এইচ. এইচ. পার্লম্যান (Helenr Haris Perlman) ছিলেন একজন আমেরিকান সমাজকর্মী, যিনি ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং "Social Case work : A problem solving process(১৯৫৭) " গ্রন্থটি লিখার মাধ্যমে 'ব্যক্তি সমাজকর্ম' (Case Work) পদ্ধতিটি জনপ্রিয় করে তুলেছেন। তার সংজ্ঞায় ব্যক্তি সমাজকর্মের ৫টি উপাদান পাওয়া যায়। যেমন:
1. ব্যক্তি (Person):
সাহায্যপ্রার্থী ব্যক্তি যিনি কোনো সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীর কাছে আসেন।
2. সমস্যা (Problem):
ব্যক্তি যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, যা ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু।
3. স্থান বা প্রতিষ্ঠান (Place/Institution):
যে সংস্থা বা প্রতিষ্ঠানে সমস্যা সমাধানের জন্য ব্যক্তি সাহায্য গ্রহণ করেন।
4. পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী (Professional Representative/Social Worker):
সমাজকর্মী যিনি ব্যক্তি ও তার সমস্যার সমাধানে সহায়তা করেন।
5. সমস্যা সমাধান প্রক্রিয়া (Problem-Solving Process):
সমস্যা সমাধানের জন্য যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয়, যা তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়, সমাধান পরিকল্পনা, মূল্যায়ন এবং ফলো-আপ পর্যন্ত বিস্তৃত থাকে।