পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: গণিত টপিক: ট্রেন, নৌকা, গতি, নল-চৌবাচ্চা, বয়স সংক্রান্ত সমস্যা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
  1. ২/৩ ঘণ্টা
  2. ৩/৪ ঘণ্টা
  3. ১/২ ঘণ্টা
  4. ৫/৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 

সমাধান: 
প্রথম পাইপ দ্বারা, ১ ঘণ্টায় ভর্তি হয় = ১/৫ অংশ
দ্বিতীয় পাইপ দ্বারা, ১ ঘণ্টায় ভর্তি হয় = ১/৩ অংশ
দুটি পাইপ দ্বারা একত্রে ১ ঘণ্টায় ভর্তি করে = (১/৫ + ১/৩) অংশ = ৮/১৫ অংশ 

৮/১৫ অংশ চৌবাচ্চা ভর্তি হয় = ১ ঘণ্টায়
∴ ২/৩ অংশ চৌবাচ্চা ভর্তি হয় = (১৫ × ২)/(৮ × ৩) ঘণ্টায় 
= ৫/৪ ঘণ্টায়।
.
ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন থেকে একটি ট্রেন সকাল ৫ টার সময় ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। সকাল ৬ টায় আরেকটি ট্রেন একই ষ্টেশন থেকে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া থেকে কত কিলোমিটার দূরে মিলিত হবে? 
  1. ১০০ কিলোমিটার 
  2. ১২০ কিলোমিটার
  3. ১৫০ কিলোমিটার
  4. ১৮০ কিলোমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন থেকে একটি ট্রেন সকাল ৫ টার সময় ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। সকাল ৬ টায় আরেকটি ট্রেন একই ষ্টেশন থেকে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া থেকে কত কিলোমিটার দূরে মিলিত হবে? 

সমাধান: 
ধরি, 
ট্রেন দুটি 'ক' কিলোমিটার দূরত্বে মিলিত হয়। 

প্রশ্নমতে, 
(ক/৩০) - (ক/৪০) = ১ 
বা, (৪ক - ৩ক)/১২০ = ১
বা, ক/১২০ = ১ 
∴ ক = ১২০ 

∴ ১২০ কিলোমিটার দূরে ট্রেন দুইটি পরস্পর মিলিত হবে।
.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? 
  1. ২৮ বছর 
  2. ৩২ বছর
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? 

সমাধান: 
ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) বছর = ৭ বছর 
স্ত্রীর বর্তমান বয়স = (7 × ৪) বছর = ২৮ বছর 

∴ বর্তমানে ঐ ব্যক্তির বয়স = (২৮ + ৬) বছর 
= ৩৪ বছর । 
.
একটি গাড়ি ঘণ্টায় ২৫ মাইল বেগে ২ ঘণ্টা চলার পর পরবর্তী ৪ ঘণ্টা ৫২ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথে গাড়ির গড় গতিবেগ কত? 
  1. ১৭ মাইল/ঘণ্টা 
  2. ১৮ মাইল/ঘণ্টা 
  3. ২৩ মাইল/ঘণ্টা 
  4. ২৭ মাইল/ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ২৫ মাইল বেগে ২ ঘণ্টা চলার পর পরবর্তী ৪ ঘণ্টা ৫২ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথে গাড়ির গড় গতিবেগ কত? 

সমাধান: 
গাড়িটি কর্তৃক প্রথম ২ ঘণ্টায় অতিক্রান্ত দূরত্ব = (২৫ × ২) মাইল = ৫০ মাইল 
মোট অতিক্রান্ত দূরত্ব = (৫০ + ৫২) মাইল = ১০২ মাইল 
মোট ব্যয়িত সময় = (২ + ৪) ঘণ্টা = ৬ ঘণ্টা 

∴ নির্ণেয় গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়
= ১০২/৬ মাইল/ঘণ্টা 
= ১৭ মাইল/ঘণ্টা । 
.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ১৮ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৯০ কিলোমিটার = ৯০ × ১০০০ = ৯০০০০ মিটার 

৯০০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ৯০০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে 
∴ ৪০০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে 
= ১৬ সেকেন্ডে 

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১৬ সেকেন্ড সময় লাগবে।
.
একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা ২০ মিনিট
  2. ৫ ঘণ্টা ১০ মিনিট
  3. ৪ ঘণ্টা ৩০ মিনিট
  4. ৫ ঘণ্টা ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? 

