পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: গণিত টপিক: ২. পরিমিতি ও ঘনবস্তু।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, গোলকের আয়তন কত গুণ হবে?
  1. ১৬ গুণ
  2. ১২ গুণ
  3. ৪ গুণ
  4. ৮ গুণ
সঠিক উত্তর:
৮ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৮ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, গোলকের আয়তন কত গুণ হবে?

সমাধান:
মূল গোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = (৪/৩) × πr
পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ ২r হলে, আয়তন = (৪/৩) × π(২r)
= (৪/৩) × ৮πr
= ৮ × { (৪/৩) × πr}
= ৮ × মূল গোলকের মূল গোলকের

∴ গোলকের আয়তন ৮ গুণ বৃদ্ধি পাবে
.
একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১৫০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.২ মি. মি.। বইটির দৈর্ঘ্য ২৪ সে. মি. ও প্রস্থ ১৬ সে. মি. হলে বইটির আয়তন কত?
  1. ৩৮২ ঘন সে. মি.
  2. ৪৭.৪ ঘন সে. মি.
  3. ৫৭৬ ঘন সে. মি.
  4. ৫৭.৫ ঘন সে. মি.
সঠিক উত্তর:
৫৭৬ ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৫৭৬ ঘন সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১৫০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.২ মি. মি.। বইটির দৈর্ঘ্য ২৪ সে. মি. ও প্রস্থ ১৬ সে. মি. হলে বইটির আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
বইয়ের ২ পৃষ্ঠা = ১ পাতা
∴ বইয়ের ১৫০ পৃষ্ঠা = ৭৫ পাতা

∴ ৭৫ পাতার পুরুত্ব = (৭৫ × ০.২) মি.মি. = ১৫ মি. মি. = ১.৫ সে. মি.

আমরা জানি,
বইটির আয়তন = (২৪ × ১৬ × ১.৫) ঘন সে. মি.
= ৫৭৬ ঘন সে. মি.
.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল ৮√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৭ মিটার
  3. ২√৩ মিটার
  4. ৫ মিটার
সঠিক উত্তর:
৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল ৮√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৬৭৫ বর্গ সে. মি. যদি উচ্চতা ভূমির তিনগুণ হয়, তবে সামান্তরিকের ভূমি কত?
  1. ১৫ সে. মি.
  2. ২১ সে. মি.
  3. ১২ সে. মি.
  4. ১৭ সে. মি.
সঠিক উত্তর:
১৫ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
১৫ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৬৭৫ বর্গ সে. মি. যদি উচ্চতা ভূমির তিনগুণ হয়, তবে সামান্তরিকের ভূমি কত?

সমাধান:
সামান্তরিকের ভূমি 'ক' সে.মি.
সামান্তরিকের উচ্চতা '৩ক' সে.মি.

প্রশ্নমতে
⇒ ৩ক × ক = ৬৭৫
⇒ ৩ক = ৬৭৫
⇒ ক = ৬৭৫/৩
⇒ ক = ২২৫ = ১৫
∴ ক = ১৫

সামান্তরিকের ভূমি = ১৫ সে. মি.
.
৬৪ মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ১২৮π বর্গমিটার
  2. ৮৮π বর্গমিটার
  3. ৩২π বর্গমিটার
  4. ২২৮ বর্গমিটার
সঠিক উত্তর:
১২৮π বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৮π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ABCD বর্গের পরিসীমা = ৬৪ মিটার
∴ ABCD বর্গের বাহু = ৬৪/৪ = ১৬ মিটার
এখন,
কর্ণ = ব্যাস = বাহু × √২ = ১৬√২
ব্যাসার্ধ = ১৬√২/২ = ৮√২

∴ বৃত্তটির ক্ষেত্রফল = π(৮√২)
= ১২৮π বর্গমিটার
.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসাবে ৩২০ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসাবে ৩২০ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার,
তাহলে দৈর্ঘ্য = ২ক মিটার
∴ মেঝের ক্ষেত্রফল = (২ক × ক)
= ২ক বর্গমিটার

∴ আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ৩২০/২.৫০ = ১২৮ বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ১২৮
⇒ ক = ১২৮/২
⇒ ক = ৬৪ = ৮
∴ ক = ৮

∴ আয়তাকার মেঝের দৈর্ঘ্য = ২ক
= (২ × ৮) মিটার
= ১৬ মিটার।
.
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ১৪৪ বর্গ মিটার
  2. ২২৪বর্গ মিটার
  3. ১২১ বর্গ মিটার
  4. ৮৪ বর্গ মিটার
সঠিক উত্তর:
১৪৪ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = পরিসীমা/৪ = ৪৮/৪ = ১২ মিটার

∴ বর্গের ক্ষেত্রফল = বাহু = ১২ = ১৪৪ বর্গ মিটার
.
১০ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ৫ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক জায়গা হবে?
  1. ৪ টি
  2. ১২ টি
  3. ১৬ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ৫ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক জায়গা হবে?

