পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পদ, সন্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি। সোর্স: যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) বিপদগ্রস্তকে সাহায্য কর।
  2. খ) তাহার অপরিসীম আনন্দ হইল।
  3. গ) তিনি মনকষ্টে কাল কাটাচ্ছেন।
  4. ঘ) দরিদ্রকে দয়া কর।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
- বিপদগ্রস্তকে সাহায্য কর।
- তাহার অপরিসীম আনন্দ হইল।
- তিনি মনঃকষ্টে কাল কাটাচ্ছেন।
- দরিদ্রকে দয়া কর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'সাপুড়ে সাপ খেলায়'- বাক্যটিতে প্রযোজ্য কর্তা কোনটি?
  1. ক) সাপুড়ে
  2. খ) সাপ
  3. গ) খেলায়
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অপরজন কর্তৃক সম্পাদিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে।
যেমন:
- 'সাপুড়ে সাপ খেলায়'- বাক্যটিতে 'খেলায়' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া, 'সাপুড়ে' প্রযোজক কর্তা এবং 'সাপ' প্রযোজ্য কর্তা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

.
ণিজন্ত- শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো-
  1. ক) ণিচ + অ
  2. খ) নিচ্ + অন্ত
  3. গ) ণিচ্ + অন্ত
  4. ঘ) নিচ + অন্ত
ব্যাখ্যা

- ক্‌, চ্‌, ট্‌, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্,, দ্, ব্ হয়।

যেমনঃ
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ষট্ + আনন = ষড়ানন,
- সুপ্ + অন্ত = সুবন্ত,
- বাক্‌ + অর্থ = বাগর্থ,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. ক) চোরে না শোনে ধর্মের কাহিনি
  2. খ) অধিক সন্ন্যাসীতে ধ্যান নষ্ট
  3. গ) অবলার মুখ ই বল
  4. ঘ) ঠাকুরঘরে কে? আমি কলা খাই নি
ব্যাখ্যা

- সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
- যেমনঃ 'অধিক সন্ন্যাসীতে ধ্যান নষ্ট' বাক্যটি ভুল৷ এতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।
- শুদ্ধ বাক্যটি হলো- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট (অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড)।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘যথোচিত’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) য + উচিত
  2. খ) যথা + উচিত
  3. গ) যথা + চিত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

- অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়। ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।

যেমনঃ
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
- যথা + উচিত = যথোচিত
- নব + ঊঢ়া = নবোঢ়া
- নীল + উৎসব = নীলোৎসব

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
বাংলা একাডেমী অভিধান অনুসারে শুদ্ধ বানানটি হলো-
  1. ক) বক্ষমাণ
  2. খ) পুরোহিত্য
  3. গ) পক্ক
  4. ঘ) প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- বক্ষ্যমাণ
- পৌরোহিত্য
- পক্ব
- প্রত্যুৎপন্নমতি

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
নিচের কোন শব্দটিতে অপপ্রয়োগ জনিত ভুল রয়েছে?
  1. ক) যথোপযুক্ত
  2. খ) যথাযোগ্য
  3. গ) অশ্রুজল
  4. ঘ) অশ্রুমান
ব্যাখ্যা

অশ্রু (বিশেষ্য) - চোখের পানি; নয়ন জল; নেত্রবারি।
অশ্রুআঁখি, অশ্রুচোখ (বিশেষ্য) - অশ্রুপূর্ণ আঁখি বা চোখ।
অশ্রুমান (বিশেষ্য) - অশ্রুপূর্ণ; অশ্রুযুক্ত।

যথোপযুক্ত ও যথাযোগ্য - শব্দ দুটির প্রয়োগও শুদ্ধ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
কোন শব্দটি সমাসজনিত অপপ্রয়োগের দৃষ্টান্ত?
  1. ক) অদ্যাপি
  2. খ) অতলস্পর্শী
  3. গ) কালিদাস
  4. ঘ) সম্ভবপর
ব্যাখ্যা

অতলস্পর্শী শব্দের শুদ্ধ প্রয়োগ = অতলস্পর্শ।
- অতলস্পর্শ (বিশেষণ) - তলদেশ স্পর্শ করা যায় না এমন; অতি গভীর।
- এটি একটি বহুব্রীহি সমাস।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) শুচিস্মিতা
  2. খ) মুহূর্ত
  3. গ) মর্ত্য
  4. ঘ) দৌরাত্য
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- শুচিস্মিতা
- মুহূর্ত
- মর্ত্য
- দৌরাত্ম্য

