পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
প্রতি ৫টি পরীক্ষা পর পর একটি করে রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। রিভিশন পরীক্ষার প্রশ্ন আগের ৫টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রণীত হবে। আর তাই Live পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে নিতে হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পাওয়াকে কি বলে?
  1. ক) অপনিহিতি
  2. খ) স্বরসঙ্গতি
  3. গ) অসমীকরণ
  4. ঘ) ব্যঞ্জনচ্যুতি
ব্যাখ্যা
⇒ পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি ।
যেমন:
- বউদিদি > বউদি 
- বড়দাদা > বড়দা
- ছোটদাদা > ছোটদা ইত্যাদি।

⇒ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে অসমীকরণ (Dissimilation) বলে। 
যেমন: 
- ধপ + ধপ = ধপাধপ।
- টপ + টপ = টপাটপ। 

⇒ পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে।
যেমন: 
- আজি > আইজ।
- সত্য  > সইত্য। 
- সাধু  > সাউধ। 
⇒ একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন: 
- দেশি > দিশি।
- বিলাতি  > বিলিতি। 
- মুলা > মুলো। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
কোন ছন্দে ছয় মাত্রার চাল বা প্রয়োগ বেশি?
  1. ক) মাত্রাবৃত্ত
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) অমিত্রাক্ষর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ছয় মাত্রার চাল বা প্রয়োগ বেশি -মাত্রাবৃত্ত ছন্দে। 

মাত্রাবৃত্ত ছন্দ: 
- এ ছন্দ ধ্বনি-প্রধান।
- ছন্দে ছয় মাত্রার পর্বই অধিক। 
- চার, পাঁচ, সাত, আট মাত্রার পর্বও এ ছন্দে পাওয়া যায়।
- এ ছন্দে সাধুভাষা বা সাধু ক্রিয়ার ব্যবহার বেশি হয়।
- এ ছন্দে স্বরবৃত্তের মতো ধ্বনি সংকোচ নেই, আছে ধ্বনি বিস্তার।
- এ ছন্দের ভাব ললিত মধুর।
- এ ছন্দের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর গীতিপ্রবণতা বা সুরনিষ্ঠতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'রাকেশ' কোন শব্দের সমার্থক -
  1. ক) চাঁদ
  2. খ) সূর্য
  3. গ) আগুন
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা
'রাকেশ' 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ। 
⇒ 'চাঁদ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ - শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, রাকেশ, সুধাময়। 

⇒ 'সূর্য' শব্দের সমার্থক শব্দ -  রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, মিহির, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন। 
⇒ 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ - অনল, বহ্নি, হুতাশন, পাবক, আগুন, সর্বভুক, সর্বশুচি, হোমাগ্নি, বৈশ্বানর ইত্যাদি। 
⇒ 'পর্বত' শব্দের সমার্থক শব্দ - মহীধর, পাহাড়, শৈল, অচল, ভূধর, অদ্রি, শৃঙ্গধর ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'ভিখারিকে ভিক্ষা দাও'- এখানে 'ভিখারীকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে ৫মী
  2. খ) কর্মে ২য়া
  3. গ) সম্প্রদানে ৪র্থী
  4. ঘ) অপাদানে ৭মী
ব্যাখ্যা
'ভিখারিকে ভিক্ষা দাও' বাক্যে 'ভিখারিকে' শব্দটি সম্প্রদানে ৪র্থী বিভক্তি। 

সম্প্রদান কারক:
- যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক।
- দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে।
- তবে কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্পদান কারক হয় না।
যেমন: 
- ভিখারীকে ভিক্ষা দাও।
- সৎপাত্রে কন্যা দান কর।  
- সমিতিতে চাঁদা দাও। 
- অন্ধজনে দেহ আলাে।

অপাদান কারক: 
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।
কয়েকটি অপাদান কারকের উদাহরণ হচ্ছে -
- লোকমুখে শুনেছি।
- তিলে তৈল হয়।
- বাবাকে বড্ড ভয় পাই।
- টাকায় টাকা হয়। 
- যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
  1. ক) পরস্পর
  2. খ) আশ্চর্য
  3. গ) বনস্পতি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
উপরের সবগুলো নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 

⇒ কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 

নিচে কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হল:
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য
- গো + পদ = গোষ্পদ 
- পর + পর = পরস্পর
- ষট্ + দশ = ষোড়শ
- এক+ দশ = একাদশ
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'ভাষা ও সাহিত্য' কার লেখা গ্রন্থ?
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) সুকুমার সেন
  4. ঘ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
'ভাষা ও সাহিত্য'  গ্রন্থের রচয়িতা হলেন - ড. মুহম্মদ শহীদুল্লাহ। 
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত আরো কিছু ভাষা ও সাহিত্য সম্পর্কিত গ্রন্থ হলো: 
- ভাষা ও সাহিত্য (১৯৩১)
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬)
- বাংলা সাহিত্যের কথা (১ম খন্ড ১৯৫৩, ২য় খন্ড ১৯৬৫)
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)

- তাঁর 'Buddhist Mystic Songs' (১৯৬০) গ্রন্থটি চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন চরিত্রটি 'কপালকুণ্ডলা' উপন্যাসের নয়?
  1. ক) যুবরাজ
  2. খ) নবকুমার
  3. গ) কাপালিক
  4. ঘ) কপালকুণ্ডলা
ব্যাখ্যা
- যুবরাজ ব্যতীত সবাই 'কপালকুণ্ডলা' উপন্যাসের চরিত্র। উপন্যাসটির রচয়িতা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- কপালকুণ্ডলা শব্দের অর্থ - ভাগ্য বিড়ম্বিত নারী। 

