পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৮ অক্টোবর, ২০২৩সময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৬.১০.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৮ অক্টোবর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
বাংলা ভাষার মূল ‍উৎস কী?
  1. বৈদিক ভাষা
  2. অনার্য ভাষা
  3. হিন্দি ভাষা
  4. কানাড়ি ভাষা
সঠিক উত্তর:
বৈদিক ভাষা
উত্তর
সঠিক উত্তর:
বৈদিক ভাষা
ব্যাখ্যা

- খ্রিষ্টপূর্ব প্রায় আড়াই হাজার বছর আগে মধ্য- এশিয়ার একদল লোক বাস করত। তারা প্রথম যে ভাষা ব্যবহার করেছিলো তার নাম 'ইন্দো-ইউরোপীয়।
- পাকিস্থানের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একদল ভারতে প্রবেশ করে । তাদের ভাষা 'আর্য(noble) ভাষারূপে পরিচিত ছিলো।
- আর্যগণ মুখে মুখে রচনা করেছিলেন বহু গল্প, তাদের কল্পিত দেবতাদের উদ্দেশ্যে বহু প্রশংসা স্তুতি। বংশানুক্রমে তারা মুখস্থ রাখতেন এইসব। এইগুলোকে বলে 'শ্রুতি'। 
- পন্ডিদের অনুমান, এ ঋক বেদ বা পরবর্তীকালের 'সাম', যজুঃ' প্রভৃতি বেদ খ্রিষ্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ অব্দের রচনা, যদিও পরে প্রচুর পরিবর্তন হয়েছে এইসব গ্রন্থের।
- বেদ যে ভাষার লেখা হয়েছিলো তার নাম বৈদিক ভাষা। তাকে আর্যভাষাও বলা হয়।
উৎস:
১) ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২) বাংলাপিডিয়া।

.
উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলি তালব্য বর্ণ?
  1. ঙ, ঘ
  2. ও, ঔ
  3. ড়, ঢ়
  4. য, য়
সঠিক উত্তর:
য, য়
উত্তর
সঠিক উত্তর:
য, য়
ব্যাখ্যা
• নিম্নে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির বিভাজন দেখানো হলো:
- কণ্ঠ্য বা জিহবামূলীয় বৰ্ণ: ক খ গ ঘ ঙ।
-  তালব্য বর্ণ: চ ছ জ ঝ ঞ শ য য়।
- মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বৰ্ণ: ট ঠ ড ঢ ণ ষ র ড় ঢ়।
- দন্ত্য বৰ্ণ:  ত থ দ ধ ন ল স।
- ওষ্ঠ্য বর্ণ: প ফ ব ভ ম।

অন্যদিকে: 
- ও, ঔ - কণ্ঠৌষ্ঠ ধ্বনি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘রিকশা, শব্দটি কোন বিদেশী ভাষা হতে আগত?
  1. জাপানি
  2. হিন্দি
  3. ফারসি
  4. আরবি
সঠিক উত্তর:
জাপানি
উত্তর
সঠিক উত্তর:
জাপানি
ব্যাখ্যা
• রিকশা,
- জাপানি শব্দ।
- বিশেষ্য পদ।
 অর্থ:
- মানুষটানা যাত্রীবাহী দ্বিচক্রযান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
যার দুই হাত সমান চলে -
  1. সব্যসাচী
  2. দোহাতি
  3. হাতটান
  4. বেহাতি
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা
- ‘দুই হাত সমানে চলে যার’ এর এক কথায় প্রকাশ ‘সব্যসাচী’।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায় প্রকাশ - অকুতোভয়৷
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ফল পাকলে যে গাছ মরে যায় -
  1. ওষধি
  2. ওষধী
  3. ঔষধি
  4. ঔষধী
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা
- 'ফল পাকলে যে গাছ মরে যায়' এক কথায় প্রকাশ - ওষধি।

নিম্নরূপ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
- যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
- যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি বিশেষ্য পদ?
  1. সুন্দর
  2. সুন্দরতম
  3. সৌন্দর্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সৌন্দর্য
উত্তর
সঠিক উত্তর:
সৌন্দর্য
ব্যাখ্যা
• সৌন্দর্য:
- বিশেষ্য পদ সৌন্দর্য।
- বিশেষণ পদ সুন্দর।
- এটি একটি তৎসম শব্দ।
- অর্থ: মনোহর, উত্তম।
- প্রকৃতি প্রত্যয়: সু+√দৃ+অ; সু+√উন্দ্‌+অর।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
.
কোন বানানটি সঠিক?
  1. মুর্ধন্য
  2. মুর্ধণ
  3. মূর্ধন্য
  4. মুর্ধণ্য
সঠিক উত্তর:
মূর্ধন্য
উত্তর
সঠিক উত্তর:
মূর্ধন্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'মূর্ধন্য'
এর অর্থ:
- বাংলা ভাষার পঞ্চদশ ব্যঞ্জনবর্ণ। 

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
.
‘ধানসিঁড়ি’ কীসের নাম?
  1. ধানের
  2. গ্রামের
  3. শহরের
  4. নদীর
সঠিক উত্তর:
নদীর
উত্তর
সঠিক উত্তর:
নদীর
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যের 'আবার আসিব ফিরে' কবিতার চরণ-

আবার আসিব ফিরে
– জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪):
- কবি, শিক্ষাবিদ জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। 
- জীবনানন্দ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রবিরোধী বাংলা কবিতার পঞ্চপাণ্ডবের অন্যতম কবি।
- ড. হুমায়ূন আজাদের মতে, পঞ্চপাণ্ডব বাংলা কবিতায় আধুনিকতা আনায়ন করেন।
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ - ঝরাপালক; যা প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে:
- ধূসর পান্ডুলিপি ,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা। 

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) রূপসী বাংলা' কাব্য।
৩) 'আবার আসিব ফিরে' কবিতা
.
যা পূর্বে ছিল এখন নেই -
  1. অবিনশ্বর
  2. ভূতপূর্ব
  3. অদৃষ্টপূর্ব
  4. অবগত
সঠিক উত্তর:
ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ভূতপূর্ব
ব্যাখ্যা
- যা পূর্বে ছিলো এখন নেই - ভূতপূর্ব। 

এরূপ কিছু বাক্য সংকোচন হলো:
- যা পূর্বে কখনো হয়নি - অভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব।
- যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
  1. ছন্দের জাদুকর
  2. যাযাবর
  3. টেকচাঁদ ঠাকুর
  4. বীরবল
সঠিক উত্তর:
বীরবল
উত্তর
সঠিক উত্তর:
বীরবল
ব্যাখ্যা
প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 

প্রমথ চৌধুরী প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১১.
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
  1. ধ্বনি
  2. রূপ
  3. বর্ণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা

• শব্দের ক্ষুদ্রতম অংশকে - ধ্বনি বলে। 
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
তাই অপশনে ধ্বনি ও বর্ণ দুটিই থাকলে সঠিক উত্তর হবে ধ্বনি, এবং অপশনে যদি ধ্বনি না থাকে এবং বর্ণ থাকে তাহলে সঠিক উত্তর হবে বর্ণ।
----------------- 

• ধ্বনি: 
- বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়। 
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-----------------

বর্ণ: 
- যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাদের বর্ণ বলে। 
- বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। 

• রূপ:
ব্যাকরণে রূপ বলতে বুঝায় - বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু (শব্দরূপ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

১২.
‘নন্দিত-নিন্দিত’ কীসের উদাহরণ?
  1. প্রতিশব্দ
  2. বিপরীত শব্দ
  3. সমার্থক শব্দ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিপরীত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত শব্দ
ব্যাখ্যা
- ‘নন্দিত নিন্দিত’ বিপরীতার্থক শব্দের উদাহরণ।
- 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ = নিন্দিত।

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট। 
- সন্ধি - বিগ্রহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘পাছে লোকে কিছু বলে।’ - এখানে ‘লোকে’ কোন কারক?
  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. অপাদান কারক
  4. করণ কারক
সঠিক উত্তর:
কর্তৃকারক
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারক
ব্যাখ্যা
কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
- ক্রিয়ার সঙ্গে ‘কে’ বা ‘কারা’ যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
যেমন: 
- খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা – কর্তৃকারক)।
- মেয়েরা ফুল তোলে। (কারা তোলে? মেয়েরা – কর্তৃকারক)।
- পাছে লোকে কিছু বলে। ( ৭মী বিভক্তি)।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
২) বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
‘চঞ্চল’ এর স্ত্রীলিঙ্গ কী?
  1. চঞ্চলমতি
  2. চঞ্চলময়ী
  3. চঞ্চলা
  4. চঞ্চলবতী
সঠিক উত্তর:
চঞ্চলা
উত্তর
সঠিক উত্তর:
চঞ্চলা
ব্যাখ্যা
চঞ্চল  (বিশেষণ)
অর্থ: 
- অস্থির; চলনশীল; চলমান।
- ছটফটে, চপল; অশান্ত।
- চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র।

স্ত্রীলিঙ্গ:
- চঞ্চলা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
১৫.
কোন বাগধারাটির অর্থ ‘বেহায়া’?
  1. চিনির বলদ
  2. কান কাটা
  3. জিলাপির প্যাঁচ
  4. ঠোঁট-কাটা
অনির্ধারিত
ব্যাখ্যা

[অপশনে দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। অনুসারে,
- 'ঠোঁট কাটা' বাগধারার অর্থ - বেহায়া।
- 'কানকাটা' বাগধারার অর্থ - নির্লজ্জ।

অন্যদিকে:
- ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়।
- 'জিলাপির প্যাঁচ' বাগধারাটির অর্থ - কূটবুদ্ধি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির অর্থ -
  1. স্রোতধারা
  2. লণ্ড-ভণ্ড
  3. হাতির দল
  4. অন্ধ অনুকরণ
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
উত্তর
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
ব্যাখ্যা
• 'গড্ডলিকা প্রবাহ'- বাগধারাটির অর্থ- 'অন্ধ অনুকরণ' 

গুরুত্বপূর্ণ  কিছু বাগধারা, 
- 'গোমূর্খ'-বাগধারাটির অর্থ- 'অতিমূর্খ'। 
- 'ঘটিরাম' বাগধারাটির অর্থ- 'অকেজো'।
- 'খোদার খাসি' বাগধারাটির অর্থ- 'ভাবনাচিন্তাহীন'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
১৭.
‘মোদের গরব মোদের আশা’ আ-মরি বাংলা ভাষা’ গানটির রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. আলতাফ মাহমুদ
  3. আব্দুল গাফ্ফার চৌধুরী
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
‘মোদের গরব, মোদের আসা আ মরি বাংলা ভাষা’- গানটির রচয়িতা অতুলপ্রসাদ সেন।
- বিখ্যাত গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
- এ গান বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে।

অতুলপ্রসাদ সেন: 
- তিনি ছিলেন একজন কবি, গীতিকার ও গায়ক।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন৷
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দুশটি৷ 
- তাঁর রচিত গানের সঙ্কলনের নাম 'কয়েকটি গান ও গীতিগুঞ্জ'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৮.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অবনী
  2. অচল
  3. পাহাড়
  4. গিরি
সঠিক উত্তর:
অবনী
উত্তর
সঠিক উত্তর:
অবনী
ব্যাখ্যা
'পর্বত' সমার্থক শব্দ:
-পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল

‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯.
সঠিক বাক্য কোনটি?
  1. প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
  2. প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
  3. প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদেরকে কাজ শেখান।
  4. প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের শেখান।
সঠিক উত্তর:
প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।

⇒ সূত্র:
বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এর ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়। স্মরণ রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে একবার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা ইত্যাদি যুক্ত হবে না। 

অন্যদিকে,
- প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদের কাজ শেখান ও প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদেরকে কাজ শেখান- বচনের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে।
- প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের শেখান- কর্ম না থাকায় বাক্যটি অপরিপূর্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কী?
  1. যে উপকারীর অপকার করে
  2. যে উপকারীর উপকার করে না
  3. যে উপকারীর উপকার স্বীকার করে না
  4. যে উপকারীর ‍উপকার ভুলে যায়
সঠিক উত্তর:
যে উপকারীর অপকার করে
উত্তর
সঠিক উত্তর:
যে উপকারীর অপকার করে
ব্যাখ্যা
• যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
• উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।
• যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২১.
The boy (play) football.
  1. Playing
  2. plays
  3. playes
  4. play
সঠিক উত্তর:
plays
উত্তর
সঠিক উত্তর:
plays
ব্যাখ্যা
• Subject-verb agreement এর নিয়মানুসারে,
- The verb in a sentence should agree in number and person with the subject. 
- অর্থাৎ subject যদি singular হয় ও third person এ থাকে (like "The boy"), তাহলে verb ও singular form এ থাকবে, specifically, third person singular form এ।

• যেহেতু 'The boy' third person singular form এ তাই verb ও singular form এ থাকবে (plays). 

সেই অনুসারে, উল্লেখিত অন্য অপশনগুলো ভুল। 
২২.
I have been living in Dhaka _____ 2000.
  1. from
  2. since
  3. after
  4. till
সঠিক উত্তর:
since
উত্তর
সঠিক উত্তর:
since
ব্যাখ্যা
• Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।

যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, তিনটা, সাড়ে তিনটা ইত্যাদি।

যেমন- I have been living in Dhaka since 2007.
I have been waiting since half past three.
২৩.
I have ______ bad headache.
  1. to
  2. a
  3. fight
  4. feed
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর: a
- Complete sentence: I have a headache.

 • যখন কোন symptom-এর কথা specifically বলা হয়, তখন a ব্যবহার করা হয়।
- যেমন, a fever, a headache ইত্যাদি।
২৪.
He died ______ cholera.
  1. over
  2. in
  3. from
  4. of
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• সাধারণত, die of (disease - রোগে ভুগে মারা গেলে Die of ব্যবহার হয়।
- সম্পূর্ণ বাক্য - He died of cholera.

die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country.
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950. / He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot. / He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.
২৫.
Which is the antonym of 'Village'.
  1. Rural
  2. Urban
  3. Community
  4. Communn
সঠিক উত্তর:
Urban
উত্তর
সঠিক উত্তর:
Urban
ব্যাখ্যা
• Village - গ্রাম।

• Options,
Rural - গ্রামীণ; গ্রামস্থ।
Urban - নগর সম্বন্ধীয় বা নগরস্থ; নাগরিক; নগর; শহুরে।
Community - সমাজ; একই অঞ্চল বা দেশে বসবাসকারী মানবগোষ্ঠী।
Commune - একাত্মবোধ করা; পরস্পর নিবিড়ভাবে ভাব বিনিময় করা; অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলা।

অর্থাৎ, Village এর antonym হচ্ছে - Urban.

Source: Accessible Dictionary by Bangla Academy
২৬.
Which of these sentences is correct.
  1. There is little prospect of the situation improving.
  2. There is little prospect to the situation improving.
  3. There is little prospect into situation improving.
  4. There is little prospect for the situation to improve.
সঠিক উত্তর:
There is little prospect of the situation improving.
উত্তর
সঠিক উত্তর:
There is little prospect of the situation improving.
ব্যাখ্যা
Options,
• There is little prospect to the situation improving
- বাক্যটি ভুল।
- ভুল preposition ব্যবহার করা হয়েছে।
- বাক্যটি 'There is little prospect of the situation improving.' হলে সঠিক হতো।

• There is little prospect into situation improving.
- বাক্যটি ভুল।
- এখানে preposition & article এর ভুল ব্যবহার করা হয়েছে।
- বাক্যটি 'There is little prospect of the situation improving.' হলে সঠিক হতো।

• There is little prospect of the situation improving.
- 'future এ ভালো কিছু হওয়ার সম্ভাবনা বোঝালে ' prospect of' বসে। 
- তাই এটি সঠিক।

• 
There is little prospect for the situation to improve.
- বাক্যটি ভুল।
- ভুল preposition ব্যবহার করা হয়েছে।
- 'অনুসন্ধান করা' বোঝাতে prospect for বসে। 

Source: Cambridge & Accessible Dictionary.
২৭.
তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো?
  1. Have you gone to Cox's Bazar
  2. Have you ever gone to Cox's Bazar
  3. Have you ever been to Cox's Bazar
  4. Did you go to Cox's Bazar
সঠিক উত্তর:
Have you ever been to Cox's Bazar
উত্তর
সঠিক উত্তর:
Have you ever been to Cox's Bazar
ব্যাখ্যা
• কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়। 
• তাই সঠিক Translation হবে: Have you ever been to Cox's Bazar?

• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place:
Have you ever been to Cox's Bazar?
I have never been to Teknaf.

Source: Cambridge Dictionary
২৮.
Which one is correct?
  1. Intelligence
  2. Entelligence
  3. Intilligence
  4. Intelligeance
সঠিক উত্তর:
Intelligence
উত্তর
সঠিক উত্তর:
Intelligence
ব্যাখ্যা
• Intelligence
English meaning: the ability to learn, understand, and make judgments or have opinions that are based on reason.
Bangla meaning: বুদ্ধি; বুদ্ধিমত্তা; মেধা; বোধশক্তি; বুদ্ধিবৃত্তি

Source: Accessible & Cambridge Dictionary.
২৯.
Draw_____picture of_____owl.
  1. the, an
  2. an, the
  3. a, an
  4. an, a
সঠিক উত্তর:
a, an
উত্তর
সঠিক উত্তর:
a, an
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
• consonant sound এর আগে a বসে। 
• a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।

সেই অনুসারে,
Complete sentence: Draw a picture of an owl.
৩০.
We should have tasty and _______ meals.
  1. nutrient
  2. nutritional
  3. nutritious
  4. nutritive
সঠিক উত্তর:
nutritious
উত্তর
সঠিক উত্তর:
nutritious
ব্যাখ্যা
• And দ্বারা দুটি সমজাতীয় শব্দ যুক্ত হয়।
- তাই বাক্যে Tasty (adj) এর সাথে Nutritious (adj) যুক্ত হবে।
- বাক্যের অর্থ: আমাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।

• nutritious শব্দটি adjective, এটি noun 'meal' এর পূর্বে ব্যবহৃত হবে।

Example:
- a nutritious diet
- Nuts and fruit make nutritious snacks.
- The cookbook contains many simple yet highly nutritious meals.
৩১.
He intends to ______ in the country for two months.
  1. live
  2. stay
  3. stop
  4. halt
সঠিক উত্তর:
stay
উত্তর
সঠিক উত্তর:
stay
ব্যাখ্যা
• Options,
- live (in/at): বাস করা।(দ্বারা দীর্ঘস্থায়ী বসবাস বুঝায়।)
- stay: থাকা; অবস্থান করা বা অনুরূপভাবে কোনো স্থানে সাময়িকভাবে বা অনুরূপভাবে কোনো শর্তের অনুগত থাকা
- stop: গতিরোধ; বিরাম
- halt: সাময়িক নিবৃত্তি; বিরতি।

যেহেতু, "২ মাস অবস্থান করা" বোঝানো হচ্ছে, তার মানে এটি একটি সাময়িকভাবে নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে তাই এখানে stay ব্যবহারই অধিক যুক্তিযুক্ত।

Source: Accessible Dictionary.
৩২.
The baby ______ because it is hungry now.
  1. is crying
  2. cries
  3. cried
  4. are
সঠিক উত্তর:
is crying
উত্তর
সঠিক উত্তর:
is crying
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে সঠিক উত্তর- is crying.

• বাক্যে now, at this moment, at this time, at present ইত্যাদি থাকলে বাক্যটি Present Continuous Tense হয়।
সুতরাং, বাক্যের শেষে now থাকায়  শূন্যস্থানে is crying বসেছে।
৩৩.
He _____ here yesterday.
  1. has come
  2. came
  3. had come
  4. was coming
সঠিক উত্তর:
came
উত্তর
সঠিক উত্তর:
came
ব্যাখ্যা
• 'Yesterday' শব্দটি থাকায় বাক্যটি Past Indefinite Tense হবে।

সেই অনুসারে,
- 'He came here yesterday.' সঠিক।

Example:
I saw her yesterday afternoon.
I called her the day before yesterday.
৩৪.
Meter is ______ unit of length.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত unit শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।

Complete sentence: Meter is a unit of length.
৩৫.
'In a nutshell' means -
  1. concise
  2. cover
  3. nutty
  4. written
সঠিক উত্তর:
concise
উত্তর
সঠিক উত্তর:
concise
ব্যাখ্যা
• In a nutshell
English meaning: very briefly, giving only the main points
Example: "What went wrong?" "In a nutshell, everything."

