পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
Exam 11 Topic: • Definition, scope & significance of Social Case Work, Social Group Work, Community Organization & Community Development. • Social Case Work as a problem-solving process - its elements, steps and methods. Source: Class – 8, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
who defined social casework as "the art of doing different things with different people, cooperating with them to achieve some of their own and society's betterment"( সামাজিক কেস ওয়ার্ক হলো সেই প্রক্রিয়া যা ব্যক্তির সাথে তার সামাজিক পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বিকশিত হতে সাহায্য করে"। 
  1. (W. A. Friedlander) ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার
  2. (marry Richmond) ম্যারি রিচমন্ড
  3. (Warner W. Boem) ওয়ার্নার ডব্লিউ. বোয়েম
  4. (Helen Harris Perlman) হেলেন হ্যারিস পার্লম্যান
সঠিক উত্তর:
(marry Richmond) ম্যারি রিচমন্ড
উত্তর
সঠিক উত্তর:
(marry Richmond) ম্যারি রিচমন্ড
ব্যাখ্যা

ম্যারি রিচমন্ড ব্যক্তি সমাজকর্ম সম্পর্কে বলেন, ”the art of doing different things with different people, cooperating with them to achieve some of their own and society's betterment"( সামাজিক কেস ওয়ার্ক হলো সেই প্রক্রিয়া ,যা ব্যক্তির সাথে তার সামাজিক পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বিকশিত হতে সাহায্য করে"।) 
এর মাধ্যমে একজন ব্যক্তি তার ব্যক্তিগত এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে

.
Social Case work's principles are classified in how many ways?(ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলোকে কতভাগে ভাগ করা যায়?) 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মের নীতিমালাকে নির্দিষ্টভাবে সংখ্যায় ভাগ না করা হলেও, এগুলোকে মূলত ২টি প্রধান নীতিমালায় ভাগ করা যেতে পারে। এগুলো হলো:-
(১) সাধারণ নীতিমালা 
(২) প্রভেদক নীতিমালা 
( উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: NCTB)

.
Among  the elements of Social case work,  what does the word "Place" mean?( ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোর মধ্যে " স্থান " বলতে কী বুঝায়?)
  1. Location ( স্থান) 
  2. Institute ( প্রতিষ্ঠান) 
  3. Entertainment place( বিনোদনের জায়গা) 
  4. Social organisation( সামাজিক সংগঠন) 
সঠিক উত্তর:
Institute ( প্রতিষ্ঠান) 
উত্তর
সঠিক উত্তর:
Institute ( প্রতিষ্ঠান) 
ব্যাখ্যা

পার্লম্যানের সংজ্ঞায় ব্যক্তি সমাজকর্মের ৫টি উপাদান পাওয়া যায় :-
(১)ব্যক্তি(Person):- সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ক্লায়েন্ট বলে।
(২)সমস্যা(problem):-
(৩)স্থান (place):-
(০৪)পেশাগত প্রতিনিধি(professional representative):-
(০৫)প্রক্রিয়া(process):-

তন্মধ্যে, স্থান বলতে পেশাগত প্রতিষ্ঠানকে নির্দেশ করে,  যেখানে সমাজকর্মী ক্লায়েন্টদের সেবা প্রদান করে। 

.
Which of the following group  is not the secondary group? (নীচের কোনটি গৌন দল নয়?)
  1. Bangladesh doctors Association ( বাংলাদেশ ডাক্তার সমিতি) 
  2. Bangladesh students Association ( বাংলাদেশ ছাত্র সংগঠন) 
  3. School Friends ( স্কুল বন্ধুবান্ধব)
  4. Bangladesh teachers Association ( বাংলাদেশ শিক্ষক সমিতি) 
সঠিক উত্তর:
School Friends ( স্কুল বন্ধুবান্ধব)
উত্তর
সঠিক উত্তর:
School Friends ( স্কুল বন্ধুবান্ধব)
ব্যাখ্যা

সামাজিক দলের প্রকারভেদ
সামাজিক দলগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে, যার মধ্যে প্রধানগুলো হলো:
1. প্রাথমিক গোষ্ঠী (Primary Group):
এই দলগুলোতে সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ, ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক বিদ্যমান থাকে।  
উদাহরণ: পরিবার, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।  
2. মাধ্যমিক গোষ্ঠী (Secondary Group):
এই গোষ্ঠীগুলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গঠিত হয় এবং সদস্যদের মধ্যে সম্পর্ক তুলনামূলকভাবে কম ঘনিষ্ঠ ও অনানুষ্ঠানিক হয়।  
উদাহরণ: একটি কর্মক্ষেত্রে সহকর্মী বা একটি রাজনৈতিক দল। 

.
According to Alauddin and Hussain,  how many types of social group are in society? (আলাউদ্দিন ও হুসাইনের মতে,  কয় ধরনের সামাজিক দল রয়েছে?) 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

সার্বিক আলোচনার উপর ভিত্তি করে আলাউদ্দিন ও হুসাইন সামাজিক দলকে ৩ ভাগে ভাগ করেন:- 
(০১) অন্ত:দল(প্রতিবেশী, ক্লাব) ও বহি:দল(রাজনৈতিক দল,শিক্ষক সমিতি)
(০২) প্রাথমিক বা মুখ্য দল(প্রতিবেশী, ক্লাব) ও গৌণ বা মাধ্যমিক দল(রাজনৈতিক দল,শিক্ষক সমিতি)
(০৩) আনুষ্ঠানিক দল(রাজনৈতিক দল,শিক্ষক সমিতি)
     ও অনানুষ্ঠানিক দল ( ক্ষুদ্র ব্যবসায়ীদের সমিতি)

