সকল বইতে, পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়েছে বাঙালী কবি জয়দেবকে (রাজা লক্ষণ সেনের সভাকবি)। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে 'গীতগোবিন্দম' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন। তবে, এটি রচিত হয়েছে সংস্কৃত ভাষায়।
সৌমিত্র শেখরের মতে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত রচিত শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষায় লেখা প্রথম কোন লেখকের একক গ্রন্থ।

আমরা ধরে নিচ্ছি, পদাবলীর আদিকবি বাঙালী কবি জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়। এবং, বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি বড়ু চণ্ডীদাস।
হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে বলা আছে, পদাবলীর অনেক লেখকের নামই কালের স্রোতে হারিয়ে গেছে। তাই, স্বাভাবিকভাবেই আদি কবির ব্যাপারে নির্ণয় করা কিছুটা বিতর্ক সাপেক্ষ। পরীক্ষাতে এই প্রশ্ন আসলে নিজের বিবেচনাপ্রসূত উত্তর দিবেন। আমরা যথাযথ রেফারেন্স সহকারে সকল তথ্য উপস্থাপনের চেষ্টা করলাম।

১৪.
জহির রায়হান রচিত গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) সুচয়নী
  2. খ) সঞ্চয়ন
  3. গ) সূযগ্রহণ
  4. ঘ) শিউলিমালা
  5. ঙ) খসড়া কাগজ
সঠিক উত্তর:
গ) সূযগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সূযগ্রহণ
ব্যাখ্যা
জহির রায়হান রচিত বিখ্যাত গ্রল্পগ্রন্থ হলো সূর্যগ্রহণ (১৩৫২ বঙ্গাব্দ)। সুচয়নী জীবনানন্দ দাশের কাব্য সংকলন। সঞ্চয়ন কাজী মোতাহার হোসেনের প্রবন্ধ সংকলন। শিউলিমালা কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ। খসড়া কাগজ আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা : ড. সৌমিত্র শেখর)
১৫.
ঘরে ফেরার দিন কাব্যটি কার?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) বিষ্ণু দে
  5. ঙ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
গ) অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
ঘরে ফেরার দিন অমিয় চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ। এটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। কবি অমিয় চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলোঃ কবিতাবলী, উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, পালাবদল, হারানো অকিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী, অনিঃশেষ, নতুন কবিতা। (সূ্ত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৬.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?
  1. নেকড়ে অরন্য
  2. হাঙর নদী গ্রেনেড
  3. জাহান্নম হইতে বিদায়
  4. একটি কালো মেয়ের কথা
  5. নীলকণ্ঠ পাখির খোজে
সঠিক উত্তর:
নীলকণ্ঠ পাখির খোজে
উত্তর
সঠিক উত্তর:
নীলকণ্ঠ পাখির খোজে
ব্যাখ্যা
নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি অতীন বন্ধ্যোপাধ্যায় রচিত দেশভাগ ও তৎসময়কার জীবনযাত্রা নিয়ে রচিত একটি উপন্যান। নেকড়ে অরণ্য ও জাহান্নম হইতে বিদায় শওকত ওসমান, হাঙর নদী গ্রেনেড সেলিনা হোসেন এবং একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা, বিষয় বাংলা - সৌমিত্র শেখর এবং নীলকণ্ঠপাখির খোজে - অতীন বন্দ্যোপাধ্যায়)
১৭.
নিচের কোনটি নাটক?
  1. ক) শোভাযাত্রা
  2. খ) কবি
  3. গ) কীর্তিবিলাস
  4. ঘ) সূর্যগ্রহণ
  5. ঙ) গ্রাম
সঠিক উত্তর:
গ) কীর্তিবিলাস
উত্তর
সঠিক উত্তর:
গ) কীর্তিবিলাস
ব্যাখ্যা
কবি এবং গ্রাম হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। শোভাযাত্রা শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত উপন্যাস। সূর্যগ্রহণ হলো জহির রায়হান রচিত গল্পগ্রন্থ। অন্যদিকে কীর্তিবিলাস হলো যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত একটি নাটক (সূত্রঃ বিষয় বাংলা : সৌমিত্র শেখর, পৃ- ৪৮৩)
১৮.
গঙ্গাঋদ্ধি জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) নরসিংদী
  2. খ) চাপাই নবাবগঞ্জ
  3. গ) দিনাজপুর
  4. ঘ) যশোর
  5. ঙ) জয়পুরহাট
সঠিক উত্তর:
ক) নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
ক) নরসিংদী
ব্যাখ্যা
নরসিংদী জেলার বেলাবো থানার বটেশ্বর গ্রামে নির্মিত হচ্ছে গঙ্গাঋদ্ধি প্রত্নতত্ত্ব জাদুঘর। গত ২৯ নভেম্বর ২০১৯ এ জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ধারণা করা হয় ২৫০০ বছর আগের গঙ্গাঋদ্ধি রাজ্যের অবস্থান ছিল উয়ারি বটেশ্বরে। যার কারণে এই জাদুঘরের নাম রাখা হয় গঙ্গাঋদ্ধি জাদুঘর। (সূত্রঃ কালেরকণ্ঠ)
১৯.
কারাগারের রোজনামচা প্রকাশিত হয় কবে?
