পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৩ সেপ্টেম্বর, ২০২৪সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম: থানা পরিসংখ্যানবিদ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১০.০১.২০২০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৩ সেপ্টেম্বর, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি?
  1. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
  2. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
  3. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
  4. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: স্বায়ত্তশাসন।
- অর্থ: স্বশাসিত রাষ্ট্র (একনায়ক-শাসিত নয়)।

শুদ্ধ বানান: আভ্যন্তর।
- অর্থ: মধ্যবর্তী।

শুদ্ধ বানান: জন্মবার্ষিক/জন্মবার্ষিকী।
- জন্মদিবস উপলক্ষ্যে পালিত উৎসব।

অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
  1. শেষ লেখা
  2. শেষ প্রশ্ন
  3. শেষ কথা
  4. শেষ দিন
ব্যাখ্যা
• ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম 'শেষলেখা'।
- 'শেষলেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি।
- এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় জীবনের শেষ কয়েক দিনের রচনা ।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎ প্রীতি প্রকাশিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত কাব্যগ্রন্থ মোট ৫৬টি।

অন্যদিকে,
- 'শেষপ্রশ্ন' (১৯৩১) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান ও সমস্যামূলক উপন্যাস।
- 'শেষকথা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি- ছোটগল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'তারাবাঈ' নাটকের লেখক কে?
  1. ইসমাইল হোসেন সিরাজী
  2. মীর মশাররফ হোসেন
  3. আব্দুল্লাহ আল মামুন
  4. দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
•  'তারাবাঈ' নাটকের লেখক — দ্বিজেন্দ্রলাল রায়। 
------------------------
• দ্বিজেন্দ্রলাল রায়:

- তিনি ছিলেন কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার।
- তিনি ডি.এল রায় নামে পরিচিত।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- তাঁর দুই অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলালও সাহিত্যিক হিসেবে সুপরিচিত ছিলেন।
- ছাত্রজীবনে তাঁর কাব্য 'আর্য্যগাথা' এবং বিলেতে থাকাকালে কাব্য 'Lyrics of Ind' প্রকাশিত হয়।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে গণজাগরণমূলক গান রচনায় তাঁর অবদান ছিল।
- ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো হল:
 - তারাবাঈ,
 - প্রতাপ-সিংহ,
 - দুর্গাদাস,
 - নূরজাহান,
 - মেবার পতন,
 - সাজাহান,
 - চন্দ্রগুপ্ত,
 - সিংহলবিজয় ইত্যাদি।

• দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলো হল:
 - পরপারে,
 - বঙ্গনারী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'সদ্যোজাত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সৎ + জাত
  2. সদ্যো + জাত
  3. সদ্যঃ + জাত
  4. সদ্য + জাত
ব্যাখ্যা
• 'সদ্যোজাত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - 'সদ্যঃ + জাত'।

• সন্ধির নিয়ম:
- অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।
- যেমন, 
• সদ্যঃ + জাত = সদ্যোজাত,
• তিরঃ + ধান = তিরোধান,
• মনঃ‌ + রম = মনোরম,
• মনঃ + হর = মনোহর,
• তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
কোন বানানটি শুদ্ধ?
  1. বিভিষীকা
  2. বিভীষিকা
  3. বীভিষিকা
  4. বীভিষীকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - বিভীষিকা।
- ‘বিভীষিকা’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘বিভীষিকা’ অর্থ: আতঙ্ক, ভীতিকর ঘটনা।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান -
- পিপীলিকা,
- মুমূর্ষু,
- নিশীথিনী,
- মনঃক্ষুণ্ণ,
- অসমীচীন,
- বিভীষিকা,
- দুশ্চরিত্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'রাত্রি'-এর সমার্থক কোনটি?
  1. নিশীথ
  2. অমানিশা
  3. আঁধার
  4. A ও B
ব্যাখ্যা
• 'রাত্রি' শব্দের সমার্থক- 
- রজনী;
- ত্রিযামা;
- নিশীথ;
- যামিনী;
- রাত;
- নিশা;
- নিশীথিনী;
- ক্ষণদা;
- শর্বরী;
- বিভাবরী।

অন্যদিকে,
• 'অমানিশা' শব্দের অর্থ - অমাবস্যার রাত।
• ‘আঁধার’ শব্দের অর্থ - অন্ধকার, আলোর অভাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
অপ্রাণিবাচক শব্দ কোনটি?
  1. কবিকুল
  2. পাখিকুল
  3. কমলনিকর
  4. বুজুর্গান
ব্যাখ্যা
• কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দগুলো হলো: 
- আবলি, গুচ্ছ, দাম, নিকর, মালা, রাশি, রাজি, পুঞ্জ।
যেমন:
- গ্রন্থাবলি,
- কবিতাগুচ্ছ,
- কুসুমদাম,
- কমলনিকর,
- মেঘকুঞ্জ,
- পর্বতমালা,
- তারকারাজি,
- বালিরাশি।

অন্যদিকে:
• কূল, সমূহ শব্দ গুলো হচ্ছে প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়।
• গণ, বৃন্দ, বর্গ শব্দ গুলো হচ্ছে উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ।
• রাজি, মালা, নিচয়, সকল শব্দ গুলো হচ্ছে সমষ্টিবোধক শব্দে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
.
বাক্যের অপরিহার্য শব্দ কোনটি?
  1. নামপদ
  2. ক্রিয়াপদ
  3. কর্মপদ
  4. কর্তৃপদ
ব্যাখ্যা
• বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ - ক্রিয়াপদ।