.
Community Social work deals with which issue? (সমষ্টি সমাজকর্ম কোন বিষয় নিয়ে আলোচনা করে?) 
  1. group issue( দলগত বিষয়) 
  2. Personal issues ( ব্যক্তিগত বিষয়) 
  3. Broad social issue ( বড়ো সামাজিক বিষয়) 
  4. Small issue (ছোট বিষয়) 
সঠিক উত্তর:
Broad social issue ( বড়ো সামাজিক বিষয়) 
উত্তর
সঠিক উত্তর:
Broad social issue ( বড়ো সামাজিক বিষয়) 
ব্যাখ্যা

সমষ্টি সমাজকর্ম (Social Community Work)
সমষ্টি বা সম্প্রদায়ের সমস্যা ও চাহিদার ভিত্তিতে কাজ করা হয়। এর লক্ষ্য হলো সম্প্রদায়কে সংগঠিত করে তাদের নিজস্ব সম্পদ ব্যবহার করে সমস্যার সমাধান করা। 
সমষ্টি সমাজকর্মের দুটি পদ্ধতি আছে।
(০১)সমষ্টি সংগঠন ( Community Organization) ও
(০২)সমষ্টি উন্নয়ন(Community  Development)

.
Among the elements of social case work,  which is not the nature of  "Problem "( ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোর মধ্যে কোনটি সমস্যার বৈশিষ্ট্য নয়?) 
  1. Economic Dislocation (অর্থনৈতিক বিচ্যুতি)
  2. Social dislocation ( সামাজিক বিচ্যুতি)
  3. Social Maladjustment ( সামাজিক ভারসাম্যহীনতা)
  4. Economic stability ( অর্থনৈতিক স্থিতিশীলতা)
সঠিক উত্তর:
Economic stability ( অর্থনৈতিক স্থিতিশীলতা)
উত্তর
সঠিক উত্তর:
Economic stability ( অর্থনৈতিক স্থিতিশীলতা)
ব্যাখ্যা

পার্লম্যানের সংজ্ঞায় ব্যক্তি সমাজকর্মের  ৫টি উপাদান হলো:-
ব্যক্তি(Person):- সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ক্লায়েন্ট বলে।
সমস্যা(problem):-
স্থান (place):-
পেশাগত প্রতিনিধি(professional representative):-
প্রক্রিয়া(process):-

সমস্যা বলতে বুঝায়, অর্থনৈতিক বিচ্যুতি, সামাজিক বিচ্যুতি, সামাজিক ভারসাম্যহীনতা, আন্ত:পারিবারিক দ্বন্দ্ব, ইত্যাদি। 

সে অনুযায়ী,  উত্তর হবে অপশন "ঘ"

.
In social case work, psycho- social  Diagnosis is classified in how many ways? (ব্যক্তি সমাজকর্মে  মনো- সামাজিক সমস্যা নির্নয় কয় ধরনের?) 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মে  সমস্যা সমাধান প্রক্রিয়ার দ্বিতীয় স্তর হিসেবে  মনো- সামাজিক সমস্যা নির্নয় তিনভাবে করা হয়। এগুলো হলো:-
(০১) গতিশীল সমস্যা নির্ণয় (০২) চিকিৎসা সমস্যা নির্ণয় (০৩) কারণ সমন্বয়ী সমস্যা নির্নয়।
(সোর্স :- উচ্চ মাধ্যমিক সমাজকর্ম, NCTB)

.
Hull house is a- (হাল হাউজ  হচ্ছে একটি- ) 
  1. Development centre ( উন্নয়ন কেন্দ্র) 
  2. Community centre( কমিউনিটি সেন্টার) 
  3. Political Organisation (রাজনৈতিক  সংগঠন) 
  4. Economic Organisation (অর্থনৈতিক সংগঠন) 
সঠিক উত্তর:
Community centre( কমিউনিটি সেন্টার) 
উত্তর
সঠিক উত্তর:
Community centre( কমিউনিটি সেন্টার) 
ব্যাখ্যা

সমাজকর্মী জন অ্যাডামস আসলে জেন অ্যাডামস (Jane Addams), যিনি একজন আমেরিকান সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, নারীবাদী এবং আন্তর্জাতিকতাবাদী ছিলেন। তিনি ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের শুরুর দিকে সমাজ সংস্কারের কাজে নেতৃত্ব দেন, বিশেষ করে 'হাল হাউজ' (Hull House) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বসতি স্থাপন আন্দোলনের (settlement movement) একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৩১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা তাকে এই পুরস্কারপ্রাপ্ত প্রথম আমেরিকান মহিলা হিসেবে পরিচিতি দেয়।  
তার কাজের কিছু গুরুত্বপূর্ণ দিক:
সমাজকর্ম ও বসতি স্থাপন আন্দোলন:
জেন অ্যাডামস উনিশ শতকের শেষের দিকে শিকাগোতে 'হাল হাউজ' প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি কমিউনিটি সেন্টার। এটি ইমিগ্র্যান্টদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করত এবং সামাজিক সেবার জন্য একটি মডেল হিসেবে কাজ করত, এটি শিক্ষক বাতায়ন দ্বারা উল্লেখ করা হয়েছে।  
নারীবাদ ও নারী ভোটাধিকার:
তিনি সমাজকর্ম এবং নারী ভোটাধিকার (woman suffrage) এর ক্ষেত্রে একজন প্রভাবশালী নেতা ছিলেন।  
শান্তি আন্দোলন:
যুদ্ধ ও শান্তির বিষয়ে তিনি বিশ্বব্যাপী কাজ করেন এবং ১৯৩১ সালে নোবেল শান্তি পুরস্কার জয় করেন।  

১০.
Which is called the life of social Case work? (ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কোনটাকে?)
  1. Problem ( সমস্যা) 
  2. Place ( প্রতিষ্ঠান) 
  3. Professional representative( পেশাগত সমাজকর্মী) 
  4. Rapport ( রেপো)
সঠিক উত্তর:
Rapport ( রেপো)
উত্তর
সঠিক উত্তর:
Rapport ( রেপো)
ব্যাখ্যা

