পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 00 mins
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
৪৫তম বি.সি.এস. প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন বিষয়ের নাম: গাণিতিক যুক্তি সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
20 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক 1 তাদের সমষ্টি কত?
  1. ক) 131
  2. খ) 132
  3. গ) 133
  4. ঘ) 134
ব্যাখ্যা
প্রশ্ন: 20 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক 1 তাদের সমষ্টি কত?

সমাধান:
20 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক 1 সেগুলো হলো 31, 41, 61
তাদের সমষ্টি = 31 + 41 + 61 
= 133
.
যদি একটি সংখ্যার 40 শতাংশের 20 শতাংশ 22 হয় তবে সংখ্যাটি কত?
  1. ক) 275
  2. খ) 270
  3. গ) 265
  4. ঘ) 260
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার 40 শতাংশের 20 শতাংশ 22 হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = a

প্রশ্নমতে,
a × (40/100) × (20/100) = 22
বা, 8a/100 = 22
বা, 8a = 22 × 100
বা, a = 2200/8
∴ a = 275

∴ নির্ণেয় সংখ্যাটি 275
.
কফিতে পানি ও দুধের অনুপাত 4 : 1। পানির পরিমাণ যদি দুধ অপেক্ষা 6 লিটার বেশি হয়, তবে দুধের পরিমাণ কত?
  1. ক) 2 লিটার
  2. খ) 3 লিটার
  3. গ) 4 লিটার
  4. ঘ) 8 লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কফিতে পানি ও দুধের অনুপাত 4:1। পানির পরিমাণ যদি দুধ অপেক্ষা 6 লিটার বেশি হয়, তবে দুধের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
কফিতে পানি ও দুধের অনুপাত 4:1
ধরি,
দুধের পরিমাণ = x
পানির পরিমাণ = 4x

প্রশ্নমতে,
4x - x = 6
⇒ 3x = 6
⇒ x = 6/3
∴ x = 2

দুধের পরিমাণ 2 লিটার।
.
৫১৭ টাকাকে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১৪১ টাকা
  3. গ) ১৪২ টাকা
  4. ঘ) ১৪৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১৭ টাকাকে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা?

সমাধান:
অনুপাতগুলোর সমষ্টি = (৫ + ৪ + 2)
= ১১
বৃহত্তম অংশ = ৫১৭ এর ৫/১১
= ২৩৫ টাকা
ক্ষুদ্রতম অংশ =  ৫১৭ এর ২/১১
= ৯৪ টাকা

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২৩৫ - ৯৪) টাকা
= ১৪১ টাকা
.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের সমষ্টির দুই-পঞ্চমাংশ হলে সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি?
  1. ক) 4 : 7
  2. খ) 7 : 4
  3. গ) 7 : 3
  4. ঘ) 4 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের সমষ্টির দুই-পঞ্চমাংশ হলে সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যা = y

প্রশ্নমতে,
x - y = (2/5) × (x + y)
⇒ 5x - 5y = 2x + 2y
⇒ 5x - 2x = 2y + 5y
⇒ 3x = 7y
⇒  x/y = 7/3

∴ সংখ্যাদ্বয়ের অনুপাত, x : y = 7 : 3
.
বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোন মূলধন 5 বছরে সুদে আসলে 5 গুণ হবে?
  1. ক) 60%
  2. খ) 70%
  3. গ) 80%
  4. ঘ) 90%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোন মূলধন 5 বছরে সুদে আসলে 5 গুণ হবে?

সমাধান:
মনে করি,
মূলধন, P = 1
সুদাসল = 5
সুদ, I = 5 - 1 = 4
সময়, n = 5

আমরা জানি,
I = Pnr
⇒ r = I/Pn
⇒ r = {(4 × 100)/(1 × 5)} × 1/100
∴ r = 80%
.
a ও b দুইটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের কোনটি জোড় সংখ্যা?
  1. ক) a + b + 1
  2. খ) ab
  3. গ) a + b
  4. ঘ) ab + 2
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের কোনটি জোড় সংখ্যা?

