পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
'গান করলে তার মন ভালো হয়' কোন ধরনের অসমাপিকা ক্রিয়ার উদাহরণ?
  1. ক) ভূত অসমাপিকা
  2. খ) শর্ত অসমাপিকা
  3. গ) ভাবী অসমাপিকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- 'গান করলে তার মন ভালো হয়' শর্ত অসমাপিকা ক্রিয়ার উদাহরণ।

• অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।

• অসমাপিকা ক্রিয়ার উদাহরণ:
ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালো হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
'দূতী' ও 'দ্যুতি' শব্দজোড়ের অর্থ -
  1. ক) আলো, নারী সংবাদবাহক।
  2. খ) অন্ধকার, নারী সংবাদবাহক।
  3. গ) নারী সংবাদবাহক, আলো।
  4. ঘ) অন্ধকার, নারী সংবাদবাহক।
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে শব্দজোড় উচ্চারণে এক হলেও বানান ও অর্থে বৈসাদৃশ্য রয়েছে।

- 'দূতী' অর্থ হচ্ছে নারী সংবাদবাহক।
- 'দ্যুতি' অর্থ হচ্ছে আলো।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড় ও অর্থ:
দারা - স্ত্রী।
দ্বারা - দিয়ে।

দার - স্ত্রী।
দ্বার - দরজা।

তরণী - নৌকা।
তরুণী – যুবতী।

তারা – নক্ষত্র।
নিতি – রোজ।

পিন – আলপিন।
পীন – স্থূল।

দন্ত – দাঁত।
দন্ত্য – দাঁত বিষয়ক।

দিন – দিবস।
দীন – দরিদ্র।

দীপ – প্রদীপ।
দ্বীপ – জলবেষ্টিত ভূখণ্ড।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
'জাহানারা ইমাম কর্তৃক একাত্তরের দিনগুলি রচিত হয়েছে।'- এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. ক) কর্তাবাচ্য
  2. খ) কর্মবাচ্য
  3. গ) ভাববাচ্য
  4. ঘ) কর্তৃবাচ্য
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের বাক্যটিতে 'জাহানারা ইমাম কর্তৃক একাত্তরের দিনগুলি রচিত হয়েছে' কর্মবাচ্যের উদাহরণ।

• যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।
জাহানারা ইমাম কর্তৃক একাত্তরের দিনগুলি রচিত হয়েছে।
তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে।
প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
নির্দেশকযুক্ত শব্দের উদাহরণ কোনটি?
  1. ক) লোকটি
  2. খ) এখনও
  3. গ) কৃষকের
  4. ঘ) বই
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে নির্দেশকযুক্ত শব্দের উদাহরণ হচ্ছে লোকটি

 • লগ্নক:
- শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
- পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক।

লগ্নক চার ধরনের:

• বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
- বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
- যেমন: ‘করলাম' ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের' পদের ‘এর' শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

• নির্দেশক:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে।
- ‘লোকটি’ বা ‘ভালোটুকু' পদের 'টি' বা 'টুকু' হলো নির্দেশকের উদাহরণ।

• বচন:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে বচন বলে।
- ‘ছেলেরা’ বা ‘বইগুলো' পদের ‘রাত বা ‘গুলো হলো বচনের উদাহরণ।

• বলক:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে।
- ‘তখনই বা ‘এখনও’ পদের ‘ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
'তুমি কেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তা আমার ঢের জানা আছে।' - এখানে 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগধারাটির অর্থ কি?
  1. ক) ছদ্মবেশী লোক
  2. খ) অত্যন্ত সত্যবাদী
  3. গ) স্বেচ্ছাচারী ব্যক্তি
  4. ঘ) বাবুয়ানি
ব্যাখ্যা
• 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত সত্যবাদী
বাক্য গঠন:  তুমি কেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তা আমার ঢের জানা আছে।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
ধর্মের ষাঁড় (স্বেচ্ছাচারী ব্যক্তি): এতদিন তো ধর্মের ষাঁড় হয়েই কাটালে, এবার একটু সংসারী হও।
ধোপদুরস্ত (বাবুয়ানি): লেখাপড়া জানে না, অথচ সবসময় ধোপদুরস্ত হয়ে চলে।
নীলবর্ণ শৃগাল (ছদ্মবেশী লোক): আজিজ থেকে সাবধান- ও হচ্ছে নীলবর্ণ শৃগাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
'অনুমোদিত' শব্দের বিপরীতার্থক -
  1. ক) প্রমোদিত
  2. খ) অননুমোদিত
  3. গ) অনাবশ্যক
  4. ঘ) মতানৈক্য
ব্যাখ্যা
- 'অনুমোদিত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে 'অননুমোদিত'

• উল্লেখযোগ্য কয়েকটি বিপরীতার্থক শব্দ:

মূলশব্দ  ------ বিপরীতার্থক শব্দ
অভিজ্ঞ - অনভিজ্ঞ।
অনুমোদিত - অননুমোদিত।
অস্তগামী - উদীয়মান।
অবহিত - অনবহিত।
আলসে - চটপটে।
অমর - মরণশীল।
আনন্দিত - দুঃখিত।
আদিষ্ট - নিষিদ্ধ।
অবতরণ - উত্তরণ/ আরোহণ।
অগ্রিম - বকেয়া।
আঁটসাট - ঢলঢলে।
আবশ্যক - অনাবশ্যক।
মতৈক্য - মতানৈক্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
'নবান্ন' নাটকের বিষয়বস্তু কী?
  1. ক) পঞ্চাশের মন্বন্তর
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) স্বাধীন বাংলার গ্রামীণ জীবন
  4. ঘ) দেশ ভাগ
ব্যাখ্যা
• বিজন ভট্টাচার্য রচিত নবান্ন' একটি নাটক।
- 'নবান্ন' নাটকের বিষয়বস্তু পঞ্চাশের মন্বন্তর।

• বিজন ভট্টাচার্য:
- তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা।
- ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি নবনাট্য আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন। এই আন্দোলনকে 'থার্ড থিয়েটার' নামেও অভিহিত করা হয়।
- তাঁর পিতা ক্ষীরোদবিহারী ভট্টাচার্য ছিলেন একজন স্কুলশিক্ষক।
- তিনি নাটক রচনায় মার্কসবাদকে প্রাধান্য দেন।
- বিজন ভট্টাচার্য অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন।
- কলকাতার আশুতোষ কলেজ ও রিপন কলেজে অধ্যয়নকালে তিনি জাতীয় আন্দোলনে যোগ দেন এবং মহিষবাথানে লবণ সত্যাগ্রহ আন্দোলনে সম্পৃক্ত হন।
- নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য গণজীবনের সংগ্রাম ও দুঃখ-দুর্দশা, শোষণ-বঞ্চনা, প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ নিয়ে নাটক রচনা করে এবং এ ক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বিপুল খ্যাতি অর্জন করেন।
- ১৯৪৬ সালের দাঙ্গার পটভূমিকায় তিনি রচনা করেন জীয়নকন্যা নাটক। এছাড়া তাঁর আরও দুটি নাটক হলো মরাচাঁদ ও কলঙ্ক।

• 'নবান্ন' নাটকের বিষয়বস্তু:
- নবান্ন পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় অবদান রাখেন।
- পঞ্চাশের মন্বন্তর, সমকালীন জাতীয় আন্দোলন, মেহনতি মানুষের চাহিদা ইত্যাদি প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুর্দশা, তাদের সংগ্রাম, সফলতা- ব্যর্থতা নাটকের মূল সুর।

• তাঁর রচিত বিখ্যাত নাটক:
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে মৃত্যুবরণ করেন?
  1. ক) ১৯৪১ সালের ৭ আগস্ট
  2. খ) ১৯৪২ সালের ৭ আগস্ট
  3. গ) ১৯৪১ সালের ৮ আগস্ট
  4. ঘ) ১৯৪২ সালের ৮ আগস্ট
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ আগস্ট মৃত্যুবরণ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী।
- এছাড়াও প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক হিসেবেও তিনি পরিচিত।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন।
- তিনি ইংরেজ প্রদত্ত ১৯১৫ সালে ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'বনস্পতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
  1. ক) বনস্‌ +পতি
  2. খ) বন্য +পতি
  3. গ) বনঃ +পতি
  4. ঘ) বন্‌ +পতি
ব্যাখ্যা
• 'বনস্পতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ বন্‌+পতি

- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। 
• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ- 
- আশ্চর্য = আ + চর্য।
- ষোড়শ = ষট্‌ + দশ।
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি।
- একাদশ = এক + দশ।
- বৃহস্পতি = বৃহৎ + পতি।
- গোষ্পদ = গো + পদ।
- বনস্পতি = বন্‌ + পতি।
- পরস্পর = পর + পর।
- তস্কর = তদ্‌ + কর। 
- দ্যুলোক = দিব্‌ + লোক ইত্যাদি।
==============
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (পুরাতন সংস্করণ) অনুসারে, তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর।
ভাষা শিক্ষা -( ড. হায়াৎ মামুদ ) অনুসারে, তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর। 
তবে, ভাষা শিক্ষা -( ড. হায়াৎ মামুদ ) এর বইয়ে তস্কর নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির নিয়মে দেয়া আছ (তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তদ্‌ + কর)।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) অনুসারে, তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর। 
সুতরাং অধিক গ্রহণযোগ্য উত্তর হবে - তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনটি 'কেশ' শব্দের সমার্থক?
  1. ক) তমসা
  2. খ) উন্মুলন
  3. গ) কঞ্জ
  4. ঘ) চিকুর
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'চিকুর' শব্দটি 'কেশ' শব্দের সমার্থক।

• 'কেশ' শব্দের কয়েকটি সমার্থক:
- চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।

• 'উচ্ছেদ' শব্দের কয়েকটি সমার্থক:
- বিনাশ, উৎপাটন, উন্মুলন, স্থানচ্যুতি।

• কঞ্জ শব্দের সমার্থক শব্দ:
পদ্ম, কমল, শতদল, উৎপল, নলিনী, পঙ্কজ, সরোজ, কুমুদ, পুষ্কর, কুবল, কুবেল, অন্তোজ, কুবলয়, রাত্রিহাস, নীরজ, ইন্দিরালয়, কুশেশয় ইত্যাদি।

• অন্ধকার শব্দের সমার্থক শব্দ:
তিমির, তম, নাভাক, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
নিচের কোনটি তৎপুরুষ সমাস?
  1. ক) হাতঘড়ি
  2. খ) গ্রামছাড়া
  3. গ) শশব্যস্ত
  4. ঘ) ঘরজামাই
ব্যাখ্যা
'গ্রামছাড়া' তৎপুরুষ সমাসের উদাহরণ।
- গ্রাম থেকে ছাড়া = গ্রামছাড়া।

• তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় ৷
যেমন:
দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
মামার বাড়ি = মামাবাড়ি,
ধানের খেত = ধানখেত,
পথের রাজা = রাজপথ,
গোলায় ভরা = গোলাভরা,
তেলে ভাজা = তেলেভাজা,
গ্রাম থেকে ছাড়া = গ্রামছাড়া।

• অন্যান্য অপশন:
হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি (কর্মধারয় সমাস)।
ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই (কর্মধারয় সমাস)।
শশের মতো ব্যস্ত = শশব্যস্ত (উপমান কর্মধারয়)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১২.
Select the right word: She burned her letters lest he ______ them.
  1. ক) has read
  2. খ) read
  3. গ) should read
  4. ঘ) can read
ব্যাখ্যা
• Lest:
- Lest শব্দের অর্থ 'পাছে ভয় হয় যে'।
- Lest negative অর্থ প্রদান করে। 
- তাই Lest দ্বারা যে clause আরম্ভ হয় তাতে no বা not বসে না।
- এটি দ্বারা যে clause শুরু হয় তাতে should/might বসবে। 

• Lest যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- প্রথম থেকে lest পর্যন্ত বসবে; 
- প্রথম subject বসবে; 
- should/might বসবে;
- সঙ্গতিপূর্ণ একটি verb বসবে; 
- বাকি অংশ। 

• Complete Sentence: She burned her letters lest he should read them.

Source: Advance Learners Communicative English by Chowdhury & Hossain.
১৩.
Translate into English: আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম।
  1. ক) I was going to sleep over my books.
  2. খ) I was sleeping over my books.
  3. গ) I went to sleep over my books.
  4. ঘ) I have been sleeping over my books.
ব্যাখ্যা
প্রদত্ত বাক্য অতীত কাল (Past Indefinite Tense) নির্দেশ করছে। 
অতএব বাক্যের ইংরেজি অনুবাদ হবে:
আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম - I went to sleep over my books.

উৎস: বাংলা একাডেমি অভিধান। 
১৪.
Change the voice: I may help you.
  1. ক) You might be helped by me.
  2. খ) You may be help by me.
  3. গ) You may be helped by me.
  4. ঘ) I may be helped by you.
ব্যাখ্যা
• May, might, can, could, must, ought to, going to যুক্ত Active voice কে Passive voice এ পরিবর্তন করার নিয়ম: 
- May, might, can, could, must, ought to, going to এদের পর 'be' বসে এবং তার পরেই মূল verb এর Past Participle বসে। 

Structure: Object টির Subjective form + may/might --------- + be + মূল verb এর Past Participle + by + subject টির objective form. 

Active: I may help you. 
Passive: You may be helped by me. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৫.
We are proud of our freedom fighters. (Change the sentence into Interrogative)
  1. ক) Are not we proud of our freedom fighters?
  2. খ) Are we proud of our freedom fighters?
  3. গ) Don't we proud of our freedom fighters?
  4. ঘ) Are we not proud of our freedom fighters?
ব্যাখ্যা
We are proud of our freedom fighters- এটি একটি Assertive Sentence. 

Be verb যুক্ত Assertive Sentence কে Interrogative Sentence এ রূপান্তর করার নিয়ম: 
- প্রথমে Be verb বসে + not বসে + Subject + বাকী অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসে। 

• সাধারণত  be verb এর সাথে not বসাতে হলে সেটিকে সংক্ষিপ্ত রূপে লিখতে হয়। কিন্তু More formal or for emphasis we can use 'not' in full form.
- কিন্ত সে ক্ষেত্রে প্রথমে be verb + subject + not বসবে।
প্রশ্নে যেহেতু সংক্ষিপ্ত রূপ নেই -
তাই সঠিক উত্তরটি হবে: Are we not proud of our freedom fighters?

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৬.
He speaks a language foreign ____ us.
Choose the appropriate preposition-
  1. ক) as
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) of
ব্যাখ্যা
Foreign to: 
Meaning- অসম্পর্কিত; স্বভাবসিদ্ধ নয় এমন। 
- কোন বিষয়ে অজ্ঞাত হওয়া বুঝাতে Foreign এর পর 'to' preposition ব্যবহৃত হয়। 
Example: 
- This concept is foreign to me.
- He speaks a language foreign to us.

Complete Sentence: To tell a lie is foreign to an honest man. 

Source: 
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Baangla Academy.
১৭.
What is the noun form of 'Superficial'?
  1. ক) Superficiality
  2. খ) Superficially
  3. গ) Superficialed
  4. ঘ) Superficialy
ব্যাখ্যা
Superficiality (noun): 
• English Meaning- The quality or state of being superficial.
• Bengali Meaning- বাহ্যানুবর্তিতা; অগভীরতা; উপরিতলবর্তিতা।

• Other forms- 
Superficial (adjective): পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ; superficial view, বাহ্যদৃষ্টি; a superficial wound; superficial area.
Superficially (adverb): বাহ্যত; ভাসাভাসা; অগভীরভাবে। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Baangla Academy.
১৮.
Fill in the gap with appropriate words. The man is too old ____________.
  1. ক) to die
  2. খ) to work
  3. গ) to steal something
  4. ঘ) to speak the truth
ব্যাখ্যা
Too ------ to দ্বারা Incomplete sentence কে complete করার নিয়ম: 
• Incomplete sentence- এ adjective/adverb এর পূর্বে too থাকলে উক্ত incomplete sentence এর শেষে to + সঙ্গতিপূর্ণ verb + অর্থবহ শব্দ/শব্দসমষ্টি দ্বারা sentence টিকে সম্পূর্ণ করতে হয়। 

• Strurcture: Sub + verb + too + adjective/adverb+ to + verb + ........
- বয়স বাড়লে মানুষের কাজ করতে সমস্যা হয়। বয়স বাড়ার সাথে মৃত্যু, সত্য কথা বলা কিংবা চুরি করতে কষ্ট হওয়ার কোন সম্পর্ক নেই। 

• তাই সঠিক উত্তরটি হচ্ছে: The man is too old to work. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৯.
Which word is not equivalent to 'Discrete'?
  1. ক) Associated
  2. খ) Detached
  3. গ) Distinct
  4. ঘ) Isolated
ব্যাখ্যা
Discrete [ডিস্‌ক্রীট্] (adjective):
• English Meaning- Having an independent existence or form apart from other similar things.
• Bengali Meaning- পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।

• Synonyms: Separate (বিভক্ত; পৃথক), Detached (বিচ্ছিন্ন), Individual (পৃথক), Distinct (স্বতন্ত্র), Isolated (বিচ্ছিন্ন)।
• Antonyms: Connected (সংযুক্ত), Linked (সংযুক্ত), Associated (সম্মিলিত, সংযুক্ত), Related (সম্পর্কিত), Affiliated (অধিভুক্ত)।

• Other Forms: 
- Discretely (adverb)
- Discreteness (noun)
• Example Sentence: 
1. These small companies now have their own discrete identity.
2. A government with three discrete divisions could implement such ambitious decisions. 

Source: Live MCQ lecture.
২০.
Choose the antonym of 'Ambiguous'.
  1. ক) Vague
  2. খ) Equivocal
  3. গ) Clear
  4. ঘ) Obscure
ব্যাখ্যা
Ambiguous [অ্যাম্‌বিগিউআস্] (adjective):
• English Meaning: Having or expressing more than one possible meaning, sometimes intentionally.
• Bangla Meaning: 
(১) দ্ব্যর্থক।
(২) অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট। 

• Synonyms: Equivocal (দ্ব্যর্থবোধক), Vague (অস্পষ্ট), Doubtful (দ্বিধাগ্রস্ত, অনিশ্চিত), Obscure (অস্পষ্ট), Dubious(সন্দেহজনক)। 
• Antonyms: Unambiguous (দ্ব্যর্থহীন), Clear (নিঃশংসয়; নিশ্চিত), Univocal (দ্ব্যর্থহীন), Straightforward (অকপট), Frank (খোলাখুলি, স্বচ্ছ)। 

• Other Forms: Ambiguously (adverb).
• Example Sentence: 
1. He gives an ambiguous answer to his initial question.
2. It was definitely an ambiguous situation with no frame of reference.

Source: Live MCQ lecture.
২১.
The word 'Simplification' is a/an -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Verb
ব্যাখ্যা
Simplification (noun): 
• English Meaning- The process of making something less complicated and therefore easier to do or understand, or the thing that results from this process.
• Bengali Meaning- সরলীকরণ। 

• Other forms: 
Simplify (verb)- সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা। 

• Example Sentences: 
- The organization advises on the simplification of trade procedures.
- This is a gross simplification of what actually happened.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
২ + ৪ + ৮ + ১৬ + ...... এই ধারাটির কততম পদের মান ৫১২?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ২ + ৪ + ৮ + ১৬ + ...... এই ধারাটির কততম পদের মান ৫১২?

সমাধান:
প্রশ্নে প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা।
১ম পদ, a = ২
সাধারণ অনুপাত, r = ৪/২ = ২

arn - 1 = 512
⇒ 2× 2n - 1 = 512
⇒ 2n - 1 = 256
⇒ 2n - 1 = 28
⇒ n - 1 = 8
∴ n = 9
২৩.
3log2 + log5 = ?
  1. ক) log50
  2. খ) log30
  3. গ) log20
  4. ঘ) log40
ব্যাখ্যা
প্রশ্ন: 3log2 + log5 = ?