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১০.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) বন + ওষধি = বনৌষধি
  2. খ) মহা + ঔষধ = মহৌষধ
  3. গ) পরম + ঔষধ = পরমৌষধ
  4. ঘ) চিত্ত + ওদার্য = চিত্তৌদার্য
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
বন + ওষধি = বনৌষধি,
মহা + ঔষধ = মহৌষধ,
মহা + ওষধি = মহৌষধি,
পরম + ঔষধ = পরমৌষধ,
বন + ঔষধ = বনৌষধ,
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
অবস্থাবাচক বিশেষণ আছে কোনটিতে?
  1. ক) নীল আকাশ
  2. খ) তাজা মাছ
  3. গ) ঠাণ্ডা হাওয়া
  4. ঘ) বেলে মাটি
ব্যাখ্যা

নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।

নাম বিশেষণের প্রকারভেদ :
ক. রূপবাচক : নীল আকাশ, কালো মেঘ
খ. গুণবাচক : দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া
গ. অবস্থাবাচক : তাজা মাছ, রোগা ছেলে
ঘ. সংখ্যাবাচক : হাজার লোক, দশ টাকা
ঙ. ক্রমবাচক : দশম শ্রেণি, প্রথমা কন্যা
চ. পরিমাণবাচক : পাঁচ শতাংশ ভূমি, দু কিলোমিটার রাস্তা
ছ. অংশবাচক : অর্ধেক সম্পত্তি, সিকি পথ
জ. উপাদানবাচক : বেলে মাটি, মেটে কলসি
ঝ. প্রশ্নবাচক : কতদূর পথ, কেমন অবস্থা
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক : এই লোক, ছাব্বিশে মার্চ

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।

১২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) ক্ষীনজীবী
  2. খ) ক্ষুৎপীড়িত
  3. গ) ঊর্ধ্ব
  4. ঘ) উচ্ছ্বাস
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- ক্ষীণজীবী
- ক্ষুৎপীড়িত
- ঊর্ধ্ব
- উচ্ছ্বাস

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আইনত অনুসারে তিনি একাজ করতে পারেন না।
  2. খ) এটা অপক্ক হাতের লেখা।
  3. গ) বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।
  4. ঘ) মেয়েটি সুকেশী ও সুহাসি।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
- আইনত তিনি একাজ করতে পারেন না।
- এটা কাঁচা হাতের লেখা।
- বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।
- মেয়েটি সুকেশী ও সুহাসিনী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
'পরমেশ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো-
  1. ক) পরমঃ + ঈশ
  2. খ) পরম + ইশ
  3. গ) পরম + ঈশ
  4. ঘ) পরম + ঈস
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়। এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা,
- মহা + ঈশ = মহেশ,
- পরম + ঈশ = পরমেশ,
- যথা + ইষ্ট = যথেষ্ট ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
রকেট অতি দ্রুত চলে —বাক্যে 'অতি' হলো-
  1. ক) নাম-বিশেষণের বিশেষণ
  2. খ) ক্রিয়া-বিশেষণের বিশেষণ
  3. গ) নির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম
  4. ঘ) পরিমাণবাচক বিশেষণ
ব্যাখ্যা

যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে।

নাম-বিশেষনের বিশেষণঃ
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।

ক্রিয়া-বিশেষণের বিশেষণঃ
- রকেট অতি দ্রুত চলে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১৬.
নিচের কোনটি সঠিক?
  1. ক) বি + অর্থ = ব্যর্থ
  2. খ) অতী + অন্ত = অত্যন্ত
  3. গ) প্রতি + অক্ষি = প্রত্যক্ষ
  4. ঘ) ইত + আদি = ইত্যাদি
ব্যাখ্যা

'ই' বা 'ঈ' ধ্বনির সঙ্গে অন্য স্বরধ্বনি মিললে ই বা ঈ–র জায়গায় য–ফলা (্য) হয়৷ বানানে বা লেখার সময় তা পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়৷
যেমনঃ
- বি + অর্থ = ব্যর্থ,
- অতি + অন্ত = অত্যন্ত,
- প্রতি + অক্ষ = প্রত্যক্ষ,
- ইতি + আদি = ইত্যাদি,
- বি + অবস্থা = ব্যবস্থা,
- নি + ঊন = ন্যূন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১৭.
পুরস্কার- শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) পুরঃ + কার
  2. খ) পুরস + কার
  3. গ) পুর্‌ + কার
  4. ঘ) পুর + কার
ব্যাখ্যা