• ক্রিয়াপদ:
- যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।
- ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ।
- ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না।
- তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি ফারসি শব্দ?
  1. নামাজ
  2. কলেজ
  3. আনারস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত,
- দোজখ,
- ফেরেশতা,
- নামাজ,
- খোদা,
- গুনাহ,
- পয়গম্বর ইত্যাদি।
------------------- 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'আনারস' পর্তুগিজ শব্দ।
- 'কলেজ' - ইংরেজি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
শ, স, ষ, হ -এই চারটি বর্ণের নাম কি?
  1. বর্গীয় বর্ণ
  2. উষ্মবর্ণ
  3. কণ্ঠ্য বর্ণ
  4. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
ব্যাখ্যা
উষ্মধ্বনি:
- শ, ষ, স, হ - এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
- এগুলােকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।
- এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
- শ ষ স - এ তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘােষ অল্পপ্রাণ, আর 'হ' ঘােষ মহাপ্রাণ ধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'আফতাব' শব্দের অর্থ কি?
  1. অর্ণব
  2. রাতুল
  3. অর্ক
  4. জলধি
ব্যাখ্যা
• 'আফতাব' শব্দের অর্থ — 'অর্ক'।

• 'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি। 

অন্যদিকে, 
'অর্ণব', 'জলধি' - সমুদ্র এর সমার্থক শব্দ।
'রাতুল' শব্দের অর্থ - লাল, রাঙা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
'গৌড়ীয় ব্যাকরণ' গ্রন্থটি রচনা করেছেন কে?
  1. সুকুমার রায়
  2. আব্দুল হাই
  3. রাজা রামমোহন রায়
  4. আজিজুল হক
ব্যাখ্যা
গৌড়ীয় ব্যাকরণ:
- ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- এটি রাজা রামমোহন রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণগ্রন্থ , গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে।
- এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত।
- প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে।
- গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন।
- পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
- মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
'মৃতের মত অবস্থা যার' তাকে এককথায় কি বলা হয়?
  1. মূমূর্ষ
  2. মুমূর্ষু
  3. মূমূর্ষু
  4. মৃতবৃৎ
ব্যাখ্যা
• 'মৃতের মতো অবস্থা যার' এর এক কথায় প্রকাশ- 'মুমূর্ষু'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মুমূর্ষু' শব্দের অর্থ- মৃতের মতো অবস্থা যার, মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন।

• আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' - অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' - নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' - অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' - ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' - অস্থায়ী,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' - নশ্বর,
- 'যা চিরস্থায়ী নয়' - নশ্বর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. শ্রৎ + √ধা + অ + আ
  2. শ্রৎ + √ধা + আ
  3. শ্র + √ধা + আ
  4.  শ্রু + √ধা + আ
ব্যাখ্যা
সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্‌) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-

- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
- √ব্যথ্‌ + অ + আ = ব্যথা,
- √কৃপ্‌ + অ + আ = কৃপা,
- সম্‌ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা,

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'নবনূর' পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. শেখ ফজলল করিম
  2. রিয়াজ উদ্দিন আহমেদ
  3. সৈয়দ এমদাদ আলী
  4. শেখ আব্দুর রহিম
ব্যাখ্যা
• 'নবনূর' পত্রিকা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- সৈয়দ এমদাদ আলী এটির প্রথম সম্পাদক ছিলেন।

অন্যদিকে,
• 'বাসনা' পত্রিকা ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- শেখ ফজলল করিম এটির প্রথম সম্পাদক ছিলেন।

• বিশ শতকের পত্রিকা নয় - মিহির।
- এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। 
- সম্পাদক ছিলেন -শেখ আবদুর রহিম। 
উল্লেখ্য,
• হাফেজ, মিহির ও সুধাকর এই তিনটি পত্রিকারই সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে কি বোঝায়?
  1. টিকটিকি
  2. তেলাপোকা
  3. উইপোকা
  4. মাকড়সা
ব্যাখ্যা
• 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়- মাকড়সা। 
-------------- 
ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য) শব্দ: 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়= [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]=[ঊর্ণ+নাভি; বহুব্রহী সমাস]। 
অর্থ: মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
 অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি, 
ইনাম- পুরস্কার। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৭.
কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
  1. আনোয়ার পাশা
  2. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  3. কুঁচবরণ কন্যা
  4. সোনার শিকল
ব্যাখ্যা
• ইব্রাহীম খাঁ রচিত নাটক - আনোয়ার পাশা।
- ভ্রমণ কাহিনী- ইস্তাম্বুল যাত্রীর পত্র।
- গল্প - সোনার শিকল।

অন্যদিকে,
• 'বন্দে আলী মিয়া' রচিত শিশুতোষ গ্রন্থ- কুঁচবরণ কন্যা।
------------------- 
• ইব্রাহীম খাঁ: 
- ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক। নাটক, গল্প,  উপন্যাস,  শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
- তাঁর স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশস্ত দলিল হিসেবে বিবেচিত।
- তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।
- নাটকে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৩) এবং সাহিত্যের জন্য একুশে পদক (১৯৭৬) লাভ করেন।
- ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: 
- কামাল পাশা,
- আনোয়ার পাশা,
- ঋণ পরিশোধ,
- আলু বোখরা,
- ইস্তাম্বুল যাত্রীর পত্র,
- ব্যাঘ্র মামা,
- বেদুঈনদের দেশে। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'ইস্তাম্বুল যাত্রীর পত্র', ইবরাহীম খাঁ।
১৮.
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ধন অপেক্ষা মান বড়
  2. তোমাকে দিয়ে কিছু হবে না
  3. ঢং ঢং ঘণ্টা বাজে
  4. লেখাপড়া কর, নতুবা ফেল করবে
ব্যাখ্যা
• সমুচ্চয়ী অব্যয় :
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
যেমন:
- 'লেখাপড়া কর নতুবা ফেল করবে' বাক্যের ‘নতুবা' সমুচ্চয়ী অব্যয়।

