পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০
সিলেবাস
সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
রশিদ তার বেতন থেকে প্রথম মাসে ১১০০ টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ১০০ টাকা বেশী সঞ্চয় করেন। তিনি কত মাসে মোট ২৭০০০ টাকা সঞ্চয় করেন?
  1. ক) ১২ মাস
  2. খ) ১৫ মাস
  3. গ) ২০ মাস
  4. ঘ) ১৮ মাস
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষায় মোট সঞ্চয় ভুল ছিল। তাই, উত্তর দেয়া হয়নি।
ধরি,
তিনি n মাসে ৩৪৫০০ টাকা সঞ্চয় করেন
১১০০+ ১২০০+ ১৩০০-----------
প্রশ্নানুসারে,
n/2 {2a +(n-1)d} = 27000
বা, n/2{2x1100 +(n-1) x 100 = 27000
বা, n(2200 + 100n – 100) = 27000x2
বা, 100n² + 2100n – 54000 = 0
বা, n²+21n-540 = 0
বা, n²+36n-15n-690 = 0
বা, (n+36)(n-15) = 0
n = 15 বা, n = -36
মাস কখনো ঋনাত্মক হতে পারে না।
সময় ১৫ মাস

.
১+৩+৫+………………………+৭৭ = কত?
  1. ক) ১৫০০
  2. খ) ১৫২১
  3. গ) ১৪৪৭
  4. ঘ) ১৪১২
সঠিক উত্তর:
খ) ১৫২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫২১
ব্যাখ্যা

{( শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (৭৭+১)/২ x ((৭৭-১)/২) +১
= ৩৯ x ৩৯
= ১৫২১

.
১,৫,৯,১৩………………. অনুক্রমটির ১৫ তম পদ কোনটি?
  1. ক) ৬১
  2. খ) ৫৭
  3. গ) ৫৩
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
খ) ৫৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৭
ব্যাখ্যা

অনুক্রমটি হলো ১+৫+৯+১৩+ ………………
প্রথম পদ a = ১
সাধারন অনুপাত d = (৫-১) = ৪
১৫ তম পদ = a+(n-1)d
= 1+(15-1)4
= 1+56
= 57

.
1²+2²+3²+…………………………….+n² ধারাটির সমষ্টি কত?
  1. ক) {n(n+1)}²/6
  2. খ) {n(n+1)(2n+1)}/2
  3. গ) {n(n+1)(2n+1)}/6
  4. ঘ) {(n+1)(2n+1)}/6
সঠিক উত্তর:
গ) {n(n+1)(2n+1)}/6
উত্তর
সঠিক উত্তর:
গ) {n(n+1)(2n+1)}/6
ব্যাখ্যা
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n+1)(2n+1)}/6
.
কোন সমান্তর ধারার p-তম পদ q এবং q-তম পদ p হলে, (p+q) তম পদ কত?
  1. ক) -1
  2. খ) pq
  3. গ) 0
  4. ঘ) (p-q)
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা

ধারাটির p-তম পদ = a+(p-1)d
ধারাটির q-তম পদ = a+(q-1)d
ধারাটির (p+q)-তম পদ = a+(p+q-1)d
প্রশ্নমতে,
a+(p-1)d = q ……………(1)
a+(q-1)d = p …………….(2)
1 নং থেকে 2নং সমীকরন বিয়োগ করে পাই,
a+(p-1)d- a-(q-1)d = (p+q)
d(p-1-q+1) = (p+q)
d = -1
সুতরাং, (p+q)-তম পদ = a+(p+q-1)d = a+(p-1)d+qd = q+qd = q-q = 0

.
5+8+11+14+………… ধারাটির কোন পদ 302?
  1. ক) 80 তম পদ
  2. খ) 70 তম পদ
  3. গ) 90 তম পদ
  4. ঘ) 100 তম পদ
সঠিক উত্তর:
ঘ) 100 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100 তম পদ
ব্যাখ্যা

১ম পদ a = ৫
সাধারন অন্তর d = ৮ - ৫ = ৩
মনেকরি, r তম পদ = ৩০২
a_+(r-1)d = 302
বা, 5+(r-1)3 = 302
বা, 5+3r-3 = 302
বা, r = 300/3
বা, r = 100
100-তম পদ = 302