সমাজকর্মের প্রেক্ষাপটে 'র‍্যাপো' (Rapport) বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তি ও সমাজকর্মীর মধ্যে প্রতিষ্ঠিত পেশাগত সম্পর্ক বোঝায়, যা বিশ্বাস ও বোঝাপড়ার উপর ভিত্তি করে তৈরি হয় এবং সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করে। এটি সমাজকর্ম পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সমাজকর্মী সাহায্যার্থীর আস্থা অর্জন করে তাদের সমস্যা বুঝতে ও সমাধান করতে পারেন। 
রেপোকে ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয়। কারণ সমস্যা সমাধান প্রক্রিয়ায় এটি মূল ভূমিকা পালন করে। 

১১.
Social group work institution can be classified in how many ways?( দল সমাজকর্ম প্রতিষ্ঠানকে কয়ভাগে ভাগ করা যায়?) 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

 সমাজকর্ম হলো এমন এক পদ্ধতি, যা দলীয় সদস্যদের এমনভাবে সাহায্য করে, যাতে তারা সুনির্দিষ্ট ক্রিয়া প্রতিক্রিয়া এবং দলীয় অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় চাহিদা ও সমস্যা মিটানোর মাধ্যমে দলীয় লক্ষ্য অর্জন সক্ষম হয়। দল সমাজকর্মীরা তাদের নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলের সমস্যার সমাধান করতে সক্ষম হয়।

আয়ের ভিত্তিতে দল সমাজকর্ম প্রতিষ্ঠানকে দুইভাগে ভাগ করা যায়। (০১)সরকারি প্রতিষ্ঠান, (২) বেসরকারি প্রতিষ্ঠান। 

১২.
Which of the following is out group? ( নীচের কোনটি বহি:দল) 
  1. School friends( স্কুল বন্ধুবান্ধব)
  2. Local Club ( স্থানীয় ক্লাব)
  3. Family members ( পারিবারিক সদস্য) 
  4. Political Party (রাজনৈতিক দল)
সঠিক উত্তর:
Political Party (রাজনৈতিক দল)
উত্তর
সঠিক উত্তর:
Political Party (রাজনৈতিক দল)
ব্যাখ্যা

সাধারণত মনস্তাত্ত্বিক ও অবস্থানিক সান্নিধ্যের ওপর ভিত্তি করে সমাজবিজ্ঞানী সামনার সামাজিক দলকে ২ভাগে ভাগ করেছেন।
(০১) অন্তঃদল:-(পরিবার, ক্লাব, স্কুল বন্ধু) 
(০২) বহিঃদল:-( শিক্ষক সমিতি,  রাজনৈতিক দল, মেডিকেল এসোসিয়েশন) 

১৩.
How many elements are there of Community Social work? (সমষ্টি সমাজকর্মের কয়টি উপাদান রয়েছে?) 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

সমষ্টি সমাজকর্মের মূলত চারটি মৌলিক উপাদান রয়েছে। এগুলো হলো: ১. সমষ্টি (Community), ২. সমাজকর্মী (Community Worker), ৩. সমাজকর্ম সংস্থা (Agency/Institution), এবং ৪. সমাজকর্মের পদ্ধতি (Method of Social Work)।  
বিস্তারিত উপাদানগুলো হলো:  
1. সমষ্টি (Community):
সমষ্টি সমাজকর্মের কেন্দ্রবিন্দু হলো কোনো নির্দিষ্ট এলাকার জনগণ বা গোষ্ঠী। তাদের প্রয়োজন, সমস্যা, এবং সম্পদ এই পদ্ধতির প্রধান বিষয়।
2. সমাজকর্মী (Community Worker):
সমষ্টির জনগণের সাথে সরাসরি কাজ করে তাদের সমস্যা চিহ্নিত করা, সমস্যার সমাধানে পরিকল্পনা প্রণয়ন এবং সম্পদ সংগ্রহের কাজে সহায়তা করেন সমাজকর্মী।
3. সমাজকর্ম সংস্থা (Agency/Institution):
সমাজকর্ম অনুশীলন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা প্রয়োজন।
4. সমষ্টি সমাজকর্ম পদ্ধতি (Method of Community Work):
সমষ্টির জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রয়োজন ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা, সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করা সমষ্টি সমাজকর্মের মূল পদ্ধতি।

কেউ কেউ সমস্যাকেও সমষ্টি সমাজকর্মের উপাদান বলে থাকেন। এজন্য এটি সহ উত্তর হবে ৫টি। 
উল্লেখ্য অপশনে ৪ ও ৫ দুটি থাকলে উত্তর হবে ৪টি।

১৪.
What does we mean social action? (সামাজিক কার্যক্রম বলতে কী বুঝায়?) 
  1. Personal effort ( ব্যক্তিগত প্রচেষ্টা) 
  2. Organised movement ( সংগঠিত আন্দোলন) 
  3. Social law( সামাজিক আইন) 
  4. Social policy ( সামাজিক নীতি)
সঠিক উত্তর:
Organised movement ( সংগঠিত আন্দোলন) 
উত্তর
সঠিক উত্তর:
Organised movement ( সংগঠিত আন্দোলন) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম বলতে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন সাধন ও সমর্থন আদায়ের জন্য পরিচালিত একটি সুসংবদ্ধ ও সুশৃঙ্খল প্রচেষ্টা। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে সংশোধন বা পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন সাধন করা হয়। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমষ্টির সার্বিক কল্যাণ বৃদ্ধি করাই এর প্রধান লক্ষ্য। 

সচেতনতা বৃদ্ধি:
সমাজের বিভিন্ন সমস্যা ও সুযোগ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তাদের সংগঠিত হতে উৎসাহিত করা।  
ক্ষমতা বৃদ্ধি:
ব্যক্তি ও গোষ্ঠীর নিজস্ব দক্ষতা ও সম্পদ ব্যবহার করে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা।  
সামাজিক পরিবর্তন:
সমাজে বিদ্যমান অন্যায়, বৈষম্য বা অসংগতি দূর করে ইতিবাচক পরিবর্তন আনা। 

