পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ৯ সেট ও ভেনচিত্র, পরিংখ্যান ও সম্ভাব্যতা [Live Class – 13]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন বাংলায় এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
  1. ক) 10 জন
  2. খ) 15 জন
  3. গ) 30 জন
  4. ঘ) 25 জন
সঠিক উত্তর:
ক) 10 জন
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন বাংলায় এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?

সমাধান: 
মনে করি,
ইংরেজি ভাষায় কথা বলে n(E) = 35 জন
বাংলা ভাষায় কথা বলে n(B) = 25 জন
উভয় ভাষায় কথা বলে n(E ∩ B) জন

আমরা জানি,
n(E ∪ B) = n(E) + n(B) - n(E ∩ B)
⇒ n(E ∩ B) = n(E) + n(B) - n(E ∪ B)
= 35 + 25 - 50
= 60 - 50
= 10 জন 
.
একটা মুদ্রা চারবার নিক্ষেপ করা হলো। ঠিক দুইবার টেল আসার সম্ভাবনা কত?
  1. ক) ১১/১৬
  2. খ) ১/৮
  3. গ) ১/২
  4. ঘ) ৩/৮
সঠিক উত্তর:
ঘ) ৩/৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটা মুদ্রা চারবার নিক্ষেপ করা হলো। ঠিক দুইবার টেল আসার সম্ভাবনা কত?

সমাধান: 
একটি মুদ্রা চারবার নিক্ষেপ করলে পাই,
 
নমুনাক্ষেত্র = {HHHH, HHHT, HHTH, HHTT, HTHH, HTHT, HTTH, HTTT, THHH, THHT, THTH, THTT, TTHH, TTHT, TTTH, TTTT}
মোট নমুনা বিন্দু = ১৬টি

ঠিক দুইবার টেল আছে ৬টি নমুনা বিন্দুতে।

ঠিক দুইবার টেল আসার সম্ভাবনা = ৬/১৬ = ৩/৮
.
S = {x ∈ N : x2 = 1} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?
  1. ক) {- 1, 1}
  2. খ) {1}
  3. গ) {- 1}
  4. ঘ) {- 1, 0, 1}
সঠিক উত্তর:
খ) {1}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1}
ব্যাখ্যা
প্রশ্ন: S = {x ∈ N : x2 = 1} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?

সমাধান: 
N  বলতে স্বাভাবিক সংখ্যার সেট বুঝায়।
শূন্য থেকে বড় সকল  পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে । অন্যভাবে বলতে গেলে, সকল গণনার যোগ্য এমন সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1,2,3,4…N

এখানে,
 x2 = 1
∴ x = ± 1

কিন্তু - 1 স্বাভাবিক সংখ্যা নয়।

তাই, S = {1}
.
১ থেকে ২০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা গুলোর মধ্যক কত? 
  1. ক) ৯
  2. খ) ১০.৭৫
  3. গ) ১০.৫
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০.৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা গুলোর মধ্যক কত? 

সমাধান: 
১ থেকে ২০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা গুলো : ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮ 
এখানে ৬ টি উপাত্ত আছে, অর্থাৎ জোড় সংখ্যক উপাত্ত রয়েছে।

মধ্যক = {(৬/২)তম পদ + (৬/২ + ১) তম পদ}/২
=  {৩ তম পদ + ৪ তম পদ}/২
= (৯ + ১২)/২
= ২১/২
= ১০.৫ 
.
কোনো সেটের উপাদান সংখ্যা 4 হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেটের উপাদান সংখ্যা 4 হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি?

সমাধান: 
আমরা জানি,
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2n টি

∴ সেটের উপাদান সংখ্যা 4 হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 24 টি = 16টি 
.
১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫
  2. খ) ৭/১৫
  3. গ) ৮/১৫
  4. ঘ) ৩/৫
সঠিক উত্তর:
ঘ) ৩/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?

সমাধান: 
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা : ২, ৩, ৫, ৭, ১১, ১৩ মোট ৬টি

১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক নয় = ১৫ - ৬ = ৯টি

১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা ৯/১৫ = ৩/৫
.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। লাল হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) ১/২৬
  2. খ) ১/৪
  3. গ) ১/২
  4. ঘ) ১/১৩
সঠিক উত্তর:
গ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। লাল হওয়ার সম্ভাবনা কত ? 

সমাধান:
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।

লাল হওয়ার সম্ভাবনা = ২৬/৫২ = ১/২
.
2, 2, 3, 5, 7, 7, 7, 8, 9 উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ক) 9
  2. খ) 7
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা
2, 2, 3, 5, 7, 7, 7, 8, 9 উপাত্তগুলোর প্রচুরক কত?

এখানে 7 উপাত্তটি সবচেয়ে বেশি ৩ বার আছে তাই প্রচুরক ৭
.
একটি বিশ্রাম রুমে ৪ জন মহিলা এবং ৪ জন পুরুষ আছেন। দৈবভাবে ২ জন প্রার্থী নির্বাচন করলে ২ জনই মহিলা হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৪
  2. খ) ২/৭
  3. গ) ১/২
  4. ঘ) ৩/১৪
সঠিক উত্তর:
ঘ) ৩/১৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিশ্রাম রুমে ৪ জন মহিলা এবং ৪ জন পুরুষ আছেন। দৈবভাবে ২ জন প্রার্থী নির্বাচন করলে ২ জনই মহিলা হবার সম্ভাবনা কত?

সমাধান: 
৪ জন মহিলা থেকে ২ জন নির্বাচন করার উপায় = 4C2 = 4!/(2! × 2!) = 6
৮ জন লোক থেকে ২ জন নির্বাচন করার উপায় = 8C2 = 8!/(2! × 6!) = 28

∴ সম্ভাবনা = 6/28 = 3/14
১০.
n(U) = 32 হলে, x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রশ্ন: n(U) = 32 হলে, x এর মান কত?

সমাধান: 
8 + x + 6 + 2x + 7 + 5 = 32
বা, 3x + 26 = 32
বা, 3x = 32 - 26
বা, 3x = 6
∴ x = 2
১১.
একটি  থলেতে 10 টি সাদা এবং 15 টি লাল বল আছে। দৈবচয়নে দুটি বল তুললে দুটিই একই রংয়ের হবার সম্ভাব্যতা -
  1. ক) 1/2
  2. খ) 2/25
  3. গ) 7/20
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
ক) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি  থলেতে 10 টি সাদা এবং 15 টি লাল বল আছে। দৈবচয়নে দুটি বল তুললে দুটিই একই রংয়ের হবার সম্ভাব্যতা -

সমাধান:
থলেতে 10 টি সাদা এবং 15 টি লাল বল আছে
 মোট বল = 10+15 = 25 টি

সাদা বল হওয়ার সম্ভাবনা = (10/25)×(9/24)
                                      = 3/20
লাল বল হওয়ার সম্ভাবনা = (15/25)×(14/24)
                                      =7/20

মোট সম্ভাবনা = (3/20) + (7/20)
 = (3 + 7)/20
= 10/20
= 1/2
১২.
প্রদত্ত চিত্রে অভিনেতা নন এমন ব্যবসায়ীর সংখ্যা কতজন?
  1. ক) 8 জন
  2. খ) 13 জন
  3. গ) 11 জন
  4. ঘ) 20 জন
সঠিক উত্তর:
ঘ) 20 জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20 জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে অভিনেতা নন এমন ব্যবসায়ীর সংখ্যা কতজন?

সমাধান:

ছায়াযুক্ত অংশটি এমন ব্যবসায়ীদের চিহ্নিত করে যারা অভিনেতা নন = 11 +9 = 20
সুতরাং,
সঠিক উত্তর হল "20"
১৩.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 2/3
  3. গ) 5/6
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
খ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল: 1, 2, 3, 4, 5, 6  মোট 6 টি
জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা: 2, 4, 6, 3 মোট 4 টি

∴ ছক্কাটি নিক্ষেপে জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা, 4/6 = 2/3  
১৪.
যদি A = {2, 3, 4, 5} এবং C = {3, 4, 5, 6, 7} হয়, তাহলে A ∪ C এর উপাদান সংখ্যা কয়টি?
  1. ক) তিনটি
  2. খ) পাঁচটি
  3. গ) ছয়টি
  4. ঘ) নয়টি
সঠিক উত্তর:
গ) ছয়টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ছয়টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {2, 3, 4, 5} এবং C = {3, 4, 5, 6, 7} হয়, তাহলে A ∪ C এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
A ∪ C = {2, 3, 4, 5} ∪ {3, 4, 5, 6, 7}
= {2, 3, 4, 5, 6, 7}

∴ A ∪ C এর উপাদান সংখ্যা 6টি