  1. ক) ১৭ ই মার্চ ২০১৬
  2. খ) ৭ মার্চ ২০১৭
  3. গ) ১৭ মার্চ ২০১৭
  4. ঘ) ৭ মার্চ ২০১৮
  5. ঙ) ৪ জুন ২০১৬
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ ২০১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ ২০১৭
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ। এটি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে। এতে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জেল জীবন ও রাজনৈতিক ইতিহাস স্থান পেয়েছে। এটির পৃষ্ঠা সংখ্যা ৩৩২। এটির ভূমিকা লিখেন শেখ হাসিনা এবং নামকরণ করেন শেখ রেহানা। (সূত্রঃ কারাগারের রোজনামচা)
২০.
জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত?
  1. ক) ২৫ বছর
  2. খ) ৩০ বছর
  3. গ) ৩২ বছর
  4. ঘ) ৩৫ বছর
  5. ঙ) ৪৫ বছর
সঠিক উত্তর:
ক) ২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কে বলা হয়েছে। এতে স্পিকারের বয়স সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। বলা হয়েছে সংসদ সদস্যদের থেকে একজন স্পিকার নির্বাচিত হবেন। সংসদ সদস্য নির্বাচিত হবার ন্যূনতম বয়স সীমা ২৫ বছর বিধায় স্পিকারের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। তবে স্পিকার রাষ্ট্রপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন বিধায় কেউ কেউ স্পিকারের ন্যূনতম বয়স সীমা ৩৫ বছর বলে মত দেন। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
২১.
নিচের সুলতানি শাসকদের মধ্যে কার শাসনকাল সবার আগে?
  1. ক) সিকান্দার শাহ
  2. খ) গিয়াসউদ্দিন আজম শাহ
  3. গ) জালালুদ্দিন মাহমুদ
  4. ঘ) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
  5. ঙ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
ঙ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর
সঠিক উত্তর:
ঙ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা
শামসুদ্দিন ইলিয়াস শাহ ১৩৪২ সাল থেকে ১৩৫৮ সাল পর্যন্ত শাসন করে। বাকিরা তার পরের শাসক। সিকান্দার শাহ (১৩৫৮-১৩৯৩), গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৯৩-১৪১১), জালালুদ্দিন মাহমুদ শাহ (১৪১৫ এবং ১৪১৮-১৪৩১) এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহ (১৪৫২-১৪৫৯) সময় পর্যন্ত বাংলা শাসন করেন। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২২.
দেশে বীরাঙ্গনার সংখ্যা কতজন?
  1. ক) ৩২২
  2. খ) ৩২৮
  3. গ) ৩৩৪
  4. ঘ) ৩৩৯
  5. ঙ) ৩৪৬
সঠিক উত্তর:
ঘ) ৩৩৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩৯
ব্যাখ্যা
১১ ডিসেম্বর ২০১৯ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ১৭ জন নারীকে বীরাঙ্গমার খেতাব দেন। এতে মোট বীরাঙ্গনার সংখ্যা দাড়ায় ৩৩৯ জন। (সূত্রঃ দৈনিক জনকণ্ঠ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল)
২৩.
শেখ মুজিবুর রহমান প্রথম পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন কবে?
  1. ক) ১৯৫৪ সালে
  2. খ) ১৯৫৫ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৫৮ সালে
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ১৯৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৫ সালে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু ১৯৫৫ সালের ৫ রা জুন পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর তিনি প্রথম কোয়ালিশন সরকারের মন্ত্রী হন।(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী)
২৪.
বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) মৌলভীবাজার
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) ঢাকা
  5. ঙ) রাঙামাটি
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ চা বোর্ড অবস্থিত চট্টগ্রাম জেলায়। এটি ১৯৭৭ সালের স্থাপিত হয়। দেশের চা বোর্ড নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৬৭ টি। বাংলাদেশ চা বোর্ড শিল্প মন্ত্রণালয়ের অধীন। (সূত্রঃ বাংলাদেশ চা বোর্ড)
২৫.
ইরানি কমান্ডার কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডে ব্যবহৃত ড্রোনটির নাম?
  1. ক) ইউএস বি ২
  2. খ) এফ ১১
  3. গ) হেলফায়ার ২
  4. ঘ) এমকিউ রিপার ৯
  5. ঙ) ইউএসডি ১
সঠিক উত্তর:
ঘ) এমকিউ রিপার ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এমকিউ রিপার ৯
ব্যাখ্যা
গত ৩ জানুয়ারী ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকটে মার্কিন ড্রোন বিমান এমকিউ ৯ রিপার থেকে ছোড়া হেলফায়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানি। (সূত্রঃ দৈনিক যুগান্তর)
২৬.
আইরন ডৌম প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
  5. ঙ) ইসরায়েল
সঠিক উত্তর:
ঙ) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ইসরায়েল
ব্যাখ্যা
আইরন ডৌম হলো ইসরায়েল এরোস্পেস এজেন্সি এবং রাফায়েল ডিফেন্স সিস্টেম কোম্পানি তৈরীকৃত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ইসরায়েল আর্মি ব্যবহার করে থাকে। এটি মূলত স্বপ্লপাল্লার রকেট ও মিসাইল ঠেকানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। ২০১১ সাল থেকে এটির ব্যবহার শুরু হয়। (সূত্রঃ গ্লোবাল ফায়ার পাওয়ার এবং জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরি)
২৭.
গাম্বিয়ার রাজধানী কোনটি?
