পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১১ মার্চ, ২০২৪সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা) - ২৪.০৪.২০১৮ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১১ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
“নীল লোহিত” কার ছদ্মনাম?
  1. ক) সমর সেন
  2. খ) রাজ শেখর বসু
  3. গ) সমরেশ মজুমদার
  4. ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। 'কালকূট', 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ এবং ভাষা ও সাহিত্য - মোহসীনা নাজিলা
.
‘প্রাচীন’ এর বিপরীতার্থক শব্দ কী?
  1. ক) বর্তমান
  2. খ) অর্বাচীন
  3. গ) নতুন
  4. ঘ) কোনটিিই নয়
সঠিক উত্তর:
খ) অর্বাচীন
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্বাচীন
ব্যাখ্যা
অর্বাচীন - শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - প্রাচীন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
‘কথায় বর্ণনা করা যায় না’ এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
  1. ক) অনির্বচনীয়
  2. খ) বর্ণনাতীত
  3. গ) নির্বচনীয়
  4. ঘ) অবর্ণনীয়
অনির্ধারিত
ব্যাখ্যা
অবর্ণনীয়; অনির্বচনীয় - ভাষা দ্বারা বর্ণনা বা প্রকাশ করা যায় না এমন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
‘একাদশে বৃহস্পতি‘ বাগধারাটির অর্থ কী?
  1. ক) বিপদে পড়া
  2. খ) সৌভাগ্যের বিষয়
  3. গ) দিনের প্রথম ভাগ
  4. ঘ) আনন্দের বিষয়
সঠিক উত্তর:
খ) সৌভাগ্যের বিষয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌভাগ্যের বিষয়
ব্যাখ্যা
ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়, অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আদ্যাক্ষর
  2. খ) আদ্যখর
  3. গ) আদ্যোক্ষর
  4. ঘ) আদ্যক্ষর
সঠিক উত্তর:
ক) আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
ক) আদ্যাক্ষর
ব্যাখ্যা
আদ্যাক্ষর (আদ্য + অক্ষর) - প্রথম অক্ষর।
আদ্য অর্থ - প্রথম, আদিম।
আদ্যা অর্থ - প্রকৃতি, পরমেশ্বরী, মহাবিদ্যা, দুর্গা, কালী, মহামায়।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
.
কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়?
  1. ক) কয়েকটি মৃত্যূ
  2. খ) নিষ্কৃতি
  3. গ) শেষ বিকেলের মেয়ে
  4. ঘ) তৃষ্ণা
সঠিক উত্তর:
খ) নিষ্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) নিষ্কৃতি
ব্যাখ্যা
জহির রায়হানের প্রকৃত নাম - মোহাম্মদ জহিরুল্লাহ। তার রচিত উপন্যাসগুলো হলো:
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস)
- বরফ গলা নদী
- আর কত দিন
- কয়েকটি মৃত্যু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
দুর্দান্ত এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সুবিনীত
  2. খ) কোমল
  3. গ) নিরীহ
  4. ঘ) সুস্থির
সঠিক উত্তর:
গ) নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরীহ
ব্যাখ্যা
দুর্দান্ত এর বিপরীত শব্দ নিরীহ।
দুর্দান্ত (বিশেষণ) - দমন করা বা বশ মানানো কঠিন এমন; দুর্দমনীয়; দুরন্ত।
নিরীহ (বিশেষণ) - শান্ত; গোবেচারা; অহিংস্র; নিরুপদ্রব।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
.
নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) বাগান
  2. খ) পাখির বাসা
  3. গ) খড়ের ঘর
  4. ঘ) খেলার মাঠ
সঠিক উত্তর:
ক) বাগান
উত্তর
সঠিক উত্তর:
ক) বাগান
ব্যাখ্যা
নিকুঞ্জ (বিশেষ্য) - বাগান; বনে বা উদ্যানে লতাদি দ্বারা আবৃত জায়গা; লতাগৃহ।
{(তৎসম বা সংস্কৃত) নি+√গুন্‌জ্‌+অ(ঘঞ্‌)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
  1. ক) পদের দ্বিরুক্তি
  2. খ) ছড়ার শব্দ
  3. গ) শব্দের দ্বিরুক্তি
  4. ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
সঠিক উত্তর:
ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
ব্যাখ্যা

পদের দ্বিরুক্তিঃ দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে।
যেমনঃ দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো।
আবার, দ্বিতীয় পদের আংশিক পরিবর্তনও ঘটে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে। যেমন - চোর হাতে নাতে ধরা পড়েছে।
পদের দ্বিরুক্ত শব্দের বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে। প্রশ্নে উল্লেখিত বাক্যে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে।

"ধ্বনিব্যঞ্জনা" বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তির উদাহরণ:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি

১০.
লোক সাহিত্য কাকে বলে?
  1. ক) লোক সাধারনের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে
  2. খ) গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
  3. গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
  4. ঘ) গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপখ্যানকে
সঠিক উত্তর:
গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
উত্তর
সঠিক উত্তর:
গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
ব্যাখ্যা
লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমন্ডলে একটি সংহত সমাজমানস থেকে এর উদ্ভব। সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে এর লালন করে। মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি ও পরিপক্কতা লাভ করে। এজন্য লোকসাহিত্য সমষ্টির ঐতিহ্য, আবেগ, চিন্তা ও মূল্যবোধকে ধারণ করে।
লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
উৎসঃ বাংলাপিডিয়া
১১.