১৫.
Who wrote " Social work Dictionary "? ("সমাজকর্ম অভিধান " কে রচনা করেন?)
  1. Robert Barker( রবার্ট বার্কার)
  2. Robert L. Barker( রবার্ট এল. বার্কার) 
  3. W. A. Friedlander ( ডব্লিউ. এ. ফ্রীডল্যান্ডার)
  4. Wayne Vasey (ওয়েন ভেসী)
সঠিক উত্তর:
Robert L. Barker( রবার্ট এল. বার্কার) 
উত্তর
সঠিক উত্তর:
Robert L. Barker( রবার্ট এল. বার্কার) 
ব্যাখ্যা

সমাজকর্ম অভিধান" বা Dictionary of Social Work-এর রচয়িতা হলেন রবার্ট এল বার্কার (Robert L. Barker)। তিনি সমাজকর্মের ক্ষেত্রে একজন পরিচিত লেখক এবং এই অভিধানটি সমাজকর্মের বিভিন্ন ধারণা ও পরিভাষা সংকলিত করেছে। 
রবার্ট লি বার্কার (জন্ম ১৯ জুলাই, ১৯৩৭) একজন আমেরিকান মনোচিকিৎসক, লেখক, সম্পাদক এবং সমাজকর্মের অধ্যাপক।

১৬.
In problem solving process of social Case work,  Evaluation is done in how many stages?(ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় মূল্যায়ন কয় স্তরে হয়?)




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া বেশ কয়েকটি  ধাপে সম্পাদন হয়।এগুলো হলো:-
১)মনো-সামাজিক অনুধ্যান( Psycho- Social Study)
২)অন্তর্বর্তীকালীন ব্যবস্থা (Prognosis)
৩)সমস্যা নির্ণয়/ Diagnosis( তিন সময়; প্রথমে, মাঝে,ও শেষে)
৪)চিকিৎসা বা সমাধান/ Treatment:-৩ ধরনের:(১.প্রত্যক্ষ সমর্থনমূলক পদ্ধতি, ২. পরোক্ষ বা সংশোধনমূলক পদ্ধতি, ৩. বৈষয়িক সাহায্যদান পদ্ধতি
৫)মূল্যায়ন(Evaluation):- (তিন সময়; প্রথমে, মাঝে,ও শেষে)
৫)সমাপ্তি( Termination)
৬)অনুসরন( Follow-up)
৭)প্রেরণ ( Referral)

১৭.
The goal of social Administration is- ( সামাজিক প্রশাসনের লক্ষ্য কী?)
  1. To comment social policy ( সামাজিক নীতির উক্তি) 
  2. To execute social policy ( সামাজিক নীতির বাস্তবায়ন)
  3. To create awareness ( সচেতনতা তৈরি) 
  4. To reform society (সমাজ সংস্কার)
সঠিক উত্তর:
To execute social policy ( সামাজিক নীতির বাস্তবায়ন)
উত্তর
সঠিক উত্তর:
To execute social policy ( সামাজিক নীতির বাস্তবায়ন)
ব্যাখ্যা

সামাজিক প্রশাসনের মূল লক্ষ্য হলো সমাজের দুর্বল অংশকে সাহায্য করা, সামাজিক নীতি ও আইন কার্যকর করা, এবং ব্যক্তি ও সম্প্রদায়ের কল্যাণের জন্য প্রয়োজনীয় সম্পদ ও পরিষেবা সরবরাহ করা, যার ফলে সামাজিক ন্যায়বিচার ও মানুষের জীবনের উন্নতি সাধন হয়। এর মাধ্যমে সমাজে সুষ্ঠু সামাজিক সম্পর্ক ও কার্যকারিতা নিশ্চিত করা এবং মানুষের চাহিদা পূরণ করে তাদের ক্ষমতায়ন করা হয়।  
সামাজিক প্রশাসনের প্রধান লক্ষ্যসমূহ:
(০১)সামাজিক নীতির বাস্তবায়ন:
সামাজিক নীতি ও আইনগুলোকে বাস্তব রূপ দেওয়া এবং সমাজের জন্য কার্যকর সেবামূলক কর্মসূচিতে পরিণত করা।  
(০২)সুবিধাবঞ্চিতদের কল্যাণ:
বেকারত্ব, অক্ষমতা, দুর্ঘটনা বা বার্ধক্যজনিত কারণে ক্ষতিগ্রস্ত বা সুবিধাবঞ্চিত অংশকে সামাজিক বীমা ও সহায়তার মাধ্যমে সহায়তা করা। 

১৮.
Which is the goal of social Research? ( সামাজিক গবেষণার উদ্দেশ্য কী?) 
  1. To educate ( শিক্ষিত করা)
  2. To invest ( বিনিয়োগ করা)
  3. To investigate( অনুসন্ধান করা)
  4. To repeat ( পুনরাবৃত্তি করা)
সঠিক উত্তর:
To investigate( অনুসন্ধান করা)
উত্তর
সঠিক উত্তর:
To investigate( অনুসন্ধান করা)
ব্যাখ্যা

সামাজিক গবেষণার প্রধান উদ্দেশ্য হলো সমাজ, সামাজিক সম্পর্ক, এবং মানুষের আচরণ সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করা, বিদ্যমান সামাজিক ঘটনাগুলো ব্যাখ্যা করা, এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করা। এটি সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করে, নতুন তত্ত্ব ও ধারণার বিকাশে সহায়তা করে এবং সমাজের গঠন, কার্যকারিতা ও পরিবর্তন বুঝতে সাহায্য করে।  
সামাজিক গবেষণার মূল উদ্দেশ্যগুলো হলো:
(০১)জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধান করা
সমাজের বিভিন্ন দিক, মানুষের আচরণ এবং সামাজিক কার্যকলাপ সম্পর্কে পদ্ধতিগত ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা।  
(০২)ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সামাজিক ঘটনা ও সম্পর্কের কার্যকারণ সম্পর্কগুলো ব্যাখ্যা করা এবং বিদ্যমান সামাজিক তত্ত্বগুলোকে পরীক্ষা ও মূল্যায়ন করা। 