সমাধান:
3log2 + log5
= log23 + log5
= log8 + log5
= log(8 × 5)
= log 40
২৪.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?
  1. ক) ৭৫
  2. খ) ১৫০
  3. গ) ২২৫
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫

সংখ্যাটি ৭৫
সংখ্যাটির চারগুণ = (৭৫ × ৪)
= ৩০০
২৫.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৬ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৩৩ বছর
  2. খ) ৪৩ বছর
  3. গ) ৪৮ বছর
  4. ঘ) ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৬ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?


সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৩ × ৩)
= ৬৯ বছর

৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৬ বছর
৩ বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি = ১৬ × ২ বছর
= ৩২ বছর
বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি = ৩২ - ৩ - ৩ বছর
= ২৬ বছর

∴ পিতার বর্তমান বয়স = ৬৯ - ২৬ বছর
= ৪৩ বছর
২৬.
যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a-1 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 1/4
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a-1 এর মান কত?

সমাধান:
 (x - 4) (a + x) = x2 - 16
⇒ ax - 4a + x2 - 4x = x2 - 16
⇒ ax - 4a - 4x + 16 = 0
⇒ a (x - 4) - 4 (x - 4) = 0
⇒ (x - 4) (a - 4) = 0
∴ (x - 4) = 0,             
⇒ x = 4

a - 4 = 0
⇒ a = 4
⇒ a -1 = 1/4
২৭.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৩০√২ মিটার। এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৯০০ বর্গমিটার
  2. খ) ১০০০ বর্গমিটার
  3. গ) ১২০০ বর্গমিটার
  4. ঘ) ১৩০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৩০√২ মিটার। এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার
কর্ণের দৈর্ঘ্য = ক√২ মিটার

ক√২ = ৩০√২
∴ ক = ৩০

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৩০ মিটার

∴বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩০ বর্গমিটার
= ৯০০ বর্গমিটার
২৮.
১৫টি ছাগলের মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৩টি ছাগলের মূল্য কত?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ২৫০০ টাকা
  3. গ) ৩৫০০ টাকা
  4. ঘ) ৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৩টি ছাগলের মূল্য কত?

সমাধান:
৫টি গরুর মূল্য = ১৫ টি ছাগলের মূল্য
১টি গরুর মূল্য = ১৫/৫ বা ৩ টি ছাগলের মূল্য
∴ ২টি গরুর মুল্য = (৩ × ২) বা ৬ টি ছাগলের মূল্য

৬টি ছাগলের মূল্য ৩০০০ টাকা
১টি ছাগলের মূল্য ৩০০০/৬ টাকা বা ৫০০ টাকা
∴ ৩টি ছাগলের মূল্য (৩ × ৫০০) বা ১৫০০ টাকা
২৯.
দুইটি রাশির অনুপাত ৫ : ১২। পূর্বরাশি ৪৫ হলে, উত্তর রাশি কত?
  1. ক) ৯৮
  2. খ) ১০৮
  3. গ) ১১৮
  4. ঘ) ১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৫ : ১২। পূর্বরাশি ৪৫ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
 দুইটি রাশির অনুপাত ৫ : ১২।
ধরি, রাশি দুটি যথাক্রমে ৫ক ও ১২ক

প্রশ্নমতে,
৫ক = ৪৫
∴ ক = ৯

উত্তর রাশি = ১২ক
= ১২ × ৯
= ১০৮
৩০.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০ + ২০ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২০/১০০) × ১০০%
= ২০%
৩১.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১০ ও ৪০০। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ২৪
  2. খ) ৬০
  3. গ) ১০৪
  4. ঘ) ১৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১০ ও ৪০০। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০
সংখ্যাটি ৮০

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ. সা. গু
⇒ ৮০ × অপর সংখ্যা = ১০ × ৪০০
∴ অপর সংখ্যা = ৫০ 

