১.
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পাওয়াকে কি বলে?
সঠিক উত্তর: ঘ
ঘ) ব্যঞ্জনচ্যুতি
উত্তর
সঠিক উত্তর: ঘ
ঘ) ব্যঞ্জনচ্যুতি
ব্যাখ্যা
⇒ পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি ।
যেমন:
- বউদিদি > বউদি
- বড়দাদা > বড়দা
- ছোটদাদা > ছোটদা ইত্যাদি।
⇒ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে অসমীকরণ (Dissimilation) বলে।
যেমন:
- ধপ + ধপ = ধপাধপ।
- টপ + টপ = টপাটপ।
⇒ পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে।
যেমন:
- আজি > আইজ।
- সত্য > সইত্য।
- সাধু > সাউধ।
⇒ একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি।
- বিলাতি > বিলিতি।
- মুলা > মুলো।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।