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কপালকুণ্ডলা' - একটি রোমান্সধর্মী উপন্যাস।
- উপন্যাসে নবকুমারকে উদ্দেশ্য করে নায়িকা কপালকুণ্ডলা বলেছেন, “পথিক, তুমি পথ হারাইয়াছ?"
 আর এই কথাটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হিসেবে পরিচিতি পেয়েছে। 

উপন্যাসটির অন্যান্য উল্লেখযোগ্য সংলাপ হলো: 
- তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।
- পথিক, তুমি পথ হারাইয়াছ?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
১৪ চরণ বিশিষ্ট কবিতাকে কি বলে?
  1. ক) অষ্টক
  2. খ) ষটক
  3. গ) সনেট
  4. ঘ) কাব্য
ব্যাখ্যা
চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা। 

সনেট (Sonnet): 
- কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত হয়। 
- একটি আদর্শ সনেটের দুটি অংশ থাকে। যেমন: অষ্টক ও ষটক। 
-  প্রথম ৮ চরণকে অষ্টক (Octave) এবং শেষ ৬ চরণকে ষটক (Sestet) বলা হয়।
- সনেটের জনক - ইতালীয় কবি পেত্রার্ক। 
- বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন - মাইকেল মধুসূদন দত্ত।

সোর্স: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
Synonym of "Embezzle" is -
  1. ক) Peculate
  2. খ) Balance
  3. গ) Clear
  4. ঘ) Remunerate
ব্যাখ্যা
• Embezzle (verb transitive)
- (কারো জিম্মায় রক্ষিত টাকা) আত্মসাৎ করা।
- embezzlement [Uncountable noun] অর্থ আত্মসাৎ।

অন্যান্য অপশন -
• Peculate - আত্মসাৎ করা
• Remunerate - পারিতোষিক দেওয়া; পুরস্কৃত করা।
• Clear -  স্বচ্ছ।
• Balance - ভারসম অবস্থায় রাখা, জমাখরচ মেলানো।

- সুতরাং, বোঝা যাচ্ছে যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে (Peculate - আত্মসাৎ করা) শব্দটি Embezzle  (কারো জিম্মায় রক্ষিত টাকা) আত্মসাৎ করা, এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে -  Peculate.

Source: Accessible Dictionary by Bangla Academy & Cambridge Dictionary
১০.
Choose the correctly spelt pair.
  1. ক) Acquainttanc, Burreacracy
  2. খ) Acqquaintance, Bureacracy
  3. গ) Acquaintance, Bureaucracy
  4. ঘ) Accquaintance, Burocracy
ব্যাখ্যা
• The correctly spelt pair is - Acquaintance, Bureaucracy.

• Acquaintance.
Meaning: অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়

• Bureaucracy
Meaning - আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।

Source: Bangla Academy Dictionary.
১১.
Change the voice of the sentence: ‘Have you taken a rest?’
  1. ক) Has a rest been taken by you?
  2. খ) Had a rest taken by you?
  3. গ) Have a rest been taken by you?
  4. ঘ) Have a rest be take by you?
ব্যাখ্যা
• "Have you taken a rest?" এর সঠিক Passive form হবে -
- Has a rest been taken by you?

• কারণ - 
- Interrogative sentence এর ক্ষেত্রে Passive voice এ রূপান্তরের সময় Do/ does/ did ছাড়া অন্য কোন Auxiliary Verb থাকলে সেটাকে বাদ দেয়া যাবে না।
- তবে একই গ্রুপের Verb সমূহ যেগুলো Number Person পরিবর্তনের কারণে পরিবর্তিত হয় সেগুলো Subject Object পরিবর্তনের কারণে পরিবর্তিত হবে।
• একই গ্রুপের verb এর উদাহরণ -
1. am/is/are
2. was / were
3. have / has
4. shall/will

• প্রশ্নে -
- Active: Have you taken a rest?
- Passive: Has a rest been taken by you?
- Active Voice এ যেহেতু Subject ছিল You, তাই এর পূর্বে Have বসেছে।
- আর Passive Voice এ Subject যেহেতু a rest, তাই Auxiliary Verb হিসেবে “has” বসেছে।
১২.
______ your help, I would not have been able to pass the exam.
  1. ক) But for
  2. খ) For
  3. গ) Despite
  4. ঘ) Unless
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  
(ক) But for একটি phrase যার অর্থ - ​if it were not for বা ছাড়া/ব্যাতীত।
- এটি একটি past indicator তাই এরপর past tense বসে।
খ) For - জন্য 
গ) Despite - সত্ত্বেও
ঘ) Unless - যতখন পর্যন্ত না
 
• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে but for বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে। 
- Complete sentence:  But for your help, I would not have been able to pass the exam 
- Bangla Meaning: তোমার সাহায্য না থাকলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম না।
১৩.
Choose the sentence with incorrect use of 'some' :
  1. ক) Would you like to buy some apples?
  2. খ) He bought some pieces of cheese.
  3. গ) I want to buy some new shoe.
  4. ঘ) Would you like to listen to some music?
ব্যাখ্যা
• 'Some' determiner-টি countable এবং uncountable উভয় noun এর পূর্বেই বসে।
- তবে, countable noun এর পূর্বে বসলে noun টি অবশ্যই plural হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী, I want to buy some new shoe এই বাক্যটিতে some এর প্রয়োগ ভুল হয়েছে।
- I want to buy some new shoes হলে বাক্যটি সঠিক হবে।
- অর্থাৎ, shoe যেহেতু countable এবং এর পূর্বে some বসেছে তাই এর plural form হিসেবে shoes হবে।

• আরো কিছু উদাহরণ: 
- Would you like to buy some apples?
- Rana has listened to some music.
- Would you like to listen to some music?
- He bought some pieces of cheese.
- I want to buy some new shoes.

Source: Longman & Oxford Dictionary
১৪.
Antonym of "Deviant" is -
  1. ক) Aberrant
  2. খ) Devious
  3. গ) Typical
  4. ঘ) Atypical
ব্যাখ্যা
• Deviant (noun), (adjective)
- যে ব্যক্তির নৈতিক ও সামাজিক মান স্বাভাবিক বা সচরাচর দৃষ্ট মান থেকে ভিন্ন; স্বাভাবিক মান থেকে ভিন্ন।

Synonyms: aberrant, atypical, deviate, devious, irregular.
Antonyms: natural, normal, regular, standard, typical.

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Aberrant -বিপথগমন; বিপথগামিতা
- Typical - নমুনা বা আদর্শস্বরূপ; প্রতিনিধিত্বকারী; বৈশিষ্ট্যসূচক।
- Atypical - প্রতিনিধিত্ব করে না এমন; অপ্রতিরূপক; অপ্রতিবিম্বক।
- Devious - ঘোরানো; সর্পিল; অসরল।

- সুতরাং, বোঝা যাচ্ছে যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Typical শব্দটি Deviant এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Typical

Source: Bangla Academy Dictionary.
১৫.
After witnessing the declining sales trend, the company decided ________ a revised sales strategy.
  1. ক) in favor for
  2. খ) to favor
  3. গ) favouring
  4. ঘ) in favor of
ব্যাখ্যা
• After witnessing the declining sales trend, the company decided ________ a revised sales strategy.
- Context অনুসারে শূন্য স্থানে সঠিক উত্তর হবে - in favor of.

• In favor of 
Meaning:
1. to be replaced by.
"He stepped down as leader in favour of his rival"

2. in support or to the advantage of.
"Members have voted in favour of strike action"

Source: Oxford Language.
১৬.
If Salina had the money, she ______ a fast car.
  1. ক) would buy
  2. খ) would bought
  3. গ) would have buy
  4. ঘ) would have bought
ব্যাখ্যা
• একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  
2. Consequence বা ফলাফল। 

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

• 2nd conditional sentence এর structure অনুসারে If Salina had the money, she would buy a fast car হবে।
- এখানে had (past form of have) মূল verb. 
১৭.
My hair ________ when I saw the horrible sight. 
  1. ক) stood off ends
  2. খ) stands off ends
  3. গ) stands on ends
  4. ঘ) stood on ends
ব্যাখ্যা
• Make one's hair stand on end (idiom)
- to cause fright or terror in someone
- এখানে, preposition হিসেবে on বসবে।
- When যুক্ত Clause টি past tense হলে, Principal clause টিও past tense হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যের পরের অংশে Past form ব্যবহৃত হয়েছে বিধায় আগের অংশেও past form ব্যবহার করতে হবে।
- সুতরাং, সঠিক উত্তর - stood on ends.
১৮.
The new king did not take after his father. Here 'take after' refers to -
  1. ক) contradict
  2. খ) resemble
  3. গ) follow
  4. ঘ) precede
ব্যাখ্যা
• take after একটি phrasal verb.
- যার অর্থ হচ্ছে একইরকম হওয়া বা সাদৃশ্য হওয়া, বিশেষত চেহারা বা স্বভাবে৷

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- precede - অগ্রগামী/পূর্বগামী/অগ্রবর্তী/পূর্ববর্তী/পুরোগামী হওয়া
- follow - পরে আসা, যাওয়া, বসা; পিছে পিছে আসা/যাওয়া; অনুসরণ/অনুগমন করা
- contradict -  অস্বীকার করা; প্রতিবাদ করা; বিরুদ্ধ মত প্রকাশ করা
- resemble - সদৃশ হওয়া

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে resemble শব্দটি take after এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - resemble.

Source: Bangla Academy Dictionary.
১৯.
Find the correctly spelt word.
  1. ক) Alegedly
  2. খ) Allagedly
  3. গ) Allegedley
  4. ঘ) Allegedly
ব্যাখ্যা
Allege (verb transitive) - অভিযোগ করা; সপক্ষে বা বিপক্ষে যুক্তি দেখানো; নজির দেখানো।
Allegedly (adverb)

Source: Accessible Dictionary
২০.
Debt : Obligation
  1. ক) Funds : Fellowship
  2. খ) Credit : Payment
  3. গ) Subsidy : Support
  4. ঘ) Assistance : Endowmen
ব্যাখ্যা
• The Bengali meaning of the words - 
Debt - ঋণ; দেনা; ধার; কর্জ
Obligation - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা
ক)
Funds -  তহবিল
Fellowship -  বন্ধুভাব; সাহচর্য; সহকারিতা।
খ)
Credit - ঋণের টাকা ফেরত পেতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আস্থা
Payment - দান অথবা প্রদান
গ)
SUBSIDY - অর্থ-সাহায্য; ভরতুকি।
SUPPORT - ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত কর
ঘ)
Assistance -  সাহায্য; সহায়তা; উপকার
Endowment - সত্যায়ন।

- সুতরাং, বোঝা যাচ্ছে সঠিক উত্তর হবে Subsidy : Support
- কারণ subsidy হলো একধরণের সাহায্য তেমনি ভাবে Debt হলো Obligation.
২১.
The warden did not approve _____ the student's behaviour .
  1. ক) with
  2. খ) about
  3. গ) of
  4. ঘ) to
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -The warden did not approve of the student's behaviour।
- approve এরপর preposition হিসেবে সবসময় of বসবে। 
- অর্থাৎ, approve of some thing or somebody - কাউকে কোনো বিষয়ে সমর্থন করা।
২২.
210 + 210 + 210 + 210 = ?
  1. ক) 212
  2. খ) 240
  3. গ) 216
  4. ঘ) 215
ব্যাখ্যা
Question: 210 + 210 + 210 + 210 = ?

Solution: 
210 + 210 + 210 + 210 
= 210(1 + 1 + 1 + 1)
= 210 . 4 
= 210 . 22
= 210 + 2
= 212
২৩.
The father's age is five times his son's age. Six years after, the age of the father will be three times his son's age. The present ages, in years, of the son-
  1. ক) 5 years
  2. খ) 6 years
  3. গ) 7 years
  4. ঘ) 8 years
ব্যাখ্যা
Question: The father's age is five times his son's age. Six years after, the age of the father will be three times his son's age. The present ages, in years, of the son-

Solution:
মনে করি,
পুত্রের বর্তমান  বয়স = x বছর
এবং পিতার বর্তমান  বয়স = 5x বছর

প্রশ্নমতে,
5x + 6 = 3(x + 6)
⇒ 5x + 6 = 3x + 18 
⇒ 2x = 18 - 6
⇒  x = 6

পুত্রের বর্তমান  বয়স = 6 বছর
২৪.
The average of three numbers is X. If two numbers of them are Y and Z. What is the 3rd number?
  1. ক) - Z + 3X - Y
  2. খ) - Z + 3X + Y
  3. গ) Z + 3X - Y
  4. ঘ) - Z - 3X - Y
ব্যাখ্যা
Question: The average of three numbers is X. If two numbers of them are Y and Z. What is the 3rd number?

Solution: 
3টি সংখ্যার সমষ্টি = 3X
তৃতীয় সংখ্যাটি = 3X - (Y + Z)
= 3X - Y - Z
= - Z + 3X - Y
২৫.
If 60 is divided into two parts in such a way that the sum of their reciprocals is 3/40, the difference between the two parts is -
  1. ক) 15
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
Question: If 60 is divided into two parts in such a way that the sum of their reciprocals is 3/40, the difference between the two parts is -

Solution: 
বড় সংখ্যাটি = x 
ছোট সংখ্যাটি = y 

প্রশ্নমতে 
x + y = 60 ...................(1)

আবার
(1/x) + (1/y) =3/40
⇒ (y + x)/xy = 3/40
⇒ 60/xy = 3/40
⇒ 3xy = 2400
⇒ xy = 800

আমরা জানি 
(x - y)2 = (x + y)2 - 4xy 
⇒ (x - y)2 = (60)2 - 4 × 800 
⇒ (x - y)2 = 3600 - 3200
⇒ (x - y)2 = 400
⇒ (x - y)2 =202
⇒ (x - y) = 20
২৬.
If n is even, which of the following cannot be odd?
  1. ক) n + 1
  2. খ) 5(n + 1)
  3. গ) 2(n + 1)
  4. ঘ) n2 + 1
ব্যাখ্যা
Question: If n is even, which of the following cannot be odd?

Solution:
এখানে,
n জোড় সংখ্যা 
তাহলে, n + 1 একটি বিজোড় সংখ্যা 

এখন, (n + 1) কে 2 দ্বারা গুণ করলে জোড় সংখ্যা হবে। 
∴ 2(n + 1) একটি জোড় সংখ্যা
২৭.
If the salary of an employee is reduced by 20 percent for his late attendance and then increased by 20 percent on a pardon, how much does he loss?
  1. ক) 2% 
  2. খ) 3% 
  3. গ) 5% 
  4. ঘ) 4% 
ব্যাখ্যা
Question: If the salary of an employee is reduced by 20 percent for his late attendance and then increased by 20 percent on a pardon, how much does he loss?

Solution:
ধরি,
কর্মীর বেতন ছিল = 100 টাকা 

20% হ্রাসে,
তার বর্তমান বেতন = 100 - 100 এর 20%
= 100 - 20
= 80 টাকা 

আবার,
10% বৃদ্ধিতে,
তার বর্তমান বেতন = 80 + 80 এর 20%
= 80 + 16
= 96

তার মোটের উপর ক্ষতি = (100 - 96) = 4% 
২৮.
A man spent 1/2 of his money and then lost 1/4 of the remainder. He was left with Tk. 4,200. How much did he start with?
  1. ক) Tk. 10400
  2. খ) Tk. 11200
  3. গ) Tk. 10800
  4. ঘ) Tk. 12600
ব্যাখ্যা
Question: A man spent 1/2 of his money and then lost 1/4 of the remainder. He was left with Tk. 4,200. How much did he start with?

Solution: 
ধরি
মোট ছিল = x  টাকা 

সে খরচ করলো = x/2 টাকা 
অবশিষ্ট থাকে = x - (x/2)
= (2x - x)/2
= x/2 

হারিয়ে ফেলে = x/2 এর 1/4 = x/8 

অবশিষ্ট থাকে = (x/2) - (x/8) 
= (4x - x)/8
= 3x/8 

প্রশ্নমতে,
3x/8 = 4200
⇒ 3x = 4200 × 8
⇒  x = (4200 × 8)/3
⇒  x =11200 টাকা
২৯.
A, B and C each working alone can complete a job in 8, 12 and 16 days respectively. If all three of them work together to complete the job and earn Tk. 3380, what will be C's share of the earnings?
  1. ক) Tk. 640
  2. খ) Tk. 780
  3. গ) Tk. 820
  4. ঘ) Tk. 830
ব্যাখ্যা
Question: A, B and C each working alone can complete a job in 8, 12 and 16 days respectively. If all three of them work together to complete the job and earn Tk. 3380, what will be C's share of the earnings?

Solution: 
A, B এবং C 1 দিনে করতে পারে কাজটির 1/8,1/12, এবং 1/16 অংশ 

A, B এবং C কাজের অনুপাত = 1/8 : 1/12 : 1/16
= (1/8) × 48  : (1/12) × 48 : (1/16) × 48
= 6 : 4 : 3
অনুপাতের রাশিগুলোর যোগফল = 6 + 4 + 3 = 13

C এর অংশ = 3380 এর 3/13 = 780
৩০.
Nila and Nipa entered into a partnership with their capitals in the ratio 5 : 6 At the end of 8 months, Nila withdraws her capital. If they receive the profit in the ratio of 5 : 9, find how long Nipa's capital was used?
  1. ক) 8 months
  2. খ) 12 months
  3. গ) 10 months
  4. ঘ) 14 months
ব্যাখ্যা
Question: Nila and Nipa entered into a partnership with their capitals in the ratio 5 : 6 At the end of 8 months, Nila withdraws her capital. If they receive the profit in the ratio of 5 : 9, find how long Nipa's capital was used?

Solution: 
Nipa মূলধন x সময়ের জন্য খেটেছিলো 

প্রশ্নমতে,
(5 × 8)/(6 × x) = 5/9
30x = 360
x = 360/30
x = 12
৩১.
What is the average (arithmetic mean) of all the multiple of tens from 10 to 150 inclusive?
  1. ক) 100
  2. খ) 90
  3. গ) 80
  4. ঘ) 70
ব্যাখ্যা
Question: What is the average (arithmetic mean) of all the multiple of tens from 10 to 150 inclusive?

Solution: 
10 থেকে 150 এর মধ্যে 10 এর গুণিতক আছে 15টি 
এগুলো হলো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150

নির্ণেয় গড় = 1200/15 = 80
৩২.
Rakesh had to do a multiplication instead of taking 25 as one of the multipliers, she took 52. As a result, the product went up by 540. What is the new product?
  1. ক) 1050
  2. খ) 1060
  3. গ) 1040
  4. ঘ) 1080
ব্যাখ্যা
Question: Rakesh had to do a multiplication instead of taking 25 as one of the multipliers, she took 52. As a result, the product went up by 540. What is the new product?

Solution: 
ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে 
52x - 25x = 540
⇒27x = 540 
⇒x = 540/27
⇒ x = 20

নতুন গুণফল = 52 × 20 = 1040
৩৩.
In the coordinate plane, line m passes through the origin and has slope of 5. If points (6, y) and (x, 10) are on line m then y + x = ?
  1. ক) 28
  2. খ) 36
  3. গ) 24
  4. ঘ) 32
ব্যাখ্যা
Question: In the coordinate plane, line m passes through the origin and has slope of 5. If points (6, y) and (x, 10) are on line m then y + x = ?

Solution: 
আমরা জানি
মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx 
দেয়া আছে 
ঢাল m  = 5
y = 5x...................(1)

(6, y) বিন্দুর জন্য (1) নং হতে পাই 
y = 5x
y = 5 × 6 = 30

(x, 10) বিন্দুর জন্য (1) নং হতে পাই 
10 = 5x
x = 10/5
x = 2

এখন 
 y + x = 30 + 2 = 32
৩৪.
A forester wants to plant 88 coconut trees, 110 date trees and 132 plum trees in equal sized rows (in terms of number of tress). Also he wants to make distinct rows of trees (i.e only one type of trees in one row). What is the minimum number of rows required?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 18
ব্যাখ্যা
Question: A forester wants to plant 88 coconut trees, 110 date trees and 132 plum trees in equal sized rows (in terms of number of tress). Also he wants to make distinct rows of trees (i.e only one type of trees in one row). What is the minimum number of rows required?

Solution: 
এখানে
88, 110 এবং 132 এর গ.সা.গু = 22

নারিকেল গাছের সারি লাগবে = 88/22 = 4টি 
খেজুর গাছের সারি লাগবে = 110/22 = 5টি 
পাম গাছের সারি লাগবে = 132/22 = 6টি

মোট সারি লাগবে = 4 + 5 + 6 = 15 টি 
৩৫.
A salesman receives daily wage of Tk. 350 and earns a commission of 15% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1,100?
  1. ক) Tk. 7,000
  2. খ) Tk. 6,500
  3. গ) Tk. 5,000
  4. ঘ) Tk. 5,500
ব্যাখ্যা
Question: A salesman receives daily wage of Tk. 350 and earns a commission of 15% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1,100?

Solution: 
1100 টাকার মজুরি পেতে কমিশন লাগবে = 1100 - 350 = 750 টাকা 

15 টাকা কমিশন হলে মোট বিক্রয় = 100 টাকা 
1 টাকা কমিশন হলে মোট বিক্রয় = 100/15 টাকা 
750 টাকা কমিশন হলে মোট বিক্রয় = (100 × 750)/15 টাকা 
= 5000 টাকা
৩৬.
Hasan's average on 4 tests is 85. Assuming he can earn no more than 100 on any test, what is the least he can earn on his 5th test and still have a chance for an 87 average after seven tests?
  1. ক) 75
  2. খ) 69
  3. গ) 72
  4. ঘ) 70
ব্যাখ্যা
Question: Hasan's average on 4 tests is 85. Assuming he can earn no more than 100 on any test, what is the least he can earn on his 5th test and still have a chance for an 87 average after seven tests?

Solution: 
হাসান 4টি পরীক্ষায় মোট পায় = 4 × 85 = 340 নম্বর 
হাসান 7টি পরীক্ষায় মোট পায় = 7 × 87 = 609 নম্বর 

হাসান 3টি পরীক্ষায় মোট পায় = 609 - 340 = 269 নম্বর 

৬ষ্ঠ ও ৭ম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায় = 100 + 100 = 200
৫ম পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পায় = 269 - 200 = 69
৩৭.
A train 250m long passes a pole in 25 seconds. How long will it take to pass a platform 480m long?
  1. ক) 89 sec
  2. খ) 73 sec
  3. গ) 75 sec
  4. ঘ) 85 sec
ব্যাখ্যা
Question: A train 250m long passes a pole in 25 seconds. How long will it take to pass a platform 480m long?

Solution: 
সমাধান:
ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (250 + 480) মিটার = 730 মিটার 

ট্রেনটি 250 মিটার অতিক্রম করতে সময় নেয় = 25 সেকেন্ড 
ট্রেনটি 1 মিটার অতিক্রম করতে সময় নেয় = 25/250 সেকেন্ড 
ট্রেনটি 730 মিটার অতিক্রম করতে সময় নেয় = (25 × 730)/250 সেকেন্ড 
= 73 সেকেন্ড
৩৮.
Tanvir has 550 coins of 50 paisa and 500 coins of 1 Tk. If he gives 46% of 50 paisa coins and 54% of 1 Tk. coins his brother, the amount of money remaining with Tanvir will be -
  1. ক) Tk. 346.5
  2. খ) Tk. 378.5
  3. গ) Tk. 326.5
  4. ঘ) Tk. 364.5
ব্যাখ্যা
Question: Tanvir has 550 coins of 50 paisa and 500 coins of 1 Tk. If he gives 46% of 50 paisa coins and 54% of 1 Tk. coins his brother, the amount of money remaining with Tanvir will be -

Solution: 
তানভীরের নিকট ৫০ পয়সা আছে = 550 × 50 = 275 টাকা 
তানভীরের নিকট 1 টাকা আছে = 500 × 1 = 500 টাকা 

তানভীরের নিকট ৫০ পয়সা থাকবে = 275 এর 54%
= 275 এর 54/100
= 148.5 

তানভীরের নিকট  1 টাকা থাকবে = 500 এর 46%
= 500 এর 46/100
= 230

মোট থাকবে = 148.5 + 230 = 378.5 টাকা 
৩৯.
The number of degrees that the hour hand of a clock moves through between noon and 3.30 in the afternoon of the same day is- 
  1. ক) 75°
  2. খ) 105°
  3. গ) 85°
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Question : The number of degrees that the hour hand of a clock moves through between noon and 3.30 in the afternoon of the same day is- 

Solution: 
12 টা থেকে 3.30 পর্যন্ত সময়ের ব্যবধান 3 ঘণ্টা 30 মিনিট = 7/2 ঘণ্টা 

ঘড়ির ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় অতিক্রম করে 360° 
ঘড়ির ঘণ্টার কাঁটা 1 ঘণ্টায় অতিক্রম করে 360° /12
ঘড়ির ঘণ্টার কাঁটা 7/2 ঘণ্টায় অতিক্রম করে (360° × 7)/(12 × 2) = 105°
৪০.
If 2x - 2x - 1 = 4, the value of xx is- 
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 27
  4. ঘ) 16
ব্যাখ্যা
Question: If 2x - 2x - 1 = 4, the value of xx  is- 

Solution:
2x - 2x - 1 = 4
2x - 2x.2- 1 = 4
2x - 2x/2= 4
2x(1 - 1/2) = 4
2x (2 - 1)/2 = 4
2x (1/2) = 4
2x = 8
2x = 23
x = 3

এখন,
xx = 33
= 27
৪১.
Samia owns a hairdressing salon. She borrows Tk. 5000 from a bank to improvements to her beauty salon. She is charged 5% per year compound interest. She pays the money back after 2 years. Calculate the total amount Samia must pay to the bank.
  1. ক) Tk. 5820.5
  2. খ) Tk. 5650.5
  3. গ) Tk. 5250.5
  4. ঘ) Tk. 5512.5
ব্যাখ্যা
Question: Samia owns a hairdressing salon. She borrows Tk. 5000 from a bank to improvements to her beauty salon. She is charged 5% per year compound interest. She pays the money back after 2 years. Calculate the total amount Samia must pay to the bank.

Solution: 
এখানে,
P = 5000 টাকা
r = 5%, = 5/100 
n = 2 বছর

চক্রবৃদ্ধি মলধন C = P (1 + r)n
= 5000(1 + 5/100)2
= 5000 × (105/100)2
= 5000 × 1.1025
= 5512.5
৪২.
A dice is rolled twice. What is the probability of getting a sum equal to 7?
  1. ক) 1/6
  2. খ) 1/9
  3. গ) 2/9
  4. ঘ) 7/36
ব্যাখ্যা
Question: A dice is rolled twice. What is the probability of getting a sum equal to 7?

Solution: 
(1,1) (1,2) (1,3) (1,4) (1,5) (1,6)
(2,1) (2,2) (2,3) (2,4) (2,5) (2,6)
(3,1) (3,2) (3,3) (3,4) (3,5) (3,6)
(4,1) (4,2) (4,3) (4,4) (4,5) (4,6)
(5,1) (5,2) (5,3) (5,4) (5,5) (5,6)
(6,1) (6,2) (6,3) (6,4) (6,5) (6,6)

When a die is thrown the outcome can be any of the numbers from 1 to 6.
If two dice are thrown the set of outcomes that ensure the sum is 7 is {(1, 6), (2,5), (3, 4), (4, 3), (6, 1), (5,2)}.
The total number of possible outcomes is 62 = 36
The required probability as 6/36 = 1/6

The probability of getting 7 as the sum when 2 dice are thrown is 1/6.
৪৩.
What is the perimeter of a rectangle that is 21 meter wide and has the same area as another rectangle that is 66 meter long and 42 meter wide?
  1. ক) 304 m
  2. খ) 302 m 
  3. গ) 310 m
  4. ঘ) 306 m
ব্যাখ্যা
Question: What is the perimeter of a rectangle that is 21 meter wide and has the same area as another rectangle that is 66 meter long and 42 meter wide?

Solution: 
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x 

প্রশ্নমতে,
x × 21 = 66 × 42
x = (66 × 42)/21
x = 132

অতএব 
পরিসীমা = 2(132 + 21) মিটার = 306 মিটার
৪৪.
Suez Canal was nationalized by Egypt in - 
  1. ক) 1950
  2. খ) 1953
  3. গ) 1956
  4. ঘ) 1959
ব্যাখ্যা
- ১৮৬৯ সালে সুয়েজ খাল খনন করা হয়।
- এটি ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে।
- অন্যদিকে এই খাল মিশরের মূল ভূখন্ড থেকে সিনাই উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ সুয়েজ খাল মিশর থেকে মিশরকেই পৃথক করেছে।
- মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে।
- এটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৫.
What is the name of the space agency of Japan?
  1. ক) ISAS
  2. খ) JAXA
  3. গ) NAL
  4. ঘ) NASDA
ব্যাখ্যা
The Japan Aerospace Exploration Agency (JAXA) was born through the merger of three institutions, namely the Institute of Space and Astronautical Science (ISAS), the National Aerospace Laboratory of Japan (NAL) and the National Space Development Agency of Japan (NASDA).

Source: JAXA
৪৬.
The headquarter of Food and Agriculture Organization of the United Nations is in -
  1. ক) New York, USA
  2. খ) Geneva, Switzerland
  3. গ) Rome, Italy
  4. ঘ) Paris, France
ব্যাখ্যা
- FAO (Food and Agriculture Organization) বা বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত অঙ্গসংস্থা। 
- ১৯৪৫ সালের ১৬ অক্টোবর FAO প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। 
- FAO বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে কাজ করছে এবং তারপর থেকে দেশের খাদ্য ও কৃষি খাত পরিবর্তিত হয়েছে।
- বাংলাদেশ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্যপদ লাভ করে - ১২ নভেম্বর, ১৯৭৩।

তথ্যসূত্র: FAO Website
৪৭.
What is the chemical symbol for Silver?
  1. ক) Au
  2. খ) Ag
  3. গ) Al
  4. ঘ) As
ব্যাখ্যা

Au = Gold
Ag = Silver
Al = Aluminium
As = Arsenic

Source: নবম-দশম শ্রেণির রসায়ন।

৪৮.
Who is the founder of Google?
  1. ক) Larry Page
  2. খ) Sundar Pichai
  3. গ) Sergey Brin
  4. ঘ) Both a and c
ব্যাখ্যা
- আমেরিকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ সার্গেই ব্রিন প্রতিষ্ঠা করেন।
- এর সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের মাইন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- বর্তমানে বিশ্বের ৭০% এর বেশি সার্চ রিকোয়েস্ট গুগলের মাধ্যমে সম্পন্ন হয়।
- ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী - সুন্দর পিচাই।

উৎস: গুগল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪৯.
You can edit existing Excel charts by processing which of the following key?
  1. ক) F1 Key
  2. খ) F2 Key
  3. গ) F3 Key
  4. ঘ) 4 Key
ব্যাখ্যা
In Microsoft Excel, F2 edits the active cell. 

For example, you could use the arrow keys to navigate to a cell containing the text you want to edit. 
Once the cell is highlighted, press F2 to edit the cell and then add text or otherwise edit the text in the cell.
 
Source: computerhope.com
৫০.
The only Women Teachers Training College of Bangladesh is situated in -
  1. ক) Cumilla
  2. খ) Gazipur
  3. গ) Nilphamari
  4. ঘ) Mymensingh
ব্যাখ্যা
- সরকারি নারী টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে অবস্থিত। 
- নারী শিক্ষার অগ্রগতিতে এবং শিক্ষকতা পেশায় নারীদের প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) । 
- প্রতিষ্ঠার পূর্বে উনবিংশ শতকের মাঝামাঝি সময় মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য নিজপুত্র (ভ্রাতৃপুত্র ও দত্তকপুত্র) শশীকান্ত আচার্যের নামে ‘শশীলজ’ নামে বাসভবনটি নির্মাণ করেন।
- ১৯৫২  থেকে ২০১৫ পর্যন্ত  শশীলজ ভবনে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হতো।
- বর্তমানে শশীলজ ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হওয়ায় কলেজের মূল একাডেমিক ভবনে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়।


উৎস: সরকারি নারী টিচার্স ট্রেনিং কলেজ ওয়েবসাইট।
৫১.
Where is 'The Port of East London' situated?
  1. ক) Ireland
  2. খ) South Africa
  3. গ) Canada
  4. ঘ) Australia
ব্যাখ্যা
- 'East London' দক্ষিণ আফ্রিকার একটি শহর। 
- এটি তার সমুদ্র সৈকতের জন্য পরিচিত । 

উৎস: ব্রিটানিকা
---------------------------
- East London, Afrikaans Oos-Londen, port city, Eastern Cape province, South Africa.
- It lies at the mouth of the Buffalo River along the Indian Ocean.
- Buffalo Harbour, first visited by the British in 1836 and named Port Rex, was used as a supply base during the seventh Cape Frontier War (1846).
- The next year, Fort Glamorgan (now a prison) was built, and the site was annexed to Cape Colony as the Port of East London.
- It prospered after the arrival of German settlers in the late 1850s, becoming a town in 1873 and a city in 1914.
৫২.
How many targets have been adopted under 17 SDG goals for transforming the world by 2030?
  1. ক) 17
  2. খ) 29
  3. গ) 159
  4. ঘ) 169
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
৫৩.
'Minsk' is the capital city of -
  1. ক) Russia
  2. খ) Ukraine
  3. গ) Belarus
  4. ঘ) Uzbekistan
ব্যাখ্যা
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
কয়েকটি দেশের রাজধানী:
- রাশিয়ার রাজধানী মস্কো।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ। 
- উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ।
- চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। 
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্‌শ। 
- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।

 উৎস: ব্রিটানিকা 
৫৪.
Which country uses Gross National Happiness (GNH) as a wellbeing index?
  1. ক) Nepal
  2. খ) Maldives
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
ব্যাখ্যা
- Gross National Happiness (GNH) হলো ভুটানের প্রবর্তিত একটি সূচক। 
- ভুটানের ১৭২৯ লিগ্যাল কোড অনুসারে জিএনএইচের মূল বিষয় হলো—  ‘যদি সরকার তার জনগণের জন্য সুখের ব্যবস্থা করতে না পারে, তাহলে সরকারের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই’।
- জিএনএইচ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যেহেতু সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাই সুখের পরিবেশ তৈরি করা উন্নয়নের উদ্দেশ্য হতে হবে। 
- ভুটানের সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্র সেই শর্তগুলোকে উন্নীত করার জন্য সচেষ্ট হবে, যেগুলো সামগ্রিক জাতীয় সুখের ব্যবস্থা করতে সক্ষম হবে’।
 
