পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। ২) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। ৩) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। পার্ট-২) 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
বাংলাদেশে কোন জেলায় দরিদ্র জনগোষ্ঠীর পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) কুড়িগ্রাম
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) মাদারীপুর
ব্যাখ্যা
বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় (৭০.৮ শতাংশ)। দ্বিতীয় সর্বাধিক দারিদ্র্যপূর্ণ জেলা দিনাজপুর (৬৪.৩ শতাংশ)। তৃতীয় বান্দরবান (৬৩.২ শতাংশ)। দারিদ্র্য হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় (২.৬ শতাংশ)। দ্বিতীয় কম দারিদ্র্যপূর্ণ জেলা ‍মুন্সিগঞ্জ (৩.১ শতাংশ)। তৃতীয় মাদারীপুর (৩.৭ শতাংশ)। (সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
.
BGMEA এর বর্তমান সভাপতি কে?
  1. ক) কাজী মাতলুব আহমেদ
  2. খ) রাবাব ফাতিমা
  3. গ) রুবানা হক
  4. ঘ) সালাম মুর্শেদী
ব্যাখ্যা
BGMEA (Bangladesh Garment Manufacturers and Exporters Association) দেশের গার্মেন্টস মালিক ও রপ্তানিকারকদের জাতীয় সংগঠন। এটি ১৯৮৩ সালে ১২ টি ফ্যাক্টরি সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪৫০০ ফ্যাক্টরি। BGMEA এর বর্তমান সভাপতি রুবানা হক। ২০১৯ সালে তিনি প্রথম মহিলা হিসেবে BGMEA এর সভাপতি নির্বাচিত হন। (সূত্র: BGMEA ওয়েবসাইট)
.
জনশক্তি রপ্তানিকারক এজেন্সিসমূহের সংগঠন কোনটি?
  1. ক) REHAB
  2. খ) BAIRA
  3. গ) BKMEA
  4. ঘ) ATCO
ব্যাখ্যা
বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর জাতীয় পর্যায়ের সংগঠন হলো BAIRA (Bangladesh Association of International Recruiting Agencies)। এটি ১৯৮৪ সালে যাত্রা শুরু করে। এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৩০০। অন্যদিকে, REHAB হলো রিয়েল এস্টেট কোম্পানিসমূহ, BKMEA হলো নিটওয়্যার রপ্তানিকারক এবং ATCO হলো টেলিভিশন মালিকদের সংগঠন। (সূত্রঃ BAIRA ওয়েবসাইট)
.
ঔষধ শিল্পপার্ক কোথায় অবস্থিত?
  1. ক) গজারিয়া
  2. খ) কালিয়াকৈর
  3. গ) সাভার
  4. ঘ) আড়াইহাজার
ব্যাখ্যা
দেশের প্রথম ঔষধ শিল্পপার্ক নির্মিত হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায়। এর আয়তন প্রায় ২০০ একর। ২০০৮ সালে সরকার ঔষধ শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। ২০২৩ সালে এটি পুরোদমে উৎপাদনে যাবে। (সূত্রঃ বিসিক ও বাংলাদেশ প্রতিদিন)
.
কোন গাছটি পরিবেশের জন্যে ক্ষতিকর?
  1. ক) সেগুন
  2. খ) নিম
  3. গ) নারিকেল
  4. ঘ) ইউক্যালিপটাস
ব্যাখ্যা
অত্যাধিক পানি শোষণের জন্যে ইউক্যালিপটাস গাছকে পরিবেশের জন্যে ক্ষতিকর ধরা হয়। এজন্যে বাংলাদেশ সরকার ২০০৮ সালে এই গাছের চারা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আশির দশকে সরকারি বনায়নের আওতায় ব্যাপকহারে ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করা হলে পরবর্তীতে এই গাছের নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। এই গাছের আদিনিবাস অস্ট্রেলিয়ায়। (সূত্রঃ দৈনিক কালেরকণ্ঠ)
.
কোন জেলায় শালবন রয়েছে?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) চট্টগ্রাম
  3. গ) খুলনা
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
শালবন মূলত টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ ও শেরপুর জেলায় অবস্থিত। এছাড়া উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, নওগা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সামান্য পরিমাণে শালবন রয়েছে। শালবনের মোট আয়তন প্রায় ১ লক্ষ ২০ হাজার হেক্টর। যা বনবিভাগ নিয়ন্ত্রিত মোট বনভূমির প্রায় ৭.৫ শতাংশ। এ বনের প্রধান বৃক্ষ শাল বা গজারী। অন্যান্য গাছের মধ্যে বহেরা, হরিতকী, কড়ই, শিমুল, অর্জুন ইত্যাদি উল্লেখযোগ্য। (সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
.
চলতি অর্থবছরে সাধারণ ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত টাকা পর্যন্ত?
  1. ক) ১,০০,০০০ টাকা
  2. খ) ২,৫০,০০০ টাকা
  3. গ) ৪,০০,০০০ টাকা
  4. ঘ) ৬,০০,০০০ টাকা
ব্যাখ্যা
চলতি ২০১৮-২০১৯ অর্থবছরে সাধারণ ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা ২,৫০,০০০ টাকা। মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০ টাকা।(সূত্র: এনবিআর ওয়েবসাইট)
.
