পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
মানসিক দক্ষতা: টপিকসমূহ: মানসিক দক্ষতা: টপিকসমূহ: সমস্যা সমাধান (Problem Solving): i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন ১২ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৫০ মিটার
  2. খ) ২০০ মিটার
  3. গ) ২৫০ মিটার
  4. ঘ) ৩০০ মিটার
সঠিক উত্তর:
খ) ২০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন ১২ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
৬০ কি.মি. = ৬০০০০ মিটার
১ ঘন্টা = ৬০ মিনিট = (৬০ × ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৬০০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে ৬০০০০/৩৬০০ মিটার
ট্রেনটি ১২ সেকেন্ডে অতিক্রম করে (৬০০০০ × ১২)/৩৬০০ মিটার
= ২০০ মিটার
.
যদি একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ৭ কি.মি. যায় এবং স্রোতের গতি ৩ কি.মি./ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার গতি কত? 
  1. ক) ৭ কি.মি./ঘণ্টা  
  2. খ) ১০ কি.মি./ঘণ্টা  
  3. গ) ১৩ কি.মি./ঘণ্টা  
  4. ঘ) ১৫ কি.মি./ঘণ্টা  
সঠিক উত্তর:
গ) ১৩ কি.মি./ঘণ্টা  
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ কি.মি./ঘণ্টা  
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ৭ কি.মি. যায় এবং স্রোতের গতি ৩ কি.মি./ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার গতি কত? 

সমাধান: 
স্রোতের প্রতিকূলে, 
নৌকাটি ৪২ মিনিটে যায় ৭ কি.মি.
নৌকাটি ১ মিনিটে যায় ৭/৪২ কি.মি.
নৌকাটি ৬০ মিনিটে যায় (৭ × ৬০)/৪২ কি.মি.
= ১০ কি.মি.

স্রোতের গতি ৩ কি.মি./ঘণ্টা 
স্থির পানিতে নৌকার গতি = x  কি.মি./ঘণ্টা  

প্রশ্নমতে,
x  - ৩ = ১০
x  = ১০ + ৩
x = ১৩ 

স্থির পানিতে নৌকার গতি = ১৩ কি.মি./ঘণ্টা
.
A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে?
  1. ক) ৮ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) ২ দিন
সঠিক উত্তর:
ক) ৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে? 

সমাধান: 
A ২৪ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
A ১ দিনে করতে পারে কাজটির = ১/২৪ অংশ

B ১২ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
B ১ দিনে করতে পারে কাজটির = ১/১২ অংশ

(A + B) ১ দিনে করতে পারে কাজটির = (১/২৪) + (১/১২) অংশ
= (১ + ২)/২৪ অংশ
= ৩/২৪ অংশ
= ১/৮ অংশ

(A + B) ১/৮ অংশ কাজ করতে পারে = ১ দিনে 
(A + B) ১ অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে = (১ × ৮)/১ দিনে 
= ৮ দিনে
.
ক ও খ দুইটি নল একটি ট্যাংক যথাক্রমে ২০ মিনিটে ও ৩০ মিনিটে পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে ব্যবহার করলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ক) ১৪ মিনিটে 
  2. খ) ১৬ মিনিটে 
  3. গ) ১২ মিনিটে 
  4. ঘ) ১৮ মিনিটে 
সঠিক উত্তর:
গ) ১২ মিনিটে 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ মিনিটে 
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও  খ দুইটি নল একটি ট্যাংক যথাক্রমে ২০ মিনিটে ও ৩০ মিনিটে পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে ব্যবহার করলে ট্যাংকটি কত সময়ে পূর্ন হবে? 

সমাধান: 
ক নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
ক নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/২০ অংশ

খ নল দ্বারা ৩০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
খ নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/৩০ অংশ

ক ও খ নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির (১/২০) + (১/৩০) অংশ
                                                                       = (৩ + ২)/৬০ অংশ
                                                                       = ৫/৬০ অংশ
                                                                       = ১/১২ অংশ
ক ও খ নল দ্বারা ১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে 
ক ও খ নল দ্বারা ১ অংশ পূর্ণ হয় (১ × ১২) /১মিনিটে = ১২ মিনিটে
.
আজ শনিবার হলে ৫৭ দিন পর কী বার হবে? 
  1. ক) শনিবার
  2. খ) রবিবার 
  3. গ) শুক্রবার
  4. ঘ) সোমবার
সঠিক উত্তর:
খ) রবিবার 
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার 
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শনিবার হলে ৫৭ দিন পর কী বার হবে? 

