পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
DPE রিভিশন পরীক্ষা (বিগত ৫টি প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশন পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. তেলেভাজা
  2. ঘর-বাড়ি
  3. অসীম
  4. মুখচন্দ্র
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- সমাস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

অলুক তৎপুরুষ:
 কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ।
যেমন:
- তেলে ভাজা = তেলেভাজা।
- গরুর গাড়ি = গরুরগাড়ি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. ক্ষনস্থায়ী
  2. ঘরছাড়া
  3. চালকুমড়া
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যথা:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- চালে আশ্রিত কুমড়া = চালকুমড়া,
- হাসি মাখা মুখ = হাসিমুখ।

অন্যদিকে:
- ক্ষণকাল ব্যাপীয়া স্থায়ী = ক্ষণস্থায়ী- এটি ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।
- ঘর থেকে ছাড়া = ঘরছাড়া (পঞ্চমী তৎপুরুষ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'ফুড কনফারেন্স' - গ্রন্থটির রচয়িতা কে?
  1. মুহম্মদ আবদুল হাই
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. আতাউর রহমান
  4. আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ:
- তিনি ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে।
- সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক। 
- তিনি দি মুসলমান পত্রিকায় সাংবাদিকতা করেন ১৯২৬ থেকে ১৯২৯ সাল পর্যন্ত।
- আবুল মনসুর ১৯৩৮ সালের ডিসেম্বর মাসে দৈনিক কৃষক পত্রিকার সম্পাদক নিযুক্ত হন।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
- তাঁর সাহিত্যকর্ম:

গল্পগ্রন্থ:
- আয়না,
- ফুড কনফারেন্স।

আত্মচরিত:
- আত্মকথা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'দেশে বিদেশে' গ্রন্থটি রচনা করেন -
  1. সৈয়দ মুজতবা আলী
  2. মোহাম্মদ লুৎফর রহমান
  3. অন্নদাশঙ্কর রায়
  4. জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনি: 
- 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা-  সৈয়দ মুজতবা আলী।
- এটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

সৈয়দ মুজতবা আলী: 

- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনি।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।
- তাঁর সাহিত্যকর্ম: 

উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'Refusal' শব্দটি হচ্ছে -
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. verb
ব্যাখ্যা
• Refusal - (noun)
- English Meaning: the act of refusing or denying
- Bangla Meaning: গ্রহণ করতে/প্রদান করতে/মেনে নিতে সম্মতিহীনতা; প্রত্যাখ্যান; অসম্মতি
- Example: Your refusal hearts me a lot.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
Choose the appropriate preposition.
The case is not amenable ___ ordinary rules.
  1. on
  2. of
  3. in
  4. to
ব্যাখ্যা
• Amenable to: পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য, বাধ্য, অনুগত, (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী, কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত।
• The case is not amenable to ordinary rules.
- মামলাটি কোন সাধারণ আইন দ্বারা নিষ্পত্তি যোগ্য নয়।
• We are all amenable to the law. 
- আমরা সবাই আইনের প্রতি অনুগত।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
Make it passive.
Read the book.
  1. Let the book be read by us.
  2. We should read the book.
  3. Let the book be read by you.
  4. Let us the book be read by you.
ব্যাখ্যা
• Imperative sentence কে passive voice এ রূপান্তরের নিয়ম:
• Structure: Let + Object +be + Verb এর Past Participle form + by + You.
- Active: Read the book.
- Passive: Let the book be read by you.
- এ বাক্যে গঠন অনু্যায়ী Let এর পর Object the book বসেছে।
- এরপর be + Verb Read এর Past Participle form Read বসেছে।
- তারপর নিয়ম অনুযায়ী by + You বসেছে।

• একই জাতীয় আরোও একটি উদাহরণ হচ্ছে - 
- Active: Do the sum.
- Passive: Let the sum be done by you.