  1. ক) লিব্রোভিল
  2. খ) বানজুল
  3. গ) এমজামেনা
  4. ঘ) বামাকো
  5. ঙ) নিয়ামি
সঠিক উত্তর:
খ) বানজুল
উত্তর
সঠিক উত্তর:
খ) বানজুল
ব্যাখ্যা
উত্তর-পশ্চিম আফ্রিকায় অবস্থিত গাম্বিয়া একটি অতি ছোট মুসলিম রাষ্ট্র। এটির রাজধানী হলো বানজুল। অন্যদিকে লিব্রোভিল, এনজামেনা, বামাকো ও নিয়ামি যথাক্রমে গ্যাবন, চাঁদ, মালি ও নাইজারের রাজধানী। (সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওযেবসাইট)
২৮.
উইজডেন একটি-
  1. ক) ক্রিকেট ক্লাব
  2. খ) ম্যাগাজিন
  3. গ) পুস্তিকা
  4. ঘ) ল ফার্ম
  5. ঙ) টিভি চ্যানেল
সঠিক উত্তর:
গ) পুস্তিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) পুস্তিকা
ব্যাখ্যা
উইজডেন হলো ক্রিকেট বিষয়ক বা সহায়ক একটি বই বা পুস্তিকা। এটিকে ক্রিকেটের বাইবেল বলা হয়। ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম কানুন বিষয়ে এটিকে গুরুত্ব দেওয়া হয়। এটি ১৮৬৪ সালে ব্রিটিশ ক্রিকেটার জন উইজডেন কর্তৃক প্রবর্তিত হয়। (সূত্রঃ উইজডেন)
২৯.
নিচের কোনজন ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পাননি?
  1. ক) জন বি গুডনাফ
  2. খ) স্ট্যানলি হুইটিংহাম
  3. গ) পিটার জে র‍্যাটক্লিফ
  4. ঘ) আকিরা ইযুশিনো
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) পিটার জে র‍্যাটক্লিফ
উত্তর
সঠিক উত্তর:
গ) পিটার জে র‍্যাটক্লিফ
ব্যাখ্যা
৯ অক্টোবর ২০১৯ ঘোষণা করা হয় সাহিত্যে নোবেল পদক ২০১৯। মোবাইল ফোন, ঘড়ি, ল্যাপটপ ইত্যাদিতে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নতির জন্যে যুক্তরাষ্ট্রের জন বি গুডনাফ, ইংল্যাডের স্ট্যামলি হুইটিংহাম এবং জাপানের আকিরা ইয়ুশিনো রসায়নের নোবেল পান। পিটার জে র‍্যাটক্লিফ চিকিৎসা বিজ্ঞানে ২০১৯ সালে নোবেল পান। (সূত্রঃ দৈনিক যুগান্তর)
৩০.
বিশ্বে সবচেয়ে কম বয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী কে?
  1. ক) টুয়োলিক্কি জাতেনমাক
  2. খ) ওলেসি হংচারুক
  3. গ) সানা মেরিন
  4. ঘ) জেসিন্ডা আর্ডেন
  5. ঙ) মারি জোয়ান্না কিভিনিয়েমি
সঠিক উত্তর:
গ) সানা মেরিন
উত্তর
সঠিক উত্তর:
গ) সানা মেরিন
ব্যাখ্যা
৮ ডিসেম্বর ২০১৯ ফিনল্যান্ডের তৃতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন সানা মেরিন। তার বয়স ৩৪ বছর। বয়সের হিসেবে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়েসী প্রধানমন্ত্রী। তার পূর্বে ইউক্রেনের ওলেসী হংচারুক (৩৫) ছিলেন সবচেয়ে কমবয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী। (সূত্রঃ দৈনিক যুগান্তর)
৩১.
১২ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হননি?
  1. ক) রুশনারা আলী
  2. খ) টিউলিপ সিদ্দিক
  3. গ) রূপা হক
  4. ঘ) আপসানা বেগম
  5. ঙ) আমিরা হক
সঠিক উত্তর:
ঙ) আমিরা হক
উত্তর
সঠিক উত্তর:
ঙ) আমিরা হক
ব্যাখ্যা
১২ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক, আপসানা বেগম। আমিরা হক জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারী। ( সূত্রঃ দৈনিক প্রথম আলো)
৩২.
মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯ এ শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) আয়ারল্যান্ড
  5. ঙ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
৯ ডিসেম্বর ২০১৯ ইউএনডিপি প্রকাশ করে মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯। এতে ০.৯৫৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করে নরওয়ে। সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। তালিকায় সবার নিচে রয়েছে নাইজার। বাংলাদেশ ০.৬১৪ স্কোর নিয়ে ১৩৫ তম অবস্থানে। (সূত্রঃ ইউএনডিপি)
৩৩.
কোন দেশটি পারস্য উপসাগরে অবস্থিত নয়-
  1. ক) ইরান
  2. খ) কুয়েত
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ইয়েমেন
  5. ঙ) ওমান
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
পারস্য উপসাগর মধ্যপ্রাচ্যে অবস্থিত। আয়তন ২৫১০০০ বর্গ কিলোমিটার। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এই সাগরে অবস্থিত। এর তীরে অবস্থিত দেশসমূহ হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ইয়েমেন লোহিত সাগর ও এডেন সাগরের তীরে অবস্থিত। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৪.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) স্টার্চ
  2. খ) গ্লুকোজ
  3. গ) ল্যাকটোজ
  4. ঘ) সেলুলোজ
  5. ঙ) সুক্রোজ
সঠিক উত্তর:
গ) ল্যাকটোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যাকটোজ
ব্যাখ্যা
ল্যাকটোজ এবং গ্লাইকোজেন হলো প্রাণীজ শর্করা। অন্যদিকে স্টার্চ বা শ্বেতসার, গ্লুকোজ, সুক্রোজ, সেলুলোজ ও ফ্রুকটোজ হলো উদ্ভিজ্জ শর্করা। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৫.