উৎস : প্রথম আলো
৫৫.
Gobi Desert is situated in -
  1. ক) Chaina
  2. খ) India
  3. গ) Sudan
  4. ঘ) Africa
ব্যাখ্যা
• গোবী মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
• মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
• মরুভূমিটি আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট।

• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান - 
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
- সাহারা মরুভূমি : আফ্রিকা

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৬.
Which day is observed as World Wetlands Day?
  1. ক) March 3
  2. খ) February 2
  3. গ) April 18
  4. ঘ) December 7
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক কয়েকটি দিবস:

- আন্তর্জাতিক জেব্রা দিবস (International Zebra Day) -- ৩১ জানুয়ারি
- আন্তর্জাতিক জলাভূমি দিবস (World Wetlands Day) -- ২ ফেব্রুয়ারি
- বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day) -- ৩ মার্চ
- আন্তর্জাতিক বন দিবস (International Day of Forests) -- ২১ মার্চ
- বিশ্ব পানি দিবস (World Water Day) -- ২২ মার্চ
- বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) -- ২৩ মার্চ
- আর্থ আওয়ার (Earth Hour) -- মার্চের শেষ শনিবার
- ধরিত্রী দিবস (Earth Day) -- ২২ এপ্রিল
- বিশ্ব অতিথি পাখি দিবস (World Migratory Bird Day) -- মে মাসের প্রথম শনিবার
- বিশ্ব জীববৈচিত্র্য দিবস (World Biodiversity Day) -- ২২ মে
- বিশ্ব তামাকমুক্ত দিবস (World No Tobacco Day) -- ৩১ মে
- বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) -- ৫ জুন
- বিশ্ব নিরাপদ খাদ্য দিবস (World Food Safety Day) -- ৭ জুন
- বিশ্ব সমুদ্র দিবস (World Oceans Day) -- ৮ জুন

উৎস: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট
৫৭.
Who is the current Governor of Bangladesh Bank?
  1. ক) Fazle Kabir
  2. খ) Abdur Rouf Talukder
  3. গ) Mohammad Nurul Islam
  4. ঘ) Atiur Rahman
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও ১২তম গভর্নর আব্দুর রউফ তালুকদার
• ১১ জুন ২০২২ বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে তিনি নিয়োগ পান।
• ১২ জুলাই ২০২২ তিনি দায়িত্ব গ্রহণ করেন। 
• তাঁর পূর্বে ১১তম গভর্নর  ছিলেন  ফজলে কবির 
• বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্‌।
• বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
• ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর' বলা হয়।
• গভর্নরের মেয়াদকাল: ৪ বছর
• গভর্নরের বয়সসীমা: ৬৭ বছর (২০২০ সালে ৬৫ থেকে ৬৭ বছর করা হয়) 

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
৫৮.
In our National Parliament, whose vote is known as the 'casting vote'?
  1. ক) Prime Minister's vote
  2. খ) President's vote
  3. গ) Chief Whip's vote
  4. ঘ) Speaker's vote
ব্যাখ্যা
• সংসদে কখনো কখনো কোন বিষয়ে দু পক্ষের হা অথবা না ভোটের সংখ্যা সমান হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্পীকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন। স্পীকারের এই ভোটটিই হলো 'কাস্টিং বা নির্ণায়ক ভোট'। 

• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৭৫ (১) নং অনুচ্ছেদ:
এই সংবিধান-সাপেক্ষে
(খ) উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি (স্পীকার) ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক (casting) ভোট প্রদান করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান
৫৯.
CIRDAP was established under whose initiative?
  1. ক) UNICEF
  2. খ) WB
  3. গ) FAO
  4. ঘ) UNDP
ব্যাখ্যা
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific 
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ। এটির অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।

উৎস: CIRDAP ওয়েবসাইট
৬০.
According to the constitution of Bangladesh, what is the minimum age of become the President of Bangladesh?
  1. ক) 18 year
  2. খ) 25 year
  3. গ) 30 year
  4. ঘ) 35 year
ব্যাখ্যা
বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম বয়স:
রাষ্ট্রপতি - ৩৫ বছর
প্রধানমন্ত্রী - ২৫ বছর।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী - ২৫ বছর।
স্পিকার - ২৫ বছর।
সংসদ সদস্য - ২৫ বছর।
ভোটার - ১৮ বছর।

উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি ও সংবিধান।
৬১.
Who is the first Muslim woman to win the noble peace prize?
  1. ক) Monica Ali
  2. খ) Shirin Ebadi
  3. গ) Mother Teresa
  4. ঘ) Benazie Bhutto
ব্যাখ্যা
- ২০০৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী শিরিন এবাদি। 
- তিনি হলেন ইরানের নাগরিক। 
- প্রথম মুসলিম নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 

উৎস : নোবেল প্রাইজ ওয়েবসাইট
৬২.
Former 'Northern Rhodesia' is now -
  1. ক) Gambia
  2. খ) Zambia
  3. গ) Zimbabwe
  4. ঘ) Harare
ব্যাখ্যা
- জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া
- জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া
- হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী


উৎস: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস
৬৩.
Cancun is a famous city of which economy?
  1. ক) Brazil
  2. খ) Argentina
  3. গ) Mexico
  4. ঘ) Italy
ব্যাখ্যা
মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী হলো কানকুন।
মেক্সিকো এর রাজধানী হলো - মেক্সিকো সিটি। 
 
উৎস : ব্রিটানিকা