বিসর্গযুক্ত অ কিংবা আ ধ্বনির পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ এর যেকোন একটি থাকলে অ-কার কিংবা আ-কারের পরস্থিত বিসর্গের স্থানে স্‌ হয়। কিন্ত অ-আ ভিন্ন স্বরের পরস্থিত বিসর্গের স্থানে ষ্‌ হয়।
যেমনঃ
- পুরঃ + কার = পুরস্কার,
- তিরঃ + কার = তিরস্কার,
- নমঃ + কার = নমস্কার,
- পরিঃ + কার = পরিষ্কার,
- বাচঃ + পতি = বাচস্পতি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১৮.
প্রত্যয়জনিত অপপ্রয়োগের দৃষ্টান্ত হলো-
  1. ক) বিচিত্রতা
  2. খ) স্বাতন্ত্র‍্য
  3. গ) ঐক্যমত
  4. ঘ) বাহুল্য
ব্যাখ্যা

প্রত্যয়জনিত অপপ্রয়োগের দৃষ্টান্ত হলো- ঐক্যমত।
এর সঠিক রূপ হলোঃ ঐকমত্য বা ঐক্যমত্য - (বিশেষ্য) একমত; মতের অভিন্নতা; মতের মিল বা ঐক্য।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৯.
সন্ধিজনিত অপপ্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. ক) অদ্যাবধি
  2. খ) দুরাবস্থা
  3. গ) পশ্বধম
  4. ঘ) শীতাতপ
ব্যাখ্যা

- দুরাবস্থার শুদ্ধরূপ দুরবস্থা। এটি সন্ধিজনিত অপপ্রয়োগ।
- বিসর্গ সন্ধি টি হচ্ছে- দুঃ + অবস্থা = দুরবস্থা।

সোর্সঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
লিঙ্গজনিত অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
  1. ক) অনাথা
  2. খ) বিদ্বানী
  3. গ) অর্ধাঙ্গিনী
  4. ঘ) সিংহী
ব্যাখ্যা

বিদুষী - বিদ্যাবতী রমণী; উচ্চশিক্ষিতা; পণ্ডিত মহিলা।
বিদ্বান - জ্ঞানী; বিদ্যাবান; পণ্ডিত; শিক্ষিত; সুশিক্ষিত।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২১.
তৎকালীন সময়ের রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ। - এই বাক্যে কী ধরনের অশুদ্ধি আছে?
  1. ক) বাচ্যজনিত
  2. খ) বাহুল্যজনিত
  3. গ) বানান ভুল জনিত
  4. ঘ) যথার্থশব্দ প্রয়োগ না করায় ভুল
ব্যাখ্যা

- তৎকালীন সময়ের রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ। - এই বাক্যে বাহুল্যজনিত অশুদ্ধি আছে।
- এই বাক্যের শুদ্ধ রূপ হবে - তৎকালের রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ/তৎকালীন রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২২.
শুদ্ধ বানানগুচ্ছ হলো-
  1. ক) ব্যূহ, বিভীষিকা
  2. খ) ভুড়িওয়ালা, মর্ত্য
  3. গ) মন্বন্তর, মরুদ্যান
  4. ঘ) ইতিমধ্যে, ইতপূর্বে
ব্যাখ্যা

শুদ্ধ বানান:
- ব্যূহ, বিভীষিকা
- ভুঁড়িওয়ালা, মর্ত্য
- মন্বন্তর, মরূদ্যান
- ইতোমধ্যে, ইতঃপূর্বে

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৩.
সঠিক বানান নয় কোনটি?
  1. ক) দধীচি
  2. খ) অন্তঃসত্ত্বা
  3. গ) সত্ত্বা
  4. ঘ) সরস্বতী
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- দধীচি
- অন্তঃসত্ত্বা
- সত্তা
- সরস্বতী