১৯.
The goal of social action is- (সামাজিক কার্যক্রমের লক্ষ্য কোনটি?)
  1. Social reform ( সামাজিক সংস্কার) 
  2. Research ( গবেষণা) 
  3. Social dignity ( সামাজিক মর্যাদা) 
  4. Social Insurance ( সামাজিক বীমা) 
সঠিক উত্তর:
Social reform ( সামাজিক সংস্কার) 
উত্তর
সঠিক উত্তর:
Social reform ( সামাজিক সংস্কার) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম বলতে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন সাধন ও সমর্থন আদায়ের জন্য পরিচালিত একটি সুসংবদ্ধ ও সুশৃঙ্খল প্রচেষ্টা। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে সংশোধন বা পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন সাধন করা হয়। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমষ্টির সার্বিক কল্যাণ বৃদ্ধি করাই এর প্রধান লক্ষ্য। 

সচেতনতা বৃদ্ধি:
সমাজের বিভিন্ন সমস্যা ও সুযোগ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তাদের সংগঠিত হতে উৎসাহিত করা।  
ক্ষমতা বৃদ্ধি:
ব্যক্তি ও গোষ্ঠীর নিজস্ব দক্ষতা ও সম্পদ ব্যবহার করে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা।  
সামাজিক পরিবর্তন:
সমাজে বিদ্যমান অন্যায়, বৈষম্য বা অসংগতি দূর করে ইতিবাচক পরিবর্তন আনা। 

২০.
Who is called the father of social group work? (দল সমাজকর্মের জনক বলা হয় কাকে?)
  1. John Addams
  2. Jane Addams
  3. Jene Addams
  4. Jon Addams 
সঠিক উত্তর:
Jane Addams
উত্তর
সঠিক উত্তর:
Jane Addams
ব্যাখ্যা

সমাজকর্মী জন অ্যাডামস আসলে জেন অ্যাডামস (Jane Addams), যিনি একজন আমেরিকান সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, নারীবাদী এবং আন্তর্জাতিকতাবাদী ছিলেন। তিনি ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের শুরুর দিকে সমাজ সংস্কারের কাজে নেতৃত্ব দেন, বিশেষ করে 'হাল হাউজ' (Hull House) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বসতি স্থাপন আন্দোলনের (settlement movement) একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৩১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা তাকে এই পুরস্কারপ্রাপ্ত প্রথম আমেরিকান মহিলা হিসেবে পরিচিতি দেয়।  
তার কাজের কিছু গুরুত্বপূর্ণ দিক:
সমাজকর্ম ও বসতি স্থাপন আন্দোলন:
জেন অ্যাডামস উনিশ শতকের শেষের দিকে শিকাগোতে 'হাল হাউজ' প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি কমিউনিটি সেন্টার। এটি ইমিগ্র্যান্টদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করত এবং সামাজিক সেবার জন্য একটি মডেল হিসেবে কাজ করত, এটি শিক্ষক বাতায়ন দ্বারা উল্লেখ করা হয়েছে।  
নারীবাদ ও নারী ভোটাধিকার:
তিনি সমাজকর্ম এবং নারী ভোটাধিকার (woman suffrage) এর ক্ষেত্রে একজন প্রভাবশালী নেতা ছিলেন।  
শান্তি আন্দোলন:
যুদ্ধ ও শান্তির বিষয়ে তিনি বিশ্বব্যাপী কাজ করেন এবং ১৯৩১ সালে নোবেল শান্তি পুরস্কার জয় করেন।  
 

২১.
“Social Case Work: A Problem Solving Process”of H. H. Perlman was published in which year? (এইচ. এইচ. পার্লম্যানের “Social Case Work: A Problem Solving Process”কতসালে প্রকাশিত হয়?) 
  1. ১৯৬৭
  2. ১৯৫৭
  3. ১৯৫৬
  4. ১৯৬৬
সঠিক উত্তর:
১৯৫৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৭
ব্যাখ্যা

হেলেন হ্যারিস পার্লম্যান ব্যাক্তি সমাজকর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রচিত “Social Case Work: A Problem Solving Process””(1957) নামক গ্রন্থের জন্য তিনি অনেক বেশি পরিচিত।এখন পর্যন্ত এ বইটি ১০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
পার্লম্যানের সংজ্ঞায় উল্লিখিত ৫টি উপাদানকে 5p বলা হয়। 

২২.
Which of the following is a basic method of social work? (নীচের কোনটি সমাজকর্মের মৌলিক পদ্ধতি?) 
  1. Social case group (ব্যক্তি সামাজিক  দল)
  2. Social Action ( সামাজিক কার্যক্রম) 
  3. Social welfare Administration ( সমাজকল্যাণ প্রশাসন) 
  4. Community Organisation ( সমষ্টি সংগঠন) 
সঠিক উত্তর:
Community Organisation ( সমষ্টি সংগঠন) 
উত্তর
সঠিক উত্তর:
Community Organisation ( সমষ্টি সংগঠন) 
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: মৌলিক (প্রাথমিক) পদ্ধতি এবং সহায়ক (মাধ্যমিক) পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম হলো মৌলিক পদ্ধতি, যা সরাসরি ব্যক্তির সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। অন্যদিকে, সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন এবং সামাজিক কার্যক্রম হলো সহায়ক পদ্ধতি, যা মৌলিক পদ্ধতিগুলোকে সমর্থন করে।  
১. মৌলিক পদ্ধতি:
এই পদ্ধতিগুলো সরাসরি ব্যক্তির বা দলের সমস্যা সমাধানের সাথে জড়িত এবং এগুলোই সমাজকর্মের প্রধান কাজের প্রক্রিয়া।  
(i)ব্যক্তি সমাজকর্ম:
কোনো ব্যক্তি বা তার পরিবারের সমস্যা সমাধানে সরাসরি কাজ করা।  
(ii)দল সমাজকর্ম:
গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে দলীয় সদস্যদের সমস্যা মোকাবিলায় সাহায্য করা।  
(iii)সমষ্টি সমাজকর্ম:
ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে সমষ্টিকে একটি একক হিসেবে বিবেচনা করে কাজ করা।  
২. সহায়ক পদ্ধতি:
এই পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতির কার্যকারিতা বাড়াতে এবং সমাজকর্মের কাজকে আরও সহজ করতে সহায়তা করে।  
(i)সামাজিক গবেষণা:
সমাজের সমস্যা ও তার কারণগুলো জানার জন্য গবেষণা করা।
(ii)সামাজিক প্রশাসন:
সমাজকর্ম কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।
(iii)সামাজিক কার্যক্রম:
সমাজকর্মের নীতিমালাগুলো বাস্তবে প্রয়োগ ও তার বিস্তার ঘটানো।