‘দেশের জন্য সেবা কর’ - ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) সম্প্রদানে ষষ্ঠী
  2. খ) কর্মে ষষ্ঠী
  3. গ) কর্তায় শূন্য
  4. ঘ) কর্মে শূন্য
সঠিক উত্তর:
ক) সম্প্রদানে ষষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্প্রদানে ষষ্ঠী
ব্যাখ্যা
সম্প্রদান কারক হয় তখন যখন স্বত্ব ত্যাগ করে কিছু দেওয়া হয়। দেশের জন্য সেবা সবাই নিঃস্বার্থভাবে করে বলেই বিবেচনা করা হয়। এবং দেশ শব্দের সাথে ষষ্ঠী বিভক্তি (র, এর) যুক্ত হয়েছে। তবে ‘দেশের জন্য’ এর কারক ও বিভক্তি হবে সম্প্রদানে চতুর্থী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
১২.
‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।
  1. ক) অনু + এষণ
  2. খ) অন্ব + এষণ
  3. গ) অন + এষণ
  4. ঘ) অন্ব + এষণ
সঠিক উত্তর:
ক) অনু + এষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) অনু + এষণ
ব্যাখ্যা
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন- অনু + এষণ = অন্বেষণ, তনু + ঈ = তন্বী, অনু + ইত = অন্বিত, স্ব + অধীন = স্বাধীন, স্ব + ইচ্ছা = স্বেচ্ছা, সু + আগত = স্বাগত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৩.
‘শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল’ কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) তত্‍পুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
উচ্ছৃঙ্খল = শৃঙ্খলাকে অতিক্রান্ত। এটি অবয়ীভাব সমাস।
উল্লেখ্য, অব্যয় শব্দ পুর্বে বসে যে সমাস হয় এবং যেখানে অব্যয়ের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
১৪.
‘নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বিষাদ
  2. খ) প্রসচ্ছন্ন
  3. গ) নিন্দিত
  4. ঘ) বিষণ্ণ
সঠিক উত্তর:
গ) নিন্দিত
উত্তর
সঠিক উত্তর:
গ) নিন্দিত
ব্যাখ্যা
নন্দিত (বিশেষণ) - আনন্দিত; সন্তোষপ্রাপ্ত, প্রশংসা, প্রশংসিত। নিন্দা, নিন্দিত (বিশেষ্য) নিন্দা করা হয়েছে এরূপ; অপবাদিত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) উপাদান
  2. খ) উপার্জন
  3. গ) উপচার্য
  4. ঘ) উপাধ্যক্ষ
সঠিক উত্তর:
গ) উপচার্য
উত্তর
সঠিক উত্তর:
গ) উপচার্য
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধানে উপচার্য বলে কোন শব্দ নেই। উপাচার্য (বিশেষ্য) - আচার্যেরে সহকারী; বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান।
১৬.
'বরণের যোগ্য যিনি' - বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন।
  1. ক) বরেণ্য
  2. খ) বীরপুরুষ
  3. গ) বীর
  4. ঘ) বরনীয়
সঠিক উত্তর:
ক) বরেণ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বরেণ্য
ব্যাখ্যা

বরেণ্য = বরণ করার যোগ্য যিনি; শ্রেষ্ঠ; প্রার্থনীয়।
আবার 'বরণীয়' = বরণের উপযুক্ত; যাচ্ঞার যোগ্য; প্রার্থনীয়।
অর্থ অনুসারে তাই 'বরেণ্য' আর 'বরণীয়' প্রায় সমার্থক।
তবে, বাংলা একাডেমি অভিধানে, 'বরনীয়' বলতে কোন শব্দ নেই।
তাই সঠিক উত্তর - বরেণ্য।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭.
‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’ - 'মাথা খাও' বলতে বুঝায় -
  1. ক) মাথার দিব্যি
  2. খ) মাথা ব্যথা
  3. গ) মাথা খাওয়া
  4. ঘ) মাথা ধরা
সঠিক উত্তর:
ক) মাথার দিব্যি
উত্তর
সঠিক উত্তর:
ক) মাথার দিব্যি
ব্যাখ্যা
মাথা খাওয়া - শপথ করা; মাথাব্যথা - আগ্রহ; মাথা ধরা - রোগবিশেষ। মাথা দেওয়া - দায়িত্বগ্রহণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
১৮.
বহুব্রীহি সমাস কয় প্রকার?
  1. ক) তিন প্রকার
  2. খ) আট প্রকার
  3. গ) ছয় প্রকার
  4. ঘ) দশ প্রকার
সঠিক উত্তর:
খ) আট প্রকার
উত্তর
সঠিক উত্তর:
খ) আট প্রকার
ব্যাখ্যা
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এই বইয়ে আছে বহুব্রীহি সমাস নয় প্রকার। ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা বই দুটিতে বলা আছে আট প্রকার।
১৯.