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৪.
কোনটি শুদ্ধ?
  1. ক) তাহার অধ্যাবসায় সত্যিই প্রশংসনীয়।
  2. খ) কায়কোবাদ মহাশ্মশান লেখেন।
  3. গ) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি৷
  4. ঘ) তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
- তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়।
- কায়কোবাদ 'মহাশ্মশান' লেখেন।
- আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি৷
- তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক?
  1. ক) পশু + অধম = পশ্বধম
  2. খ) পশু + অধম = পশ্বাধম
  3. গ) মন + অন্তর = মন্বন্তর
  4. ঘ) মনু + অন্তর = মনন্তর
ব্যাখ্যা

'উ' বা 'ঊ' ধ্বনির সঙ্গে অন্য স্বরধ্বনি মিললে উ বা ঊ–র জায়গায় ব–ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন বানানে আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়৷
যেমন-
উ + অ = ব্ + অ = ব:

- অনু + অয় = অন্বয়
- পশু + অধম = পশ্বধম
- মনু + অন্তর = মন্বন্তর
- সু + অচ্ছ = স্বচ্ছ
- সু + অল্প = স্বল্প

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৬.
ধান বানতে যারা শিবের গীত গায়, তারা স্থির লক্ষ্যে পৌঁছতে পারে না। - বাক্যে সর্বনাম পদ কোনটি?
  1. ক) ধান
  2. খ) শিব
  3. গ) যারা
  4. ঘ) স্থির
ব্যাখ্যা

- বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
- ধান বানতে যারা শিবের গীত গায়, তারা স্থির লক্ষ্যে পৌঁছতে পারে না। - বাক্যে সর্বনাম পদ হলোঃ 'যারা', 'তারা'।

উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ।

২৭.
সকর্মক ক্রিয়া দ্বারা গঠিত বাক্য কোনটি?
  1. ক) আমি রাতে খাব না।
  2. খ) আমি রাতে ভাত খাব না।
  3. গ) ছেলেটা কানে শোনে না।
  4. ঘ) আমি চোখে দেখি না।
ব্যাখ্যা

- যে ক্রিয়ার কর্ম পদ আছে তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়াই সর্কমক ক্রিয়া।
- যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমনঃ ছেলেটি হাসে। কী ‘হাসে’ বা ‘কাকে হাসে’ প্রশ্ন করলে কোনো উত্তর হয় না। কাজেই ‘হাসে’ ক্রিয়াটি অকর্মক ক্রিয়া।
- প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে।
যেমনঃ
অকর্মক: আমি রাতে খাব না। সকর্মক: আমি রাতে ভাত খাব না।
অকর্মক: আমি চোখে দেখি না। সকর্মক: আকাশে চাঁদ দেখি না।
অকর্মক: ছেলেটা কানে শোনে না। সকর্মক: ছেলেটা কথা শোনে।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২৮.
নিচের কোনটি সঠিক?
  1. ক) শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ হইতে পারে৷
  2. খ) ছোট নাটিকাটি সবাইকে মুগ্ধ করল।
  3. গ) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ৷
  4. ঘ) মেয়েটি স্বয়ম্বর৷
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
- শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ হইতে পারে৷
- নাটিকাটি সবাইকে মুগ্ধ করল।
- তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ৷
- মেয়েটি স্বয়ংবরা৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৯.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি ভুল?
  1. ক) হিত + ঐষি = হিতৈষি
  2. খ) মত + ঐক্য = মতৈক্য
  3. গ) তথা + এবচ = তথৈবচ
  4. ঘ) মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়।
যেমন-
- মত + ঐক্য = মতৈক্য;
- জন + এক = জনৈক;
- হিত + এষী = হিতৈষী;
- তথা + এবচ = তথৈবচ;
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩০.
বিশেষ্য পদ কত প্রকার?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা

বিশেষ্য পদ ছয় প্রকার৷
যথা-
১. নামবাচক বিশেষ্য,
২. জাতিবাচক বিশেষ্য,
৩. বস্তুবাচক বিশেষ্য,
৪. সমষ্টিবাচক বিশেষ্য,
৫. ভাববাচক বিশেষ্য এবং
৬. গুণবাচক বিশেষ্য।



উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০২১ সংস্করণ)

৩১.
নামবাচক বিশেষ্য পদ কোনটি?
  1. ক) নদী
  2. খ) বিজু
  3. গ) সমাবেশ
  4. ঘ) মানুষ
ব্যাখ্যা