সমাধান: 
চৌবাচ্চাটির বাকি অংশ = {১ - (৩/৭)}
= (৭ - ৩)/৭ অংশ 
= ৪/৭ অংশ 

এখন, 
চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূর্ণ হতে সময় লাগে = ৪ ঘণ্টা 
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭)/৩ ঘণ্টা 
∴ চৌবাচ্চাটির ৪/৭ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭ × ৪)/(৩ × ৭) ঘণ্টা 
= ১৬/৩ ঘণ্টা 
= ৫ ঘণ্টা ২০ মিনিট।
.
নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১০ ও ৫ কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৯ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ১১ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১০ ও ৫ কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
নৌকার গতি (স্থির জলে) = ১০ কিলোমিটার/ঘণ্টা 
স্রোতের গতি = ৫ কিলোমিটার/ঘণ্টা 
পথের দৈর্ঘ্য = ৪৫ কিলোমিটার
স্রোতের প্রতিকূলে গন্তব্য = ? 

∴ প্রতিকূলে গতি = নৌকার গতি − স্রোতের গতি
= ১০ − ৫
= ৫ কিমি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির সময় লাগবে = ৪৫/৫ ঘণ্টা 
= ৯ ঘণ্টা ।
.
একটি ট্রেন ১৫ কি.মি/ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি/ঘণ্টা বেগে দৌঁড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ২০০ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৩০০ মিটার
  4. ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৫ কি.মি/ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি/ঘণ্টা বেগে দৌঁড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
 আপেক্ষিক বেগ = (১৫ - ১০) কি.মি 
= ৫ কি.মি 
= ৫০০০ মিটার 

এখন,
ট্রেনটি ৬০ মিনিটে অতিক্রম করে = ৫০০০ মিটার
ট্রেনটি ১ মিনিটে অতিক্রম করে = ৫০০০/৬০ মিটার
∴ ট্রেনটি ৩ মিনিটে অতিক্রম করে = (৫০০০ × ৩)/৬০ মিটার 
= ২৫০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার।
.
এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে দৌঁড়ে কত মিনিটে ৩০০০ মিটার পার হবে?
  1. ১৮ মিনিটে
  2. ৪৫ মিনিটে
  3. ৩৬ মিনিটে
  4. ৫৪ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে দৌঁড়ে কত মিনিটে ৩০০০ মিটার পার হবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৫ কিলোমিটার = (৫ × ১০০০) মিটার
= ৫০০০ মিটার 

৫০০০ মিটার পথ যায় = ৬০ মিনিটে 
∴ ১ মিটার পথ যায় = ৬০/৫০০০ মিনিটে
∴ ৩০০০ মিটার পথ যায় = (৬০ × ৩০০০)/৫০০০ মিনিটে 
= ৩৬ মিনিটে ।
১০.
পিতা ও মেয়ের বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। মেয়ের বর্তমান বয়স কত? 
  1. ৬ বছর 
  2. ৮ বছর 
  3. ১৪ বছর 
  4. ১০ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মেয়ের বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
মেয়ের বর্তমান বয়স = ক বছর 
∴ পিতার বর্তমান বয়স = (ক + ২৮) বছর 

প্রশ্নমতে, 
ক  + (ক + ২৮) = ৪৪ 
বা, ক  + ক + ২৮ = ৪৪ 
বা, ২ক + ২৮ = ৪৪ 
বা, ২ক = ৪৪ - ২৮ 
বা, ২ক = ১৬
বা, ক = ১৬/২ 
∴ ক = ৮ 

∴ মেয়ের বর্তমান বয়স = ৮ বছর। 
১১.
একটি ট্রেন ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? 
  1. ৬০ মিটার
  2. ২০ মিটার
  3. ৫০ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? 

সমাধান: 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ১৪৪ কিলোমিটার = (১৪৪ × ১০০০) মিটার 
= ১৪৪০০০ মিটার 

আবার, 
১ ঘন্টা = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ১৪৪০০০ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ১৪৪০০০/৩৬০০ মিটার 
= ৪০ মিটার । 
১২.
একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৬ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ৫ ঘণ্টা
  2. ৫.৫ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৬ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৪ অংশ
২য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ১/৬ অংশ

নল দুটি একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৪ - ১/৬) অংশ
= ১/১২ অংশ

১/১২ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে ১২ ঘণ্টায়
১৩.
আরমান ও সালমানের বয়সের অনুপাত ৭ : ৪ । ৯ বছর পর সালমানের বয়স হবে ২৯ বছর । বর্তমানে আরমানের বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৩০ বছর
  3. ২৫ বছর
  4. ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: আরমান ও সালমানের বয়সের অনুপাত ৭ : ৪ । ৯ বছর পর সালমানের বয়স হবে ২৯ বছর । বর্তমানে আরমানের বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আরমান ও সালমানের বয়সের অনুপাত = ৭ : ৪ 
ধরি, 
বর্তমানে আরমানের বয়স = ৭ক বছর 
বর্তমানে সালমানের বয়স = ৪ক বছর
∴ ৯ বছর পর সালমানের বয়স হবে = (৪ক + ৯) বছর 

প্রশ্নমতে, 
৪ক + ৯ = ২৯ 
বা, ৪ক = ২৯ - ৯
বা, ক = ২০/৪
∴ ক = ৫

∴ বর্তমানে রাজুর বয়স = (৫ × ৭) বছর
= ৩৫ বছর।
১৪.
একটি গাড়ি 'A' স্থান থেকে 'B' স্থানের দিকে ৪০ কি.মি/ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি/ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৫ কি.মি/ ঘণ্টা
  2. ৪৮ কি.মি/ ঘণ্টা
  3. ৫৪ কি.মি/ ঘণ্টা
  4. ৫৮ কি.মি/ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'A' স্থান থেকে 'B' স্থানের দিকে ৪০ কি.মি/ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি/ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? 

সমাধান: 
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২ × (৪০ × ৬০)}/(৪০ + ৬০) 
= (২ × ২৪০০)/১০০ 
= ৪৮০০/১০০ 
= ৪৮ কি.মি/ ঘণ্টা 

∴ গাড়িটির গড় গতিবেগ = ৪৮ কি.মি/ ঘণ্টা ।
১৫.
২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ডে
  2. ২৪ সেকেন্ডে
  3. ১৮ সেকেন্ডে
  4. ৩৬ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান: 
ট্রেন দুটিকে নিজের দৈর্ঘ্য অতক্রম করতে হবে = (২১০ + ২৯০) মিটার 
= ৫০০ মিটার 

আবার, 
বিপরীত দিকে হওয়ায় ট্রেনের ঘণ্টায় বেগ = (৪০ + ৬০) কিলোমিটার 
= ১০০ কিলোমিটার
= ১০০ × ১০০০ মিটার 
= ১০০০০০ মিটার 

ট্রেনটি ১০০০০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মিটার দূরত্ব অতিক্রম করে = ৩৬০০/১০০০০০ ঘণ্টায় 
∴ ট্রেনটি ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে = (৫০০ × ৩৬০০)/১০০০০০ ঘণ্টা 
= ১৮ সেকেন্ডে ।
১৬.
একটি নৌকা স্থির জলে ঘণ্টায় ১০ কি.মি বেগে চলে। যদি নদীর স্রোতের গতি ঘণ্টায় ২ কি.মি হয়, তবে নৌকাটি ২৪ কি.মি উজানে ও ২৪ কি.মি ভাটিতে যেতে মোট কত সময় লাগবে?
  1. ৪.৮ ঘণ্টা
  2. ৫.০ ঘণ্টা
  3. ৫.২ ঘণ্টা
  4. ৬.০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্থির জলে ঘণ্টায় ১০ কি.মি বেগে চলে। যদি নদীর স্রোতের গতি ঘণ্টায় ২ কি.মি হয়, তবে নৌকাটি ২৪ কি.মি উজানে ও ২৪ কি.মি ভাটিতে যেতে মোট কত সময় লাগবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
স্থির জলে নৌকার গতি = ১০ কি.মি/ঘণ্টা 
স্রোতের গতি = ২ কি.মি/ঘণ্টা 
উজানের দূরত্ব = ২৪ কি.মি 
ভাটির দূরত্ব = ২৪ কি.মি 

∴ উজান পথে গতি = নৌকার গতি - স্রোতের গতি
= (১০ - ২) কি.মি/ঘণ্টা 
= ৮ কি.মি/ঘণ্টা 
∴ উজান যেতে সময় = দূরত্ব/গতি
= ২৪/৮ ঘণ্টা
= ৩ ঘণ্টা 

আবার, 
∴ ভাটিতে গতি = নৌকার গতি + স্রোতের গতি 
= (১০ + ২) কি.মি/ঘণ্টা 
= ১২ কি.মি/ঘণ্টা 
∴ ভাটিতে যেতে সময় = দূরত্ব/গতি
= ২৪/১২ ঘণ্টা
= ২ ঘণ্টা 

∴ মোট সময় = (৩ + ২) ঘণ্টা 
= ৫ ঘণ্টা ।
১৭.
একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কিলোমিটার হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ৩০ কি.মি/ঘণ্টা
  2. ২৮ কি.মি/ঘণ্টা
  3. ২৪ কি.মি/ঘণ্টা
  4. ৩২ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কিলোমিটার হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল? 

সমাধান: 
দেওয়া আছে, 
দূরত্ব = ৯৬ কিলোমিটার 
সময় = সকাল ৭ টা থেকে সকাল ১১ টা = ৪ ঘণ্টা 

আমরা জানি, 
বেগ = দূরত্ব/সময় 
= ৯৬/৪
= ২৪ কি.মি/ঘণ্টা 

∴ বাসটির গতিবেগ = ২৪ কি.মি/ঘণ্টা ।