Source: Advanced Learner's Grammar And Composition by Chowdhury & Hossain
.
Which of the following is not an Abstract noun?
  1. Infancy
  2. Motherhood
  3. Love
  4. Passionate
ব্যাখ্যা
• Passionate: (adjective) 
- English Meaning: Expressing intense feeling.
- Bangla Meaning: আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ।
• Abstract Noun: 
- যে সব noun অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে
- যার বাহ্যিক অবস্থান নেই এবং কেবল অনুভব করা যায়
- তারাই হচ্ছে Abstract Noun 

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
- Infancy, Love & Motherhood এই noun গুলোর কোন বাহ্যিক অস্তিত্ব নেই বা ধরা, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাই এরা Abstract Noun.

Source: A passage to the English Language By S.M. Zakir Hussain.  
.
Choose the correct sentence.
  1. The picture was hanging on the wall.
  2. The picture was hanged on the wall.
  3. The picture was hung on the wall.
  4. The picture was hang on the wall.
ব্যাখ্যা
• Hang: (verb)
- English Meaning: to fasten to some elevated point without support from below.
- Bangla Meaning: ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাখা।
- এই অর্থে এর past participle form হবে Hung.
• The picture was hung on the wall.
- ছবিটি দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে।

Hang: (verb) - ফাসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া।
- এই অর্থে এর past participle form hanged হবে। 
- He was hanged for murder.
-  খুনের দায়ে তাঁর ফাঁসি হয়েছে।

• সুতরাং দেখা যাচ্ছে Hang শব্দটি অর্থগত দিক দিয়ে দুটি বাক্যে দুইরকম অর্থ প্রকাশ করেছে।
 
Source: Source: A passage to the English Language By S.M. Zakir Hussain.
১০.
'The Voyage Out' বইটির রচয়িতা কে?
  1. Virginia Woolf
  2. S. T. Coleridge
  3. Jane Austen
  4. Jonathan Swift
ব্যাখ্যা
- এটি Virginia Woolf রচিত। 
- The Voyage Out is the first novel by Virginia Woolf.
- It was first published in 1915.

• Great works:
- To the light house.
- Mrs. Dalloway
- The Waves
- To the Lighthouse
- Flush

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
১১.
Make it active.
It must be done by me.
  1. I must be done it.
  2. Let must do it.
  3. I must do it.
  4. It is done must by me.
ব্যাখ্যা
• Passive Voice কে Active voice- এ রূপান্তরের নিয়ম:
- Passive Voice এর object টি Active Voice এর Subject হয়।
- Passive Voice এর modal auxiliary verb এর পর অতিরিক্ত ‘be’ Verb উঠে যায়।
- মূল verb এর present form বসবে।
- Passive Voice এর subject টি Active Voice এর Object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
- Passive: It must be done by me.
- Active: I must do it.
- এ বাক্যে Passive Voice এর object হচ্ছে me
- যেটি Active Voice এর Subject 'I' হয়েছে।
- Passive Voice এর modal auxiliary হচ্ছে must এবং এর পর অতিরিক্ত ‘be’ Verb উঠে গেছে।
- তারপর মূল verb এর present form বসবে।
- Passive Voice এর subject 'it' Active Voice এর Object হিসেবে বসেছে।

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
১২.
Choose the synonym of 'Enigma'.
  1. Casual
  2. Simplicity
  3. Mystery
  4. Clue
ব্যাখ্যা
• Enigma - (noun)
- English Meaning: something hard to understand or explain.
- Bangla Meaning: ধাঁধা; হেঁয়ালি; প্রহেলিকা; কোনো বস্তু বা ব্যক্তি যা রহস্যময় এবং যার অর্থ সহজে বোঝা যায় না।
Enigma শব্দটির আরোও কিছু Synonym হচ্ছে - mystery (রহস্য), puzzle (দুর্বোধ্য প্রশ্ন), riddle (প্রহেলিকা), conundrum (বাধা).