যে পদ দ্বারা কোন ব্যক্তি, ভৌগোলিক স্থান, বা গ্রন্থ বিশেষের নাম বিজ্ঞাপিত হয়, তাকে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য পদ বলে।
যেমন- আনিস, ঢাকা, মেঘনা, হিমালয়, গীতাঞ্জলি, ফাল্গুন, বিজু, বৈসাবি ইত্যাদি।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।

৩২.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) বুনো কচু, বাঘা তেঁতুল৷
  2. খ) উপর্যুক্ত বাক্যটি সঠিক নয়৷
  3. গ) সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম।
  4. ঘ) বাল্য হতেই তিনি কাব্যপ্রিয়৷
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
- বুনো ওল, বাঘা তেঁতুল৷
- উপর্যুক্ত বাক্যটি সঠিক নয়৷
- সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম।
- বাল্য হতেই তিনি কাব্যপ্রিয়৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৩.
তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ হলো-
  1. ক) সংযোজক অব্যয়
  2. খ) বিয়োজক অব্যয়
  3. গ) সংকোচক অব্যয়
  4. ঘ) অনুকার অব্যয়
ব্যাখ্যা

- সমুচ্চয়ী অব্যয় : যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
- সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
যথাঃ সংযোজক, বিয়োজক এবং সংকোচক।

- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি।

৩৪.
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেয়৷ -এই বাক্যটিতে যে ধরনের অপপ্রয়োগ ঘটেছে-
  1. ক) বানান ভুল জনিত
  2. খ) বাচ্যজনিত
  3. গ) বাহুল্যজনিত
  4. ঘ) প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত
ব্যাখ্যা

বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেয়৷ —এই বাক্যটিতে বানান ভুল জনিত অপপ্রয়োগ ঘটেছে৷
এর শুদ্ধরূপ হলো: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়৷

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩৫.
সঠিক বানানগুচ্ছ কোনটি?
  1. ক) অগ্ন্যাশয়, অগ্নু্তপাত
  2. খ) দারিদ্র, তিতীক্ষা
  3. গ) দুরতিক্রম্য, হীনম্মন্যতা
  4. ঘ) সূচগ্র, সামর্থ
ব্যাখ্যা

সঠিক বানান:
- অগ্ন্যাশয়, অগ্ন্যুৎপাত
- দারিদ্র, তিতিক্ষা
- দুরতিক্রম্য, হীনম্মন্যতা
- সূচ্যগ্র, সামর্থ্য

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩৬.
অনুকার অব্যয় কোনটি?
  1. ক) ছিঃ
  2. খ) নিশ্চয়ই
  3. গ) বটে
  4. ঘ) ঝম ঝম
ব্যাখ্যা

- যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে।
যথা-
- বজ্রের ধ্বনি - কড় কড়,
- বৃষ্টির তুমুল শব্দ - ঝম ঝম,
- শুষ্ক পাতার শব্দ - মর মর,
- বাতাসের গতি - শন শন,
- কোকিলের রব - কুহু কুহু ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৭.
গুরুচণ্ডালী দোষজনিত অপপ্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. ক) মড়াদাহ
  2. খ) শবদাহ
  3. গ) গরুর গাড়ি
  4. ঘ) দাবদাহ
ব্যাখ্যা

গুরুচণ্ডালী দোষজনিত অপপ্রয়োগ হলো - মড়াদাহ৷
এর শুদ্ধরূপ: মড়াপোড়া৷

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৮.
বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে কোনটিতে?
  1. ক) এটি লজ্জাস্কর ব্যাপার
  2. খ) সব মাছগুলোর দাম কত?
  3. গ) অন্যায়ের ফল দুর্নিবার্য
  4. ঘ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
ব্যাখ্যা

বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে - সব মাছগুলোর দাম কত?
সঠিক রূপঃ সব মাছের দাম কত?

অন্যান্য অপশনের সঠিক রূপঃ
- এটি লজ্জাকর ব্যাপার (বানান জনিত)।
- অন্যায়ের ফল অনিবার্য (সঠিক শব্দ প্রয়োগ না করায়)।
- অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়। (বিশেষ্য-বিশেষণ এর বাহুল্য জনিত)।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৩৯.
সঠিক বানান নয় কোনটি?
  1. ক) আর্দ্র
  2. খ) দ্বন্দ্ব
  3. গ) স্বত্তাধিকার
  4. ঘ) কঙ্কণ
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- আর্দ্র
- দ্বন্দ্ব
- স্বত্বাধিকার
- কঙ্কণ

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।