ECNEC এর চেয়ারপার্সন কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) পরিকল্পনা মন্ত্রী
  4. ঘ) অর্থসচিব
ব্যাখ্যা
দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কাউন্সিল হলো ECNEC (Executive Committee of the National Economic Council)। এই কাউন্সিলে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়। এটি ১৯৮২ সালে গঠিত হয়। এর প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী। (সূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া)
.
'ল্যাংড়া' কিসের জাত?
  1. ক) কলা
  2. খ) আনারস
  3. গ) তরমুজ
  4. ঘ) আম
ব্যাখ্যা
ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত বা হিমসাগর, মহানন্দা, হাড়িভাঙা ইত্যাদি আমের কতগুলো প্রসিদ্ধ জাত। অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, অমৃতসাগর, বীটজবা ইত্যাদি কলা'র জাত। (সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস)
১০.
কোন বিভাগে দারিদ্র্য হার সবচেয়ে কম?
  1. ক) ঢাকা বিভাগ
  2. খ) সিলেট বিভাগ
  3. গ) ময়মনসিংহ বিভাগ
  4. ঘ) রংপুর বিভাগ
ব্যাখ্যা
বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে কম সিলেট বিভাগে (১৬.২ শতাংশ)। দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে (৪৭.৩ শতাংশ)। জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য হার কুড়িগ্রাম জেলায় (৭০.৮ শতাংশ) এবং সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় (২.৬ শতাংশ)।(সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
১১.
কোন সেক্টরে দেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত?
  1. ক) শিল্প
  2. খ) পরিবহন
  3. গ) কৃষি
  4. ঘ) পাইকারি ও খুচরা ব্যবসা
ব্যাখ্যা
বাংলাদেশে কৃষি সেক্টরে সর্বাধিক জনশক্তি নিয়োজিত। বিবিএসের সর্বশেষ শ্রম জরিপ-২০১৮ অনুসারে কৃষিক্ষেত্রে দেশের মোট শ্রমশক্তির ৪০.৬ ভাগ নিয়োজিত। (সূত্র: কৃষি মন্ত্রণালয়)
১২.
নিচের কোনটি গনতান্ত্রিক মূল্যবোধ নয়?
  1. ক) নীতি ও ঔচিত্যবোধ
  2. খ) আইনের শাসন
  3. গ) জবাবদিহিতা ও স্বচ্ছতা
  4. ঘ) সহনশীলতা
ব্যাখ্যা
নীতি ও ঔচিত্যবোধ হল মূল্যবোধের ভিত্তি বা উপাদান। সহনশীলতা, আত্মসংযম, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ,আইনের শাসন, জবাবদিহিতা ইত্যাদি হলো গনতান্ত্রিক মূল্যবোধ। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩.
Morality শব্দটি কোন শব্দ হতে এসেছে?
  1. ক) ল্যাটিন Moralita
  2. খ) গ্রীক Moralitas
  3. গ) ল্যাটিন Moralitas
  4. ঘ) গ্রীক Moralita
ব্যাখ্যা
নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality শব্দটি এসেছে ল্যাটিন Moralitas থেকে। যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র। গ্রিক দর্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরত্বারোপ করেন। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৪.
IDA আইডির মতে নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) ভবিষ্যৎবাণী
  3. গ) অংশগ্রহণ
  4. ঘ) কার্যকরী ও দক্ষ প্রশাসন
ব্যাখ্যা
IDA সুশাসনের চারটি উপাদানের কথা বলেছেন। যথাঃ জবাবদিহিতা, অংশগ্রহণ, ভবিষ্যৎবাণী, স্বচ্ছতা। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৫.
সুশাসন প্রতিষ্ঠার ভিত্তিভূমি গড়ে ওঠে নাগরিকের কোন দায়িত্ব পালনের মাধ্যমে?
  1. ক) সামাজিক দায়িত্ব
  2. খ) রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য
  3. গ) আইন মান্য করা
  4. ঘ) সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচন
ব্যাখ্যা
সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ, সামাজিক অনুষ্ঠান আয়োজন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, কুসংস্কারমুক্ত সমাজ গড়া ইত্যাদির কাজের মাধ্যমে নাগরিক সমাজের দায়িত্ব পালন করেন যার ফলে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তিভূমি গড়ে ওঠে। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
ধর্মীয় জঙ্গি গোষ্ঠীগুলো সহিংস পন্থায় সাধারণ মানুষ হত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে থাকে- তা কেন ধরনের সন্ত্রাস?
  1. ক) ধর্মীয় সন্ত্রাস
  2. খ) রাজনৈতিক সন্ত্রাস
  3. গ) আদর্শভিত্তিক সন্ত্রাস
  4. ঘ) রাষ্ট্রীয় সন্ত্রাস
ব্যাখ্যা
কোন গোষ্ঠী তাদের সুনির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসের পথ বেছে নিতে পারে। ধর্মীয় জঙ্গিবাদ মসুলমান, হিন্দু, খিস্টান এবং ইহুদি সহ সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে আদর্শভিত্তিক সন্ত্রাস বিরাজমান। রেফারেন্সঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম- দশম শ্রেণির র্বোড বই।
১৭.
“গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন “– উক্তিটি কার?
  1. ক) অধ্যাপক ফাইনার
  2. খ) এডমন্ড বার্ক
  3. গ) অধ্যাপক ম্যাকাইভার
  4. ঘ) অধ্যাপক গেটেল
ব্যাখ্যা
উর্পযুক্ত উক্তিটি করেছেন অধ্যাপক ফাইনার। “রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়” – অধ্যাপক ম্যাকাইভার। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৮.
নিচের কোনটি সরকারকে অনানুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে?
  1. ক) সুশীল সমাজ
  2. খ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
  3. গ) বিরোধী দল
  4. ঘ) মিডিয়া
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনেভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতে তারা পরস্পরের সাথে আবদ্ধ হন। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৯.
‘ Protestant Ethics and the Spirit of Capitalism' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ম্যাক্স ওয়েবার
  2. খ) এমিল ডুর্খেইম
  3. গ) টমাস হবস
  4. ঘ) জন লক
ব্যাখ্যা
জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার রচিত বই : Protestant Ethics and the spirit of Capitalism, Economy and Society, The religion of India etc. রেফারেন্সঃ সমাজবিজ্ঞান পরিচিতি- হাবিবুর রহমান।
২০.
Fifth Republic (পঞ্চম প্রজাতন্ত্র) কোন দেশের রাজনৈতিক অবস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) চীন
ব্যাখ্যা
Fifth Republic (পঞ্চম প্রজাতন্ত্র) ফ্রান্স দেশের রাজনৈতিক অবস্থা। এই ব্যবস্থার অন্য নাম গলবাদ। ১৯৫৮- ১৯৮১ সাল পর্যন্ত ছিল পঞ্চম প্রজাতন্ত্রের একাধিপত্যের যুগ। রেফারেন্সঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।
২১.
“ সাম্য কথাটির অর্থ সুযোগ – সুবিধা বা অধিকার বন্টণের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য সৃষ্টি না করা”- উক্তি টি কার?
  1. ক) অধ্যাপক লাস্কি
  2. খ) বার্কার
  3. গ) অধ্যাপক ডাইসি
  4. ঘ) টি. এইচ. গ্রীন
ব্যাখ্যা
উপর্যুক্ত উক্তি টি করেছেন বার্কার। অধ্যাপক লাস্কির মতে- “ সাম্যের অর্থ হলো প্রথমত সব ধরনের বিশেষ সুযোগ -সুবিধা অনুপস্থিত এবং দ্বিতীয়ত সকলের জন্য পর্যাপ্ত সুযোগ – সুবিধা উন্মুক্ত রাখা”। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২২.
সুশাসন ও ই-গভর্নেন্স এর সুবিধা কোনটি?
  1. ক) স্বচ্ছতা আনয়ন
  2. খ) দক্ষ ও সাশ্রয়ী পন্থা
  3. গ) তথ্যের সহজলভ্যতা
  4. ঘ) উপরের সব কয়টি
ব্যাখ্যা
সুশাসন ও ই-গভার্নেসের অন্যান্য সুবিধা হলোঃ জনগণের ব্যপক অংশগ্রহণ, প্রকৃত গনতন্ত্রের দিকে অগ্রসর, জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৩.
ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী E- Governance কে নতুন কী নামে অভিহিত করেছেন?
  1. ক) Smart Governance
  2. খ) Digital Governance
  3. গ) Online Governance
  4. ঘ) IT Governance
ব্যাখ্যা
Smart শব্দটির পূর্ণরূপ হলো S= Simple, M = Moral, A = Accountable, R = Responsive, T= Transparent.রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন –প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৪.
কোনটি জনমত গঠনের শ্রেষ্ঠ মাধ্যম?
  1. ক) চলচ্চিত্র
  2. খ) টেলিভিশন
  3. গ) সংবাদপত্র
  4. ঘ) রেডিও
ব্যাখ্যা
আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত। জনমতের মাধ্যম হলো সংবাদপত্র, সভাসমিতি, রাজনৈতিক দল, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, র্ধমীয় সংঘ ইত্যাদি। রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন -প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৫.
নারীর প্রতি সহিংসতার কোন প্রকৃতি বাংলাদেশে বেশি হয়?
  1. ক) যৌন হয়রানি.
  2. খ) মনগড়া ফতোয়া
  3. গ) এসিড নিক্ষেপ
  4. ঘ) নারী ও শিশু পাচার
ব্যাখ্যা
যৌন হয়রানি, মনগড়া ফতোয়া, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, নির্যাতন ও ধর্ষণ, ইত্যাদি হলো নারীর প্রতি সহিংসতার প্রকৃতি। রেফারেন্সঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়- নবম – দশম শ্রেণির র্বোড বই।