পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins১৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩৪
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩৪ প্রশ্ন

.
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
  1. ক) পাল
  2. খ) সেন
  3. গ) মােঘল
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। সে হিসেবে পাল আমলে চর্যাপদের রচনা শুরু হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
চন্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে?
  1. ক) দ্বিজ রামদেব
  2. খ) মানিক দত্ত
  3. গ) মুকুন্দরাম চক্রবর্তী
  4. ঘ) দ্বিজ মাধব
ব্যাখ্যা

এখানে সকলেই চন্ডীমঙ্গল কাব্যের কবি।
মানিক দত্ত চন্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি/ প্রথম কবি।
মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ/প্রধান কবি। তাঁকে 'দুঃখ বর্ণনার কবি' বলা হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

.
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' উক্তিটি কার-
  1. ক) বিদ্যা সুন্দর
  2. খ) মানসিংহ
  3. গ) ঈশ্বরী পাটনী
  4. ঘ) মালিনী
ব্যাখ্যা
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। এই কাব্যের প্রধান চরিত্র- মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'। এটা অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় মুদ্রিত হয়?
  1. ক) ২৩
  2. খ) ২৭
  3. গ) ১৯
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ নিবাসী।
দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
শবরপা কে ছিলেন?
  1. ক) আদি সিদ্ধাচার্য
  2. খ) চর্যাকার
  3. গ) শবরীর পতি
  4. ঘ) হস্তীবিশারদ
ব্যাখ্যা
শবর পা ছিলেন একজন চর্যাকার। তার রচিত পদ- ২টি। ২৮ নং এবং ৫০ নং পদ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'একুশে ফেব্রুয়ারি' সংকলনের প্রথম সম্পাদক কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) বেগম সুফিয়া কামাল
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) আবুল বরকত
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি (মার্চ, ১৯৫৩)। সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে।
.
‘হায়াৎ মামুদ' কার ছদ্মনাম?
  1. ক) মধুসূদন মজুমদার
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) মােহাম্মদ মনিরুজ্জামান
  4. ঘ) এস ওবায়দুল্লাহ
ব্যাখ্যা

মােহাম্মদ মনিরুজ্জামানের ছদ্মনাম- হায়াৎ মামুদ।
সৈয়দ মুজতবা আলী- প্রিয়দর্শী, সত্যপীর।
এস ওবায়দুল্লাহ- আসকার ইবনে শাইখ।
মধুসূদন মজুমদার- দৃষ্টিহীন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
'জীবন থেকে নেয়া’ চলচিত্রটির পরিচালক কে?
  1. ক) আলমগীর
  2. খ) জহির রায়হান
  3. গ) সুভাষ দত্ত
  4. ঘ) আমজাদ হােসেন
ব্যাখ্যা
'জীবন থেকে নেয়া' জহির রায়হান পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায়।
পারিবারিক ড্রামা নির্ভর এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রােজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনােয়ার হােসেন প্রমুখ।
প্রথমে চলচ্চিত্রটির নাম ঠিক করা হয়েছিল তিনজন মেয়ে ও এক পেয়ালা বিষ'। কিন্তু পরবর্তীতে জহির রায়হান নাম পাল্টে রাখলেন 'জীবন থেকে নেয়া'।
.
'লাঙল' পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. ক) মােজাম্মেল হক
  2. খ) মােহাম্মদ নাসিরউদ্দীন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
'লাঙল' কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালের ১৬ ডিসেম্বর কলকাতা থেকে।
এটি 'শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়’ নামে শ্রমিক শ্রেণীর একটি মুখপত্র। এর সম্পাদক কাজী নজরুল হলেও ছাপা হতাে মণিভূষণ মুখােপাধ্যায়ের নামে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
অভিজিৎ সেনের উপন্যাস কোনটি?
  1. ক) রহু চন্ডালের হাড়
  2. খ) কৈবর্ত খন্ড
  3. গ) ফুল বউ
  4. ঘ) অলীক মানুষ
ব্যাখ্যা
অভিজিৎ সেনের উপন্যাস- রহু চন্ডালের হাড়।
সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাস- অলীক মানুষ।
মহাশ্বেতা দেবীর উপন্যাস- কৈবর্ত খণ্ড।
আবুল বাশারের উপন্যাস- ফুল বউ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
'কুমুদিনী’ কোন উপন্যাসের নায়িকা?
  1. ক) যােগাযােগ
  2. খ) ঘরে-বাইরে
  3. গ) নৌকাডুবি
  4. ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের যােগাযােগ উপন্যাসের চরিত্র- মধুসূদন ও কুমুদিনী।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
'বাজে কথা' প্রবন্ধের রচয়িতা-
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) আনিসুজ্জামান
  4. ঘ) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
'বাজে কথা' প্রবন্ধের রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তাঁর কিছু প্রবন্ধের নাম- শিক্ষা, কালান্তর ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
'কেরি সাহেবের মুন্সী' উপন্যাসের লেখক কে?
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) প্রমথনাথ বিশি
  4. ঘ) অক্ষয় কুমার বড়াল
ব্যাখ্যা
প্রমথনাথ বিশির দুটি শ্রেষ্ঠ উপন্যাস- কেরি সাহেবের মুন্সী এবং লালকেল্লা। প্রথমটি বৃটিশ যুগ এবং দ্বিতীয়টি মোগল যুগের পটভূমিতে লেখা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪.
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) পদ্মাবতী
  2. খ) পদ্মগােখরা
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) পদ্মমণি
ব্যাখ্যা
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। তবে সাহিত্য সমালােচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসােপম গদ্য-আখ্যায়িকা বলে অভিহিত করেছেন।‌ উপনাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা, যার প্রণয়প্রার্থী লতিফ।
'পদ্মাবতী' (১৬৪৮) মধ্যযুগের কবি‌ আলাওল রচিত কাব্য।
'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত গল্প। ‘পদ্মমণি' কবি উত্তম দাশ রচিত একটি কবিতা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৫.
বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই-
  1. ক) যোগ্যতা
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) আসত্তি
  4. ঘ) দুর্বোধ্যতা
ব্যাখ্যা
মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৬.
নিচের কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
  1. ক) শ্রবণ
  2. খ) ঘাটতি
  3. গ) মোড়ক
  4. ঘ) কাঁদন
ব্যাখ্যা
শ্রবণ সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এটি অনট্ প্রত্যয় যোগে গঠিত শব্দ। যেমন- √শ্রু + অনট্ = শ্রবণ। বাকিগুলো বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
'ঠ ও ভ' কোন ধরনের ধ্বনি?
  1. ক) অল্পপ্রাণ ধ্বনি
  2. খ) ঘোষ ধ্বনি
  3. গ) মহাপ্রাণ ধ্বনি
  4. ঘ) অঘোষ ধ্বনি
ব্যাখ্যা
যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায়, বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যথা- (খ,ঘ), (ছ,ঝ), (ঠ,ঢ), (থ,ধ), (ফ,ভ) এবং 'হ' ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ার গঠিত?
  1. ক) উপসর্গ
  2. খ) সমাস
  3. গ) প্রত্যয়
  4. ঘ) সন্ধি
অনির্ধারিত
ব্যাখ্যা

বিতর্কিত প্রশ্ন।
বাংলা একাডেমি অনুসারেঃ
নবান্ন (বিশেষ্য) - ১ নতুন অন্ন।
২ দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব।
ব্যুৎপত্তি - {(তৎসম বা সংস্কৃত) নব + অন্ন; কর্মধারয় সমাস; বহুব্রীহি সমাস}