‘কচুবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) সৌখিন ব্যক্তি
  2. খ) নিরীহ ব্যক্তি
  3. গ) অপদার্থ
  4. ঘ) সাদাসিধা লোক
সঠিক উত্তর:
গ) অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) অপদার্থ
ব্যাখ্যা
কচুবনের কালাচাঁদ - অপদার্থ। কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ করুন।
  1. ক) প্রতি + ঊষ
  2. খ) প্রত্যু + উষ
  3. গ) প্রতি + উষ
  4. ঘ) প্রত্যু + উষ
সঠিক উত্তর:
গ) প্রতি + উষ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রতি + উষ
ব্যাখ্যা

ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির ক্ষেত্রে ই বা ঈ - স্থানে 'য' বা 'য-ফলা' হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
অতি + অন্ত = অত্যন্ত (ই + অ = য্‌ + অ)
অতি + উক্তি = অত্যুক্তি (ই + উ = য্‌ + উ); একই ভাবে, প্রতি + উষ = প্রত্যুষ।
প্রতি + ঊষ = প্রত্যূষ (ই + ঊ = য্‌ + ঊ)
নদী + অম্বু = নদ্যম্বু (ঈ + অ = য্‌ + অ)
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
We were watching the news when the telephone _____.
  1. ক) rang
  2. খ) rung
  3. গ) ringing
  4. ঘ) had rung
সঠিক উত্তর:
ক) rang
উত্তর
সঠিক উত্তর:
ক) rang
ব্যাখ্যা
When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে। সুতরাং সঠিক বাক্যটি হবে - We were watching the news when the telephone rang.
২২.
The sentence 'Empty vessels sound much' refers to -
  1. ক) A little learning is a dangerous thing
  2. খ) Pride goes before destruction
  3. গ) Haste makes waste
  4. ঘ) Barking dog seldom bites
সঠিক উত্তর:
ঘ) Barking dog seldom bites
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Barking dog seldom bites
ব্যাখ্যা
Empty vessels sound much - অসারের তর্জন গর্জনই সার।
Barking dogs seldom bite - যত গর্জে তত বর্ষে না / পচা আদার ঝাল বেশি।
Source: LiveMCQ Lecture
২৩.
It is 11 am now. The sun _____ in the eastern sky.
  1. ক) has been shining
  2. খ) had been shining
  3. গ) shines
  4. ঘ) is shining
সঠিক উত্তর:
ঘ) is shining
উত্তর
সঠিক উত্তর:
ঘ) is shining
ব্যাখ্যা
বাক্যের অর্থ হবে - এখন এগারোটা বাজে। পূবের আকাশে সূর্য জ্বলজ্বল করছে। বাক্যের context থেকে বুঝা যাচ্ছে verb এর continuous form হবে। সুতরাং শূন্যস্থানে is shining হবে।
২৪.
The roads of Dhaka are wider____.
  1. ক) then Sylhets
  2. খ) than Sylhet
  3. গ) then those of sylhet
  4. ঘ) than those of sylhet
সঠিক উত্তর:
ঘ) than those of sylhet
উত্তর
সঠিক উত্তর:
ঘ) than those of sylhet
ব্যাখ্যা
কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়। যেমনঃ Your advice is no different from that of the other friends. Modern farms are much larger than those of former times.
Source: Cliffs TOEFL
২৫.
The word 'Everything' is _______
  1. ক) an adverb
  2. খ) a pronoun
  3. গ) a noun
  4. ঘ) an adjective
সঠিক উত্তর:
খ) a pronoun
উত্তর
সঠিক উত্তর:
খ) a pronoun
ব্যাখ্যা
Everything (Pronoun) - all things.
২৬.
Which one is the singular of leaves?
  1. ক) Leafe
  2. খ) leaf
  3. গ) leav
  4. ঘ) leave
সঠিক উত্তর:
খ) leaf
উত্তর
সঠিক উত্তর:
খ) leaf
ব্যাখ্যা
Leaves অর্থ পাতাগুলো, এটি একটি Plural word. এর singular form - leaf.
২৭.
The correct meaning of the word ‘deliberate’ is-
  1. ক) willingly
  2. খ) known
  3. গ) intentional
  4. ঘ) familiar
সঠিক উত্তর:
গ) intentional
উত্তর
সঠিক উত্তর:
গ) intentional
ব্যাখ্যা
Deliberate - done consciously and intentionally; intentional; calculated
২৮.
He prefers _____ European country for spending his vacation.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
কোন ইউরোপের দেশ সেটা নির্দিষ্ট করা নেই বলে the হবে না এখানে। শব্দের শুরুতে Vowel এর উচ্চারণ যদি ওয়া বা ইউ হয় তবে a হবে। যেমনঃ A one-eyed man. A European country.
২৯.
Which one is correct?
  1. ক) You, he I am present
  2. খ) He, You and I am present
  3. গ) I, you and he I am present
  4. ঘ) You, he and I are present
সঠিক উত্তর:
ঘ) You, he and I are present
উত্তর
সঠিক উত্তর:
ঘ) You, he and I are present
ব্যাখ্যা
কোন sentence এ একাধিক pronoun বসলে '231' নিয়মে বসবে। অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে. যেমনঃ You, he and I are present । কিন্তু দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। I, you and he are guilty.
৩০.
Correct passive form of- ‘I have to do it’.
  1. ক) It has to be done by me.
  2. খ) It is to be done by me.
  3. গ) Let it be done by me.
  4. ঘ) It has to be done to me.
সঠিক উত্তর:
ক) It has to be done by me.
উত্তর
সঠিক উত্তর:
ক) It has to be done by me.
