ব্যাখ্যা
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ এবং ভাষা ও সাহিত্য - মোহসীনা নাজিলা
DPE · ১১ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন
পদের দ্বিরুক্তিঃ দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে।
যেমনঃ দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো।
আবার, দ্বিতীয় পদের আংশিক পরিবর্তনও ঘটে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে। যেমন - চোর হাতে নাতে ধরা পড়েছে।
পদের দ্বিরুক্ত শব্দের বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে। প্রশ্নে উল্লেখিত বাক্যে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে।
"ধ্বনিব্যঞ্জনা" বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তির উদাহরণ:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
বরেণ্য = বরণ করার যোগ্য যিনি; শ্রেষ্ঠ; প্রার্থনীয়।
আবার 'বরণীয়' = বরণের উপযুক্ত; যাচ্ঞার যোগ্য; প্রার্থনীয়।
অর্থ অনুসারে তাই 'বরেণ্য' আর 'বরণীয়' প্রায় সমার্থক।
তবে, বাংলা একাডেমি অভিধানে, 'বরনীয়' বলতে কোন শব্দ নেই।
তাই সঠিক উত্তর - বরেণ্য।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির ক্ষেত্রে ই বা ঈ - স্থানে 'য' বা 'য-ফলা' হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
অতি + অন্ত = অত্যন্ত (ই + অ = য্ + অ)
অতি + উক্তি = অত্যুক্তি (ই + উ = য্ + উ); একই ভাবে, প্রতি + উষ = প্রত্যুষ।
প্রতি + ঊষ = প্রত্যূষ (ই + ঊ = য্ + ঊ)
নদী + অম্বু = নদ্যম্বু (ঈ + অ = য্ + অ)
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে -
খ) preserve, prevent
দুইটি একই রকম নয়।
Preserve - সংরক্ষণ করা।
Prevent - প্রতিরোধ/নিবারণ করা।
অন্যদিকে বাকি শব্দ যুগলগুলো প্রায় একই অর্থ বহন করে।