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে -
• Mystery -
(noun) - রহস্য; রহস্যময় ব্যাপার।
• Casual - (adjective) - আকস্মিক; অভাবিতপূর্ব; হঠাৎ; নৈমিত্তিক।
• Clue - (noun) - কোনো সমস্যার সমাধানে সাহায্য করতে পারে এমন কোনো বিষয়; ধারণা বা যোগসূত্র।
• Simplicity - (noun) - সহজতা; সারল্য।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Enigma এবং Mystery শব্দ দুটি একই অর্থ প্রকাশ করছে। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৩.
The word 'pastoral' is a/ an -
  1. Adverb
  2. Adjective
  3. Pronoun
  4. Verb
ব্যাখ্যা
• Pastoral - (adjective) 
- English Meaning: relating to, or composed of shepherds or herdsmen/ relating to spiritual care or guidance especially of a congregation.
- Bangla Meaning: মেষপালক ও পল্লিজীবনবিষয়ক, বিশপ সম্বন্ধীয়।
- Example: The Ancient vase was painted with pastoral scenes.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৪.
What is the past participle form of 'Swear'?
  1. Swear
  2. Swore
  3. Sweared
  4. Sworn
ব্যাখ্যা
• Sworn - (verb)
- English Meaning: to make a statement or promise under oath.
- Bangla Meaning: শপথ/ হলফ/ দিব্য করে বলা।
- Example: He is sworn to protect our country.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৫.
The word 'Asparagus' means -
  1. A plant with pale green.
  2. A valuable menu.
  3. A price list.
  4. A chart of bus fare.
ব্যাখ্যা
• Asparagus: (noun)
- English Meaning: a plant with pale green, juicy stems that are cooked and eaten as a vegetable.
- Bangla Meaning: উদ্ভিদবিশেষ, যার কচি অঙ্কুর সবজিরূপে রান্না করে খাওয়া হয়; শতমূলী, শতাবতী; অহেরু।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary.
১৬.
Complete the following sentence.
If I _________, I would tell you.
  1. knew the answer
  2. known the answer
  3. will know the answer
  4. had known
ব্যাখ্যা
• 2nd Conditional:
• Structure:
If + Subject + Verb এর past form + object + .......+ Principal Clause এর Subject + should/ would/ might + verb এর present form.
- Example: If I knew the answer, I would tell you.
- এ বাক্যে If যুক্ত clause টি হচ্ছে Subordinate clause.
- তাই এর পর গঠন অনুযায়ী verb এর past form + object বসেছে।
- এরপর Principal Clause এর Subject বসেছে।
- should/ would/ might + verb এর present form.

• এ জাতীয় আরোও কিছু উদাহরণ -
- If I were you, I would take the money.
- If I were you, I would never do it.

Source: Advanced Learner's English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৭.
Choose the adjective form of 'Play'.
  1. Play
  2. Played
  3. Playable
  4. Playfully
ব্যাখ্যা
• Playable - (adjective) 
- English Meaning: able to be used or played.
- Bangla Meaning: (খেলার বল ও মাঠ) খেলার উপযোগী।
- Example Sentence: If a computer game is playable, it is easy and enjoyable to play.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Play - (noun) - খেলা; ক্রীড়া; খেলাধুলা; ক্রীড়াকৌতুক; পরিহাস।
• Playfully - (adverb) - সকৌতুকে, পরিহাসচ্ছলে, ক্রীড়াচ্ছলে ইত্যাদি।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৮.
Choose the opposite meaning of 'apprise'.
  1. Instruct
  2. Advise
  3. Consider
  4. Conceal
ব্যাখ্যা
• Apprise - (verb)
- English Meaning: To tell or inform someone about something.
- Bangla Meaning: Apprise to (আনুষ্ঠানিক) অবহিত করা; জানানো।। 
Apprise শব্দটির আরোও কিছু Antonyms: Misinform (ভুল তথ্য দেওয়া; বিভ্রান্ত করা), Mislead (ভুলপথে/বিপথে চালানো; ভুল ধারণা দেওয়া), Misdirect (ভুল নির্দেশনা দেওয়া), Conceal (গোপন করা), Hide (লুকানো)। 

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
Conceal - (verb) - গোপন করা; লুকিয়ে রাখা; গুপ্ত বা অব্যক্ত রাখা; ছদ্মবেশ পরানো।
• Instruct - (verb) - শিক্ষা দেওয়া; শেখানো; পড়ানো; শিক্ষাদান/পাঠদান করা; প্রশিক্ষণ দেওয়া।
• Advise - (verb) - পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা।
• Consider - (verb) - মনোযোগের সঙ্গে ভাবা, বিবেচনা করা; গণ্য করা।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Apprise এবং Conceal শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৯.
Write down the appropriate preposition.
She shows great aptitude _____ music.
  1. to
  2. of
  3. against
  4. for
ব্যাখ্যা
• Aptitude for - 
- English Meaning: a natural ability.
- Bangla Meaning: স্বাভাবিক বা অর্জিত ক্ষমতা; প্রবণতা।
- She shows great aptitude for music.
- তাঁর সংগীতের প্রতি অনেক ঝোঁক। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২০.
Identify the incorrectly spelt word.
  1. Personell
  2. Conscientious
  3. Magnanimous
  4. Acquaintance
ব্যাখ্যা
• Personell শব্দটির spelling ভুল। 
- শব্দটির সঠিক Spelling হচ্ছে - 
• Personnel: (noun)
- English Meaning: a body of persons usually employed (as in a factory or organization).
- Bangla Meaning:কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ।

• প্রশ্নে উল্লিখিত শব্দ গুলির মাঝে - 
• Conscientious - (adjective) - বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
• Magnanimous - (adjective) - মহানুভব।
• Acquaintance - (noun) - অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২১.
৭টি দ্রব্য ১০ টাকায় ক্রয় করে ১৪টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ১৮ টাকা
  2. ২০ টাকা
  3. ২২ টাকা
  4. ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি দ্রব্য ১০ টাকায় ক্রয় করে ১৪টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
৭ টি দ্রব্যের ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ১০/৭ টাকা 
∴ ১৪ টি দ্রব্যের ক্রয়মূল্য = (১০ × ১৪)/৭ টাকা
= ২০ টাকা 

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা

এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ২০)/১০০ টাকা 
= ২২ টাকা 

∴ ২২ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
২২.
(০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২)  এর মান কত?
  1. ৪৫
  2. ৬০
  3. ৫০
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২)  এর মান কত?

সমাধান:
(০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২) 
= ০.০০২৪/০.০০০০৪
= ৬০
২৩.
a এর মান কত হলে, 4 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. 4
  2. 9
  3. 16
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে, 4 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
4 - 12x + ax2 = 22 - 2.2.2x  + (3x)2
4 - 12x + ax2  = 4 - 12x + 9x2
ax2 = 9x2

a = 9 হলে রাশিটি পূর্নবর্গ হবে।
২৪.
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১৪ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৩ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ১৮.৫  বছর
  2. ১৫.৫  বছর
  3. ১৪.৫  বছর
  4. ১২.৫  বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১৪ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৩ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

সমাধান: 
২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১৪) বছর।
= ২৮০ বছর।

২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১৪ - (৩/১২) বছর।
= ১৪ - (১/৪)
= (৫৬ - ১)/৪
= ৫৫/৪ বছর।

২৪ জন ছাত্রীর মোট বয়স = (৫৫/৪) × ২৪) বছর।
= ৩৩০ বছর।

৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৩০ - ২৮০) বছর।
= ৫০ বছর।

৪ জন ছাত্রীর গড় বয়স = ৫০/৪ বছর।
= ১২.৫  বছর।
২৫.
দুইটি গোলকের আয়তনের অনুপাত ২৭ : ৬৪। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৩ : ১৬
  2. ৪ : ৩
  3. ৯ : ১৬
  4. ৫ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ২৭ : ৬৪। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 27/64
বা, r1/r2 = 3/4
বা, r12/r22 = 9/16
 4πr12/4πr22 = 9/16