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
যথা:
বিয়োজক অব্যয়: 
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়। 
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

• সংযোজক অব্যয়: 
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

অনুগামী সমুচ্চায়ী অব্যয়: 
যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে।
তাই তাদের অনুগামী সমুচ্চায়ী অব্যয় বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
কোনটি সূর্যের প্রতিশব্দ?
  1. সবিতা
  2. অবনী
  3. কলানিধি
  4. সুধাকর
ব্যাখ্যা
• সূর্যের প্রতিশব্দ - সবিতা।

'সূর্য' এর কিছু প্রতিশব্দ:
- রবি,
- তপন,
- ভানু,
- ভাস্কর,
- আদিত্য,
- প্রভাকর,
- দিবাকর,
- বিভাবসু,
- দিনমণি,
- মার্তণ্ড,
- অংশুমালী,
- অরুণ।

অন্যদিকে,
- পৃথিবীর প্রতিশব্দ - অবনী।
- চাঁদের প্রতিশব্দ - সুধাকর, কলানিধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়?
  1. বেসতবৃত্তি
  2. পতঙ্গবৃত্তি
  3. জলৌকাবৃত্তি
  4. কুম্ভিলকবৃত্তি
ব্যাখ্যা
কুম্ভিলক (বিশেষ্য পদ): 
- এটি প্রাকৃত শব্দ।
অর্থ: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।

• অন্যের রচনা থেকে চুরি করা বা অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করাকে বলা হয় কুম্ভিলকবৃত্তি (plagiarism)।

• প্লেজিয়ারিজম:
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

অন্যদিকে,
• পতঙ্গবৃত্তি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ্
অর্থ: আলোর প্রতি আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।
২১.
What is the synonym of 'rehearse'?
  1. report
  2. remain
  3. reach
  4. practice
ব্যাখ্যা
• Rehearse - (নাটক, সংগীত, অনুষ্ঠান ইত্যাদি) জনসমক্ষে উপস্থাপনার পূর্বে অনুশীলন করা; মহড়া/আখড়াই দেওয়া।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) report (noun) (verb transitive & intransitive)
- রিপোর্ট; প্রতিবেদন; বিবরণী; বিবরণ দেওয়া; প্রতিবেদন তৈরি করা।

খ) remain (verb intransitive) 
- অবশিষ্ট/বাকি থাকা; থাকা; অবস্থান করা।

গ) reach (verb-transitive)
- পৌঁছা; উপনীত হওয়া; নাগাল পাওয়া; 

ঘ) practice (noun)
- (বিশেষত কোনো বিদ্যা, শিল্পকলা, খেলাধুলা) চর্চা; রেওয়াজ; অভ্যাস; আবৃত্তি; অনুশীলন; রীতি; আচার; ব্যবহার; প্রয়োগ; কর্ম; অনুষ্ঠান; আচরণ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - practice এবং reharse শব্দটি একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
Which word is closest in meaning to 'Franchise'?
  1. utility
  2. frankness
  3. privilege
  4. superficial
ব্যাখ্যা
• Franchise - পূর্ণ নাগরিক অধিকার, ভোটাধিকার।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Utility - উপযোগিতা; উপযোগ।
খ) Frankness - অকপটতা; অমায়িকতা।
গ) Privilege - নাগরিক অধিকার,বিশেষ সুবিধা বা অধিকার।
ঘ) Superficial - পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Privilege এবং Franchise শব্দটি সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
'Once in a blue moon' means-
  1. always
  2. very rarely
  3. newly
  4. awarely
ব্যাখ্যা
• Once in a blue moon (Idiom)
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ

Ex. Sentence: He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা
খ) Very arely - Very rarely - অত্যন্ত দুর্লভ/ কদাচিৎ
গ) Nearly - প্রায়, ঘনিষ্ঠভাবে।
ঘ) Awarely -  সতর্কভাবে।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - very rarely  শব্দটি 'Once in a blue moon' phrase টির সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - very rarely.
- 'Once in a blue moon' means: very rarely.

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
২৪.
Tag question of 'All's well that ends well'.
  1. doesn't it
  2. does it
  3. isn't it
  4. is it
ব্যাখ্যা
• Tag question of 'All's well that ends well'-  isn't it?
- "All's well" is a short form of "All is well এবং যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যট present tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে isn't হবে।

• Tag question এর নিয়মানুযায়ী,
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
২৫.
'Hold water' means-
  1. keep water
  2. bear examination
  3. drink water
  4. store water
ব্যাখ্যা
• "Hold water" means - Bear examination.

• Hold water
English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।

Example Sentence:
1. His explanation didn't hold water when we examined it closely.
2. The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Which one is correct?
  1. I was a candidate for the post.
  2. I was candidate to the post.
  3. I was a candidate of the post.
  4. I was a candidate to the post.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - I was a candidate for the post.

• Candidate (noun)
English Meaning: a person who applies for a job or is nominated for election.
Bangla Meaning: প্রার্থী; অভ্যর্থী; পদপ্রার্থী।
- Candidate এর পরে সাধারণত preposition হিসেবে for বসে (a candidate for sth.)। 

• Example Sentence:
- Candidates applying for this position should be computer-literate.
- There are three candidates running for sheriff.
- She's the best candidate for the job.
- How many candidates are there for the job?


Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
I am looking forward _____ you.
  1. to seeing
  2. seeing
  3. to see
  4. have seen
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to seeing.
- Complete sentence: I am looking forward to seeing you.