পানি বিশুদ্ধ করণে ব্যবহৃত হয় না কোনটি?
  1. ক) ওজন গ্যাস
  2. খ) ক্লোরিন গ্যাস
  3. গ) ব্লিচিং পাউডার
  4. ঘ) অতিবেগুনী রশ্মি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
পানিকে বিশুদ্ধ বা জীবাণুনাশক করার জন্যে ওজন গ্যাস, ক্লোরিন গ্যাস, সোডিয়াম হাইপোক্লোরাইড, অতিবেগুনি রশ্মি ইত্যাদি ব্যবহৃত করা হয়। বোতলজাত পানির কারখানায় ওজোন গ্যাস বা অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৬.
রক্তের সার্বজনীন দাতা গ্রুপ বলা হয় কোনটিকে?
  1. ক) এ
  2. খ) বি
  3. গ) এবি
  4. ঘ) ও
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ও
ব্যাখ্যা
ও গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ও গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ও গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ। এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৭.
জীবন্ত জীবাশ্ম নয় কোনটি?
  1. ক) রাজকাঁকড়া
  2. খ) স্ফোনোডন
  3. গ) প্লাটিপাস
  4. ঘ) ইকুইজিটাম
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
যেসব প্রাণী বা উদ্ভিদ সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোন প্রকার পরিনর্তন ব্যতীত এখনো টিকে আছে তাদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমনঃ লিমুনাস বা রাজকাঁকড়া, স্ফোনোডন, প্লাটিপাস ইত্যাদি। ইকুইজিটাম, নিটাম, গিঙ্কো, বাইলোবা ইত্যাদি হলো জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৮.
প্রাকৃতিক তন্তু কোনটি?
  1. ক) লিনেন
  2. খ) রেয়ন
  3. গ) ডেক্রন
  4. ঘ) পলিস্টার
  5. ঙ) নাইলন
সঠিক উত্তর:
ক) লিনেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লিনেন
ব্যাখ্যা
প্রকৃতিতে প্রাপ্ত তন্তুগুলোকে বলা হয় প্রাকৃতিক তন্তু। এগুলোর মধ্যে রয়েছে তুলা, পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু ইত্যাদি। অন্যদিকে পলিস্টার, রেয়ন, ডেক্রন, নাইলন ইত্যাদি হলো রাসায়নিক বিক্রিয়া দ্বারা তৈরি কৃত্রিম তন্তু। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৯.
মানুষের খাদ্য পরিপাকে সাহায্য করে কোন এসিডটি?
  1. ক) হাইড্রোক্লোরিক এসিড
  2. খ) নাইট্রিক এসিড
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) ফরফরিক এসিড
  5. ঙ) এসকরবিক এসিড
সঠিক উত্তর:
ক) হাইড্রোক্লোরিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
ক) হাইড্রোক্লোরিক এসিড
ব্যাখ্যা
মানবদেহে খাদ্য হজমে নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়। এই মাত্রার তারতম্য হলে খাদ্য পরিপাকে সমস্যা দেখা দেয়। এজন্যেই খাবারের পর সামান্য এসিডিটির জন্যে কোমলপানীয় ব্যবহার করা হয়। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৪০.
বলের একক কোনটি?
  1. ক) নিউটন
  2. খ) জুল
  3. গ) ক্যালভিন
  4. ঘ) হার্জ
  5. ঙ) ওহম
সঠিক উত্তর:
ক) নিউটন
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউটন
ব্যাখ্যা
বলের একক হলো নিউটন। যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত হয় এক মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে। জুল হলো কাজ/শক্তি/তাপের একক। কেলভিল হলো তাপমাত্রা, হার্জ হলো কম্পাংক এবং ওহম হলো রোধের একক। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪১.
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১১
  4. ঘ) ১৫
  5. ঙ) ১৬
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
কোন মোলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে সেই মোলের পারমাণবিক সংখ্যা বলে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। ফ্লোরিনের ৯। সোডিয়ামের ১১। ফসফরাস ও সালফারের যথাক্রমে ১৫ ও ১৬। (সূত্রঃ সাধারণ বিজ্ঞান : অষ্টম শ্রেণী)
৪২.
ইউনিকোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ক) ২
  2. খ) ২
  3. গ) ২
  4. ঘ) ২১৬
  5. ঙ) ২৩২
সঠিক উত্তর:
ঘ) ২১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১৬
ব্যাখ্যা
ইউনিকোড ১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন ও জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলীর যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত হয়। ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের যা দ্বারা ২×১৬ বা ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অর্থাৎ বিশ্বের ছোট বড় প্রায় সকল ভাষা ইউকোডের মাধ্যমে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। ইউনিকোড বর্তমানে ইউনিকোড কনসোর্টিয়ামের অধীনে পরিচালিত। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৩.
ডাটাবেজে কুয়েরি বলতে বুঝায় না?
  1. ক) ডাটা প্রবেশ করানো
  2. খ) ডাটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা
  3. গ) ডাটা মডিফাই করা
  4. ঘ) ডাটা ডিলিট করা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ডাটাবেজে কোন প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা প্রবেশ করানো, ডাটা পুনরুদ্ধার বা রিট্রাইব করা, ডাটা মডিফাই করা অথবা ডাটা ডিলিট করা ইত্যাদি অপারেশন গুলোকে কুয়েরি বলে। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। কুয়েরি ল্যাঙ্গুয়েজ তিন প্রকার। যথা- এসকিউএল, কিউবিই এবং কিউইউইএল। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৪.