অপশন গুলোর অর্থ,
- written: লিখিত।
- Concise: সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম।
- Cover: আড়াল করা
- Nutty: বাদামের মতো স্বাদযুক্ত।

• অপশন বিবেচনা করে দেখা যায়, The idiom 'in a nutshell' means - Concise.
৩৬.
Which object is the comparative form of the objective?
  1. Best
  2. worst
  3. Bad
  4. Worse
সঠিক উত্তর:
Worse
উত্তর
সঠিক উত্তর:
Worse
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Best - superlative 
খ) Worst - superlative 
গ) Bad - Positive
ঘ) Worse - comparative

- সুতরাং, সঠিক উত্তর হবে - Worse.
৩৭.
The oranges are now ....... enough to be picked.
  1. ready
  2. matured
  3. ripe
  4. advanced
সঠিক উত্তর:
ripe
উত্তর
সঠিক উত্তর:
ripe
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে শূন্যস্থানের জন্য এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।
- বাক্যটির দ্বারা অনেক্টি এমন বোঝাতে চাচ্ছে, "কমলা এখন বাছাই করার মতো যথেষ্ট পেকে গেছে।"
• Options,
- ready: প্রস্তুত; তৈরি।
- matured: পূর্ণকাল প্রাপ্ত হওয়া
- ripe: পাকা
- advanced: অত্যন্ত অগ্রসর

• অর্থ বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে - ripe.

Source: Accessible Dictionary.
৩৮.
Choose the voice: He teaches English.
  1. We are taught English by him.
  2. English is taught by him.
  3. We taught English by him.
  4. We teach English to him.
সঠিক উত্তর:
English is taught by him.
উত্তর
সঠিক উত্তর:
English is taught by him.
ব্যাখ্যা
• Present simple tense কে Active থেকে Passive Voice করার নিয়ম- 
Structure:
- Active voice এর object হবে subject
- subject অনুসারে (is /am /are) বসবে
- এর পর verb in past participle form+ Others.

Example:
Active: He teaches English.
Passive: English is taught by him.
৩৯.
What is the meaning of ........ 'Belated'.
  1. off hand
  2. Complaining
  3. tardy
  4. Weak
সঠিক উত্তর:
tardy
উত্তর
সঠিক উত্তর:
tardy
ব্যাখ্যা
• Belated
English Meaning: coming or happening later than should have been the case.
Bangla Meaning:  খুব দেরিতে আসা

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
- of hand - পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; (আচরণ) ভাবলেশহীন; অমনোযোগী; কাটখোট্টা রকম সংক্ষিপ্ত:
- complaining - অসন্তোষ; অন্যায়; দুর্ভোগ; যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করা; অভিযোগ করা; নালিশ জানানো।
- tardy - দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন
- weak - দুর্বল; ভঙ্গুর

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tardy শব্দটি Belated এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই বলা যায়, the meaning of the word "Belated" is tardy.

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
৪০.
Antonym of 'dislike'
  1. Fascination
  2. Fatal
  3. Provoke
  4. Revoke
সঠিক উত্তর:
Fascination
উত্তর
সঠিক উত্তর:
Fascination
ব্যাখ্যা
♦ Dislike
English meaning: to not like someone or something
Bangla meaning: অপছন্দ করা।

Options,
- Fascination: মুগ্ধকরণ;আকর্ষণ;মোহ
- Fatal: প্রাণনাশক; মারাত্মক
- Provoke: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো
- Revoke: বাতিল করা

অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of 'dislike' - Fascination.

Source: Cambridge & Accessible Dictionary.
৪১.
‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয় কবে?
  1. ১১ জানুয়ারি, ২০১৯
  2. ১২ জানুয়ারি, ২০১৯
  3. ২৩ জানুয়ারি, ২০১৯
  4. ২১ জানুয়ারি, ২০১৯
সঠিক উত্তর:
১২ জানুয়ারি, ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
১২ জানুয়ারি, ২০১৯
ব্যাখ্যা
মুজিববর্ষ:
- মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন।
- ২০২০ সালের ১৭ই মার্চ তাঁর জন্মের ১০০ বছর পূর্তি হয়।
- তাই তাঁর এই জন্মশতবার্ষিকী উদযাপনের জন্যই 'মুজিববর্ষ' পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- এছাড়াও ২০২১ সালের ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করে।
- ২০১৯ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিব বর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছিল।  
- তাই ২০২০ ও ২০২১ সাল দুটি বাঙালির জাতীয় জীবনের দুটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে।
- মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
- প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়।
- পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‘মুজিববর্ষ' এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
- মুজিববর্ষের লোগোর নকশাকার সব্যসাচী হাজরা।

উৎস: i) শ্রম অধিদপ্তর এর ওয়েবসাইট।
         ii) ১০ জানুয়ারি ২০২০, প্রথম আলো।
৪২.
বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে?
  1. সাঁওতাল
  2. খাসিয়া
  3. মনিপুরী
  4. চাকমা
সঠিক উত্তর:
খাসিয়া
উত্তর
সঠিক উত্তর:
খাসিয়া
ব্যাখ্যা
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি।
- স্থাবর-অস্থাবর সব সম্পদের মালিক হয় নারীরা।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- এদের গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চেপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা এবং খর্বকায়।
- খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়।
- বাংলাদেশে এদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে।
- ভাত, মাংস, শুঁটকি মাছ ও মধু খাসিয়াদের প্রধান খাদ্য।
- তারা পান-সুপারিকে খুবই পবিত্র মনে করে।
- খাসিয়াদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
- বর্তমানে বেশিরভাগ খাসিয়াই খ্রিস্টান ধর্মাবলম্বী।

উৎস: বাংলাপিডিয়া।
৪৩.
জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. UNICEF
  2. WHO
  3. UNESCO
  4. ILO
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
ইউনেস্কো ও বাংলা ভাষা: 
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।  
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। 
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
          ii) বাংলাপিডিয়া।
৪৪.
‘আমার সোনার বাংলা’ কবিতার কতটি চরণ আমাদের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে?
  1. ১০
  2. ১২
  3. ১৪
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী -
(১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র প্রথম দশ চরণ।
(২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হলো সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
(৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হলো উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র, তার উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪৫.
একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
  1. ২১০
  2. ৩০৯
  3. ৩০৮
  4. ২০৬
সঠিক উত্তর:
২০৬
উত্তর
সঠিক উত্তর:
২০৬
ব্যাখ্যা
মানুষের কঙ্কালতন্ত্র:
ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট অস্থি, তরুণাস্থি ও লিগামেন্ট এর সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টি করে, নির্দিষ্ট আকার আকৃতি দান করে, ভার বহন করে এবং অভ্যন্তরীণ অঙ্গাদি সুরক্ষিত রাখে, তাদেরকে একত্রে কঙ্কালতন্ত্র বলে।
- মানুষের কঙ্কালতন্ত্র ২০৬টি অস্থির সমন্বয়ে গঠিত এবং এ ধরনের কঙ্কালতন্ত্রকে অন্তঃকস্কাল বলে। কারণ বাইরে থেকে এ কঙ্কাল দেখা যায় না।

মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়।
যথা-
১. অক্ষীয় কঙ্কাল
২. উপাঙ্গীয় কঙ্কাল

কঙ্কালতন্ত্রে অক্ষীয় অস্থি ৮০টি এর মধ্যে-
● করোটিতে অস্থি সংখ্যা ২২টি
● বক্ষপিঞ্জরে অস্থি সংখ্যা ২৫টি
● মেরুদন্ডে ৩৩টি অস্থি রয়েছে।
২. উপাঙ্গীয় অস্থি ১২৬ টি এর মধ্যে-
● বাহুতে অস্থি সংখ্যা ৬০টি
● পা এ অস্থি সংখ্যা ৬০টি
● বক্ষ অস্থি চক্রে অস্থি সংখ্যা ৪টি
● শ্রেণি অস্থি চক্রে ২টি অস্থি রয়েছে।

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
Optical Fiber কী?
  1. সরু তার
  2. ধাতব তার
  3. সরু ধাতব তার
  4. সরু কাঁচ তন্তু
সঠিক উত্তর:
সরু কাঁচ তন্তু
উত্তর
সঠিক উত্তর:
সরু কাঁচ তন্তু
ব্যাখ্যা
- অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তু।
- আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
- আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৭.
মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বপূর্ণ খেতাব কোনটি?
  1. বীর প্রতীক
  2. বীর বিক্রম
  3. বীর উত্তম
  4. বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তর:
বীর বিক্রম
উত্তর
সঠিক উত্তর:
বীর বিক্রম
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি  এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
- মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- যথা:
১. বীরশ্রেষ্ঠ,
২. বীর উত্তম,
৩. বীর বিক্রম,
৪. বীর প্রতীক।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৪৮.
কম্পিউটারের ব্রেইন কোনটি?
  1. মেমরি
  2. হার্ড ডিস্ক
  3. ইউন্ডোজ
  4. মাইক্রোপ্রসেসর
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
- ১৯৭১ সালে আমেরিকার ইন্টেল নামক কোম্পানি সর্বপ্রথম ইন্টেল ৪০৪০ নামের মাইক্রোপ্রসেসর (Microprocessor) তৈরি করে।
- মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারকেই আধুনিক মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
‘উয়ারী বটেশ্বর’ কোন জেলায়?
  1. নরসিংদী
  2. ঢাকা
  3. কুমিল্লা
  4. বগুড়া
সঠিক উত্তর:
নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
নরসিংদী
ব্যাখ্যা
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫০.
রোহিঙ্গ শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
  1. UNDP
  2. UNHCR
  3. UNCTAD
  4. UNFPA
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের রোহিঙ্গা বিষয় সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০। 
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৫১.
বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়?
  1. সন্দ্বীপ
  2. হাতিয়া
  3. সেন্টমার্টিন
  4. মহেশখালী
সঠিক উত্তর:
সন্দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
সন্দ্বীপ
ব্যাখ্যা
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পেলো সন্দ্বীপবাসী:
- দেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
- সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে।
- ১৫ নভেম্বর ২০১৮, বিকাল ৫টায় সাবমেরিন ক্যাবলের সাহায্যে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
- চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
- এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় আসে।
- সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটেছে।

উৎস: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) ওয়েবসাইট। [link]
৫২.
‘প্যারোল’ অর্থ কী?
  1. মামলা বাতিল ও মুক্তি
  2. নির্বাহী আদেশে মুক্তি
  3. জামিনে মুক্তি
  4. সাধারণ মুক্তি
সঠিক উত্তর:
নির্বাহী আদেশে মুক্তি
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী আদেশে মুক্তি
ব্যাখ্যা
প্যারোল:
- ‘প্যারোল’ অর্থ নির্বাহী আদেশে মুক্তি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ২০১৬ সালের ১ জুন প্রণীত নীতিমালায় বলা হয়েছে:
১. ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণীর কয়েদী বা হাজতি বন্দীদের নিকট আত্মীয়ের যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি এবং আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে।
২. ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণীর কয়েদী বা হাজতি বন্দীদের নিকট আত্মীয়ের মৃত্যুর কারণ ছাড়াও কোন আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে মুক্তি দেয়া প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেয়া যাবে। 
৩. বন্দীকে সার্বক্ষণিক পুলিশ প্রহরাধীনে রাখতে হবে।
৪. মুক্তির সময়সীমা কোন অবস্থাতেই ১২ ঘণ্টার অধিক হবে না তবে বিশেষ ক্ষেত্রে সরকার মুক্তির সময়সীমা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
৫. কোন বন্দী জেলার কোন কেন্দ্রীয়, জেলা, বিশেষ কারাগার, সাব জেলে আটক থাকলে ওই জেলার অভ্যন্তরে যে কোনো স্থানে মঞ্জুরকারীকর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর করতে পারবেন। অপরদিকে কোনো বন্দি নিজ জেলায় অবস্থিত কেন্দ্রীয়, জেলা, বিশেষ কারাগার, সাব জেলে আটক না থেকে অন্য জেলায় অবস্থিত কোন কেন্দ্রীয়, জেলা, বিশেষ কারাগার, সাব জেলে আটক থাকলে গন্তব্যের দুরুত্ব বিবেচনা করে মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর করতে পারবেন।
৬. কারাগারের ফটক থেকে পুলিশ প্যারোলে মুক্ত বন্দিকে বুঝে নেবার পর অনুমোদিত সময়সীমার মধ্যেই পুনরায় কারাগারে প্রেরণ করবেন।
৭. আর সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন।

উল্লেখ্য,
- ফৌজদারী কার্যবিধির ৪৯৮ ধারায় (অন্তবর্তীকালীন জামিন) প্যারোলে মুক্তির বিষয়টি নিহিত রয়েছে বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়ে থাকেন।

উৎস: ৮ এপ্রিল ২০১৯, সময় নিউজ। [link]
৫৩.
বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর করেছে?
  1. ভারত
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন জাদুঘর:
- বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় পূর্ব পাশে ৪টি কক্ষ নিয়ে গড়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন জাদুঘর।
- এটি বিশ্বের প্রথম ভাষা জাদুঘর।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১লা ফেব্রুয়ারি ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন করেন।
- জাদুঘরের নিদর্শনগুলোর মধ্যে আছে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট, ঘটনাবলি সম্পর্কে বিভিন্ন লেখকের বইয়ের প্রচ্ছদ, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শীর্ষক পুস্তিকার প্রচ্ছদ, ভাষা আন্দোলন বিষয়ক বিভিন্ন রচনার অংশবিশেষ, ভাষা আন্দোলনের ঐতিহাসিক আলোকচিত্র, তৎকালীন প্রকাশিত বিভিন্ন পত্রিকার ভাষা আন্দোলন বিষয়ক প্রতিবেদন।

এছাড়াও রয়েছে -
- মধ্যযুগের কবি আবদুল হাকিম রচিত ‘নূরনামা’র পঙ্ক্তিমালা, বাংলা ভাষার ওপর ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত ও অতুল প্রসাদ সেনের কবিতা, ১৯৫৬ সালে হামিদুর রহমান প্রণীত কেন্দ্রীয় শহিদ মিনারের আদি নকশা, বর্তমান শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের দৃশ্য, মাতৃভাষার সপক্ষে প্রথম প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকচিত্র, তৎকালীন প্রকাশিত পত্রিকার বিশেষ সংখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে সংগ্রামী ছাত্রছাত্রীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি, শিক্ষার্থীদের মিছিল, ধর্মঘট চলাকালে পুলিশের লাঠির আঘাতে আহত ছাত্রনেতা শওকত আলীকে শেখ মুজিবুর রহমান কর্তৃক রিকশায় করে হাসপাতালে নিয়ে যাবার ছবি, ইডেন কলেজের মেয়েদের তৈরি শহিদ মিনারসহ আরও নানা দুর্লভ আলোকচিত্র।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৫৪.
‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?
  1. চিরঞ্জীব মুজিব
  2. জাগ্রত মুজিব
  3. মুজিব আমার পিতা
  4. টুঙ্গিপাড়ার খোকা
সঠিক উত্তর:
চিরঞ্জীব মুজিব
উত্তর
সঠিক উত্তর:
চিরঞ্জীব মুজিব
ব্যাখ্যা
চিরঞ্জীব মুজিব:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হলো চিরঞ্জীব মুজিব।
- এটির পরিচালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
- হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি আগস্ট মাসে মুক্তি পায়।
- চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।

অন্যদিকে -
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- বঙ্গবন্ধুর আলোচিত ইংরেজি তথ্যচিত্র 'দ্য অল টাইম হিরো'- এর বাংলায় নির্মিত শিরোনাম 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'। এটি পরিচালনা করেন নোমান রবিন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।
- বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এবং ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য জীবনীচিত্রের নাম 'মুজিব', যার ট্যাগলাইন 'একটি জাতির রূপকার', ইংরেজিতে 'MUJIB: THE MAKING OF A NATION'.

উৎস: ১ জানুয়ারি ২০২২, প্রথম আলো।
৫৫.
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
  1. ৫:২
  2. ৩:১
  3. ৫:৩
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫:৩
উত্তর
সঠিক উত্তর:
৫:৩
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
৫৬.
২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
  1. ১৭টি
  2. ১৫টি
  3. ১৩টি
  4. ১১টি
সঠিক উত্তর:
১৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ২০ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ১৭টি মৌলিক সংখ্যা।
৫৭.
(৭ + ক) × ৩ = ৩০ হলে ‘ক’ এর মান কত?
  1. ২১
  2. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (৭ + ক) × ৩ = ৩০ হলে ‘ক’ এর মান কত?

সমাধান: 
(৭ + ক) × ৩ = ৩০
বা, ৭ + ক = ৩০/৩
বা, ৭ + ক = ১০
বা, ক = ১০ - ৭
ক = ৩
৫৮.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুইটি ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ 

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু  
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু 
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
৫৯.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অংকের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
  1. ৯০
  2. ১০
  3. - ১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অংকের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

সমাধান:
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
 চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
 বিয়োগফল = ১০০০০ - ৯৯৯৯ = ১
৬০.
m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
  1. 16
  2. 12
  3. 10
  4. 9
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
4x2 - mx + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - mx + 2.2x.3
= (2x - 3)2 + 12x - mx

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - mx = 0
বা, mx = 12x
∴ m = 12
৬১.
প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ১০০
  2. ৮১
  3. ১০০০
  4. ১০৯
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2
প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল = (১০)
= ১০০
৬২.
(2-1 + 5-1)-1 এর মান কত?
  1. 7
  2. 10/7
  3. 3
  4. 7/10
সঠিক উত্তর:
10/7
উত্তর
সঠিক উত্তর:
10/7
ব্যাখ্যা
প্রশ্ন: (2- 1 + 5- 1)- 1 এর মান কত?

সমাধান:
(2- 1 + 5- 1)- 1
= {(1/2 + 1/5)} - 1
= {(5 + 2)/10} - 1
= (7/10) - 1
= 1/(7/10)
= 1 × (10/7)
= 10/7
৬৩.
বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
  1. 4√2
  2. 16
  3. 32
  4. 32√2
সঠিক উত্তর:
4√2
উত্তর
সঠিক উত্তর:
4√2
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের এক বাহু = 4 মিটার
আমরা জানি, 
 বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × 4 = 4√2 মি. 
৬৪.
কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?
  1. ১২৬
  2. ১৪১
  3. ৩২৪
  4. ১৩৯
সঠিক উত্তর:
১৩৯
উত্তর
সঠিক উত্তর:
১৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?

সমাধান: 
কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
এখানে
১২৬ এ ১ + ২ + ৬ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য
১৪১ এ ১ + ৪ + ১ = ৬, যা ৩ দ্বারা বিভাজ্য
৩২৪ এ ৩ + ২ + ৪ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য
 ১৩৯ এ ১ + ৩ + ৯ = ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৬৫.
১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?
  1. ২,২০০ টাকা
  2. ২,১৫০ টাকা
  3. ২,১০০ টাকা
  4. ২,০৫০ টাকা
সঠিক উত্তর:
২,১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২,১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?

সমাধান:
১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা
১ কেজি ডালের দাম ৩,৬৭৫/১০৫ টাকা
৬০ কেজি ডালের দাম (৩,৬৭৫ × ৬০)/১০৫ টাকা
= ২১০০ টাকা
৬৬.
৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?
  1. ১৫৯
  2. ২২৫
  3. ২৫৬
  4. ২৭২
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
প্রতি ৩ অন্তর সংখ্যাগুলোর বর্গ আকারে ধারাটি সাজানো হয়েছে।
১ম পদ = ৩ = ৯
২য় পদ = ৬ = ৩৬
৩য় পদ = ৯ = ৮১
৪র্থ পদ = ১২= ১৪৪
৫ম পদ = ১৫ = ২২৫
৬৭.
x : y = 5 : 3 হলে (8x - 5y) : (8x + 5y) = কত?
  1. 5 : 11
  2. 6 : 5
  3. 5 : 6
  4. 3 : 8
সঠিক উত্তর:
5 : 11
উত্তর
সঠিক উত্তর:
5 : 11
ব্যাখ্যা
প্রশ্ন: x : y = 5 : 3 হলে (8x - 5y) : (8x + 5y) = কত?

সমাধান:
x : y = 5 : 3
⇒ x/y = 5/3
⇒ 8x/5y = (5 × 8)/(3 × 5)  [ 8/5 দ্বারা গুণ করে ]
⇒ 8x/5y = 8/3
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3) [বিয়োজন - যোজন করে]
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3)
⇒ (8x - 5y)/(8x + 5y) =5/11
∴ (8x - 5y) : (8x + 5y) = 5 : 11
৬৮.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকায় ৬ বছরের মুনাফা কত টাকা?
  1. ৩৯
  2. ৪৫
  3. ২৭০
  4. ২৭৩
সঠিক উত্তর:
২৭৩
উত্তর
সঠিক উত্তর:
২৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকায় ৬ বছরের মুনাফা কত টাকা?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
∴ ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
= ২৭৩ টাকা
৬৯.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশী হলে, কোণটি হবে?
  1. ৫৭°
  2. ৪৭°
  3. ৫৩°
  4. ৬৬°
সঠিক উত্তর:
৫৭°
উত্তর
সঠিক উত্তর:
৫৭°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশী হলে, কোণটি হবে?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি,
কোণটি x,
∴ তার পূরক কোণ 90° - x

শর্তমতে,
x = 90° - x + 24°
x + x = 114°
2x = 114°
x = 114°/2
x = 57°
৭০.
নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ০.৩
  2. √০.৩
  3. ১/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
০.৩ = ০.৩
√০.৩ = ০.৫৫
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