• Use of Look forward:
- Look forward এরপর to + verb + ing বসে।

• Example:
- I am looking forward to receiving your letter.
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.
- He is looking forward to starting his new job.

• এছাড়াও, বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২৮.
At least one of the students _____ full marks every time.
  1. get
  2. are getting
  3. gets
  4. have got
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
২৯.
Compound sentence of 'I saw him going to market.
  1. I saw him and he was going to market.
  2. I saw him who was going to market.
  3. I saw him to go to market.
  4. I go to market which he was.
ব্যাখ্যা
• Compound Sentence :
- যে বাক্যে একাধিক Principal Clause 'Coordinating Conjunction' দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
- Compound Sentence গঠনের শর্ত হচ্ছে - বাক্যে একের অধিক Principal Clause এবং এক বা একাধিক Coordinating Conjunction থাকবে।
- and, or, but, both, fewer than, neither, and, not only.... but also, no less than, neither... nor, either... or, otherwise, still, yet, nevertheless, on the contrary, while, whereas, only, so, therefore, consequently, for- ইত্যাদি Coordinating Conjunction দ্বারা Compound Sentence গঠিত হয়।

• অপশনে উল্লেখিত sentence গুলোর মধ্যে -
- কেবল মাত্র I saw him and he was going to market -বাক্যটিতে দুইটি clause রয়েছে এবং and দ্বারা যুক্ত হয়েছে। তাই বাক্যটি একটি Compound Sentence.

• More Examples of Compound Sentences:
- The project was challenging, yet we completed it ahead of schedule and under budget.
- I wanted to go to the party, but I had to finish my homework.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৩০.
What does the idiom 'Tooth and nail' mean?
  1. terribly
  2. with utmost effort
  3. pleasantly
  4. awfully
ব্যাখ্যা
The idiom 'Tooth and nail' means - with utmost effort.

• Tooth and nail (Phrase)

English Meaning: 
- to try very hard to get something you want/ with utmost effort/completely, strongly, try hard/Fight very fiercely.
Bangla Meaning:
- দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।

• with utmost effort 
- সর্বাত্মক চেষ্টা; প্রবলভাবে/ তীব্রভাবে চেষ্টা করা।

Example Sentence:
- We fought tooth and nail to get the route of the new road changed.

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 
ক) terribly (adjective)
- ভয়ংকর; ভীষণ; ভয়াবহ; চরম: শোচনীয়ভাবে খারাপ।

গ) pleasantly (adverb)
- মনোরম ভাবে; মনোজ্ঞ ভাবে।

ঘ) awfully (adverb)
- (প্রধানত কথ্য) অত্যন্ত; অত্যধিক; সাংঘাতিক; ভীষণ; অসম্ভব
 
Source:
1. Cambridge Dictionary
2. Oxford Dictionary
3. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
What is the comparative form of 'Alam is the best boy in the class'?
  1. Alam is better than any other boy in the class.
  2. Alam is better than most other boys in the class.
  3. Alam is better than all other boys in the class.
  4. Other boy in the class are better than Alam.
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে ক) Alam is better than any other boy in the class. এবং গ) Alam is better than all other boys in the class. - দুটোই সঠিক উত্তর হয়।
- অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

• One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে -
comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।

Superlative Degree: Alam is the best boy in the class
Comparative Degree:
- Alam is better than any other boy in the class.
- Alam is better than any other boys in the class.
৩২.
'The Rainbow is-
  1. a poem by Wordsworth
  2. a short story by Somerset Maugham
  3. a novel by D. H. Lawrence
  4. a verse by Coleridge
ব্যাখ্যা
• 'The Rainbow is - a novel by D. H. Lawrence
• আবার, 'My Heart Leaps Up' is a famous poem by William Wordsworth.
- এই কবিতাটি 'The Rainbow' নামেও পরিচিত; ১৮০২ সালে প্রকাশিত এই কবিতাটি একটি short lyric poem.

** তবে, যেহেতু কবিতাটির মূল নাম The Rainbow নয়, তাই উত্তর হিসেবে a novel by D. H. Lawrence রাখা হয়েছে। 
------------------------
• The Rainbow:

- D. H. Lawrence এর লেখা এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- প্রকাশিত হবার অল্প কিছুদিনের মধ্যেই উপন্যাসে যৌন উপাদানের বিস্তৃতি থাকার কারণে উপন্যাসটিকে Obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয়।
- পরবর্তীতে এটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- আধুনিক সভ্যতা এবং ঐতিহ্যের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব, মানব মননের উপর যে নেতিবাচক প্রভাব ফেলে তার উপর ভিত্তি করে উপন্যাসটি রচিত।
- এছাড়াও, বিবাহের মতো প্রথাকে লেখক তার লেখার মাধ্যমে, তিনি ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন বলে মনে করা হয়। 
- Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী এই উপন্যাসের কেন্দ্রবিন্দু। 

D.H. Lawrence: 
- তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক।
- তার novel Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে 20th century এর সবচেয়ে influential English writers হিসেবে প্রকাশ করে।

• His most famous novels are - 
- Lady Chatterley's Lover,
- Sons and Loves,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover, etc.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৩৩.
What is the single word for 'A hater of mankind'?
  1. Philanthropist
  2. Misanthropist
  3. Humanitarian
  4. Hatred
ব্যাখ্যা
• Misanthropist
English meaning: One who hates mankind.
Bangla meaning: মানববিদ্বেষী

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Philanthropist (noun)
English Meaning: a person who helps the poor, especially by giving them money.
Bangla meaning: (জনহিতৈষী ব্যক্তি)

• Humanitarian (noun)
English meaning: (a person who is) involved in or connected with improving people's lives and reducing suffering.
Bangla meaning: মানুষের ক্লেশলাঘব, দণ্ডনীতির সংস্কারসাধন ইত্যাদি উপায়ে যে ব্যক্তি সব মানুষের কল্যাণের জন্য কাজ করেন; ঐরূপ ব্যক্তিবিষয়ক কিংবা ঐরূপ ব্যক্তি মতাবলম্বী; লোকহিতব্রতী; মানবহিতৈষী; লোকহিতকর; জনহিতকর।

• Hatred (adjective)
English meaning: an extremely strong feeling of dislike.
Bangla meaning: ঘৃণা; তীব্র বিরাগ।

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
He has assured me ____ safety.
  1. with
  2. of
  3. for
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - of.
Complete sentence: He has assured me of safety.