সন্ধি এবং সমাস দুটোই উত্তর হয়।

১৯.
'Methodology' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) প্রণালিবিদ্যা
  2. খ) পথবিদ্যা
  3. গ) মৃত্তিকাবিদ্যা
  4. ঘ) পানিবিদ্যা
ব্যাখ্যা
'Methodology' শব্দের পারিভাষিক অর্থ- প্রণালিবিদ্যা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'সাম্পান' কোন ভাষার শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) আরবি
  3. গ) চিনা
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
চিনা শব্দ: চা, চিনি, সাম্পান, লিচু, লুচি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অদ্যপি
  2. খ) অদ্যপী
  3. গ) অদ্যাপি
  4. ঘ) অদ্যাপী
ব্যাখ্যা
অদ্যাপি (অব্যয়) - এখনও; আজও; একাল পর্যন্ত (অদ্যাপি ব্যবহৃত)।
{(তৎসম বা সংস্কৃত) অদ্য + অপি}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২২.
'শ'- উচ্চারণ স্থান অনুযায়ী কোন ধরণের বর্ণ?
  1. ক) তালব্য বর্ণ
  2. খ) মূর্ধন্য বর্ণ
  3. গ) জিহ্বামূলীয় বর্ণ
  4. ঘ) ওষ্ঠ্য বর্ণ
ব্যাখ্যা
'শ'- উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য বর্ণ- চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
'পরভৃত' শব্দের অর্থ-
  1. ক) কাক
  2. খ) কোকিল
  3. গ) বক
  4. ঘ) বলিভূক
ব্যাখ্যা
'পরভৃত' শব্দের অর্থ- কোকিল। কোকিলকে যে পালন করে তাকে বলে পরভৃৎ অর্থাৎ কাক। কাকের সমার্থক শব্দ- বায়স, কঙ্খ, বৃক, বলিভূক ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
কোনটি সমাসবদ্ধ শব্দ নয়?
  1. ক) পরনিন্দা
  2. খ) ক্রন্দন
  3. গ) সর্বনাম
  4. ঘ) অগ্রনায়ক
ব্যাখ্যা
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
ত-বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয় না। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
'মনুষ্য' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) মনু + ষ্ণ্য
  2. খ) মন + ষ্ণ্য
  3. গ) মনুঃ + ষ্ণ্য
  4. ঘ) মনঃ + ষ্ণ্য
ব্যাখ্যা

'মনুষ্য' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় = মনুঃ + ষ্ণ্য।
এরূপ জমদগ্নি + ষ্ণ্য = জামদগ্ন্য,
শূর + ষ্ণ্য = শৌর্য ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৬.
নিচের কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
  1. ক) নমস্কার
  2. খ) শিরশ্ছেদ
  3. গ) নীরব
  4. ঘ) পরস্পর
ব্যাখ্যা
পরস্পর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি- পর্ + পর = পরস্পর।
নমঃ + কার = নমস্কার,
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ,
নিঃ + রব = নীরব,
নিঃ + কর = নিষ্কর ইত্যাদি বিসর্গ সন্ধি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৭.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) এতে আশ্চর্যান্বিত হলাম
  2. খ) বিবিধ জিনিস কিনলাম
  3. গ) এ সংবাদে সন্তুষ্ট হলাম
  4. ঘ) কেবল মাত্র তুমি যাবে
ব্যাখ্যা
কেবল মাত্র তুমি যাবে বাক্যটির শুদ্ধ রূপ কেবল তুমি যাবে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৮.
Repetition of a vowel sound in nearby words-
  1. ক) Dissonance
  2. খ) Symphony
  3. গ) Harmony
  4. ঘ) Assonance
ব্যাখ্যা
Assonance - Repetition of a vowel sound in nearby words (without the recurrence of consonants sounds which would make a rhyme).
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
২৯.
A story of a person’s life, written by the person himself -
  1. ক) Autography
  2. খ) Biography
  3. গ) Autobiography
  4. ঘ) None of them
ব্যাখ্যা
Autobiography- the biography of oneself narrated by oneself;A person who writes about his own life writes.
Source: britannica.com
৩০.
The writer from the Middle English Period-
  1. ক) Andrew Marvel
  2. খ) John Wycliffe
  3. গ) Caedmon
  4. ঘ) Norton
ব্যাখ্যা
John Wycliffe (1324-84) is a writer from the Middle English Period. He is called the Father of English prose. He translated The Bible into English from Latin.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩১.
The Age of Sensibility started in-
  1. ক) 1702
  2. খ) 1745
  3. গ) 1785
  4. ঘ) 1798
ব্যাখ্যা
The Age of Sensibility (1745-85). It is also called the Age of Johnson.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩২.
The poet of the poets-
  1. ক) Edmund Spenser
  2. খ) Francesco Petrarca
  3. গ) Lord Byron
  4. ঘ) Sir Philip Sydney
ব্যাখ্যা
Edmund Spencer (1552-99): He is called the poet of the poets because many later English poets followed his art of poetry. His famous works are - The Faerie Queene, The Shepherd’s Calendar.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩৩.
Which poem is not written by Robert Frost?
  1. ক) Road not Taken
  2. খ) North of Boston
  3. গ) After Apple-picking
  4. ঘ) Endymion
ব্যাখ্যা
His famous poems: Road not Taken, Mending Wall, Stopping by Woods on a Snowy Evening, Christmas Trees, A Boy’s Will, North of Boston, Nothing Gold Can Stay, After Apple-picking, Home Burial, A Way Out. Endymion is written by John Keats.
Source: LiveMCQ Lecture
৩৪.
‘The Vision of Judgement’ is written by-
  1. ক) Don John
  2. খ) Lord Byron
  3. গ) William Blake
  4. ঘ) Alfred Tennyson
ব্যাখ্যা
Lord Byron (1788-1824): The Vision of Judgement, Don juan.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩৫.
Who wrote ‘The Mill on the Floss’?
  1. ক) James Joyce
  2. খ) E.B. Browning
  3. গ) George Eliot
  4. ঘ) O. Henry
ব্যাখ্যা
Famous Works of George Eliot- The Mill on the Floss, Scenes of Clerical Life, Adam Bede, Silas Marner, Romola, Middlemarch.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩৬.
Catherine Earnshaw is a character from-
  1. ক) Anna Karenina
  2. খ) Wuthering Heights
  3. গ) Waiting for the Godot
  4. ঘ) Oliver Twist
ব্যাখ্যা
Emily Bronte wrote Wuthering Heights. Its characters are: Catherine Earnshaw, Cathy Linton, Edgar Linton, Heathcliff, Lockwood.
Source: LiveMCQ Lecture
৩৭.
He saw some people walking past him. What type of part of speech is ‘past’?
  1. ক) Noun
  2. খ) Preposition
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
অতিক্রম করে বুঝাতে past শব্দটি Preposition হিসেবে ব্যবহৃত হয়।
৩৮.
The Titanic went down at her first voyage. What type of part of speech is ‘down’?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
down এখানে went-Verb কে Modify করার কারণে Adverb; যদিও origin অনুযায়ী এটা Preposition.
৩৯.
Fill in the gap: His father lives in ____ UK.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) zero article
ব্যাখ্যা
United বা সংযুক্ত দেশগুলোর নামের আগে the বসে।
৪০.
Which is the masculine form of ‘goose’?
  1. ক) drake
  2. খ) hart
  3. গ) ram
  4. ঘ) gander
ব্যাখ্যা
goose= রাজহংসী
drake= পাঁতিহাস
hart= হরিণ
ram= ভেড়া
gander= রাজহাঁস
৪১.
What is the plural form of ‘axis’?
  1. ক) axises
  2. খ) axes
  3. গ) axi
  4. ঘ) axa
ব্যাখ্যা
No explanation added.
৪২.
Complete the sentence: He seems _____.
  1. ক) done the work.
  2. খ) to have done the work.
  3. গ) to be done the work.
  4. ঘ) doing the work.
ব্যাখ্যা

এখানে বাক্যের sense active.
Sense active হলে seems+Infinitive হয়।
গ Passive হওয়ার কারণে ভুল।

৪৩.
I wanted mountain air to blow ____ malaria.
  1. ক) in
  2. খ) out
  3. গ) away
  4. ঘ) off
ব্যাখ্যা
blow out = উপশম করা
৪৪.
The vice-principal read ____ the annual report before the audience in the meeting.
  1. ক) about
  2. খ) out
  3. গ) at
  4. ঘ) on
ব্যাখ্যা
read out = পড়ে শুনানো
৪৫.
‘Come across’ means-
  1. ক) find unexpectedly
  2. খ) arrive in time
  3. গ) get something new
  4. ঘ) get something new
ব্যাখ্যা

Come across (Phrasal Verb)
Meaning - to be understood
Ex. He spoke for a long time but his meaning didn't really come across.
Meaning - to make a particular impression
Ex. She comes across well in interviews.
Source: Oxford Learner's Dictionaries

৪৬.
Just as he entered the room, the clock struck 9. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Independent Clause
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার সময় বুঝানোর কারণে Adverb Clause of Time.
৪৭.
Anger is one of the most inhuman vices. (positive)
  1. ক) Very few vice is as inhuman as anger.
  2. খ) No other vices are as inhuman as anger.
  3. গ) No other vice is as inhuman as anger.
  4. ঘ) Very few vices are as inhuman as anger.
ব্যাখ্যা
One of the থাকলে Positive করার গঠন হচ্ছে Very few+ Plural Noun following the positive degree+ Plural Verb+ as/so + Positive Degree+ as +Subject of Positive Degree.
৪৮.
The train ____ before we reached the station.
  1. ক) left
  2. খ) has left
  3. গ) had left
  4. ঘ) was leaving
ব্যাখ্যা
Past Perfect + before + Past Indefinite
৪৯.
What is the noun form of ‘resign’?
  1. ক) resignment
  2. খ) resigntion
  3. গ) resignness
  4. ঘ) resignation
ব্যাখ্যা
No explanation added.
৫০.
The antonym of ‘impede’ is-
  1. ক) assist
  2. খ) hinder
  3. গ) try
  4. ঘ) debar
ব্যাখ্যা
impede = বাধা দেওয়া
assist = সাহায্য করা
hinder = বাধা দেওয়া
try = চেষ্টা করা
debar = নিবৃত্ত করা
৫১.
একটি গুণোত্তর অনুক্রমে 2য় পদটি 40 এবং ৪র্থ পদটি 160 হলে ১ম পদটি কত?
  1. ক) 20
  2. খ) 24
  3. গ) 28
  4. ঘ) 32
ব্যাখ্যা

২য় পদ = ar(2-1) = ar = 40 ........(1)
৪র্থ পদ = ar(4-1) = ar³ = 160 .......(2)
(2)÷(1) করে পাই,
r² = 4
⇒ r = 2
(1) নং এ মান বসিয়ে পাই,
a = 40/2 = 20
∴ প্রথম পদ = 20

৫২.
P ও Q যথাক্রমে  21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, P∪Q কত হবে?
  1. ক) {1,2,3,4,21}
  2. খ) {1,3,5,7,21,35}
  3. গ) (1,2,3,7,35}
  4. ঘ) {1,5,6,7,21,35}
ব্যাখ্যা

P = {1,3,7,21}
Q = {1,5,7,35}
P∪Q = {1,3,7,21}∪{1,5,7,35} = {1,3,5,7,21,35}

৫৩.
x2 - √3x + 1 = 0 হলে x3 - (1/x3) এর মান কত?
  1. ক) 6√3
  2. খ) 3√3
  3. গ) 0
  4. ঘ) 6
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটা x3 + (1/x3) এর জন্য করা। ভুলে - দেয়ার কারণে অপশনে উত্তর নেই। তাই, বাতিল করা হল।

৫৪.
7(3 - 2y) + 5(y -1) = 34 হলে এর y মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) -2
ব্যাখ্যা

7(3 - 2y) + 5(y -1) = 34
বা, 21 - 14y + 5y - 5 = 34
বা, -9y = 18
বা, y = - 2

৫৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, (3x/2)। বৃহত্তম কোণটির মান রেডিয়ানে কত?
  1. ক) π/2
  2. খ) π
  3. গ) 3π/2
  4. ঘ) π/3
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180° 
প্রশ্নমতে,
বা, x + (x/2) + (3x/2) = 180°
বা, 6x = 360°
বা, x = 60°
বৃহত্তম কোণ 3x/2 = 90°
180° = π
∴ 90° = π/2

৫৬.
০.৩৩×০.০২×০.১৮ = কত?
  1. ক) ০.০০১১৮৮
  2. খ) ০.১১৮৮
  3. গ) ০.০১১৫৬
  4. ঘ) ০.০০৫৬৩৪
ব্যাখ্যা

০.৩৩×০.০২×০.১৮ = ০.০০১১৮৮

৫৭.
3(x+5) = 3(x+3) + (8/3) এর সমাধান কত?
  1. ক) 9
  2. খ) 5
  3. গ) -4
  4. ঘ) 1
ব্যাখ্যা

3(x+5) = 3(x+3) + (8/3) 
বা, 3x . 35 = 3x . 33 + (8/3)
বা, 3x . 36 - 3x . 34 = 8
বা, 3(x+4) . 8 = 8
বা, 3(x+4) = 30
∴ x + 4 = 0
 বা, x = -4
নির্ণেয় সমাধান, x = -4

৫৮.
দোলন ও চাঁপা একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে ১/৩ এবং ১/৪। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ১/২
  3. গ) ১/৬
  4. ঘ) ৭/৫
ব্যাখ্যা

দোলনের অঙ্কটি না পারার সম্ভাবনা = ১ - ১/৩ = ২/৩
চাঁপার অঙ্কটি না পারার সম্ভাবনা = ১ - ১/৪ = ৩/৪
দোলন ও চাঁপার একত্রে অঙ্কটি না পারার সম্ভাবনা = (২/৩)×(৩/৪) = ১/২
দোলন ও চাঁপার একত্রে অঙ্কটি পারার সম্ভাবনা = ১ - (১/২) = ১/২

৫৯.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনার পরিমাণঃতামার পরিমাণ = ৩ঃ১। তাতে আর কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
  1. ক) ৯ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৪ গ্রাম
  4. ঘ) ২ গ্রাম
ব্যাখ্যা

গয়নার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴সোনার পরিমাণ = (১৬×৩)/৪ = ১২ গ্রাম
∴তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম
ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে,
প্রশ্নমতে, কঃ৪=৪ঃ১
বা, ক = ১৬
∴অতিরিক্ত সোনার পরিমাণ = ১৬ - ১২ = ৪ গ্রাম

৬০.
একজন চাকরিজীবির বেতন একমাসে ৮% বৃদ্ধি পেলে, আবার পরবর্তী মাসে তার বেতন ৮% কমে গেল। এর ফলে চাকরিজীবির বেতনে কত পরিবর্তন হবে?
  1. ক) ০.৬৪% হ্রাস
  2. খ) ০.৬৪% বৃদ্ধি
  3. গ) ০.৩২% হ্রাস
  4. ঘ) ০.৪৩% হ্রাস
ব্যাখ্যা

ধরি, মূল বেতন ১০০ টাকা
৮% বৃদ্ধি পেয়ে বেতন হয় ১০৮ টাকা
৮% বেতন কমালে
১০০ টাকায় কমে ৮ টাকা
∴১০৮ টাকায় কমে (৮ ×১০৮)/১০০ =৮.৬৪ টাকা
∴ বেতন কমেছে (৮.৬৪ - ৮) = ০.৬৪%