সমাধান:
বড় ঘনকের আয়তন = ১০ ঘন মিটার
= ১০০০ ঘন মিটার

ছোট ঘনকের আয়তন = ৫ ঘন মিটার
= ১২৫ ঘন মিটার

∴ ঘনকের সংখ্যা = ১০০০/১২৫ = ৮ টি

∴ বড় ঘনকের মধ্যে ৮টি ছোট ঘনক স্থান নিতে পারে।
.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ৫ মিটার
  3. ৩ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল = (২ × ক্ষেত্রফল)/উচ্চতা
⇒ একটি বাহু + অপর বাহু = (২ × ৪০)/৮
⇒ ৬ + অপর বাহু = ১০
⇒ অপর বাহু = ১০ - ৬
∴ অপর বাহু = ৪ মিটার
১০.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ সে.মি. এবং ৭ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গ সে.মি.
  2. ৩৫ বর্গ সে.মি.
  3. ২৫.৫ বর্গ সে.মি.
  4. ৪৫ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ সে.মি. এবং ৭ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ সে.মি. এবং ৭ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
(১/২) × (১০ × ৭) বর্গ সে.মি.
= ৩৫ বর্গ সে.মি.
১১.
একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
  1. ১০১২ ইঞ্চি
  2. ৫০৬ ইঞ্চি
  3. ১২৫০ ইঞ্চি
  4. ৯৮০ ইঞ্চি
সঠিক উত্তর:
১০১২ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
১০১২ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
১ গজ = ৩৬ ইঞ্চি
১ ফুট = ১২ ইঞ্চি

∴ বৃত্তের ব্যাসার্ধ, r = [(৪ × ৩৬) + ১২ + ৫] ইঞ্চি
= ১৪৪ + ১৭ = ১৬১ ইঞ্চি

আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr = ২ × (২২/৭) × ১৬১
= ১০১২ ইঞ্চি
১২.
একটি গোলকের ব্যাস ১২ সে.মি. হলে, গোলকের আয়তন কত?
  1. ১৮৮ ঘন সে. মি.
  2. ৭২π ঘন সে. মি.
  3. ১৬৮ ঘন সে. মি.
  4. ২৮৮π ঘন সে. মি.
সঠিক উত্তর:
২৮৮π ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮৮π ঘন সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাস ১২ সে.মি. হলে, গোলকের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাস = ১২ সে.মি.
∴ ব্যসার্ধ, r = ১২/২ = ৬ সে.মি.

আমরা জানি,
গোলকের আয়তন = (৪/৩)πr
= (৪/৩)π × (৬) ঘন সে.মি.
= ২৮৮π ঘন সে. মি.

∴ গোলকের আয়তন ২৮৮π ঘন সে. মি.
১৩.
বেলনের ভূমির ব্যাস ৬ মিটার, উচ্চতা ১৪ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৩২০ বর্গমিটার
  2. ২৬৪ বর্গমিটার
  3. ২৮৪ বর্গমিটার
  4. ১৪৪ বর্গমিটার
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ৬ মিটার, উচ্চতা ১৪ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ৬ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ৩ মিটার
বেলনের উচ্চতা h = ১৪ মিটার

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh
= ২ × (২২/৭) × ৩ × ১৪ বর্গ মিটার
= ২৬৪ বর্গমিটার
১৪.
একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১০√১৭
  2. ১০০
  3. √১৭০
  4. ১৭০০
সঠিক উত্তর:
১০√১৭
উত্তর
সঠিক উত্তর:
১০√১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
যেখানে, s = (a + b + c)/২
= (৭ + ১২ + ১৫)/২
= ১৭

∴ ক্ষেত্রফল = √{১৭(১৭ - ৭)(১৭ - ১২)(১৭ - ১৫)}
= √(১৭ × ১০  × ৫ × ২)
= √(১৭ × ১০ × ১০)
= ১০√১৭ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ১০√১৭ বর্গমিটার
১৫.
ঘনকের ধার ‍৬ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. ৩২৪ বর্গ একক
  2. ১০৮ বর্গ একক
  3. ৩৬ বর্গ একক
  4. ২১৬ বর্গ একক
সঠিক উত্তর:
২১৬ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
২১৬ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: ঘনকের ধার ‍৬ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য, a = ৬ একক

আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × ৬ বর্গ একক
= ৬ × ৩৬ বর্গ একক
= ২১৬ বর্গ একক
১৬.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ১৫ মি, উচ্চতা ৪ মি, পুরুত্ব ২০ সে. মি। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি., প্রস্থ ৫ সে. মি., উচ্চতা ৫ সে. মি। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?
  1. ৪৮০০০ টি
  2. ২৮০০০ টি
  3. ৩৮০০০ টি
  4. ৫০০০০ টি
সঠিক উত্তর:
৪৮০০০ টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ১৫ মি, উচ্চতা ৪ মি, পুরুত্ব ২০ সে. মি। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি., প্রস্থ ৫ সে. মি., উচ্চতা ৫ সে. মি। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ১৫ মি. = ১৫০০ সে.মি.
উচ্চতা = ৪ মি. = ৪০০ সে.মি.
পুরুত্ব = ২০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (১৫০০ × ৪০০ × ২০) = ১২০০০০০০ ঘন সে. মি.
আবার, ইটের আয়তন = (১০ × ৫ × ৫) সে.মি. = ২৫০ ঘন সে. মি.

∴ ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন / ইটের আয়তন
= ১২০০০০০০/২৫০
= ৪৮০০০

∴ দেওয়ালটি তৈরি করতে প্রয়োজন হবে ৪৮,০০০ টি ইট।