• Be assured of something
- English Meaning: if you are assured of something, you will definitely get it or achieve it.
- Bangla Meaning: নিশ্চয়তা দেওয়া; নিশ্চিত করে বলা; আশ্বস্ত করা; আশ্বাস দেওয়া

• Example Sentence:
- His victory means that he is now assured of a place in the final.
- She was assured of her team's support before presenting the project.
- The athletes felt assured of victory after their intense training sessions.
- We are assured of the company's commitment to improve customer service.
 
Source:
1. Longman Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
What is the synonym of 'Incite'?
  1. urge
  2. permit
  3. instigate
  4. deceive
ব্যাখ্যা
• Incite (verb)
- প্ররোচিত/উত্তেজিত করা

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Urge (verb)
- তাড়া করা/দেওয়া; তাড়ানো।

খ) Permit (verb)
- অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা।

গ) Instigate (verb)
- প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া।

ঘ) Deceive (verb)
- প্রতারিত করা; ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Instigate শব্দটি Incite এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Instigate.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
What is the antonym of 'Queer?
  1. integrated
  2. ordinary
  3. abnormal
  4. erase
ব্যাখ্যা
• Queer (Adjective)
English Meaning: strange; odd.
Bangla Meaning: অদ্ভুত; অস্বাভাবিক।

Synonym: odd, strange, unusual, funny, peculiar, curious, bizarre.
Antonym: normal, ordinary, typical, usual, average, standard.

• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
ক) Integrated (verb transitive)
- (বিভিন্ন অংশ নিয়ে) সমগ্রতাসাধন করা; (যা অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ তাকে) সম্পূর্ণতা দান করা; সংহত করা।

খ) Ordinary (adjective)
- স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা।

গ) Abnormal (adjective)
- অস্বাভাবিক; অস্বভাবী।

ঘ) Odd (adjective)
- অদ্ভুত; অস্বাভাবিক।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Ordinary শব্দটি Queer এর বিপরীত অর্থ প্রকাশ করে। 

Source:
1. Merriam- Webster Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
'Pass away' means-
  1. fall
  2. disappear
  3. die
  4. erase
ব্যাখ্যা
• Pass away (phrase)
English Meaning - To die.
Bangla Meaning - মারা যাওয়া।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Disappear (verb)
- অদৃশ্য হওয়া; দৃষ্টির বাইরে চলে যাওয়া।

• Erase (verb)
- মুছে ফেলা; নিশ্চিহ্ন করে দেওয়া।

• Fall (verb)
- পতন; পড়ে যাওয়ার ক্রিয়া।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
This agent is acting ______ ALICO.
  1. of
  2. for
  3. to
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete sentence: This agent is acting for ALICO.

• Act for someone
English Meaning: If a lawyer or other professional acts for you, they represent you in order to deal with something.
Bangla Meaning: কৌঁসুলি/ব্যবহারজীবী হিসেবে মামলায় কারো প্রতিনিধিত্ব করা।

Example:
Who is acting for the defendant?
You could telephone the agent and find out who is acting for the seller.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
His father comes to see him _____
  1. of
  2. after
  3. off
  4. away
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - off.
- Complete sentence: His father comes to see him off.

See someone off (phrasal verb):
English Meaning - To go to the place that someone is leaving in order to say goodbye to them.
Bangla Meaning - রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো।

• Example:
- My parents saw me off at the airport.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪০.
What type of noun is 'kindness'?
  1. abstract
  2. proper
  3. common
  4. material
ব্যাখ্যা
• 'Kindness' হচ্ছে Abstract noun.

• Abstract Noun: 
- যে noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাস্তব রূপ নেই, তাকে Abstract noun বলে।
- kindness বা দয়া দ্বারা মানুষের জীবনের একটি গুণের কথা নির্দেশ করছে, একে ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- তাই এটি Abstract Noun.

• আরো কিছু Abstract noun এর উদাহরণ:
- Goodness (ভালোত্ব), Wisdom (প্রজ্ঞা), Laughter (হাসি), Boyhood (ছেলেবেলা) etc.

• অন্যদিকে, 
• Nouns are classified into five types:
1) Proper Noun
- Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি।

2) Common Noun
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

3) Collective Noun
 - A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.

4) Material Noun
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়; একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
৪১.
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে, দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি করতে পারবেন?
  1. ৫ ঘণ্টা
  2. ১৫ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে, দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি করতে পারবেন?

সমাধান:
১০ জন লোক ৭ দিনে একটি কাজ করতে পারে দৈনিক ৬ ঘণ্টায়
১ জন লোক ৭ দিনে একটি কাজ করতে পারে দৈনিক ৬ × ১০ ঘণ্টায়
১ জন লোক ১ দিনে একটি কাজ করতে পারে দৈনিক ৬ × ১০ × ৭ ঘণ্টায়
১৪ জন লোক ১ দিনে একটি কাজ করতে পারে দৈনিক (৬ × ১০ × ৭)/১৪ ঘণ্টায়
১৪ জন লোক ৬ দিনে একটি কাজ করতে পারে দৈনিক (৬ × ১০ × ৭)/(১৪ × ৬)ঘণ্টায়
= ৫ ঘণ্টায়
৪২.
১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির আয়তন কত বর্গফুট?
  1. ১৬ বর্গফুট
  2. ১৬০ বর্গফুট
  3. ৩৪ বর্গফুট
  4. ১৮০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির আয়তন কত বর্গফুট?

