'প্রজ্বলন' এর বিপরীত শব্দ- নির্বাপণ 'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ- ব্যক্ত 'প্রাচী' এর বিপরীত শব্দ- প্রতীচী 'প্রবিষ্ট'এর বিপরীত শব্দ- প্রস্থিত
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১৬.
'যা ভাবা হয়নি' এর এক কথায় প্রকাশ হলো -
ক
ক) অভাবিত
খ
খ) ভাবী
গ
গ) লিপ্সা
ঘ
ঘ) ঈপ্সিত
ব্যাখ্যা
'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত 'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা 'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী 'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত
[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১৭.
Tiger : Forest :: Sharks : ?
ক
ক) Cage
খ
খ) Sky
গ
গ) Nest
ঘ
ঘ) Sea
ব্যাখ্যা
As Tiger is found in Forest similarly Sharks is found in the sea.
১৮.
A, B, C, D, E নামে একটি দলে ৫ জন সদস্য আছে। D, E থেকে লম্বা; A, C থেকে খাটো; C, E থেকে খাটো; A, B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
ক
ক) B
খ
খ) A
গ
গ) E
ঘ
ঘ) D
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D, E নামে একটি দলে ৫ জন সদস্য আছে। D, E থেকে লম্বা; A, C থেকে খাটো; C, E থেকে খাটো; A, B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
সমাধান: প্রদত্ত তথ্যগুলোকে অসমতাকারে প্রকাশ করে পাই D, E থেকে লম্বা = E < D A, C থেকে খাটো = A < C C, E থেকে খাটো = C < E A, B থেকে লম্বা = A > B
অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই, D > E > C > A > B
পর্বত শব্দের সমার্থক শব্দঃ - অচল, - অদ্রি, - গিরি, - পাহাড়, - ভূধর, - শৈল, - নগ ইত্যাদি।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
২৫.
একজন খেলনা বিক্রেতা বলের দামের উপর ২৫% ছাড় ঘোষণা করে। যদি একজন লোক ২৪ টাকা ছাড় পেতে হয়, তাহলে তাকে কতটি বল কিনতে হবে? যেখানে প্রতিটি বলের দাম ৩২ টাকা।
ক
ক) ১টি
খ
খ) ৩টি
গ
গ) ৫টি
ঘ
ঘ) ৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন খেলনা বিক্রেতা বলের দামের উপর ২৫% ছাড় ঘোষণা করে। যদি একজন লোক ২৪ টাকা ছাড় পেতে হয়, তাহলে তাকে কতটি বল কিনতে হবে? যেখানে প্রতিটি বলের দাম ৩২ টাকা।
সমাধান: ১০০ টাকায় ছাড় ২৫ টাকা ১ টাকায় ছাড় ২৫/১০০ টাকা ৩২ টাকায় ছাড় (২৫ × ৩২)/১০০ টাকা = ৮ টাকা
২৪ টাকা ছাড় পেতে বল কিনতে হবে = ২৪/৮ = ৩টি
২৬.
'আলো' শব্দের সমার্থক শব্দ -
ক
ক) ময়ূখ
খ
খ) শিখী
গ
গ) তড়িৎ
ঘ
ঘ) চপলা
ব্যাখ্যা
'আলো' শব্দের সমার্থক শব্দ - প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকী, শিখী শিখন্ডী, বর্হী, বর্হিণ 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, চপলা, অশনি , শম্পা
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৭.
'প্রতিপাল্য' শব্দের বিপরীত শব্দ 'গলগ্রহ' হলে 'কুলীন' শব্দের বিপরীত শব্দ-
ক
ক) গম্ভীর
খ
খ) অগোছালো
গ
গ) অন্ত্যজ
ঘ
ঘ) কার্পণ্য
ব্যাখ্যা
'গলগ্রহ' শব্দের বিপরীত শব্দ - প্রতিপাল্য 'গোছালো' শব্দের বিপরীত শব্দ- অগোছালো 'চপল' শব্দের বিপরীত শব্দ- গম্ভীর 'কুলীন' শব্দের বিপরীত শব্দ- অন্ত্যজ 'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ - কার্পণ্য
[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
২৮.
'একই সময়ে বর্তমান' এর একথায় প্রকাশ হলো-
ক
ক) স ম কা লী ন
খ
খ) স ম সা ম য়ি ক
গ
গ) যু গ প ৎ
ঘ
ঘ) ব ক ল ম
ব্যাখ্যা
একই সময়ে- যুগপৎ একই কালে বর্তমান - সমকালীন একই সময়ে বর্তমান- সমসাময়িক একের পরিবর্তে অপরের সই- বকলম
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
২৯.
'তটিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক
ক) কল্লোলিনী
খ
খ) তরঙ্গ
গ
গ) মেদিনী
ঘ
ঘ) তুরঙ্গ
ব্যাখ্যা
'তটিনী' শব্দের সমার্থক শব্দঃ - নদ - নদী - নদনদী - স্রোতস্বিনী, - স্রোতস্বতী, - শৈবলিনী, - সরিৎ - প্রবাহিণী, - তরঙ্গিণী - মন্দাকিনী - কল্লোলিনী ইত্যাদি।
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ -মেদিনী 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ,
[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
৩০.
'যা বহন করা যাচ্ছে' এর বাক্য সংকোচন -
ক
ক) নীয়মান
খ
খ) অনপনেয়
গ
গ) দূরপনেয়
ঘ
ঘ) অপসৃয়মাণ
ব্যাখ্যা
'যা অপনয়ন করা যায় না' এর বাক্য সংকোচন - অনপনেয় 'যা অপনয়ন করা কষ্টকর' এর বাক্য সংকোচন- দূরপনেয় 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মাণ 'যা বহন করা যাচ্ছে' এর বাক্য সংকোচন - নীয়মান
[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৩১.
'যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।' এটি কোন ধরনের বাক্য?
ক
ক) সরল বাক্য
খ
খ) যৌগিক বাক্য
গ
গ) জটিল বাক্য
ঘ
ঘ) খন্ড বাক্য
ব্যাখ্যা
জটিল বাক্য: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন - যদি তুমি যাও, তবে তার দেখা পাবে। যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই। যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি]
৩২.
প্রচণ্ড/ভয়ংকর কিছু বুঝাতে ব্যবহৃত হয়-
ক
ক) ভীষন
খ
খ) ভিশন
গ
গ) ভিষণ
ঘ
ঘ) ভীষণ
ব্যাখ্যা
ভীষণ: শব্দের অর্থ ১. প্রচণ্ড ২. ভয়ংকর
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৩৩.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। যদি প্রত্যেকটি সংখ্যা ৪ করে বৃদ্ধি পায় তাহলে সংখ্যাগুলোর অনুপাত ৩ : ৫ হয়। বড় সংখ্যাটি কত?
ক
ক) ৫২
খ
খ) ৫৬
গ
গ) ৪৯
ঘ
ঘ) ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। যদি প্রত্যেকটি সংখ্যা ৪ করে বৃদ্ধি পায় তাহলে সংখ্যাগুলোর অনুপাত ৩ : ৫ হয়। বড় সংখ্যাটি কত?
সমাধান: ধরি সংখ্যাগুলো হলো ৪ক ও ৭ক প্রশ্নমতে (৪ক + ৪) : (৭ক + ৪) = ৩ : ৫ (৪ক + ৪)/(৭ক + ৪) = ৩/৫ ২১ক + ১২ = ২০ক + ২০ ২১ক - ২০ক = ২০ - ১২ ক = ৮
বড় সংখ্যাটি = ৭ × ৮ = ৫৬
৩৪.
অক্ষি : নেত্র :: চুল : ?
ক
ক) কর
খ
খ) পাণি
গ
গ) করবী
ঘ
ঘ) লোচন
ব্যাখ্যা
'চুল' এর সমার্থক শব্দ - কেশ, অলক, চিকুর, কুন্তল, করবী 'চোখ' এর সমার্থক শব্দ - চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি,নেত্র লোচন 'হাত' এর সমার্থক শব্দ -হস্ত, কর, বাহু ভুজ, পাণি
উৎস: বাংলা ব্যকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি
৩৫.
a - b = 4 এবং ab = 2 হয়, তাহলে (a2 + b2) = কত?
ক
ক) - 15
খ
খ) 20
গ
গ) 25
ঘ
ঘ) - 35
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 4 এবং ab = 2 হয়, তাহলে (a2 + b2) = কত?
অল্পপ্রাণ ব্যঞ্জন: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। যেমন - প, ব, ত, দ, স ,ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।
মহাপ্রাণ ব্যঞ্জন: যেসব ধ্বনি উচ্চারণে সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন- ফ, ভ , থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ ইত্যাদি
[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
৪০.
৩টি ক্রমিক সংখ্যার যোগফল ২৭। পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত?
ক
ক) ৩০
খ
খ) ৩২
গ
গ) ৩৬
ঘ
ঘ) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ক্রমিক সংখ্যার যোগফল ২৭। পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত?
সমাধান: মনেকরি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক , ক + ১ , ক + ২ শর্তমতে, ক +ক + ১ + ক + ২ = ২৭ ৩ক + ৩ = ২৭ ৩ক = ২৭ - ৩ ৩ক = ২৪ ক = ৮
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৮, ৯, ১০ পরের তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ১১, ১২, ১৩ যোগফল = ১১ + ১২ + ১৩ = ৩৬
৪১.
ভারত : ৩০টি :: মিয়ানমার : ?
ক
ক) ১টি
খ
খ) ২টি
গ
গ) ৩টি
ঘ
ঘ) ৪টি
ব্যাখ্যা
• ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি। • মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি। • ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।
তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪২.
১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে কতটি চারার প্রয়োজন?
ক
ক) ২১ টি
খ
খ) ২০ টি
গ
গ) ৪০ টি
ঘ
ঘ) ৪২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে কতটি চারার প্রয়োজন?
সমাধান: ১ গজ = ৩ ফুট ১০০ গজ = (৩ × ১০০) ফুট = ৩০০ ফুট
৩০০ ফুটের এক পাশে চারা গাছ লাগবে = (৩০০/১৫) + ১ = ২০টি + ১টি = ২১টি দুই পাশে চারা গাছ লাগবে =(২১ × ২)টি = ৪২ টি
৪৩.
PASS : QBTT :: FAIL : ?
ক
ক) GBJM
খ
খ) GJBM
গ
গ) MBJG
ঘ
ঘ) MJBG
ব্যাখ্যা
PASS : QBTT :: FAIL : ?
এখানে P → Q A → B S → T S → T একইভাবে, F → G A → B I → J L → M
৪৪.
একটি বস্তুর ওজন হলো ৩ পাউন্ড ও বস্তুটির অর্ধেক ওজনের সমষ্টির সমান, ঐ বস্তুর ওজন ও বস্তুটির অর্ধেক ওজনের সমষ্টি কত?
ক
ক) 6 পাউন্ড
খ
খ) 8 পাউন্ড
গ
গ) 9 পাউন্ড
ঘ
ঘ) 10 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বস্তুর ওজন হলো ৩ পাউন্ড ও বস্তুটির অর্ধেক ওজনের সমষ্টির সমান, ঐ বস্তুর ওজন ও বস্তুটির অর্ধেক ওজনের সমষ্টি কত?
মনেকরি, বস্তুটির ওজন = x পাউন্ড
প্রশ্নমতে, x = 3 + (x/2) x - (x/2) = 3 (2x - x)/2 = 3 x/2 = 3 x = 6
ঐ বস্তুর ওজন ও এর অর্ধেকের ওজন = (6 + 3)পাউন্ড = 9 পাউন্ড
৪৫.
একটি ছবির দিকে ইঙ্গিত করে তামান্না বলেন, "ও আমার দাদার একমাত্র ছেলের ছেলে।" ছবির লোকটি তামান্নার সাথে কীভাবে সম্পর্কিত?
ক
ক) বাবা
খ
খ) চাচা
গ
গ) ভাই
ঘ
ঘ) ফুফা
ব্যাখ্যা
ছবির লোকটি তামান্নার দাদার ছেলে অর্থাৎ তামান্নার বাবার ছেলে। তাই ছেলেটি তামান্নার ভাই।