ব্যাখ্যা
have to/has to ব্যবহৃত active voice কে passive voice এ পরিবর্তনের ক্ষেত্রে- Active voice এর object টি subject হবে + have to/has to + be + vpp + by + subject এর objective form বসবে। সুতরাং সঠিক Passive বাক্যটি হবে - It has to be done by me.
৩১.
‘Prior to’ means-
  1. ক) Before
  2. খ) During
  3. গ) Immediately
  4. ঘ) After
সঠিক উত্তর:
ক) Before
উত্তর
সঠিক উত্তর:
ক) Before
ব্যাখ্যা
Prior to - before.
Example: She visited me on the day prior to her death.
Source: Oxford Dictionary
৩২.
Choose the correct indirect speech. She asked me, ‘Are you happy in your new job?’
  1. ক) She asked me whether I am happy in my new job.
  2. খ) She asked me If had been happy in my new job.
  3. গ) She asked me if I was happy in my new job.
  4. ঘ) She asked me if have been happy in my new job.
সঠিক উত্তর:
গ) She asked me if I was happy in my new job.
উত্তর
সঠিক উত্তর:
গ) She asked me if I was happy in my new job.
ব্যাখ্যা
যদি Interrogative sentence হয় তাহলে if বসে এবং Reported speech কে Indirect করার সময় sentence কে assertive করে নিতে হয়। Reporting verb এর tense অনুসারে tense বসে। Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech-ও past tense এ হবে। সুতরাং, বাক্যটি হবে - She asked me if I was happy in my new job.
৩৩.
'Among' is a preposition that is used when _______ people are involved.
  1. ক) four only
  2. খ) two
  3. গ) more than two
  4. ঘ) two or more than two
সঠিক উত্তর:
গ) more than two
উত্তর
সঠিক উত্তর:
গ) more than two
ব্যাখ্যা
দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমনঃ Distribute these mangoes between Arif and Babu. Bangladesh will win among 30 countries.
৩৪.
Choose the correct spelling.
  1. ক) Accelerate
  2. খ) Accelerrate
  3. গ) Accilarate
  4. ঘ) Accilerate
সঠিক উত্তর:
ক) Accelerate
উত্তর
সঠিক উত্তর:
ক) Accelerate
ব্যাখ্যা
সঠিক বানানটি হলো Accelerate, যার অর্থ গতি বাড়ানো, তরান্বিত করা।
৩৫.
Which pair of words is dissimilar?
  1. ক) round, around
  2. খ) preserve, prevent
  3. গ) fire, flame
  4. ঘ) bag, sack
সঠিক উত্তর:
খ) preserve, prevent
উত্তর
সঠিক উত্তর:
খ) preserve, prevent
ব্যাখ্যা

প্রদত্ত অপশনগুলোর মধ্যে -
খ) preserve, prevent
দুইটি একই রকম নয়। 
Preserve - সংরক্ষণ করা।
Prevent - প্রতিরোধ/নিবারণ করা।

অন্যদিকে বাকি শব্দ যুগলগুলো প্রায় একই অর্থ বহন করে।

৩৬.
Which of the following sentences is correct?
  1. ক) He was hung for murder.
  2. খ) He was hanged for murder.
  3. গ) He was hunged for murder.
  4. ঘ) He had been hung for murder.
সঠিক উত্তর:
খ) He was hanged for murder.
উত্তর
সঠিক উত্তর:
খ) He was hanged for murder.
ব্যাখ্যা
Hang - ফাঁসি দেওয়া। এর past form হচ্ছে hanged. সুতরাং সঠিক বাক্যটি হবে - He was hanged for murder.
৩৭.
The meaning of the word ‘precedence’ is:
  1. ক) event that never happened
  2. খ) tenure of the President
  3. গ) a matter to deal with
  4. ঘ) a case of reference
সঠিক উত্তর:
ঘ) a case of reference
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a case of reference
ব্যাখ্যা
Precedence - প্রমাণস্বরূপ; উল্লেখযোগ্য ফলাফলসহ তদনুরূপ পূর্ব ঘটনা; A case of reference; preceding or going before in order of time; priority.

উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩৮.
I prefer tea _____ coffee.
  1. ক) than
  2. খ) from
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Prefer to তুলনা বুঝাতে, প্রাধান্য দেওয়া বুঝাতে ব্যবহৃত হয়। তাই এর জন্য আলাদা করে comparative qualifier ব্যবহার করতে হবে না। এখানে সঠিক sequence হবে - prefer + verb + ing + to + verb + ing। সুতরাং সঠিক বাক্যটি হবে - I prefer tea to coffee।
৩৯.
What type of noun is the word 'Infancy' is?
  1. ক) Material
  2. খ) Collective
  3. গ) Common
  4. ঘ) Abstract
সঠিক উত্তর:
ঘ) Abstract
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Abstract
ব্যাখ্যা
যে সকল noun এর বাহ্যিক অস্তিত্ব নেই অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়না তাদের abstract noun বলে।
Example: infancy, goodness, whiteness, wisdom, death, poverty, music, grammar, hatred etc.
৪০.
Diamond cuts Diamonds - এর অনুবাদ কোনটি?