সমাধান:
কার্পেটের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ১২ × ৮
= ৯৬ 

প্রশ্নমতে,
৬০% = ৯৬
∴ ১% = ৯৬/৬০
∴ ১০০% = (৯৬ × ১০০)/৬০
= ১৬০ বর্গফুট
৪৩.
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 

সমাধান:
১০ টি প্যান্টের ক্রয়মূল্য= ক টাকা 
১ টি প্যান্টের ক্রয়মূল্য= ক/১০ টাকা 


৮ টি প্যান্টের বিক্রয়মূল্য = ক টাকা
১ টি প্যান্টের বিক্রয়মূল্য = ক/৮ টাকা

 লাভ = (ক/৮) - (ক/১০)
 = (৫ক - ৪ক)/৪০
= ক/৪০

শতকরা লাভ = [{(ক/৪০)/(ক/১০)} × ১০০]%
={(ক/৪০) × (১০/ক) × ১০০}%
= ২৫%
৪৪.
৯, ৩৬, ৮১, ১৪৪, ................. এর পরবর্তী সংখ্যা কত?
  1. ১১২
  2. ২২৫
  3. ২৫৯
  4. ২৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪, ................. এর পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
প্রতি ৩ অন্তর সংখ্যাগুলোর বর্গ আকারে ধারাটি সাজানো হয়েছে।
১ম পদ = ৩২ = ৯
২য় পদ = ৬ = ৩৬
৩য় পদ = ৯ = ৮১
৪র্থ পদ = ১২ = ১৪৪
৫ম পদ = ১৫ = ২২৫
৪৫.
১ পাউন্ড = কত আউন্স?
  1. ১৪ আউন্স
  2. ১২ আউন্স
  3. ১৮ আউন্স
  4. ১৬ আউন্স
ব্যাখ্যা
প্রশ্ন: ১ পাউন্ড = কত আউন্স?

সমাধান:
১ পাউন্ড = ১৬ আউন্স
১ কোয়ার্টার = ২৮ পাউন্ড
৪ কোয়ার্টার = ১ হন্দর
১ কিলোগ্রাম = ২.২০ পাউন্ড
৪৬.
  1. 3
  2. - 3
  3. 0
  4. √3
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:
√(x + 3) = √x + √3
বা, {√(x + 3)}2 = (√x + √3)2
বা, x + 3 = (√x)2 + (√3)2 + (√3)2 + 2√x√3
বা,  x + 3 = x + 3 + 2√x√3
বা, 2√x√3 = x + 3 - x - 3
বা, √x√3 = = 0
বা, √x = 0/√3
বা, √x = 0
∴ x = 0

 

৪৭.
যদি (Q/P) = (1/4) হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত?
  1. 5/3
  2. 2/3
  3. 3/5
  4. 5/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (Q/P) = (1/4) হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত?

সমাধান:
Q/P = 1/4 
P/Q = 4/1
(P + Q)/(P - Q) = (4 + 1)/(4 - 1)
(P + Q)/(P - Q) = 5/3
৪৮.
P এর মান কত হলে, 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ হবে?
  1. 8
  2. 12
  3. 10
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: P এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
4x2 - px + 9
= (2x)2 - px + 32
= (2x)2 - 2 × 2x × 3 + 32  [ ধরি, p = 2 × 2 × 3 = 12]
= (2x - 3)2, যা একটি পূর্ণবর্গ রাশি। 

∴ p এর মান 12 হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ হবে।
৪৯.
সমাধান করুন: ax - cy = 0, ay - cx = a2 - c2
  1. x = c; y = a
  2. x = - a; y= - c
  3. x = - c; y = a
  4. x = c, y = - a
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: ax - cy = 0, ay - cx = a2 - c2

সমাধান:
দেওয়া আছে
ax - cy = 0, ay - cx = a2 - c2

এখানে,
ax - cy = 0
ax = cy 
x = cy/a ............(1)

আবার
a2 - c2 = ay - cx
a2 - c2 = ay - c(cy/a)
a2 - c2 = (a2y - c2y)/a
y = a (a2 - c2)/(a2 - c2)
y = a

 y এর মান (1) বসিয়ে পাই,
x = c 

∴ x = c; y = a
৫০.
৪ কিমি/ ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে (১/২) ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কিমি
  2. ১০ কিমি
  3. ১২ কিমি
  4. ১১ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ কিমি/ ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে (১/২) ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
এখন,
৪ কি.মি. বেগে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ১/২
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০ কি.মি.
৫১.
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেমি ও ১৩৮৬ বর্গ সেমি। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ৬৬ সেমি
  2. ৪২ সেমি
  3. ২১ সেমি
  4. ২২ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেমি ও ১৩৮৬ বর্গ সেমি। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি 
∴ বৃত্তের বৃহত্তম জ্যা বা ব্যাস = ২r সে.মি 

দেওয়া আছে, 
বৃত্তের পরিধি, ২πr = ১৩২ সে.মি এবং 
বৃত্তের ক্ষেত্রফল, πr = ১৩৮৬ বর্গ সে.মি 

প্রশ্নমতে, 
πr/২πr = ১৩৮৬/১৩২ 
বা, r/২ = ১৩৮৬/১৩২ 
বা, r/২ = ১০.৫ 
বা, r = ১০.৫ × ২ 
∴  r = ২১ 
বৃত্তের ব্যাসার্ধ = ২১ সে.মি 
 