সমাধান: 
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

৫৭ দিনের পরের দিন = ৫৮তম দিন 
৫৮ দিন = (৮ × ৭) + ২দিন 

৫৭ তম দিন = শনিবার 
৫৮ তম দিন = রবিবার 
.
মিনহাজ ৫০ পৃষ্ঠার একটি বই ৮ ঘণ্টায় অনুবাদ করতে পারে, যা সোনিয়া অনুবাদ করতে পারে ৬ ঘণ্টায়। তারা একত্রে কাজ করলে ৩৫০ পৃষ্ঠার একটি বই অনুবাদ করতে কতক্ষণ সময় লাগবে? 
  1. ক) ১২ ঘণ্টায়
  2. খ) ৬ ঘণ্টায়
  3. গ) ২৪ ঘণ্টায়
  4. ঘ) ১৬ ঘণ্টায়
সঠিক উত্তর:
গ) ২৪ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: মিনহাজ ৫০ পৃষ্ঠার একটি বই ৮ ঘণ্টায় অনুবাদ করতে পারে, যা সোনিয়া অনুবাদ করতে পারে ৬ ঘণ্টায়। তারা একত্রে কাজ করলে ৩৫০ পৃষ্ঠার একটি বই অনুবাদ করতে কতক্ষণ সময় লাগবে? 

সমাধান: 
মিনহাজ ৮ ঘণ্টায় টাইপ করে ৫০ পৃষ্ঠা
মিনহাজ ১ ঘণ্টায় টাইপ করে ৫০/৮ পৃষ্ঠা = ২৫/৪ পৃষ্ঠা

সোনিয়া ৬ ঘণ্টায় টাইপ করে ৫০ পৃষ্ঠা
সোনিয়া  ১ ঘণ্টায় টাইপ করে ৫০/৬ পৃষ্ঠা = ২৫/৩ পৃষ্ঠা

মিনহাজ + সোনিয়া ১ ঘণ্টায় টাইপ করে = {(২৫/৪) + (২৫/৩)} পৃষ্ঠা
= (৭৫ + ১০০)/১২ পৃষ্ঠা
= ১৭৫/১২ পৃষ্ঠা

মিনহাজ + সোনিয়া ১৭৫/১২ পৃষ্ঠা  টাইপ করে = ১ ঘণ্টায় 
মিনহাজ + সোনিয়া ১ পৃষ্ঠা  টাইপ করে = ১২/১৭৫ ঘণ্টায় 
মিনহাজ + সোনিয়া ৩৫০ পৃষ্ঠা  টাইপ করে = (১২ × ৩৫০)/১৭৫ ঘণ্টায় = ২৪ ঘণ্টায়
.
যদি নভেম্বর মাসের ১ তারিখ সোমবার হয়, তাহলে ডিসেম্বর মাসের ৩ তারিখ কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) বৃহস্পতিবার
সঠিক উত্তর:
ক) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
ক) শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি নভেম্বর মাসের ১ তারিখ সোমবার হয়, তাহলে ডিসেম্বর মাসের ৩ তারিখ কী বার হবে?

সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই নভেম্বর মাসের ১ম দিন সোমবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন সোমবার হবে।
 
নভেম্বর মাসের ৩০ তারিখ হবে মঙ্গলবার।
ডিসেম্বর মাসের ১ তারিখ হবে বুধবার।
ডিসেম্বর মাসের ২ তারিখ হবে বৃহস্পতিবার।
ডিসেম্বর মাসের ৩ তারিখ হবে শুক্রবার।
.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪০.৫ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা একটি টানেল অতিক্রম করে। প্রতি ঘণ্টায় ট্রেনটির গতি কত?
  1. ক) ৩৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৩২ কি.মি./ঘণ্টা
  3. গ) ৪০ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৪৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৪০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি  ট্রেন  ৪০.৫ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা একটি টানেল অতিক্রম করে। প্রতি ঘণ্টায় ট্রেনটির গতি কত?