টেলিফোন লাইনে কোন ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়?
  1. ক) ন্যারো ব্যান্ড
  2. খ) ভয়েস ব্যান্ড
  3. গ) ব্রড ব্যান্ড
  4. ঘ) যেকোনটি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ভয়েস ব্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ভয়েস ব্যান্ড
ব্যাখ্যা
কম্পিউটার যোগাযোগে প্রতি সেকেন্ড যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিট পার সেকেন্ড বা বিপিএস বা ব্যান্ডউইথ বা ব্যান্ড বলে। গতির উপর ভিত্তি করে ব্যান্ড তিন প্রকার। ন্যারো ব্যান্ড যার গতি ৪৫ থেকে ৩০০ বিপিএস, ভয়েস ব্যান্ড ব্যান্ড যার গতি ৯৬০০ বিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং ব্রডব্যান্ড যার গতি ১ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত হয়। টেলিফোন লাইনে সাধারণত ভযেস ব্যান্ড ব্যবহার করা হয়। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৫.
কোন নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো নোড বা ডিভাইস যুক্ত থাকে?
  1. ক) বাস নেটওয়ার্ক
  2. খ) রিং নেটওয়ার্ক
  3. গ) স্টার নেটওয়ার্ক
  4. ঘ) মেশ নেটওয়ার্ক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) বাস নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) বাস নেটওয়ার্ক
ব্যাখ্যা
বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো নোড বা ডিভাইস যুক্ত থাকে। এ ধরনের সংযোগ লাইনকে বাস লাইন বলে। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। রিং নেটওয়ার্কে কম্পিউটটার বা ডিভাইসগুলো নোড এর মাধ্যমে বৃত্তেকার পথে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। স্টার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একটি হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। মেশ নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত থাকে।(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৬.
IEEE 802.15 কোন নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড?
  1. ক) WPAN
  2. খ) LAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) WPAN
উত্তর
সঠিক উত্তর:
ক) WPAN
ব্যাখ্যা
IEEE 802.15 হলো তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN এর স্ট্যান্ডার্ড। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক স্বল্প দূরত্বের একটি নেটওয়ার্ক যার ব্যাসার্ধ ১০ থেকে ২০ মিটার হয়ে থাকে। প্যান তারের মাধ্যমে অথবা তারবিহীন হতে পারে। ব্লুটুথ কিংবা জিগবি WPAN এর উদাহরণ। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৭.
কোনটি বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য?
  1. ক) A + 1 = A
  2. খ) A + 0 = A
  3. গ) A + A = 0
  4. ঘ) A + A = 1
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) A + 0 = A
উত্তর
সঠিক উত্তর:
খ) A + 0 = A
ব্যাখ্যা

১৮৪৭ সালে ব্রিটিশ গণিতজ্ঞ জর্জ বুল প্রবর্তিত ‍বুলিয়ান অ্যালজেবরা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে । বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্যগুলো হল-
১। i) A + 0 = A ii) A . 1 = A
২। i) A + A’ = 1 ii) A . A’ = 0
৩। i) A + A = A ii) A . A = A
৪। i) A + 1 = 1 ii) A . 0 = 0
(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)

৪৮.
ফেইসবুক কবে চালু হয়?
  1. ক) ১২ জানুয়ারী ২০০৪
  2. খ) ৪ ফেব্রুয়ারী ২০০৪
  3. গ) ৮ এপ্রিল ২০০৪
  4. ঘ) ১৬ জুন ২০০৪
  5. ঙ) ৬ জুলাই ২০০৪
সঠিক উত্তর:
খ) ৪ ফেব্রুয়ারী ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ ফেব্রুয়ারী ২০০৪
ব্যাখ্যা
ফেইসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জুকারবার্গ এবং তার কয়েকজন বন্ধু মিলে চালু করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত। (সূত্র: ফেইসবুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণী)।
৪৯.
মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কোন ডকুমেন্টের প্রথমে বা শুরুতে কার্সর নিয়ে যাওয়ার জন্যে কোনটি চাপতে হয়-
  1. ক) Home
  2. খ) End
  3. গ) Ctrl Home
  4. ঘ) Ctrl End
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) Ctrl Home
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl Home
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কোন ডকুমেন্টের প্রথমে বা শুরুতে কার্সর নিয়ে যাওয়ার জন্যে Ctrl Home চাপতে হয়। ডকুমেন্টের শেষে কার্সর নিয়ে যাওয়ার জন্যে Ctrl End চাপতে হয়। আর লাইনের শুরুতে এবং শেষে কার্সর নিয়ে যাওয়ার জন্যে যথাক্রমে Home এবং End চাপতে হয়। (সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)।
৫০.
An electronic device makes a beep after every 60 sec. Another device makes a beep after every 62 sec. They beeped together at 10 am. The next time, when they would beep together at the earliest is = ?
  1. ক) 10:30 am
  2. খ) 10:31 am
  3. গ) 10:59 am
  4. ঘ) 11 am
  5. ঙ) 11:31 am
সঠিক উত্তর:
খ) 10:31 am
উত্তর
সঠিক উত্তর:
খ) 10:31 am
ব্যাখ্যা
Interval of change = (LCM of 60 and 62) = 1860 sec = 31 min
So, the devices would beep together 31 min after 10 am, i,e., at 10.31 am
৫১.