∴ বৃত্তটির বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য = ২r সে.মি 
= (২ × ২১) সে.মি 
= ৪২ সে.মি।
৫২.
৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৮ বর্গসেমি
  2. ৪৯ বর্গসেমি
  3. ৯৮ বর্গসেমি
  4. ১৪৬ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

∴ x√২ = ১৪
⇒ x = ১৪/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৪/√২)
= ১৯৬/২
= ৯৮ বর্গসে.মি.
৫৩.
ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
  1. ১৫০°
  2. ৬০°
  3. ১০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= |- ৪৮০ /২ |
= |- ২৪০ |
= ২৪০°

∴ ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ = ৩৬০° - ২৪০°
= ১২০°
৫৪.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-
  1. ১৬০°
  2. ১৭০°
  3. ৯০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৫৫.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয় তবে এর ক্ষেত্রফল কত?
  1. (√3/4)m2
  2. (√4/4)m2
  3. (√3/2)m
  4. (2/√3)m2
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয় তবে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য m হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3m2/4
৫৬.
আন্তর্জাতিক নারী দিবস -
  1. ৮ এপ্রিল
  2. ৮ মার্চ
  3. ৭ মার্চ
  4. ৭ এপ্রিল
ব্যাখ্যা
আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়।
- এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন।
- ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন।
- এ সম্মেলনে ক্লারা প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন।

উল্লেখ্য,
- নারী দিবসের ২০২৪ সালের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।

উৎস: UN ওয়েবসাইট।
৫৭.
১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় -
  1. জাতীয় পরিষদে
  2. জাতীয় সংসদে
  3. গণপরিষদে
  4. সুপ্রিম কোর্টে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

উল্লেখ্য,
⇒ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়। 
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।
- এ আদেশ অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন ইত্যাদি সিদ্ধান্ত গৃহীত হয়।
- এই আদেশে গণপরিষদকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয় নি।
- এ ক্ষমতা নির্বাহী বিভাগের উপর ন্যস্ত ছিল।
- ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি করা হয়।
- এ আদেশ বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ।
- রাষ্ট্রপতি ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহবান ও উদ্বোধন করেন।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১৭ এপ্রিল।
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয়।
- স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুততম সময়ে একটি আদর্শ সংবিধান প্রণয়ন করে।

উৎস: i) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
ii) পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর -
  1. ২ মার্চ
  2. ৪ মার্চ
  3. ৭ মার্চ
  4. ৩ মার্চ
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার:
- ১৯৭১ সালের ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ১৯৭১ সালের ৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে বিকালে ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল ছাত্র জনসভা।
- এ সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ বঙ্গবন্ধুর সামনে পাঠ করেন বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার এবং সভার ঘোষণাপত্র ও প্রস্তাব পাঠ করেন এম এ রশিদ।
- এ ইশতেহারে বলা হয় ‘৫৪ হাজার ৫০৬ বর্গ মাইল বিস্তৃত ভৌগোলিক এলাকার সাত কোটি মানুষের জন্য আবাসভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ।

⇒  স্বাধীনতার ইশতেহারে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনের তিনটি লক্ষ্য চিহ্নিত করা হয়।
- লক্ষ্য তিনটি হলো:
১. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি করা হবে,
২. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা হবে এবং
৩. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে ব্যক্তি, বাক ও সংবাদপত্রের স্বাধীনতাসহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করা হবে।

উল্লেখ্য,
- এ ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম 'বাংলাদেশের সর্বাধিনায়ক’ ঘোষণা করা হয়।
- এ সভায় বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটিকে জাতীয় সঙ্গীত নির্বাচিত করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৯.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন?
  1. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
  2. ২৪ সেপ্টেম্বর ১৯৭১
  3. ২৩ সেপ্টেম্বর ১৯৯৩
  4. ২২ সেপ্টেম্বর ১৯৭৪
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- বর্তমান সদস্য ১৯৩টি।

⇒ বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।

⇒ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬০.
UNHCR এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. রোম
  3. জেনেভা
  4. লন্ডন
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৬১.
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
  1. অ্যানোফিলিস
  2. এডিস
  3. কিউলেক্স
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। 
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। 
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। 
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের ৩-১৫ দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। 
- ডেঙ্গু জ্বরের উপসর্গ: জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি। 
- ২-৭ দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। 
- কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়। 
- এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। 
- কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। 

অন্যদিকে, 
- ম্যালেরিয়া রোগের জীবাণুবাহী মশা হলো- অ্যানোফিলিস। 
- ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণুবাহী মশা- কিউলেক্স। 

উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং WHO ওয়েবসাইট।
৬২.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. জয়নুল আবেদিন
  2. হামিদুর রহমান
  3. কামরুল হাসান
  4. হাশেম খান
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- আয়তাকার এই পতাকার অনুপাত হচ্ছে অনুপাত: ১০:৬ (৫:৩)।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

⇒ ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।
- তিনি একজন ছাত্রনেতা ও স্বভাব আঁকিয়ে ছিলেন।
- ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।

উল্লেখ্য
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- সংবিধানের ৪নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।

উৎস: i) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
ii) ২ মার্চ, ২০২২, প্রথম আলো।
৬৩.
'মুক্তির গান' চলচ্চিত্র কে পরিচালনা করেছেন?
  1. জহির রায়হান
  2. আলমগীর কবির
  3. গীতা মেহতা
  4. তারেক মাসুদ
ব্যাখ্যা
তারেক মাসুদ:
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো 'মুক্তির গান'।
- এই চলচ্চিত্রটি ১৯৯৫ সালে মুক্তি পায়।