সংখ্যা দুটির যোগফল = ৮০ + ৫০ = ১৩০ 
৩২.
সামন্তরিকের ভূমি উচ্চতার তিনগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ২৭ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ক) ৪ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ভূমি উচ্চতার তিনগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ২৭ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা ক মিটার
ভূমি = ৩ক মিটার

আমরা জানি, 
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ৩ক বর্গমিটার
= ৩ক বর্গমিটার

প্রশ্নমতে,
৩ক = ২৭
⇒ ক = ৯
∴ ক = ৩ মিটার

সামন্তরিকের উচ্চতা ৩ মিটার
ভূমি = ৩ক
= ৩ × ৩ মিটার
= ৯ মিটার
৩৩.
কোন স্কুলে ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ২ জন ছাত্র অবশিষ্ট থাকে । ঐ স্কুলে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৪০ জন
  2. খ) ৪১ জন
  3. গ) ৪২ জন
  4. ঘ) ৪৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলে ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ২ জন ছাত্র অবশিষ্ট থাকে । ঐ স্কুলে ছাত্র সংখ্যা কত?

সমাধান:
৫, ৮, ২০ এর ল.সা.গু = ৪০
কোন স্কুলে ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ২ জন ছাত্র অবশিষ্ট থাকে।

∴ ঐ স্কুলে ছাত্র সংখ্যা = ৪০ + ২ 
= ৪২ জন
৩৪.
কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯৫, ৬৫ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮০ হয়?
  1. ক) ৮১
  2. খ) ৯৫
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯৫, ৬৫ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮০ হয়?

সমাধান:
ধরি, চতুর্থ পরীক্ষায় তাকে ক নম্বর পেতে হবে।

প্রশ্নমতে,
(৯৫ + ৬৫ + ৭০ + ক)/৪ = ৮০
⇒ ২৩০ + ক = (৪ × ৮০)
⇒ ২৩০ + ক = ৩২০ 
⇒ ক = ৩২০ - ২৩০
∴ ক = ৯০

অতএব, চতুর্থ পরীক্ষায় তাকে ৯০ পেতে হবে।
৩৫.
যদি x + y = 10 , x2 - y2 = 60 হয়, তবে x - y এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = 10 , x2 - y2 = 60 হয়, তবে x - y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
 x + y = 10
x2 - y2 = 60

x2 - y2 = (x + y) (x - y)
⇒ 60 = 10 × (x - y)
∴  (x - y) = 60/10
= 6
৩৬.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৪ মিটার
  2. খ) ৪৮ মিটার
  3. গ) ৭২ মিটার
  4. ঘ) ৯৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি, ঘরটির প্রস্থ ক মিটার
ঘরটির দৈর্ঘ্য ৩ক মিটার

ক্ষেত্রফল = ৩ক × ক
= ৩ক বর্গমিটার

প্রশ্নমতে,
৯.৫ × ৩ক = ১৮২৪
⇒ ৩ক = ১৮২৪/৯.৫
⇒ ক = ১৮২৪/(৯.৫ × ৩)
⇒ ক = ৬৪
∴ ক = √৬৪ মিটার
= ৮ মিটার

প্রস্থ ৮ মিটার

∴ দৈর্ঘ্য = (৮ × ৩) = ২৪ মিটার
৩৭.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ৭৯ 
  2. খ) ৬৯ 
  3. গ) ৫৯ 
  4. ঘ) ৪৯ 
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত ,
বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮

৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
= ৬৯
৩৮.
F(x) = x3 + 1 হলে, F(-2) =?
  1. ক) 9
  2. খ) - 9
  3. গ) - 7
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = x3 + 1 হলে, F(-2) =?


সমাধান:
F(x) = x3 + 1

∴ F(-2) = (-2)3 + 1
= - 8 + 1
= - 7
৩৯.
একটি ব্যাগে ৮ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ২/৫
  3. গ) ২/৩
  4. ঘ) ১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৮ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ব্যাগে ৮ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে।
মোট বল = ৮ + ৪ টি = ১২ টি 
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৪/১২ 
= ১/৩

∴বলটি কালো না হওয়ার সম্ভাবনা = ১ - ১/৩
= (৩ - ১)/৩
= ২/৩
৪০.
বঙ্গবন্ধু কর্তৃক 'ছয় দফা' ঘোষিত হয় কত তারিখ?
  1. ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  2. খ) ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
  3. গ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
  4. ঘ) ৩ জানুয়ারি, ১৯৬৮
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী ঘোষণা করেন। 
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয়। 
- একই বছরের ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন। 
- ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়। 

ছয় দফা দফাগুলো হলো- 
১। প্রাদেশিক স্বায়ত্তশাসন, 
২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, 
৩। মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, 
৪। রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, 
৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং 
৬। আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪১.
কার শাসন আমলে 'মাৎস্যন্যায়' এর অবসান ঘটে?
  1. ক) সেন বংশের শাসন আমলে
  2. খ) মোগলদের শাসন আমলে
  3. গ) গোপালের শাসন আমলে
  4. ঘ) খলজি বংশের শাসন আমলে
ব্যাখ্যা
- শশাঙ্কের পর দীর্ঘদিন বাংলায় কোন যোগ্য শাসক ছিল না। 
- ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। 
- সামন্ত রাজারা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে থাকেন। 
- অরাজকতাপূর্ণ সময় (৭ম - ৮ম শতকে) কে পাল তাম্র শাসনে আখ্যায়িত করা হয়েছে ‘মাৎস্যন্যায়’ বলে। 
- পাল বংশের প্রতিষ্ঠাতা 'গোপাল' এর শাসনামলে এই মাৎস্যন্যায় এর অবসান ঘটে ও শৃঙ্খলা ফিরে আসে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪২.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) দিল্লী
  3. গ) সাংহাই
  4. ঘ) ওয়াশিংটন
ব্যাখ্যা
New Development Bank (NDB)
- ব্রিকসের সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank’ (NDB) গঠন করে। 
- এটি ব্রিকস্‌ ব্যাংক নামেও পরিচিত। 
- প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর: ১৫ জুলাই, ২০১৪ সাল। 
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা: জুলাই, ২০১৫। 
- প্রতিষ্ঠার স্থান ফোর্টালেজা, ব্রাজিল। 
- সদরদপ্তর অবস্থিত সাংহাই, চীনে। 
- প্রতিষ্ঠাকালীন চুক্তি Fortaleza Declaration. 
- পূর্ণ সদস্য দেশ- ৮টি, প্রস্তাবিত- ১টি। 
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১। 

উৎস: New Development Bank ওয়েবসাইট।
৪৩.
‘মুসলিম সাহিত্য-সমাজ’ প্রতিষ্ঠা করেন -
  1. ক) নওয়াব আবদুল লতিফ
  2. খ) রাজা রামমোহন রায় 
  3. গ) সৈয়দ আমির আলি
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
নওয়াব আবদুল লতিফ
- নওয়াব আবদুল লতিফ ১৮২৮ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 
- তিনি কলকাতা মাদ্রাসা থেকে ইংরেজি শিক্ষা লাভ করে প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল এবং পরে কোলকাতা মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন। 
- ১৮৪৯ সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন এবং ১৮৭৭ সালে তাঁকে ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয়। 
- তিনি কর্মজীবনে সরকার কর্তৃক প্রথমে খান বাহাদুর ও পরে নওয়াব উপাধি লাভ করেন এবং ১৮৮৪ সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। 
- তিনি ১৮৬৩ সালে কোলকাতায় ‘মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য-সমাজ’ প্রতিষ্ঠা করেন। 

- তাঁর সারাজীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল তিনটি। 
যথা- 
১। মুসলমান সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষ ভাব দূর করা, 
২। মুসলমান সমাজের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং 
৩। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠা করা। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৪.
NASA কোন ধরনের প্রতিষ্ঠান?
  1. ক) মহাকাশ গবেষণা
  2. খ) জলবায়ু গবেষণা
  3. গ) বিজ্ঞান ও পরিবেশ গবেষণা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
NASA:
- NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration. 
- NASA হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। 
- নাসা'র সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত। 
- এটি ১৯৫৮ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। 
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র। 

উৎস: NASA ওয়েবসাইট।