If one-third of a tank holds 80 litres of water, then the quantity of water that half of the tank holds is-
  1. ক) 80/3 litres
  2. খ) 100 litres
  3. গ) 120 litres
  4. ঘ) 240 litres
  5. ঙ) 102 litres
সঠিক উত্তর:
গ) 120 litres
উত্তর
সঠিক উত্তর:
গ) 120 litres
ব্যাখ্যা
Let the capacity of the tank be x litres. Then (1/3)x = 80 ⇔ x = 240 ⇔ (1/2)x = 120.
৫২.
A train started from a station with a certain number of passengers. At the first halt, half of the passengers got down and 125 passengers got in. At second halt, half of the passengers left and 100 persons entered, then the train left for its destination with 250 passengers. The number of passengers in the train when it started was-
  1. ক) 250
  2. খ) 350
  3. গ) 400
  4. ঘ) 450
  5. ঙ) 550
সঠিক উত্তর:
খ) 350
উত্তর
সঠিক উত্তর:
খ) 350
ব্যাখ্যা
Let the number of passengers at the start be x.
Then, number of passengers after first stop = (x/2)+125
Number of passengers after second stop = 1/2((x/2)+125)+100 = ((x/4)+(325/2))

∴ (x/4)+(325/2) = 250
= x/4 = 250-(328/2) = 175/2
⇒ x = (175/2)×4 = 350
৫৩.
The average of 4 positive integers is 59. The highest integer is 83 and the lowest integer is 29. The difference between the remaining two integers is 28. Which of the following integers is higher of the remaining two integers?
  1. ক) 39
  2. খ) 48
  3. গ) 76
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) 76
উত্তর
সঠিক উত্তর:
গ) 76
ব্যাখ্যা
Sum of four integers = 59 × 4 = 236
Let the required integers be x and x -28
Then, x + (x - 28) = 236 - (83 + 29)
⇒ 2x - 28 = 124
⇒ 2x = 152
⇒ x = 76
Hence, required integer = 76
৫৪.
If a number is multiplied by two-third of itself the value so obtained is 864. What is the number?
  1. ক) 34
  2. খ) 36
  3. গ) 38
  4. ঘ) 44
  5. ঙ) 46
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
Let the number be x. Then, ⇔ x×(2/3)x = 864
⇔ (2/3)x² = 864
⇔ x² = (864×3/2) ⇔ x² = 1296 ⇔ x = √1296 = 36.
৫৫.
The difference between two numbers is 1365. When the large number is divided by the smaller one, the quotient is 6 and the remainder is 15. The smaller number is :
  1. ক) 240
  2. খ) 270
  3. গ) 295
  4. ঘ) 360
  5. ঙ) 390
সঠিক উত্তর:
খ) 270
উত্তর
সঠিক উত্তর:
খ) 270
ব্যাখ্যা
Let the numbers be x and (x + 1365)
Then,
⇒ x + 1365 = 6x + 15
⇒ 5x = 1350
⇒ x = 270
৫৬.
A student scores 55% marks in 8 papers of 100 marks each. He scores 15% of his total marks in English. How much does he score in English?
  1. ক) 44
  2. খ) 45
  3. গ) 66
  4. ঘ) 77
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) 66
উত্তর
সঠিক উত্তর:
গ) 66
ব্যাখ্যা
Total marks obtained by the student
= 55% of 800 = (55/100)×800 = 440

∴ Marks scored in English
= 15% of 440 = (15/100)×440 = 66
৫৭.
If 5:a::20:28, then a is equal to-
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
  5. ঙ) 10
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
5:a::20:28 ⇔ 20a = 5×8 ⇔ a = (5×28)/20 = 7.
৫৮.
56 men can complete a piece of work in 24 days. In how many days can 42 men complete the same piece of work?
  1. ক) 18
  2. খ) 32
  3. গ) 48
  4. ঘ) 98
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
খ) 32
উত্তর
সঠিক উত্তর:
খ) 32
ব্যাখ্যা
Let the required number of days be x
Less men, More days (Indirect proportion)
∴ 42:56::24:x
⇔ 42×x = 56×24 ⇔ x = (56×24)/42 = 32
৫৯.
A boatman rows 1 km in 5 mintues, along the stream and 6 km in 1 hour against the stream. The Speed of the stream is-
  1. ক) 3 km/h
  2. খ) 6 km/h
  3. গ) 10 km/h
  4. ঘ) 12 km/h
  5. ঙ) 14 km/h
সঠিক উত্তর:
ক) 3 km/h
উত্তর
সঠিক উত্তর:
ক) 3 km/h
ব্যাখ্যা
Rate downstream = (1/5)×60 kmph = 12 kmph
Rate upstream = 6 kmph.
Speed of the steam = 1/2(12-6) kmph = 3 kmph
৬০.
A train running at a speed of 90 km/hr crosses a platform double its length in 36 seconds. What is the length of the platform in meters?
  1. ক) 200
  2. খ) 300
  3. গ) 450
  4. ঘ) Can not be determined
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঙ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঙ) None of these
ব্যাখ্যা
Let the length of the train be x metres. Then, length of the platform = (2x) metres.
Speed of the train = (90×5)/18 m/sec = 25 m/sec
∴ (x+2x)/25 =36 ⇒ 3x = 900 ⇒ x = 300
Hence, length of platform = 2x = (2×300) m = 600m
৬১.
Two vessels A and B contain spirit and water mixed in the ratio 5 : 2 and 7 : 6 respectively. Find the ratio in which these mixtures be mixed to obtain a new mixture in vessel C containing spirit and water in the ratio 8 : 5?