২৩.
In the problem solving process of social Case work, What does the word " Referral " mean? (ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় "  Referral " কী বুঝায়?) 
  1. Counselling ( উপদেশ) 
  2. Suggestion ( পরামর্শ) 
  3. Supervision ( তত্ত্বাবধান)
  4. Station change (প্রতিষ্ঠান পরিবর্তন) 
সঠিক উত্তর:
Station change (প্রতিষ্ঠান পরিবর্তন) 
উত্তর
সঠিক উত্তর:
Station change (প্রতিষ্ঠান পরিবর্তন) 
ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া বেশ কয়েকটি  ধাপে সম্পাদন হয়।এগুলো হলো:-
১)মনো-সামাজিক অনুধ্যান( Psycho- Social Study)
২)অন্তর্বর্তীকালীন ব্যবস্থা (Prognosis)
৩)সমস্যা নির্ণয়/ Diagnosis( তিন সময়; প্রথমে, মাঝে,ও শেষে)
৪)চিকিৎসা বা সমাধান/ Treatment:-৩ ধরনের:(১.প্রত্যক্ষ সমর্থনমূলক পদ্ধতি, ২. পরোক্ষ বা সংশোধনমূলক পদ্ধতি, ৩. বৈষয়িক সাহায্যদান পদ্ধতি
৫)মূল্যায়ন(Evaluation):- (তিন সময়; প্রথমে, মাঝে,ও শেষে)
৫)সমাপ্তি( Termination)
৬)অনুসরন( Follow-up)
৭)প্রেরণ ( Referral)
এখানে প্রেরণ বলতে বিশেষ পরিস্থিতিতে অন্য কোনো বিশেষজ্ঞের কাছে ক্লায়েন্টকে পাঠানো।

২৪.
Who wrote the book" A Changing Psychology in social Case work?" ("A Changing Psychology in social Case work" গ্রন্থটি কে রচনা করেন?) 
  1. F. I. Gloud( এফ. আই. গ্লাউড)
  2. V.P. Robinson (ভি. পি. রবিনসন) 
  3. R. P. Robinson (আর. পি. রবিনসন) 
  4. M. K. Robinson (এম. কে. রবিনসন) 
সঠিক উত্তর:
V.P. Robinson (ভি. পি. রবিনসন) 
উত্তর
সঠিক উত্তর:
V.P. Robinson (ভি. পি. রবিনসন) 
ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মে রেপো ( Rapport) শব্দটি প্রথম ব্যবহার করেন ভার্জিনিয়া পি. রবিনসন। এর অর্থ পেশাগত সম্পর্ক বা সহানুভূতিশীল সম্পর্ক। তিনি ১৯৩০ সালে রচিত বিখ্যাত গ্রন্থ ( A Changing Psychology in Social Case Work) এ  র‌্যাপো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।

ভার্জিনিয়া পি. রবিনসন ছিলেন সামাজিক কাজের ক্ষেত্রে একজন প্রখ্যাত ব্যক্তি, যিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক কাজের স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আট-কাজের ক্ষেত্রে একজন পণ্ডিত ছিলেন এবং সামাজিক কর্মক্ষেত্রে কাজের মনস্তত্ত্বের উপর গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন।
তিনি সামাজিক কাজের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে "Supervision in Social Case Work" এবং "A Changing Psychology in Social Case Work"। 

২৫.
In which year,  Jane Adams got Nobel Peace Prize? (জেন এডামস কতসালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?)
  1. ১৯৩৩
  2. ১৯৩২
  3. ১৯৩১
  4. ১৯৩৪
সঠিক উত্তর:
১৯৩১
উত্তর
সঠিক উত্তর:
১৯৩১
ব্যাখ্যা

সমাজকর্মী জন অ্যাডামস আসলে জেন অ্যাডামস (Jane Addams), যিনি একজন আমেরিকান সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, নারীবাদী এবং আন্তর্জাতিকতাবাদী ছিলেন। তিনি ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের শুরুর দিকে সমাজ সংস্কারের কাজে নেতৃত্ব দেন, বিশেষ করে 'হাল হাউজ' (Hull House) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বসতি স্থাপন আন্দোলনের (settlement movement) একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৩১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা তাকে এই পুরস্কারপ্রাপ্ত প্রথম আমেরিকান মহিলা হিসেবে পরিচিতি দেয়।  
তার কাজের কিছু গুরুত্বপূর্ণ দিক:
সমাজকর্ম ও বসতি স্থাপন আন্দোলন:
জেন অ্যাডামস উনিশ শতকের শেষের দিকে শিকাগোতে 'হাল হাউজ' প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি কমিউনিটি সেন্টার। এটি ইমিগ্র্যান্টদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করত এবং সামাজিক সেবার জন্য একটি মডেল হিসেবে কাজ করত, এটি শিক্ষক বাতায়ন দ্বারা উল্লেখ করা হয়েছে।  
নারীবাদ ও নারী ভোটাধিকার:
তিনি সমাজকর্ম এবং নারী ভোটাধিকার (woman suffrage) এর ক্ষেত্রে একজন প্রভাবশালী নেতা ছিলেন।  
শান্তি আন্দোলন:
যুদ্ধ ও শান্তির বিষয়ে তিনি বিশ্বব্যাপী কাজ করেন এবং ১৯৩১ সালে নোবেল শান্তি পুরস্কার জয় করেন।