ক্ষেত্রফলের অনুপাত = ৯ : ১৬
২৬.
x + y = 8 হলে , xy এর বৃহত্তম মান কত?
  1. 20
  2. 12
  3. 16
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন:  x + y = 8 হলে , xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 8
তাই,
x এর মান 1 হলে y এর মান 7 হয়।
∴ xy = 7
x এর মান 2 হলে y এর মান 6 হয়।
∴ xy = 12
x এর মান 3 হলে y এর মান 5 হয়।
∴ xy = 15
x এর মান 4 হলে y এর মান 4 হয়।
∴ xy = 16
x এর মান 5 হলে y এর মান 3 হয়।
∴ xy = 15
সুতরাং xy এর বৃহত্তম মান 16.
২৭.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮৫% গণিতে এবং ৭৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৭০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮৫% গণিতে এবং ৭৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৭০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান : 
গণিতে পাশ = ৮৫%
শুধু গণিতে পাশ = (৮৫ - ৭০)% = ১৫%

বাংলায় পাশ = ৭৫%
শুধু বাংলায় পাশ = (৭৫ - ৭০)% = ৫%

এক এবং উভয় বিষয়ে পাশ = (১৫ + ৫ + ৭০)% = ৯০%

∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%
২৮.
কোনো স্কুলে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ২ : ৩
  3. ২ : ১
  4. ২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?

সমাধান:
মোট শিক্ষার্থী = ২৭০ জন
ছাত্র = ১৮০ জন
ছাত্রী = ২৭০ - ১৮০ = ৯০ জন

ছাত্র এবং ছাত্রীর অনুপাত = ১৮০ : ৯০
= ২ : ১
২৯.
3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x/3 এর মান হবে-
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x/3 এর মান হবে-

সমাধান:
3(4x - 6) = (3x + 9)
বা, 12x - 18 = 3x + 9
বা, 12x - 3x = 9 + 18
বা, 9x = 27
বা, x/3 = 3/3
x = 1
৩০.
শতকরা বার্ষিক (২৫/২)% টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১৭০ টাকা হবে?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৩৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক (২৫/২)% টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১৭০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = (২৫/২)% = ২৫/(২ × ১০০) = ২৫/২০০ = ১/৮ 
সময়, n = ৪ বছর
সুদ, I = ১৭০ টাকা 

ধরি,
আসল = P টাকা 
 
আমরা জানি,
I = Pnr 
⇒ P = I/(nr)
= ১৭০/{৪ × (১/৮)}
= (১৭০ × ৮)/৪
= ৩৪০ 

∴ আসল ৩৪০ টাকা
৩১.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ২০ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১৮ মিনিটে 
  2. ২০ মিনিটে 
  3. ২৫ মিনিটে 
  4. ৩০ মিনিটে 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ২০ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/২০ অংশ 

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/১০ - ১/২০) অংশ
= (২ - ১)/২০ অংশ
= ১/২০ অংশ 

১/২০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ২০ মিনিটে 
৩২.
a2 - 5a + 1 = 0 হলে a2 + 1/a2= কত?
  1. 25
  2. 23
  3. 27
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 5a + 1 = 0 হলে a2 + 1/a2= কত?

সমাধান:
দেওয়া আছে
a2 - 5a + 1 = 0
a2 + 1 = 5a
a2/a + 1/a = 5a/a
a + 1/a = 5

প্রদত্ত রাশি = a2 + 1/a2
= (a + 1/a)2 - 2.a.1/a
= 52 - 2
= 25 - 2
= 23
৩৩.
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ........... ধারাটির দশম পদ হবে-
  1. ১৭
  2. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ........... ধারাটির দশম পদ হবে-

সমাধান:
এখানে
২টি ধারা বিদ্যমান
১ম ধারা/বিজোড় স্থানের পদের ধারা: ৩, ৪, ৫, ৬, ...............
যা ৩ থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা ।

২য় ধারা/জোড় স্থানের পদের ধারা: ৫, ৮, ১১,...............
যা ৩ করে বাড়ছে
৮ম পদ = ১১ + ৩ = ১৪
১০ম পদ = ১৪ + ৩ = ১৭
৩৪.
a3 - 7a + 6 এর উৎপাদক কত?
  1. (a - 1)(a + 2)(a + 3)
  2. (a - 1)(a - 2)(a - 3)
  3. (a - 1)(a - 2)(a + 3)
  4. (a + 1)(a - 2)(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 7a + 6 এর উৎপাদক কত?

সমাধান:
ধরি
f(a) = a3 - 7a - 6
f(1) =(1)3 - 7( 1) + 6
f(1) = 1 - 7 + 6
f(1) = 7 - 7
f(1) = 0

এখন
 a3 - 7a + 6 
= a3 - a2 + a2 - a - 6a + 6
= a2(a - 1) + a(a - 1) - 6(a - 1) 
= (a - 1)(a2 + a - 6)
=(a - 1)(a2 + 3a - 2a - 6)
= (a - 1){a(a + 3) - 2(a + 3)}
= (a - 1)(a - 2)(a + 3)

∴ নির্ণেয় উৎপাদক = (a - 1)(a - 2)(a + 3)
৩৫.
একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?
  1. ১০৫০ টাকা 
  2. ২১০০ টাকা
  3. ১২০০ টাকা 
  4. ২৪০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৪০)/৮০ টাকা 
= ১০৫০ টাকা 

এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য = (১০৫০ × ২) টাকা
= ২১০০ টাকা
৩৬.
৮, ১০, ও ১২ -এর গাণিতিক গড় এবং ৯, ১১ ও কোন সংখ্যার গাণিতিক গড় সমান?
  1. ১২
  2. ১০
  3. ১৪
  4. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১০, ও ১২ -এর গাণিতিক গড় এবং ৯, ১১ ও কোন সংখ্যার গাণিতিক গড় সমান?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক
 (৮+ ১০ + ১২)/৩ = (৯ + ১১ + ক)/৩
বা, ৮ + ১০ + ১২ = ৯ + ১১ + ক
বা, ৩০ = ২০ + ক
বা, ক = ৩০ - ২০
ক = ১০
৩৭.
রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ১৮০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?
  1. ১২ সেকেন্ডে 
  2. ১৪ সেকেন্ডে 
  3. ১৬ সেকেন্ডে 
  4. ১৮ সেকেন্ডে 
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ১৮০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?

সমাধান:
৫৪ কি.মি. = (৫৪ × ১০০০) = ৫৪০০০ মিটার 

১ ঘণ্টা = ৬০ মিনিট 
= (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

ট্রেনটি ৫৪০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৫৪০০০ সেকেন্ডে
ট্রেনটি ১৮০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ১৮০)/৫৪০০০ সেকেন্ডে  
= ১২ সেকেন্ডে 
৩৮.
প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. নেপাল
  4. ভূটান
ব্যাখ্যা
সার্ক বিশ্ববিদ্যালয়:

- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় (SAU) প্রতিষ্ঠার ধারণাটি ২০০৫ সালে ঢাকায় ১৩তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা উত্থাপিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরিত হয় ০৪ এপ্রিল ২০০৭, ভারতে ১৪তম সার্ক সম্মেলনের সময়।
- ২০১০ সালে ভারতের দিল্লীতে প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - সার্ক বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৩৯.
কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
  1. ১৪ জন
  2. ১৫ জন
  3. ১৬ জন
  4. ১৭ জন
ব্যাখ্যা
আকরাম খান শিক্ষা কমিটি:

- প্রচলিত শিক্ষা ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাসের ক্ষেত্রে সুপারিশ পেশ করার জন্য ১৯৪৯ সালে পাকিস্তানে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়।
- এই কমিটির প্রধান ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ এবং এই কমিটি আকরম খাঁ কমিটি অন এডুকেশন নামে পরিচিত।
- ১৭ জন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়।
- কমিটি ১৯৫২ সালে রিপোর্ট পেশ করে।
- কমিটি কর্তৃক পেশকৃত সুপারিশমালা আকরাম খান শিক্ষা কমিশন রিপোর্ট ১৯৫২ নামে পরিচিত।

তথ্যসূত্র - শিক্ষার ইতিহাস-২, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪০.
‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ক্রিকেট
  2. হকি
  3. ফুটবল
  4. ভলিবল
ব্যাখ্যা
ওভাল ক্রিকেট স্টেডিয়াম:

- ওভাল ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট খেলার জন্যে বিখ্যাত।
- এটি যুক্তরাজ্যে অবস্থিত।
- ১৮৪৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর ধারন ক্ষমতা ২৫০০ জন।
- ১৮৮০ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলে এখানেই।
- ক্রিকেটের বিখ্যাত লড়াই অ্যাশেজের জন্মস্থানও এটি।

তথ্যসূত্র - ESPN Cri info অফিসিয়াল ওয়েবসাইট।
৪১.
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কী?
  1. হাতি
  2. রাজ কাঁকড়া
  3. স্লো লোরিস
  4. চিত্রা হরিণ
ব্যাখ্যা
রাজ কাঁকড়া:

- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া।
- রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
- এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভুক্ত।
- পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে "জীবন্ত জীবাশ্ম" বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪২.
পঞ্চম মহাকাশ পর্যটক কে?
  1. চার্লস সিমোনি
  2. ডেনিস টিটো
  3. মার্ক শাটলওয়ার্থ
  4. আনুশেহ আনসারি
ব্যাখ্যা
পঞ্চম মহাকাশ পর্যটক:

- চার্লস সিমোনি পঞ্চম মহাকাশ পর্যটক।
- ২০০৭ সালে সিমোনি আমেরিকান মহাকাশ পর্যটন সংস্থা স্পেস অ্যাডভেঞ্চারস, লিমিটেডের মাধ্যমে মহাকাশ গমন করেন।
- রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে তাকে ছয় মাস প্রশিক্ষণ দেয়া হয়।
- সিমোনিকে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে ৭ এপ্রিল, ২০০৭-এ দুই রাশিয়ান মহাকাশচারী, এক্সপিডিশন ১৫ কমান্ডার ফিওদর ইয়ুরচিখিন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ কোটভ সহ সয়ুজ TMA-10-এ মহাকাশে পাঠানো হয়েছিল।
- ৯ এপ্রিল তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এ পৌঁছেন।
- সেখানে তিনি ১১ দিন অবস্থান করেন।
- তিনি সয়ুজ TMA-9-এ চড়ে পৃথিবীতে ফিরে আসেন, ২১ এপ্রিল কাজাখস্তানের স্টেপসে অবতরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
‘বাংলাপিডিয়া’ হচ্ছে-
  1. উপন্যাস
  2. মহাকাব্য
  3. জাতীয় জ্ঞানকোষ
  4. কাব্য
ব্যাখ্যা
বাংলাপিডিয়া:

- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
- বাংলাদেশের প্রাচীনতমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ফলে এটি অধ্যয়নের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব।
- প্রথম প্রকাশের পর বাংলাপিডিয়া ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। 
- বাংলাপিডিয়া শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী এবং সাধারণ পাঠকদের অপরিহার্য সহচরে পরিণত হয়েছে।
- বর্তমান দ্বিতীয় সংস্করণটি (২০১২) ইতিপূর্বে প্রকাশিত প্রথম সংস্করণের (২০০৩) একটি পরিবর্ধিত ও হালনাগাদ রূপ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।