  1. ক) সঙ্গ দেখে লোক চেনা যায়
  2. খ) সত্‍সঙ্গে সঙ্গে স্বর্গবাস
  3. গ) সঙ্গদোষে নষ্ট
  4. ঘ) মানিকে মানিক চেনে
সঠিক উত্তর:
ঘ) মানিকে মানিক চেনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানিকে মানিক চেনে
ব্যাখ্যা
Diamond cuts diamond - রতনে রতন চিনে; মানিকে মানিক চেনে।
৪১.
(5x/6 + 3) এবং (x/3 + 10) পরস্পর সমান হলে x এর মান কত?
  1. ক) 6.0
  2. খ) 7.0
  3. গ) 21/2
  4. ঘ) 14.0
সঠিক উত্তর:
ঘ) 14.0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14.0
ব্যাখ্যা
(5x/6 + 3) = (x/3 + 10)
⇒ 5x/6 - x/3 = 10 - 3 = 7
⇒ (5x-2x)/6 = 7
⇒ 3x = 42
⇒ x = 14
৪২.
ΔABC এর ∠A = 45° ও ∠B = 30° হলে ∠C এর মান কত ডিগ্রী?
  1. ক) 105°
  2. খ) 110°
  3. গ) 90°
  4. ঘ) 100°
সঠিক উত্তর:
ক) 105°
উত্তর
সঠিক উত্তর:
ক) 105°
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B + ∠C = 180°
⇒ 45° + 30° + ∠C = 180°
⇒ ∠C = 180° - 75°
∴ ∠C = 105°
৪৩.
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগে করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ১০
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্নমতে, ছোটো অংশঃবড় অংশ = ২:৩
ছোটো অংশের দৈর্ঘ্য (২০ এর ২/৫) = ৮ ফুট।
৪৪.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২৮ দিন
  3. গ) ১৫ দিন
  4. ঘ) ২০ দিন
সঠিক উত্তর:
ঘ) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ দিন
ব্যাখ্যা
অবশিষ্ট আছে (৩০ - ৫) = ২৫ দিন
মোট লোক = ৪০ + ১০ = ৫০ জন
৪০ জনের খাবার আছে ২৫ দিনের।
∴ ৫০ জনের খাবার আছে = (৪০×২৫) / ৫০ = ২০ দিনের
৪৫.
x = √3 - 1/x হলে x3 + 1/x3এর মান কত?
  1. ক) 1.0
  2. খ) 3.0
  3. গ) √3
  4. ঘ) 0.0
সঠিক উত্তর:
ঘ) 0.0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.0
ব্যাখ্যা
এখানে, x = √3 - 1/x
⇒x + 1/x = √3
∴ x3 + 1/x3 = (x+1/x)3 - 3.x.1/x(x+1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৪৬.
একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাশে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৬০
  2. খ) ৯০
  3. গ) ৩০
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা
ধরি, শিক্ষার্থীর সংখ্যা x জন। প্রশ্নমতে, x × 3x = 2700
⇒3x2 = 2700
⇒x = 900
⇒x = 30
৪৭.
০.৩ × ০.০৩ × ০.০০৩ = কত?
  1. ক) ০.০০০২৭
  2. খ) ০.০২৭
  3. গ) ০.০০০২৭
  4. ঘ) ০.০০০০২৭
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০২৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০২৭
ব্যাখ্যা
০.৩ × ০.০৩ × ০.০০৩ = ০.০০০০২৭
লাইভ পরীক্ষায় ক ও ঘ একই অপশন ছিল। মূল প্রশ্ন অনুসারে ঠিক করা হয়েছে। যেহেতু, এটা প্রশ্নের মেইন কপি হিসেবে থেকে যাবে, তাই, জব সল্যুশন বাটনের চাকরির মূল প্রশ্নে হওয়া কোন পরীক্ষার প্রশ্ন বাতিলের সুযোগ নেই। অন্য বাটনের পরীক্ষা বা রিভিশন পরীক্ষা হলে বাতিল হতো। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।
৪৮.
সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
  1. ক) ৯/১০০০
  2. খ) ৯/১০০
  3. গ) ০.০০৯৯
  4. ঘ) ০.১০০
সঠিক উত্তর:
ঘ) ০.১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.১০০
ব্যাখ্যা
৯/১০০ = ০.০৯; ৯/১০০০ = ০.০০৯
এখানে, ০.১ > ০.০৯ > ০.০০৯৯ > ০.০০৯
৪৯.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ২৫০০০
  2. খ) ৩৭৫০০
  3. গ) ৪২০০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩৭৫০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৭৫০০
ব্যাখ্যা
এখানে, ৬০% - ৪০% = ২০% = ৭৫০০
∴ ১০০% = (৭৫০০/২০)×১০০ = ৩৭৫০০
৫০.
কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উত্‍পন্ন বহি:স্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) 150°
  2. খ) 360°
  3. গ) 180°
  4. ঘ) 270°
সঠিক উত্তর:
খ) 360°
উত্তর
সঠিক উত্তর:
খ) 360°
ব্যাখ্যা

মনে করি ΔABC এর ∠X + ∠Y + ∠Z = (∠A + ∠B + ∠A + ∠C + ∠B + ∠C)
= 2(∠A + ∠B + ∠C) = 2 × 180° = 360°
৫১.
একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।
  1. ক) ৯০
  2. খ) ৯৫
  3. গ) ৯৮
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
খ) ৯৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৫
ব্যাখ্যা
১০ ইনিংসের রানের সমষ্টি ১০×৪৫.৫ = ৪৫৫। ১১ ইনিংসের রানের সমষ্টি ১১×৫০ = ৫৫০
∴ ১১ তম ইনিংসে রান করতে হবে ৫৫০ - ৪৫৫ = ৯৫
৫২.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ। বইটির মূল্য কত?
  1. ক) কোনোটিই নয়
  2. খ) ৪৯ টাকা
  3. গ) ৪৬ টাকা
  4. ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৪৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৬ টাকা
ব্যাখ্যা
ধরি, কলমের মূল্য ক টাকা। তাহলে বইটির মূল্য হবে ৯৫ - ক টাকা
প্রশ্নমতে, ক + ১৫ = ২(৯৫ - ১৪ - ক)
⇒ ক + ১৫ = ১৬২ - ২ক
⇒ ৩ক = ১৬২ - ১৫ = ১৪৭
⇒ ক = ৪৯
∴ বইটির মূল্য = ৯৫ - ৪৯ = ৪৬
৫৩.
ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
  1. ক) ৩৩৩ টাকা
  2. খ) ৭৭৭ টাকা
  3. গ) ৮৮৮ টাকা
  4. ঘ) ৫৫৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৭৭৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৭৭ টাকা
ব্যাখ্যা
ধরি, ক এর বেতন ৭x টাকা, খ এর বেতন ৫x টাকা এবং গ এর বেতন ৩x টাকা।
প্রশ্নমতে, ৫x - ৩x = ২২২
সুতরাং, x = ১১১ টাকা।
∴ ক এর বেতন ৭ × ১১১ = ৭৭৭ টাকা
৫৪.
২% হার সুদের ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
  1. ক) ১ টাকা
  2. খ) ২ টাকা
  3. গ) ৩ টাকা
  4. ঘ) ৪ টাকা
সঠিক উত্তর:
গ) ৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ টাকা
ব্যাখ্যা
২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ (২×৩) = ৬ টাকা
৩% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ (৩×৩) = ৯ টাকা
সুদ বেশি হবে = ৯ - ৬ = ৩ টাকা।
৫৫.
4x4 + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে
  1. ক) (2x2 + 2x + 1)(2x2 - 2x - 1)
  2. খ) (2x2 + 2x - 1)(2x2 - 2x + 1)
  3. গ) (2x2 + 2x + 1)(2x2 - 2x + 1)
  4. ঘ) (2x2 + 2x - 1)(2x2 - 2x - 1)
সঠিক উত্তর:
গ) (2x2 + 2x + 1)(2x2 - 2x + 1)
উত্তর
সঠিক উত্তর:
গ) (2x2 + 2x + 1)(2x2 - 2x + 1)
ব্যাখ্যা
4x4 + 1 = (2x2)2 + 1
= (2x2)2 + 2.2x2.1 + 12 - 4x2
= (2x2 + 1)2 - (2x)2
= (2x2 + 2x + 1)(2x2 - 2x + 1)
৫৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১০
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০ - ৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গ.সা.গু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গ.সা.গু = ২×২×৩ = ১২
৫৭.
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১ , ২৩, ১১
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
উপাত্তগুলোকে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজালে পাওয়া যায় - ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
সুতরাং, উপাত্তগুলোর মধ্যক - ১৫
৫৮.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ক) ৬৪
  2. খ) ৭৫
  3. গ) ৭০
  4. ঘ) ৮৫
সঠিক উত্তর:
খ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫
ব্যাখ্যা
৪০% এর সাথে ৪৫ যোগ করলে সংখ্যাটি (১০০%) পাওয়া যায়।
∴ ৬০% = ৪৫
∴ সংখ্যাটি, ১০০% = (৪৫/৬০)×১০০ = ৭৫
৫৯.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৭ সে.মি
  2. খ) ৮ সে.মি
  3. গ) ৪ সে.মি
  4. ঘ) ৫ সে.মি
সঠিক উত্তর:
ঘ) ৫ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ সে.মি
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒অতিভুজ2 = ৩2 + ৪2 = ২৫
⇒অতিভুজ = ৫
৬০.
দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়?
  1. ক) সম্পূরক কোণ
  2. খ) বিপ্রতীপ কোণ
  3. গ) সন্নিহিত কোণ
  4. ঘ) পূরক কোণ
সঠিক উত্তর:
খ) বিপ্রতীপ কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে, উৎপন্ন বিপরীত কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলে। আর আমরা জানি বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়।
৬১.
বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়-
  1. ক) ১৮ এপ্রির ২০১৩
  2. খ) ২০ মে, ২০১০
  3. গ) ১৫ জুন, ২০০৯
  4. ঘ) ১৪ মার্চ , ২০১২
সঠিক উত্তর:
ঘ) ১৪ মার্চ , ২০১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ মার্চ , ২০১২
ব্যাখ্যা
৭ জুলাই ২০১৪ তারিখে নেদারল্যান্ডসের হেগ-এর পাঁচ সদস্যবিশিষ্ট সালিশি ট্রাইব্যুনাল বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় ঘোষণা করে। এ রায়ের ফলে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইলের (৩৭০ কিলোমিটার) একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান অঞ্চলে বাংলাদেশের অধিকারের আইনগত স্বীকৃতি নিশ্চিত হয়। ২০১২ সালের ১৪ মার্চ বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণী সংক্রান্ত মামলার রায় জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালে ঘোষিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরে অমীমাংসিত ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইলের বাহিরে মহীসোপান অঞ্চলে সকল প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার লাভ করে। এই দুইটি রায়ে বাংলাদেশ বঙ্গোপসাগরে সর্বমোট ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র-অঞ্চল লাভ করে, যা মূল ভূখন্ডের ৮০.৫১ ভাগ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি এবং সমুদ্রসীমা সংক্রান্ত বাংলাদেশের গেজেট
৬২.
বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কীভাবে দিক নির্ণয় করে?
  1. ক) চোখে দেখে
  2. খ) ঘ্রাণশক্তির মাধ্যমে
  3. গ) আলট্রাসনিক শব্দের মাধ্যমে
  4. ঘ) সবগুলোই ঠিক
সঠিক উত্তর:
গ) আলট্রাসনিক শব্দের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
গ) আলট্রাসনিক শব্দের মাধ্যমে
ব্যাখ্যা
বাদুড় ওড়ার সময় শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। বাদুড়ের তৈরি এই শব্দ আমরা শুনতে পাই না, কারণ শব্দটি আলট্রাসাউন্ড অর্থাৎ আমাদের শােনার বাইরের কম্পাঙ্কের শব্দ। বাদুড় প্রায় 100 kHz কম্পনের শব্দ তৈরি করতে পারে।
উৎসঃ বিজ্ঞান - ৮ম শ্রেণি
৬৩.
নিম্নের নামগুলির মধ্যে মৃক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?
  1. ক) সেতারা বেগম
  2. খ) জাহানারা বেগম
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) বেগম সুফিয়া কামাল
সঠিক উত্তর:
ক) সেতারা বেগম
উত্তর
সঠিক উত্তর:
ক) সেতারা বেগম
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷
Source: dw.com
৬৪.
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-
  1. ক) পিতল
  2. খ) লৌহ
  3. গ) ইস্পাত
  4. ঘ) নিকেল
সঠিক উত্তর:
ক) পিতল
উত্তর
সঠিক উত্তর:
ক) পিতল
ব্যাখ্যা
চুম্বক প্রধানত লোহা, নিকেল, কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে। এই পদার্থগুলোকে চৌম্বক পদার্থ বলে।
আবার, অনেক পদার্থকে চুম্বক আকর্ষণ করে না। যেমনঃ কপার, অ্যালুমিনিয়াম, কাঠ, পিতল, সিলভার, প্লাস্টিক ইত্যাদি। এগুলো হলো অচৌম্বক পদার্থ।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি
৬৫.
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপ-কূলীয় রাষ্ট্রের মহীসোপানের ( Continental shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
  1. ক) ৩৫০ নটিক্যাল
  2. খ) ৪০০ নটিক্যার মাইল
  3. গ) ২০০ নটিক্যাল মাইল
  4. ঘ) ৩০০ নটিকেল মাইল
সঠিক উত্তর:
ক) ৩৫০ নটিক্যাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫০ নটিক্যাল
ব্যাখ্যা
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিক্যাল মাইল।
Source: britannica.com
৬৬.
কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়?
  1. ক) মৌর্য
  2. খ) পুন্ড্র
  3. গ) গৌড়
  4. ঘ) রাঢ়
সঠিক উত্তর:
ক) মৌর্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মৌর্য
ব্যাখ্যা
প্রাচীন বাংলার জনপদ - বঙ্গ, গৌড়, পুণ্ড্র, হরিকেল, সমতট, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ, দণ্ডভুক্তি, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়। সপ্তম শতকে গৌড়ের রাজা শশাংক মুর্শিদাবাদ হতে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘবদ্ধ করেন। তারপর হতে বাংলা তিনটি জনপদ নামে পরিচিত হলো। এগুলো হলো - পুন্ড্র বর্ধন, গৌড় ও বঙ্গ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
৬৭.
প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?
  1. ক) রাজা শশাঙ্ক
  2. খ) গিয়াস উদ্দিন আজম শাহ
  3. গ) ফকরুদ্দীন মোবারক
  4. ঘ) লক্ষণ সেন
সঠিক উত্তর:
ক) রাজা শশাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজা শশাঙ্ক
ব্যাখ্যা
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিতেন। শশাঙ্ক একজন সুশাসক ছিলেন। তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে। বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং শৈব ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছেন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - নবম-দশম শ্রেণি
৬৮.
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি
  1. ক) যমুনা
  2. খ) মেঘনা
  3. গ) কর্ণফুলি
  4. ঘ) পদ্মা
সঠিক উত্তর:
গ) কর্ণফুলি
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্ণফুলি
ব্যাখ্যা
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। এই নদী (Karnafuli River) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া এবং rangamati.gov.bd
৬৯.
মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?
  1. ক) ১১ নং সেক্টর
  2. খ) ১ নং সেক্টর
  3. গ) ১০ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ১০ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে। ১১ এপ্রিল তা পুনর্গঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী
৭০.
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
  1. ক) রূপসা
  2. খ) বিজয়
  3. গ) সুলেখা
  4. ঘ) সুতনী
সঠিক উত্তর:
খ) বিজয়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিজয়
ব্যাখ্যা
বাংলা লেখার বহুল প্রচলিত দুটি সফটওয়্যার হচ্ছে বিজয় এবং অভ্র। সুতনী, সুলেখা, বিন্দ্রা এগুলো বাংলা লেখার ফন্ট।
৭১.