৬১.
ABC বৃত্তে AB জ্যা-এর মধ্যবিন্দু D, ∠ADC = 90°, DC = 2 মিটার এবং বৃত্তটির ব্যাস 10 মিটার হলে AB = কত?
  1. ক) 3 মিটার
  2. খ) 5 মিটার
  3. গ) 8 মিটার
  4. ঘ) 10 মিটার
ব্যাখ্যা

OD কিংবা OC দ্বারা AB সমকোণে সমদ্বিখণ্ডিত
আবার OC = 5 মিটার
∴ OA = OC = 5 মিটার
∴ OD = 5 - 2 = 3 মিটার
সমকোণী ত্রিভুজ OAD এ
OD2 + AD2 = OA2
AD2 = 52 - 32
AD = √16
AD = 4 মিটার
∴ AB = 2AD = 8 মিটার

৬২.
হৃদপিন্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ কোনটি দিয়ে সুরক্ষিত?
  1. ক) ট্রাইকাসপিড কপাটিকা
  2. খ) বাইকাসপিড কপাটিকা
  3. গ) থিবেসিয়ান কপাটিকা
  4. ঘ) অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা
ব্যাখ্যা
হৃদপিন্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে সুরক্ষিত। একইভাবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ বাইকাসপিড কপাটিকা দিয়ে সুরক্ষিত। মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। করোনারি ধমনির প্রবেশপথে থাকে থিবেসিয়ান কপাটিকা।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৩.
মানবদেহে মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত?
  1. ক) ৩১ টি
  2. খ) ৬২ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ২৪ টি
ব্যাখ্যা
মানবদেহে মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা ৩১ জোড়া বা ৬২ টি। আর করোটিকা স্নায়ুর সংখ্যা ১২ জোড়া বা ২৪ টি।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৪.
কোন সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত?
  1. ক) ই. কোলাই
  2. খ) ট্রাইকোমোনাস
  3. গ) নস্টক
  4. ঘ) ক্লস্ট্রিডিয়াম
ব্যাখ্যা
প্রাককেন্দ্রিক কোষ যেমন ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু সুকেন্দ্রিক কোষ যেমন ট্রাইকোমোনাস, মনোসেরেকোমোনয়ডিস ইত্যাদি প্রোটোজোয়াতেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৫.
সালোকসংশ্লেষণে হ্যাচ ও স্ল্যাক চক্র অনুসরণ করে কোন উদ্ভিদ?
  1. ক) পাথরকুঁচি
  2. খ) পেপেরোমিয়া
  3. গ) গোলাপ
  4. ঘ) অ্যামারেনথাস
ব্যাখ্যা
সবুজ উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণের তিনটি গতিপথ শনাক্ত করা হয়েছে, যেমন- ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান এসিড বিপাক। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাসজাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারেনথাস ইত্যাদি উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র পরিচালিত হয়।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৬.
আলোকবিজ্ঞানের স্থপতি হিসাবে পরিচিত কে?
  1. ক) স্যার আইজ্যাক নিউটন
  2. খ) রবার্ট স্নেল
  3. গ) ইবনে আল হাইয়াম
  4. ঘ) হাইগেন
ব্যাখ্যা
ইবনে আল হাইয়াম (৯৬৫) কে আলোকবিজ্ঞানের স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। হাইগেন আলোর সমাবর্তন নীতি এবং স্নেল প্রতিসরণের সূত্র প্রদান করেন। নিউটন লেন্স এবিং আলোর প্রতিফলন নিয়ে অনেক কাজ করেন।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৭.
হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত?
  1. ক) ১×১০-১৫ মিটার
  2. খ) ৫×১০-১১ কিলোমিটার
  3. গ) ৫×১০-১১ মিটার
  4. ঘ) ১×১০-৮ মিটার
ব্যাখ্যা
প্রোটনের ব্যাসার্ধ ১×১০-১৫ মিটার, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ৫×১০-১১ মিটার বা ৫×১০-৮ কিলোমিটার, ভাইরাসের দৈর্ঘ্য ১×১০-৮ মিটার।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৮.
তাড়িত চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে কোনটি ভুল?
  1. ক) মাধ্যমের দরকার হয়
  2. খ) শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক
  3. গ) প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়
  4. ঘ) নির্দিষ্ট বেগ থাকে
ব্যাখ্যা
তাড়িত চৌম্বক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয় না, কিন্তু যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়। শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদি ধর্ম প্রদর্শন করে। তাড়িত চৌম্বক তরঙ্গের নির্দিষ্ট বেগ থাকে, শূন্য মাধ্যমে তা ৩×১০-৮ মিটার/ সেকেন্ড।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৯.
হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি কোনটি?
  1. ক) নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া
  2. খ) নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া
  3. গ) রাসায়নিক বিক্রিয়া
  4. ঘ) ভৌত পরিবর্তন
ব্যাখ্যা
নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ব্যবহার করে পারমাণবিক বোমা এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প তৈরি ইত্যাদি হল ভৌত পরিবর্তন। জিংক ও সালফিউরিক এসিডের বিক্রিয়া, লোহায় মরিচা পড়া এরকম অসংখ্য রাসায়নিক পরিবর্তন এর উদাহরণ বিদ্যমান।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭০.
এসিড বৃষ্টিতে বৃষ্টির পানির pH এর মান কত থাকে?
  1. ক) ৭ বা তার কম
  2. খ) ৪ বা তার কম
  3. গ) ৬ বা তার বেশি
  4. ঘ) প্রায় ১৪
ব্যাখ্যা
সাধারণত বৃষ্টির পানির pH এর মান ৫ থেকে ৬ এর মধ্যে হয়। মনুষ্য সৃষ্ট কিছু কারণে বিভিন্ন এসিড মিশে বৃষ্টির পানির pH এর মান কমে ৪ বা তারও কম হয়ে গেলে সেই বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭১.
বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) হিলিয়াম
  2. খ) নিয়ন
  3. গ) আর্গন
  4. ঘ) জেনন
ব্যাখ্যা
বায়ুমণ্ডলে আর্গনের শতকরা পরিমাণ ০.৮০%। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বায়ুমন্ডলে খুবই কম।
৭২.
কোন স্রোতে নদীখাত গভীর হয়?
  1. ক) সমুদ্র স্রোত
  2. খ) নদী স্রোত
  3. গ) বানের স্রোত
  4. ঘ) জোয়ার-ভাঁটার স্রোত
ব্যাখ্যা
জোয়ার-ভাঁটা সৃষ্টি হয় পৃথিবীর আহ্নিক গতির জন্য। জোয়ার-ভাঁটার স্রোতে নদীখাত গভীর হয়।
৭৩.
বাংলাদেশে মা ও শিশুর স্বাস্থ্যসুবিধার প্রচারাভিযানের প্রতীক কোনটি?
  1. ক) রংধনু
  2. খ) সূর্যের হাসি
  3. গ) সবুজ ছাতা
  4. ঘ) মায়ের কোলে শিশু
ব্যাখ্যা
রংধনু আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতীক। সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্যসেবার প্রতীক। আর সবুজ ছাতা মা এবং শিশুর স্বাস্থ্যসুবিধার প্রচারাভিযানের প্রতীক।
৭৪.
HIV ভাইরাস হল -
  1. ক) প্রাককেন্দ্রিক কোষবিশিষ্ট
  2. খ) সুকেন্দ্রিক কোষবিশিষ্ট
  3. গ) এককোষী ও আণুবীক্ষণিক
  4. ঘ) অকোষীয়
ব্যাখ্যা