সমাধান: 
আমরা জানি,
দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়।
∴ নির্ণেয় জোড় সংখ্যা = a + b
.
রহিম ৬০০ টাকায় একটি ব্যাগ ক্রয় করে ৩ মাস পরে ৬৬০ টাকায় বিক্রয় করল। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হলো?
  1. ক) ৩৪ টাকা
  2. খ) ৩০ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ৪২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ৬০০ টাকায় একটি ব্যাগ ক্রয় করে ৩ মাস পরে ৬৬০ টাকায় বিক্রয় করল। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হলো?

সমাধান:
৩ মাস পরে লাভ = (৬৬০ - ৬০০) টাকা
= ৬০ টাকা

৬০০ টাকায় ৩ মাসে লাভ হয় = ৬০ টাকা
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৬০/(৬০০ × ৩) টাকা
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৬০ × ১০০ × ১২)/(৬০০ × ৩) টাকা
= ৪০ টাকা

∴ তার বাৎসরিক লাভ ৪০ টাকা
.
45 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত?
  1. ক) 7 ‍ফুট
  2. খ) 8 ফুট
  3. গ) 9 ফুট
  4. ঘ) 10 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 45 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
একটি অংশ = x
অপর অংশটি = x/4

প্রশ্নমতে,
x + x/4 = 45
⇒ (4x + x)/4 = 45
⇒ 5x = (45 × 4)
⇒ 5x = 180
⇒ x = 180/5
∴ x = 36

∴ ছোট অংশটির দৈর্ঘ্য = 36/4
= 9 ফুট
১০.
(1 + √5) ও (1 - √5) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 - 2x + 4 = 0
  2. খ) x2 - 2x - 4 = 0
  3. গ) x2 + 2x - 4 = 0
  4. ঘ) x2 + 2x + 4 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + √5) ও (1 - √5) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √5 এবং β = 1 - √5
মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + √5 + 1 - √5
∴ α +  β = 2

মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √5) . (1 - √5)
= (1)2 - (√5)2
= 1 - 5
∴ αβ = - 4

∴ নির্ণেয় সমীকরণ x2 - (α +  β) x + αβ = 0
বা, x2 - 2x - 4 = 0


∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 4 = 0
১১.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 40 বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) 3/7
  2. খ) 1/5
  3. গ) 5/9
  4. ঘ) 9/13
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 40 বেশি হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
x লব হলে, হর = x + 4

ভগ্নাংশের বর্গ = {x/(x + 4)}2
= x2/(x2 + 8x + 16)

প্রশ্নানুসারে,
x2 + 8x + 16 = x2 + 40
বা, x = 3

∴ হর = 7
ভগ্নাংশটি = 3/7
১২.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে যদি
  1. ক) b2 - 4ac = 0
  2. খ) b2 - 4ac > 0
  3. গ) b2 - 4ac একটি পূর্ণবর্গ সংখ্যা
  4. ঘ) b2 - 4ac < 0
ব্যাখ্যা
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:

1. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
2. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
3. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
১৩.
একটি বই ও একটি কলমের মোট দাম 75 টাকা। বইয়ের দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে বইয়ের দাম কলমের দামের তিনগুণ হতো। কলমের দাম কত?
  1. ক) 59 টাকা
  2. খ) 60 টাকা
  3. গ) 15 টাকা
  4. ঘ) 16 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ও একটি কলমের মোট দাম 75 টাকা। বইয়ের দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে বইয়ের দাম কলমের দামের তিনগুণ হতো। কলমের দাম কত?

সমাধান:
মনে করি,
একটি বইয়ের দাম = x টাকা
একটি কলমের দাম = (75 - x) টাকা

প্রশ্নমতে,
x - 5 = 3 {(75 - x) + 2}
বা, x - 5 = 3 (77 - x )
বা, x - 5 = 231 - 3x
বা, x + 3x = 231 + 5  [পক্ষান্তর করে]
বা, 4x = 236
বা, x = 236/4
বা, x = 59
∴ x = 59 টাকা

∴ বইয়ের দাম 59 টাকা

∴ কলমের দাম = (75 - 59) টাকা 
= 16 টাকা
১৪.
x + 4y = 14 এবং 7x - 3y = 5 সমীকরণদ্বয়ের সমাধান নিচের কোনটি?
  1. ক) (2, 4)
  2. খ) (2, 3)
  3. গ) (3, 4)
  4. ঘ) (4, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 4y = 14 এবং 7x - 3y = 5 সমীকরণদ্বয়ের সমাধান নিচের কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণদ্বয়
x + 4y = 14 ...............(1)
7x - 3y = 5 ...............(2)

(1) নং সমীকরণকে 3 দ্বারা এবং (2) নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই,
3x + 12y = 42 .................(3)
28x - 12y = 20 ...............(4)

(3) নং ও (4) নং সমীকরণ যোগ করে পাই,
3x + 12y + 28x - 12y = 42 + 20 
বা, 31x = 62
বা, x = 62/31
∴ x = 2

এখন, x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2 + 4y = 14
বা, 4y = 14 - 2
বা, 4y = 12
বা, y = 12/4
y = 3

নির্ণেয় সমাধান (x, y) = (2, 3)
১৫.
3x2 + 5x - 2 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. ক) (x + 2)(3x - 1)
  2. খ) (x + 2)(3x + 1)
  3. গ) (x - 2)(3x - 1)
  4. ঘ) (x - 2)(3x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 5x - 2 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
3x2 + 5x -2
= 3x2 + 6x  - x  - 2
= 3x(x + 2) - 1(x + 2)
= (x + 2)(3x - 1)
১৬.
(1/|3x - 5|) > 2 এর সমাধান ‍নিচের কোনটি?
  1. ক) - 3/2 < x < 11/6
  2. খ) 3/2 < x < 11/6
  3. গ) 3/2 < x < 13/6
  4. ঘ) - 3/2 < x < 13/6
ব্যাখ্যা
প্রশ্ন: (1/|3x - 5|) > 2 এর সমাধান ‍নিচের কোনটি?

সমাধান:
1/|3x - 5| > 2
বা, |3x - 5| < 1/2
বা, - 1/2 < 3x - 5 < 1/2 
বা, - 1/2 + 5 < 3x - 5 + 5 < 1/2 + 5
বা, 9/2 < 3x < 11/2
বা, 3/2 < x < 11/6  [3 দ্বারা ভাগ করে]

∴ নির্ণেয় সমাধান 3/2 < x < 11/6
১৭.
2a2 - 5a + 6 + a3 বহুপদীর মুখ্যপদের সহগ কত?
  1. ক) - 1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 5a + 6 + a3 বহুপদীর মুখ্যপদের সহগ কত?

সমাধান:
বহুপদীর যে পদের চলকের মাত্রা সবচেয়ে বেশি সেই পদটি মুখ্য পদ।
মুখ্য পদের সহগই হচ্ছে মুখ্য সহগ।
2a2 - 5a + 6 + a3 বহুপদীর মুখ্য পদ a3, যার সহগ 1

∴ প্রদত্ত বহুপদীর মুখ্য সহগ = 1
১৮.
PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ∠P শীর্ষকোণ এবং ∠Q ও ∠R দুটি ভূমিকোণ। PQ বাহু = PR বাহু এবং ∠Q = 65° হলে ∠P এর মান কত ডিগ্রী?
  1. ক) 25°
  2. খ) 50°
  3. গ) 45°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
প্রশ্ন: PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ∠P শীর্ষকোণ এবং ∠Q ও ∠R দুটি ভূমিকোণ। PQ বাহু = PR বাহু এবং ∠Q = 65° হলে ∠P এর মান কত ডিগ্রী?

সমাধান:
প্রদত্ত তথ্যানুসারে,
 
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান এবং সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান।
এখানে,
∠Q = ∠R = 65°

∴ ∠P = {180° - (65° + 65°)} [যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°]
= 180° - 130°
= 50°

∴ ∠P = 50°
১৯.
চিত্র হতে b = কত?
  1. ক) 36°
  2. খ) 32°
  3. গ) 30°
  4. ঘ) 34°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্র হতে b = কত?


সমাধান: 
প্রদত্ত চিত্র হতে পাই,
সম্পূরক কোণের ক্ষেত্রে,
3a° + 2a° = 180°
⇒ 5a° = 180°
⇒ a° = 180°/5
∴ a° = 36°

আবার,
বিপ্রতীপ কোণের ক্ষেত্রে,
2a° = b + 40°
⇒ (2 × 36°) = b + 40°
⇒ b + 40° = 72°
⇒ b = 72° - 40°
∴ b = 32°
২০.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MN একটি ব্যাস ভিন্ন জ্যা। OP, MN এর উপর লম্ব এবং MP = 3.5 সে.মি. হলে MN = কত সে.মি.?
  1. ক) 3.5 সে.মি.
  2. খ) 6 সে.মি.
  3. গ) 7 সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MN একটি ব্যাস ভিন্ন জ্যা। OP, MN এর উপর লম্ব এবং MP = 3.5 সে.মি. হলে MN = কত সে.মি.?