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে -
  1. ক) মলি
  2. খ) নেলী
  3. গ) শেলী
  4. ঘ) ডলি
সঠিক উত্তর:
ঘ) ডলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডলি
ব্যাখ্যা
Adult cell cloning ব্যবহার করে প্রথম স্তন্যপায়ী প্রাণি হিসেবে যে ভেড়াকে ক্লোন করা হয়েছে তার নাম ডলি।
Source: bbc.co.uk
৭২.
জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা
  2. খ) আর্ন্তজাতিক রেডক্রস
  3. গ) বিশ্ব খাদ্য সংস্থা
  4. ঘ) আন্তর্জাতিক আদালত
সঠিক উত্তর:
খ) আর্ন্তজাতিক রেডক্রস
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্ন্তজাতিক রেডক্রস
ব্যাখ্যা
জাতিসংঘের অঙ্গ এবং বিশেষায়িত কিছু সংস্থা - WHO, FAO, ICJ, World Bank, IMF, ILO, WIPO, IAEA।
বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
উৎসঃ জাতিসংঘ এবং রেডক্রস মুভমেন্ট ওয়েবসাইট
৭৩.
বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে?
  1. ক) টোকিও
  2. খ) নিউইয়র্ক
  3. গ) রোম
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
ব্যাখ্যা
Nytimes.com এর এক প্রতিবেদনে নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয়েছে। এখানে জাতিসংঘের সদর দপ্তর রয়েছে। বৈশ্বিক বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর।
৭৪.
বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পবর্তারোহী কে?
  1. ক) ওয়াসফিয়া নাজনীন
  2. খ) নিশাত মজুমদার
  3. গ) রাবেয়া ভুইয়া
  4. ঘ) নাজিয়া সুলতানা
সঠিক উত্তর:
খ) নিশাত মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
খ) নিশাত মজুমদার
ব্যাখ্যা
নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে এভারেস্ট চূড়ায় উঠতে সক্ষম হন।
Source: bd-pratidin.com
৭৫.
কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ?
  1. ক) ভুটান
  2. খ) চীন
  3. গ) মিয়ানমার
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
ব্যাখ্যা
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সাথে ৩০টি এবং মায়ানমারের সাথে ৩টি। এর মধ্যে একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন
৭৬.
ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন-
  1. ক) শায়েস্তা খান
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) ইসলাম খাঁ
সঠিক উত্তর:
ঘ) ইসলাম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসলাম খাঁ
ব্যাখ্যা
মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বারোভূঁইয়াদের দমন করার সহজার্থে ১৬১০ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ইসলাম খান চিশতি ১৬১১ সালে বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করে সমগ্র বাংলা মুঘল শাসনের অধীনে আনেন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৭.
সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐত্যিহের তালিকায় স্থান পেয়েছেন?
  1. ক) একুশের প্রভাত ফেরী
  2. খ) মঙ্গল শোভাযাত্রা
  3. গ) রথ যাত্রা
  4. ঘ) একুশের বই মেলা
সঠিক উত্তর:
খ) মঙ্গল শোভাযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) মঙ্গল শোভাযাত্রা
ব্যাখ্যা
মঙ্গল শোভাযাত্রা একটি তুলনামূলক নতুন বর্ষবরণ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছর ১লা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে এর আয়োজন করে থাকে। এটি ১৯৮৯ সালে প্রথম আয়োজন করা হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো একে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়।
উৎসঃ সংস্কৃতি মন্ত্রণালয়, বিবিসি, ডয়েচ ভেলে ও প্রথম আলো
৭৮.
মৌলিক পদার্থ কোনটি?
  1. ক) বাতাস
  2. খ) লোহা
  3. গ) পিতল
  4. ঘ) জল
সঠিক উত্তর:
খ) লোহা
উত্তর
সঠিক উত্তর:
খ) লোহা
ব্যাখ্যা
বায়ুর মূল উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ও ওজন গ্যাস আছে। পিতলে কপার ৬৫% এবং জিংক ৩৫% থাকে। পানি গঠিত হয় দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে। লোহা একমাত্র মৌলিক পদার্থ।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ঃ অষ্টম শ্রেণি
৭৯.
কোনটি সবচেয়ে বড় ডাটার একক?
  1. ক) টেরাবাইট
  2. খ) মেগাবাইট
  3. গ) কিলোবাইট
  4. ঘ) গিগাবাইট
সঠিক উত্তর:
ক) টেরাবাইট
উত্তর
সঠিক উত্তর:
ক) টেরাবাইট
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে ধারণক্ষমতায় সবচেয়ে বড় ডাটার একক টেরাবাইট।
১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট
১ গিগাবাইট = ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট
১ পেটাবাইট = ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, প্রকৌশলী মুজিবুর রহমান
৮০.
নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) মোস্তাফা কামাল
  3. গ) মুন্সী আবদুর রহিম
  4. ঘ) নূর মোহাম্মদ শেখ
সঠিক উত্তর:
গ) মুন্সী আবদুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
গ) মুন্সী আবদুর রহিম
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ গণ-
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন