ব্যাখ্যা
- খ্রিষ্টপূর্ব প্রায় আড়াই হাজার বছর আগে মধ্য- এশিয়ার একদল লোক বাস করত। তারা প্রথম যে ভাষা ব্যবহার করেছিলো তার নাম 'ইন্দো-ইউরোপীয়।
- পাকিস্থানের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একদল ভারতে প্রবেশ করে । তাদের ভাষা 'আর্য(noble) ভাষারূপে পরিচিত ছিলো।
- আর্যগণ মুখে মুখে রচনা করেছিলেন বহু গল্প, তাদের কল্পিত দেবতাদের উদ্দেশ্যে বহু প্রশংসা স্তুতি। বংশানুক্রমে তারা মুখস্থ রাখতেন এইসব। এইগুলোকে বলে 'শ্রুতি'।
- পন্ডিদের অনুমান, এ ঋক বেদ বা পরবর্তীকালের 'সাম', যজুঃ' প্রভৃতি বেদ খ্রিষ্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ অব্দের রচনা, যদিও পরে প্রচুর পরিবর্তন হয়েছে এইসব গ্রন্থের।
- বেদ যে ভাষার লেখা হয়েছিলো তার নাম বৈদিক ভাষা। তাকে আর্যভাষাও বলা হয়।
উৎস:
১) ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২) বাংলাপিডিয়া।