উত্তর
ব্যাখ্যা
- স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- ১৯৯১ সালের ৬ আগস্ট পঞ্চম জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা হয়।
- এতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।
- এ লক্ষ্যে ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটে জনগণ সংশোধনীর পক্ষে রায় দিলে, ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের সংবিধান, আরিফ খান।