ব্যাখ্যা
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার সালতামামি
১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন
জলবায়ু পরিবর্তনের কারণ
প্রাকৃতিক কারণসমূহ
ক. মহাদেশীয় ড্রিফট
খ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
গ. পৃথিবীর গতি পরিবর্তন
ঘ. সামুদ্রিক স্রোত ঙ. ঘূর্ণিঝড়
মনুষ্য সৃষ্ট কারণসমূহ
ক. কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি /কার্বন নিঃসরণ
খ. খনিজ জ্বালানি ব্যবহার
গ. বাতাসে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি
ঘ. পাহাড় নিধন
ঙ. বন্যভূমি উজাড়
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ২০০৯ সালে জাতিসংঘের বিশ্বজলবায়ু সম্মেলনে তিন পৃষ্ঠার অঙ্গীকারনামাকে একটি নোট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- এতে এই শতাব্দীর শেষে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Copenhagen Accord
- উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধির হার ২° সেলসিয়াসের অনেক নিচে রাখার কথা বলা হয়েছে। সেটা ১.৫° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জোর দেওয়া হয়েছে।
এখানে লিংক দেওয়া হলো Paris Accord on Climate change
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি ও UNFCCC ওয়েবসাইট।
বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে।
যথা - গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল।
- বাংলাদেশে মার্চ-মে (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল।
- জুন-অক্টোবর (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত বর্ষাকাল এবং
- নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কালকে শীতকাল বলা হয়।