.
1³ + 2³ + 3³ + 4³+………..+(20)³ = কত?
  1. ক) 216225
  2. খ) 44100
  3. গ) 44250
  4. ঘ) 50500
সঠিক উত্তর:
খ) 44100
উত্তর
সঠিক উত্তর:
খ) 44100
ব্যাখ্যা

{n(n+1)/2}²
= {20(20+1)/2}²
= 44100

.
৩৩+২৯+২৫+…………….. – ২৩ = কত?
  1. ক) ৫৬
  2. খ) ৭৫
  3. গ) ৭০
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫
ব্যাখ্যা

{( শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (-২৩+৩৩)/২ x ।((-২৩-৩৩)/৪)। +১
= ৫ x ১৫
= ৭৫

.
পরপর ১০ টি সংখ্যার ১ম ৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত?
  1. ক) ৫৮০
  2. খ) ৫৮৫
  3. গ) ৫৭৫
  4. ঘ) ৫৯০
সঠিক উত্তর:
খ) ৫৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৮৫
ব্যাখ্যা

১ম ৫টি সংখ্যার গড় = ৫৬০/৫ = ১১২
তাহলে সংখ্যা ৫টি = ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৪
শেষ ৫ টি সংখ্যা হল = ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯
শেষ ৫ টির যোগফল = ১১৭ x ৫ = ৫৮৫

১০.
২+৪+৮+১৬+…………….. ধারাটির ১০তম পদ কত?
  1. ক) ৫১২
  2. খ) ১০২৪
  3. গ) ৯১২
  4. ঘ) ১০০০
সঠিক উত্তর:
খ) ১০২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০২৪
ব্যাখ্যা

১ম পদ a = ২
সাধারন অনুপাত r = ৪/২ = ২
১০ তম পদ = arn-1
= 2 x 210-1
= 2 x 29
= 2 x 512 = 1024

১১.
১ + ১/২ + ১/৪ + ১/৮+……. ধারাটির প্রথম ৮টি পদের সমষ্টি কত?
  1. ক) ১/৬৪
  2. খ) ১/২৫৬
  3. গ) ২৫৫/১২৮
  4. ঘ) ১২৮/৫১২
সঠিক উত্তর:
গ) ২৫৫/১২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫৫/১২৮
ব্যাখ্যা

১ম পদ a = ১
সাধারন অনুপাত r = (১/২)/১ = ১/২ < ১
পদ সংখ্যা = ৮
ধারাটির প্রথম ৮টি পদের সমষ্টি = ‍a(1-rn)/(1-r)
= 1(1-(1/2)8)/(1-1/2)
= (1-1/256)/(1/2)
= 255/128

১২.
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে কোনটি সঠিক?
  1. ক) b=(c+d)/2
  2. খ) a=(b+c)/2
  3. গ) c=(b+d)/2
  4. ঘ) d=(a+c)/2
সঠিক উত্তর:
গ) c=(b+d)/2
উত্তর
সঠিক উত্তর:
গ) c=(b+d)/2
ব্যাখ্যা

a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে
a = a
b = a+1
c = a+2
d = a+3
এই মান গুলো প্রত্যেকটি অপশানে বসিয়ে দেখা যায়
c = (b+d)/2 এটা সত্য
= (a+1+a+3)/2
= (2a+4)/2
= 2(a+2)/2
= (a+2)
= c

১৩.
২-২+২-২+…………… ধারাটির ১ম (2n+2) পদের সমষ্টি কত?
  1. ক) -২
  2. খ) ২
  3. গ) ০
  4. ঘ) ২n
সঠিক উত্তর:
গ) ০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০
ব্যাখ্যা

ধারাটি একটি গুনোত্তর ধারা
১ম পদ a = ২
সাধারন অনুপাত r = -২/২ = -১ < ১
(2n+2) পদের সমষ্টি = a(1-rn)/(1-r)
= 2(1-(-1)(2n+2))/(1-(-1))
= 0/2
= 0

১৪.
কোন সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে, এর প্রথম ২৩টি পদের সমষ্টি কত?
  1. ক) ১৭০০
  2. খ) ১৬৭০
  3. গ) ১৭৭১
  4. ঘ) ১৯২০
সঠিক উত্তর:
গ) ১৭৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭১
ব্যাখ্যা

১২ তম পদ = ‍a+(12-1)d = 77
a+11d = 77
প্রথম ২৩টি পদের সমষ্টি S = n/2{2a+(n-1)d}
= 23/2{2a+(23-1)d}
= 23/2{2a+22d}
= 23(a+11d)
= 23 x 77
= 1771

১৫.
log3+log9+log27+………………… ধারাটির সাধারন অন্তর কত?
  1. ক) 2log3
  2. খ) log3
  3. গ) 3log9
  4. ঘ) log3²
সঠিক উত্তর:
খ) log3
উত্তর
সঠিক উত্তর:
খ) log3
ব্যাখ্যা

log3+log9+log27+…………………
= log3+log3²+log3³+…………………
= log3+2log3+3log3+……………
প্রথম পদ = log3
সাধারন অন্তর = (2log3 - log3) = log3

১৬.
১+১/৩+১/৯+……………. ধারাটির ১ম ৫টি পদের সমষ্টি কত?
  1. ক) ১১৯/৮১
  2. খ) ৮১/১১৯
  3. গ) ১২১/৮১
  4. ঘ) ১২৩/১১৯
সঠিক উত্তর:
গ) ১২১/৮১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২১/৮১
ব্যাখ্যা

১ম পদ a = ১
সাধারন অনুপাত r = (১/৩)/১ = ১/৩ < ১
পদ সংখ্যা = ৫
ধারাটির প্রথম ৫টি পদের সমষ্টি = ‍a(1-rn)/(1-r)
= 1(1-(1/3)5)/(1-1/3)
= (1-1/243)/(2/3)
= 121/81

১৭.
৫+১০+১৫+…………………+১২৫ = কত?
  1. ক) ১২৫০
  2. খ) ১৫৬০
  3. গ) ১৬৮০
  4. ঘ) ১৯২০
অনির্ধারিত
ব্যাখ্যা

পদ সংখ্যা = (শেষ সংখ্যা - ১ম সংখ্যা) / সাধারণ অন্তর + ১
= (১২৫ - ৫)/৫ + ১
= ২৫
সমষ্টি = (শেষ সংখ্যা + ১ম সংখ্যা) / 2 × পদসংখ্যা
= (১২৫ + ৫)/২ X ২৫
= ৬৫ X ২৫
= ১৬২৫

১৮.
a+ar+ar²+ar³+…………. গুনোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত, যখন ।r। < 1
  1. ক) a/r
  2. খ) a1-r/r
  3. গ) a/r+1
  4. ঘ) a/1-r
সঠিক উত্তর:
ঘ) a/1-r
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a/1-r
ব্যাখ্যা
a+ar+ar²+ar³+…………. গুনোত্তর ধারাটির অসীমতক সমষ্টি= a/1-r (সূত্র)
১৯.
৭+৭৭+৭৭৭+……………ধারাটির ১ম n সংখ্যক পদের যোগফল নির্নয় করুন?
  1. ক) 70(10n-1)/81 – 7n/9
  2. খ) 70(10n-1)/81 – n
  3. গ) 90(10n-1)/99 – 7n/9
  4. ঘ) 80(10n-1)/81 – 7n/9
সঠিক উত্তর:
ক) 70(10n-1)/81 – 7n/9
উত্তর
সঠিক উত্তর:
ক) 70(10n-1)/81 – 7n/9
ব্যাখ্যা

ধরি, S = ৭+৭৭+৭৭৭+……………
S/7 = 1+11+111+………
9S/7 = 9+99+999+…………
= (10-1)+(100-1)+(1000-1)+……………
= (10+10²+10³+………+10n) – (1+1+1+………+n)
= 10(1+10+10²…………10n) – n
= 10{(10n-1)/(10-1)} – n
= {10(10n-1)/9}-n
S = 7/9 [{10(10n-1)/9} - n]
S = 70(10n-1)/81 – 7n/9

Shot Cut Rule:
a+aa+aaa+ …………… n সংখ্যক পদের যোগফল
S = (a/9){(10/9)(10n-1) - n}

২০.
১+২+৩+৪+ ………………………. +৯০ = কত?
  1. ক) ৪৯৫০
  2. খ) ৫০৫০
  3. গ) ৪০৯৫
  4. ঘ) ৪০৪৯
সঠিক উত্তর:
গ) ৪০৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০৯৫
ব্যাখ্যা

{( শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (৯০+১)/২ x ((৯০-১)/১) +১
= ৪৫.৫ x ৯০
= ৪০৯৫