১.
বাংলাদেশে কোন জেলায় দরিদ্র জনগোষ্ঠীর পরিমাণ সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: খ
খ) কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর: খ
খ) কুড়িগ্রাম
ব্যাখ্যা
বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় (৭০.৮ শতাংশ)। দ্বিতীয় সর্বাধিক দারিদ্র্যপূর্ণ জেলা দিনাজপুর (৬৪.৩ শতাংশ)। তৃতীয় বান্দরবান (৬৩.২ শতাংশ)। দারিদ্র্য হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় (২.৬ শতাংশ)। দ্বিতীয় কম দারিদ্র্যপূর্ণ জেলা মুন্সিগঞ্জ (৩.১ শতাংশ)। তৃতীয় মাদারীপুর (৩.৭ শতাংশ)। (সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)