  1. ক) 4 : 3
  2. খ) 3 : 4
  3. গ) 5 : 6
  4. ঘ) 6 : 7
  5. ঙ) 7 : 9
সঠিক উত্তর:
ঙ) 7 : 9
উত্তর
সঠিক উত্তর:
ঙ) 7 : 9
ব্যাখ্যা
Let the C.P. of spirit be Tk 1 per litre
Spirit in 1 litre mixture in A = 5/7 litre;
C.P. of 1 litre mixture in A = Tk 5/7
Spirit in 1 litre mixture of B = 7/13 litre;
C.P. of 1 litre mixture in B = Tk 7/13
Spirit in 1 litre mixture of C = 8/13 litre;
Mean price = Tk 8/13

By the rule of alligation, we have:

∴ Request ratio = 1/13 : 9/91 = 7 : 9
৬২.
The perimeter of a rectangle is 60 metres. If its length is twice its breadth, then its area is :
  1. ক) 160 m²
  2. খ) 180 m²
  3. গ) 200 m²
  4. ঘ) 220 m²
  5. ঙ) 240 m²
সঠিক উত্তর:
গ) 200 m²
উত্তর
সঠিক উত্তর:
গ) 200 m²
ব্যাখ্যা
Let the breadth of the rectangle be x metres
Then, length of the rectangle = 2x metres
⇒ 2(2x + x) = 60
⇒ 6x = 60
⇒ x = 1
So, length = 20 m, breadth = 10 m
∴ Area = (20 × 10) m2 = 200 m2
৬৩.
What should come in place of question mark (?) in the following number series?
155 151 144 132 113 ?
  1. ক) 89
  2. খ) 71
  3. গ) 85
  4. ঘ) 92
  5. ঙ) 60
সঠিক উত্তর:
গ) 85
উত্তর
সঠিক উত্তর:
গ) 85
ব্যাখ্যা
The pattern is followed by,
155 - 4 = 151
151 - 7 = 144 {∵ 7 = 4+3}
144 - 12 = 132 {∵ 12 = 7+5}
132 - 19 = 113 {∵ 19 = 12+7}
113 - 28 = 85 {∵ 28 = 19+9}
Hence ? = 85
৬৪.
A car is driven at the speed of 100 km/hr and stops for 10 minutes at the end of every 150km. to cover a distance of 1000km, it will take-
  1. ক) 9 hours
  2. খ) 10 hours
  3. গ) 11 hours
  4. ঘ) 12 hours
  5. ঙ) 13 hours
সঠিক উত্তর:
গ) 11 hours
উত্তর
সঠিক উত্তর:
গ) 11 hours
ব্যাখ্যা
Time taken to cover 150 km = (1 hr 30 min + 10 min) = 1 hr 40 min = 1(2/3) hr = 5/3 hr
Time taken to cover (150×6) i.e., 900 km = (5/3)×6 hrs = 10 hrs.
Remaining 100 km is covered in 1 hour.
Total time taken = (10+1) hrs = 11 hrs.
৬৫.
Questions 81-85 : Read each sentence to find out whether there is any grammatical error or idiomatic error in it. If there is no error, choose ‘No error’.
We insist on you leaving the meeting before any further outbursts take place.
  1. ক) you
  2. খ) leaving
  3. গ) before
  4. ঘ) further outbursts
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ক) you
উত্তর
সঠিক উত্তর:
ক) you
ব্যাখ্যা
Here, “you” should be “your”. Use the possessive adjective before the Gerund.
৬৬.
It has been a long time since we have talked to John, isn’t it?
  1. ক) has
  2. খ) a long time
  3. গ) since
  4. ঘ) isn’t it
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ঘ) isn’t it
উত্তর
সঠিক উত্তর:
ঘ) isn’t it
ব্যাখ্যা
Here, “isn’t it” should be “hasn’t it”. The auxiliary in the main sentence is has.
৬৭.
Henry objects to our buying this house without the approval of our attorney, and John does so.
  1. ক) our buying
  2. খ) without the approval
  3. গ) of our attorney
  4. ঘ) John does so
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ঘ) John does so
উত্তর
সঠিক উত্তর:
ঘ) John does so
ব্যাখ্যা
Here, “John does so” should be “John does too” or “so does John”.
৬৮.
Rita enjoyed to be able to meet several members of Congress during her vacation.
  1. ক) to be
  2. খ) able to meet
  3. গ) several
  4. ঘ) her vacation
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ক) to be
উত্তর
সঠিক উত্তর:
ক) to be
ব্যাখ্যা
Here, “to be” should be “being”. Enjoy + Gerund.
৬৯.
After being indicated for his part in a bank robbery, the reputed mobster decided find another attorney.
  1. ক) After being
  2. খ) for
  3. গ) the reputed
  4. ঘ) find
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ঘ) find
উত্তর
সঠিক উত্তর:
ঘ) find
ব্যাখ্যা
Here, “find” should be “to find”. Decide + infinitive.
৭০.
Find the odd word in each of the following lists.
  1. ক) Bleak
  2. খ) Cheerless
  3. গ) Depressing
  4. ঘ) Analogous
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ঘ) Analogous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Analogous
ব্যাখ্যা
Bleak (মলিন), Cheerless (ম্লান) এবং Depression সমার্থক শব্দ।
৭১.
Find the odd word in each of the following lists.
  1. ক) Bombastic
  2. খ) Acquaintance
  3. গ) Pompous
  4. ঘ) Grandiloquent
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
খ) Acquaintance
উত্তর
সঠিক উত্তর:
খ) Acquaintance
ব্যাখ্যা
Bombastic (আড়ম্বরপূর্ণ), Pompous (দাম্ভিক) এবং Grandiloquent (বাগাড়ম্বরপূর্ণ) সমার্থক শব্দ।
৭২.
Find the odd word in each of the following lists.
  1. ক) Emigration
  2. খ) Migration
  3. গ) Incorrigible
  4. ঘ) Evacuation
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
গ) Incorrigible
উত্তর
সঠিক উত্তর:
গ) Incorrigible
ব্যাখ্যা
Emigration (স্বদেশ ত্যাগ), Migration (স্থানান্তর) এবং Evacuation (স্থানান্তর) শব্দ গুলো পরস্পর সম্পর্ক যুক্ত ।
৭৩.
Find the odd word in each of the following lists.
  1. ক) Eternal
  2. খ) Enemy
  3. গ) Antagonist
  4. ঘ) Opponent
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ক) Eternal
উত্তর
সঠিক উত্তর:
ক) Eternal
ব্যাখ্যা
Enemy, Antagonist & Opponent দ্বারা প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ বুঝায়।
৭৪.
Find the odd word in each of the following lists.
  1. ক) Gay
  2. খ) Jovial
  3. গ) Merry
  4. ঘ) Tricky
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ঘ) Tricky
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tricky
ব্যাখ্যা
Gay, Jovial এবং Merry দ্বারা হাসিখুশি, প্রফুল্ল বুঝায়।
৭৫.
Questions 91-95 : Identify the correct meaning for the underlined part of the sentence.
Undergraduate students often vacillate among various majors before deciding which degree to pursue.
  1. ক) to make (something) impure
  2. খ) to waver between different opinions
  3. গ) given to sudden changes of mood
  4. ঘ) of the same or similar kind
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) to waver between different opinions
উত্তর
সঠিক উত্তর:
খ) to waver between different opinions
ব্যাখ্যা
vacillate – verb – to waver between different opinions or actions
৭৬.
The loquacious professor was known for his five-hour lectures.
  1. ক) likely to change rapidly
  2. খ) to confirm or make more certain
  3. গ) tending to talk a great deal
  4. ঘ) to produce, cause, or give rise to (something)
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
গ) tending to talk a great deal
উত্তর
সঠিক উত্তর:
গ) tending to talk a great deal
ব্যাখ্যা
loquacious – adj. – tending to talk a great deal.
৭৭.
We want to mitigate students’ BCS stress by offering helpful study tools.
  1. ক) to support or strengthen
  2. খ) make less severe, serious, or painful
  3. গ) a speech that praises someone
  4. ঘ) regard with great respect
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) make less severe, serious, or painful
উত্তর
সঠিক উত্তর:
খ) make less severe, serious, or painful
ব্যাখ্যা
mitigate – verb – make less severe, serious, or painful.
৭৮.
The school board’s meeting lasted for hours due to the length debate fueled by dissonance among opinions.
  1. ক) publicly recommend or support
  2. খ) a strong feeling of dislike
  3. গ) innocent and unsuspecting
  4. ঘ) a lack of harmony or agreement
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ঘ) a lack of harmony or agreement
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a lack of harmony or agreement
ব্যাখ্যা
dissonance – noun – a lack of harmony or agreement
৭৯.
During the trial, the lead witness was willing to prevaricate in order to protect his friend.
  1. ক) to confirm or make more certain
  2. খ) avoid telling the truth
  3. গ) having or showing great knowledge
  4. ঘ) to restrain oneself
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) avoid telling the truth
উত্তর
সঠিক উত্তর:
খ) avoid telling the truth
ব্যাখ্যা
prevaricate – verb – avoid telling the truth by not directly answering a question
৮০.
Questions 96-100 : Replace the underlined part(s) of each sentence with the option which is grammatically correct. If no replacement is needed, choose ‘e’ as the answer.
Those homework that your teacher assigned is due on Tuesday unless you have made prior arrangements to turn it in late.
  1. ক) These
  2. খ) That
  3. গ) What
  4. ঘ) How
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
খ) That
উত্তর
সঠিক উত্তর:
খ) That
ব্যাখ্যা
Here, “Those” should be “that”. Homework is an uncountable noun and can not be used with the plural those.
৮১.
Please give me a few coffe and some donuts if you have any left.
  1. ক) little
  2. খ) a little
  3. গ) much
  4. ঘ) some
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) a little
উত্তর
সঠিক উত্তর:
খ) a little
ব্যাখ্যা
Here, “a few” should be “a little”. Coffee is an uncountable noun & can not be used with few.
৮২.
There are ten childs playing in the yard near her house, but your child is not among them.
  1. ক) childs
  2. খ) childes
  3. গ) children
  4. ঘ) childrens
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
গ) children
উত্তর
সঠিক উত্তর:
গ) children
ব্যাখ্যা
Here, “childs” should be “children”. The plural of child is children.
৮৩.
He isn’t driving to the convention in March, and neither they are.
  1. ক) neither are they
  2. খ) they aren’t either
  3. গ) they aren’t also.
  4. ঘ) Both ‘A’ & ‘B’
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ঘ) Both ‘A’ & ‘B’
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both ‘A’ & ‘B’
ব্যাখ্যা
Here, “neither they are” should be “neither are they” or “they aren’t either”.
৮৪.
Catherine is studying law at the university, and so does John.
  1. ক) John does so
  2. খ) John did so
  3. গ) so did John
  4. ঘ) so is John
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ঘ) so is John
উত্তর
সঠিক উত্তর:
ঘ) so is John
ব্যাখ্যা
Here, “so does john” should be “so is John”. Is agrees with the auxiliary is in the main sentence.