সকল ভাইরাস অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। ভাইরাস জীব ও জড় এর মধ্যকার সেতুবন্ধন হিসাবে কাজ করে। HIV ভাইরাসও তাই অকোষীয়। ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল প্রাককেন্দ্রিক কোষবিশিষ্ট।
৭৫.
আরপানেট ব্যবহার করে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে?
  1. ক) জন মাউসলি
  2. খ) প্রেসপার একার্ট
  3. গ) ক্লিফোর্ড বেরি
  4. ঘ) রেমন্ড সামুয়েল
ব্যাখ্যা
বিশ শতকের ষাট-সত্তরের দশকে Internet Protocol ব্যবহার করে আবিষ্কৃত হয় ARPANET। ১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড সামুয়েল টমলিনসন। তিনিই প্রথম ইমেইল সিস্টেম চালু করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
৭৬.
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে?
  1. ক) পাঁচটি
  2. খ) তিনটি
  3. গ) দুইটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হচ্ছে মানবসম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
৭৭.
কোন অনুবাদক প্রোগ্রাম পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে?
  1. ক) ইন্টারপ্রেটর
  2. খ) কম্পাইলার
  3. গ) অ্যাসেম্বলার
  4. ঘ) ট্রান্সলেটর
ব্যাখ্যা
কম্পিউটার কেবল যন্ত্র বা মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্যকোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে এবং ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাজাহান সজীব
৭৮.
নিচের কোনটি তৃতীয় প্রজন্মের সেবা নয়?
  1. ক) LTE
  2. খ) HSPA
  3. গ) EDGE
  4. ঘ) UMTS
ব্যাখ্যা
WiMAX, LTE (Long Term Evolution) ইত্যাদি চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা। GSM, EDGE, UTMS, CDMA, HSPA এগুলো ৩য় প্রজন্মের মোবাইল সেবা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৭৯.
শিল্পে ব্যবহার উপযোগী প্রথম রোবট কোনটি?
  1. ক) ইউনিমেট
  2. খ) অটোমাটা
  3. গ) ডেল্টা
  4. ঘ) এগুলোর কোনটিই নয়
ব্যাখ্যা
১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ এঙ্গেলবার্গার এবং একই দেশের উদ্যোক্তা ও উদ্ভাবক জর্জ চার্লস ডেভল মিলে সর্বপ্রথম ‘ইউনিমেট’ নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন। পরবর্তীতে যোসেফ এঙ্গেলবার্গার ‘ইউনিমেশন’ নামে বিশ্বের প্রথম রোবট কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং এই প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জন্য যোসেফ এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়। তবে জর্জ চার্লস ডেভলকেও রোবটিক্সের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮০.
মানুষকে প্রথম চাঁদে নিয়ে যায় কোন মহাকাশযান?
  1. ক) ভস্টক - ১
  2. খ) এপোলো - ১১
  3. গ) স্পুটনিক - ১
  4. ঘ) মার্স ৩
ব্যাখ্যা
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক - ১। এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন আলড্রিন প্রথম চাঁদে অবতরণ করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮১.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) A.1 = A
  2. খ) A+1 = A
  3. গ) A+A = A
  4. ঘ) A.A = A
ব্যাখ্যা
বুলিয়ান এলজেবরার সাধারণ মৌলিক উপপাদ্যঃ A+0=1
A.1 = A
A+A = A
A.A = A
A+1 = 1
A.0 = 0।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮২.
ডেটা ট্রান্সফারের উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে কতভাগে ভাগ করা হয়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
ব্যাখ্যা
ডেটা ট্রান্সফারের উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিনভাগে ভাগ করা হয়। যথা- ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৩.
হাফ - ডুপ্লেক্স মেথডে ডাটা ট্রান্সফার করে-
  1. ক) টিভি
  2. খ) টেলিফোন
  3. গ) রেডিও
  4. ঘ) ওয়াকিটকি
ব্যাখ্যা
ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সিমিশন মুডকে তিনভাগে ভাগ করা যায়। এগুলো হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মেথড কেবল একদিকে ডাটা প্রেরণ করতে পারে। যেমন রেডিও, টিভি৷ ওয়াকি-টকি হাফ ডুপ্লেক্স মেথডে ডাটা প্রেরণ করে৷ টেলিফোন ও মোবাইল একইসাথে উভয় দিক থেকে ডাটা প্রেরণ করতে পারে তাই এদের ডাটা ট্রান্সমিশন মেথডকে ফুল ডুপ্লেক্স বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৪.
কম্পিউটার প্রস্তুতের সময় নির্মাতা প্রতিষ্ঠান এর সেমিকন্ডাক্টর রমে কিছু স্থায়ী নির্দেশ সংরক্ষিত করে দেয়, সেগুলো হচ্ছে-
  1. ক) freeware
  2. খ) kernel
  3. গ) ram
  4. ঘ) firmware
ব্যাখ্যা
Firmware (ফার্মওয়্যার) হলো কম্পিউটারের রমে সংরক্ষিত কতগুলো স্থায়ী নির্দেশাবলি। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান কম্পিউটার প্রস্তুতের সময় এর সেমিকন্ডাক্টর রমে কিছু স্থায়ী নির্দেশ সংরক্ষিত করে দেয়, যেগুলোকে ফার্মওয়্যার বলে। এগুলোকে পরিবর্তন করা যায় না। তবে আপডেট করা যায়। ROM - BIOS হলো এক প্রকার ফার্মওয়্যার।
উৎসঃ মাইক্রোসফট এবং টেকোপিডিয়া
৮৫.
নিচের কোনটি বিশেষ ধরনের গেইট?
  1. ক) NAND
  2. খ) AND
  3. গ) NOR
  4. ঘ) XNOR
ব্যাখ্যা
মৌলিক গেইট - OR Gate, AND Gate ও NOT Gate; সার্বজনীন গেইট - NOR Gate, NAND Gate এবং বিশেষ ধরনের গেইটঃ XOR Gate ও XNOR Gate।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৮৬.
নিচের কোন শব্দ গুচ্ছ সঠিক নয়?
  1. ক) গরুরগাড়ি, দস্যুদল
  2. খ) মড়াদাহ, শবপোড়া
  3. গ) বড় সাহেব, পদ্মফুল
  4. ঘ) ঘাঁটাঘাঁটি, মারামারি
ব্যাখ্যা
মড়াদাহ, শবপোড়া শব্দ গুচ্ছ গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।শবদাহ ও মড়াপোড়া হবে সঠিক শব্দ।
৮৭.
Telephone : Cable :: Mobile : ________ ?
  1. ক) Microphone
  2. খ) Wire
  3. গ) Electricity
  4. ঘ) Wireless
ব্যাখ্যা
Telephone এর জন্য দরকার হয় Cable(তার)। কিন্তু Mobile জন্য তার এর দরকার হয় না। তাই শূণ্যস্থানে Wireless হবে।
৮৮.
নিচের কোনটি সমগোত্রীয় নয়?
  1. ক) ফুটবল
  2. খ) হা-ডু-ডু
  3. গ) ভলিবল
  4. ঘ) ক্রিকেট
ব্যাখ্যা
ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলাতে বল লাগে কিন্তু হা-ডু-ডু খেলাতে বল লাগে না।
৮৯.
(n + 1)2 . n2 - n2 . (n - 1)2 = কত?
  1. ক) n
  2. খ) 0
  3. গ) 4n
  4. ঘ) 4n3
ব্যাখ্যা

(n + 1)² . n² - n² . (n - 1)²
=(n² + 2n + 1)n² - n² (n² - 2n + 1)
= n4 + 2n³ + 1 - n4 + 2n³ - 1
= 4n³

৯০.
নিচের কোনটি অন্য গুলো থেকে আলাদা?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 3
  4. ঘ) (√-2)
ব্যাখ্যা