⇒ তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছ-
• সোনার বেড়ি।
• অন্তর্যাত্রা।
• আদম সুরত।
• মাটির ময়না।
• রানওয়ে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৪.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? [জাতীয় বাজেট ২৪-২৫]
  1. ২০০০ মার্কিন ডলার
  2. ২,৯৬১ মার্কিন ডলার
  3. ১৯৫২ মার্কিন ডলার
  4. ১৯১৯ মার্কিন ডলার
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম)।
- বাজেটের স্লোগান: সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
- সংসদে বাজেট পাশ: ৩০ জুন, ২০২৪।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৪।
- ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের আকার: ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
- ২০২৪-২৫ বাজেটের আকার: ৭,৯৭,০০০ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫ শতাংশ।
- রাজস্ব প্রাপ্তি: ৫,৪১,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,৫৬,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।
- পরিচালন বাজেট: ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- উন্নয়ন বাজেট: ২,৮১,৪৫৩ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬%।

⇒ সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। জনপ্রশাসন: ১,৭৫,৭৭৪ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ১,১১,১৫৭ কোটি টাকা,
৩। পরিবহন ও যোগাযোগ: ৮২,৯১৮ কোটি টাকা।

⇒ উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। পরিবহন ও যোগাযোগ: ৭৫,৮১৬ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ৪৬,৭৪৫ কোটি টাকা,
৩। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪২,০১৮ কোটি টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
৬৫.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
  1. ১২ মে ২০১৮
  2. ১৪ মে ২০১৮
  3. ০৮ মে ২০১৮
  4. ২১ মে ২০১৮
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
- এটি ১২ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।
- এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।
- এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয়।

উল্লেখ্য,
⇒ বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এতে ট্রান্সপন্ডার রয়েছে ৪০টি।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

⇒ বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১।
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
- এর মেয়াদ ১৫ বছর।
- এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি (প্রথমটি গাজীপুরে, দ্বিতীয়টি বেতবুনিয়ায়)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২
  2. ১৯৭৪
  3. ১৯৭৬
  4. ১৯৭৭
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিভাগ সকল প্রকার পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে।
- অবস্থান: ঢাকার আগারগাঁও।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।

⇒ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালে আগষ্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিসকে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এগুলো হল:
• পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো,
• কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো,
• কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি শুমারি কমিশন,
 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন।

উল্লেখ্য,
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ৩টি।
১. পরিকল্পনা বিভাগ,
২. পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ,
৩. বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৬৭.
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি?
  1. ব্রাজিল
  2. চীন
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ জাপান।

অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

⇒ খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৬৮.
সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে-
  1. UNDP
  2. ILO
  3. UNICEF
  4. UNESCO
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।

⇒ সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

⇒ সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

⇒ ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
⇒ ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য:
- বাংলাদেশের তিনটি স্থান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে:
১. নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার (১৯৮৫ সালে),
২. বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫ সালে),
৩. সুন্দরবন (১৯৯৭ সালে)।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
৬৯.
গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত?
  1. বগুড়া
  2. সিলেট
  3. রাজশাহী
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
গম্ভীরা:
- গম্ভীরা গান এক প্রকার জনপ্রিয় লোকসঙ্গীত।
- সাধারণত বৃহত্তর রাজশাহী অঞ্চলে এ গান প্রচলিত।
- ‘গম্ভীরা’ হচ্ছে এক প্রকার উৎসব।
- ধারণা করা হয় যে, গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিবপূজাকে কেন্দ্র করে।
- শিবের এক নাম ‘গম্ভীর’, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান।
- গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে।
- পাকিস্তান সৃষ্টির পর মালদহ থেকে গম্ভীরা গান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে।

এছাড়াও,
⇒ বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত:
- ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি।
- ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত।
- রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
- গম্ভীরা হলো চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত।
- ধামাইল গান প্রধানত সিলেটের হাওরাঞ্চলে প্রচলিত মেয়েদের আচার-কেন্দ্রিক নাচ ও গানের নাম।

উৎস: বাংলাপিডিয়া।
৭০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো সেক্টর-
  1. সেক্টর ১
  2. সেক্টর ২
  3. সেক্টর ১০
  4. সেক্টর ১১
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
=১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার সমগ্র পূর্বাঞ্চল বেলোনিয়া বুলগের মুহুরী নদীর তীরে নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব।
- সদরদপ্তর: হরিণা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

= ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এটিএম হায়দারের স্থলাভিষিক্ত হন।

= ৩নং সেক্টর:
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়।
- সদরদপ্তর: হেজামারা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, পরে মেজর এএনএম নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন।

= ৪ নং সেক্টর:
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জে এবং পরে আসামের মাসিমপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরাজন দত্ত, পরে ক্যাপ্টেন এ রবের স্থলাভিষিক্ত হন।

= ৫নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।
- সদরদপ্তর: বাঁশতলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।

= ৬নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে একমাত্র সদর দপ্তর)।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খেদেমুল বাশার।

= ৭নং সেক্টর:
-রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।
- সদরদপ্তর: তরঙ্গপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নজরুল হক, পরে সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন।

= ৮নং সেক্টর:
- কুষ্টিয়া, যশোর থেকে খুলনা, সাতক্ষীরা,
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল,
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।
- সদরদপ্তর: কল্যাণী।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে মেজর এম এ মঞ্জুর স্থলাভিষিক্ত হন।

= ৯নং সেক্টর:
- বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: বশিরহাট।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম জলিল, পরে মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হন।

= ১০নং সেক্টর:
- সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

= ১১নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।