সমাধান: 
মোট দূরত্ব = ১৫০ + ৩০০ = ৪৫০ মি.
মোট সময় = ৪০.৫সে. 

ট্রেনটি ৪০.৫ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০ মিটার 
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০/৪০.৫ মিটার 
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে (৪৫০ × ৩৬০০)/৪০.৫ মিটার 
= ৪০০০০ মিটার 
= ৪০০০০/১০০০ কি.মি.
= ৪০ কি.মি.
.
ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ১/৬০ ডিগ্রি অতিক্রম করে।  ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করবে? 
  1. ক) ১ ডিগ্রি
  2. খ) ২ ডিগ্রি
  3. গ) ৩ ডিগ্রি
  4. ঘ) ৪ ডিগ্রি
সঠিক উত্তর:
ক) ১ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ১/৬০ ডিগ্রি অতিক্রম করে।  ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করবে? 

সমাধান: 
ঘণ্টার কাঁটা ১ মিনিটে অতিক্রম করে  ১/৬০ ডিগ্রি
ঘণ্টার কাঁটা ৬০ মিনিটে অতিক্রম করে  (১/৬০) × ৬০ ডিগ্রি
= ১ ডিগ্রি
১০.
একটি নল ৩ ঘণ্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে। আরো ২টি নল যথাক্রমে ৬ ঘণ্টায় ও ১০ ঘণ্টায় ট্যাংকটি খালি করতে পারে। যদি ৩টি নল একসাথে খুলে দেয়া হয় তাহলে ট্যাংকটি কত ঘণ্টায় পূর্ণ হবে? 
  1. ক) ১২ ঘণ্টায়
  2. খ) ১৩ ঘণ্টায়
  3. গ) ১৪ ঘণ্টায়
  4. ঘ) ১৫ ঘণ্টায়
সঠিক উত্তর:
ঘ) ১৫ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ৩ ঘণ্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে। আরো ২টি নল যথাক্রমে ৬ ঘণ্টায় ও ১০ ঘণ্টায় ট্যাংকটি খালি করতে পারে। যদি ৩টি নল একসাথে খুলে দেয়া হয় তাহলে ট্যাংকটি কত ঘণ্টায় পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা ৩ ঘণ্টায় পূর্ণ হয় ট্যাংকটির ১ অংশ 
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ট্যাংকটির ১/৩ অংশ 

২য় ও ৩য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় = (১/৬) + (১/১০) অংশ 
= (৫ + ৩)/৩০ অংশ 
= ৮/৩০ অংশ 
=৪/১৫

নল তিনটি খুলে দিলে 
১ ঘণ্টায় পূর্ণ হয় ট্যাংকটির (১/৩) - (৪/১৫) অংশ 
 = (৫ - ৪)/১৫ অংশ 
= ১/১৫অংশ 

নল তিনটি খুলে দিলে  
ট্যাংকটির ১/১৫ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
ট্যাংকটির ১ অংশ পূর্ণ হয় (১ × ১৫)/১ ঘণ্টায় = ১৫ ঘণ্টায়
১১.
১৯০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৪৩ কি.মি. বেগে চলছিল। একই দিকে ঘণ্টায় ৭ কি.মি. বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? 
  1. ক) ১৭ সেকেন্ড 
  2. খ) ১৬ সেকেন্ড 
  3. গ) ১৮ সেকেন্ড 
  4. ঘ) ১৯ সেকেন্ড 
সঠিক উত্তর:
ঘ) ১৯ সেকেন্ড 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯ সেকেন্ড 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৪৩ কি.মি. বেগে চলছিল। একই দিকে ঘণ্টায় ৭ কি.মি. বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? 

সমাধান:
ট্রেন ও লোকের আপেক্ষিক গতি = (৪৩ - ৭) কি.মি./ঘণ্টা
= ৩৬ কি.মি./ঘণ্টা 
= (৩৬ × ১০০০)/৩৬০০ মিটার/ সে.
= ১০ মি./ সে.


অতিক্রম করতে সময় লাগবে = ১৯০/১০ সেকেন্ড 
                                             = ১৯ সেকেন্ড 
১২.
স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি ৩০ মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 
  1. ক) ১০ কি.মি.
  2. খ) ২ কি.মি.
  3. গ) ৪ কি.মি.
  4. ঘ) ৬ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি ৩০ মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 

সমাধান: 
স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা

স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ = (১৫ - ৩)কি.মি./ঘণ্টা = ১২ কি.মি./ঘণ্টা

নৌকাটি ৬০ মিনিটে অতিক্রম করে ১২ কি.মি.
নৌকাটি ১ মিনিটে অতিক্রম করে ১২/৬০ কি.মি.
নৌকাটি ৩০ মিনিটে অতিক্রম করে (১২ × ৩০)/৬০ কি.মি.
= ৬ কি.মি.
১৩.
{ - ১১ - (- ৮)} - { - ১১ + ( - ৮)} এর মান কত? 
  1. ক) ১৯
  2. খ) ১৮
  3. গ) ১৭
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: { - ১১ - (- ৮)} - { - ১১ + ( - ৮)} এর মান কত? 

সমাধান: 
{ - ১১ - (-৮)}  - { - ১১ + ( - ৮)} 
= {- ১১ + ৮} - {- ১১ - ৮}
= - ৩ - {- ১৯}
= - ৩ + ১৯ 
= ১৬
১৪.
X একটি কাজের ১/৪ অংশ ১০ দিনে শেষ করে। Y একই কাজের ১/৪ অংশ ২৫ দিনে করতে পারে। Z একই কাজের ১/৩ অংশ ১৩ দিনে করতে পারে। কে সর্বপ্রথম কাজটি করতে পারে? 
  1. ক) X
  2. খ) Y
  3. গ) Z
  4. ঘ) X ও Y
সঠিক উত্তর:
গ) Z
উত্তর
সঠিক উত্তর:
গ) Z
ব্যাখ্যা
প্রশ্ন: X একটি কাজের ১/৪ অংশ ১০ দিনে শেষ করে। Y একই কাজের ১/৪ অংশ ২৫ দিনে করতে পারে। Z একই কাজের ১/৩ অংশ ১৩ দিনে করতে পারে। কে সর্বপ্রথম কাজটি করতে পারে? 

সমাধান: 
X কাজটির ১/৪ অংশ শেষ করে ১০ দিনে 
X কাজটির ১ অংশ (সম্পূর্ণ) শেষ করে ১০ × ৪ দিনে = ৪০ দিনে 

Y  কাজটির ১/৪ অংশ শেষ করে ২৫ দিনে 
Y কাজটির ১ অংশ (সম্পূর্ণ) শেষ করে ২৫ × ৪ দিনে = ১০০ দিনে 

Z কাজটির ১/৩ অংশ শেষ করে ১৩ দিনে 
Z কাজটির ১ অংশ (সম্পূর্ণ) শেষ করে ১৩ × ৩ দিনে = ৩৯ দিনে 
১৫.
একটি নল ২ ঘণ্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে। একটি ছিদ্রের কারণে ট্যাংকটি পূর্ণ করতে ৭/৩ ঘণ্টা সময় লাগে। তাহলে ছিদ্রটি কত সময়ে ট্যাংকটি খালি করতে পারে? 
  1. ক) ৭ ঘণ্টায়
  2. খ) ১২ ঘণ্টায়
  3. গ) ১৬ ঘণ্টায়
  4. ঘ) ১৪ ঘণ্টায়
সঠিক উত্তর:
ঘ) ১৪ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ২ ঘণ্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে। একটি ছিদ্রের কারণে ট্যাংকটি পূর্ণ করতে ৭/৩ ঘণ্টা সময় লাগে। তাহলে ছিদ্রটি কত সময়ে ট্যাংকটি খালি করতে পারে? 

সমাধান: 
ছিদ্রটি দ্বারা ১ ঘণ্টায় খালি হয় = {(১/২) - (৩/৭)} অংশ 
= (৭ - ৬)/১৪ অংশ 
= ১/১৪ অংশ 

ছিদ্রটি দ্বারা ১/১৪ অংশ খালি হয় ১ ঘণ্টায় 
ছিদ্রটি দ্বারা ১ অংশ খালি হয় (১ × ১৪)/১ ঘণ্টায় 
= ১৪ ঘণ্টায়