2, √2, 3 হল বাস্তব সংখ্যা। আর (√-2) হল কাল্পনিক সংখ্যা।

৯১.
ক ও খ দুই বোন। খ, ক-এর চেয়ে বড়। ক, গ এর স্ত্রী। ক ও খ -এর মা যদি গ-এর শাশুড়ি হয় তাহলে খ-এর সঙ্গে গ- এর সম্পর্ক কি?
  1. ক) খ, গ এর ভাবী
  2. খ) খ, গ এর চাচী
  3. গ) খ, গ এর স্ত্রীর বড় বোন
  4. ঘ) কোনো সম্পর্ক নেই
ব্যাখ্যা
ক ও খ দুই বোন। খ, ক-এর চেয়ে বড়। ক, গ এর স্ত্রী। ক ও খ -এর মা যদি গ-এর শাশুড়ি হয় তাহলে খ, গ এর স্ত্রীর বড় বোন হবে।
৯২.
২০০৭ সালের ২৮ আগস্ট বুধবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
  1. ক) বুধবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শনিবার
  4. ঘ) রবিবার
ব্যাখ্যা

আমরা জানি, ৭ দিন পর পর একই বার পাওয়া যায়
আগস্ট মাস ৩১ দিনের
সেপ্টেম্বর মাস ৩০ দিনের 
∴ ২৮ আগস্ট বুধবার হলে, ৪ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর বুধবার হবে
২৫ সেপ্টেম্বর + ৬ দিন = ১ অক্টোবর মঙ্গল বার হবে।

৯৩.
951620550 ÷ 5 = ?
  1. ক) 187825306
  2. খ) 190324110
  3. গ) 193204110
  4. ঘ) 190234220
ব্যাখ্যা

951620550 ÷ 5 = 190324110

৯৪.
France was saved by her ______?
  1. ক) Man
  2. খ) Woman
  3. গ) Idlers
  4. ঘ) Name
ব্যাখ্যা
France was saved by her Idlers. (৯ম - ১০ম শ্রেণি; বাংলা সাহিত্য; বই পড়া; প্রমথ চৌধুরি)
৯৫.
যদি MBEZ = 0254 হয় ZMEB = কত হবে?
  1. ক) 2506
  2. খ) 3905
  3. গ) 2540
  4. ঘ) 4052
ব্যাখ্যা

এখানে,
M = 0
B = 2
E = 5
Z = 4
∴ ZMEB = 4052

৯৬.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) Carrage
  2. খ) Cerriage
  3. গ) Carriage
  4. ঘ) Cariage
ব্যাখ্যা
Carriage হল সঠিক বানান যার অর্থ হল বহন বা পরিবহন।
৯৭.
৩, ৪, ৭, ১১, ১৮, ২৯ ………… ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৪৭
  2. খ) ৩৬
  3. গ) ৬৭
  4. ঘ) ৫৭
ব্যাখ্যা

এখানে,
৩ + ৪ = ৭
৪ + ৭ = ১১
৭ + ১১ = ১৮
১৮ + ১১ = ২৯
১৮ + ২৯ = ৪৭

৯৮.
১৪৪ বর্গ ইঞ্চি = কত?
  1. ক) ১ বর্গ গজ
  2. খ) ১ বর্গ ফুট
  3. গ) ১ বর্গ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

১ বর্গ ফুট = ১ ফুট × ১ ফুট
= ১২ ইঞ্চি × ১২ ইঞ্চি
= ১৪৪ বর্গ ইঞ্চি
∴ ১৪৪ বর্গ ইঞ্চি = ১ বর্গ ফুট

৯৯.
বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
  1. ক) আম
  2. খ) কাঁঠাল
  3. গ) কলা
  4. ঘ) পেয়ারা
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। জাতীয় মাছ ইলিশ। জাতীয় পাখি দোয়েল। জাতীয় ফুল শাপলা। জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জাতীয় দিবস ২৬ শে মার্চ। জাতীয় গাছ আম গাছ।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০০.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে অনুদান ব্যতীত মোট ঘাটতির পরিমাণ কত?
  1. ক) ১,৮৮,৩০০ কোটি টাকা
  2. খ) ১,৮৫,৯৮৭ কোটি টাকা
  3. গ) ১,৯০,০০০ কোটি টাকা
  4. ঘ) ১,৭৫,৪০০ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে অনুদান ব্যতীত মোট ঘাটতির পরিমাণ ১,৯০,০০০ কোটি টাকা যা জিডিপির ৬.০ ভাগ। বৈদেশিক অনুদানের পরিমাণ ৪,০১৩ কোটি টাকা। বৈদেশিক অনুদানসহ ঘাটতির পরিমাণ ১,৮৫,৯৮৭ কোটি টাকা।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
১০১.
নিচের কোনটি অর্থকরী ফসল?
  1. ক) গম
  2. খ) আখ
  3. গ) ধান
  4. ঘ) আলু
ব্যাখ্যা
যেসব ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলা হয়। বাংলাদেশে অর্থকরী ফসলের মধ্যে পাট, আখ, চা, রাবার, তামাক, তুলা ইত্যাদি উল্লেখযোগ্য।
অন্যদিকে ধান, গম, আলু, তেলবীজ, ভুট্টা, ডাল, সবজি, ফলমূল ইত্যাদি হলো খাদ্যশস্য।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১০২.
গত ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে পশুসম্পদ খাতের অবদান কত শতাংশ?
  1. ক) ৬.৭৬ শতাংশ
  2. খ) ১.৬৪ শতাংশ
  3. গ) ৩.৫২ শতাংশ
  4. ঘ) ১.৪৩ শতাংশ
ব্যাখ্যা

গত ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩.৫২ শতাংশ।
এছাড়া পশুসম্পদ খাতের অবদান ১.৪৩ শতাংশ।
বনজ সম্পদ খাতের অবদান ১.৬৪ শতাংশ।
শস্য উৎপাদন উপখাতের অবদান ৬.৭৬ শতাংশ।
সার্বিক কৃষিখাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
(সূত্র: বিবিএস ওয়েবসাইট)