২৬.
Who wrote the book " Community Welfare Organisation : Principles and Practice "? (Community Welfare Organisation : Principles and Practice " গ্রন্থটি কে রচনা করেন?) 
  1. W.A. Friedlander ( ডব্লিউ.  এ. ফ্রীডল্যান্ডার)
  2. Arthur Dunham ( আর্থার ডানহাম)
  3. Murray G. Ross( মুরে জি. রস)
  4. Rex A. Skidmore ( রেক্স এ. স্কীডমোর)
সঠিক উত্তর:
Arthur Dunham ( আর্থার ডানহাম)
উত্তর
সঠিক উত্তর:
Arthur Dunham ( আর্থার ডানহাম)
ব্যাখ্যা

আর্থার ডানহাম (সমাজকর্মী):
ইনি ছিলেন একজন সমাজকল্যাণ প্রশাসক, শিক্ষাবিদ এবং কমিউনিটি অর্গানাইজার যিনি ১৯শ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সমাজকর্মের ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। 
তার বিখ্যাত গ্রন্থ হলো Community Welfare Organisation : Principles and Practice।

২৭.
According to Walter A.  Friedlander,  how many steps of social work  are defined? (ওয়াল্টার এ. ফ্রীডল্যান্ডারের মতে দল সমাজকর্মের কয়টি স্তর রয়েছে?) 
  1. 5
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

দলগত সমস্যা সমাধান প্রক্রিয়ায় দল সমাজকর্মীরা কতগুলো ধাপ অনুসরণ করে। এই ধাপের সংখ্যা নিয়ে বেশ কয়েকটি মতামত আছে। 

ওয়াল্টার এ.  ফ্রীডল্যান্ডার এক্ষেত্রে তিনটি ধাপের কথা বলেছেন
(০১) অনুসন্ধান 
(০২) সমস্যা নির্ণয় 
(০৩) সেবাদান

২৮.
The" Social Diagnosis " of Marry Richmond was published in which year? (ম্যারি রিচমন্ডের " Social Diagnosis " গ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?) 
  1. ১৯১৮
  2. ১৯১৭
  3. ১৯২৭
  4. ১৯১৯
সঠিক উত্তর:
১৯১৭
উত্তর
সঠিক উত্তর:
১৯১৭
ব্যাখ্যা

ম্যারি রিচমন্ডের 'সোশ্যাল ডায়াগনোসিস' (Social Diagnosis) গ্রন্থটি ১৯১৭ সালে প্রকাশিত হয়। এই বইটি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রকাশনা হিসেবে বিবেচিত হয়। 
উল্লেখ্য,  ব্যক্তি সমাজকর্মের জনক বলা হয় ম্যারী রিচমন্ডকে।

২৯.
Who first used the word "Rapport "?("Rapport" শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?)
  1. Virginia parmer Robinson( ভার্জিনিয়া পারমার রবিনসন)
  2. Virginia Poland  Robinson ( ভার্জিনিয়া পোল্যান্ড রবিনসন) 
  3. Virginia poler Robinson (ভার্জিনিয়া পোলার রবিনসন) 
  4. Virginia pollard Robinson (ভার্জিনিয়া পোলারড রবিনসন) 
সঠিক উত্তর:
Virginia pollard Robinson (ভার্জিনিয়া পোলারড রবিনসন) 
উত্তর
সঠিক উত্তর:
Virginia pollard Robinson (ভার্জিনিয়া পোলারড রবিনসন) 
ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মে রেপো ( Rapport) শব্দটি প্রথম ব্যবহার করেন ভার্জিনিয়া পি. রবিনসন(Virginia pollard Robinson)। এর অর্থ পেশাগত সম্পর্ক বা সহানুভূতিশীল সম্পর্ক।  তিনি ১৯৩০ সালে রচিত বিখ্যাত গ্রন্থ ( A Changing Psychology in Social Case Work) এ  র‌্যাপো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।

ভার্জিনিয়া পি. রবিনসন ছিলেন সামাজিক কাজের ক্ষেত্রে একজন প্রখ্যাত ব্যক্তি, যিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক কাজের স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আট-কাজের ক্ষেত্রে একজন পণ্ডিত ছিলেন এবং সামাজিক কর্মক্ষেত্রে কাজের মনস্তত্ত্বের উপর গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। 

তিনি সামাজিক কাজের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে "Supervision in Social Case Work" এবং "A Changing Psychology in Social Case Work"। 

৩০.
H. H. Perlman is the citizen of which country? (এইচ. এইচ. পার্লম্যান কোন দেশের নাগরিক?) 
  1. UK( যুক্তরাজ্য)
  2. USA( যুক্তরাষ্ট্র)
  3. Canada(কানাডা)
  4. Australia (অস্ট্রেলিয়া) 
সঠিক উত্তর:
USA( যুক্তরাষ্ট্র)
উত্তর
সঠিক উত্তর:
USA( যুক্তরাষ্ট্র)
ব্যাখ্যা

এইচ. এইচ. পার্লম্যান ছিলেন একজন আমেরিকান সমাজকর্মী, যার মূল কাজ ছিল সমাজকর্মের তত্ত্ব এবং পদ্ধতি নিয়ে গবেষণা। তিনি আমেরিকান সমাজকর্মের আমেরিকান স্কুল অফ সোশাল ওয়ার্ক (American School of Social Work) এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স (National Association of Social Workers) এর সাথে যুক্ত ছিলেন। 