সমাধান:

 

আমরা জানি,
কেন্দ্র থেকে জ্যা এর উপর অংকিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
MP = NP, MP = 3.5

∴ MN = MP + NP
= (3.5 + 3.5) সে.মি.
= 7 সে.মি.

∴ MN = 7 সে.মি.
২১.
(x - 5) কোণের সম্পূরক কোণ (x - 15) হলে x/2 = কত?
  1. ক) 100°
  2. খ) 90°
  3. গ) 50°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 5) কোণের সম্পূরক কোণ (x - 15) হলে x/2 = কত?

সমাধান:
দু’টি কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
যেহেতু, (x - 5) কোণের সম্পূরক কোণ (x - 15)

∴ (x - 5) + (x - 15) = 180°
বা, 2x - 20° = 180°
বা, 2x = 180° + 20°
বা, x = 200°/2
∴ x = 100°

এখন, x/2 = 100°/2
∴  x/2 = 50°
২২.
কোন গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 18 এবং ষষ্ঠ পদ 486 হলে প্রথম পদের মান নিচের কোনটি?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 18 এবং ষষ্ঠ পদ 486 হলে প্রথম পদের মান নিচের কোনটি? 

সমাধান: 
গুণোত্তর অনুক্রমে প্রথম পদ, a
সাধারণ অনুপাত, r
এখানে,
তৃতীয় পদ, ar2 = 18..................(1) এবং
ষষ্ঠ পদ, ar5 = 486 ....................(2)

 (2) ÷ (1) করে পাই,
ar5/ar2 = 486/18
বা, r3 = 27
বা, r3 = 33
বা, r = 3

r এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
ar2 = 18
বা, a × 32 = 18
বা, a = 2
২৩.
3 + 6 + 12 + ..................  ধারারটির কোন পদ 192? 
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 12 + ..................  ধারারটির কোন পদ 192? 

সমাধান: 
ধারার ১ম পদ a = 3
সাধারণ অনুপাত r = 6/3 = 2

ধরি,
n তম পদ = 192
arn -1= 192
বা, 3 × 2n -1 = 192 
বা, 2n - 1 = 192/3
বা, 2n - 1 = 64 
বা, 2n - 1 = 26
বা, n - 1 = 6
বা, n = 6 + 1
     n = 7
২৪.
কোনো অনুক্রমের n তম পদ {1 - (- 1)3n + 1}/2 হলে 11তম পদ কত?
  1. ক) - 1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ {1 - (- 1)3n + 1}/2 হলে 11তম পদ কত?

সমাধান: 
দেয়া আছে, 
অনুক্রমের n তম পদ {1 - (- 1)3n + 1}/2
11তম পদ {1 - (- 1)3 ×11 + 1}/2
                 = {1 - (- 1)34}/2
                 = (1 - 1)/2
                 = 0/2 
                 = 0
২৫.
13 + 23 + 33+ .................+ 103 = কত?
  1. ক) 1055
  2. খ) 1225
  3. গ) 3025
  4. ঘ) 5500
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33+ .................+ 103 = কত? 

সমাধান: 
আমরা জানি 
13 + 23 + 33 + .................+ 103 = {n(n + 1)/2}2
13 + 23 + 33+ .................+ 103 = {10(10 + 1)/2}2
= (5 × 11)2
= (55)2
= 3025
২৬.
৬০০ কি.মি. পথ অতিক্রম করতে একটি ধীর গতির ট্রেনের চেয়ে ৩ ঘন্টা সময় কম নেয়। যদি ধীর গতির ট্রেনের গতিবেগ দ্রুতগতির ট্রেনের চেয়ে ১০ কি.মি কম হয় তাহলে  দ্রুতগতির ট্রেনের গতিবেগ কত?
  1. ক) 40 কি.মি./ঘণ্টা
  2. খ) 50 কি.মি./ঘণ্টা
  3. গ) 55 কি.মি./ঘণ্টা
  4. ঘ) 45 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ কি.মি. পথ অতিক্রম করতে একটি ধীর গতির ট্রেনের চেয়ে ৩ ঘন্টা সময় কম নেয়। যদি ধীর গতির ট্রেনের গতিবেগ দ্রুতগতির ট্রেনের চেয়ে ১০ কি.মি কম হয় তাহলে  দ্রুতগতির ট্রেনের গতিবেগ কত?

মনেকরি 
 দ্রুত গতির ট্রেনের গতিবেগ = x কি.মি./ঘণ্টা 
 ধীর গতির ট্রেনের গতিবেগ = x  - 10 কি.মি./ঘণ্টা 

প্রশ্নমতে 
{600/(x - 10)} - (600/x) = 3
600x - 600(x - 10)/x(x - 10) = 3
600x - 600x + 6000/(x2 - 10x) = 3
6000 = 3x2 - 30x
3x2 - 30x - 6000 = 0
x2 - 10x - 2000 = 0
x2 - 50x + 40x - 2000 = 0
x(x - 50) + 40(x - 50) = 0
(x - 50)(x + 40) = 0

হয় 
x - 50 =0
x = 50 

অথবা 
x + 40 = 0
x = - 40 [গ্রহণ যোগ্য নয়]


দ্রুত গতির ট্রেনের গতিবেগ = 50 কি.মি./ঘণ্টা
২৭.
27 × (√3)2x = 1 হয়, তবে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা

প্রশ্ন: 27 × (√3)2x = 1 হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
27 × (√3)2x = 1
⇒ 33 × (31/2)2x = 1
⇒ 33 × 3x = 1
⇒ 33 +x = 30
⇒ 3 + x = 0
 x = - 3

২৮.
বৃত্তের অন্ত:লিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সে.মি. এবং দৈর্ঘ্য 8 সে.মি.হলে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 
  1. ক) 10 সে.মি.
  2. খ) 5 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্ত:লিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সে.মি. এবং দৈর্ঘ্য 8 সে.মি.হলে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সে.মি. 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = 48/8 = 6 সে.মি.
বৃত্তের ব্যাস = আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 
= √(82 + 62)
= √(64 + 36)
= √100
= 10
২৯.
৩৬ মি বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের ৪ গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) ৪৮ মিটার 
  2. খ) ৪২ মিটার 
  3. গ) ৭২ মিটার 
  4. ঘ) ৬৪ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ মি বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের ৪ গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য = ৩৬ মি.
একটি বর্গের ক্ষেত্রফল = ৩৬ ×  ৩৬ = ১২৯৬ বর্গমিটার 

অপর বর্গের ক্ষেত্রফল = ১২৯৬ × ৪ বর্গমিটার 
অপর বর্গের বাহুর দৈর্ঘ্য = √(১২৯৬ × ৪) মিটার 
= ৩৬ × ২ 
= ৭২ মিটার 
৩০.
x + z = 2y, b2 = ac হলে ay - z. bz - x.cx - y = কত?
  1. ক) 1
  2. খ) abc
  3. গ) ax by cz
  4. ঘ) (abc)2
ব্যাখ্যা
প্রশ্ন: x + z = 2y, b2 = ac হলে ay - z. bz - x.cx - y = কত? 

সমাধান: 
x + z = 2y
x + z  = y + y
x - y = y - z

এখন
ay - z. bz - x.cx - y 
= ax - y. bz - x.cx - y
= (ac)x - y . bz - x
= (b2)x - y bz - x
= b2x - 2y + z - x
= bx + z - 2y
= b2y  - 2y
= b0
= 1
৩১.
একজন লোক নদীতে সাঁতার কাটছে এবং নদীতে স্রোতের গতিবেগ 1.5কি.মি/ঘণ্টা । সে স্রোতের বিপরীতে একটি পথ যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে একই সময়ে সে দ্বিগুণ পথ যেতে পারে। তার সাঁতারের গতি কত ছিল? 
  1. ক) 5.5 কি.মি/ঘণ্টা
  2. খ) 6.5 কি.মি/ঘণ্টা
  3. গ) 4.5 কি.মি/ঘণ্টা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক নদীতে সাঁতার কাটছে এবং নদীতে স্রোতের গতিবেগ 1.5কি.মি/ঘণ্টা । সে স্রোতের বিপরীতে একটি পথ যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে একই সময়ে সে দ্বিগুণ পথ যেতে পারে। তার সাঁতারের গতি কত ছিল? 

সমাধান:
লোকটির স্রোতের প্রতিকূলে গতিবেগ x কি.মি/ঘণ্টা
লোকটির স্রোতের অনুকূলে গতিবেগ 2x কি.মি/ঘণ্টা

স্রোতের গতিবেগ = (1/2)(2x - x) কি.মি/ঘণ্টা
= x/2 কি.মি/ঘণ্টা

প্রশ্নমতে 
 x/2 = 1.5
x = 2 × 1.5
x = 3 

স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কি.মি/ঘণ্টা
স্রোতের অনুকূলে গতিবেগ 6 কি.মি/ঘণ্টা

লোকটির সাঁতারের গতি = (1/2)(3 + 6) কি.মি/ঘণ্টা
= 9/2কি.মি/ঘণ্টা
= 4.5 কি.মি/ঘণ্টা
৩২.
একটি পরীক্ষায় প্রথম দিনে মাত্র ২টি ব্যাকটেরিয়া ছিল। প্রতিদিন ৪টি করে ব্যাকটেরিয়া বাড়লে ৫০তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে?  
  1. ক) ১৯৬টি
  2. খ) ২০০টি
  3. গ) ১৯৮টি
  4. ঘ) ২০২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় প্রথম দিনে মাত্র ২টি ব্যাকটেরিয়া ছিল। প্রতিদিন ৪টি করে ব্যাকটেরিয়া বাড়লে ৫০তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে?  

সমাধান:
১ম দিন a = ২
প্রতিদিন ৪টি করে ব্যাকটেরিয়া বাড়ে 
অর্থাৎ সাধারণ অন্তর d = ৪

৫০তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা = a + (n - 1)d
= ২ + (৫০ - ১)৪
= ২ + ৪৯ × ৪
= ২ + ১৯৬ 
= ১৯৮টি
৩৩.
৪ সে.মি. বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল ও ৪ সে.মি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) ২ : √৩
  2. খ) ৪ : √৩
  3. গ) ৬ : √৩
  4. ঘ) ১ : √৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ সে.মি. বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল ও ৪ সে.মি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
দেয়া আছে, 
বর্গের একবাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.
বর্গের ক্ষেত্রফল = ৪× ৪ বর্গ সে.মি. 
                         = ১৬ বর্গ সে.মি.
আবার,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য a = ৪ সে.মি.
 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) ×৪
=(√৩/৪) × ১৬
= ৪√৩

বর্গের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত = ১৬ : ৪√৩
= ৪ : √৩
৩৪.
logx√2 = 1/6 হলে x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: logx√2 = 1/6 হলে x এর মান কত?

সমাধান:
logx√2 = 1/6 
x1/6 = √2
(x1/6)6 = (√2)6
x = (21/2)6
x = 2(1/2) × 6
x = 23
x = 8
৩৫.
√5 = 2.236 এবং √3 = 1.732 হলে 1/(√5  + √3) এর মান কত? 
  1. ক) 0.250
  2. খ) 0.225
  3. গ) 0.252
  4. ঘ) 1.252
ব্যাখ্যা
প্রশ্ন: √5 = 2.236 এবং √3 = 1.732 হলে 1/(√5  + √3) এর মান কত? 

সমাধান: 
√5 = 2.236
√3 = 1.732

1/(√5  + √3) = (√5  - √3)/(√5  + √3)(√5  - √3)
= (√5  - √3)/(√5 )2 - (√3)2
=(√5  - √3)/(5 - 3) 
= (√5  - √3)/2
= (2.236 -  1.732)/2
= 0.504/2
= 0.252
৩৬.
অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 91 সে.মি. হলে তার পরিসীমা কত?
  1. ক) 143 সে.মি.
  2. খ) 234 সে.মি.
  3. গ) 156 সে.মি.
  4. ঘ) 256 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 91 সে.মি. হলে তার পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (91/2) + 91
= 143 + 91  সে.মি.
= 234 সে.মি.
৩৭.
১৫, ১৭, ১৮, ১৯, ১৬, ১৪, ৮, ১৩, ১১, ২১ সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১৫.৫
  2. খ) ১৪.৫
  3. গ) ১৬.৫
  4. ঘ) ১৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫, ১৭, ১৮, ১৯, ১৬, ১৪, ৮, ১৩, ১১, ২১ সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৮, ১১, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২১
এখানে,
n  = ১০ 

মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৫তম পদ ও ৬ তম পদের যোগফল}/২  
         =(১৫ + ১৬)/২
         = ৩১/২
         = ১৫.৫
৩৮.
60 জন লোকের মধ্যে 45 জন ইংরেজি বলতে পারে, 35 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। বাংলায় মোট কথা বলতে পারে কত জন?
  1. ক) 50 জন
  2. খ) 35 জন
  3. গ) 15 জন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 60 জন লোকের মধ্যে 45 জন ইংরেজি বলতে পারে, 35 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। বাংলায় মোট কথা বলতে পারে কত জন?

সমাধান:
60 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 45 জন।
অতএব শুধু বাংলায় কথা বলে = 60 - 45 = 15।

আবার,
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে 35 জন।
অতএব বাংলায় মোট কথা বলে= 35 +15 = 50 জন।
৩৯.
একটি থলেতে 2টি সাদা বল, 3টি সবুজ বল এবং 4টি লাল বল আছে। বাক্সটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?
  1. ক) 32
  2. খ) 18
  3. গ) 64
  4. ঘ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 2টি সাদা বল, 3টি সবুজ বল এবং 4টি লাল বল আছে। বাক্সটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?

সমাধান: 
সাদা বল = 2টি
সবুজ বল = 3টি 
লাল বল =  4টি 

3টি সবুজ বল থেকে 1টি এবং 6 টি ভিন্ন বল থেকে 2টি  নিয়ে উপায় = 3C1 × 6C2
3টি সবুজ বল থেকে 2টি এবং 6 টি ভিন্ন বল থেকে 1টি  নিয়ে উপায় =3C2 × 6C1
3টি সবুজ বল থেকে 3টি  = 3C3

মোট উপায়  = (3C1 × 6C2) + (3C2 × 6C1) + (3C3
                   = (45 + 18 + 1)
                   = 64
৪০.
যদি A সান্ত সেট হয় এবং B, A এর প্রকৃত উপসেট হয়, তবে B সান্ত সেট হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) n(A) < n(B)
  2. খ) n(B) < n(A)
  3. গ) n(B) = n(A)
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে।
যেমন, A {3, 4, 5, 6} এবং B = {3,5}দুইটি সেট।
- B এর সব উপাদান A সেটে বিদ্যমান এবং B সেটের উপাদান সংখ্যা A সেটের উপাদান সংখ্যা থেকে কম।
- B, A এর একটি প্রকৃত উপসেট এবং B ⊂ A লিখে প্রকাশ করা হয়।
- ফাঁকা সেট বা Ø যেকোনো সেটের প্রকৃত উপসেট।
- যদি A সান্ত সেট হয় এবং B, A এর প্রকৃত উপসেট হয়, তবে B সান্ত সেট এবং n(B) < n(A) হবে।
৪১.
'DIALOGUE' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যাবে যেখানে L এবং G থাকবে না? 
  1. ক) 60
  2. খ) 180
  3. গ) 160
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: 'DIALOGUE' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যাবে যেখানে L এবং G থাকবে না? 

সমাধান: 
'DIALOGUE' শব্দটিতে ৮টি বর্ণ। 
L এবং G থাকবে না তাহলে 6টি বর্ণ

প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3 = 120
৪২.
ΔPQR একটি সমবাহু ত্রিভুজ। উহার PQ এবং PR বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 360°
  4. ঘ) 240°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔPQR একটি সমবাহু ত্রিভুজ। উহার PQ এবং PR বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   

সমাধান: 

ΔPQR এ 
∠P = ∠Q = ∠R = 60°
∠SQR = 120°
∠TRQ= 120°
∠SQR + ∠TRQ = 120° + 120° = 240°
৪৩.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রার টেল ও ছক্কার 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? 
  1. ক) 1/3
  2. খ) 1/6
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রার টেল ও ছক্কার 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? 

সমাধান; 
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি 

মুদ্রার টেল ও ছক্কার ২ দ্বারা বিভাজ্য সংখ্যা আসার অনুকূল ফলাফল ={2T, 4T, 6T} = 3টি 

নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4