১০৩.
মেজর আবু ওসমান চৌধুরী কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
  1. ক) ৪ নং সেক্টর
  2. খ) ৬ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এরমধ্যে ৮ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং মেজর এম. এ মঞ্জুর।
কুষ্টিয়া, যশোর এবং খুলনা, বরিশাল ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো। গত ৫ সেপ্টেম্বর আবু ওসমান চৌধুরী মারা যান।
(সূত্রঃ বাংলাপিডিয়া ও বিডিনিউজ)
১০৪.
নিচের কোন দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সেনেগাল
  3. গ) ভারত
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই সবার আগে ৬ ডিসেম্বর ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত।
তবে বিগত ২৯তম এবং ১৭তম বিসিএস পরিক্ষার প্রশ্ন অনুয়ায়ী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।
সেনেগাল, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে যথাক্রমে ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি এবং ৪ এপ্রিল।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো, বাংলাপিডিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়)
১০৫.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
  1. ক) শিক্ষা ও জনস্বাস্থ্য
  2. খ) স্বরাষ্ট্র ও ত্রাণ
  3. গ) কৃষি ও পল্লী উন্নয়ন
  4. ঘ) শিল্প ও বাণিজ্য
ব্যাখ্যা
১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ৪ এপ্রিল এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়।
১৪ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় আওয়ামীলীগ যোগদান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হন। তবে ৩০শে মে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৬.
বর্তমানে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রংপুর
  2. খ) দিনাজপুর
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) বগুড়া
ব্যাখ্যা
সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থবছরে আলু উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া। বগুড়ায় আলু উৎপাদনের পরিমাণ ১১.৮৫ লক্ষ মেট্রিক টন।
দ্বিতীয় সর্বাধিক আলু উৎপন্ন হয় মুন্সিগঞ্জ জেলায় প্রায় ১০.৮৯ লক্ষ মেট্রিক টন। তৃতীয় রংপুর জেলায় ১০.০১ লক্ষ মেট্রিক টন। ২০১৮-২০১৯ অর্থবছরে দেশে মোট আলু উৎপাদিত হয় ৯৬.৫৫ লক্ষ মেট্রিক টন।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১০৭.
কোন নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করে?
  1. ক) ওরাঁও
  2. খ) গারো
  3. গ) রাখাইন
  4. ঘ) সাঁওতাল
ব্যাখ্যা
গারো সম্প্রদায়ের মানুষ নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এবং গাজীপুরে বসবাস করে।
এদের আদি নিবাস ছিল তিব্বতে। গারো উপজাতিদের ভাষার নাম আচিক খুসিক। তাদের প্রধান উৎসব ওয়ানগালা। গারোরা মাতৃতান্ত্রিক। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১০৮.
বাংলাদেশে কোন সংস্থা আদমশুমারি পরিচালনা করে থাকে?
  1. ক) বিবিএস
  2. খ) বিএসএস
  3. গ) একনেক
  4. ঘ) নিপোর্ট
ব্যাখ্যা
Bangladesh Bureau of Statistics (BBS) বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আদমশুমারি পরিচালনা করে থাকে। এটি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
দেশ স্বাধীনের পর প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন আদমশুমারির দায়িত্বে ছিলো। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকার আদমশুমারি কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়াধীন ৪টি পরিসংখ্যান অফিসকে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গঠন করে।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
১০৯.
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রেমিট্যান্স আহরণের পরিমাণ কত?
  1. ক) ১৬.৬০ বি. মা. ডলার
  2. খ) ১৭.৮০ বি. মা. ডলার
  3. গ) ১৮.২০ বি. মা. ডলার
  4. ঘ) ৩৮.১৭ বি. মা. ডলার
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রেমিট্যান্স আহরণের পরিমাণ ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের ২০১৮-২০১৯ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
১১০.
গত ২০১৯-২০২০ অর্থবছরে দেশের চিংড়ি রপ্তানির পরিমাণ কত?
  1. ক) ৪৫৬.১৫ মিলিয়ন ডলার
  2. খ) ৩৩২.৬৫ মিলিয়ন ডলার
  3. গ) ৩৬১.১৪ মিলিয়ন ডলার
  4. ঘ) ৩০৭.৮৪ মিলিয়ন ডলার
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট চিংড়ি রপ্তানির পরিমাণ ৩৩২.৬৫ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের ২০১৮-২০১৯ অর্থবছরে চিংড়ি রপ্তানির পরিমাণ ছিলো ৩৬১.১৪ মিলিয়ন মার্কিন ডলার।
গত অর্থবছরে চিংড়িসহ হিমায়িত মাছ রপ্তানির পরিমাণ ছিলো ৪৫৬.১৫ মিলিয়ন মার্কিন ডলার।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
১১১.
বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত হয়েছে?
  1. ক) প্রথম ভাগ
  2. খ) দ্বিতীয় ভাগ
  3. গ) তৃতীয় ভাগ
  4. ঘ) চতুর্থ ভাগ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে। এর মধ্যে তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৭ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে বর্ণনা করা হয়েছে।
প্রথম ভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১১২.
ভ্যাট চালু হয় কবে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ২০১৯ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে VAT (Value Added Tax) বা মূল্য সংযোজন কর (মূসক) চালু হয় ১ জুলাই ১৯৯১ সাল থেকে। ২০১২ সালে ভ্যাট আইন সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়। নতুন ভ্যাট আইনে ভ্যাট স্তর ৪টি। ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বাধিক রাজস্ব আসে।
(সূত্রঃ এনবিআর ওয়েবসাইট)
১১৩.
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশের অবস্থান প্রথম। গত ১২ সেপ্টেম্বর আইএসপিআর প্রকাশিত তথ্য বিবরণীতে বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরিত বাংলাদেশের সৈন্য সংখ্যা ৬,৭৩১ জন যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।
(সূত্র: সময় টিভি)
১১৪.
জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) আ স ম আব্দুর রর
  3. গ) আসাদুজ্জামান খান
  4. ঘ) আতাউর রহমান খান
ব্যাখ্যা
জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের আসাদুজ্জামান খান। তিনি দ্বিতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন।
প্রথম নারী বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা (৩য় সংসদ)। প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না। বর্তমান ১১তম সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
(সূত্র: জাতীয় সংসদ ওয়েবসাইট)
১১৫.
বাংলাদেশে শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধান অনুসারে বাংলাদেশে শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। জাতীয় সংসদের সদস্যদের ভোটে তিনি পাঁচ বছরের জন্যে নির্বাচিত হন।
তবে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দু-একটি ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজে করে থাকেন।
(সূত্র: মাধ্যমিক পৌরনীতি ও নাগরিকতা)
১১৬.
সভ্যতার ইতিহাসে কারা শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে পরিচিত?
  1. ক) ক্যালডীয়রা
  2. খ) গ্রিকরা
  3. গ) ফিনিশিয়রা
  4. ঘ) মিশরীয়রা
ব্যাখ্যা
খ্রিস্টপূর্ব ৩ হাজার বছর পূর্বে ভূমধ্যসাগর তীরবর্তী লেবানন, ইসরাইল ও ফিলিস্তিনে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠে। সাগর তীরবর্তী হওয়ায় ফিনিশীয়রা নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে খুবই প্রসিদ্ধ ছিলো। তাদের মূল পেশাও ছিলো নৌবাণিজ্য।
টায়ার ও সিডন ফিনিশিয়ার দুটো বিখ্যাত বন্দর। ফিনিশীয়রা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালা উদ্ভাবন করে যা থেকে আধুনিক বর্ণমালার উদ্ভব হয়।
(সূত্রঃ মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১৭.
প্রকৃত নিয়ন্ত্রণরেখা কোন দুটি দেশের ভৌগোলিক সীমানা নির্দেশ করে?
  1. ক) ভারত ও চীন
  2. খ) পাকিস্তান ও আফগানিস্তান
  3. গ) ভারত ও পাকিস্তান
  4. ঘ) জর্ডান ও ইসরাইল
ব্যাখ্যা
লাইন অব একচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা হলো ভারত ও চীনের মধ্যে বিরাজমান ভৌগোলিক নিয়ন্ত্রণরেখা। ভারতের অরুণাচল, সিকিম, হিমাচল, উত্তরাখণ্ড প্রদেশ এবং লাদাখ সীমান্ত জুড়ে বিস্তৃত এই সীমারেখার দৈর্ঘ্য নিয়ে মতভেদ রয়েছে। ভারতের মতে এর দৈর্ঘ্য ৩,৪৮৮ কিমি এবং চীনের মতে ২০০০ কিমি।
১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধে উভয় দেশ এই সীমারেখায় যুদ্ধবিরতি করে এবং সেই থেকে এই রেখা ভারত ও চীনের মধ্যে ভৌগোলিক নিয়ন্ত্রণ রেখা হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বর্তমানে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
(সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)
১১৮.
আফগান সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
  1. ক) কাবুল
  2. খ) ইসলামাবাদ
  3. গ) দোহা
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা
আফগানিস্তানে সহিংসতা বন্ধ এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় গত ১২ সেপ্টেম্বর থেকে আফগান সরকার এবং তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে মধ্যস্থতা করছে কাতার।
এই আলোচনার শর্ত হিসেবে আফগান সরকার ইতোমধ্যে বন্দি তালেবান নেতাদের মুক্তি প্রদান করে। এর আগে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারী কাতারের দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ বিবিসি বাংলা)
১১৯.
উত্তর আয়ারল্যান্ডে শান্তি স্থাপনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) লন্ডন চুক্তি
  2. খ) প্যারিস চুক্তি
  3. গ) বেলফাস্ট চুক্তি
  4. ঘ) আমস্টারডাম চুক্তি
ব্যাখ্যা
উত্তর আয়ারল্যান্ডে শান্তি স্থাপনে ব্রিটিশ ও আইরিশ সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৯৯৮ সালের ১০ এপ্রিল বেলফাস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। শুক্রবারে স্বাক্ষরিত হওয়ায় এই চুক্তি গুডফ্রাইডে চুক্তি নামেও পরিচিত।
এই চুক্তির মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডে ইউনিয়নিস্ট ও ন্যাশনালিস্টদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সরকার গঠনের বিধান গৃহিত হয়।
(সূত্রঃ উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি ওয়েবসাইট)
১২০.
CVF কী ধরনের জোট?
  1. ক) চীনবিরোধী ইদো-প্যাসিফিক জোট
  2. খ) জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট
  3. গ) মধ্য আফ্রিকার দেশগুলোর বাণিজ্য জোট
  4. ঘ) মাছ রপ্তানিকারক দেশগুলোর জোট
ব্যাখ্যা
CVF-The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর একটি জোট। ২০০৯ সালের নভেম্বরে কোপেনহেগেন জলবায়ু সম্মলনের প্রাক্কালে মালদ্বীপের মালে শহরে এই জোট গঠিত হয়। এই জোটের বর্তমান সদস্য ৪৮টি দেশ। জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(সূত্রঃ CVF ওয়েবসাইট)
১২১.
আরব লীগ গঠিত হয় কবে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৫৫ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট। এটি ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়। এটির সদরদপ্তর মিশরের কায়রোতে অবস্থিত। বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। তুরস্ক, ইরান, আফগানিস্তান আরবলীগের সদস্য নয়।
(সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২২.
ডার্টি ডজন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ওজনস্তরের ক্ষয় সাধনকারী গ্যাস
  2. খ) ক্ষতিকারক কীটনাশক
  3. গ) ফুটবল সমর্থকগোষ্ঠী
  4. ঘ) উইঘুর মুসলিমদের গেরিলা সংগঠন
ব্যাখ্যা
ডার্টি ডজন হলো কৃষিক্ষেত্রে ব্যবহৃত কতগুলো ক্ষতিকারক কীটনাশক। পেস্টিসাইট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠন ১৯৮৫ সালে এসব ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার ও রপ্তানি বন্ধের লক্ষ্যে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির জন্যে ‘দ্য ডার্টি ডজন ক্যাম্পেইন’ নামে কর্মসূচি গ্রহণ করে।
(সূত্র: পেস্টিসাইট অ্যাকশন নেটওয়ার্ক)
১২৩.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) অ্যারিয়েল শ্যারন
  2. খ) শিমন পেরেজ
  3. গ) বেনিয়ামিন নেতানিয়াহু
  4. ঘ) এহুদ ওলমার্ট
ব্যাখ্যা
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯৬-১৯৯৯ মেযাদেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক দলের নাম লিকুদ পার্টি।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কর্তৃক ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৪.
মালি কোন দেশের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ইতালি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) পর্তুগাল
ব্যাখ্যা
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মালি ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির অধিকাংশ স্থানই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এতে করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৩ সাল থেকে দেশটিতে ফরাসি সৈন্য মোতায়েন রয়েছে।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১২৫.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ভারত
  2. খ) উজবেকিস্তান
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

১২৬.
বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত বিদ্যমান?
  1. ক) কক্সবাজার
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙামাটি
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সাথে ৩০টি এবং মায়ানমারের সাথে ৩টি। এর মধ্যে একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
১২৭.
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) সুদান
  2. খ) গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ আলজেরিয়া। দেশটির মোট আয়তন ২৩,৮১,৭৪১ বর্গ কিলোমিটার।
আয়তনে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দেশ যথাক্রমে গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সুদান ও লিবিয়া। জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া। আয়তন ও জনসংখ্যায় আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ সিচেলিস।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৮.
আমাজন নদী কোথায় পতিত হয়েছে?
  1. ক) প্রশান্ত মহাসাগর
  2. খ) মেক্সিকো উপসাগর
  3. গ) ক্যারিবিয়ান সাগর
  4. ঘ) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
পানি প্রবাহ ও প্রশস্ততায় আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী। দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎপত্তি আন্দিজ পর্বতমালার পেরু অংশে। এটি প্রায় ৬,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূল বরাবর আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৯.
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয় কত সালে?
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৫৮ সালে
  3. গ) ১৯৬২ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
রাঙামাটি জেলার কাপ্তাই এ দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এটি ১৯৬২ সালে চালু হয়। ১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১৩০.
CDMP এর পূর্ণরূপ কী?
  1. ক) Centre on Development, Management and Planning
  2. খ) Comprehensive Disaster Management Programme
  3. গ) Climate Change and Natural Disasters Management Panel
  4. ঘ) Disaster Management Programme Centre
ব্যাখ্যা
CDMP এর পূর্ণরূপ হলো Comprehensive Disaster Management Programme বা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি। এটি ২০০৪ সালে বাংলাদেশ সরকার গৃহিত একটি দুর্যোগ ব্যবস্থাপনা মডেল।
(সূত্রঃ দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
১৩১.
নিচের কোনটি সংস্কৃতির উপাদান হিসেবে বিবেচিত?
  1. ক) জ্ঞান
  2. খ) বিশ্বাস
  3. গ) প্রথা ও রীতি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সংস্কৃতি হলো মানুষের জীবনপ্রণালি তথা মানুষের সামগ্রিক জীবনব্যবস্থা। মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নিয়মনীতি, আইন-কানুন, আদর্শ ও মূল্যবোধ, প্রথা ও রীতি, অভ্যাস ও আচরণ প্রভৃতির সমষ্টিই হলো সংস্কৃতি।
এছাড়া মানুষ নির্মিত ভৌত অবকাঠামো, জীবনধারণের যাবতীয় উপকরণ প্রভৃতি সংস্কৃতির দৃশ্যমান উপাদান হিসেবে বিবেচিত।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
১৩২.
মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত
  2. খ) মূল্যবোধ সর্বজনীন
  3. গ) মূল্যবোধ পরিবর্তনশীল
  4. ঘ) মূল্যবোধ নৈতিকতাবর্জিত
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও রীতি-নীতির সমষ্টি। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। সমাজের পরিবর্তনের সাথে সাথে এর অনুসৃত মূল্যবোধগুলোও পরিবর্তিত হয়।
যেমন: অতীতে ভারতীয় সমাজে বাল্য বিবাহ ও সতীদাহ প্রথা প্রচলিত থাকলেও বর্তমানে নেই।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৩৩.
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের বিষয়ে বলা হয়েছে?
  1. ক) ৭(২) নং
  2. খ) ২৮(২) নং
  3. গ) ২৮(৪) নং
  4. ঘ) ২৯(১) নং
ব্যাখ্যা
সংবিধানের ২৮(৪) নং দফায় পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের বিষয়ে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, “নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্যে বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”
অন্যদিকে ২৮(২) নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ এবং ২৯(১) নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভে সকলের সমতার কথা বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১৩৪.
জাতীয়তাবাদী চেতনার ফসল কী?
  1. ক) জাতীয়তা
  2. খ) জাতি
  3. গ) গোষ্ঠী
  4. ঘ) উপজাতি
ব্যাখ্যা
কোন জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চারণ হলে তাকে জাতীয়তা বলা হয়। আর এই জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন জনসমাজকেই জাতি হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ কোন জনসমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিকশিত হলেই তাকে জাতি বলা হয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)