৩১.
Rapport is a ______ Word.
(র‍্যাপো' (Rapport) একটি _____ শব্দ?)
  1. Farsi(ফার্সি)
  2. French( ফ্রেঞ্চ) 
  3. Greek(গ্রীক) 
  4. Latin( ল্যাটিন)
সঠিক উত্তর:
French( ফ্রেঞ্চ) 
উত্তর
সঠিক উত্তর:
French( ফ্রেঞ্চ) 
ব্যাখ্যা

র‍্যাপো' (Rapport) শব্দটি একটি ফরাসি শব্দ, যার আভিধানিক অর্থ সহানুভূতিপূর্ণ সম্পর্ক এবং এটি সমাজকর্মের ক্ষেত্রে সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ও পেশাগত সম্পর্ককে বোঝায়। এই সম্পর্কটি সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজ করে, যেখানে সাহায্যার্থী সমাজকর্মীর উপর আস্থা রাখতে পারে এবং মন খুলে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। 

৩২.
According to the definition of H. H. Perlman,  which is not the element of Social Case work? (এ্ইচ. এইচ. পার্লম্যান এর সংজ্ঞানুসারে, কোনটি ব্যক্তি  সমাজকর্মের উপাদান নয়?)
  1. Person ( ব্যক্তি)
  2. Place ( স্থান / প্রতিষ্ঠান) 
  3. Programme ( কর্মসূচি) 
  4. Process ( প্রক্রিয়া) 
সঠিক উত্তর:
Programme ( কর্মসূচি) 
উত্তর
সঠিক উত্তর:
Programme ( কর্মসূচি) 
ব্যাখ্যা

এইচ. এইচ. পার্লম্যানের সংজ্ঞানুসারে, ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদান রয়েছে, যা একত্রে '5 Ps' নামে পরিচিত:  
ব্যক্তি (Person):
সমস্যাগ্রস্ত ব্যক্তি, যে সাহায্য চায়।
সমস্যা (Problem):
ব্যক্তির সমস্যা।
স্থান (Place):
সমাজকর্মীর কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠান।
পদ্ধতি (Process):
সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীর গ্রহণ করা সুশৃঙ্খল কৌশল বা পদ্ধতি।
পেশাদার (Professional):
সমাজকর্মী, যিনি তার পেশাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করেন।
সে অনুযায়ী, Programme এর উপাদান নয়। 

৩৩.
What does the principle of Individualization mean?( ব্যক্তি স্বাতন্ত্রীকরন নীতি বলতে কী বুঝায়?) 
  1. uniqueness (স্বতন্ত্রতা)
  2. Diversity ( বৈচিত্র্য) 
  3. Miscellaneous ( বৈচিত্র্য) 
  4. Plethora (প্রাচুর্য) 
সঠিক উত্তর:
uniqueness (স্বতন্ত্রতা)
উত্তর
সঠিক উত্তর:
uniqueness (স্বতন্ত্রতা)
ব্যাখ্যা

ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি (Principle of Individualization) মূলত সমাজকর্মের ক্ষেত্রে ব্যবহৃত একটি পদ্ধতি, যেখানে একজন সমাজকর্মীর পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে একজন ব্যক্তি বা ছোট গোষ্ঠীর অনন্য সমস্যা সমাধান করা হয়। এই নীতির উদ্দেশ্য হলো প্রতিটি ব্যক্তির নিজস্ব সমস্যাকে স্বতন্ত্রভাবে মূল্যায়ন করে তার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ও উপযুক্ত সেবা প্রদান করা, যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে।  
ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতির মূল বৈশিষ্ট্য:
ব্যক্তির অনন্যতা:
প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র এবং তাদের সমস্যাগুলোও ভিন্ন ভিন্ন। 

৩৪.
Who is the father of 5P in Social case work ?( ব্যক্তি সমাজকর্মের 5P ধারণার জনক কে?) 
  1. H.  M. Perlman(এইচ. এম. পার্লম্যান)
  2. H. L. Perlman(এইচ. এল. পার্লম্যান)
  3. H. L. Herlman (এইচ. এল. হার্লম্যান)
  4. H. H. Perlman(এইচ. এইচ. পার্লম্যান)
সঠিক উত্তর:
H. H. Perlman(এইচ. এইচ. পার্লম্যান)
উত্তর
সঠিক উত্তর:
H. H. Perlman(এইচ. এইচ. পার্লম্যান)
ব্যাখ্যা

এইচ. এইচ. পার্লম্যান (Helenr Haris Perlman) ছিলেন একজন আমেরিকান সমাজকর্মী, যিনি ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং "Social Case work : A problem solving process(১৯৫৭) " গ্রন্থটি লিখার মাধ্যমে   'ব্যক্তি সমাজকর্ম' (Case Work) পদ্ধতিটি জনপ্রিয় করে তুলেছেন। তার সংজ্ঞায় ব্যক্তি সমাজকর্মের ৫টি উপাদান পাওয়া যায়। যেমন:

1. ব্যক্তি (Person):
সাহায্যপ্রার্থী ব্যক্তি যিনি কোনো সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীর কাছে আসেন।  
2. সমস্যা (Problem):
ব্যক্তি যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, যা ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু।  
3. স্থান বা প্রতিষ্ঠান (Place/Institution):
যে সংস্থা বা প্রতিষ্ঠানে সমস্যা সমাধানের জন্য ব্যক্তি সাহায্য গ্রহণ করেন।  
4. পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী (Professional Representative/Social Worker):
সমাজকর্মী যিনি ব্যক্তি ও তার সমস্যার সমাধানে সহায়তা করেন।  
5. সমস্যা সমাধান প্রক্রিয়া (Problem-Solving Process):
সমস্যা সমাধানের জন্য যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয়, যা তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়, সমাধান পরিকল্পনা, মূল্যায়ন এবং ফলো-আপ পর্যন্ত বিস্তৃত থাকে।