পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ।  এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে, পরিসীমা কত? 
  1. ক) ৯৬ মিটার 
  2. খ) ৮০ মিটার 
  3. গ) ৭২ মিটার 
  4. ঘ) ৬০ মিটার 
ব্যাখ্যা
মনেকরি,
 আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক  মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (ক  এর ৩/২) মিটার 
                                       = ৩ক/২ মিটার 

প্রশ্নমতে,
    ক ×৩ক/২ = ৩৮৪
    ৩ক/২ =৩৮৪
    ক= (৩৮৪ × ২) / ৩
    ক= ২৫৬ 
    ক = ১৬
 আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ১৬ মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য =  (১৬ × ৩)/২ মিটার 
                                        =২৪ মিটার
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (২৪ +১৬) মিটার = ৮০ মিটার 
.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত?
  1. ক) 18.5 মিটার 
  2. খ) 16.5 মিটার 
  3. গ) 17.5 মিটার 
  4. ঘ) 20.5 মিটার 
ব্যাখ্যা
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
তাহলে, ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1মিটার বাড়ালে ক্ষেত্রফল= 
প্রশ্নমতে,
√3(a+1)2/4 - √3a2/4= 3√3
a² + 2a + 1 - a² = 12
2a = 11
a = 5.5

 সমবাহু ত্রিভুজের  পরিসীমা = 3 × 5.5 = 16.5 মিটার
.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 মিটার হলে, ঐ বর্গের পরিসীমা কত মিটার?
  1. ক) 18 মিটার
  2. খ) 12 মিটার
  3. গ) 16 মিটার
  4. ঘ) 20 মিটার
ব্যাখ্যা
বর্গের এক বাহু=a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
  a√2 = 4√2
  a = 4
∴ বর্গের পরিসীমা  =4a মিটার  
                             = ( 4 × 4) মিটার   
                            = 16 মিটার
.
4 সে.মি. ব্যাস ও 12 মি.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 11 মি.মি.
  2. খ) 32 মি.মি.
  3. গ) 8 মি.মি.
  4. ঘ) 20 মি.মি.
ব্যাখ্যা
আমরা জানি 
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান।

১ম বৃত্তের ব্যাস = 4সে. মি. = 40 মি.মি. 
 ১ম বৃত্তের ব্যাসার্ধ = 40/2 = 20 মি.মি.

কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব= (20 - 12) মি.মি.
                                       = 8 মি.মি.
.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩√৩
  2. খ) ৬√৩
  3. গ) ৩√৫
  4. ঘ) ৫√৩
ব্যাখ্যা
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার হলে,
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক বর্গমিটার.

সুতরাং ৬ক =১৫০
বা, ক = ২৫
বা, ক = ৫

সুতরাং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার।
ঘনকের কর্ণের দৈর্ঘ্য= ক√৩ মিটার
                              = ৫√৩ মিটার।
.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার 7 মিটার, 8 মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 12.20 বর্গমিটার 
  2. খ) 22.20 বর্গমিটার 
  3. গ) 20 বর্গমিটার 
  4. ঘ) 17.32 বর্গমিটার 
ব্যাখ্যা
ত্রিভুজটির পরিসীমা 2s= (5 + 7 + 8) 
                                  s  = 20 
অর্ধ পরিসীমা = 20/2 = 10 
         
ত্রিভুজটির ক্ষেত্রফল =√{10(10- 5)(10 - 7)(10 - 8)}
                            = √(10×5×3×2)
                            = √300
                            = 17.32 বর্গমিটার 
.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২৫ সে.মি., ২০ সে. মি. ১৫ সে.মি. হলে আয়তাকার  ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 25√3
  2. খ) 25√2
  3. গ) 25√5
  4. ঘ) 25√7
ব্যাখ্যা
মনেকরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ২৫ সে.মি., প্রস্থ, b = ২০ সে.মি. এবং উচ্চতা, c = ১৫ সে.মি.।

আয়তাকার  ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য = √(a2 + b2 + c2
                                                       = √(252 + 202 + 152)
                                                       = √(625 + 400 + 225)
                                                        = √1250
                                                         = 25√2
.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ৫, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ৫ : ৩
  2. খ) ৬ : ১০
  3. গ) ৯ : ২৫
  4. ঘ) ৯ : ১০
ব্যাখ্যা
ধরি 
বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে ৩x  ও ৫x  
বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩x) : π(৫x) 
                                                 = ৯ : ২৫
.
3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত ?
  1. ক) 36π 
  2. খ) 63π 
  3. গ) 39π 
  4. ঘ) 40π 
ব্যাখ্যা
গোলকের ব্যাসার্ধ r = 3 সে.মি.  

গোলকের আয়তন = (4/3) πr3 ঘন একক 
                             = (4/3) × π× 33
                             = (4/3) × π × 27
                             = 36π 
১০.
কোনো বৃত্তের কেন্দ্র O। A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 80° হলে ∠AOB সমান কত?
  1. ক) 45°
  2. খ) 160°
  3. গ) 120°
  4. ঘ) 150°
ব্যাখ্যা

আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠AOB = 2∠APB = 2 ×80°= 160°
১১.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে. মি. এবং আয়তন 150 ঘন সে. মি. । বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 
  1. ক) 7 সে. মি.
  2. খ) 5 সে. মি.
  3. গ) 3 সে. মি.
  4. ঘ) 2 সে. মি.
ব্যাখ্যা
মনেকরি,
বেলনটির উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πrh = 100 ...........  (1)
πr2h = 150 ............ (2)
(2)নং কে  (1) নং দ্বারা ভাগ করে পাই,

πr2h/2πrh = 150/100
r/2 =3/2 
r= 3
১২.
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি -
  1. ক) আয়ত
  2. খ) রম্বস
  3. গ) বর্গ
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক আয়তক্ষেত্র হয়।
কারণ বৃত্তে কোন সামান্তরিক অন্তর্লিখিত হলে ঐ সামান্তরিকের কর্ণ অবশ্যই বৃত্তের ব্যাস হবে। 
বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখন্ডিত করে। অর্থাৎ দুইটি অর্ধবৃত্ত উৎপন্ন হয়। অর্ধ বৃত্তে উৎপন্ন কোণ সর্বদাই সমকোণ হয়। 
সমকোণ হলেই তা আয়ত।
১৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২০ সে.মি. ও  ১৬ সে. মি. এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ১০ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ৩২০ বর্গমিটার
  2. খ) ২৬০ বর্গমিটার
  3. গ) ৩৬০ বর্গমিটার
  4. ঘ) ১৮০ বর্গমিটার
ব্যাখ্যা
আমরাজানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
                                      = ১/২{ (২০ + ১৬) × ১০} 
                                     = ৩৬০/২ বর্গমিটার
                                      = ১৮০  বর্গমিটার 
১৪.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের___
  1. ক) সমান নয়
  2. খ) সমান
  3. গ) ক্ষুদ্রতর
  4. ঘ) বৃহত্তর
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু অনুসিদ্ধান্ত:
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। 
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান